এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 119.*.*.* | ১৮ মে ২০২৬ ১১:১৬554440
    • হুতো থেকে রাবাহুতো থেকে র২হ
    ব্রতীন, ওটা রবাহুত হবে,
    "
    রবাহুত
    রবাহুত বিণ. লোকমুখে রব বা ভোজের খবর শুনে চলে এসেছে এমন, বিনা নিমন্ত্রণে এসে হাজির হয়েছে এমন।"
     
    হুতো রং বলুক ২ টা কোথা থেকে জুড়েছে।
  • সরি সরি | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ১১:০৩554439
  • না না সরি, ভিডিওটা নতুন, ঘটনা ২০২৫ এর
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ১০:২০554437
  • আমি গুরুতে প্রথম এসেছিলাম আর পোস্ট করতে শুরু করেছিলাম মূলত পাই ম্যাডামের উৎসাহে। আমার নাম সঞ্জয় চন্দ, কাজেই প্রথম দিন sc নাম নিয়ে পোস্ট করেছিলাম। কিন্তু তখন ঐ নামে অন্য কেউ লিখতেন, তো তিনি আপত্তি জানানোয় আরও দুয়েকটা নিক ট্রাই করেছিলাম, কিন্তু সেগুলোও অলরেডি বুকড হয়ে গেছিল। তখন র‌্যান্ডমলি dc নিক নিয়ে লিখতে শুরু করেছিলাম, সেটাই স্টিক করে গেছে।
  • Bratin Das | ১৮ মে ২০২৬ ১০:১৭554436
  • হুতো থেকে রাবাহুতো থেকে র২হ
  • অই দ্যাকো | 2409:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ০৯:৩৭554435
  • র২হ কে অ্যাড করতে ভুলে গিছলুম!!
  • প্রশ্ন @all | 2409:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ০৯:৩৫554434
  • গুরুর পুরনো ইউজার রা, যাঁরা অনেকদিন ধরে একটিই নিক ব্যবহার করছেন, তার পেছনে গল্পগুলো কী? কেকে, বড়-আই, ছোট-আই, দ, অপু দের নিকের কারণ জানি, কিন্তু এই চতুর্ভুজ/চারফুটি/চতুর্মাত্রিক, যদুবাবু, স্যান্ডি, লামা, এলসিএম, খিস্তিট্যানের ব্যবহৃত নিক(অনেকদিন আসেন না এই চত্বরে তো আসল নিক টা ভুলে গেছি), অরণ্য, একক, ডিসি, ফরিদা- এসব নিকগুলোর উৎপত্তি কী করে হল? এই লিস্টটা ডাইনামিক, তো কেউ বাদ গেলে নিজেকে অ্যাড করে নিজের নিকের রহস্য ভেদ করে যাবেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ০৮:১৬554433
  • 'শুভেন্দু অধিকারীর PA কে খু* ন নিয়ে বিস্ফোরক দাবি করলেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। এখন তো মনে হচ্ছে বিজেপিই খুন করিয়েছে। তবে কেন খুন করাল বিজেপি, তা আমি এখনই বলতে চাইনা। এর সত্য উদ্ঘাটন হবে না! পরিবার চাইলে আমি আইনত সহায়তা করব! এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন বিকাশবাবু।'
     
    এইটা আমি কয়েকদিন আগেই পোস্ট করেছিলাম। এগুলো বিশ্বগরু আর স্যারের পুরনো খেলা।
  • Bratin Das | ১৮ মে ২০২৬ ০৭:৫৮554432
  • সেই
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৮ মে ২০২৬ ০১:৪১554431
  • "সত্যি বলতে এই যে লোকে জানে নিকের আড়ালে আসল লোকটা কে, এটায় আমার অস্বস্তি হয়, যদিও এ inevitable।"
     
    এইটা আমারও হয়। নিজেরটা তো বটেই আমি এমনকী অন্য কাউকেও অফলাইনে তাদের এখানের নিক ছাড়া ডাকতে বিশেষ স্বচ্ছন্দ বোধ করিনা। এই নিকনামগুলোই তাদের পরিচয় হয়ে গেছে। অরণ্যদা'কে এইবারে 'অরণ্যদা' বলেই দিব্যি ডেকে এলাম :-)
  • যদুবাবু | ১৭ মে ২০২৬ ২৩:৪৮554430
  • @শ্রীমল্লার : গুরুতে শুধুই যদুবাবু। বাবু বাদ দিলেও চলে ওটা নিয়ে টান নেই, কিন্তু যদু থাকুক।
     
    আমি আসলে দুটোকে আলাদা আইডেন্টিটি ভাবি। সুবিধে হয়। "সে তারাপদ অন্য" আর কী।
     
    সত্যি বলতে এই যে লোকে জানে নিকের আড়ালে আসল লোকটা কে, এটায় আমার অস্বস্তি হয়, যদিও এ inevitable। হয়তো ভবিষ্যতে অন্য কোনো একটা নিক থেকে লিখবো।
  • :{ | 2401:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ২৩:২৯554429
  • বুঝলেন কিনা | 2402:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ২২:৫৭554427
  • ব্রাত্যর প্রাক্তন আপ্তসহায়ক একটা পোস্ট করেছিল চন্দ্রনাথ খুন হওয়ার পরে। মূল বক্তব্য ছিল দূর্নীতি ঔদ্ধত্য ইত্যাদির বাড় দেখে সে বিরক্ত হয়ে ইস্তাফা দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়। তাকে মৃত ভেবেই দুষ্কৃতিরা প্রবল মারের পর রাস্তায় ফেলা চলে যায়। সময়ে হাসপাতালে পৌঁছনোয় সে বেঁচে যায়। দুষ্কৃতিদের কথায় পরিষ্কার বোঝা যায় যে মন্ত্রীর কাজে ইস্তাফা দেওয়াতেই এই পরিণতি।
    আপ্তসহায়করা বড্ড বেশি জেনে ফেলে থাকে সবকিছু। ফলে তাদের পক্ষে মন্ত্রীর চাকরি ছেড়ে চলে আসা সবসময়ে সম্ভব হয় না। মাফিয়া বা ড্রাগ কার্টেলের মত ব্যপার আর কি। এক আবার এক একজন কিছু বিষয় এতই বেশি জেনে ফেলে যে বিশ্বস্ত হয়ে থাকলেও পড়ে যে কখনও কোথাও মুখ খুলে ফেলবে না তা নিশ্চিত করতেও সরিয়ে দেওয়ার দরকার হয়।
  • @ x | 2401:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ২১:৪৫554426
  • উত্তরপ্রদেশ থেকে ধৃত খুনীরা বিজেপির, এটা বেরনর পর থেকে সব ধামাচাপা।
     
    বিকাশবাবুর সাক্ষাতকার শুনেছেন?
    'শুভেন্দু অধিকারীর PA কে খু* ন নিয়ে বিস্ফোরক দাবি করলেন আইনজীবি বিকাশরঞ্জন ভট্টাচার্য। এখন তো মনে হচ্ছে বিজেপিই খুন করিয়েছে। তবে কেন খুন করাল বিজেপি, তা আমি এখনই বলতে চাইনা। এর সত্য উদ্ঘাটন হবে না! পরিবার চাইলে আমি আইনত সহায়তা করব! এরকমই বিস্ফোরক মন্তব্য করলেন বিকাশবাবু।'
     
    বা ডটেরা হয়তো জানবেন। ওহ, না না, বিজেপির ভাল কাজের লিস্টি এলেই উনি বিজেপি সমর্থক হয়ে যান আর খারাপ কাজের শেষ না হওয়া ফর্দ আসতে থাকলেই উনি আবার পালিয়ে যান...
  • Srimallar Speaks | ১৭ মে ২০২৬ ২১:১৫554425
  • @১৭ মে ২০২৬ ০০:৫৫ 
    জ্যোতিষ্ক’দা তোমার লেখা এই প্রবন্ধ (https://www.guruchandali.com/comment.php?topic=30638) আগেই প’ড়েছি। এবারও পড়লাম। এবং আবারও পড়ব। তোমার সঙ্গে কখনও কোনওদিন দেখা হলে, ভাস্কর চক্রবর্তীর কবিতা নিয়ে আলোচনা করা যাবে (যদি সময় হ’য়ে ওঠে দু’জনেরই)। ওঁর কবিতার মধ্যে দিয়ে কী কী অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি নিজে, সেসবও বলব। শুনব তোমার কথাও।
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ১৯:৩৩554424
  • আচ্ছা- চন্দ্রনাথ বলে যে ভদ্রলোক খুন হলেন - তার তদন্ত কি সব ধামাচাপা পড়ে গেল?
  • ঘুসপেটিয়া | 2401:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ১৮:৪৩554423
  • ২০১১ ভুলে গিয়ে শাইনিংগুলো এমন করছে যেন রামরাজ্য চলে এসেছে। আরে বাবা অনেকদিন বাদে জমানা বদল হলে কিছুদিন এরম ভাল ভাল কাজ করতে হয়, রিপোর্ট কার্ড দিতে হয়। ছিঁচকে তোলামূল গুলোকে হাজতে ওদের নিজেদের ভালর জন্যই রাখা হচ্ছে নাহলে ইউপি থেকে কোন বিজেপি নেতাদের ঘনিষ্ঠরা এসে সুপারি কিলিং করে চলে যাবে আর গোদি মিডিয়া চেপে যাবে সেসব খবর। পাঁচিলে মাত্র ছমাস বসে থাকলেই তারপর চুপিচুপি গেট খুলে দেওয়া হবে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ১৮:১৮554422
  • বিজেপির ভেতর এখন মারাত্বক গোষ্ঠি কোন্দল শুরু হয়েছে। এক একটা ওয়ার্ডে দুটো থেকে শুরু করে তিনটে চারটে গোষ্ঠির উদ্ভব হয়েছে। এবং উদ্দেশ্য হল আগামী দিনের লোকাল বডির ইলেকশনের টিকিট।
  • . | ১৭ মে ২০২৬ ১৫:৫১554421
  • কী মুশকিল আপনিই তো ভোট দিলেন এসবের জন‍্য।
  • হিন্দুদের সঙ্গে যা যা হচ্ছে | 2401:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ১৫:৩২554420
  • এই যেমন বাঙালি হিন্দুদের উপর সত্যি সত্যি আঘাত আনছে, হিন্দুবীরেরা।
     
     
    আরো।
     
    আরো, আরো।
     
    আরো এরকম গাদা গাদা ঘটনা ঘটছে। সনাতনী মিডিয়া একটাও দেখাচ্ছে?
     
    এবং আত্মহত্যা। দাঁত কেলানো উল্লাসের ইমোজি দিতে ভুলবেন না যেন, ডট। আপনার মত মানুষ(?) খুবই আনন্দ পাবেন, ভাল করে পড়বেন।
     
    ও হ্যাঁ, উচ্ছেদগুলো দেখেও খুব আনন্দ পাচ্ছেন নিশ্চয়। কিছু দাঁত কেলানো এগুলোর জন্যেও। ভুলবেন না, এই গরীব লোকগুলো বেশিরভাগই হিন্দু। নিউটাউনের ঝুপস, যা নিয়ে অনেক আদিখ্যেতা করতেন, সেসবও গুঁড়িয়ে শেষ। উল্লাস করুন। পোকামাকড় মরছে। বড় বড় শহরে এসব...
     
     
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ১৫:৩০554419
  • সি জে পি র সাথে আসুন
  • . | ১৭ মে ২০২৬ ১৫:০০554418
  • ১৭ মে ২০২৬ ১৪:০৬
    cheeky
  • হিজি-বিজ -বিজ | 2603:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ১১:২১554416
  • তোপসে | 103.*.*.* | ১৬ মে ২০২৬ ২০:৩৯
    আচ্ছা ভগবান গাঙ্গুলী এসব জানলেন কি করে ? রক্তমাখা তক্তপোষ লিখবেন না কি?
  • X | 103.*.*.* | ১৭ মে ২০২৬ ১০:৪৯554415
  • এই জেঞ্জির সব পার্সোনাল বিষয় স্ক্রিনশট দিয়ে বাজারে পাবলিকলি লন্ড্রি করার প্রবণতা শুধু অপ্রয়োজনীয় বা ভয়ঙ্করই নয়- রীতিমতো নসিয়েটিং
  • যে জীবিত আছে | 2600:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ১০:০৬554414
  • গোটা জীবনকে ভোগের, অনুভবের, আত্মস্থ করতে পারার আগেই বই দিয়ে ছুঁয়ে ফেলার শুভ দিক তো আছেই, কত সহজে কত বিচিত্র জীবনের অস্তিত্ব, তাদের জয় পরাজয় অশ্রুহাসির সম্ভাবনাসমূহ - এসবেরই ধ্যান ধারণা একটা হয়ে যায়।
     
    কেবল তার প্রকৃত অর্থটা হাজার বই পড়েও জানা যায় না।
     
    কিভাবে জীবন যাপন করা যাবে - তার আমি কি জানি!
  • নারদ | 2401:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০৯:১৮554413
  • না না। স্ক্রীনশট দিন। আমরা বাঙালিরা পাড়াশুদ্ধু না জানিয়ে ঝগড়া বা প্রেমালাপ কোনোটাই করতে পারি না। এসব ট্র‍্যাডিশন ভাঙা উচিত নয়। তাছাড়া পিএনপিসি বলেও একটা ব্যাপার আছে।
  • উস্কানিমূলক | 2601:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০৮:৪২554412
  • সোশ্যাল মিডিয়ায় সাইবার ক্রাইমে গিয়ে রিপোর্ট করো, রিস্ট্রেইনিং অর্ডার আনো, পুলিশ দিয়ে ক্যাল খাওয়াও - যা খুশি করো গে যাও। এখানে স্ক্রিনশট পোস্ট কোরো না। আর উস্কানিতে কান দিও না কেউই।
  • মরাল সাপোর্ট | 2402:*:*:*:*:*:*:* | ১৭ মে ২০২৬ ০৮:০১554411
  • মানালিকে সাপোর্ট করে গেলাম। যে দিনের পর দিন বিরক্ত করে গেছে মেসেজ করে করে করে উত্যক্ত করেছে তাকে যেকোনো পাবলিক প্লেসে নির্দোষ বিড়াল তপস্বী মোডে ফিলোজফি মারাতে দেখতে পেলে হুলিয়ে খিস্তি করা সম্পূর্ণ জায়েজ।
    লোকজন বেশি নীতিকথা শোনাতে এলে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে দেবে দরকার মতো।
    কেউ বাসে মলেস্ট করে এসে কফিহাউসে আঁতলামি মারাতে থাকলে আহা বাসের কথা কফিহাউসে কেন বলার কোনো মানে নেই, তাকে সর্বত্রই খিস্তি করতে হবে। যখন যা মনে আসবে সোজা বলে দেবে, গোরুটোরুও বলতে পারো। অবদমনের কোনো মানে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত