এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ২২:৫১558741
  • Thanks স‍্যান্ডিদা।।
    স্কুলবেলার হাত মকশো এখন কাজ দিচ্চে।
    অ‍্যাকাডেমিক - নন অ‍্যাকাডেমিক নিয়ে বেশ।
  • syandi | ১২ আগস্ট ২০২৬ ২২:৩২558740
  • :|: | ১২ আগস্ট ২০২৬ ১০:২৭,
    আপনিও কি ওখানকার প্রাক্তনী? আমি 1999-তে মাস্টার্স শেষ করে বেরিয়েছি। না, আমারও পাঠভবন বা উত্তরশিক্ষায় পড়া হয় নি।
  • syandi | ১২ আগস্ট ২০২৬ ২২:২৯558739
  • Kudos মানালি! আমরা এই বয়সে কিছু পাবলিশ করার কথা ভাবতেও পারতাম না।
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ২২:২৫558738
  • Thanku শুভেচ্ছা।।।।।।
    ভবিষ‍্যত নিয়ে চিন্তায়।
    তাই বর্তমান পড়ি রোজ শনিবার।crying
  • syandi | ১২ আগস্ট ২০২৬ ২২:১৩558737
  • kk | ১২ আগস্ট ২০২৬ ০৬:৪৬,
    এক্কেবারে স্পট অন!
  • syandi | ১২ আগস্ট ২০২৬ ২২:১০558736
  • ৬৬ | ১২ আগস্ট ২০২৬ ১১:০০,
    ইংরাজীতে euphemism কাকে বলে জানেন নিশ্চয়ই। একজন মানুষের মৃত্য়ু বেশীরভাগ সময়ই দুঃখের, যদি না মৃত ব্যক্তি কোন ঘৃণ্য ক্রিমিন্যাল বা ঐজাতীয় কেউ হয়। তো এই মৃত্যু সংবাদ মৃতের পরিচিতজনকে জানানোর সময় যতটা কোমলভাবে, পরিশীলিতভাবে জানানো যায় তার চেষ্টা করা হয়।

    ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না 'না ফেরার দেশ' বলে কিছু আছে বা 'আত্মা' বলে কিছু আছে। তবে ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাস এখানে গৌণ। Euphemistic expression-কে কিন্তু আক্ষরিক অর্থে নেওয়া হয় না। আশা করি বোঝাতে পেরেছি।
  • শুভেচ্ছা | ১২ আগস্ট ২০২৬ ২১:৫১558735
  • মানালিকে অভিনন্দন, এবং ভবিষ্যতের জন্যে অনেক শুভেচ্ছা
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ২১:১৬558734
  • হ‍্যাঁ রঞ্জন জেঠু। অনেক ধন‍্যযোগ জানবেন।
    আমার ও এক বন্ধুর কোলাবরেট করা। তবে তাঁর শিফটিং থাকার জন‍্য অধিকাংশটাই আমার করা পাবলিকেশনে উভয়েরই নেম আছে।
     
    এছাড়া আমার সিঙ্গেল প্রকাশিত হয়েছে "Reconstruction of the past, concept of 'purity and cult' in the era of right-wings fundamentalism. অপর একটি বন্ধুর সঙ্গে যৌথ পাবলিকেশন ছিলো, "Decolonization of degradation " এর উপর। নগুগি ওয়া থিওংগ আর নাওয়াল এল সাওয়াদির জেন্ডার ভিত্তিক অভিজ্ঞতার রেফারেন্সে ডিকলোনাইজেশনকে একবার যাচাই করার চেষ্টা। চিনুয়া আচেবের কিছু রেফারেন্সও এতে আছে।
    কিছুই না, এগুলি করতে গিয়ে স্পেশালি ancient Indian cult নিয়ে বেশ ভালোরকম পড়তে হয়েছে। এইটেই আনন্দ।
  • Ranjan | ১২ আগস্ট ২০২৬ ২১:০২558733
  • আপনি লিখেছেন?
    অনেক অভিনন্দন!
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ২১:০০558732
  • Right-wings fundamentalism and transformation of global south : Failure of democratic - socialist systems in global South.
    হেইডা ডিপার্টমেন্টাল প্রিন্টেড জার্ণালে স্থান পাইসে। ফিলিং পুলকিত।
  • albert banerjee | ১২ আগস্ট ২০২৬ ২০:৩৮558731
  • Bruh b*lbot | ১২ আগস্ট ২০২৬ ১৫:০৭
    আর সেই সময় "দেহব্যবসায়িনীদের জীবনযাপন, জীবিকার জন্য সংগ্রাম এইসব সম্বন্ধে" জানতে হলে হাড়কাটা গলির পুরোনো দিনের গল্প গুলো হেল্প করতে পারে। আর ডকুমেন্ট পেতে পারেন মরার ফটোগ্রাফ যারা তুলতো তাদের কাছে। তবে যদি ফেবু থেকে ইনফরমেশন পান যা চাড্ডিরা আরম্ভ করেছে তাহলে আপনাকে বলি রবিবাবু খুব বাজে জমিদার ছিলেন। কারণ আপনি যে কাজটা করবেন বলছেন আমি আপনার লেখার জাস্ট অপেক্ষায় আছি।
  • albert banerjee | ১২ আগস্ট ২০২৬ ২০:২৫558730
  • ২০২৬ ১৬:৫৩
    রবীন্দ্রনাথের পেন্টিং কিন্তু অন্য কথা বলে আসলে অনেক কথাই রবিবাবু লিখে যেতে পারেন নি।
  • kk | ১২ আগস্ট ২০২৬ ১৯:১১558729
  • দশটা সাতাশ, শুধুই শিক্ষাভবন।
  • | ১২ আগস্ট ২০২৬ ১৬:৫৩558728
  • রবিবাবুর মনে হয় না সে ব্যাপারে কোন ধারণা বা অভিজ্ঞতা ছিল। জগদীশ গুপ্তর উপন্যাস, লঘু গুরু, তার তো বিরূপ সমালোচনাই লিখেছিলেন পরিচয় পত্রিকায়, বলেছিলেন যে উপন্যাসের বিষয়বস্তু চেনা সমাজের নয় ও অবাস্তব প্রকৃতির। তো জগদীশ গুপ্ত উত্তরে লিখেছিলেন, মোটামুটি, যে ঐ বোলপুরেই, আশ্রম থেকে একটু দূরেই তো ঐসব মানুষের উপস্থিতি, রবিবাবু ঐদিকে যাননি বা সে ব্যাপারে ধারণা করেননি। জগদীশ গুপ্ত তো বোলপুরেই থাকতেন।

    তবে হ্যাঁ, সে পাড়ার মেয়েদের কিন্তু রবিবাবুর লেখা, অন্তত গান সম্বন্ধে ধারণা তো ছিলই ! সেই যে বইটি, দীর্ঘদিন আগে আজকাল শারদীয়ায় ছাপা হয়েছিল (অমিতাভ চৌধুরী না সুনীল গাঙ্গুলী, কার যেন সংগ্রহ থেকে), রবিবাবুর সময়ের বই, পাতায় পাতায় মেয়েদের শরীরীউদ্ভাসের ছবি এবং প্রতি ছবির সঙ্গে রবিবাবুর গান না কবিতা থেকে উদ্ধৃতি ! অতি হাল্কা পর্নোগ্রাফির সঙ্গে উচ্চভাবের রবিবাবুর গানের সঙ্গত, ছবির সঙ্গে পংক্তিগুলির ঘুরিয়ে ব্যবহার, ভুলে গেছি কে বা কারা ছিল ঐ কাজের পেছনে। রবিবাবুরও সে বই নিয়ে কী মত ছিল তাও মনে নেই, আজকাল -এ বলা হয়েছিল কিনা।
  • albert | ১২ আগস্ট ২০২৬ ১৫:১৮558727
  • //বিচারক গল্পের দেহব্যবসায়িনী ক্ষীরোদার দেহে প্রবেশ করে, ও ক্ষীরোদার চৈতন্যের সাথে রবীন্দ্রনাথের চৈতন্যের আলাপচারিতা হয়//
    ভালো কাজ। অপেক্ষায় থাকলাম।
  • Bruh b*lbot | ১২ আগস্ট ২০২৬ ১৫:০৭558726
  • আমি এসব কিছুই লিখিনি, আলটপকা মন্তব্য করার মানে হয়না। আমি জানতে চাইছি রবীন্দ্রনাথের চিন্তা বা দৃষ্টিভঙ্গির কোন নজির আছে কি না এই দেহব্যবসায়িনীদের জীবনযাপন, জীবিকার জন্য সংগ্রাম এইসব সম্বন্ধে। কারণ আমি একটা গল্প লিখছি যেখানে রবীন্দ্রনাথের আত্মা মৃত্যুর পর একজন পতিতা, আরো স্পেসিফিকালি বললে, বিচারক গল্পের দেহব্যবসায়িনী ক্ষীরোদার দেহে প্রবেশ করে, ও ক্ষীরোদার চৈতন্যের সাথে রবীন্দ্রনাথের চৈতন্যের আলাপচারিতা হয়। এর সময়কালটা হলো বিচারক গল্পে যেদিন সন্ধেবেলা ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেবে ক্ষীরোদা। তারপর রবীন্দ্রনাথের আত্মা ফিরে যাবে বিচারক গল্প লেখার সময়ে, যখন রবীন্দ্রনাথের আত্মা এই অভিজ্ঞতার স্মৃতি নিয়ে বিচারক গল্প লিখবেন। সেখানে রবীন্দ্রনাথের মানসিকতা বা চিন্তাভাবনা কোন পথ অনুসরণ করবে, একজন বেশ্যার দেহে বেশ্যা পল্লীর পরিবেশে কীরকম চিন্তার উদয় হবে দীর্ঘ ৮০ বছরের জীবন কাটিয়ে প্রয়াত হ‌ওয়া রবীন্দ্রনাথের- সেটার একটা আন্দাজ পেতে চাইছি।
  • albert | ১২ আগস্ট ২০২৬ ১৪:৪৩558725
  • দেহ ব্যবসায়িনী দের দেহব্যবসা বলতে কিবোঝাতে চাইছেন ? একদম বিছানা পর্যন্ত না শরীর দেখানো টাও ?
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ১৪:২৬558724
  • সেটা জানা নেই আমার।
  • মানালি কে | ১২ আগস্ট ২০২৬ ১৩:০১558723
  • মানভঞ্জনের কথাটা মনে করানোর জন্য ধন্যবাদ, কিন্তু ওখানে রঙ্গমঞ্চের অভিনেত্রী হিসেবে যিনি love rival ছিলেন গিরিবালার, লবঙ্গ, তার বর্ণনা যখন গিরিবালার দাসী দিচ্ছে, সেখানে অসূয়া দেখতে পাই- কিন্তু সে তো রবীন্দ্রনাথের কথা না। আমি আসলে ঠিক এই রঙ্গমঞ্চের অভিনেত্রীদের সাথে রবীন্দ্রনাথের সংযোগ খুঁজছি না, আমি চাইছি এই দেহ ব্যবসায়িনী দের দেহব্যবসা সম্বন্ধে রবীন্দ্রনাথের কোনো ভাবনা বা এঈ শ্রেণীর কোনো মানুষের সাথে রবীন্দ্রনাথের সাক্ষাৎকারের অভিজ্ঞতার কিছু রেকর্ড আছে কি না?
  • Manali Moulik | ১২ আগস্ট ২০২৬ ১২:০৭558722
  • বিচারক গল্পে কিছুটা আভাস পাই
     
    হ‍্যাঁ এটা বিচারক তারপর মানভঞ্জন গল্পেও পাওয়া যায়। আমার জানার পরিধি অতি সামান‍্য তাই বলতে পারবো না। সম্ভবতঃ না থাকাটাই স্বাভাবিক। তবে কবিগুরুর নতুনদাদা (জ‍্যোতিরিন্দ্রনাথ ঠাকুর) থিয়েটার ও নাট‍্যচর্চার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সেই হিসাবে তাঁর সংযোগের কথা বলা যায়। সরোজিনী, অশ্রুমতী, অলীকবাবু ইত‍্যাদি বিখ‍্যাত নাটকের রচয়িতা হিসাবে রঙ্গালয়ের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। শিশির ভাদুড়ি যখন বঙ্গীয় রঙ্গালয় শিক্ষিত, আধুনিক ও স্বদেশচেতনা সম্পন্ন স্পর্শ ঘটান, তখন বাংলা নাট‍্যমঞ্চে অহীন্দ্র চৌধুরী, দানীবাবু, শিশিরকুমার ভাদুড়ি, শ্রীকুমার বন্দ‍্যোপাধ‍্যায়, জীবন গাঙ্গুলি বা মনোরঞ্জন ভট্টাচার্য্যের মতো নায়করা থাকলেও নায়িকা আনতে হতো সেই আঁধারসাম্রাজ‍্য থেকেই। বিনোদিনী বা তিনকড়ি দাসী, নীরদাসুন্দরীরা সেখান থেকেই এসেছিলেন। প্রথম নারী চরিত্রের প্রবেশ ঘটে যে বিদ‍্যাসুন্দর পালাগানে (প্রথম নারীচরিত্রের মঞ্চে প্রবেশ, সাল তারিখ এমুহূর্তে মনে নেই। এর আগে ষোলো বছরের ছেলেরা নারীচরিত্রে অভিনয় করতো সেই মদন আগুন জ্বলচে দ্বিগুণ গেয়ে গেয়ে) সেটায় প্রথম যে তিনজন নারী অভিনেত্রী আসেন তাঁরাও সেই স্থানেরই ছিলেন। যদি খুব ভুল না হই, নাম সম্ভবতঃ  জয়দুর্গা দাসী, জগদ্ধাত্রী দাসী ও রাধামণি দাসী (ইনি বিদ‍্যার চরিত্রে ছিলেন)। সে হিসাবে অভিনয় বস্তুটি মেয়েদের জন‍্য কখনই সম্মানদায়ক পেশা হয়ে ওঠেনি। ইভেন এই ২০২৬ শেও অভিনেতা - অভিনেত্রী শুনলে অনেকে বলেন, "এই জগতটি মোটেও ভালো না।"   সুতরাং তেমন রেফারেন্স না থাকাই সম্ভব। তবে পুরোনো কলকাতার বিখ‍্যাত নাট‍্যকার ও পরিচালকদের নাটকে কবিগুরু আমন্ত্রিত হয়ে নাটক দেখেছেন ও প্রশংসা করেছেন, এমন উল্লেখ আছে।
  • ৬৬ | ১২ আগস্ট ২০২৬ ১১:০০558721
  • একজন মৃত্যু বোঝাতে না ফেরার দেশে যাওয়া ব্যবহার করেছেন। তিনি কি বিশ্বাস করেন এমন কোন জায়গা/দেশ আছে?
  • প্রশ্ন | ১২ আগস্ট ২০২৬ ১০:৫৮558720
  • রবীন্দ্রনাথের সাথে দেহপসারিণী(বেশ্যা, ত‌ওয়াইফ, বাইজি, দেবদাসী, নটী যা কিছু) কীরকম সম্পর্ক বা অভিজ্ঞতা ছিল? বিচারক গল্পে কিছুটা আভাস পাই, কিন্তু আর? মানে রবীন্দ্রনাথ কখনো এরকম শ্রেণীর মানুষদের সাথে দেখা করেছেন, ব্যাক্তিগত সম্পর্ক স্থাপন করেছেন বা আলাপ করেছেন? কোনো রেফারেন্স- চিঠিপত্র, স্মৃতিচারণ আছে?
  • :|: | ১২ আগস্ট ২০২৬ ১০:২৭558719
  • সরি চাই। আপনি কি শুধুই শিক্ষাভবন? পাঠভবন বা উত্তরশিক্ষার গল্প তেমন শুনেছি কি? মনে হচ্ছে আবার গন্ডগোল করছি!
  • kk | ১২ আগস্ট ২০২৬ ০৬:৪৬558718
  • হিজি-বিজ-বিজ,
    আমি মাস্টার্স করে বেরিয়েছি ১৯৯৭ এ।
    ফুটিচার সাহেব সামান্য গন্ডগোল হলো যে! অ্যানী আর জিতো এক বছরে নয় তো। অ্যানী আমার ক্লাসমেট, জিতদা এক বছরের সিনিয়ার ছিলো।
  • . | ১২ আগস্ট ২০২৬ ০৬:০১558717
  • বয়স নিয়ে এরকম সেনসিটিভ আর কোনও দেশে কেউ হয় না। দমাদ্দম বয়স বলে দেয়।
    আমার চেনা বৃত্তে যে সমস্ত ভারতীয় ছিল এককালে, মারাত্মক প্রবণতা ছিলো বয়স কমানোর।
    ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের এক ছাত্র বলল, তার মায়ের বয়স থার্টি ফাইভ, ফাদার ফর্টি। দিদির বিয়ে হয়ে গেছে এবং দাদা চাকরি করে। আমাদের মধ‍্যে যারা শুনছিলাম, ভারতীয়রা ঢপটা চুপচাপ গিলে নিলাম, বিদেশিরা চমকে গেছে, বলছে ভারতে এখনও চাইল্ড ম‍্যারেজ চলছে!
  • . | ১২ আগস্ট ২০২৬ ০৫:৫৩558716
  • এখানে সকলেই দেখছি সাংঘাকেতিক ভাষায় কথা বলছে।
    কিছুক্ষণ আগে গুবলু বলে একটা নিক/নাম দেখলাম, এরপরের চারটে সাতের পোস্টও তথৈবচ।
    কে কোন সালে পাস করেছে বা করেনি, সেটাও জন্মতারিখের মত গোপন ব‍্যাপার। সেই আগের যুগে মেয়েদের বয়স যেমন লুকোতো বাপমায়েরা বিয়ের বাজারে, কিংবা ছেলের বয়স কমাতো দুবছর পরে যাতে চাকরিতে রিটায়ার করে সেই আশায়।
    যুগ বদলেছে কিন্তু পরম্পরা বদলায়নি সেটা একটা প্রাচীন বাংলা সিনেমা দেখে বুঝলাম আজ। আপনজন। সেই বোমা বেঁধে লুকিয়ে রাখা, ভোটের সময় মারপিট খুন বোমাবাজি। চমকে ওঠার মতো মিল আজকের দিনের সঙ্গে। সেই ট্র‍্যাডিশন সমানে চলেছে।
  • হিজি-বিজ-বিজ  | ১২ আগস্ট ২০২৬ ০৪:৫৬558715
  • সেটা কত সাল ?
  • :|: | ১২ আগস্ট ২০২৬ ০৪:০৭558714
  • অ্যানি-জিতোদের বছর।
  • হিজি-বিজ-বিজ  | ১২ আগস্ট ২০২৬ ০৩:৫৭558713
  • কোন বছর ?
  • kk | ১২ আগস্ট ২০২৬ ০২:১৫558712
  • হিজিবিজিবিজ,
    আইজ্ঞা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত