এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৩ মে ২০২৬ ২৩:৪২554200
  • ওদিকে ইউনিসেফের বারবার সতর্কবাণী উপেক্ষা করে ইউনুস কদবেল টিকা নেওয়া বন্ধ করেছিল। তারই ফলে বাংলাদেশে ৪০০টার মত বাচ্চা মারা গেছে।
    গোটা দুনিয়াটাই একসাথে নরক বানিয়ে তুলছে চারিদিক।
  • Development | 51.*.*.* | ১৩ মে ২০২৬ ২৩:৪০554199
  • ওহো, ইওরোপ! আরো পয়সা জমিয়ে আমেরিকা গেলে দেখা যাবে আসল শাইনিং ক্যাপিটালিজম। তার তুলনায় ইউরোপুয়োর তো কিছুই না।
  • | ১৩ মে ২০২৬ ২৩:৩৩554198
  • হুঁ ইউরোপের বিভিন্ন শহর, মিশ্র সংস্কৃতি, মিশ্র আয়ের মানুষদের নিজের চোখে দেখার সুযোগ না পেলে চকচকে 'শাইনিং' এর প্রতি এক ধরণের হ্যাঙলা ভিখিরিপনা থাকেই। কিন্তু বিজেপি এসে এত ভাল হল তাও নিজের নাম দূরে থাক একটা ঠিকঠাক নিকে লেখারও সাহস হল না! আহারে মেরুদন্ড তো একেবারেই লতলতে দেখি।
    laugh
  • Development | 51.*.*.* | ১৩ মে ২০২৬ ২৩:১৯554197
  • যাদের গরিব দোকানে মাল কেনা পছন্দ, তারা গেরামে কুঁড়েঘরে থাকলেই পারে। যারা ট্রেনে সর্ষের তেল মেখে ঝালমুড়ি খেয়ে অভ্যস্ত, তারা গেরামের মেলায় গিয়ে হকার হাতের দাদহাজা মাখানো মুড়ি খেলেই পারে। আমরা চাই শাইনিং ডিজিটাল ইন্ডিয়া। ঝকঝকে শপিং মল। ডেভেলপমেন্ট। ইন ফ্যাক্ট, শহর থেকে গরীবগুর্বো গেরামের দিকে পাঠিয়ে দিলে ভালো হয়।
     
    মুসলমানেরা একটু চাপে থাকলেও বাঙালিকে এই ডেভেলপমেন্ট বিরোধী ঝালমুড়ি মেন্টালিটি থেকে বের করে আনার জন্য বিজেপি এসে খুব ভাল হয়েছে। কেন্দ্র থেকে বিজেপি গেলেও বাংলায় যেন পনেরো-কুড়ি বছর থাকে।
     
    [অবাক হয়ে যাচ্ছি একক ও ডিসির মতো শাইনিং পাবলিক বাংলায় বিজেপি সরকারকে স্বাগত জানাচ্ছে না]
  • | ১৩ মে ২০২৬ ২২:৫৭554195
  • রিলায়েন্স মল / বিগ বাজার / বিশাল মেগামার্ট জাতীয় জিনিষ বানাতে সব গরীব দোকানই ভাঙা প্রয়োজন ওদের। দূরপাল্লার ট্রেনে যেমন এখন ঝালমুড়ি জাতীয় হকারদের পাওয়া যায় না, কিছু কেক প্যটিস পনির পকোড়া ( আলেকালে এক আধবার চিকেন পকোড়া মেলে) বেচা লোক দেখা যায় সেরকম।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২২:৪৪554194
  • //বুলডোজার চলা নিয়ে অনেকে বলেছেন। যেকোন অবৈধ নির্মাণ পাতি গুড়িয়ে দিচ্ছে। হিন্দু মুসলিম লেভেল কাজে দিচ্ছে না।// 
     
     একদম ঠিক কথা। দু দিন আগে বর্ধমান রেল স্টেশনের পাশেও সব দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে। এরা প্রায় সবই হিন্দু এবং বিজেপির কোর ভোটার। ভোটের আগে বিজেপি প্রার্থীর সাথে এরা বৈঠকও করেছিল। তারপর মেদিনীপুরে একটা বাজার। বলা হয়েছিল ভোটের পর তিন দিন বাজার বন্ধ রাখতে। দু দিনের রাতে দেখে বাজারে আগুন লাগিয়ে দিয়েছে, লোকাল বিজেপি নেতার দলবল। প্রায় পঞ্চাশটা দোকান পুড়ে গেছে। কোন চিন্তা নেই। কিছুদিন যেতে দিন। এরাই সব হিসাব বুঝিয়ে দেবে।
  • Manali Moulik | ১৩ মে ২০২৬ ২২:২১554193
  • হ‍‍্যাঁ, ইলিনয়ের ব্ল‍্যাক প‍্যান্থের পার্টি (ফ্রেড হ‍্যাম্পটনের) তারাও এরকম ফ্রি ব্রেকফাষ্ট, শিশুদের অবৈতনিক শিক্ষা এগুলোর ক‍্যাম্প অ‍্যারেঞ্জ করতো। হুগো চ‍্যাভেজ, সালভাদর আলেন্দেও করতেন।
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২২:১৯554192
  • ও হো, সেকুলার বুলডোজার।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২২:০৮554191
  • "আন্ডার ডেভেলড, Developing and Developed সব দেশেই ভাতা দেওয়া হয়. বিভিন্ন নামের আড়ালে"
     
    হ্যাঁ। সব দেশেই নানান সেক্টরে আর নানান ডেমোগ্রাফিক সেগমেন্টে সাবসিডি দেওয়া হয়।
  • Bratin Das | ১৩ মে ২০২৬ ২১:৪১554190
  • বুলডোজার চলা নিয়ে অনেকে বলেছেন
     
    যেকোন অবৈধ নির্মাণ পাতি গুড়িয়ে দিচ্ছে.
     
    হিন্দু মুসলিম লেভেল কাজে দিচ্ছে না
  • Bratin Das | ১৩ মে ২০২৬ ২১:৩৭554189
  • ডিসি লসাগু দা ভাতা দেওয়া নিয়ে অনেক র মিস কনসেপশন আছে
     
    আন্ডার ডেভেলড, Developing and Developed সব দেশেই ভাতা দেওয়া হয়. বিভিন্ন নামের আড়ালে
  • অকর্মা | 103.*.*.* | ১৩ মে ২০২৬ ২১:২৮554188
    • কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রীতেশ অন ক্যামেরা বলল ওর কেন্দ্রের একটাও মুসলমানের জন্য কোন কাজ করবে না।
    কাজ না করার কত রকমের যে অজুহাত!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২১:২৩554187
  • পবতে বিজেপি এসে করাপশান করবে না, মুসলমানদের বিরুদ্ধে ডিসক্রিমিনেট করবে না, এসসি এসটিদের বিরুদ্ধে ডিসক্রিমিনেট করবে না, এসব তো আজব দাবী! যেখানে গুজরাট ইউপি এমপি বিহারে স্রেফ এস এসটি বা মুসলমান হওয়ার অপরাধে মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে দিচ্ছে, সেখানে পবতে হবে না? (মঙ্গল গ্রহ থেকে এইমাত্র পৃথিবীতে ল্যান্ড করা ইমো)
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৪৮554186
  • ওদের জন্য সেন্ট্রাল ফোর্স। তিলজলায় বুলডোজারের সঙ্গে যেমন গেছে। ওঁয়ারা এখানে এখন থাকবেন, থেকে মাছ - ভাত খাবেন।
  • | ১৩ মে ২০২৬ ২০:৪৫554185
  • কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি বিধায়ক রীতেশ অন ক্যামেরা বলল ওর কেন্দ্রের একটাও মুসলমানের জন্য কোন কাজ করবে না।
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৩৮554184
  • এক এক জনের থেকে ১০-২০ লাখ।

    সবই লাখের খেলা। ট্রাইবুনালে ২৭ লাখ, নীটের পরীক্ষা দেয় ২৪ লাখ। ছিনিমিনি, ছিনিমিনি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৩৪554183
  • ১০ - ২০ লাখ না, নিট পরীক্ষার পেপার বেচে একশো কোটি টাকা কামিয়েছে। সেও জাস্ট এস্টিমেট।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৩২554182
  • বিমারু আর অন্যরা, যারা পবতে বিজেপি সরকার নিয়ে অনেক কিছু লিখছেন, তাদের সবারই পোস্ট পড়ে অবাক হয়ে যাচ্ছি। বিজেপি তো অলরেডি বেশ কয়েকটা রাজ্যে সরকার চালাচ্ছে, আর সেখান তো বিজেপির ছোট বড়ো মাঝারি নেতা আর কর্মীরা অলরেডি ম্যাসিভ করাপশানে করে চলেছে! এস এসটি নিয়ে দুর্নীতি, জমি দুর্নীতি, বিভিন্ন সরকারি সাবসিডি বা স্কিম নিয়ে দুর্নীতি, বিভিন্ন পরীক্ষা নিয়ে দুর্নীতি তো বিজেপির সবকটা রাজ্যে অলরেডি হয়ে চলছে! মানে ইটস অ্যান অনগোয়িং প্রসেস! তো হঠাত করে বিজেপির নেতারা পবতে এসে দুর্নীতি করবে না, এরকম একটা দাবী কিকরে করছেন সেটা বুঝতে পারছিনা।
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৩১554181
  • এসব নীট ফীট পরীক্ষা নেয় কেন? চাকরি তো নেই। এক বছর অন্তর কোশ্চেন পেপার বেচে টাকা ঝাড়ার জন্যে ? ১০ - ২০ লাখে নাকি পেপার বিক্রী হয়েছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:৩০554180
  • হ্যাঁ সব ভুয়ো এস সি, এস টি, ও বি সি বরখাস্ত হওয়া উচিৎ। প্রকৃত এস সি এস টি দের চাকরি দিতে হবে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:২৮554179
  • মুদ্রাস্ফীতি কত হয়েছে, সে হিসেব কে দেবে? জিডিপি র সঙ্গে ইনফ্লেশন মাইনাস করতে হয়, জানেন? বর্তমান সরকারের তথ্যে গড়মিল আছে। এ বিষয়ে স্বামী সহ প্রচুর বিজেপি ছাপ অর্থনীতিবিদ সরব। জানেন? অরুন কুমারের স্টাডিতে দেখিয়েছে, ভারতে বর্তমানে যা জিডিপি আছে বলা হয়। আসল জিডিপি তার প্রায় অর্ধেক।....... জানেন?
     
    আর এত তর্ক করে কি লাভ? বিজেপি তো বাংলায় চলেই এসেছে। কি করে দেখুন না। যদি ভাল কাজ করে তাহলে আমরাও সমর্থন করব। অসুবিধা কি? কিন্তু দেশজুড়ে বিজেপির রেকর্ড খুবই খারাপ। অন্য কিছু ধরছিই না। অর্থনৈতিক দিক থেকেও কেন্দ্রে এসে দেশের বারোটা বাজিয়ে দিয়েছে।.... বিজেপি সরকারের নিজের রিপোর্ট বলছে। দেশের মোট ওয়ার্ক ফোর্সের মাত্র 22% প্রতি মাসে 15,000 বা তার বেশি আয় করে। সেই জায়গায় মুদ্রাস্ফীতি কত হয়েছে? তাহলে রিয়েল ইনকামের কী অবস্থা? এটা সরকারি রিপোর্ট, যে সরকার জিডিপি কে ডবল বলে প্রচার করে। তাদের। তাহলে আসল পরিস্থিতি কতটা খারাপ? আর করার জন্য শুধু কেন্দ্র সরকার দশ বছরে প্রায় 150 লক্ষ কোটি টাকা ঋণ করে ফেলেছে।
  • . | ১৩ মে ২০২৬ ২০:২৫554178
  • ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ও এখন যাচাই হবে।
  • lcm | ১৩ মে ২০২৬ ২০:২৫554177
  • ফ্রি মার্কেটের সঙ্গে সাবসিডির বিপরীত সম্পর্ক নয় ... বেশির ভাগ ​​​​​​​দেশেই ​​​​​​​কো এক্সিস্ট ​​​​​​​করে ...
  • সবচাই | 103.*.*.* | ১৩ মে ২০২৬ ২০:১৮554176
    • না, ভাতা ব্যপারটা এসেনসিয়াল, বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটের জন্য। ভাতা, সাবসিডি ইত্যাদি অবশ্যই রাখা উচিত, ... আর সরকারের উচিত ইমপার্শিয়াল রেগুলেটার হিসেবে কাজ করা, ফ্রি মার্কেট আর ফ্রি কম্পিটিশানে উৎসাহ দেওয়া।
    ভাতাও থাকবে আবার দেদার ফ্রি মার্কেট ও?
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:১১554175
  • বাঙালীর হর ঘর সোনা ফলেগি। সুনার বঙ্গাল খুব হোগি। ফরেনারলোগ ইঁহা আয়েগি ডুধ সে সোনা নিকালনে কো।
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:০৮554174
  • এবার অবশ্য সোনা আমদানী লাগবে না, গরুর দুধ থেকেই উনি সোনা নিকলাবেন।
  • Con Man | 2405:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ২০:০৭554173
  • আজ্ঞে, ইউএস - ভারত ট্রেড ডীলটা সই হয়েছে ? এখনো ?
  • BIMARU | 135.*.*.* | ১৩ মে ২০২৬ ২০:০৪554172
  • লক্ষ্য লগ্নি আনা, রাজ্যে উঠে যাচ্ছে জমি অধিগ্রহণের ঊর্ধ্বসীমা

    রাজ্যের শিল্পায়ন বাস্তবায়িত করার জন্য শিল্প মহল এবং রাজ্য সরকার উভয়কেই হাত মিলিয়ে কাজ করার আহ্বায়ন জানিয়েছেন শমীক। বলেছেন, ‘‘রাজ্য থেকে ৬৫০০টি সংস্থা সদর দফতর সরিয়ে নিয়েছে। দেউলিয়া হয়ে গিয়ে ঝাঁপ বন্ধ করেছে ১৬০৫টি সংস্থা।”

    https://www.anandabazar.com/business/west-bengal-is-poised-for-industrial-growth-through-a-new-land-policy-prnt/cid/1686557
    • dc | 2401:*:*:*:*:*:*:* | ০১ নভেম্বর ২০২৩ ০৮:৩৭518409
    • এই লিস্টটা দেখে মন খারাপ হয়ে গেল, কারন তামিল নাড়ু আট নম্বরে :-(

      তবে আমার মনে হয় আর দুয়েক বছরে ইউপি প্রথম দশের লিস্টে চলে আসবে, কারন পুরো দিল্লি-এনসিআর-ইউপি রিজিয়নে ম্যাসিভ ইনফ্রা বুম আর ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট চলছে। জমি অধিগ্রহন নিয়েও সিঙ্গুর টাইপ আন্দোলন কিছু হচ্ছে না, কাজেই প্রোজেক্টগুলোও খুব তাড়াতাড়ি এগোচ্ছে। দেখা যাক আগামী পাঁচ বছরে কি হয়।
    • dc | 2401:*:*:*:*:*:*:* | ০১ নভেম্বর ২০২৩ ০৮:৩৩518408
    • এই দ্যাখেন, গুগল দাদুর কাছে এটা পেলাম, ২০২৩ এ পার ক্যাপিটা ইনকাম গ্রোথ রেটঃ

      https://www.businesstoday.in/latest/economy/story/here-are-indias-top-10-states-with-the-fastest-growth-in-per-capita-income-in-the-last-decade-403881-2023-10-31#:~:text=Karnataka%20tops%20the%20charts%20as,Rs%203.02%20lakh%20in%20FY23&text=Karnataka%20has%20topped%20this%20list,is%20at%20the%20third%20spot.

      India’s per capita income has more than doubled in the last 10 years. In financial year 2012-13 (FY13) India had a per capita income of Rs 70,983 at current prices, which has grown to Rs 1.72 lakh in FY23, clocking an impressive 143 per cent surge in 10 years. This outperformance is led by the robust economic growth of several Indian states. Here is the list of Top 10 Indian states that have posted the fastest per capita income growth in the last decade.

      Data available from CMIE and PIB showed that per capita income in India has grown at a compound annual growth rate (CAGR) of 9.3 per cent for the last 10 years. However, some major states have managed faster income growth than the national average.

      Karnataka tops this list, as the southern state has posted the highest CAGR of 14.7 per cent. Karnataka’s per capita income has surged 294 per cent from Rs 76,578 in FY13 to Rs 3.02 lakh in FY23.

      It is followed by its neighbour and another south Indian state Telangana. In Telangana per capita income surged 262 per cent to Rs 3.09 lakh in FY23 from Rs 85,169 in FY13 recording a 10-year CAGR of 13.7 per cent.

      Madhya Pradesh is at the third spot. Once labelled a BIMARU state, it has shown spectacular improvement as per capita income has jumped 224 per cent to Rs 1.41 lakh in FY23 from Rs 43,426 in FY13 at a CAGR of 12.5 per cent.

      MP is followed by Odisha, which was also once considered a backward state but is now showing robust economic growth. Per capita income in Odisha has increased 206 per cent to Rs 1.51 lakh in FY23 from Rs 49,227 in FY13 having a CAGR of 11.84 per cent.

      Assam is in fifth place as per capita income has jumped 204 per cent to Rs 1.19 lakh in FY23 from Rs 38,945 in FY13 by clocking a CAGR of Rs 11.77 per cent.

      It is followed by Andhra Pradesh which has posted a CAGR of 11.75 per cent as per capita income rose 204 per cent to Rs2.20 lakhs in FY23 from Rs 72301 in FY13.

      Gujarat is in seventh position, while the latest data for FY23 is not available, however, in a nine-year period it has a CAGR of 11.61 per cent and the per capita income has increased to Rs 2.5 lakh in FY22 from Rs 93046 in FY13.

      Tamil Nadu is ranked eighth as per capita income has jumped 177 per cent to Rs 2.73 lakh in FY23 from Rs 98,628 in FY13 at a CAGR of 10.73 per cent.

      While Kerala is at number nine, While the latest data for FY23 is not available, in nine years it has a CAGR of 10.71 per cent and the per capita income has increased to Rs 2.29 lakh in FY22 from Rs 91,567 in FY13.

      Rajasthan is in tenth spot with a CAGR of 9.88 per cent as per capita income has jumped 157 per cent in 10 years to Rs 1.56 lakh from Rs 60844 in FY13.
    @ডিসি, আপনি খুশি নন?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ১৯:৫৫554171
  • না, ভাতা ব্যপারটা এসেনসিয়াল, বিশেষ করে ওয়েলফেয়ার স্টেটের জন্য। ভাতা, সাবসিডি ইত্যাদি অবশ্যই রাখা উচিত, তার সাথে মনরেগার মতো এমপ্লয়মেন্ট জেনারেশান স্কিম চালানো উচিত, তার সাথে সবার জন্য একটা লেভেল অবধি শিক্ষা (অন্তত উমা অবধি) আর স্বাস্থ বিনামূল্যে দেওয়া উচিত। আর সরকারের উচিত ইমপার্শিয়াল রেগুলেটার হিসেবে কাজ করা, ফ্রি মার্কেট আর ফ্রি কম্পিটিশানে উৎসাহ দেওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত