এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • উফ্ফ্ফ | ০৫ জুলাই ২০২৬ ২০:৩৪557298
  • বুড়ো বুড়ো মেয়েরাও যে কি পরিমান লাইন মারতে পারে ...
  • Manali Moulik | ০৫ জুলাই ২০২৬ ১৫:৪০557297
  • না শ্রদ্ধেয় জগন্নাথ বসু নন, জগন্নাথ চট্টোপাধ‍্যায় স‍্যার। ওনারই সহ-শিক্ষার্থী ছিলেন। আর কয়েকবার সৌভাগ‍্য হয়েছে বাংলা আকাডেমী সভাঘরে বাচিক শিল্পের পথপ্রদর্শক জগন্নাথ বসু ও উর্মিমালা বসুর পরিবেশনা শোনার।
  • . | ০৫ জুলাই ২০২৬ ১৫:০৫557296
  •  
    এইটে দেবার লোভ সামলাতে পারলাম না
  • . | ০৫ জুলাই ২০২৬ ১৫:০৩557295
  • বা উর্মিদি?
  • . | ০৫ জুলাই ২০২৬ ১৫:০১557294
  • জগন্নাথদা নিজে আসেন ওখানে?
  • Manali Moulik | ০৫ জুলাই ২০২৬ ১৪:৩৪557293
  • আমার বাড়ির কাছেই শিবপুর শ্রুতিকথনে দিদি। শ্রদ্ধেয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমার বাচিক শিক্ষার গুরু।
  • . | ০৫ জুলাই ২০২৬ ১৩:৩৩557292
  • আবৃত্তি কার কাছে শিখিস?
  • Manali Moulik | ০৫ জুলাই ২০২৬ ১২:৪৬557291
  • কেমন আছেন সবাই?
     
    সারা সপ্তাহ ইন্টার্ণশিপ করে আজ তেড়ে ঘুমোলাম। আবৃত্তির ক্লাস মিস হলো। এবার NGO এর কাজ আর নোটস্্ লেখালেখি নিয়ে বসবো।
  • . | ০৫ জুলাই ২০২৬ ১২:২১557290
  • সেবাশ্রয়ের এই অপরাধের জন‍্য ডবল এফআইআর।
  • খগম | ০৫ জুলাই ২০২৬ ১১:২৮557289
  • "দেখুন, বিজ্ঞান মনস্কতা হল যে কোনো বিষয়কে যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা।"
     
    ও, আচ্ছা, তা সে হ‍্যাজ হবে কেন? আপনি অবশ‍্য হ‍্যাজ বলোননি।
    তা পশ্চিমবঙ্গের মানুষ বিজ্ঞান মনস্ক ছিল না, সে কথাই বা আপনি জানলেন কি করে? এরকম একটা কথা তো আমার চূড়ান্ত অবৈজ্ঞানিক বলেই মনে হচ্ছে।
  • তরমুজ | ০৫ জুলাই ২০২৬ ১১:১৭557288
  • দেখুন, বিজ্ঞান মনস্কতা হল যে কোনো বিষয়কে যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা। কেউ বিজ্ঞান নিয়ে পড়েছেন কি না। বা কেউ পেশাগত দিক থেকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে জড়িত কি না। এ দিয়ে বিজ্ঞান মনস্কতাকে বিশ্লেষণ করা যায় না। কেউ যদি প্রযুক্তি নির্ভর জীবন যাপন করে। কিন্তু বিজ্ঞান মনস্ক না হয়। তাহলে সেই প্রযুক্তির মধ্যেও তার অ্যাস্ট্রোটক টাইপ জিনিস পত্রের উপর বেশি ঝোক থাকবে। বিজ্ঞান মনস্কতা একবার কারোর ভেতর ঢুকলে, সে সারা জীবনে আর বিজ্ঞান মনস্কতাহীন হতে পারবে না। তারা বিজেপিকে সমর্থন করলেও তাদের দৃষ্টিভঙ্গি অন্য হবে। পশ্চিমবঙ্গের বেশির ভাগ মানুষ কোনো দিন বিজ্ঞান মনস্ক ছিলই না। বাম আমলে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য সিপিএমের সাথে থাকত। তারপর তৃণমূলের সাথে। এখন বিজেপির সাথে। ভবিষ্যতে অন্য কোনো দল এলে, তাদের সাথেও একই ভাবে থাকবে। এর সঙ্গে দৃষ্টিভঙ্গির কোনো সম্পর্ক নেই।
  • albert banerjee | ০৫ জুলাই ২০২৬ ১০:০৯557287
  • ট্রাইকোর্টে
    ট্রাই করে
  • albert banerjee | ০৫ জুলাই ২০২৬ ০৯:৫৬557286
  • b | ০৫ জুলাই ২০২৬ ০৯:২৭
    MusicBee ট্রাইকোর্টে পারেন
  • b | ০৫ জুলাই ২০২৬ ০৯:২৭557285
  • একটা ফোল্ডারে কিছু গান এম পি থ্রী করে রাখা আছে। এক একটা গান এক একটা ফাইল। গানগুলো এমনিতে বাজছে, কিন্তু একটার পর একটা হচ্ছে না, বারে বারে ওই ফোল্ডারে গিয়ে ক্লিক করতে হচ্ছে। কোনো সল্যুশন?
  • albert banerjee | ০৫ জুলাই ২০২৬ ০৯:০৮557284
  • //তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ১৮:০৮৫৫৭২৬৬ আইডিয়া মন্দ নয়। চাড্ডিরা যদি সংস্কৃত ও অন্যান্য প্রাচীন ভাষায় কনভার্ট হয়ে যায়,..................//
    এইটা কেমন কথা হলো যে কোনো মানুষেরই যে কোনো ভাষা জানার অধিকার আছে। এবং কোনো ভাষা জীবিত থাকে আরো ভাষার সাথে সংযোগ বাড়িয়ে। কিছু শব্দ অন্য ভাষায় এসে অন্য অর্থও বহন করে। উদহারণ খলিফা। বাংলায় "খলিফা ছেলে" এরর অর্থআমাকে বলে দিতে হবে না, বা "ফাজিল " এরই খান দুই মানে আছে।
    আবার কেউও যদি বলে আমি আরবি শিখতে চাই তা হলে এর কি এই মানে দাঁড়াবে যে সে ইসলাম হবার চেষ্টা করছে সে ব্যাটা হয় তো "ইনটু পিন্টু " পড়ার জন্য আলিফ লায়লা আরবি তে পড়তে চায়। আবার কোনো ব্যাটা হয়তো "সুখ সপ্ত বিংশতি " [হেবি "ইনটু পিন্টু " আছে। ] পড়ার জন্য সংস্কৃত শিখতে চায়।
    "গিরি অধোমুখে কাঁদে /চকোর চাইয়া চাঁদে "
  • খগম | ০৫ জুলাই ২০২৬ ০৩:২৪557283
  • "আরে বাপু, বিজ্ঞানমনস্কতা-ফনস্কতা টিপিক্যাল আশির দশকের হ্যাজ। "
     
    বিজ্ঞানমনস্কতা ব‍্যাপারটা ঠিক কি বোঝাতে চাইছেন? হ‍্যাজ ই বা কেন?
  • খগম | ০৫ জুলাই ২০২৬ ০৩:১২557282
  • "সেবাশ্রয়ে নাকি ডাক্তারির ছাত্র এবং আয়ুশ ডাক্তার দিয়ে মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন লেখা হয়েছে। আর হয়েছে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রেফার করিয়ে স্বাস্থ্যসাথীর টাকা সাইফনিং। আরো খাঁড়ার ঘা হচ্ছে USG মেশিনের ব‍্যবহার প্রোটোকল না মেনে। সাংঘাতিক অপরাধ ফিটাসের সেক্স নির্ণয় করা। মুন্নাভাই ভাইপো আরও কত মণিমুক্তো ছড়িয়েছে তার ফিরিস্তি দিতে একটা মহাভারতও কম পড়বে।"
     
    এগুলো জানা গেল কি করে? নাকি আপনার মনগড়া?
  • :/ | ০৫ জুলাই ২০২৬ ০১:০৫557281
  • আরে বাপু, বিজ্ঞানমনস্কতা-ফনস্কতা টিপিক্যাল আশির দশকের হ্যাজ। পাবলিক এট্টু ভ্যারাইটি চায়। এগরোলের বদলে মোমো। বিরিয়ানির বদলে চাউমিন। গোবলয়ে বিজেপি একশ গোলে জিতে গেছে। ফলে পাবলিক হেজে গিয়ে স্লাইট রবিশ কুমার দেখছে। বাঙালিদের উল্টো কেস। বাম কচ্কচিতে হেজে গিয়ে স্লাইট রাম টেস্ট করে মজা নিচ্ছে। আম্রিগাতেও এজন্যি আম্রিগাবিরোধী বুদ্ধিজীবীদের চিরকাল একটা বাজার আছে।
  • হরমুজ | ০৫ জুলাই ২০২৬ ০০:০৫557280
  • বিজেপিকে বধ করার লোকেরা বিজেপির ভেতরে। আর রক্ষা করার রাহুল গান্ধী বিজেপির বাইরে। জোর দড়ি টানাটানি। কার্টুনটা কে আঁকবে?
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ২৩:২৪557279
  • আর চুরি যোচ্চুরি করে সাধারন মানুষের মুডের বিপরীতে খুব বেশিদিন ক্ষমতায় থাকা সম্ভব না। বাংলাদেশের হাসিনাও কিন্তু ভাবতে পারেনি তার শেষ পরিনতি এই রকম হবে। ভারতের স্বাধীনতার সময় সুভাষচন্দ্র যুদ্ধে হেরে যান। কিন্তু বিট্রিশ সেনার ভেতরের বিদ্রোহই দেশকে স্বাধীনতা এনে দেয়। বিজেপিকে যে বা যারা বধ করবে। সে বা তারা বিজেপির ভেতরেই আছে।
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ২৩:১৩557278
  • //তরমুজ কত জানেন। কিন্তু সব ভোটে কংগ্রেস হেরে ভুত হয় কেন হেইডা জানেন না ?//
     
    না দেখুন, রাজনীতি তো আর সবকিছু না। আর ভোট চুরির ঘটনাও নতুন কিছু না। কিন্তু গোবলয়ে সাধারন মানুষের মধ্যে যুক্তিবাদ, বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, ও বিজেপি বিরোধিতার বিষয়টা অনেক ক্ষেত্রেই বৈপ্লবিক। এবং এই বিষয়টা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী ও উৎসাহি। আমার কাছে এটা রাজনীতির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সামাজিক, সাংস্কৃতিক, ও বিজ্ঞান মনস্কতার দিক থেকে।
  • @&$ | ০৪ জুলাই ২০২৬ ২২:১৮557277
  • তরমুজ কত জানেন। কিন্তু সব ভোটে কংগ্রেস হেরে ভুত হয় কেন হেইডা জানেন না ?
  • X | ০৪ জুলাই ২০২৬ ২২:১০557276
  • আপনারা দেখেছেন কি মধ‍্যপ্রদেশ এ একটা গোটা হাসপাতাল চুরি হয়ে গেছে? ছবছর ধরে ডাক্তার নার্স আরো সব খরচের পরে দেখা গেছে কোনদিনই কিছু ছিল না - এই হল ট্রিপল এঞ্জিনের কেরামতি
  • ভ্রমণ | ০৪ জুলাই ২০২৬ ২১:৫১557275
  • আগামী সোমবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন মোদী। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া হয়ে নিউজ়িল্যান্ড যাবেন তিনি।
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ২১:৩৮557274
  • //আমিও সেরকমই শুনছি। কিন্তু বাংলাতেও ভোটের পর বিভিন্ন কমেন্টে এই সরকারের প্রতি হতাশা দেখতে পাচ্ছি।//
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ২১:৩৭557273
  • হ্যাঁ সেটা হতে পারে। হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা হল পশ্চিমবঙ্গ ভাজপাকে অনেক দেরি করে গ্রহণ করল। যেমন তামিলনাড়ু আগেও গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। কিন্তু পুরো দেশ যখন আখের সব রস নিঙড়ে ছিবড়েটা ফেলে দিয়েছে। তখন প.ব. সেই ছিবড়ে নিয়ে উচ্ছাস করছে। যেটা দেশের বাকি অংশের সাথে বেমানান।
  • . | ০৪ জুলাই ২০২৬ ২১:৩৬557272
  • সেবাশ্রয়ে নাকি ডাক্তারির ছাত্র এবং আয়ুশ ডাক্তার দিয়ে মডার্ন মেডিসিনের প্রেসক্রিপশন লেখা হয়েছে। আর হয়েছে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে রেফার করিয়ে স্বাস্থ্যসাথীর টাকা সাইফনিং। আরো খাঁড়ার ঘা হচ্ছে USG মেশিনের ব‍্যবহার প্রোটোকল না মেনে। সাংঘাতিক অপরাধ ফিটাসের সেক্স নির্ণয় করা। মুন্নাভাই ভাইপো আরও কত মণিমুক্তো ছড়িয়েছে তার ফিরিস্তি দিতে একটা মহাভারতও কম পড়বে। ইনি শ্রীঘরে কবে যাবেন?
  • . | ০৪ জুলাই ২০২৬ ২১:২৯557271
  • প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমাদি বাজেট সম্পর্কে কোন খবরই পেতেন না বাজেট প্রকাশ হবার দশ মিনিট আগে পর্যন্ত।
    ইনি এখন সব কিছু ফাঁস করে দিচ্ছেন।
    এদিকে তালমিছরি কোম্পানির কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবরদখল, নিজেই জানে না আ আ...
  • কৌতূহলী | ০৪ জুলাই ২০২৬ ২১:১৬557270
  • হ্যাঁ, আমিও সেরকমই শুনছি। কিন্তু বাংলাতেও ভোটের পর বিভিন্ন কমেন্টে এই সরকারের প্রতি হতাশা দেখতে পাচ্ছি।
  • তরমুজ | ০৪ জুলাই ২০২৬ ২১:০২557269
  • গোবলয়ের রাজ্যগুলিতে এখন ভাজপার ডাউন ট্রেন্ড চলছে। বিশেষ করে যুবক যুবতীদের মধ্যে, কেউ ভাজপা সাপোর্টার হলে। তাকে ব্যাক ডেটেড মনে করা হয়। মাড়োয়ারী সম্প্রদায়ের বেশিরভাগ লোক এখন ভাজপাকে পছন্দ করে না। কিন্তু বিভিন্ন ট্যাক্স ও অডিট সংক্রান্ত সমস্যার জন্য চুপ করে থাকতে হয়। নাহলে ভুলভাল কেস দিয়ে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত