এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :/ | 158.*.*.* | ১৩ মে ২০২৬ ০৩:৩০554110
  • গর্গের যে লাইন, সেটা তো শিবসেনার লাইন। গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুতি। তো ভাল কথা, দেখা যাক গর্গর এতদিনে কতটুকু গুন্ডাগিরির পুঁজি জমেছে। দেখা যাক বাল ঠাকরে হওয়ার দম আছে কিনা। গর্গকে সাপোর্ট করার প্ৰশ্নই ওঠেনা। নিজের ম্যাও ​​​​​​​নিজে ​​​​​​​সামলাক।
     
    আর সত্যি বলতে বাংলাপক্ষের পলিটিক্সও সেই ঘিসাপিটা ভদ্রলোক সমাজেই রয়ে গেল, ছড়ালো কোথায়?
     
  • গুরু সার্চ গর্গ | 2402:*:*:*:*:*:*:* | ১৩ মে ২০২৬ ০২:৪২554109
  • ডানদিকের উপরে গুরুসন্ধান এর আতসকাচ চিহ্নে ক্লিক/ট্যাপ করে গর্গ লিখে সার্চালে দুটো থ্রেড আসে।
     
    "বাংলা পক্ষ" বা "গর্গ চট্টোপাধ্যায়" গুগুল সার্চ করলে সার্চ রেজাল্ট দুদিন আগের অবধি রেজাল্ট দেখাবে এমনভাবে কাস্টমাইজ করে নিলে ভালো।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০২:০৭554108
  • দুর মশাই আসল প্রসঙ্গ ছেড়ে খালি বিরক্তিকর আজাইরা প্যাচাল।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০২:০৫554107
  • স্যার যদুনাথ সরকার সেকু মাকু ওকে? শুনেও ভালো লাগলো।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০১:৪৯554106
  • বা, শ্রাবণীদি যে টইটা লিখছে, এই জিনিসগুলি বছরের পর বছর ধরে তো চলছে, কেউই কী আর এসব জানে না? তো ঐ উন্নয়ন সুরক্ষা ঐসব তো আসলে বিজেপির সমর্থক হওয়ার কারন হতে পারে না।
  • . | ১৩ মে ২০২৬ ০১:৪১554105
  • আমার কালকে অফিস হাফ ডে, পরশু ফুল ডে ছুটি। মাঝে শুক্রবার একটু কাজ করব ফের শনি রবি ছুটি। ক্কী মজা।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০১:৩৭554104
    • albert banerjee | ১৩ মে ২০২৬ ০১:১৫
    • আপনি জানেন ভালো কথা কিন্তু তারা কি সেটা জানে?
     
    তা তো জানি না, অনেকে জানে অনেকে জানে না - এমনই হবে নিশ্চয়। আমাকে পড়তে বললেন তো, তাই বললাম।

    তবে কী বলুন তো, জানা না জানায় কিছু এসে যায় না। আপনি যদি জানে এমন হিন্দুত্ববাদীকে জিজ্ঞেস করেন তাহলে কেউ বলবে সেকু মাকু ইতিহাস, কেউ বলবে হিন্দু বিদ্বেষ, কেউ অন্য কিছু বলবে। জানা আর মানা দুটো আলাদা জিনিস, আবার যে বিদ্বেষ পোষে সে যতই জানুক বিদ্বেষের পথ খুঁজে নেবে।

    এই যে লোকে নাকি দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপিকে এনেছে, এদের কেউ কি ব্যাপম জানতো না? নিট নিয়ে তো কতদিন ধরেই চলছে। নারী সুরক্ষা, উন্নাও কাঠুয়া হাতরাস জানতো না? স্বাস্থ্য, লোকে কাফিল খান জানতো না?

    তো, কী করে হয় আমি জানি না, কিন্তু ঐ করে হয় না।
  • . | ১৩ মে ২০২৬ ০১:৩৭554103
  • সেই আর কি।
    হাঁড়িচাঁচাকে যেমন হাঁড়িচাঁচা বলতে নেই। বলতে হবে — অহোঃ কী অপূর্ব কণ্ঠ দিলো বিধাতা তোমায় ...
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০১:৩২554102
  • সেতো সব জায়গা তেই হয়। কেউ আবার কড়কে দিতে আসে। ভাট ডিলিট হয় টই ডিলিট হয়। সরকারি ভাবে ডিলিট হয়। ..............................
  • . | ১৩ মে ২০২৬ ০১:১৬554101
  • আর হ‍্যাঁ, অপছন্দের পোস্ট ডিলিট করাটা অনেকটা ফেল করা রেজাল্ট কার্ড লুকিয়ে রাখার মতো ব‍্যাপার। এক্সপ্ল‍্যানেশন দেবার দরকার নেই।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০১:১৫554100
  • আপনি জানেন ভালো কথা কিন্তু তারা কি সেটা জানে?
  • . | ১৩ মে ২০২৬ ০১:১২554099
  • ভিক্টিম কার্ড খেলে খুব বেশিদিন জেতা যায় না জীবনে। এটা আমি অনেক বছর ধরেই দেখেছি নানান ক্ষেত্রে। কিন্তু যারা ভিক্টিম কার্ড খেলাই স্বভাবে বদলে ফেলেছে, তাদের শোধরানো যায় না। কেউ দেখে শেখে, অনেকেই ঠেকে শেখে। যারা এর দুটোতেই শেখে না, তাদের শেখা শেষ।
    এ অনেকটা সেই মায়ের মতো যার ছেলে বখে যাচ্ছে, কিন্তু সে অন্ধ হয়ে রয়েছে। ছেলে পরীক্ষায় ফেল করলে হলবে, মাস্টার বদমাইশি করে কম নম্বর দিয়েছে। ছেলে টুকটাক চুরি করলে বলবে — না না খোকা চুরি করবে কেন, ওমনি নিয়েছে। পাড়ার মেয়েদের উত‍্যক্ত করলে বলবে — উঁহু, এ হতেই পারে না, ঐ দ‍্যাখো না ঐ পাড়ার ছেলেরা কত বদ, আমার ছেলে মোটেই অত বদ না, নোক্কি ছেলে আমার।
    এ জিনিস যতদিন চলবে পশ্চিমবঙ্গে ততদিন এরকমই থাকবে সবকিছু।
    আর হ‍্যাঁ জাতীয়তাবাদ খুবই মন্দ জিনিস তো? তাহলে তা কিন্তু উভয়ত।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০১:০৮554098
  • দশনামি নাগা সম্প্রদায়ের ইতিহাস? কিন্তু ও নিয়ে তো আমার কোন আগ্রহ নেই। প্রাক বৃটিশ ছোটখাটো রাজ্যগুলির আমলে ভাড়াটে সৈনিক মত ছিল এরা, দরকারে লুটপাটও টুকটাক করতো, অনেক দেবোত্তর সম্পত্তি টম্পত্তি ছিল, মার্সিনারির বদলে সংগঠিত সৈন্যবাহিনির বাজারে ধর্মের দিকে যায়- এরকম জানি। এর বেশি আর আগ্রহ নেই।
    এর থেকে বিভূতিবাবুর পুরনো উপন্যাস পড়লে মাথা ঠান্ডা থাকবে।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০১:০৩554097
  • r2h বই টা পড়বেন আমার অনুরোধ রইলো।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০০:৫৪554096
  • পুলিশকর্তা নাকি হিন্দিতে প্রেস মিট করেছে। আগে দেখতাম সর্বভারতীয় ক্যাডারের অফিসারদের বাধ্যতামূলক ব্যাপার ছিল কর্মক্ষেত্রের ভাষা মোটামুটি রপ্ত করে নেওয়া। সেসব উঠে গেছে বলতে গিয়ে মনে হল, না, ওঠেনি, পবতে উঠে গেছে। মহারাষ্ট্র বা তামিলনাড়ুতে করতে গেলে অসুবিধে হবে। আসামে আজকাল কী হয় জানি না।

    কিন্তু বাঙালিদের এসবে তেমন কোন সমস্যা হয় না।
  • r2h | 134.*.*.* | ১৩ মে ২০২৬ ০০:৪৯554095
    • | ১৩ মে ২০২৬ ০০:১০
    • হুঁ যেমন সোনম ওয়াংচুককে একই কথা বলে গ্রেপ্তার করে ৬ মাস রেখেছিল। কেস সাজিয়েই উঠতে পারে নি। আন্তর্জাতিক চাপে ছাড়তে বাধ্য হয়। উমর খালিদ আর শারজিল ইমামকেও একই কথা বলে ৫ বছরের বেশী আটকে রেখেছে। কেস সাজাতেই পারে নি। আন্তর্জাতিক চাপ নেই তাই জাস্ট কেসও দিচ্ছে না জামিনও না।
      এর মধ্যে অবশ্য বিচারে প্রমাণিত রেপিস্ট আসারাম বাপু আর রেপিস্ট ও খুনী রাম্রহিম বাবাকে প্রায় সারাবছর প্যারোলেই ছেড়ে রাখে।
     
    হুঁ। কিন্তু র‌্যাম্পান্ট গুজব ছাড়ানো চলছে। ফেবুতে দেখি গাদা চাড্ডি হুঁহুঁ চব্বিশ রাউন্ড কার্তুজ বলে পোস্ট করছে।

    আর তার মধ্যে এই ফেয়ার ইলেকশনের ঢপ শুনলে আরও হতাশ লাগে। লক্ষ লক্ষ মানুষকে ভোট দিতে না দেওয়াকে ফেয়ার ইলেকশন বলার জন্য বিদ্বেষের এজেণ্ডায় কতটা ডুবে থাকতে হয় তাই ভাবি।

    আর দেখি এদিককার এনারাইদের। নিজেরা সব সময় মত তল্পিতল্পা গুটিয়ে প্রথম সুযোগে নাগরিকত্বটা ছেড়েছে, কিন্তু দেশে হিন্দি চাই, গোমাতা চাই, রাম মন্দির চাই।

    এখন এই এই করতে হবে ঐ করতে হবে শুনলে আরও বিরক্ত লাগে। কে জানে কার কী করার আছে। ব্যক্তিগত পরিসরে যতটুকু মুক্ত মন ও চিন্তায় থাকা যায়।

    ভয়ের পরিবেশ, কে আর বাটামের ভয় অগ্রাহ্য করে মনের কথা বলতে যাবে।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:৩৮554094
  • এদের মূল ধারণা কে চ্যালেঞ্জ জানাতে হবে এদের সুন্দর ভাবে সাজানো মিথ্যাকে এদের সামনে খুলতে হবে। এখানে সবাই মুখ ভেবে একটা মুখোশ পরে আছে। তারা নিজেরাও সেটা জানে না। ওদের মূল যে শক্তি যে ব্রাদারহুড যে কারণে আছে প্রশ্ন সেখান থেকেই শুরু করতে হবে। একটা বই এর লিংক দিলাম এরসাথে মহাভারত ও পড়ে নেবেন।
    A-History-Of-Dasnami-Naga-Sanyasis
    https://dn710201.ca.archive.org/0/items/in.ernet.dli.2015.32182/2015.32182.A-History-Of-Dasnami-Naga-Sanyasis.pdf
  • . | ১৩ মে ২০২৬ ০০:২৭554093
  • আমার একটা পর্যবেক্ষণ আছে। বাম এবং তিনো সাপোর্টাররা পতনের আগে অহংকারে ফেটে পড়েছিল।
    এটা অ‍্যাসিড টেস্ট। এই গুরুতেই তারা নিয়মিত অকারণে আমাকে চাড্ডি বলেছে। এই হিংস্র ভাব যত বেশি প্রকট হবে, তত তাড়াতাড়ি পতন ঘটবে। বাম আমলের শেষেও এরকম দেখা গেছল। কারোকে আক্রমণ করে সমস্ত ফ্রাস্ট্রেশন তার ওপর ওগরানো। নিজেদের দোষ দেখনি পাওয়া। ক্রিটিসিজম নিতে না পারা, উল্টে মারতে আসা এ সবই পতনের সংকেত। নিজের ভালো করতে চাওয়া এক জিনিস, আর ক্রমাগত ভারত পরিক্রমা আরেক জিনিস।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:২২554092
  • উঠে পড়ুন নিজেদের মতামত প্রকাশকরুন দরকার পড়লে লিফলেট ছাপান নিজের যা মনে আসছে বলুন দয়াকরে বলুন।
  • . | ১৩ মে ২০২৬ ০০:১৯554091
  • অ‍্যালবার্টের গানের স্টক ভালো। থ‍্যাংকু।
  • . | ১৩ মে ২০২৬ ০০:১৮554090
  • বাই দ‍্য ওয়ে, একটু ডিসক্লেইমার দিয়া যাই।
    হোয়াটস‍্যাপ ব‍্যবহার করি শুধু বিদেশে মাগনায় ফোন করার জন‍্য।
    হোয়াটস‍্যৈাপ ইউনিভার্সিটির ব‍্যাপারটা আমার না, যারা বলছে তাদের জন‍্য। একটাও গ্রুপ নেই। মাত্র দুজনের সঙ্গে হোয়াটস‍্যাপে ভারতে যোগাযোগ আছে। তারা কেউ আমাকে টেক্সট করে না, লিংক পাঠায় না।
    আগে একজন বেসুরো গান পাঠাতো এবং দুনিয়ার লোকের হাঁড়ির খবর দিতে চাইত। তাকে দীর্ঘদিন ব্লক করা হয়েছে।
    তাই হোয়াটস‍্যাপ ইউনিভার্সিটি বা ফেসবুক ( ওটাও বহুবছর ব‍্যবহার করিনি) ইউনিভার্সিটির জ্ঞান আপানারা নিজের মগজেই ধারণ করুন এবং নিজেরা যাদের ভোটে নির্বাচিত করেছেন তাদের নিয়ে আনন্দে মাতুন বা কেঁদে কেটে একশা হোন।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:১২554089
  • ডট এটা আপনার জন্য
  • | ১৩ মে ২০২৬ ০০:১০554088
  • হুঁ যেমন সোনম ওয়াংচুককে একই কথা বলে গ্রেপ্তার করে ৬ মাস রেখেছিল। কেস সাজিয়েই উঠতে পারে নি। আন্তর্জাতিক চাপে ছাড়তে বাধ্য হয়। উমর খালিদ আর শারজিল ইমামকেও একই কথা বলে ৫ বছরের বেশী আটকে রেখেছে। কেস সাজাতেই পারে নি। আন্তর্জাতিক চাপ নেই তাই জাস্ট কেসও দিচ্ছে না জামিনও না।
    এর মধ্যে অবশ্য বিচারে প্রমাণিত রেপিস্ট আসারাম বাপু আর রেপিস্ট ও খুনী রাম্রহিম বাবাকে প্রায় সারাবছর প্যারোলেই ছেড়ে রাখে।
  • . | ১৩ মে ২০২৬ ০০:০৮554087
  • কয়েকটা মাস অপেক্ষা করতে হবে। কারা কারা কোনদিকে ঘেঁষবে দেখতে হবে।
    অনেকেই আপাতত চুপ মেরে রয়েছে।
    বুদ্ধিজীবীরা ওয়েট অ‍্যান্ড ওয়াচ পলিসি নিয়েছে।
    আমার পরিচিত একটি মেয়ে বন্ধু কোলকাতায় থাকে, বলল রাতারাতি অটোওয়ালারা বিজেপির পতাকা নিয়ে অটোয় লাগিয়েছে। অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন‍্য অ‍্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে, সেটাও বলল। বলল পাড়ার দেশি মদের দোকানগুলো নাকি বন্ধ হবেই এবার, ওর খুড়তুতো ভাই তোলা তুলত টুকটাক, পার্কিং এর জন‍্যও টাকা তুলত, সে নাকি কদিন চুপচাপ আছে, এইসব বলল। আরও অনেক কিছু বলছিল এখন মনে পড়ছে না।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:০৪554086
  • //লোকটা বিচ্ছিন্নতাবাদী প্রোপাগান্ডা করছিল এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী অবাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছিল//
    গোলি মারো সালোক এর কি হবে? অবশ্য মাছ খাচ্ছে ভালোকথা পরে বুজবে।
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:০২554085
  • ১২ মে ২০২৬ ২৩:৫৬
    থ্যাংক ইউ
  • albert banerjee | ১৩ মে ২০২৬ ০০:০০554084
  • ডট মারটা আরম্ভ হয়ে গেছে। এরা হেগেলিয়ান এদের যা ধারণা তার বাইরে গেলেই তাকে পেটাও। আমি ইউনিভার্সিটি গুলোর জন্য ভাবছি। হ্যাঁ যাদবপুরে নিযে আমার ভয় হচ্ছে।
  • . | ১৩ মে ২০২৬ ০০:০০554083
  • সেইজন্যই গারদে পুরেছে বলে খবরে বলল।
  • . | ১২ মে ২০২৬ ২৩:৫৯554082
  • লোকটা বিচ্ছিন্নতাবাদী প্রোপাগান্ডা করছিল এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী অবাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছিল। খবরে প্রকাশ।
  • . | ১২ মে ২০২৬ ২৩:৫৬554081
  • বুদ্ধিজীবীদের গানটা সলিড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত