এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৬ আগস্ট ২০২৬ ১৯:২৭558621
  • //এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। ওয়ান পয়েন্ট এজেন্ডা হল, যে কোন মূল্যে বিজেপি আর এস এস কে পারমানেন্টলি সরাও।//yesyesyes
  • কৌতূহলী | ০৬ আগস্ট ২০২৬ ১৯:২১558620
  • আরে এ দেখছি সবাই রাহুল গান্ধীকে নিয়ে পড়েছে। রাহুল গান্ধী ভাল না বদ, যোগ্য না অযোগ্য, এই প্রশ্নটাই অপ্রাসঙ্গিক। ওয়ান পয়েন্ট এজেন্ডা হল, যে কোন মূল্যে বিজেপি আর এস এস কে পারমানেন্টলি সরাও। তারপর রাহুল গান্ধী নির্বাচিত হয়ে বদ কাজ করলে তাঁকেও সরানো হবে, কিন্তু সরিয়ে নন বিজেপি কোন দলকে আনা হবে। সোজা কথা, অপশন বাছা হবে নন কমিউনাল নন ফ্যাসিস্ট দলের মধ্যে থেকে। কেরলে যেমন সিপিএম কংগ্রেস বাইনারী, তালিমনাড়ুতে ডিএমকে - টিভিকে বাইনারী, পবতে যেমন আগে সিপিএম - কংগ্রেস বা সিপিএম তিনো বাইনারী ছিল, গোটা দেশে সেই বাইনারী হওয়া উচিত। রাম শ্যাম যদু মধু যাকে ইচ্ছে বাছো, শুধু নন কমিউনাল নন ফ্যাসিস্ট হতে হবে। কোনভাবেই বিজেপি আর এস এস কে অপশনে ঠাই দেওয়া যাবে না।
     
    (আর অন্যান্য নন বিজেপি দলগুলো যদি সুযোগ বুঝে কমিউনালিজমকে প্রশ্রয় দেয় মানে অতীতে যেমন কংগী তিনো আপ এঁরা করেছিল, তাহলে তাঁদের বিরুদ্ধেও আন্দোলন চলবে।)
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ১৬:২৩558619
  • ৪৯ ভুলবেন না কমরেড। অমৃত কাল এসেই গেছে তদ্দিনে আর রাগা তখন মাত্তর ৭৯ বছরের যুব নেতা হবেন।
  • PM রাগা | ০৬ আগস্ট ২০২৬ ১৫:১৭558618
  • ২০২৯ এ হচ্ছেই, না হলে ৩৪ এ অতি অবশ্যই, তাও না হলে ৩৯ এ ঠেকানো যাবে না, নিতান্তই মিস হলে ৪৪ এ পাক্কা।
  • . | ০৬ আগস্ট ২০২৬ ১৪:৫৬558617
  • এটা অ‍্যালবার্ট সলিড বলেছেন।
  • albert banerjee | ০৬ আগস্ট ২০২৬ ১২:৫৭558616
  • //কোন অ্যাভারেজ রাজনৈতিক ব্যক্তিত্ব পারবে না কেন?// যদি কোনো জোকার চালাতে পারে তবে রাজনৈতিক ব্যক্তিত্ব লাগবে না আপনি আমি সবাই পারবো।
  • স্বাতী রায় | ০৬ আগস্ট ২০২৬ ১১:০৯558615
  • @Manali Moukik। কে ধন্যবাদ আমার নির্দিষ্ট প্রশ্নের ( শিক্ষা রাজ্য তালিকায় এলে কোন বাস্তব সমস্যার সমাধান হবে ) তার উত্তর দেওয়ার জন্য।
    @হেঁয়ালি বলেছেন,
    //পুরুলিয়ার বা আলিপুরদুয়ারের কোনো মেয়ে যদি নীলরতনে ভর্তি হতে চায় তাকে আরও কুড়ি লাখ ছেলেমেয়ের সঙ্গে নিটে বসার যুক্তি কী? ডিনোমিনেটর বাড়লে ছাত্র অভিভাবকের হয়রানি তো বেড়ে যাওয়ার কথা যেহেতু সিটের প্রোবাবিলিটি কমে যাবে।//
     
    সাধারণ ভাবে কোন ছাত্র ঠিক নীলরতনেই ভর্তি হতে হবে এটা চায় না। চায় ডাক্তারি পড়তে। যারা নীল রতনে পড়ছে তাদের কেউ কেউ হয়ত AAIIMS Delhi তে পড়তে পেলে খুব খুশি হত। দেশে মোট ৮২৩ টি ( সরকারি ৪৫০) কলেজে এমবিবিএস পড়ানো হয়। মোট সিট ১ লাখ ৩৭ হাজার মতন, তার মধ্যে সরকারি সিট ৬২ হাজার মত, যার মধ্যে প ব তে সাড়ে চার হাজার মতন। একজন ছাত্রের দরকার একটা সিট। সেন্ট্রালাইজড NEET আসার আগে বেশ কিছু রাজ্য আলাদা পরীক্ষা তাদের সরকারি কলেজের জন্য, বেসরকারি কলেজের আলাদা পরীক্ষা, সব মিলিয়ে ক্লাস টুয়েলভে এর পর অজস্র পরীক্ষা দিতে হত। সকলের খরব রাখা, ফর্ম ফিলাপ করা, সবার আলাদা আলাদা সিলেবাসের জন্য আলাদা রকম প্রিপারেশন করা, সব আলাদা আলাদা জায়গায় (কখনো বা ভিন্ন রাজ্যে ) একা বা অভিভাবকের সঙ্গে গিয়ে পরীক্ষা দেওয়া - সে এক ভজকট ব্যাপার। ছাত্র ও অভিভাবক দুয়ের পরীক্ষা। NEET এর অনেক ত্রুটি স্বত্ত্বেও সে এসে এই হয়রানি কমিয়েছে।
  • b | ০৬ আগস্ট ২০২৬ ১০:৪৪558614
  • ডার্কনেস অ্যাট নুন বইটায় পড়েছিলাম একজন ট্রট্সকাইট ১৯৩৫ সাল নাগাদ বন্দী হয়ে , হাঁ হয়ে আবিষ্কার করে যে, পাশের সেলে একজন জারপন্থী বন্দী হয়ে আছে, কোন আদিকাল হতে। তরমুজকে দেখে আমার প্রথমে সেরকম লেগেছিলো।
     
    শতফুল প্রস্ফুটিত হৌক .
  • r2h | ০৬ আগস্ট ২০২৬ ০৮:১৯558613
  • তরমুজের কং ভজনা খুবই ইয়ে, পড়িও না সব পোস্ট। তবে এই বাজারে পরের নির্বাচনে বিজেপির বিজয়রথ হোঁচট খাবে এমন আশা খুব অবাস্তব বলে মনে হচ্ছে না। আর সেরকম হলে কঙের বড় ভূমিকা তো থাকতেই হবে।
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০৬:০৫558612
  • যাক। কিছুদিন আশা করা যাক এই কংগ্রেসি ডেলুলু থেকে শান্তি পাওয়া যাবে। মানে একেবারে চরম লেভেলের পাতাখোরি।
    আজকের সেরা কমেন্ট হলো রাগা ইচ্ছে করলেই ব্যুরোক্রেসি র হেল্প নিয়ে পিএম হতে পারতো কিন্তু হলোনা নেহাত দয়া করে।আজকে তাড়ির দোকানের বিক্রি বেড়ে যাবে।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৫:১৮558611
  • আজকের পর দীর্ঘ দিন গুরুতে হয়ত আসতে পারব না। কারন বিশেষ কাজে ব্যস্ত হয়ে পড়ব। আর আমার হাতে সময় না থাকলে খুব একটা হ্যাজাই না। তবে এটুকু বলছি যে 29 শে সবদিকটাই আমাদের দিকে। সুতরাং যারা লড়াই চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৪:৪০558610
  • অনেকে কেজরিওয়ালের কথা বলেন। কিন্তু কেজরিওয়ালের থেকে রাহুল গান্ধিকে আমার অনেক উচু মানের রাজনীতিবিদ মনে হয়। এই কেজরিওয়ালই দিল্লি বিধান সভায় দাড়িয়ে বলেছিল আদানি আসল মালিক নয়। আদানির সব সম্পত্তির আসল মালিক মোদি। আদানি মোদির ম্যানেজার। অনেকটা মমতা গোছের। পপুলিস্ট রাজনীতিবিদ। আমার ব্যক্তিগতভাবে পপুলিস্ট রাজনীতি পছন্দ হয় না।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৪:২৯558609
  • //তার্পর কিছুদিন সিদ্ধান্তগুলো দেখে মনে হল পঞ্চাশোর্ধ বয়েসে আর ইনাকে সম্ভাবনাময় বলা বোধহয় যাবে না!//
     
    আপনার কথা ধরলে রাজনীতি বলতে শুধু চিটিংবাজিকেই ধরতে হবে। এবার কথা হল আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে রাজনীতিকে দেখবেন।
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০৪:২৯558608
  • পাবলিক এতো বোঝে, এদিকে সব ভোটে রাগা হেরে ভুত হয়ে যাচ্ছে। ৯৯ টা হয়ে গেলো বোধহয়। ইউপিতে ১০০ হয়ে যাবে।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৪:২৪558607
  • না গণতন্ত্র বললে মিক্সড ইকোনমির একটা ধারনা আসে। যেটা এ দেশের জন্য সুফল দায়ক। আর পাবলিক সব রকম ট্রাই তো করল। তারা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতেই ভোট দেবে। আজ থেকে বারো চোদ্দ বছর আগে কেমন ছিল। আর এখন কেমন আছে। সেটুকু অভিজ্ঞতাই জেতার জন্য যথেষ্ট।
  • একক | ০৬ আগস্ট ২০২৬ ০৪:০৮558606
  • অবিশ্যি এর মধ্যে যদি সোশ্যাল মিডিয়ার হাত ধরে ডিরেক্ট ডিমক্রাসি আসে, সে খুবই মজার হবে। আমাদের দেশে সবচে বড় মজা হলো, নিখাগির দেশ তো, গুর্বোয় ভরা, তো একই সঙ্গে হাই টেক আর হদ্দ গুর্বো মিলে একটা অমৃতের চ্যাঙ্গর হয়। সেও হদ্দ মজার।
     
    এই "মজা" গুলো বাংলাদেশি মজা ভেবে পড়বেন। তাহলে ঠিকঠিক ফিলিং হবা :)
  • একক | ০৬ আগস্ট ২০২৬ ০৪:০১558605
  • গনতন্ত্রের প্রতি যে ডিলিউসন আমাদের আচে, সেইটে এসেচে রাজতন্ত্রের সঙ্গে তুলনা করে। এই কবছর আগেও আমরা রাজা প্রজা ছিলুম। এখনোত, গ্রামের দিকে কিছু বাড়িকে রায়তঘর বলেই রেফার করা হয়।
     
    মুস্কিল এই যে, বেশ অল্প সময়ের মধ্যে আমরা লাফ দিয়ে গণতন্ত্র পেরিয়ে সোশ্যাল মিডিয়া এজে চলে এসচি। এইযে, গনতন্ত্র বললেই শিশুমনে পুলক জাগে, যে বেশ একটা লো এন্ট্রপি স্টেট যে সবাই লেস কেওটিকভাবে খেয়েপড়েহেগেমুতেবেঁচেয়াচে এইটে কিন্তু আজকের গণতন্ত্রে আর সত্যি নয়। সোশ্যাল মিডিয়া ডিমক্রাসি হাজার কন্ট্রোলের পরেও কেওটিক।
     
    এমতাবস্থায় আদৌ গণতন্ত্র নিয়ে খোয়াবখামারি করা কর্তব্য নাকি লুটের বাজারে লুটতে নাবা। তা ভাবা উচিৎ।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৩:৩৫558604
  • এবং এখানে এই বিষয়, অর্থাৎ আমার ব্যক্তি জীবন নিয়ে কোনো আলোচনা চাই না। সুতরাং কেউ করবেন না। ... আমি পাবলিক ইস্যু ছাড়া এই প্ল্যাটফর্মে অন্য কোনো আলোচনা করবো না।
  • দেশ চালানো | ০৬ আগস্ট ২০২৬ ০৩:৩৫558603
    • দুপয়সা | ০৬ আগস্ট ২০২৬ ০০:৩৫
    • ... শঙ্কা রয়েই যায় দেশ চালাবার ক্ষমতা নিয়ে!
     
    এই আলোচনাটা আসলে রাজনীতির পপুলার আলোচনার ধারা থেকে বেরিয়ে যাওয়া উচিত। মানে নরেন্দ্র মোদি দেশ "চালাতে" পারলে অন্য কোন অ্যাভারেজ রাজনৈতিক ব্যক্তিত্ব পারবে না কেন? আর দেশ চালানো মানে, এ তো আর আকবর বাদশা বা বিক্রমাদিত্যের কাল না, গণতান্ত্রিক সীমারেখা আছে, আমলারা আছেন, উপদেষ্টারা আছেন। দেখো কেমন একা হাতে দেশ চালাচ্ছি- এই লক্ষন যে ভালো না সেটা এতদিনে ভারতবাসীর বুঝে ফেলার কথা। মনমোহন সিং যে দেশ "চালাতে" পারবেন তাই বা কে বিশ্বাস করেছিল? এখন তো দেখা যাচ্ছে অনেকের থেকে ভালো করেছেন।

    তবে সবার ওপরে ঐ, উনিজি পারলে অন্য কেউ আর কত খারাপ হবে?
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৩:২৭558602
    • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:৪৩558599
    • আমি কেমব্রিজের ছাত্র নই। রাহুল গান্ধির কথা বলছি। তবে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। যদিও বলে বেড়াই না।
     
    এই পোস্টটায় আমি " তবে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। যদিও বলে বেড়াই না।" - এই কথাটা রাগের মাথায় বলে ফেলেছিলাম। যেহেতু এখানে এডিট করা যায় না। তাই এই কথাটা আমি ফিরিয়ে নিলাম।
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০৩:০৩558601
  • তো রাগা কি নিজের মেরিটে কেমব্রিজে চান্স পেয়েছিল ? নাকি গান্ধী রাজপরিবারের কোটায় ?
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:৫২558600
  • একটা গান শুনুন
     
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:৪৩558599
  • আমি কেমব্রিজের ছাত্র নই। রাহুল গান্ধির কথা বলছি। তবে এটাই আমাদের স্ট্যান্ডার্ড। যদিও বলে বেড়াই না।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:৪২558598
  • //হেহেহে-দু দিন আগেই ওই কেমব্রিজ মাড়ানো জুয়েল ছাত্র e আই দিয়ে লিখতে গিয়ে পেন্টুল খুলে ফেলেছিলো//
     
    গান্ডু আছেন মনে হয়। ই আই কী?
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:৩৪558597
  • //হেহেহে-দু দিন আগেই ওই কেমব্রিজ মাড়ানো জুয়েল ছাত্র e আই দিয়ে লিখতে গিয়ে পেন্টুল খুলে ফেলেছিলো//
     
    কে?
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০২:২২558596
  • হেহেহে-দু দিন আগেই ওই কেমব্রিজ মাড়ানো জুয়েল ছাত্র e আই দিয়ে লিখতে গিয়ে পেন্টুল খুলে ফেলেছিলো
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:২০558595
  • চিন্তা নেই। পশ্চিমবঙ্গে ল্যাওড়েন ভোজ্যমই থাকবে। আগেই বলে রেখেছি।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:১৮558594
  • হ্যাঁ ল্যাওড়েন ভোজ্যমের ছাত্ররা কেমব্রিজের এমফিল ছাত্রের গুরুত্ব আর কি বুঝবে?
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০২:০৮558593
  • সিরিয়াসলি এই লেভেলের পাতাখোর ডেলুলু আজকাল লটারি তেও পাওয়া চাপের।
  • @&$ | ০৬ আগস্ট ২০২৬ ০২:০৪558592
  • আরে তরমুজের হ্যাজ নামানো এখনো চলছে ? ২০২৯ এ কংগ্রেস এক্কেরে ডুবে যাওয়া অবধি টানবে মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত