এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ১৯ মে ২০২৬ ০৮:৪২554530
  • আমার epitaph লিখলাম l
    ওপরে চলে গেলে গুরু যেন এটা পাঠ করে, এই নিবেদন:
     
    "খিস্তির चर्चाয় রঞ্জন রায়
    অর্ধেক আয়ু তার দিল গোल्लाয় l
    आंशटे গন্ধ এ নাকে রোমাঞ্চ জাগে,
    কতকাল বল মাছ ঢাকা যাবে শাগে?"
  • Ranjan Roy | ১৯ মে ২০২৬ ০৮:৩৩554529
  • दग्ध কোকিল
    সাধু! সাধু!
    ব্যাপক!
     
    জোকস apart, আমাদের 1200 staff এর মধ্যে মাত্র 14 জন বিহারী l
    কেন? বিহারে দুটো গ্রামীণ ব্যাংক আছে তাই l
     
     
     
    r2h এর বক্তব্য সঠিক, संयत ও সময়োপযোগী l
     
    শ্রী Mallar,
    আসলে আমার চিন্তা বড্ড visual . Brain এ हाईड्रोसिल পড়তে মাথায় ছবি এল আমার মাথায় ফোঁड़ाর মত ওটা গজিয়ে উঠছে l এমন হাসি পেল যে ছড়া লিখে ফেললাম l
  • @. | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৮:২১554528
  • &/ এখানে আসে না বহুদিন? সত্যি? তিনি তো এই ১৬ মে তেই "সম্পাদকের কাছে আবেদন: গুরুচণ্ডালীকে একটি বৌদ্ধিক পাঠশালা হিসেবে তুলে ধরুন, রাজনৈতিক প্রচারযন্ত্র নয়" টই তে Ni Pa নামে লিখে গেলেন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৬:১৮554527
  • দগ্ধ কোকিলের কবিতাটা দুর্দান্ত :-))
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ০৫:৩৫554526
  • হাহাহা, এইটা ব্যাপক হয়েছেঃ)))
    বইয়ের মতই সরেস হয়েছে!
  • দগ্ধ কোকিল | 2601:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৪:৪৯554525
  • রঞ্জনদার ছত্তিশগড় বইটি পড়ে একদা একটি রিভিউ (সাধুভাষায় পাঠ পোতিক্কিয়া) লিখেচিলাম ছড়াকারে। সবাইকে ছড়া কাটতে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও সেইটি নিচে পেশ করলুম। আশা করি কেও কুপিত হবেন না (অর্থাৎ, স্পোর্টিংলি লিবেন।)
     
    ---
     
    অঞ্জনানদী তীরে রঞ্জন রায়,
    গ্রামীণ ব্যাঙ্কে বসে গঞ্জনা খায়।

    ব্যাঙ্কের দরোজায় তালা ঝোলে ভারি,
    ছত্তিশগড়ে নাকি ভত্তি বেহারি?

    সিটিব্যাঙ্ক নাহি হেথা, নিকট কী দূর।
    আছে শুধু গোঁফওলা শক্তি কাপুর।

    আর আছে রঞ্জন, লেজারটি ধরে,
    সারারাত চেপে থেকে হিসু করে ভোরে
     
     
    এই হিসু চেপে থাকার কাহিনিটি জানতে গেলে ছত্তিশগড়ের গেঁয়ো ব্যাঙ্কের গপ্পো বইয়ের প্রথম নাকি দ্বিতীয় অধ্যায় পশ্য।
     
    ----

    জোকস এপার্ট, বইটা সরেস।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৩:০৬554524
  • সুখী গৃহকোন
     
    গৃহ নিয়ে মারামারি,
    কামানের খাড়াখাড়ি,
    দগদগে জীবন্ত ঘা,
    চুলকিয়ে তাড়াতাড়ি।
     
    যে যেথা লাগিয়েছে,
    মলমটা সাথে সাথে,
    সুগন্ধি বাতাসেতে,
    সুখী গৃহকোন পাশে।
  • উফহ | 2401:*:*:*:*:*:*:* | ১৯ মে ২০২৬ ০৩:০৩554523
  • নাহ, আবার সেই ন্যাকাবোকা মিথ্যা ভিক্টিম কার্ড!
     
    আচ্ছা, এই সাইটে এই দুজন বাদে আর কোন মেয়ে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ায়নি নাকি? এই এক মানালি, এখনো কেন দাঁড়ায়নি, তাই নিয়েই তো দেখি বকাঝকা খায়।
     
    তা, লোকজনকে সবসময় অকারণে খুঁচিয়ে চললে খোঁচা তো একটু খেতেই হবে। ক্রমাগত বিষ উগড়ে চললে সবাই তো আর সোনামুখ করে তা খেয়ে নেবেনা।
  • . | ১৯ মে ২০২৬ ০১:৪৮554522
  • একটা সুখবর দিয়ে দিই। সোনা পাপ্পু গ্রেপ্তার হয়েছে।
  • . | ১৯ মে ২০২৬ ০১:৪৫554521
  • কোনও মেয়ে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়ালে তার ওপর খার থাকাটা নতুন কিছু নয়। অ‍্যান্ডর এবং আমার ক্ষেত্রেও এর অন‍্যথা হয় নি। আজ যেটা হলো সেটা প্রমাণ করে দেয় তিনোরা কী ভয়ঙ্কর পার্টি ছিল।
    আর বেশিদিন ক্ষমতায় থাকলে এরাই সেল্ফ ডেসিট্রাক্টিং মোডে নিজেদের মধ‍্যে মারামারি করে শেষ হয়ে যেত।
    অ‍্যান্ডর এখানে আসে না বহুদিন। হয়তো সে জানবেও না আজ যেটা ঘটেছে। আপাত ভদ্র মুখোশের আড়ালে কী ভয়ঙ্কর এই লোকেরা।
  • r2h | 134.*.*.* | ১৯ মে ২০২৬ ০১:২৭554520
  • স্যরি, সংযম অভ্যাস করার চেষ্টা করেও ব্যর্থই হলাম। এই মন্তব্যটা নিয়ে মনে হলো না বলাটা ঠিক না।
    • . | ১৮ মে ২০২৬ ১৯:৪১
    • ... সুগায়ক এবং সুলেখক ব্রতীন হয়ত আমার বিরুদ্ধে এইসব করাব জন্য পুরস্কার স্বরূপ বই পাবলিশ করিয়ে নিতে পারবে।
     
    বই পাবলিশ করিয়ে নেওয়া- এটা যদি গুরুচণ্ডা৯ প্রকাশনার কথা বলা হয়, তাই হবে নিশ্চয়, যেহেতু এই ফোরামে কথা হচ্ছে- তাহলে, না, এটা গুরুর প্রকাশযোগ্য বই বাছাই পদ্ধতি না।
    অন্য কোন প্রকাশনা থেকে প্রকাশ বা বাছাই পদ্ধতির এরকম কোন শর্ত থাকে কিনা জানি না। ২০১৬ সালের সদ্যোপ্রতিষ্ঠিত প্রকাশনার কথা মনে পড়ে গেলে, সেসময় গুরুর নামে অনেক কুচ্ছো হয়েছিল- জানি না সেটা বই প্রকাশের শর্ত ছিল কিনা। হওয়ার তো কথা না, তবে এইটা পড়ে মনে হল, কী জানি, কোথাও তো হলেও হতে পারে হয়তো।

    আর সত্য বলতে কি প্রকাশকের পক্ষ থেকে ওরকম হওয়াটা বাস্তবসম্মতও না। তাহলে ভালো বই ছাপা হবে কী করে। এই তো রঞ্জনদা, সেই প্রকাশনাকে ঐ সময় রীতিমত লিগ্যালি রিপ্রেজেন্ট করে গুরুতে পোস্ট করছিলেন। পরে তো রঞ্জনদার বইও আবার গুরু থেকে বেরুলো। তো এত পক্ষ বিপক্ষ নিয়ে বসে থাকলে কী আর চলে।

    ব্যক্তিগত খারাখারি ব্যক্তিগত পরিসরে মিটে গেলেই ভালো, ভাটের পাতাতেই ব্যাপারটা গোলমেলে, তার মধ্য আবার প্রকাশনা টানা... মানে এইসব জিনিস অনেকে অনেক বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে বনের মোষ তাড়িয়ে রাত জেগে দাঁড় করিয়েছে তো, খামোখা এসব শুনলে খুবই খারাপ লাগে।

    আবারও, স্যরি। উত্তেজনার মাথায় অনেকে অনেক কিছু বলেন, হয়তো সত্যি মিন করেন না। কিন্তু আমিও সকাল থেকে মাথার মধ্যে গজগজ করছে বলে না লিখে পারলাম না।
  • Manali Moulik | ১৯ মে ২০২৬ ০০:১৯554519
  • এরকম বলবেন না, রঞ্জন স‍্যার। আপনার চিরসবুজ রচনা থেকে আমরা নতুন উৎসাহ আর ভিন্ন দৃষ্টিভঙ্গি দুটোই পাই।
  • Ranjan Roy | ১৮ মে ২০২৬ ২২:৩২554518
  • বুড়ো হয়ে গেছি।
     
    এখন খালি
    "হরি দিন তো গেল সন্ধ্যা হল,
    পার কর আমারে" গাইতে ইচ্ছে করে। ঃ)))
  • Srimallar Speaks | ১৮ মে ২০২৬ ২২:৩০554517
  • @১৮ মে ২০২৬ ২২:০৪, চমৎকার একটি কবিতা! একইসঙ্গে ভাল লাগা আর বিস্মিত হয়েছি।
  • সে কী | 2401:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২২:২১554516
  • কেন মশাই? আমাদের নির্মল আনন্দ থেকে বঞ্চিত করেন কেন? সেই আফনেরা একবার যখন উকিল উকিল কোর্ট কোর্ট খেলছিলেন তখন কেউ বারণ করেছিল?
  • Ranjan Roy | ১৮ মে ২০২৬ ২২:০৯554515
  • কেকে'র সঙ্গে পুরোপুরি একমত।
     
    ব্যক্তিগত হিসেব নিকেশ টাকা আনা পাই --এসব থেকে কমন ফোরামকে রেহাই দিলে ভাল হয়।
  • Ranjan Roy | ১৮ মে ২০২৬ ২২:০৪554514
  • মগজে হাইড্রোসিল
     
    কেউ কেউ শুধু ছন্দ মেলাতে জানে,
    কেউ কেউ শুধু অন্ত্যমিলেতে ডোবে।
    কারও কারও হাতে লিমেরিক খোলে ভাল,
    ভাবে তাল বুঝে কখন চমকে দেবে।
     
    অথচ অনেকে এমন গদ্য লেখে,
    দলছুট, হাঁটে একক রাস্তা ধরে।
    পায়ের তলায় নুয়ে পড়ে কচি ঘাস,
    যন্ত্রণা সয়ে শব্দপ্রতিমা গড়ে।
     
    মন্তাজ আর কোলাজে সে অনায়াস,
    যতিচিহ্নতে নয় সে যত্নশীল।
    তবু তার কাছে কবিতার আনাগোনা,
    মগজে যখন গজায় হাইড্রোসিল।।
  • আনুমানিক | 2001:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২১:৪৭554513
  • এটা "এজুকেটেড" অনুমান অবশ্য!
  • নব্য শ্রীম! | 2001:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২১:৪৩554512
  • মামু, মানে উনিজি কথামৃতের শ্রীম!
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২১:০৬554511
  • কুড়িটা সাতকে অনেক ধন্যবাদ। এই পোস্টটা কোনভাবে চোখে এড়িয়ে গেসলো। প্রথম গায়কটি যে কে -- তা এই আলোচনার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি। শুধু দ্বিতীয় মানে গীটার বাজানো গায়কটি কে যদি বলে দেন তাহলে বহোত আনন্দিত হুই (টাইপো না। হিন্দি বলার চেষ্টা)। আর এই প্রসঙ্গে মনে পড়ল সেই একবার বহু বছর আগে রাশিয়া বেড়ানো নিয়ে কয়লা শহরের সেই কম্পিউটার বিশারদের সঙ্গে একবার এইরকম খোলামেলা ঝগড়া হয়েছিল। ওহ্, সেটাও খুব এনজয় করেছিলাম। :D
  • ইকিরে | 2401:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২১:০০554510
  • থেমে গেল? ভূমিকম্প অগ্ন্যুৎপাত ঝড় ঝঞ্ঝা বজ্রপাত দেকব বলে যে এলুম!
  • r2h | 134.*.*.* | ১৮ মে ২০২৬ ২০:৫১554509
  • হাহা, এই প্রসঙ্গে মনে হল, সোহাগ বছর দশেক বয়স থেকে স্কাউটে যায়, প্রতি তিন মাসেই ক্যাম্প ট্যাম্প থাকে, হাইস্কুলে যাওয়ার পর অবশ্য বছরে একটার বেশি যেতে পারে না, এই গ্রীষ্মে দেড় মাস বাড়ি থাকবে না, ক্যাম্পে কাউন্সেলরের সামার জব পেয়েছে। মা ব্যাপারটায় খুব একটা খুশি না- বক্তব্য হল, ওখানে তো নাকি খুব ডিসিপ্লিন, অত ডিসিপ্লিনের মধ্যে থাকলে কী করে হবা!

    আমি আস্বস্ত করি, ও নিয়ে ভেবো না, ডিসিপ্লিন এড়ানোর ফিকির এরা ভালোই জানে!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:৪০554508
  • হ্যাঁ।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:৪০554507
  • হা হা, ওভার প্রোটেক্টিভ গার্জেনরা আবার এই কারণেই হয়তো ওখানে ছেলেমেয়েদের পাঠাতে চাইবেন :-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:৩৬554506
  • তবে স্টুডেন্ট ফ্রিডম একেবারেই আমার নিজস্ব ওপিনিয়ন। আমি মনে করি ছাত্রছাত্রীরা ক্লাস কেটে সিনেমা দেখবে আর আড্ডা মারবে, স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, মদ আর গাঁজা খাবে, যেমন আমি করতাম, নাহলে আর গ্র‌্যাজুয়েশান কি হলো। কিন্তু এইটা আমার মত, অন্যদের চিন্তাভাবনা অন্যরকম হতেই পারে।
     
    ডিসক্লেমার দিয়ে দিলাম বাবা :-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:৩৪554505
  • আচ্ছা, অনেক থ্যাংকিউ সামওয়ান আর ডিসি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:৩২554504
  • কেকে, একদম :-) যদিও আমি অনেকদিন হলো কেক খেতে পারি না :-(
     
    বিটিডাব্লু, ভিআইটি ভেলোর ক্যাম্পাস ভালো, চেন্নাইও কিন্তু কাছাকাছিই। ওদের নিয়মকানুন বেশ কড়া, স্টুডেন্টদের অনেক নিয়ম মেনে চলতে হয়, খুব একটা স্বাধীনতা নেই। আমার মেয়ে ভেলোরে চান্স পেয়েছিল, কিন্তু ওদের কালচার আমার খুব একটা পছন্দ হয়নি। তবে ভিআইটির প্লেসমেন্ট সেল বেশ ভালো, স্টুডেন্টদের সাপোর্ট করে আর চেষ্টা করে সবাইকে প্লেস করিয়ে দেওয়ার। আমার মতে ভিআইটি চেন্নাইতেও অ্যাডমিশান নিতে পারেন।
  • সামওয়ান | 2a03:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:২৫554503
  • VIT Vellore ছাড়া অন্যগুলো ভাল নয়।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ২০:২৪554502
  • ডিসি, কেকের সাথে আমি সব সময়েই একমত। বিশেষত সে যদি রেড ভেলভেট বা জার্মান চকলেট কেক হয় :-)
  • . | ১৮ মে ২০২৬ ২০:২৩554501
  • ন‍্যাকামির চুড়ান্ত চলছে।
    অ‍্যামেচার ব‍্যাপার স‍্যাপার কিনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত