এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএসক | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১৫:১৬554710
  • সিপিএম হল উন্নততর সুসি, সুসি 2.0। সুসির ঐ দু-চারজন ছেলেমেয়েবয়স্ক আছে যারা কিছু মিছিল ইত্যাদি করে, একটা কাগজ বার করে আর কখনো কোন ব্যাপারে সই সংগ্রহ করে। সিপিএম এদের থেকে একটু ওপরে কারণ তাদের এক বড় উকিল আছে আর কিছু 'শিক্সিত', ডলারপ্রেমী ট্রোল আছে। আর হ্যাঁ, কিছু কমবয়সী প্রার্থী না নেতা আছে যাদের এবারও ভোটে নামিয়ে কোন লাভ হয়নি। তো সেলিম - সুজন এই চালাবে আর কি। নীৎসের God এর জায়গায় CPM বসিয়ে পড়ুন, পরিস্থিতিটা বুঝতে সুবিধে হবে।
  • Dhuttor | 115.*.*.* | ২১ মে ২০২৬ ১৪:৫৯554709
  • একশো বছরের বেশী আয়ু, অটুট স্বাস্থ্য আর মোটামুটি পাঁচ কোটি টাকা চাই | আয়ু দরকার, গুরুচন্ডালীতে তাহলে রেগুলার লিখতে পারবো | টাকা দরকার বিশেষ জ্ঞান সংগ্রহ করবার জন্যে বিভিন্ন দেশ ঘুরতে | কি করতে হবে গুরুর বন্ধুরা বলতে পারবেন ?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৪:২৬554708
  • এখন থেকে সিপিএমের প্রতিবাদের একটা ধরন দেখতে পারবেন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপি দোকান বাজার ভাঙচুর করে যাবে, অন্য দিকে সিপিএম প্রতিবাদ করে যাবে। কিন্তু বিজেপি তাদের প্রতি কোন সাংঘাতিক পদক্ষেপ নেবে না। এবং এই কাজটি চলতে থাকবে। কিন্তু কোন ফল হবে না। একেই বলে সেফটি ভাল্ভ। আর এই কারনেই কংগ্রেস, সিপিএমের সাথে জোট করেনি।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১৪:১৭554707
  • @Khupri, মমতাকে ট্রোল করা নিয়ে কোন অসুবিধা নেই। কিন্তু সিপিএম রাজ্যে ও দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে যেতে পারবে না। কারন কারাট অ্যান্ড কোম্পানির সাথে বিজেপির ভেতরের ডিল হয়েছে। বিজেপি মূল ক্ষমতায় থাকবে, সিপিএম তাদের সেফটি ভাল্ভ হবে। এর বদলে সিপিএম কে দেশে মূল বিরোধীর জায়গা করে দেওয়া হবে।
  • albert banerjee | ২১ মে ২০২৬ ১৪:০১554706
  • ০২১৪
    ২০১৪
  • albert banerjee | ২১ মে ২০২৬ ১৩:৫৯554705
  • khupri | 164.*.*.* | ২১ মে ২০২৬ ১৩:২১
    মমতাকে ট্রোল করতে কোনো প্রব্লেম থাকবে কেন? আর BJP কে এই রাজ্যে আসার সুযোগ করেছে তৃণমূল, ০২১৪ মনে আছে। ২০০৬ ? তিনি একটা চোরের পার্টি তৈরি করেছেন। আর প্রতিবাদের ভাষা ? আছে এই যেমন আমি একটা দিলাম। চেষ্টা করে বোঝার চেষ্টা করুন "ভাবো ভাবা প্রাকটিস করো "
    "রং টা ছিলো গেরুয়া "
  • | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১৩:২৮554704
  • গত ক'দিনে দেখলাম আম্রিকাতে অনেক লেঅফ হয়েছে, টেক কোম্পানিতে, এআই জনিত কারণে। আশা করা যায়, তাঁদের মধ্যে বাঙালী 'ভক্তরা' নিউটাউনে ফিরে এসে স্টার্ট- আপ খুলবে। ভক্তকুল তো তৈরী হয়েছে, ভোটের আগে কে যেন এসে শমীকের সঙ্গে প্রেস কনফারেন্স করছিল, ওঁয়ারা নিশ্চয় পঃবঃ এর জন্য এবার কিছু করবেন, মন্ত্রীসভাটা গঠন হয়ে গেলেই করবেন।
  • khupri | 164.*.*.* | ২১ মে ২০২৬ ১৩:২১554703
  • সিপিএমের ট্রোল বাহিনি মমতা ফেটিশ থেকে বেরোতে পারছে না। সেদিন একটা পোস্ট দেখলাম - বুলডোজার চালানো নিয়ে সিপিএম প্রতিবাদ করছে তার ওপর। বুলডোজার চালাচ্ছে বিজেপি, প্রতিবাদ করছে সিপিএম। কিন্তু পোস্টটি হল তিনোমুল নিয়ে। কেন তিনোমুল কিছু করছে না। বিজেপিকে নিয়ে একটি শব্দ নেই। সিপিএম এর ফেসবুক বাহিনীর মস্তিষ্ক জুড়ে শুধু মমতা আর তোলামূল। সেখানে কে বিজেপি, কে নিৎসে, কে কাফকা। এদের মমতাময় খুপড়ি তে আর কিছুর জন্য স্পেস নেই।
  • | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১৩:১৯554702
  • https://indianexpress.com/article/opinion/columns/the-bjp-is-winning-elections-but-losing-the-economy-10699362/

    Surjit Bhalla writes: BJP is winning the elections but losing the economy

    The government response has been to apply band-aids instead of performing the surgery needed to make investment in India — by Indians and foreigners alike — more attractive

    এই ভাল্লাবাবু ভাজপার কাছের লোক, অর্থনীতি সংক্রান্ত কমিটি ইত্যাদিতে ছিলেন। তো কথাগুলো তো অনেকদিনই বলা হচ্ছিল, আগের দিন লিখেওছিলাম যে দেশের অর্থনীতির বিশেষ কিছু নেই। কোন ইনভেস্টমেন্ট নেই, কিন্তু ক্রোনিজম আছে। অথচ, পঃবঃ এর শিক্ষিত শ্রেণী মনে করেছে রাজ্য এবার শিল্পে শিল্পে ভরে যাবে !

    এশিয়ার প্রধান স্টক মার্কেটগুলো থেকে ভারতের মার্কেট খসে পড়েছে, টাকা বেরিয়ে গেছে, ফরেন পলিসিতেও আর গুরুত্ব নেই, পাকিস্তান মিডল ইস্টে লাইন করে নিচ্ছে, ইউএস - চীন চুক্তিফুক্তি করে নেবে, ভারতের গুরুত্ব আরোই কমবে। AA মোদীজীকে ভরসা দিচ্ছে, মোদীজীও তাঁদের।
  • প্যালারাম | ২১ মে ২০২৬ ১৩:০৫554701
  • সরকার পাবলিকে রাজনীতি নিয়ে আলোচনা করতে বারণ করেছেন, তাই একটা প্রশ্ন খুব খোঁচা দিলেও, কাউকে জিজ্ঞেস করতে পারছি না। এখানেই করি।
     
    শ্রদ্ধেয় মোদিজীর চায়ের দোকানটা ড্রেনের উপরে ছিল জানি, লাইসেন্স ছিল? না থাকলে, কী ভাগ্যি তখন বিজেপি-র বুলডোজার ছিল না!
  • hihi | 51.*.*.* | ২১ মে ২০২৬ ১৩:০১554700
  • ওহে সিএস, এত নীৎসে পড়ে লাভ কি হল যদি তোলামূলকেই সাপোর্ট করে খোরাক হতে হল?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১২:৩৩554699
  • সিএস, নানা নীৎশে জীবন থেকে বিযুক্ত বলতে চাইনি। ডিটাচড মানে বলতে চেয়েছি অযথা সবকিছুর সাথে এনগেজ না করা, তবে ছোট করে লিখতে গিয়ে বোধায় ঠিকমতো বোঝাতে পারিনি। "সোশাল মিডিয়ার যুগে প্রকৃত নীৎশের কোন মূল্য নেই, যেখানে কিনা শুধু মজা মারার জন্য, লোকজনে বিবিধ Avatar নিয়ে condratictory কথা লিখে যেতে পারে" - একদম একমত, ​​​​​​​আমি কিছুটা ​​​​​​​এটাই লিখতে চেয়েছিলাম। তাহলে এটা নিয়ে সময় করে বড়ো করে লিখবো।
  • সিএস | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১২:২০554698
  • আই মিন, সোশাল মিডিয়ার যুগে প্রকৃত নীৎশের কোন মূল্য নেই, যেখানে কিনা শুধু মজা মারার জন্য, লোকজনে বিবিধ Avatar নিয়ে condratictory কথা লিখে যেতে পারে। নীৎশের দর্শনের সঙ্গে ব্যক্তিমানুষের শ্রম আর দায়িত্ব যুক্ত আছে, সেই জন্যই পরবর্তীতে অস্তিত্ববাদীরা নীৎশেকে ফিরে পড়েছিলেন।
  • albert banerjee | ২১ মে ২০২৬ ১২:১৬554697
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৯:২৫
    আমার কাছেও এসেছিলো
  • সিএস | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১২:১৪554696
  • ডিসি যে প্রোফাইলটার কথা লিখেছেন, সেটা মনে হয় নীৎশেকে ভুল পড়া। উনি কদাপি জীবন থেকে বিযুক্ত নন অথবা অবজেক্টিভ। কোন বড় দার্শনিকই নন, স্পিনোজাও নন। হ্যাঁ, নীৎশে শোপেনহাওয়ারের মত দুঃখবাদী নন, নির্বাণ ওনার মোক্ষ নয়, Will to Power অথবা Ubermensch, দুইই এই জীবনের মেটাফিজিক্স আর মরালিটি থেকে বেরিয়ে গিয়ে অন্য এক জীবন তৈরী করা। তার জন্য প্রভূত পরিশ্রমের প্রয়োজন, জীবনের সঙ্গে দাঁতে দাঁত চিপে থেকেই যা করা সম্ভব।

    যেমন,

    After Buddha was dead, his shadow was still shown for centuries in a cave––a tremendous, gruesome shadow. God is dead; but given the way of men, there may still be caves for thousands of years in which his shadow will be shown. ––And we––we still have to vanquish his shadow, too.

    এইটা ছিল, God is dead এর প্রথম ফর্মুলেশন। লক্ষ্য করবেন, ঈশ্বর মৃত বলে নীৎশের দুঃখ নেই, বরং ক্ষোভ আছে মানুষ সেই মৃত ঈশ্বরকেই টেনে নিয়ে যাচ্ছে, ঈশ্বরও নয় তার ছায়া মাত্র,উনি ঐ টেনে নিয়ে যাওয়টাকেই ক্রিটিক করছেন, সেটাকে সরিয়ে দিতে হবে হারিয়ে দিতে হবে, অন্য কিছু তৈরী করতে হবে।
  • শ্রাবণী | 117.*.*.* | ২১ মে ২০২৬ ১১:৪৬554695
  • CJP কে অনেকেই মনে করছে আপ দের একটা নতুন নামে পুরনো আইডিয়া খাওয়ানোর চেষ্টা। যিনি শুরু করেছেন অভিজিত তিনি এককালে খুবই অ‍্যাকটিভ আপ সদস‍্য ছিল।
    অভিজিতের টুইটার পোস্ট আমার ফিডে রেগুলার আসে। অন্তত এ ক্ষেত্রে আমি বলব ব‍্যাপারটা একটা স‍্যাটায়ার পোস্ট থেকে শুরু হয়ে হঠাৎ করেই ভীষণ তাড়াতাড়ি এতটা ছড়িয়ে পড়েছে।
    এর মধ‍্যে আপাতত খুব কিছু রাজনৈতিক ষড়যন্ত্র আছে বলে মনে হয় না। ভারতে একটা বিপুল পপুলেশন ইয়ুথ, যারা মোটামুটি সব কিছুর মত বিদ্রোহ বিপ্লব সবই যদি অনলাইনেই বেশীরভাগ কাজ হয়ে যায় তাহলেই ভালো বলে মনে করে, এবং মূল ধারার পলিটিক্যাল পার্টিদের কাজকর্মে বীতশ্রদ্ধ, তারাই এই আইডিয়া কে খুব পছন্দ করছে। টিভিকে ও কিছুটা এরকমই একটা মুভমেন্ট থেকে উঠে এসেছে।
    তবে আপের ব‍্যাপারে এখন ইন্টারেস্টিংলি প্রচুর লোকে বলছে এবং পুরনোরা কেউ কেউ স্বীকারও করছে যে মুভমেন্টটা শুরু হয়েছিল সংঘের পয়সায়, পুরো স্ট্র্যাটেজিক মুভ ইউপিএ ট‍‍্যু কে হঠাবার। যারা এটা করেছিল তারা এরকম ধরণের যে কোনো ইনিশিয়েটিভ নিজেদের আয়নায় দেখবে আর ঝাঁপিয়ে পড়বে এর বিরূদ্ধে, সেটাই স্বাভাবিক। তখন কিন্ত অরাজনৈতিক মুভমেন্ট আর কাজ করে না। শাসকদের ধরপাকড় কেস থানা পুলিশ এইসব শুরু হলে তখন সাধারণ মানুষের পক্ষে সেটা ফেস করা সহজ নয়। যারা রেগুলার এগুলো ডিল করে পলিটিক‍্যাল পার্টিরা কেন্দ্রে কংগ্রেস, রাজ‍্যে সিপিএমের উকিলরা, তাদের লাগে, তখনই এদের কে বিরোধীদের ষড়যন্ত্র বলে দাগিয়ে দেওয়া হয।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১১:৩৫554694
  • গে সায়েন্স পড়েছি, আমার খুব পছন্দের বই। ইন ফ্যাক্ট নীটশে আমার খুব পছন্দের ফিলোজফার, সাধারনত ওনার নাম উঠলেই সবাই নিহিলিজমের দিকে চলে যান, কিন্তু ওনার ফিলোজফি আরও খানিকটা ব্যাপ্ত আর নুয়ান্সড বলে মনে হয়। এসব নিয়ে কিছু লিখলে হয়! আজকের দিনে নীটশে থাকলে বোধায় পারফেক্ট সোশ্যাল মিডিয়া প্রোফাইল তৈরি করতেন - কিছুটা ডিটাচড, জীবনের মজা নাও, অবজেক্টিভলি সবকিছু বিবেচনা করো, এইসব।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১১:০৯554693
  • এইটা ব্যাপক ইন্টারেস্টিং তো! দেখি খুঁজে।
  • | ২১ মে ২০২৬ ১১:০৩554692
  • *বিভিন্ন লোক খুন হবার আগে
  • | ২১ মে ২০২৬ ১১:০২554691
  • এই কেকে আর বিবাবুকে বলার ছিল Uketsu r লেখা Strange Pictures পড়লাম। বেশ লাগল। ইন্টারেস্টিং হল বিভিন্ন লোক লহুন হবার আগে কোনভাবে টের পেয়ে কোনোমতে একটা ছবি এঁকে যায় যাতে কিছু ক্লু থাকে। বহু বহুউ বছর বাদে সেসব মিলিয়ে খুনী ধরা পড়ে।
    এই Uketsu র ইউটিউব চ্যানেল আছে লক্ষ লক্ষ ফলোয়ার। তিনি মুখে মুখোশ পরে গলার আওয়াজ যন্ত্রের সাহায্যে পরিবর্তন করে দর্শকের সামনে আসেন। তাঁর প্রকৃত চেহারা, গলার আবাজ ফলোয়াররা জানেন না।
  • সিএস | 103.*.*.* | ২১ মে ২০২৬ ১১:০০554690
  • নীৎশের এই উক্তিটার ঠিক আগে বলা হয়েছিল, সেই অমর ফর্মুলেশন Amor fati, Eternal Recurrence -এর মতই যা নীৎশের দর্শনের আর এক খুঁটি।

    এই বইটা পড়ে নেবেন, The Gay Science, জরাথ্রুষ্ট বইটার আগের লেখা, পরের বইটায় ওনার দর্শন বিশদাকারে লেখা হবে, কিন্তু এই বইটিতে মূল বিষয়গুলি সবই ছিল। সেই উক্তি God is dead - ও এই বইটিতে এবং এই উক্তিটির সঙ্গেও Amor fati আর Eternal Recurrence কে যুক্ত করতে পারবেন।
  • কোটাল | 2a03:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১০:৫১554689
  • কোট করা যদিও মানালির ট্রেডমার্ক, এই কোটটা করার লোভ সামলাতে পারছি না...
     
    Nietzsche: I do not want to wage war against what is ugly. I do not want to accuse; I do not even want to accuse those who accuse. Looking away shall be my only negation.
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১০:৪২554688
  • আমার একটা কথা ক'দিন ধরে মনে হচ্ছে। এই যে এত খিস্তিখাস্তা কিম্বা কপিপাস্তা, এই এত নেমকলিং হোক বা নেমড্রপিং সবেরই তো মূল কারণ সেই মস্ত বড় ইন্সেকেউরুটি। তা এই সব জ্বালাময়ী রাস্তায় চলেও তো সে রুটির হাত এড়ানো যায় বলে মনে হয়না। তাহলে একটু কষ্ট করে কোথায় নিজের অভাববোধটা হচ্ছে সেটা খুঁজে দেখে সেইটা পূরণ করতে মানুষের অসুবিধাটা কোথায়?
  • গোয়েন্দা | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১০:৩০554687
  • মানালি ওই "গোরু" লিখেই প্রাণপ্রতিষ্ঠা পেয়েছে। তার আগে আমারও সন্দেহ ছিল ওই এমপি যেমন দেবাঞ্জন না কী একটা ব্রাহ্মণ পদবীওয়ালা নামে ছবি লাগিয়ে হিস্ট্রি জুড়ে প্রোফাইলকে বিশ্বাসযোগ্য করেছে, তেমনি এটাও তৈরি করেছে। তবে লেখার টোনটা এতটাই মেয়েলি ভেবেছিলাম কোনো বান্ধবীর হাতে নিকটা মেন্টেন করার দায়িত্ব দিয়েছে। অথবা, এ আই এসে এই যে সুবিধা হয়েছে, কিছু লিখে পোস্ট করার আগে এআই কে কপি করে, এই বক্তব্যটায় মেয়েলি টোন দিয়ে মডিফাই করে দাও বললেই চলে, তেমনটা করছে। কিন্তু সেদিনের ওই গোরু পোস্টটায় একটু বিশ্বাসযোগ্যতা পেল আরকি।
  • | ২১ মে ২০২৬ ১০:১৭554686
  • না না প্রোফাইল বা অ্যাকাউন্ট দুইই চলে ভুল কিছু নেই। বোঝাতে চাইলাম যে প্রোফাইল কে পিছে কোন হ্যায় সেটা জানা সহজ নয়।
     
    খিস্তিদীপ নিজে যা লেখে সেগুলো খিস্তিখাস্তা। বাকীসব এদিক ওদিক থেকে কপিপাস্তা। বেসিকালি খুবই কম্বুদ্ধির চাড্ডি।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ১০:০৯554685
  • হ্যাঁ প্রোফাইল, ঠিক। আমি ভুলে অ্যাকাউন্ট লিখে দিয়েছি! আমি আসলে সোশ্যাল মিডিয়ায় খুব একটা সড়গড় নই, তাই সব গুলিয়ে যায়!
  • | ২১ মে ২০২৬ ১০:০৪554684
  • হুঁ ইন্টারনেট খুবই সম্ভাবনাময় জায়গা।  কেকের কাছে প্রোফাইল ফলো করার সাজেশান এসেছে।  ইন্সটাও বেশ রহস্যময়। হঠাৎ সেদিন খেয়াল করলাম এক মোটামুটি বিখ্যাত সাংবাদিক আমাকে ইন্সটায় ফলো করেন। মানে ইন্সটা ঘ্যান ঘ্যান করল ইনি এতদিন তোমায় ফলো করেন তুমি ফলো ব্যাক করো এবারে। তাতে জানলাম। কথা হল ইন্সটায় তো বক্তব্য লেখার জায়গাই নেই। সকলই ছবি আর রিলময়। কেন ফলো করেছেন কে বলবে! 
     
    কেকের মনে থাকতে পারে বা লার মজলিশে যখন প্রথম জানাজানি হল ট্যান আসলে ৯টা না ১০টা নামে লেখে সে কি বিস্ময় আমাদের। তখন অবশ্য ট্যান নয়। তখনকার একটাই নাম মনে আছে অঙ্গনা। বাকীগুলো চেষ্টা করলে মনে পড়বে। তা ২০০৪-০৫ এটা বিস্ময়কর ঠেকেছিল এখন জলভাত। 
     
    তো ২০০৯-২০১১ পিরিয়ডে এই ট্যান আমার নামে বিভিন্ন লোকের কাছে ফেবু মেসেঞ্জারে প্রচুর কুচ্ছো করেছে। একজন যিনি ওই কুচ্ছোয় অ্যাকটিভলি পার্ট নিতে চান নি তিনি আমায় স্ক্রিনশট দিয়েছিলেন। সৈকতের নামে কুচ্ছো করেছে সেই স্ক্রিনশটও দিয়েছিলেন। তা আমি সেসব আর এখানে শেয়ার করি নি। ধুউর কুচ্ছো করে যদি দুগ্রাস ভাত বেশী খেতে পারে তো খাক। স্ক্রিনশটগুলো মনে হয় এখনো গুগলে কোথাও খুঁজে পেয়ে যাবো। থাক। 
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৯:২৫554683
  • "তো, আন্তর্জাল খুবই সম্ভাবনাময় জায়গা আরকি। জানেন তো সবই।"
     
    ওম্মা, ইন্স্টাগ্রামে তো আমার কাছে সাজেশন এসেছে মানালির অ্যাকাউন্ট ফলো করার জন্য!
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৯:১৮554682
  • দীপচাড্ডির বক্তব্য আমার ভয়ানক অপ্রিয়, এতে কোন সন্দেহ নেই। কারন সব চাড্ডিরই বক্তব্য আমার অপ্রিয় মনে হয়।
  • খিক | 107.*.*.* | ২১ মে ২০২৬ ০৯:১৪554681
  • ডট ও দীপের বক্তব্য গুরুদের অপ্রিয়, সংখ্যাগুরুকুল তাই স্বনামে বেনামে তেড়ে গালিগালাজ করতে অনুপ্রাণিত বোধ করেন। মানালিও লিস্টে ঢুকব ঢুকব দশায় ব্যাট নামিয়ে বেরিয়ে গেছে, যাদবপুর গিয়ে তার সন্ধান চলছে।
    আন্তর্জাল মহতী সম্ভাবনাময় জায়গা, সংশয় নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত