এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • X | ০১ আগস্ট ২০২৬ ১৫:২৪558321
  • আজ দেশ পাক্ষিক বের হয়েছে - তসলিমা সংখ‍্যা - ইন্টারেস্টিং ভাবে এব জেন Z এর প্রতিবাদ নিয়ে একটি শব্দও ব‍্যবহার হয়নি। কি অধঃপতন এরকম একটি পত্রিকার
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ১৫:১৯558320
  • //বামফ্রন্ট জমানা আর তৃণমূল জমানা, কোনটা এগিয়ে থাকবে আপনার মতে?//
     
    তৃণমূল জমানা এগিয়ে। কারন বাম জমানার বেশির ভাগটা কেন্দ্রে কংগ্রেস নিয়ন্ত্রিত সরকার ছিল। দেশে বেশিরভাগ রাজ্যগুলি ঐ সময়তেই উন্নতি করেছিল। এমনকি গুজরাটও। অনেকেই জানে না যে আদানি পোর্ট ব্যবসায় প্রথম নেমেছিল কংগ্রেসের হাত ধরে। পরে উনিজীর সময়কালে ক্রোনির রূপ নেয়। এছাড়া আম্বানি থেকে টাটা বিড়লাদের উত্থান কাদের হাত ধরে হয়? ভারতে আইটি ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় রূপকার হলেন মনমোহন সিং। কিন্তু সিপিএম সে সময় রাজ্যে বসে ঘন্টা বাজিয়েছে। অন্যদিকে তৃণমূলের বেশিরভাগ সময়কাল কেন্দ্রে বিজেপি সরকারের নিয়ন্ত্রনে কেটেছে। এই সময়কালে সারা ভারত জুড়েই অর্থনৈতিক বিপর্যয় চলেছে। এবং এই বিপর্যয় যে কতটা সেটা অনেক সময়ই মানুষকে বোঝানো যায় নি। কিন্তু বর্তমানে জেন জি আন্দোলন সেটা প্রমান করে দিয়েছে। সুতরাং পুরো দেশের অবস্থাই যখন এই রকম তখন পশ্চিমবঙ্গে আলাদা কিছু আশা করাটাই মূর্খতা।
  • Manali Moulik | ০১ আগস্ট ২০২৬ ১৪:৫৮558319
  • আজ তসলিমা আসছেন কলকাতায়।
  • দীপ | ০১ আগস্ট ২০২৬ ১১:৪৫558317
  • দ্রব্যমূল্য বৃদ্ধির অর্থ‌ই তো মুদ্রামূল্য হ্রাস।
  • :|: | ০১ আগস্ট ২০২৬ ১০:৫৪558316
  • দুটিই উনিজির জমানা থেকে পিছিয়ে।
  • কৌতূহলী | ০১ আগস্ট ২০২৬ ১০:৩৪558315
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ০২:০৪
    বামফ্রন্ট জমানা আর তৃণমূল জমানা, কোনটা এগিয়ে থাকবে আপনার মতে?
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ০২:০৪558314
  • আমি তৃণমূলের সমর্থক নই। এবং মনে করি না যে বিগত পনেরো বছরে তৃণমূল ভাল প্রশাসন চালিয়েছে। কিন্তু ইতিহাসের হলদে পাতায় পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের কাছে তৃণমূল জমানা তুলনামূলক ভাবে একটা উজ্জ্বল জমানা হিসেবে থেকে যাবে বলে আমার অনুমান।
  • তরমুজ | ০১ আগস্ট ২০২৬ ০০:৪৮558313
  • গান: মোদিকে মোদির মত থাকতে দাও। .... ছাব্বিশের বিধানসভার ভোটে তৃণমূলের জন্য লেখা হয়েছিল মনে হয়। হঠাৎ দেখতে পেলাম।
     
  • albert banerjee | ৩১ জুলাই ২০২৬ ২৩:২৭558312
  • মনে হচ্ছে কিছু একটা প্রব্লেম হচ্ছে "খেরোর খাতা" তে।
  • সিজিদ্দা | ৩১ জুলাই ২০২৬ ২১:৩০558309
  • X | ৩১ জুলাই ২০২৬ ২১:২২558308
  • ভারতের হকি টিমের জার্সি ও নীল থেকে গেরুয়া হয়ে গেলো - সব রং পামকিন হো যায়েগা
  • মানালি | ৩১ জুলাই ২০২৬ ১২:০৮558306
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব-পশ্চিম ধরেছি। সন্দীপন শেষ করে। যাই হোক, সুভো ঠাকুরের 'নীল রক্ত লাল হয়ে গেছে' এটার সন্ধান দিতে পারলেন কেউ?
  • অরিন | ৩১ জুলাই ২০২৬ ০৫:৩৯558305
  • "বাড়বে বলেই মূল্যবৃদ্ধি টার্মটা আছে, নইলে তো মূল্যহ্রাস বলত, সেটা শুনেছেন কোথাও?"
     
  • মূল্যবৃদ্ধি বাড়ছে? | ৩১ জুলাই ২০২৬ ০৩:১৩558304
  • মূল্যবৃদ্ধি বাড়ছে বলে নাকে কাঁদবেন না। বাড়বে বলেই মূল্যবৃদ্ধি টার্মটা আছে, নইলে তো মূল্যহ্রাস বলত, সেটা শুনেছেন কোথাও?
  • syandi | ৩১ জুলাই ২০২৬ ০১:০৮558303
  • ৩০ জুলাই ২০২৬ ১০:১৯,
    কিন্তু সংঘের নিজস্ব কৃষক ইউনিয়নের নেতৃত্বে কৃষকরা প্রায় এক দশক ধরে প্রতিবাদ করে আসছেন যে তাদের বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে না, এবং সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে যে কৃষিক্ষেত্রে সরবরাহ করা বিদ্যুতের অংশ ৪৩ শতাংশ থেকে কমে গেছে।…

    আচ্ছা, কৃষিক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রিসিটির একটা বিরাট অংশ ব্যয় হয় সম্ভবত ইরিগেশনের জন্য প্রয়োজনীয় গ্রাউণ্ড ওয়াটার পাম্প করতে। ইদানিং সোলার প্য়ানেলের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে হয়ত সরবরাহকৃত বিদ্যুতের অংশ কমে গিয়ে থাকতে পারে এটা সম্ভব কি? আমি শুধু সম্ভাবনার কথা বলছি।
  • সনাতনী> সোনাটুনি> টুনটুনি | ৩১ জুলাই ২০২৬ ০০:৫৫558302
  • রাজার নাক কাটার আর বাকি কী রইল? ছেলেপুলেদের চেঁচামেচিতে ভয় পেয়ে রাত বারোটায় মনের কথা বলতে গিয়ে নাকের চুল এইচ ডি তে দেখিয়ে দিয়েছে দেশশুদ্ধু লোককে।
  • হেঁয়ালি | ৩১ জুলাই ২০২৬ ০০:২৮558301
  • কেউ কোনোটা পড়েছেন? | ৩০ জুলাই ২০২৬ ০৪:২৫
    ট্রান্সক্রিপশন পড়েছি। পোষায়নি।
  • X | ৩০ জুলাই ২০২৬ ২৩:০১558300
  • রাজা বলতে নরেন্দ্রও হয় অবশ্য
  • X | ৩০ জুলাই ২০২৬ ২২:২৪558299
  • টুনটুনির কি রাজার নাক কাটানোর অভিপ্রায় আছে নাকি?
  • Dhuttor | ৩০ জুলাই ২০২৬ ১৯:১০558298
  • @ টুনটুনি, সেই অমৃতকাল না আসা পর্যন্ত আমাদের একমাত্র উপায় এখন আরএসএসের শাখায় গিয়ে গোবর খাওয়া আর লোভটোভ না করা l লোভ তো করবেন মোটাভাই মেহুলভাইরা, ওদেরই আচ্ছে দিন কিনা !
  • টুনটুনি | ৩০ জুলাই ২০২৬ ১৮:৫৭558297
  • রামায়ণের ট্রেলার লঞ্চ হয়ে গেছে, এখনো মনের ইচ্ছে পূর্ণ হয়নি। এ কী ধরণের হিন্দু। আমাদের সনাতনী সংস্কৃতিতে এর থেকে বেশি লোভ মানে হল এন্টি ন্যাশনাল হওয়ার লক্ষণ। আচ্ছে দিন অর্থাৎ অমৃৎকাল না আসা অব্দি এসব অনাছিস্টির ইচ্ছে চেপেচুপে রাখুন। আর প্রধান চৌকিদার তো কিছুদিন আগেই বললেন এখন ক্রাইসিস চলছে দেশে, সোনা কম কিনবেন, চাল ডাল আটা পেঁয়াজ রুটি সব কম কম করে খাবেন। শরীর খারাপ কম করবেন। পেট্রোলও গুলে পাতলা করে দেওয়া হচ্ছে কারণ ভারতীয় পেটে নিট সহ্য হয়না, চাড্ডি বেয়ে লিক করে যায়। ততদিন অব্দি শরীর, গাড়ি, মাথা যাই নিয়ে সমস্যা হোক, জোরসে জয় শ্রী রাম বলুন। বুড়ো বাবা সব ঠিক করে দেবেন।
  • Dhuttor | ৩০ জুলাই ২০২৬ ১৮:৪০558296
  • @ ১৩ : ২৩, আমি আসলে নিজের মনের ব্যাথার কথাটাই বললাম l এর থেকে মুক্তি কি ? জীবনে অর্থকষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছি l নিজের ইচ্ছাগুলো দম আটকে মারতেও শিখেছি নিম্নবিত্তের ঘরের ছেলে যা শেখে l এর ফলে চরম উদ্বেগ anxiety তেও ভুগছি l এর থেকে মুক্তি কিসে হবে এজন্মে জানিনা l আরেকটা বড় উদ্বেগ হচ্ছে কোন একটা শারীরিক অসুস্থতা হলেই প্রাইভেট হসপিটাল গুলো নিংড়ে শুষে নেবে l তাহলে কিসে হবে মুক্তি ?
  • X | ৩০ জুলাই ২০২৬ ১৩:২৩558295
  • @৮ঃ৪০ - বড়ই মনোবেদনা জাগালেন- ইনফ্লেশন এর কথা বলে। একে তো আচ্ছে দিনে ইনকাম কনস্ট‍্যান্ট ডলারের হিসেব এ কমেই গেছে। শেয়ার বাজারের দফা রফা। মাঝখানে গত একবছরে এস আই পি সহি হ‍্যায় রুট এ যা টাকা ঢুকেছিল- এফ আই আই রা মনের আনন্দে লাভের গুড় খেয় পকেটে পয়সা তুলে নিয়ে বেরিয়ে গেছে। যেহেতু ইন্ডিয়ান কম্পানি গুলোর অ‍্যাকচুয়াল এক্সপোর্ট প্রায় কিছুই নেই- ট্রেড ডেফিসিট পড়ে আছে হাতে আচ্ছে দিনের পেন্সিল। দিন দিন পয়সা কমে যাওয়া ছাড়া তো কিছু দেখছি না আর
  • albert banerjee | ৩০ জুলাই ২০২৬ ১০:১৯558294
  • মোদী এই বিষয়টি জাহির করতে ভালোবাসেন যে গুজরাট একটি বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্য, এবং বিজনেস টুডে থেকে শুরু করে দ্য সিডনি মর্নিং হেরাল্ড পর্যন্ত “গুজরাট অলৌকিক ঘটনা” নিয়ে প্রায় প্রতিটি বড় প্রতিবেদনে এই বিষয়টিই তুলে ধরা হয়। কিন্তু সংঘের নিজস্ব কৃষক ইউনিয়নের নেতৃত্বে কৃষকরা প্রায় এক দশক ধরে প্রতিবাদ করে আসছেন যে তাদের বিদ্যুতের চাহিদা মেটানো হচ্ছে না, এবং সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে যে কৃষিক্ষেত্রে সরবরাহ করা বিদ্যুতের অংশ ৪৩ শতাংশ থেকে কমে গেছে।…
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত