এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০২:০০558591
  • অনেকে বলেন গান্ধি পরিবারের হাত থেকে কংগ্রেসী রাজনীতি বেরোয় না কেন? 2004 এ মনমোহন সিং কে প্রধান মন্ত্রী না করলে পরবর্তী কালে রাজনীতি গান্ধি পরিবারের হাত থেকে বেরিয়ে যেত। কিন্তু 2004 এর পর থেকে কংগ্রেসীরাই চান না যে রাজনীতি গান্ধি পরিবারের হাত থেকে বেরিয়ে যাক।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০১:৫০558590
  • বর্তমানে শিক্ষা ও প্রজ্ঞার দিক থেকে সামনের সারির পলিটিশিয়ানদের মধ্যে রাহুল গান্ধির ধারে কাছে কেউ নেই। রাহুল গান্ধির মধ্যে নিজের গায়ে দাগ না লাগতে দেওয়ার একটা বিষয় আছে। আর ক্ষমতায় বসলে কম হোক বা বেশি, দাগ লাগবেই। সেজন্য বর্তমান দিনের রাজনীতিতে গান্ধিদের ভূমিকা মহাত্মা গান্ধির মতই। যেটা মন্দ নয়। তাছাড়া ওনাদের পরিবারে এত রাজনৈতিক হত্যা হয়েছে, সেজন্য ওনারা চেয়ারে বসতে চান না।
  • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০১:৩৫558589
  • //তালেগোলে যদি কোনদিন প্রধানমন্ত্রী হয়েও যান, শঙ্কা রয়েই যায় দেশ চালাবার ক্ষমতা নিয়ে!//
     
    আপাতত রাহুল গান্ধি ঠিক আছে। কারন ব্যুরোক্রেসিতে গান্ধিদের সাংঘাতিক প্রভাব আছে। আর ব্যুরোক্রেসির সাথে সমঝোতায় না এলে মোদিকে ফেলা যাবে না। রাহুল গান্ধি চাইলে আরো আগে সরকারে চলে আসতে পারত। ব্যুরোক্রেসিকে হাত করে। কিন্তু রা গা নির্ভেজাল ভাবে এগোতে চাইছিল। এখন যা পরিস্থিতি তাতে ঐ ভাবে আসতে গেলে পঞ্চাশ বছর লেগে যাবে। কারন বিজেপি সব সংস্থাকে হাইজ্যাক করে নিয়েছে। তাই এই ভাবেই আসতে হবে। তাছাড়া বিজেপি সরলে রাহুল গান্ধি প্রধান মন্ত্রী হন, না মনমোহন সিং এর মত কেউ হন। সেটাও দেখার বিষয় আছে। এই সব সিদ্ধান্তের দিক থেকে গান্ধিরা খুব ব্যালেন্সড।
  • প্রিয়াঙ্কা | ০৬ আগস্ট ২০২৬ ০০:৩৭558588
  • সম্ভবতঃ বরের কারণে বেশিদূর যাওয়া শক্ত হতে পারে!
  • দুপয়সা | ০৬ আগস্ট ২০২৬ ০০:৩৫558587
  • ভুল হতে পারি তবে আমার ধারণা তরমুজ রাগাকে খুব ভালভাবে follow করছেন না!
    উনার মত আমারও ধারণা ছিল ভদ্রলোকের মধ্যে ব্যালেন্সড রাজনৈতিক হবার গুণাবলী আছে। কিছু ইন্টারভিউ বক্তৃতা ইত্যাদি দেখে।
    তার্পর কিছুদিন সিদ্ধান্তগুলো দেখে মনে হল পঞ্চাশোর্ধ বয়েসে আর ইনাকে সম্ভাবনাময় বলা বোধহয় যাবে না! তালেগোলে যদি কোনদিন প্রধানমন্ত্রী হয়েও যান, শঙ্কা রয়েই যায় দেশ চালাবার ক্ষমতা নিয়ে!
  • . | ০৬ আগস্ট ২০২৬ ০০:১৭558586
  • রাগার চেয়ে প্রিয়াঙ্কার ব‍্যক্তিত্ব এবং ম‍্যাচিওরিটি বেশি।
  • Manali Moulik | ০৬ আগস্ট ২০২৬ ০০:১২558585
  • হতে পারে। আমার যদিও রাগাকে অত‍্যন্ত মাথামোটা পলিটিশিয়ান মনে হয়।
    এদিকে ডি.রাজা, আপের কেজরিওয়াল আর কে আছে সেরকম সেভাবে..... দীপঙ্কর ভট্টাচার্য্য ফার বেটার। যদিও ওনাদের প‍্যাটার্ন অফ পলিটিক্স আলাদা। যাই হোক। রাগা কোনোদিক দিয়ে এমুহূর্তে ইম্পর্ট‍্যান্ট পার্সোনালিটি মনে আমার মনে হয়নি। হ‍্যাঁ, অনেক ভদ্র ও ম‍্যানারড্ পার্সোনালিটি, এটা বলা যায়।
  • Manali Moulik | ০৬ আগস্ট ২০২৬ ০০:০৯558584
  • বুঝলুম।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২৩:৪৯558583
  • //সেজন্যে গণতন্ত্রের মধ্যে থেকে সেরকম রোমাঞ্চকর কোনো হিরো উঠে আসে না।//
     
    আরো ভালো ভাবে বলতে গেলে রাহুল গান্ধিকে আমার ব্যালেন্সড পার্সোনালিটি মনে হয়। যা গণতন্ত্রের জন্য উপযুক্ত। কিন্তু মোদি হিরো। তাই গণতন্ত্রের জন্য উপযুক্ত নয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ আগস্ট ২০২৬ ২৩:৪৬558582
  • কেকে, ধন্যবাদ এবং সরি। তবে একবার জুম করে দেখলেই ভয় কেটে যাবে। একটাও ফুটো বা গর্ত নয়, জাস্ট কাঠের ওপর খোদাই এর দাগ।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২৩:২৬558581
  • সেজন্যে গণতন্ত্রের মধ্যে থেকে সেরকম রোমাঞ্চকর কোনো হিরো উঠে আসে না। কারন গণতন্ত্রে সবার সাথে ব্যালেন্স করে চলতে হয়। .... এবার অনেকে বলতে পারেন প্রথম বিশ্বের দেশগুলোতে তো বেশির ভাগটা বেসরকারি। এবং সেখানেও গণতন্ত্র আছে, তাহলে? উত্তর: এই সব দেশের অর্থব্যবস্থায় সরকারি হস্তক্ষেপের প্রয়োজনই হয়নি। ঐ বিষয়টাই ওদের ভারসাম্য রক্ষা করে। কিন্তু সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হলে ঐ সব দেশের সরকারও পিছুপা হন না। অন্যদিকে ভারতে দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর সরকারি হস্তক্ষেপের দরকার ছিল। এবং এখনো আছে। এটা ভারতে ভারসাম্য রক্ষা করে। এই ভারসাম্য রক্ষা না করলে উনিজীর মত অবস্থা হবে। শুধু সরকারি ক্ষেত্রই নয়। সরকারি ক্ষেত্রকে দুর্বল করার জন্য বেসরকারি ক্ষেত্র দুর্বল হয়ে যাবে। অর্থনীতি তাই বলে।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২৩:১২558580
  • //তাহলে গণতন্ত্রের মূল সুর?//
     
    গণতন্ত্রের মূল সুর কী? আমি বলে দিচ্ছি। গণতন্ত্রের মূল সুর হল ভারসাম্য। সব কিছুর মধ্যে ভারসাম্য। দুর্নীতি করলেও তার মধ্যে ভারসাম্য। ধণী দরিদ্রের মধ্যে ভারসাম্য। সরকারি বেসরকারির মধ্যে ভারসাম্য। ভালো খারাপের মধ্যে ভারসাম্য। সেজন্য গণতন্ত্র চূড়ান্ত সুখ না দিলেও একটা ভারসাম্যরূপী সমাজ উপহার দেয়। এটাই গণতন্ত্র।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২২:৫৩558579
  • //তরমুজের কি রাহুল গান্ধিকে ভীষণ পছন্দ?
    এইটের উত্তর পেলুম না।
    কতটা পছন্দ একটু জানতে চাই।//
     
    রাহুল গান্ধিকে অসাধারন লাগে না। কিন্তু বর্তমান রাজনীতিতে যেসব নেতা, মন্ত্রী সান্ত্রিরা আছে। তাদের মধ্যে যোগ্যতম মনে হয়।
  • jsl | ০৫ আগস্ট ২০২৬ ২২:৫২558578
  • এক বস্তা চাল বা এক বোতল মদের বিনিময়ে ভোট নিয়ে যতটা খিল্লি হয়, মসজিদের নিচ থেকে মন্দির বের করার বিনিময়ে ভোট নিয়ে ততটা খিল্লি হয় না - এইটাও একটা বড় ব্যাপার।
     
    বা ঐ নানা রকম উচ্চ জিনিসপত্রের লোকেরা ইংরিজি শিক্ষায় শিক্ষিত হয়ে আইআইটি আইআইএম আদিতে পড়াশুনো করে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে গান্ধীকে গালি দিয়ে আবশ্যিক হিন্দি, গোমূত্র গবেষনা, দেশীয় প্রথায় শরম হায়া নারীর স্থান, বিশ্বগুরুর প্রতি কুবাক্য বর্ষন না করা শিক্ষার বেসরকারীকরনের উপকারিতা এইসব নিয়ে সর্মন দেন - এও এক মজার।
    একজন গরীব লোকের এক বস্তা চালের বিনিময়ে ভোট একজন ডিগ্রিধারি স্বচ্ছল লোকের মন্দির মসজিদ ইস্যুতে ভোটের থেকে অনেক গুণ বেশি যৌক্তিক।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২২:৪৮558577
  • //ইন্টার্ণশিপকালে এক নামকরা অ‍্যাডভোকেটের কাছে। তিনি বললেন, যে ভোট একবস্তা চাল বা একবোতল মদের বিনিময়ে আসে আর যেটা ইলেকটোরাল বন্ডের হাজার হাজার কোটির মূল‍্যে আসে সি দুটো এক নয়। //
     
    এই অ্যাডভোকেটটি কে আমি জানি না। কিন্তু যেই হোক না কেন, সে খুব নিম্ন মানের এবং অযোগ্য। উত্তর শুনেই বোঝা যাচ্ছে। এভারেজ লোকজন এর থেকে ভালো উত্তর দেয়।
  • . | ০৫ আগস্ট ২০২৬ ২২:১০558576
  • ০৫ আগস্ট ২০২৬ ২১:২০
     
    আমিও এটা জানতে উৎসুক।
    মানালি নিশ্চয়ই জানাবে।
  • Manali Moulik | ০৫ আগস্ট ২০২৬ ২১:৫২558575
  • কৌতুহলী, আমি সহমত।
    কিন্তু ওই কমিউনিজম বলতে লেনিন বা ট্রটস্কির মতামত এখন চলবে না। নব‍্য ধারণা আনতে হবে। রিলেটিভ অটোনমি বা গ‍্যারি মিলল‍্যান্ড-এরিখ হবসবমের ধারণা গুরুত্ব দিয়ে দেখতে হবে। ধরুন এই কর্পোরেটের শোষণতান্ত্রিক বিষয়গুলো, সব বিদেশে বসা ব‍্যক্তিরা বলেন, "বামপন্থার বিষ রাজ‍্যটাকে ধ্বংস করেছে। " উচ্চ স্কলারশিপ প্রাপ্ত, মানুষজন বলেন, "যেসব ছেলেরা কমিউনিষ্টদের সাপোর্ট করো,তারা কেন করো? মুসলিমরা মেয়েদের নির্যাতন করে আর হিন্দুধর্ম তাদের দেবীর মতো সম্মান দিয়ে মাথায় তুলে রাখে বলে এটা তোমাদের আপত্তির কারণ? আর যেসব মেয়েরা কমিউনিজমকে সাপোর্ট করো তারা কেন করো? বস্তাবন্দী হয়ে যৌনদাসী হয়ে কাটাবে বলে?"
    আমি যতোদূর জানতাম কমিউনিজমের সঙ্গে ধর্মীয় পক্ষপাতিত্বের যোগাযোগ নেই বা এই বিষয়ে তাদের লড়াইটাই অগ্রগণ‍্য। কী জানি, এসব দেখে অশিক্ষিত আমি কিঞ্চিৎ ব‍্যোমকে গিছি।
     
    MP, আদানির চয়েস কিসের জন‍্য প্রাধান‍্য পাবে যখন দেশের 95% মানুষ জীবনসংগ্রামে পর্যুদস্ত? এইটা জানতে চেয়েছিলাম এই ইন্টার্ণশিপকালে এক নামকরা অ‍্যাডভোকেটের কাছে। তিনি বললেন, যে ভোট একবস্তা চাল বা একবোতল মদের বিনিময়ে আসে আর যেটা ইলেকটোরাল বন্ডের হাজার হাজার কোটির মূল‍্যে আসে সি দুটো এক নয়। সরকার সর্বদাই তাদের পদলেহী হয় যারা হলেন তার ক্ষমতার চেয়ারের রক্ষাকর্তা। তাহলে গণতন্ত্রের মূল সুর? সেটা বোধহয় বেসুরো শোনায়।
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ২১:৩৯558574
  • ধুর ডবল ইঞ্জিন! ফেসবুক থেকে উনিজীর পোস্ট হাওয়া হয়ে যাচ্ছে। তবে এর পর প.ব. তে সিঙ্গেল ইঞ্জিন থেকে যাবে মনে হয়। যে ভবিষ্যৎ বাণী কিছুদিন আগে করেছিলাম।
  • কৌতূহলী | ০৫ আগস্ট ২০২৬ ২১:২১558573
  • jsl | ০৫ আগস্ট ২০২৬ ২১:১৯
    ১০০% একমত
  • jsl | ০৫ আগস্ট ২০২৬ ২১:২০558572
  • অতিমাত্রার কমিউনিজম, অতিমাত্রার নারীবাদ- এই জিনিসগুলি পড়ছি। ব্যাপারটা ইন্টারেস্টিং।
  • jsl | ০৫ আগস্ট ২০২৬ ২১:১৯558571
    • Manali Moulik | ০৫ আগস্ট ২০২৬ ১৪:৩৫
    • ... অধিকাংশ রাজ‍্যে এখন ডবল ইঞ্জিন সরকার। তাই ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞন যদি বিকৃত করতে হয় তাতে কেন্দ্র বা রাজ‍্যের পার্থক‍্য থাকার কথা না। আগেও বিকৃতি হয়েছে। পিসিমা কবে সর্ষেখেতে বীজ ছড়ালেন, মদনভস্মের পূর্বে ও পরে কী কী ঘাসফুলের পঞ্চশর এসেছিলো এসব ক্লাস এইটের বইটার লাষ্ট চ‍্যাপটারকে ...
    ডবল ইঞ্জিনটা চিরস্থায়ী বন্দোবস্ত না, আর কিছু রাজ্যে এখনও স্বাধীন ইঞ্জিন আছে। পুরো ব্যাপারটার ওপর স্টিমরোলার চালিয়ে দিলে সর্বত্র ডবল ইঞ্জিন করতে সুবিধে হবে- তাতে সন্দেহ নেই।
    ওদিকে ইতিহাস পাল্টে মোছলমনরা সকল দুঃখের কারন প্রতিষ্ঠা করে ফেলা, তাজমহলের নিচে মন্দির ইত্যাদি, আর বইয়ে রাজনৈতিক হুলোহুলি ঢোকানোর মধ্যে তফাত আছে। খুবই বেসিক তফাত, অত্যন্ত সুদূরপ্রসারী ফল সহ।
  • কৌতূহলী | ০৫ আগস্ট ২০২৬ ২১:১৯558570
  • মানালীর চাওয়াতে কিছু পরস্পরবিরোধীতা আছে মনে হয়। বলছেন যে অতিমাত্রায় কমিউনিজম চলবে না আবার বলছেন শ্রেণীসচেতন প্রার্থী চাই। কিন্তু শ্রেণীসচেতন প্রার্থী যদি সত্যিকারের শ্রেণীসচেতন হয় তাহলে সে নিজে কমিউনিজমই চাইবে।
     
    কাজেই এই যে আপনি বলছেন যে ধর্ম ফ্যাসিজম আর অতিমাত্রায় কমিউনিজম চলবে না, আমি শুধু শেষটুকু ডিসএগ্রি করে বলছি, অতিমাত্রায় কমিউনিজমই চাই। ক্যাপিটালিজম থেকে বের হতে সোশ্যালিজম এবং তারপর কমিউনিজমই চাই। কারণ এই যে বলছেন উচ্চশিক্ষিত প্রার্থী চাই। পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায় উচ্চশিক্ষা ব্যাপারটাই অনেকাংশে প্রিভিলেজড লোকজনের জন্য। এখন যদি উচ্চশিক্ষিত প্রার্থী চান তাহলে খেটে খাওয়া যে দু চারজন প্রতিনিধিত্বের সুযোগ পাচ্ছেন (যেমন দেবলীনা হেমব্রম মন্ত্রী ছিলেন একসময়ে), তাঁরাও পাবেন না।
     
    তাই সেখান থেকে বেরোতে হলেও পুঁজিবাদের উচ্ছেদ চাই।
    তবে একটা কথা।
    ওই সোভিয়েত ইউনিয়ন সহ লেফট ব্লক যে বোকামি আর অন্যায়গুলো করেছিল ওগুলো দ্বিতীয়বার করলে চলবে না অবশ্যই। সোশ্যালিজম হলেও ভোটিং সিস্টেম থাকবে। মাল্টি পার্টি সিস্টেম থাকবে। শুধু যেই জিতুক, তাঁকে সোশ্যালিস্ট পলিসির ইমপ্লিমেন্টেশন করতে হবে।
  • :/ | ০৫ আগস্ট ২০২৬ ২১:১২558569
  • "একটা খুব রেজিমেন্টেন্ড এবং ষ্ট্র‍্যাটেজিক অ‍্যাম্বিশাস দল চাই। সোজা কথা, তৃতীয় বিকল্প। ধর্ম ফর্ম, ফ‍্যাসিজম আর অতিমাত্রার কম‍্যুনিজম কোনোটাই আর চলবে না। নতুন যুগের দাবীতে অ‍্যকটিভ আর সোশ‍্যালি কনসার্নড একটা দল চাই।"
     
    আছে তো। চীনে। সিসিপি।
  • Dhuttor | ০৫ আগস্ট ২০২৬ ২১:০৮558568
  • @মানালী, আপনি বলছেন যে সবার আগে তাদের সদস‍্যদের উচ্চশিক্ষিত, সংস্কারমুক্ত ; শ্রেণীসচেতন আর সবরকম মানুষ নিয়ে অভিজ্ঞ হতে হবে। ঘটনা এটাই যে অন্ততঃ ষাট হাজার কোটি টাকা না পেলে তো এখন নির্বাচনে দাঁড়ানোই যাবেনা l কিন্তু আপনার চাহিদা মত সদস‍্যদের উচ্চশিক্ষিত, সংস্কারমুক্ত ; শ্রেণীসচেতন আর সবরকম মানুষ নিয়ে অভিজ্ঞ দলের নেতারা কি করে এতো টাকা পাবে এখন ? কোত্থেকে পাৰে ? সবচেয়ে বড় কথা ধরুন আমি একজন আদানীর মত কর্পোরেট, আমি তো বশংবদ নেতা চাইবো, উচ্চশিক্ষিত, সংস্কারমুক্ত ; শ্রেণীসচেতন এরকম লোককে চাইবো কেন ?
  • kk | ০৫ আগস্ট ২০২৬ ২০:৩৬558567
  • সুগম পার্ক বইমেলার খবরে পেচক পরিবারের ছবিটা খুবই সুন্দর। কিন্তু আমার ট্রিপোফোবিয়ার কারণে বেজায় ইয়ে লাগছে :-(
  • Manali Moulik | ০৫ আগস্ট ২০২৬ ২০:৩১558566
  • একটা খুব রেজিমেন্টেন্ড এবং ষ্ট্র‍্যাটেজিক অ‍্যাম্বিশাস দল চাই। সোজা কথা, তৃতীয় বিকল্প। ধর্ম ফর্ম, ফ‍্যাসিজম আর অতিমাত্রার কম‍্যুনিজম কোনোটাই আর চলবে না। নতুন যুগের দাবীতে অ‍্যকটিভ আর সোশ‍্যালি কনসার্নড একটা দল চাই। সবার আগে তাদের সদস‍্যদের উচ্চশিক্ষিত, সংস্কারমুক্ত ; শ্রেণীসচেতন আর সবরকম মানুষ নিয়ে অভিজ্ঞ হতে হবে। এসব হ‍্যাবলা লোকজন দিয়ে ঝামেলা ছাড়া কিছু হবে না। উচ্চশিক্ষিত ব‍্যাকগ্রাউন্ডের প্রার্থীদের কেন জনগণ ভোটে জেতায় না ?? যেমন কর্ম তেমন ফল।
  • . | ০৫ আগস্ট ২০২৬ ২০:২২558565
  • তরমুজের কি রাহুল গান্ধিকে ভীষণ পছন্দ?
    এইটের উত্তর পেলুম না।
    কতটা পছন্দ একটু জানতে চাই।
     
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ১৯:৫২558564
  • একটা গান শুনুন ..... বিশেষ করে ডটের জন্য
     
    "ক্যা মঝাল তেরি মরজি কে আগে
    বন্দো কি চল জায়েগি,
    তানে উঙলি যো তু
    কাঠপুতলি কি,
    চাল বদল যায়েগি .... যায়েগি।"
     
    আমার অনুবাদ:
     
    কি অদ্ভুৎ,
    একদিন তোমাকে অতিক্রম করে ....
    তোমার শিষ্যরা আরো সামনে এগিয়ে যাবে।
    তুমি যার দিকে আঙুল তুলবে ....
    সে যদি কাঠের পুতুলও হয়,
    সেও তোমার মত হয়ে যাবে।
     
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ১৮:৪৬558563
  • গান্ধিবাদী পথ, তখন এবং এখন
     
  • তরমুজ | ০৫ আগস্ট ২০২৬ ১৮:২৬558562
  • //সেই কোন যুগে সুভাষ, গান্ধী, বিদ্যাসাগর, কি করেছিল, বলেছিল সেই নিয়েই এরা ব্যস্ত! সবাই .. দেখ কত জানি! বর্তমান নিয়ে এদের মাথাব্যথা নেই কারন কাউকে টেক্কা দেওয়ার যাবে না!//
     
    গান্ধিবাদী পথ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত