এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১৪:০৮557058
  • আত্মা অবিনশ্বর হলে তো আত্মারও দুঃখ, কষ্ট, লোভ, লালসা সবই থাকবে। কারন আত্মা চেতনশীল। তাহলে দুঃখ কষ্টও অবিনশ্বর হবে। চেতনার বিশ্রাম তো হবে না। যেটা খুব জরুরী। যেমন এক গভীর ঘুমের শেষে নতুন ভাবে জীবনকে আবিষ্কার। সে আবিষ্কার হয়ত পুণর্জন্মের মাধ্যমে হবে না। পুণর্জন্ম হলে তো আগের জীবনের দায় থেকে যাবে। কিন্তু যে জীবনে আগের জীবনের কোনো দায় নেই। সেটাই সম্পূর্ণ নতুন সূচনা। একদিন হয়ত পৃথিবী থাকবে না। মানুষও থাকবে না। তবুও ব্রহ্মান্ডের কোথাও না কোথাও হয়ত নতুন জীবনের সূচনা হবে। নতুন চেতনার জন্ম হবে। এটাই।
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১৩:২৪557057
  • ৩০ জুন ২০২৬ ১২:৩৬ yes
    //কবি বলেছেন :নিয়তি কেন বাধ্যতে "....// মনসা
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১৩:১৯557056
  • "আমিও তাদের একজন, আমিও ষড়যন্ত্রের অংশ যে হরণ হবে" আর "ফেরা মানে আমি শেষ। দাগ মিলিয়ে যায় তা জলের হোক বা লাঙলের।"
    বনের পথে ঠেলে দেওয়া এক রাজপুত্র
  • . | ৩০ জুন ২০২৬ ১৩:১৩557055
  • এতো মরা মরির কথা হচ্ছে কেন?
    আত্মা অবিনশ্বর। ব‍্যাস চুকে গেল।
    প্রেমসে বাঁচুন সক্কলে।
  • তরমুজ | ৩০ জুন ২০২৬ ১২:৩৯557054
  • মৃত্যুর ব্যপ্তি জীবনের চেয়ে অনেক বেশি। জীবন বা চেতনা কার্য কারন সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ। মৃত্যু কার্য কারনের বাইরে। কারন মৃত্যু অচেতন। আমাকে কেউ মনে রাখবে কি না। সেই ভাবনা যতক্ষণ শরীরে চেতনা আছে ততক্ষণই সম্ভব। অচেতন হলে সম্ভব নয়। মৃত্যু হল চেতনার বিশ্রাম। একটা অদ্ভুৎ আনন্দের অনুভূতি। সুতরাং বেচে থাকতে হলে এমন চেতন শক্তি প্রয়োজন যাতে মৃত্যুও ভয় পায়। আর এরকম চেতনশীলতার জন্য দরকার বেচে থাকার একটা গুরুত্বপূর্ণ কারন। যেমন খুব পরিশ্রম হয়েছে, ঘুম পাচ্ছে। তবুও জেগে থাকা জরুরী।
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১২:৩৭557053
  • কবি বলেছেন :নিয়তি কেন বাধ্যতে "....
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১২:৩৬557052
  • শুধু রাম ?তার ভাই টা ?
    বিয়ের পরে পরে নতুন বৌ উর্মিলা (মাতন্ডাকার নয় )ফেলে বনবাসে চলে গেল
    তারবেলা ?
     
    শূর্পনখা সাথে একটা কুচো প্রেম অবধি করলো না
     
    এগুলো ত্যাগ নয় ?
     
    ওদিকে ভীম চ্যান্স পে ড্যান্স করে হিরিম্বা (ড শূন্য র যেন ক্যামনে লেখে? )
     
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১২:৩৪557051
  • রঞ্জন দা একটা তেড়ে লেখা ছাড়ুন তো
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১২:৩০557050
  • মহাভারত ও রামায়ণ এরমধ্যে আজকালমনে হচ্ছে রামায়ণয়ে রাজনীতি অনেক বেশি এবং ইম্প্লিসিট।
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১২:২৯557049
  • রঞ্জন দা
    অরিন দা ধন্যযোগ
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১২:২৭557048
  • ওরা বলে "নিয়তিকে কে রোধ করতে পারে? " আমি বলি "মনসা "
  • MP | ৩০ জুন ২০২৬ ১২:১৯557047
  • মৃত্যু হয়তো জীবনের পরম সত্য কিন্তু যেটা সবচেয়ে painful সেটা হচ্ছে মৃত্যুর পরেই পুরোপুরি অস্তিত্বহীন হয়ে যাওয়া | আমার মৃত্যুর কিছুদিন পরেই আমার আসে পাশের মানুষের মনে হবে যেন আমি কখনো কোনোদিনই ছিলামই না | এটাও আসলে চরম সত্য | হয়তো এই এতো বেদনাদায়ক সত্যটাকে একটু মোলায়েম করবার জন্যেই এতো কিছু ধর্মের, দর্শনের, বিলিফ সিস্টেমের, জাতিস্মর, পরজন্মবাদ, জান্নাত জাহান্নম কেয়ামতের শেষ বিচারের আয়োজন করেছে মানুষ যুগে যুগে | হয়তো মানুষ তার ইমাজিনেশন নিয়ে এই বিষয়টা এভাবে ভাবতে পেরেছে তাই জন্যেই হয়তো মানুষের এতো উন্নতি | কে জানে ?
  • Ranjan Roy | ৩০ জুন ২০২৬ ১১:৩২557046
  • বি
    ঠিক l প্রথমার বহুবচন l
  • Ranjan Roy | ৩০ জুন ২০২৬ ১১:২৯557045
  • অরিন
    একদম ঠিক l
    মহাভারত এক বিশাল মহাকাব্য l তাতে की নেই ?
    সুর একেবারে খাঁটি এপিক l
    রামায়ণ এর রস ট্র্যাজিক l আপনি নায়ক রামচন্দ্রের বেদনা অনুভব করবেন l
     
    কিন্তু মহাভারতের বিশাল ক্যানভাস l
    আপনি অভিভূত হবেন l আবেগে ভেসে না গিয়ে বিস্মিত হয়ে ভাবতে থাকবেন l
  • b | ৩০ জুন ২০২৬ ১১:২৮557044
  • "শেষা:"
  • অরিন | ৩০ জুন ২০২৬ ১১:২১557043
  • "অহন্যহনিভূতানি গচ্ছন্তি যমমন্দিরম,
    শেষাৎ স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম্‌'?"
     
    রঞ্জনবাবু, যুধিষ্ঠির এবং বকের প্রশ্নোত্তর পর্বে সেটি যেমন আছে, তেমন নল দময়ন্তী সাবিত্রী সত‍্যবান আখ‍্যানও মহাভারতেই রয়েছে, যেখানে মৃত্যুকে transcend করা মুখ‍্য বিষয।
     
    কাজেই বিস্ময় এবং বিস্ময়ের উত্তরও মহাভারতেই রয়েছে। যে যেভাবে দেখে।
  • Ranjan Roy | ৩০ জুন ২০২৬ ১০:৫২557042
  • ব্রতীন
    সামান্য মতভেদ।
    যুধিষ্ঠিরের বক্তব্য ছিল লোকে মরতে ভয় পায় সেটা আশ্চর্য নয়। এতসব দেখেও মানুষ ভাবে--আমি মরব না। অনন্তকাল বাঁচব।
    "আপনারা চিরজীবী না হইব ক্ষয়
    অতঃপর কী আশ্চর্য আছে মহাশয়"?
     
    "অহন্যহনিভূতানি গচ্ছন্তি যমমন্দিরম,
    শেষাৎ স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃপরম্‌'?
  • albert banerjee | ৩০ জুন ২০২৬ ১০:৩০557041
  • অদ্ভুত | ৩০ জুন ২০২৬ ০৪:৫৯ এটা আপনার জন্য
     
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১০:১৯557040
  • অমিতাভ দা কেমন আছো?
  • Bratin Das | ৩০ জুন ২০২৬ ১০:১৯557039
  • মহাভারতে বক রূপী ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞেস করেছেন
     
    "সবথেকে আবাক করা জিনিস কী?
     
    প্রথম পাণ্ডবের উত্তর
     
    "মানুষ জানে তাকে মরতে হবে তবু সে মরতে ভয় পায় "
  • অদ্ভুত | ৩০ জুন ২০২৬ ০৪:৫৯557036
  • "মৃত্যুই একমাত্র অমোঘ সত্য।"
    এ কথার মানে কি? কে বলেছে?
    কিসের মৃত‍্‍্যু?
    কেনই বা "অমোঘ" সত্য? তাও আবার একমাত্র? অন‍্য কোন অল্টারনেটিভ নেই?
    এই যে যারা লিখছেন, সে সব লেখাগুলোরও মৃত‍্‍্যু হবে? এ কিরকম অদ্ভুত কথা, বিশেষ করে আজকালকার দিনে?
  • শ্রীমল্লার | ২৯ জুন ২০২৬ ২২:৪৮557035
  • আবারও মন চাইছে কবিতা লেখায়, সত্যি সত্যি কবিতা লেখায় ফিরে যেতে। সব কাজ ছেড়ে। যেমন একসময়ে সারাটাদিন-রাত শুধু কবিতা নিয়েই কাটাতাম! কবিতা ছাড়া আমাকে মানায় না। আমার জীবনটাও ফাঁকা ফাঁকা লাগছে। কবিতাকে ছাড়া।
  • Ranjan Roy | ২৯ জুন ২০২৬ ১৯:৪০557034
  • Bratin এবং huto
    একদম l
    একটু তর্ক একটু ঝগড়া না হলে প্রেম জমে না l
  • r2h | ২৯ জুন ২০২৬ ১৭:২৫557033
  • রঞ্জনদা, খুব চটপট সুস্থ হয়ে উঠুন - গুরুর পাতায় আরও অনেক বছর ঝগড়াঝাটি করবোঃ)
  • Bratin Das | ২৯ জুন ২০২৬ ১৬:৪১557031
  • তরমুজ একেবারেই ঠিক কথা নয়
    সরকারী বাসে মহিলা দের ছাড় দেওয়া ঠিকঠাক ই চলছে
     
    কখনো কখনো আই ডি কার্ড হিসাবে আধার বা স্কুল কলেজ আই ডি দেখতে চাইছে
  • Bratin | ২৯ জুন ২০২৬ ১৬:২৭557030
  • আরে রঞ্জন দা তুমি এই সেদিনের ছেলে wink
     
    চিয়ার্স
  • Ranjan Roy | ২৯ জুন ২০২৬ ১৪:৫৩557029
  • যদি অসুখের কথা শুনে আমার লেখার সমালোচনা না করে দুধভাত করে দেয়া হয় তাহলে বুঝবো আমিও বাতিল বা আমাকে করুণা করা হচ্ছে l
    আমি ঠিক আমার মত করেই বাঁচবেl l
    ইয়ারকি দেব, মজা করব আর মাঝে মাঝে ভালো লেখা লিখব-- খেটে खूँटे l
     
    অধিকাংশ সময় না ভালো না মন্দ লেখা লিখব l
    আর হঠাত হঠাত গুছিয়ে ছড়াবো l এবং ক্ষমা চাইব l এমন অনেক বার হয়েছে l
     
    সব মিলিয়ে no চিন্তা l
    সবাইকে ধন্যবাদ l
     
    অনেকদিন জ্বালাতন করব l:)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত