এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • n | 103.*.*.* | ২২ মে ২০২৬ ১০:১২554740
  • প্রশ্ন | 2401:*:*:*:*:*:*:* | ২২ মে ২০২৬ ০৮:৪৬554739
  • মানে না থাকলেও ক্ষতি কিছু নেই।
     
    আর এখনো আপের সঙ্গে তুলনা বোঝা গেল না। তখন গদিতে ছিল কং, এখন বিজেপি। আপের আন্দোলনে গদিধারীর তো কোন সুবিধা তখন হয়নি তাহলে এখন কিভাবে বিজেপির হবে?
  • হ‍্যাজবিরোধী | 122.*.*.* | ২২ মে ২০২৬ ০৭:৫৫554738
  • "ককরোচ ব‍্যাপারটা অনলাইন থেকে অফলাইনে বা মাটিতে যদি আপের ধাঁচে যায় তাহলে অবশ‍্যই সন্দেহ করার কারণ থাকবে।"
     
    সাময়িক fad, এই হুজুগের কোন মানে নেই।
  • Dhuttor | 2409:*:*:*:*:*:*:* | ২২ মে ২০২৬ ০৬:০৮554737
  • এখন প্রশ্ন হচ্ছে যে আরএসএসের অনুগামীরা কেন প্রশ্নহীনভাবে আরএসএসের এই হিন্দুত্বের আরাধ্য দেবতাকে অনুসরণ করে ? আরএসএসের কাছে ইনফ্লেশন নামক অর্থনীতির বেসিক প্রশ্নটির কোন উত্তর নেই তাই আরএসএসের অনেক অনুসারীই বাধ্য হয় ভীষণ দীনহীন ভাবে বাঁচতে l আবার তাদের কোন পারলৌকিক বা মরণের পরে স্বর্গে যাবার বিশ্বাসও নেই l একজন দরিদ্র মুসলমান পুরুষ বা নারী, একজন ইস্কন বা রামকৃষ্ণ মিশনের ভক্ত আজন্ম দারিদ্র সহ্য করতেই পারেন মৃত্যুর পরে স্বর্গে যাবার ইচ্ছায়, কিন্তু একজন আরএসএসের সাধারণ দরিদ্র কর্মীর তাহলে সারাজীবন দরিদ্র হবার সার্থকতা কি থাকলো ?
  • Dhuttor | 2409:*:*:*:*:*:*:* | ২২ মে ২০২৬ ০৫:৫৭554736
  • আরএসএস কে শুধু রাজনৈতিক ভাবে না দেখে মনে করা হোক যে এটিও একটা ধর্মীয় সংগঠন l ইস্কন, রামকৃষ্ণ মিশন, রবিশঙ্কর যেমন সেরকম এটিও একটা ধর্মীয় সংগঠন l তবে অন্য ধর্মীয় সংগঠনের সঙ্গে আরএসএসের পার্থক্য হচ্ছে যে অন্যান্য ধর্মীয় সংগঠন যেমন নিজস্ব দেবতা তৈরী করেছে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দকে রামকৃষ্ণ মিশন দেবতা হিসাবে তৈরী ও ব্যবহার করেছে আরএসএস নিজের রাজনীতিটাকেই অর্থাৎ হিন্দুরাষ্ট্র ব্যাপারটাকেই একটা আরাধ্য দেবতা হিসেবে তৈরী করে নিয়েছে l তবে আরএসএস অন্য ধর্মীয় সংগঠনগুলোর মত নিজের অনুসারীদের কোন পারলৌকিক বা মরণের পরে স্বর্গে যাবার আশ্বাস দেয়না যেহেতু আরএসএস ফোকাস করে হিন্দুত্বের রাজনীতির বাস্তবে l আরএসএসের অনুসারীদের একমাত্র উদ্যেশ্য হলো যে নিজের ঈশ্বরের জন্যে অর্থাৎ হিন্দুরাষ্ট্র তার জন্য প্রশ্নহীন ভাবে দেহপাত করা এবং স্বর্গগমন বা অন্য কোন পারলৌকিক ইচ্ছা প্রকাশ না করা l
  • X | 103.*.*.* | ২২ মে ২০২৬ ০০:২৬554735
  • আহা - কিছু পলিটিক্যাল প্রসঙ্গ উঠলেই দেখি সার্ত্র, হেগেল, নিৎশে, রামকৃষ্ণ, ট্রটস্কি - এরা কে কিভাবে হাত দিয়ে ভাত মেখে খেতে বলেছেন - তাই নিয়ে জ্ঞান বিস্তার চলতে থাকে- তার বদলে যদি সাধারণ ভাবে নিজেরা কি ভাবছেন বা শুনছেন- সেটাই জিজ্ঞাস‍্য ছিল।
  • Y | 45.*.*.* | ২১ মে ২০২৬ ২৩:৫৮554734
  • গুরবররা তত্ত্বকথা আর জ্ঞান ভান্ডার এর বাইরে রিয়েল লাইফ ধারণা জানতে চান।
    কবির কি সুন্দর কল্পনা!
  • আরশোলা | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ২৩:১৭554732
  • যে আসে আসুক বিজেপি যাক
  • | ২১ মে ২০২৬ ২৩:১২554731
  • সে এই তালে নালা নদ্দমা চাট্টি সাফ হলে ভালই। আমি সমর্থন বিরোধিতা কোনটাই করছি না। দেখা যাক।
     
    আপ এর কথায় মনে পড়ল আন্না এবং কেজরি যখন আন্দোলনের তুঙ্গে তখন এই পাতায় এই ভাটিয়ালিতেই বৈজয়ন্ত বলেছিল ও কিছুদিন অপেক্ষা করে দেখতে চায়। আমরাও কেউ কেউ সেরকম ভেবেছি। তা দুজন এই পাতারই খুবই বিক্ষুব্ধ হয়ে ফেবুতে আলোচনা করছিলেন যে এরকম সন্দেহপিশাচ হওয়া খুবই খারাপ। তাঁরা খুবই সমর্থন করেন ইত্যাদি প্রভৃতি। তো পরে যদিও তাঁদের ভুল ভেঙেছিল তবে পুরোন কথা মনে রেখেছেন কিনা সে আর জানি না।
     
    নি:সন্দেহে 'ইজেপীর শানের চেয়ে বিজেপী ভাবাপন্ন অন্যদের লাইক কেজরি শাসন বেটার।
  • প্যালারাম | ২১ মে ২০২৬ ২৩:১০554730
  • @রমিত: ২১ মে ২০২৬ ২১:০৪
     
    নর-এর ইন্দ্র হতে পারে, নর্দমা-র পারবে না? বানায়ে নিছিল। নন-বায়োলজিকাল নর্দমা, ফ্র‍্যাকিং-এর সমান রেটে গ্যাস তৈরি হত। সরকার ন্যাচারাল গ্যাস খুঁজে না পেয়ে উনিজি-র পিছনে হন্যে হয়ে পড়েছিল। রাষ্ট্রায়ত্ত সংস্থাই খুলে ফেলেছিল একখান: ‘ওই নর্দমারই গ্যাস চাই’ (ONGC)।
  • X | 103.*.*.* | ২১ মে ২০২৬ ২৩:০৬554729
  • তবে গুরু র জেঞ্জি রা এই বিষয়ে কিছু বললে ভালো হয় - মানে তারা ব‍্যক্তিগত ভাবে বা তাদের বন্ধুদের কাছে শুনে কি ভাবছেন - সেটা জানতে পারলে ভালই হয়। মানে অন‍্য সব ব‍্যাপারে এত হাগজবাগজ লেখা দেখি এখানে - কিন্তু দেশের ইকনমি বা পলিটিক্যাল অ‍বস্থা নিয়ে তত্ত্বকথা আর জ্ঞান ভান্ডার এর বাইরে রিয়েল লাইফ ধারণা জানতে পারলে ভালো।
  • X | 103.*.*.* | ২১ মে ২০২৬ ২২:৫৬554728
  • শ্রাবণী - আপনার বক্তব্যের সাথে মোটামুটি একমত।
    আন্ডা হাজারে যে একান্তই একজন স্টুজ ছিল এটা তো মোটামুটি প্রমাণিত। আর লোকপালও ছ'মাস পাঁচতারা হোটেল থেকে কাজ করে উঠলেন। পুরো আন্দোলন টা যে লোক দেখানো ছিল- সে তো সবাই জানে - কেজরি, আন্ডা, রামদেব - সবাই তো গুছিয়ে নিয়েছে।
     
    তবে অনলাইন থেকে সিজেপি অফলাইনে এলে ক্ষতি দেখছিনা বেশি শর্ট টার্ম - এ - মানুষের ভয় আর ভ্রম দুটোই ভাঙা খুব দরকার। আর জি কর আন্দোলন ও তো এভাবে খানিক হলো।
     
    তবে কনস্টিটিউশন এর প্রতি বিশ্বস্ত থাকা প্রয়োজন। দীপকে দেখলাম বলেছেন যে নিজে দলিত শ্রেণীর। তো একটু ধৈর্য্য ধরে দেখা যেতে পারে। বিরোধী রা এই আন্দোলন কে সাপোর্ট করলে তো ভালোই
  • শ্রাবণী | 117.*.*.* | ২১ মে ২০২৬ ২২:৩৯554727
  • ককরোচ ব‍্যাপারটা অনলাইন থেকে অফলাইনে বা মাটিতে যদি আপের ধাঁচে যায় তাহলে অবশ‍্যই সন্দেহ করার কারণ থাকবে। গ্রাউন্ড লেভেলে আজকের দিনে ম‍্যানপাওয়ার আর রিসোর্স পয়সা যা সংঘ ও তাদের ফ্রন্টের আছে তার সমকক্ষ কেউ নেই। ভারতে জেন জি রিভোলউশন হওয়া সহজ নয়। হওয়ার হলে অনেক আগে হয়ে যেত।
    এই ককরোচ যদি সেরকম কিছু করে তাহলে হতে পারে এটা আসলে লেজিট বিরোধীদের আটকাতে আর এইভাবে ইদানীং নানা কারণে এদের বিরুদ্ধে যে ক্ষোভ দেখা দিচ্ছে কোর ভোটার দের মধ‍্যে ইউ জি সি নিট এসব নিয়ে সেটাতে কিছুটা ফায়ার ফাইট করা।
     
    আপের আন্দোলনের মাঝে টিওআই য়ে একটা বিশাল রিপোর্ট বেরিয়েছিল। সাংবাদিকের নাম মনে নেই, কিন্ত অত‍্যন্ত ভালো ডিটেল রিপোর্ট। উনি আন্নার ইন্টারভিউ নিয়েছিলেন একটা পুরো দিন ধরে।
    বাইরে তখন আন্নাকে সবাই দ্বিতীয় গান্ধী বলে উথালপাতাল হচ্ছে, কেজরিওয়াল তার শিষ‍্য, পায়ের কাছে বসে থাকে।
    ওই রিপোর্টে উনি যা লেখেন তাতে মনে হবে যে আন্নার পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড, এবং মূল লেখক কেজরিওয়াল। আন্নার নিজের কোনো মতামত ছিলনা। অরবিন্দ ওই বাসায় যেখানে সাংবাদিক গিয়েছিল আন্দোলনের জাস্ট আগে অরবিন্দ খুবই বাজেভাবে আন্নার সঙ্গে কথা বলছিল, তাকে নিজের থেকে কিছু বলতেই দিচ্ছিল না।
    তবে দিল্লি নয়ডায় প্রত‍্যেকে খুব সাপোর্ট করেছিল, আমার পরিচিত যারা সাতে পাঁচে থাকত না তারাও রামলীলা ময়দানে গেছিল।
    আপ কে আমার খানিকটা তিমূ র ছোটভাই মনে হয়, দুর্নীতিটা একটু কম আর হিন্দুত্বর বাড়াবাড়ি, সেটা অবশ‍্য নর্থে টিকতে গেলে অল্পবিস্তর না করলে টিকতে পারবে না।
  • X | 103.*.*.* | ২১ মে ২০২৬ ২২:৩৫554726
  • আর প্রেস ফ্রিডম নিয়ে বেশি কথা না বলাই ভালো- নরওয়েজিয়ান রিপোর্টার helle কে জাস্ট উনিজি কে প্রশ্ন করার অপরাধে ndtv র অ‍্যাংকর অনেক গাল পাড়লো দেখলাম। ইনস্টা অ্যাকাউন্ট ও বলক হলো। সিজিপি র অ‍্যাকাউন্ট ও ব্লক করে দেওয়া হলো। আর কত কি করবে এরা?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ২২:১০554725
  • কি গরম পড়েছে রে বাবা!
  • ভাগ করে নিতে ইচ্ছে হল্... | 14.*.*.* | ২১ মে ২০২৬ ২২:০৫554724
  • কেন্দ্রীয় সরকারের ডিরেক্টরেট অফ অ্যাডাভার্টাইজিং অ্যান্ড ভিজুয়াল পাবলিসিটি (DAVP), যার বর্তমান নাম সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন (CBC) সরকারি প্রকল্পের নাম করে মিডিয়াতে বিজ্ঞাপন দেয়। সেই বিজ্ঞাপনী খাতে সরকারের খরচ নিয়ে রাজ্যসভায় লিখিত বিবৃতি দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তাঁর সেই বয়ান থেকে জানা যাচ্ছে, ২০১৭-১৮ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় মোট ৩৩৩৯ কোটি টাকা খরচ করেছে নিজস্ব বিজ্ঞাপনে। এর মধ্যে প্রিন্টে ১৫৩৮ কোটি এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় ১৮০১ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পর ২০১৪-১৮ শুধুমাত্র এই চার বছরেই কেন্দ্রের বিজেপি সরকার নিজেদের স্তোক প্রচার করতে চার হাজার কোটি টাকার ওপর খরচ করেছে।

    মনে রাখতে হবে এগুলো শুধুই সরকারি হিসেব। ঘুরপথে কোটি কোটি টাকার অনুদান, ঘুষ, মাংস বিক্রির কম্পানি থেকে কোটি কোটি টাকার ইলেক্টোরাল বন্ড, ঋণ মকুবের সেটেলমেন্ট প্রাইস এগুলো সমস্ত এই হিসেব থেকে বাদ, কারণ এগুলোর কোন বৈধ সাধারণমান্য নথি নেই। ২০২৪ লোকসভা নির্বাচন, যেখানে চারশো পারের অলীক খোয়াবডিঙি মাত্র দুশো চল্লিশে আটকে যায়, নির্বাচন কমিশনে জমা দেওয়া ব্যয়বিবরণী অনুযায়ী সেই একটামাত্র লোকসভা ভোটেই বিজেপি খরচ করেছে ১৭৩৭ কোটি টাকা, যার মধ্যে শুধু মিডিয়ায় দেওয়া বিজ্ঞাপনেই খরচ হয়েছে ৬১১ কোটি।

    প্রাণপণ চেষ্টা করেছে বিজেপি গোদী মিডিয়া ব্যবহার করে জনসাধারণের কাছে শ্রেষ্ঠ প্রশাসক হয়ে ওঠার, ঘৃণার বিষ মানুষের শরীরে ক্রমশ ঢুকিয়ে দেওয়ার। এগারো বছর ধরে চলছে বিজেপির ইনস্টাগ্রাম পেজ। আঠেরো হাজারের ওপর পোস্ট তাতে। ফলোয়ার ৮.৭ মিলিয়ন। তিনদিন আগে চিফ জাস্টিস সূর্য কান্ত বলেছিলেন কর্মহীন যুবসমাজ নিজেকে এখন মিডিয়া ভাবে, অ্যাক্টিভিস্ট মনে করে আর তারাই আরশোলার মত 'সিস্টেম'কে প্রশ্ন করে। দেশের পাহাড়প্রমাণ দুর্নীতি, নারী নিরাপত্তার করুণতম দশা, শিক্ষার হার সর্বনিম্ন, একের পর এক পরীক্ষা বাতিল, নিয়োগদুর্নীতি, স্বজনপোষণ, স্বাধীন কন্ঠরোধ, দুর্বলতম অর্থনীতি, আত্মঘাতী ট্রেড ডিল ইত্যাদি নিয়ে প্রশ্ন করা মানে সিস্টেমকে আক্রমণ করা কেন? 'সিস্টেম' কি তবে এই সমস্ত অপরাধে পরোক্ষে মদত দেয়? তীব্র প্রতিক্রিয়া হয় এই অপমানজনক মন্তব্যে। অভিজিৎ দীপকে নামের একজন ককরোচ জনতা পার্টি নাম দিয়ে একটি পেজ খোলেন। আমাদের মত আরও বহু, যাঁরা ইয়েস স্যারের টমি রাজনীতি শেখেনি, তাঁরা নিজেদের ককরোচ বলে আইডেন্টিফাই করে ওই পেজে যুক্ত হচ্ছেন ঝড়ের বেগে। পেজের চারদিন বয়েস, মাত্র ছাপ্পান্নটা পোস্ট। এগারো বছর ধরে চলা, হাজার হাজার কোটি টাকার বিজ্ঞাপনী মদতপুষ্ট, আঠেরো হাজারের ওপর পোস্ট সম্বলিত বিজেপির পেজের ৮.৭ মিলিয়ন ফলোয়ার চোখের পলকে টপকে ফেলে সিজেপি'র ফলোয়ার সংখ্যা এখন ১২ মিলিয়ন! প্রতি সেকেন্ডে এই সংখ্যা বেড়েই চলেছে। অভূতপূর্ব একটা ঘটনা!

    স্বাধীন সংবাদপত্র, যা গোদি মিডিয়ার অংশ নয় এমন যে কোন মিডিয়া অ্যাক্টিভিটিকে প্রাণপণে দমন করতে চেয়েছে বিজেপি। ২০১৪ থেকে মোট ২৮জন সাংবাদিক খুন হয়েছেন, জানাচ্ছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের রিপোর্ট। নিজের বাড়িতে ঢোকার মুখে গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন গৌরী লঙ্কেশ। আট বছরেও কেউ দন্ডিত হন নি, বরং গৌরী ও কালবুর্গি খুনের মাস্টারমাইন্ড শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের নির্বাচনে জয়ী হয়েছেন। টেলিভিশন চ্যানেলের রিপোর্টার সন্দীপ শর্মা বেআইনি বালি খনন ও পুলিশের সাথে বালি মাফিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছিলেন। রাস্তায় তাঁর বাইকের ওপর দিয়ে একটি ট্রাক চলে যায়। সন্দীপ স্পট ডেড। কেউ গ্রেপ্তার হন নি। দৈনিক ভাস্করের দুই সাংবাদিক নবীন নিশ্চল ও বিজয় সিং শিশুবিবাহ নিয়ে প্রতিবেদন লিখছিলেন। স্থানীয় রাজনৈতিক নেতার এসইউভি গাড়ি তাঁদের চাপা দিয়ে খুন করে। ফ্রিল্যান্স সাংবাদিক যোগেন্দ্র সিং জমি মাফিয়ারাজ ও ধর্ষণের তদন্ত করতে গিয়ে আগুনে পুড়ে মারা যান। আগুন লাগানো হয় পুলিশের মদতে। ২৮ বছর বয়সি ফ্রিল্যান্স সাংবাদিক মুকেশ চন্দ্রকরের বিকৃত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় সেপটিক ট্যাঙ্কে, কারণ বস্তারের এই সাংবাদিক ১২০ কোটি টাকার সড়কনির্মাণ দুর্নীতি নিয়ে তদন্ত করছিলেন। খুন হয়েছেন উমেশ রাজপুত, অক্ষয় সিং। 'রাইজিং কাশ্মীর' এর প্রতিষ্ঠাতা সম্পাদক সুজাত বুখারিকে অফিসের সামনে গুলি করে হত্যা করা হয়। এমন একটা দেশ, মানে ১৮৩টা দেশের মধ্যে ১৫৭ নম্বরে থাকা প্রেস ফ্রিডম ইন্ডেক্সের একটা দেশের প্রধানমন্ত্রী, ফ্রিডম ইনডেক্সে এক নম্বরে থাকা নরওয়ের প্রশ্নকর্ত্রীর উত্তর দেন নি, তাই নিয়ে খবর হচ্ছে দেখে আমি অবাক হই। যত্তসব পোলাপান!

    যাদের সরাসরি খুন করতে পারেনি, তেমন আরশোলাদের জেলে পচিয়েছে বিজেপি। হাথরাস গণধর্ষণ মামলা কভার করতে গিয়ে আড়াই বছরের বেশি জেলে আটকে ছিলেন সিদ্দিক কাপ্পান। অল্টনিউজের মহম্মদ জুবেইরকে মিথ্যা মামলায় জেলে আটকে রাখা হয়। সোনম ওয়াংচুক এতদিন জেলে ছিলেন। আজ অবধি বিনা বিচারে আটক উমর খালিদ, ট্রায়াল শুরু করার মত প্রামাণ্য তথ্যই এখনও তদন্তকারী দল আদালতে পেশ করতে পারেনি এবং তার জন্য সুপ্রিম কোর্টে তারা ভর্ৎসিতও হয়েছে। নিউজক্লিকের প্রবীর পুরকায়স্থ এভাবেই আটক হন। অজিত ওঝা, দিগ্বিজয় সিং, মনোজ গুপ্তাকে ঘাড় ধরে জেলে ভরা হয় কারণ তারা ক্লাস টুয়েলভের পেপার লিক নিয়ে সোচ্চার হয়েছিলেন। বিজেপির সমালোচনা করে উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক হন মিডিয়াপার্সন প্রশান্ত কানোজিয়া। কাশ্মীরের সাংবাদিক আসিফ সুলতান ও সাজাদ গুল কোন অভিযোগ ছাড়াই পাবলিক সেফটি অ্যাক্টে দীর্ঘদিন আটক ছিলেন কারাগারে।

    প্রেস ফ্রিডম ইনডেক্স নিয়ে ঘাঁটতে গিয়ে আরও একটা তথ্য হাতে এল। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কের অলাভজনক সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (CPJ) প্রতি বছর দোসরা নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের শাস্তিহীনতা নিয়ে রিপোর্ট প্রকাশ করে। আট বছর আগে তারা একটি গ্লোবাল ইমপিউনিটি ইন্ডেক্স নামের সূচক চালু করে। যবে থেকে সূচক চালু হয়েছে, ছটা দেশ প্রতিবছর এই তালিকায় থেকেছে, অর্থাৎ এই দেশগুলোতে সাংবাদিক হত্যায় বা অমীমাংসিত মামলায় কোন শাস্তি হয় না। এই ছটা দেশ হল সোমালিয়া, মেক্সিকো, ইরাক, পাকিস্তান, ফিলিপিন্স ও ভারত! বাকি পাঁচটা দেশে আইনের শাসন প্রায় নেই, যুদ্ধবিগ্রহে দেশগুলো বিধ্বস্ত। অথচ 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্র' থাকা ভারত প্রতিবছর এই তালিকায় কীভাবে উঠে আসে তা একটা রহস্য বটে।

    প্রধান বিচারপতির পদ থেকে রাজ্যসভায় যাওয়া যাবে না, দলবদলুদের অন্তত কুড়ি বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া যাবে না, এবং লোকসভার আসন না বাড়িয়ে ৫৪৩ টা আসনের মধ্যেই ৫০% মহিলা সংরক্ষণ দিতে হবে, ককরোচ জনতা পার্টির এই তিনটে দাবী খুবই গুরুত্বপূর্ণ ও জোরালো। গোদী মিডিয়া অ্যাঙ্করদের ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করা, যা খুশি ইলেক্টোরাল বন্ড থেকে টাকা নিয়ে নেওয়া বন্ধ করাও এই পার্টির অ্যাজেন্ডার মধ্যে রয়েছে। মাত্র চারদিনে এই বিপুল ফলোয়িং স্পষ্ট করে দিচ্ছে মানুষের মধ্যে জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভকে। অবিচার অপপ্রচার অত্যাচারের দৈনন্দিনে তাঁরা তিতিবিরক্ত। গণবিক্ষোভ বহু জায়গার রাজনৈতিক ফলাফল বদলে দিয়েছে। স্বতঃস্ফূর্ত আন্দোলনের কাছে বাস্তিল দুর্গ, জার্মানির পাঁচিল কেউই টিকে থাকতে পারেনি।

    স্বৈরাচার নয়, যুগে যুগে জিতেছে সংঘবদ্ধ মানুষের প্রতিরোধের ইতিহাসই। কান পাতলে শুনতে পাচ্ছি কালের যাত্রার ধ্বনি।

    আপডেট : টুইটারে সিজেপি'র পেজ বন্ধ করা হল। ইন্সটার পেজটা কতক্ষণ থাকে সেটাই দেখার।
     
    - হিন্দোল গাঙ্গুলি
  • @দ | 14.*.*.* | ২১ মে ২০২৬ ২১:৫৯554723
  • তাই যদি হবে তো এদের সব একাউন্ট বন্ধ করল কেন? বিজেপি এটা করে কী সুবিধা পাবে? বরং এর পিছনে কং, আপ এরা থাকতে পারে। আপের লোকই তো শুরু করেছে।
    এটাকে ১৪ র আপ উত্থানের সঙ্গে তুলনাটাও ভুল। সেটার ক্ষীর তো বিরোধী, মানে বিজেপি খেল। শাসক দল নয়। এরকম একটা আন্দোলন থেকে শাসক দলের কী বা লাভ হতে পারে?
     
    যাহোক, আরশোলারা পিলপিল করে রাস্তায় নেমেছে এবার। দেখুন কতজনকে বট মনে হয়।
  • ar | 96.*.*.* | ২১ মে ২০২৬ ২১:৪৬554722
  • আচ্ছা, এত ক্যালাক্যেলির মাঝে একটু খেলা দেখা যেতে পারে। আমার এক সহপাঠী ইসকুলে বাংলা রচনা খাতায় কপিলদেব কে নিয়ে লিখেছিল। আমরা বাকীরা কেউ কবিগুরু, কেউ স্বামীজি, নজরুল, সুভাষ, গান্ধীজি বা বঙ্কিমচন্দ্রকে আদর্শ মেনে অনেক কিছু লিখেছিলাম। সেই সহপাঠীর মত ছিলঃ 'নো, কপিল ইস মাই হিরো!!'। ঃ))

  • | ২১ মে ২০২৬ ২১:৪৩554721
  • বট দিয়ে মেম্বার যোগ করছে আরশোলা পার্টি। ব্যপারটা সুবিধের ঠেকছে না রে তোপসে।
  • @r2h | 14.*.*.* | ২১ মে ২০২৬ ২১:১৩554720
  • কে বলল ধর্ম নিয়ে কিছুই নেই? এটুকু বললেও আপাতত যথেষ্ট। অন্য কে আর কী বলছে, আর তারচেয়েও বড় কথা সেসব কে শুনছে! এরা অন্তত বলছে আর গাদা জনতা ( সে জেঞ্জি হলেও) শুনছে। আমার তো মনে হয়, মানালি, শ্রীমল্লাররাও শুনছে!
     
    The platform emphasizes inclusivity, stating that it does not discriminate based on religion, caste, or gender, while humorously outlining criteria for membership, which includes being unemployed and "chronically online."
  • রমিত চট্টোপাধ্যায় | ২১ মে ২০২৬ ২১:০৪554719
  • প্যালারাম | ২১ মে ২০২৬ ১৩:০৫
     
    কিন্তু সে তো রেল স্টেশনে বসত, সেখানে অত বড়ো ড্রেন এল কী করে।
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ২০:২৫554718
  • একজন বাবা ফেটিশওলা পচা চাড্ডি এসেছে সাইটে, সর্বত্র হাহাকার করে বেড়াচ্ছে।

    সে যাগ্গে, সিজেপির ফাইভ পয়েন্ট এজেন্ডায় ধর্মনিরপেক্ষতা নিয়ে কিছু চোখে পড়লো না। এই সময় ভারতের প্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতার ওপর আঘাত সব থেকে বড় বিপদ- ঐ জিনিসটা এড়িয়ে যাওয়া ব্যাখ্যা করতে চাইলে নানান সম্ভবনার উদয় হয়।

    অবশ্য আমি সন্দেহবাতিকগ্রস্ত লোক, অত ধরতে নেই।
  • :( | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৯:৪৭554717
  • বিজেপি একা তো আর ৭০% ভোট পেতে পারে না।
     
    কেন পারে না, মনে তো হচ্ছে সেই দিকেই যাচ্ছে।
  • | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৮:৪০554716
  • সিপিএম মরেছে, Good Riddance। টিএমসি ১৫ বছর চেয়ারে বসে কত তাড়াতাড়ি সাড়ে চার % - এ পৌঁছয় দেখতে হবে। ও দল আর কদ্দিন, সিপিএম বলছে বলেই হয়ত কিছু রয়ে যাবে। আর বিকাশবাবু যে জুনিয়র তৈরী করতে পারেনি জানাই ছিল, ক'ব্ছর পরে কাকে ধরে জলে ফেলে দেবে। তো এসবের মধ্যে নতুন ফর্মেশন হবে তো হবে, বিজেপি একা তো আর ৭০% ভোট পেতে পারে না।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৭:৩০554715
  • বাংলা সিনেমার গোদীকরন বাঙালিকে ক্যালানি থেকে মহাক্যালানি বানানোর অস্ত্র।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৭:২৫554714
  • বাংলা সিনেমার গোদীকরন অনেক দিন ধরেই শুরু হয়েছে, এ সম্পর্কে আপনারা কি অবগত?
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ১৭:১২554713
    • শ্রাবণী | ২১ মে ২০২৬ ১১:৪৬
    • ... প্রচুর লোকে বলছে এবং পুরনোরা কেউ কেউ স্বীকারও করছে যে মুভমেন্টটা শুরু হয়েছিল সংঘের পয়সায়, পুরো স্ট্র্যাটেজিক মুভ ইউপিএ ট‍‍্যু কে হঠাবার। ...
     
    আপ যখন মার্কেটে এলো, তখন লোকেদের কি উৎসাহ উদ্দীপনা। আমার এক বন্ধু দৃঢ়প্রতিজ্ঞ, কর্পোরেট মেজোসাহেবের চাকরি ছ্ড়ে দিল্লি গিয়ে আন্দোলন করবে। বৌয়ের বকা খেয়ে যেতে পারেনি। তারপর মোদিজি এলেন, সে বললো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়।
     
    • Dhuttor | ২১ মে ২০২৬ ১৪:৫৯
    • একশো বছরের বেশী আয়ু, অটুট স্বাস্থ্য আর মোটামুটি পাঁচ কোটি টাকা চাই | আয়ু দরকার, গুরুচন্ডালীতে তাহলে রেগুলার লিখতে পারবো | টাকা দরকার বিশেষ জ্ঞান সংগ্রহ করবার জন্যে বিভিন্ন দেশ ঘুরতে |
     
    হ্যাঁ সে তো একদম আমারও চাই। আমার অবশ্য জ্ঞান চাই না। চাই না মানে তার জন্য বাড়তি খাটনি করতে পারবো না আরকি। গুরুর পাতায় যেটুকু হয় ঐটুকুতেই চলবে, আপনারা আছেন কী করতে। আর তাছাড়া অনেক ট্যাকা থাকলে অত জ্ঞান দিয়ে হবেই বা কী। একটা জ্ঞানী লোক রাখবো, সে আমাকে সব বলে টলে দেবে না হয়।

    আচ্ছা, ইয়ে, সম্ভবনাময় প্রসঙ্গে, আমার কথা কিন্তু অত সিরিয়াসলি নেবেন না। কে ফেক আর কে আসল সে আমি কিছু জানি না। নিতান্তই সম্ভাবনার কথা বললাম।
  • হিহি ইজ শান্তিপুত্র | 2620:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৬:১৩554712
  • এ কে রে? চিৎপুরের যাত্রাপার্টি নাকি?
  • hihi | 51.*.*.* | ২১ মে ২০২৬ ১৬:০৮554711
  • সে তো বুঝলুম CPM is dead, কিন্তু সেই শূন্যস্থান তো নিৎশে বলেছিলেন তোলামূল পূরণ করবে। বই সৈকত কুমির সৈকত সেইসব তত্ত্বকথা পড়েই তো গুরুর পাতায় পাতায় বুড়বুড়ি কাটল। কিন্তু এ কী হল? এতগুলি ওয়েলফেয়ার ইস্কিম নাবিয়ে খোরাক হতে হল? ভালো কথা, মমতা শুনলুম বিকাশরঞ্জনের কাছ থেকেই কালো কোটটা ধার নিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত