এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dhuttor | ০৮ জুলাই ২০২৬ ১৫:১১557448
  • @অরিন এবং @মানালী, একটা প্রশ্নের উত্তর এই সম্পন্ন গৃহস্থেরা গৌতম বুদ্ধের কাছে চাইলে বুদ্ধ স্বয়ং উত্তরটা দিতে হিমশিম খেতেন বলেই ধারণা আমার l প্রশ্নটা হচ্ছে, মূল্যবৃদ্ধির হাত থেকে মুক্তির উপায় কি ? মারকে পরাস্ত করলেও গৌতম শাক্যসিংহ এই প্রশ্নের কাছেই পর্যুদস্ত হতেন বলেই আমার ধারণা l কি বলেন আপনারা ?
  • অরিন | ০৮ জুলাই ২০২৬ ১৩:৪০557447
  • @ধুত্তোর "সম্পন্ন গৃহস্থেরা কেন সংসারত্যাগী শ্রমণ বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে সংসার বা গার্হস্থ্য সংক্রান্ত জটিল ব্যাপার নিয়ে পরামর্শ নেবেন ", ভালো বলেছেন।
     
    পরামর্শ নিতেন না তো। বা চাইতেন না, উল্টে হয় ফান্ডা দিতেন না হয় তর্ক করতেন।
     
    যেমন কাশী ভরদ্বাজ সুত্তে আছে একবার বুদ্ধ বেনারসের কাছে কোথায় একনলা গ্রামে গিয়েছিলেন, তো সে গ্রামের সম্পন্ন কৃষক, কাশী ভরদ্বাজ নাম, বুদ্ধদেবকে বলেছিলেন, "এই আমাকে দেখুন, আমি রোজ কতটা করে চাষবাস করে আমার অন্নসংস্থান করি, আপনিও না ঘুরে বাড়িয়ে জনতাকে জ্ঞান না দিয়ে (ওই সেন্টিমেন্ট আরকি ) চাষবাস করুন না মশাই !" তো তাকে তারপর বুদ্ধদেব বুঝিয়ে দিয়েছিলেন তিনিও এক কৃষক, শুধু মানুষের মন নিয়ে চাষবাস করেন। সে ভারী সুন্দর সুত্ত। তারপর পচ্চনিকসুত্ত (সেখানে এক ব্রাহ্মণ বুদ্ধদেবের সঙ্গে কোমর বেঁধে তর্ক করবে বলে স্থির করেছিল ), এরকম নানান গল্প আছে।
    তারপর অনেকের অনেক রকম প্রশ্ন ও থাকতো, যেমন মাতুপোষক সুত্তে এক লোক বুদ্ধ কে জিজ্ঞাসা করেছিলেন ভিক্ষা করে বাপ মা কে খাওয়াবার টাকা নিয়ে আশা কি ঠিক হচ্ছে ?
    এইরকম আর কি ? এগুলো বিভিন্ন সুত্ত পড়লে দেখবেন লেখা আছে।
     
    :-)
  • Manali Moulik | ০৮ জুলাই ২০২৬ ১৩:১৭557446
  • সম্পন্ন গৃহস্থেরা কেন সংসারত্যাগী শ্রমণ বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে সংসার বা গার্হস্থ্য সংক্রান্ত জটিল ব্যাপার নিয়ে পরামর্শ নেবেন ?
     
     
    আমরা আজ সাধুসন্ন‍্যাসীদের থেকে জ্ঞান নিই কেন?
  • অরিন | ০৮ জুলাই ২০২৬ ১৩:১৩557445
  • @সম্পন্ন গৃহস্থেরা কেন সংসারত্যাগী শ্রমণ বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে সংসার বা গার্হস্থ্য সংক্রান্ত জটিল ব্যাপার নিয়ে পরামর্শ নেবেন ?"
     
    সঙ্গত প্রশ্ন। তবে এরা যেহেতু চতুরার্য সত‍্য (দুঃখ, তার কারণ, দুঃখের নিবারণ, অষ্টাঙ্গমার্গ), অষ্টাঙ্গমার্গ (সম্মক বা ঠিক ঠিক কথা বা বাচ, সম্মক দৃষ্টি, সম্মক জীবিকা ইত‍্যাদি পুরো লিস্ট দিলাম না) নিয়ে বলতেন, তারপর দ্বাদশ চক্র (জন্ম মৃত্যু কর্ম ইত্যাদি নিয়ে আলাপ আলোচনা করতেন যে যেমন বুঝতেন), তাতে কে কি খাবেন না খাবেন এই ধরণের জ্ঞান দেওয়া হত বলে আমি পুরনো বৌদ্ধ দের নিয়ে যা লেখা পড়েছি তাতে কোথাও দেখিনি। তবে এত সব অহিংসার বাণী শোনার পর কোন গৃহী যদি সাধুকে খাবার দেয়, সে মাছ বা মাংস দেবার আগে ভাববে এটা ধরে নিয়ে লিখেছি। আর বৌদ্ধদের সে সময়কার পরিব্রাজ‍্যার ইতিহাস পড়লে বিস্তর তর্কবিতর্ক হত সেও মনে হয়,কাজেই সম্পন্ন কেন, কেউই মনে হয়না সে সময়ে খাবার নিয়ে জ্ঞান দিলে শুনবেন। :-)
  • alber | ০৮ জুলাই ২০২৬ ১৩:০৪557444
  • Dhuttor | ০৮ জুলাই ২০২৬ ১৩:০০
    এক্সপেরিয়েন্স থাকার জন্য। এছাড়া মেডিক্যাল দিক টায় শ্রমন দের ভাল দখল ছিল।
  • albert | ০৮ জুলাই ২০২৬ ১৩:০১557443
  • অরিন | ০৮ জুলাই ২০২৬ ১২:৪৮
    Buddha said:
    “Monks, I allow you fish and meat that are quite pure in three respects: if they are not seen, heard or suspected to have been killed on purpose for a monk. But, you should not knowingly make use of meat killed on purpose for you.
  • Dhuttor | ০৮ জুলাই ২০২৬ ১৩:০০557442
  • @ অরিন, আপনি দেখিয়েছেন যে বৌদ্ধ ভিক্ষুরা খাবার নিয়ে আসার আগে তাঁরা গৃহস্থদের চতুরার্য সত্য, অষ্টাঙ্গমার্গ, ইত্যাদি নানান বিষয়ে শেখাতেন বা আলাপ আলোচনা করতেন, বেশীর ভাগ সময়ে মানুষ বৌদ্ধ ভিক্ষুদের বাড়ি থেকে "হিংসা সঞ্জাত" খাবার দিত না। এটাই আমার প্রশ্ন এখানে l সম্পন্ন গৃহস্থেরা কেন সংসারত্যাগী শ্রমণ বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে সংসার বা গার্হস্থ্য সংক্রান্ত জটিল ব্যাপার নিয়ে পরামর্শ নেবেন ?
  • albert | ০৮ জুলাই ২০২৬ ১২:৫৮557441
  • "১৯৪৭ সালের ২০ জুন বাংলা বিধানসভার ভোটাভুটির মাধ্যমে অবিভক্ত বাংলা ভাগের সিদ্ধান্ত হয়েছিল, যার ফলে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে 'পশ্চিমবঙ্গ' নামক রাজ্যের জন্ম হয়। ভারতীয় জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এই বঙ্গভঙ্গের দাবিতে নেতৃত্ব দিয়েছিলেন."
  • অরিন | ০৮ জুলাই ২০২৬ ১২:৪৮557440
  • @নিরামিষভোজন আদি বৌদ্ধ ঐতিহ্যের অংশ ছিল না এবং স্বয়ং বুদ্ধও নিরামিষভোজী ছিলেন না।"
     
    কথাটা ‍তর্কের অবকাশ রাখে।
    প্রথমত, সংঘের সদস‍্যরা বিভিন্ন মানুষের বাড়ি থেকে তাঁদের খাবার সংগ্রহ করতেন কিন্তু সেইসব খাবার (raw materials) তাঁরা সংঘে নিয়ে এসে একত্রে রান্না করে খেতেন। এখন যেহেতু খাবার নিয়ে আসার আগে তাঁরা গৃহস্থদের চতুরার্য সত্য, অষ্টাঙ্গমার্গ, ইত্যাদি নানান বিষয়ে শেখাতেন বা আলাপ আলোচনা করতেন, বেশীর ভাগ সময়ে মানুষ বাড়ি থেকে "হিংসা সঞ্জাত" খাবার দিত না। তবে তার মানে এই নয় কেউ দিলে বৌদ্ধ সন্ন্যাসীরা নিতেন না বা নেবেন না। এই প্রথা কিন্তু এখনো বিভিন্ন বৌদ্ধ মন্দিরে চল্, যে যার সামর্থ অনুযায়ী খাবার দেয়।
    এছাড়াও বহু মানুষ তাঁদের পরিবারে বুদ্ধ এবং তাঁর শিষ্যদের আমন্ত্রণ করতেন গিয়ে খাওয়া দাওয়া করতে। যখন বুদ্ধ সংঘের আর সকলের সঙ্গে পরিভ্রমণ করতেন, শিষ‍্যবাড়িতে গিয়ে খেতেন। তখন নির্দেশ ছিল যে শুধু সংঘের খাবারের জন্য বা বুদ্ধের খাবারের জন্য প্রাণীহত‍্যা করা চলবে না।
     
    যার জন্য আদি বৌদ্ধরা মাংস খেতেন কি না ব্যাপারটি nuanced।
     
    এটা দেখুন
     
    "

    The Vinaya, then, is quite clear on this matter. Monks and nuns may eat meat. Even the Buddha ate meat. Unfortunately, meat eating is often seen by westerners as an indulgence on the part of the monks. Nothing could be further from the truth – I was a strict vegetarian for three years before I became a monk. In my first years
    as a monk in North-East Thailand, when I bravely faced many a meal of sticky rice and boiled frog (the whole body bones and all), or rubbery snails, red-ant curry or fried grasshoppers – I would have given ANYTHING to be a vegetarian again! On my first Christmas in N.E. Thailand an American came to visit the monastery a week or so before the 25th. It seemed too good to be true, he had a turkey farm and yes, he quickly understood how we lived and promised us a turkey for Christmas. He said that he would choose a nice fat one especially for us…. and my heart sank. We cannot accept meat knowing it was killed especially for monks. We refused his offer. So I had to settle for part of the villager’s meal – frogs again.
    Monks may not exercise choice when it comes to food and that is much harder than being a vegetarian. Nonetheless, we may encouragevegetarianism and if our lay supporters brought only vegetarian food and no meat, well…monks may not complain either! May you take the hint and be kind to animals.
    "
     
     
    বৌদ্ধ সংঘের নিয়ম কানুন জানতে চাইলে বিনয় পড়লে বোঝা যাবে।
  • albert | ০৮ জুলাই ২০২৬ ১২:৪৫557439
  • মেসার্স এসপিকে মিটার অ্যান্ড কোং ১৯৪৬ এর অডিট রিপোর্টটা ​​​​​​​দরকার। ​​​​​​​
  • albert | ০৮ জুলাই ২০২৬ ১২:২৩557438
  • Jayanta Chatterjeeyes এর পর এনকাউন্টার এনকাউন্টার খেলা হবে।
  • albert banerjee | ০৮ জুলাই ২০২৬ ১১:৫২557434
  • নিরামিষভোজন আদি বৌদ্ধ ঐতিহ্যের অংশ ছিল না এবং স্বয়ং বুদ্ধও নিরামিষভোজী ছিলেন না। বুদ্ধ হয় ভিক্ষা করতে গিয়ে অথবা তাঁর সমর্থকদের বাড়িতে আমন্ত্রিত হয়ে খাবার সংগ্রহ করতেন এবং উভয় ক্ষেত্রেই তাঁকে যা দেওয়া হতো তাই তিনি খেতেন। বোধিপ্রাপ্তির পূর্বে তিনি মাংসবিহীন খাদ্যসহ বিভিন্ন খাদ্যাভ্যাস নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন, কিন্তু অবশেষে তিনি সেগুলো পরিত্যাগ করেন এই বিশ্বাসে যে, সেগুলো আধ্যাত্মিক বিকাশে কোনো অবদান রাখে না।
    নিপাত সুত্ত এই বিষয়টির উপর জোর দেয় যখন এটি বলে যে অনৈতিকতাই একজনকে (নৈতিক ও আধ্যাত্মিকভাবে) অশুদ্ধ করে, মাংস খাওয়া নয়। বুদ্ধকে প্রায়শই মাংস খেতে দেখা যায়, তিনি নির্দিষ্ট ধরণের রোগের নিরাময় হিসাবে মাংসের ঝোলের সুপারিশ করেছিলেন এবং ব্যবহারিক কারণে ভিক্ষুদের নির্দিষ্ট ধরণের মাংস এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন, যা থেকে বোঝা যায় যে অন্যান্য ধরণের মাংস বেশ গ্রহণযোগ্য ছিল। যাইহোক, বৌদ্ধরা ধীরে ধীরে মাংস খাওয়া নিয়ে অস্বস্তি বোধ করতে শুরু করে। ২৫৭ খ্রিস্টপূর্বাব্দে রাজা অশোক বলেছিলেন যে আগের তুলনায়, রাজকীয় রান্নাঘরে খাবার সরবরাহের জন্য কেবল দুটি ময়ূর এবং একটি হরিণ হত্যা করা হতো এবং সময়ের সাথে সাথে এটিও বন্ধ হয়ে যাবে। খ্রিস্টীয় যুগের শুরুতে মাংস খাওয়া অগ্রহণযোগ্য হয়ে পড়েছিল, বিশেষ করে মহাযানের অনুসারীদের মধ্যে, যদিও লঙ্কাবতার সূত্রের মতো গ্রন্থে এর বিরুদ্ধে বিতর্ক ইঙ্গিত দেয় যে এটি তখনও ব্যাপকভাবে প্রচলিত ছিল বা অন্তত একটি বিতর্কের বিষয় ছিল। ৭ম এবং ৮ম শতাব্দী থেকে শুরু করে তান্ত্রিক গ্রন্থগুলিতে প্রায়শই মদ্যপান এবং মাংস খাওয়া উভয়েরই সুপারিশ করা হয়েছে এবং উভয়কেই দেবতাদের উদ্দেশ্যে নিবেদনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। এটা সম্ভবত যতটা না তন্ত্রের শেখানো প্রথামুক্তির প্রকাশ ছিল, তার চেয়েও বেশি ছিল মহাযানীদের বিরুদ্ধে একটি প্রতিবাদ, যাদের কাছে মদ ও মাংস বর্জনের মতো অভ্যাসগুলো প্রকৃত আধ্যাত্মিক পরিবর্তনের বিকল্প হয়ে উঠেছিল।
     
  • Manali Moulik | ০৮ জুলাই ২০২৬ ১১:০৩557433
  • @Dhuttor সহমত। ​​এক ব‍্যক্তি কমেন্টে এই যুক্তিই দিয়েছেন। যে তাহলে কী হতো? উনি উত্তরে লিখেছেন, হলে তো অনেককিছুই হতো। আমি আম্বানির মেয়ে হলে ভালো হতো, দেশটা ফ্রান্সের মতো হলে ভালো হতো। আপনি মাথার ঘিলুটা ব‍্যবহার করতে শিখলে ভালো হতো...এইসব।
     
     
    তো আমি সহমত আপনার সঙ্গে।
     
    মনটা আজ বড়ো উৎফুল্ল আছে। ফুলবাগান সাইডে Eastern zone এ একটি law related internship আছে তো, বাড়িতে রীতিমতো ঝামেলা যে কেউ সঙ্গে যেতে পারবে না এই নিয়ে। মেট্রো খুব একটা বুঝি না। এবার শিয়ালদহ থেকে ব্রেক করে করে আসা। অবশেষে পৌঁছেছি এবং সবার আগে এসেছি কনফারেন্স রুমে। মা এর মধ‍্যে ফোন করেছে ২৫ বার। বাড়ি গিয়ে আজ একটু বীরত্ব দেখাতে হবে।
    laugh
  • X | ০৮ জুলাই ২০২৬ ১০:৫২557432
  • না dc - মানুষ/ পাবলিক যা চায় আর যার যোগ‍্য - তারা তেমন সরকার ই পায়। ধরে নিচ্ছি আমি আপনি বা এখানে আরো অনেকে outlier. কেউ বলতে পারে - যাহা চাই তাহা ভুল করে চাই- কিন্তু মমতা, শুভেন্দু, ঋতব্রত- এরা সব এই সিস্টেম থেকেই উঠে আসা। এবারে সরকার বানাতে কেউ অনুব্রত ব‍্যবহার করেছে- কেউ ইসিআই - কিন্তু দিনের শেষে আমরা এরই যোগ্য
  • dc | ০৮ জুলাই ২০২৬ ১০:২৪557431
  • এদ্দিন জানতাম, মানুষ যেমন চায়, তেমন সরকার হয়। কিন্তু পবকে দেখে মনে হচ্ছে উল্টোটা, যেমন সরকার চায় তেমন মানুষ হয়।
     
    সিপিএম রাজত্বে দিকে দিকে বামমনস্ক মানুষ, পার্টি ক্লাস, চীনের চেয়ারম্যান, সিয়ার ষড়যন্ত্র, শ্রমিক শ্রেনীর কঠিন লড়াই, লালে লাল লাল সেলাম।
     
    তিনোদের রাজত্বে চতুর্দিকে বুজি, চোর-ডাকাত, তোলাবাজ, তাজা ছেলে, হুমকি।
     
    বিজেপি রাজত্বে চতুর্দিকে চাড্ডি, নিরামিষ ভোজন, কড়োয়া চৌত, ইস্কনের চাইল্ড মলেস্টার, বুলডোজার, এনকাউন্টার, আর জ্যায় শ্রীরাম।
     
    যখন যেমন তখন তেমন!
  • X | ০৮ জুলাই ২০২৬ ১০:২১557430
  • হ্যাঁ- গান্ধি র প্রচুর ভুল ভাল ধারণা ছিল সব বিষয়ে- হয়তো যেজন্য আম জনতার কাছের লোক হতে পেরেছিলেন
  • b | ০৮ জুলাই ২০২৬ ০৯:৩৬557429
  • "এনকাউন্টার সংস্কৃতি বাংলাতেও এসে গেল"
    ছিল তো! সিধু জ্যাঠা স্বর্গ থেকে আনন্দে অশ্রুপাত করছেন .
  • অরিন | ০৮ জুলাই ২০২৬ ০৯:২৬557428
  • @অভিধান, সংসদ বাংলা অভিধান সংকলন করেছিলেন অধ্যাপক শৈলেন্দ্র বিশ্বাস।
  • | ০৮ জুলাই ২০২৬ ০৯:১৬557427
  • যাক এনকাউন্টার সংস্কৃতি বাংলাতেও এসে গেল। পালানোর গপ্পো দিয়ে প্রভাস মন্ডলকে মেরে ফেলেছে পুলিশ।
    চন্দ্রনাথ রথকে অবশ্য ইউপির গুন্ডারা এসে মেরেছিল।
  • X | ০৮ জুলাই ২০২৬ ০৮:৪০557425
  • @:|: - নীরদ চৌধুরি লিখেছেন য ছাগদুগ্ধ পান করে যাতে কাম প্রবৃত্তি না জাগে সেজন‍্য গান্ধি তাতে রসুনের রস মিশিয়ে পান করতেন।
  • অভিধান | ০৮ জুলাই ২০২৬ ০৮:২৬557424
  • সুবোধ সেনগুপ্তের কি অভিধান ছিল? জানা নেই।
    তবে এ টি দেব, ইয়ানি আশুতোষ দেবের নানাবিধ অভিধান ছিল স্মরণে আছে!
  • দুধ, তা সে যারই দুধ হোক | ০৮ জুলাই ২০২৬ ০৮:২৪557423
  • "শিওর যে ওটা মোষের বা ছাগ দুগ্ধের ছিলো না?"
     
    দুধ তো traditionally নিরামিষ খাবার, সে গরুরই হোক কি বাঘের! পেঁয়াজ রসুন ইত্যাদি যা কিনা সহজে জঘন উষ্ণকারী, তা আমিষ হিসেবে গন্য।
  • Dhuttor | ০৮ জুলাই ২০২৬ ০৫:৩৪557422
  • @ মানালী, সম্প্রতি এক বিদেশে গবেষণারত ও উচ্চশিক্ষিত নারীর ফেবু পোষ্টে সন্তানের অগ্রহণযোগ‍্যতার বিষয়ে যা যা আপনি বলেছেন সেগুলো নিয়ে একটা কথাই বলা যায় l এই মেয়েটির মা বাবা নিজেরাও যদি এরকমই ভাবতেন তাদের এই মেয়ের জন্মের আগে তাহলে এই উচ্চশিক্ষিতা নারী তো পৃথিবীতেই আস্তে পারতেন না ! বা ধরুন আপনি যে কমান্ডান্টের ব্যাপারে এতো প্লেটোনিক লাভ মনেমনে পোষণ করেন তার মাও যদি কোনো অলৌকিক উপায়ে নিজের ছেলে চের রাজনীতিতে অল্প বয়সে জড়িয়ে অকালমৃত্যুর ভবিষ্যৎ জেনে চে যখন মাতৃগর্ভে তখনই তাকে গর্ভপাত করতেন তাহলে আপনি কি কমান্ডান্টে বলে এতো কান্নাকাঁটি করতে পারতেন কি ! কাজেই এই বিদেশে গবেষণারত ও উচ্চশিক্ষিত নারীর ফেবু পোষ্টের এন্টি নাটালিস্ট যুক্তিগুলোর একটাও আমি গ্রহণ করতে পারলামনা l এই কারণেই শি চিনফিংয়ের চীন নিজের স্বার্থে নিজের মত করে বিদেশে গবেষণারত ও উচ্চশিক্ষিত নারীর ফেবু পোষ্টে সন্তানের অগ্রহণযোগ‍্যতার বিষয়ে এন্টি নাটালিস্ট যুক্তিগুলো বাদ দিয়ে নতুন একটা feminism with Chinese characteristics তৈরী করতে চাইছে l
  • :|: | ০৮ জুলাই ২০২৬ ০১:৫৬557421
  • "কারণ সুজাতা দেবী গরুর দুধের পায়েস খাইয়েছেন বুদ্ধদেবকে।"
    শিওর যে ওটা মোষের বা ছাগ দুগ্ধের ছিলো না? আরেক অহিংসা প্রবক্তা কিন্তু ছাগ দুগ্ধের ভক্ত chilen!
  • Manali Moulik | ০৭ জুলাই ২০২৬ ২৩:৪৩557420
  • আর্জেন্টিনা জিত গয়া................
     
    কমান্ডারের জন্মভূমি বলে কথা। খুব আনন্দ হচ্ছে সারাদিন ক্লান্তির পরে।
     
    SIEMPRE TE AMO
  • . | ০৭ জুলাই ২০২৬ ২৩:৪২557419
  • গোমো প‍্যাসেঞ্জার laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত