এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ০৯:১৩554680
  • হ্যাঁ হ্যাঁ, আমিও ওদিকেই ঝুঁকে, না হলে আর নানান সময় এত কথা বলি কেনঃ)
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৯:০৩554679
  • "তো, আন্তর্জাল খুবই সম্ভাবনাময় জায়গা আরকি। জানেন তো সবই।" laugh
     
    কি জানি, তাও আমার মানালিকে রিয়েল বলেই মনে হয়।
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ০৮:৪৫554678
    • r2h | ২১ মে ২০২৬ ০৮:২৫
    • ... বইয়ের নাম থেকে আরশোলা ব্যাপারটাই কাটিয়ে দিলেন।
     
    মানে তাতে কোন অসুবিধা হয়নি, নামটা কাব্যিক হয়েছে, ভালৈ হয়েছে। এখন তো লোকে না কিনলেও হয়তো দু'পাঁচজন হাতে নিয়ে দেখেছে, নামে আরশোলা থাকলে তাও হতো না।

    কিন্তু ঐ, যেই না অনেকগুলি পাশ করা বিলেতের কালেজে পড়া ছেলে ইংরেজিতে পার্টি করেছে, অমনি সবাই হামলে পড়েছে। বাঙালি আরশোলা হল আর্শোলা আর সায়েব আরশোলা হল প্রতিবাদের অরুণ নিশান। এই করে আপনারা বিপ্লব করবেন, তবেই হয়েছে।
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ০৮:৪২554677
  • ও, সেদিন প্রত্যয় ভুক্ত'র অন্য নামে পোস্ট- আমার কিন্তু বক্তব্য মোটেই খারাপ কিছু লাগেনি। আমিও ঐরকমই কিছু বলেছিলাম- ঈষৎ বখা বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে ইত্যাদি। টোন ভাষা এইসব আলাদা ছিল। কিন্তু দেখা যাচ্ছে গুপু দপ্তরের দূরদৃষ্টি প্রখর- ঐ পোস্টটা উদ্দিষ্ট ব্যক্তি সহ অনেকেরই খারাপ লেগেছে।
    তা প্রত্যয়বাবু ওরিয়েন্টেশনের বর্ম পরে নানান সময় নানান কথা বলেন; এইটা একটু সিস্টারহুড টাইপ করতে গেছিলেন - আমি সেটা বুঝেছি, আর আবারও, আমার খারাপও লাগেনি। কিন্তু আপনি সিস্টারহুড করতে চাইলেই অপরপক্ষ সেটা নেবে- তাই বা ভাবছেন কেন, তার ওপর আবার সেই অপর পক্ষ বিজেপি সরকারের উজ্জ্বল সম্ভাবনা দেখতে পান, সুতরাং সনাতনী মতে অ্যাপ্রুভড না এমন সিস্টারহুডে তার আপত্তি থাকা খুবই সম্ভব।

    অন্যদিকে আলবার্টবাবু মোটেই বট নন। তিনি সিরিয়াসলি ফটোগ্রাফি চর্চা করেন, লেখালিখি করেন। মাঝেমাঝে অ্যাই দিয়ে বাজে অনুবাদ করান সে ওঁর দোষ। কিন্তু তিনি একজন অনুসন্ধিৎসু ও সৃষ্টিশীল মানুষ। সুতরাং গোয়েন্দাগিরি বা লোকচরিত্র নির্ণয়ে আপনি গোল্লা পেলেন।

    অন্যদিকে, ইয়ে, একটা জিনিস ভেবে দেখুন, মানালিকে কখনও দেখা যায় না, এমনকি যাদবপুরে গেলেও কোন কারনে ঐদিনই তাঁকে বাড়ি থেকে কলেজে আসতে দেওয়া হয় না। ভোটের গোলমালে তিনি নিজের সদ্য হওয়া প্রেম ভুলে যান।

    তো, আন্তর্জাল খুবই সম্ভাবনাময় জায়গা আরকি। জানেন তো সবই।
  • r2h | 134.*.*.* | ২১ মে ২০২৬ ০৮:২৫554676
  • উফ আজকে সারাদিন কী হুড়যুদ্ধ। এই সবে একটু ফুর্সুৎ পেলাম।

    আচ্ছা, কালকের জন্য আমার মার্জনা চাওয়ার আছে।
    শুনুন, আপনারা যে যেমন ইচ্ছি গালাগাল খিস্তিখাস্তা আক্রমণ এইসব করুন, স্বনামে, বেনামে, নতুন নামে, সরকারি ও বেসরকারি সকল রকম ইত্যাদি ইত্যাদি। আমার ঘাট হয়েছে ঐ নিয়ে সুললিত কাঁদুনি করতে গেছিলাম। গোটা পৃথিবীতে সবাই সবাইকে ঠ্যাঙাচ্ছে, গুরুই বা কোথাকার কোন পুণ্যভূমি।

    শুধু ব্যক্তিগত খারাখারিগুলির জন্যে গুরুর নামে বিল কেটে দেওয়া, সে একটু কেমন, তবে ঐ আরকি, আমিই বা কে আর আমারই বা কী। মাঝখান থেকে কতগুলি নোংরা কথাবার্তার দায়ের অভিযোগ ঘাড়ে এসে পড়ে, নোংরায় পা পড়ে যাওয়ার মত ঘিনঘিনে হয়।
    যাউগ্গা।

    এককের বেড়াল বিপর্যয় তো ভালৈ পেকেছে দেখছি। সামলে চোলো বাপু, দিনকাল খারাপ।

    ওদিকে দেখুন, যেই না এনারাই ছাত্র চুটকি বেঁধেছে অমনি দলে দলে লোকে হামলে পড়েছে। ওদিকে আমি যে কত বছর ধরে আরশোলা সিরিজ ও তার দর্শন নিয়ে আকুলি বিকুলি করে যাচ্ছি, তাতে আপনারা পাত্তাই দিলেন না। আমার প্রেমের পদ্যগুলি নাহয় জুতের হয় না মেনে নিলাম, কিন্তু আরশোলায় কিছু বক্তব্য ছিল।
    আর কী বলি, সবাই মিলে বইয়ের নাম থেকে আরশোলা ব্যাপারটাই কাটিয়ে দিলেন।
  • Dhuttor | 2409:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৬:০৮554675
  • মোদীর নরওয়ে সফর মূলতঃ আদানীর কোম্পানী থেকে যাতে নরওয়ের সভেরেন ওয়েল্থ ফান্ড নিজেদের ইনভেস্টমেন্ট সরিয়ে না নেয় l এটাই আসল কারণ l মনে হয়না তাতে সফল l
  • voter | 51.*.*.* | ২১ মে ২০২৬ ০৫:৫৬554674
  • বিকাশবাবু সেলিব্রেটি আইনজীবী। তাঁর সারাজীবনের সঞ্চয় দেখে আশ্চর্য হবার কিছু নেই। পুরোটাই হকের টাকা। তাঁর স্ত্রী ইভা ভট্টাচার্য কনসাল্টিং ডায়েটিশিয়ান। বছরে সাত-আট লক্ষ টাকা রোজগার করেন। ধরে নিচ্ছি বিকাশবাবুর টাকাতেই সংসার চলে। অতএব ইভাদেবী পুরো টাকাটাই জমালে পনেরো বছরে কোটি টাকা ছাড়িয়ে যাওয়া উচিত। ইনভেস্টমেন্ট বাদ দিলুম। নীচের লিংক থেকে বিকাশবাবু ও তাঁর স্ত্রীর বাৎসরিক আয়ের হিসেব পাওয়া যাবে।
  • বিকাশপুরুষ | 2601:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০৫:৪০554673
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ২১ মে ২০২৬ ০৫:২৭554672
  • বিকাশরঞ্জনকে নিয়ে তরমুজের এনালাইসিসএর সাথে একমত। "আর কথাবার্তার ভাবসাব, ওভার ইন্টেলেকচুয়াল। কিন্তু বক্তব্যের মধ্যে কোন কন্টেন্ট নেই।"এটাও ভীষণ রকমের ঠিক।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০১:১১554671
  • বিকাশ রঞ্জনের সাথে সবচেয়ে বেশি মিল হল নরেন্দ্র মোদির। দুজনেই রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে প্রচন্ড রকমের অনভিজ্ঞ। এবং দুজনেরই সাজ পোষাকের উপর নজর বেশি। শুধু কায়দাটা আলাদা। বিকাশ রঞ্জনের কথাবার্তা, ফটোসেশন একটু ভাল করে লক্ষ্য করে দেখবেন। উনি মডেলিং কোয়ালিটিতে ভরপুর। আর কথাবার্তার ভাবসাব, ওভার ইন্টেলেকচুয়াল। কিন্তু বক্তব্যের মধ্যে কোন কন্টেন্ট নেই। ওনার কথাবার্তাতেই বোঝা যায়, উনি আইন ততটা জানেন না। উনি যেটা জানেন সেটা হল নেটওয়ার্কিং।
  • তরমুজ | 42.*.*.* | ২১ মে ২০২৬ ০০:৫৬554670
  • বিকাশ রঞ্জনের পুরো আইনজীবির কেরিয়ার সরকারী সুবিধায় পুষ্ট। এবং পরবর্তী কালে বিজেপির মদতে। উনি একজন খুবই সাধারন মানের আইনজীবি। ওনার চেয়ে কম বয়স ও অনেক বেশি ভাল মানের আইনজীবি কাতারে কাতারে ঘুরে বেড়াচ্ছে। বিকাশ রঞ্জনেরই সহকর্মী ও একই মতাদর্শে বিশ্বাসী, যাদের মাথাতেও বিজেপির হাত আছে। যেমন শামীম, সব্যসাচী, এরা বিকাশ রঞ্জনের চেয়ে অনেক ভাল মানের আইনজীবি। অরুনাভ ঘোষ এই বিকাশ রঞ্জন কেই একবার মাদুলি বলেছিল। যেটা খুবই সত্যি কথা। .... এছাড়া বিকাশ রঞ্জন পশ্চিম বঙ্গে সিপিএম তথা বামপন্থাকে ধ্বংস করার মূল কারিগর। এবং নীতি আদর্শহীন, সুবিধাবাদী, ও মধ্য মেধার লোক।
  • voter | 148.*.*.* | ২১ মে ২০২৬ ০০:৪১554669
  • অভিষেকের সঙ্গে বিকাশরঞ্জনের কোনোদিক দিয়ে কোনো সিমিলারিটি নাই। বিকাশরঞ্জনকে নিয়ে গুরুদের চিড়বিড়ানি থাকতে পারে, কিন্তু ওনার মতো সাচ্চা আদর্শবান কমরেড উইথ সাউন্ড নলেজ অফ ল এইমুহূর্তে পশ্চিমবঙ্গে কেন, সারা দেশে নেই। অভিষেকের তুলনা চলতে পারে ঋতব্রত ব্যানার্জির সংগে, যে সিপিয়েমের নেতাদের সাথে কুৎসা করে তৃণমূলে গেছিল। আনফরচুনেটলি তৃণমূলের লোকেরা এতটাই নীচ যে ওদের তূলনা কেবল ওদের দলের লোকেরাই হতে পারে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০০:৪০554668
  • @:o, এসব না বলে, যদি আপনার কাছে তথ্য ও যুক্তি থাকে সেগুলো দিন না। মতামতের অমিল থাকতেই পারে। তর্ক বিতর্ক চলতেই পারে। এগুলো খারাপ জিনিস নয়। আর গুরুতে এর আগে আমি যেসব ভবিষ্যৎ বাণী করেছি। সেগুলো ১০০% মিলে গেছে। এবং খুব তাড়াতাড়ি মিলে গেছে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২১ মে ২০২৬ ০০:২৬554667
  • কথাটা এতটাও অসঙ্গতিপূর্ণ নয়। আর অভিষেককে নিয়ে যে সব খবর চলছে, এগুলো বিকাশ রঞ্জন কে নিয়েও চলতে পারে। যদিও এখন চলবে না, কারন ওঁর মাথায় বিজেপির হাত আছে। যেদিন সরকার পাল্টাবে, সেদিন ওঁদের নিয়ে খবর হবে। খবর শুধু চলতেই থাকবে কিন্তু কোন ফল হবে না। এর ফাঁকতালে দেখবেন পশ্চিম বঙ্গের বারোটা বেজে গেছে। এবং সেগুলো নিয়ে খবর হয়নি। এই ধরনের খবর এখন পর পর চলতে থাকবে। ডি এ মামলাকারীরা বিজেপি সরকারের কাজে অখুশী, স্কুল শিক্ষকরা অখুশী, এই সব খবর দেখেছেন? ..... এছাড়া অভিষেকের রাজনৈতিক দূরদর্শীতাও মমতার চেয়ে অনেক বেশি। কিন্তু মমতার ভুল সিদ্ধান্ত(দল চালানো ও সরকার চালানোর ক্ষেত্রে) অভিষেকের রাজনৈতিক জীবন নষ্ট করল।
     
  • :০( | 2402:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ২৩:৪৪554665
  • এই তরমুজ মাইরি সংরক্ষণেরও অযোগ্য। কন্টি এত এত ফালতু ভাট সহ্য করাও মুশকিল। আর এক ছিল এমপি এখন দুত্তোর নামে লিখছে। মিনিমাম লেভেলটুকুও চলে যাচ্ছে সাইট থেকে। কী বলছি তার কিছু তো অন্তত লজিকের সেন্স থাকবে, র‍্যাশনাল আউটলুক থাকবে, সেন্সিবিলিটি থাকবে। এত ফালতু ইরিটেশন নেওয়াও মুশকিল। প্রোপাগান্ডা ডাম্প করার ডাস্টবিন হয়েছে সাইটটা এখন।
  • নাহ | 103.*.*.* | ২০ মে ২০২৬ ২৩:২৪554664
  • মমতার কোনো ভুল নেই। উনি সততার প্রতীক।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ২৩:১৬554663
  • আর একটা বিষয়, এই যে ভাইপোর নামে এত দুর্নাম দেওয়া হয়। এটা কিন্তু ভুল। অভিষেক দলকে পরিচ্ছন্ন করতে চেয়েছিল। কিন্তু তোলাবাজেরা এতে অখুশী হয়ে দলের বিরুদ্ধে চলে যায় নাকি, এই ভীতির থেকেই সমস্যাটা হয়। এক্ষেত্রে অভিষেক সফ্ট টার্গেট। মমতা ব্যানার্জীর ২০২১ সাল থেকেই দল ও সরকারকে অভিষেকের হাতে ছেড়ে দেওয়া দরকার ছিল। এই ভুল মমতা ব্যানার্জীর, অভিষেকের নয়।
  • তরমুজ | 42.*.*.* | ২০ মে ২০২৬ ২৩:০৯554662
  • @শ্রাবণী, একেই তো বলে 'ডিভাইড অ্যান্ড রুল'। ভাষার নামে ভাগ, ধর্মের নামে ভাগ, জাতির নামে ভাগ, আর্থিক অবস্থার নিরিখে ভাগ, শিক্ষার নিরিখে ভাগ। শুধু ভাগ আর ভাগ। এই যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, গো পালকেরা সমস্যায় পড়ছেন। এতেও কিন্তু মানসিক দিক থেকে সমাজ ভাগ হচ্ছে।
  • Srimallar Speaks | ২০ মে ২০২৬ ২২:১৪554661
  • মোবাইলের কলারটিউনে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমার অন্যতম প্রিয় সঙ্গের এই রবীন্দ্রসংগীতটি সেট ক’রে রেখে দিলাম।
  • শ্রাবণী | 117.*.*.* | ২০ মে ২০২৬ ২২:১৪554660
  • বাংলাকে নাকি কিছু লোক আলাদা দেশ বানিয়ে দেওয়ার ফিকির করছিল। যদি না শ্রীরাম ঠিক সময়ে এসে বাঁচাতেন তাহলে যাকে বলে অনর্থ ঘটে যেত।
    যারা বলছেন বা ভাবছেন খুবই ভালো কথা। কিন্ত আপাতত এ রাজ‍্যের বিশেষ করে শাইনিং জনতার উত্তেজনা দেখে মনে হচ্ছে আসলে বাংলা সত‍্যিই হয়ত আলাদা, সারা দেশের থেকে। বাংলা শাসক দল আর দেশের শাসক দল নামে এক হলেও আসলে দুটো আলাদা এনটিটি।
    নাহলে সারা দেশের যা অবস্থা, দুদিন বাদে হয়ত কষ্ট করে আর উচ্ছেদ করতে হবে না, গরীবগুলো এমনিতেই না খেতে পেয়ে মরে যাবে।
    বাংলার যেসব পডকাস্ট অল্প বিস্তর রাজনীতি নিয়ে কথা বলে তারাও শুধু রাজ‍্য নিয়ে ছাড়া বলে না, মেন মিডিয়া গুলোর কথা তো বাদই দিলাম। মানুষকে একটু ইকনমির যে বেহাল অবস্থা, এনার্জি ক্রাইসিস কিছুদিনের মধ‍্যেই যা প্রত্যেক নাগরিক কে ফেস করতে, দৈনন্দিন জীবনে, তার কথা তো কেউ কিছু বলে না। বাংলা ভাষায় এগুলো কোথাও না জানালে সাধারণ লোকে জানবে কী করে!
    সোনার কারিগর দের একটা বড় অংশ সারা দেশ জুড়ে বাঙালী পরিযায়ী শ্রমিক। কনস্ট্রাকশন স্লো হয়ে গেছে, অনেকে এক বছর ব‍্যান করার কথা বলছে, তা হলে একটা বড় সেকশন মজদুর মেয়ে পুরুষ উভয় কোথায় যাবে কী খাবে।
    মাসে তিন হাজার ভাতার টাকায় এই সংকটে ইনফ্লেশনের এই চরম অবস্থায় কদিন চলবে।
    গুরুতে একটা খবরোলা বেরোতো সেটা কি আজকাল বেরোয় না।
    ইকনমিস্ট রা বলছে ভারতে আগের হিসেবে নিম্নমধ‍্যবিত্ত ও মধ‍্যবিত্ত বলে যে আয়ের মানুষদের ধরা হত তাদের আয়ে গত দশকে তেমন হেরফের না হওয়ায় আজকের হিসেবে তাদের গরীব বলে ধরা উচিত।
     
    গুরুর ইউটিউব চ‍্যানেলে রাজ‍্য রাজনীতি ছাড়াও এইগুলো নিয়ে আলোচনা হলে ভালো হয়।
     
    আর সিরিয়াসলি মানে পৃথিবীর দেশগুলোর প্রিমিয়ারদের রকমসকম কেমন ক্রিঞ্জ প্রো ম‍্যাক্স হয়ে যাচ্ছে। এরা রাজনৈতিক নেতা ? দেশের শাসনভার, মানুষের ভালোমন্দ এদের হাতে?
    মেলডি চকোলেট গিফট আর তা হাতে করে সেলফি দেখে কীরকম একটা লাগল। এরা দেশের রাষ্ট্রপ্রধান না স্কুল কলেজের নাছোড়বান্দা স্টকার !
  • হেহ | 2a0e:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ২০:৪৫554659
  • ওই নেকুমানালি হল গিয়ে খিস্তিট্যান ২.০। দুদিন বাদে বাদেই চলে যায় আবার ৪ দিন বাদে চলে আসে। আপনারা বিচলিত হবেন না।
  • গোগোল | 2001:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ১৯:৫৬554658
  • এই গরমে আবার ওভারকোট কেন?
  • Bratin Das | ২০ মে ২০২৬ ১৯:৫৫554657
  • মানালি বেনামে অনেকে অনেকে কিছু বলে তা মাইন্ড করো না
     
    জমিয়ে আড্ডা দাও
     
    নতুন কী কী পড়লে ?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ১৮:৪৩554656
  • প্লিজ মানালি যেয়োনা, প্লিজ।
  • সৈকত রায় মহাশয় | ২০ মে ২০২৬ ১৮:৩৪554655
  • ১৪:৩৯
    অনবদ্য পদ্য !! তবে স্পার্স নেমে গেলে খুশী হব না!! এবারে ওরা সিটির পাঁচ পয়েন্ট খেয়ে আর্সেনালকে ছয় পয়েন্ট আর প্লাস ৬ গোল ডিফারেন্স দান করেছে!! কৃতজ্ঞতা বলে তো একটা ব্যাপার আছে!!
     
    আর তাছাড়া ফি-বছর স্পার্সকে তিন চার গোল দেওয়ার আনন্দ থেকে বঞ্চিত হতে কে চায়?
  • Manali Moulik | ২০ মে ২০২৬ ১৭:৫৩554654
  • তাহলে বেনামে ওইগুলো প্র‍ত‍্যয় ভুক্তের কীর্তি? অবশ‍্য জানার আমার দরকার নেই। উচ্চশিক্ষা বা আভিজাত‍্য যে কে একটা ওভারকোটের মতো তা আবার প্রমাণ হলো। শত শত ধিক্কার ! মুখোশ সরলেই বেরিয়ে আসে আপনাদের কঙ্কালসার, বীভৎসরূপ। ব‍্যক্তিগত চাপে এদিকে আসতে পারছিলাম না। আর আসবোও না। ছিঃ !
  • বিশ্বগরু | 2401:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ১৬:৫২554653
  • বীরেন | 45.*.*.* | ২০ মে ২০২৬ ১৬:০৭554652
  • বাবা পোত্যয়, @r2h | 117.*.*.* | ১৯ মে ২০২৬ ১৪:৫১ পোস্টটা একটু পড়ে নাও। তোমার সঙ্গে মতাদর্শগত মিল সত্বেও তোমার দিদিকে একটু নতুন করে আবিষ্কার করবে।
  • দীপ | 2402:*:*:*:*:*:*:* | ২০ মে ২০২৬ ১৬:০০554651
  • ইতরের দল একের পর এক তথ্যনিষ্ঠ আলোচনা মুছে দেয়!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত