এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১০ মে ২০২৬ ২৩:২৯553960
  • একটা সোশিও-সাইকোলজিক‍্যাল এক্সপেরিমেন্ট করতে 'আঁধার দহের নাবিক' ধরেছিলাম। আর চালাবো না।
  • আচ্ছে দিন | 103.*.*.* | ১০ মে ২০২৬ ২৩:০২553959
  • ‘আবার ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, জ্বালানি ও ভোজ্য তেলের ব্যবহার কমান, সোনার গয়না কেনা বন্ধ রাখুন’! আর্জি মোদীর।
     
    তিনি বলেন, “পেট্রল-ডিজেলের ব্যবহার কম করতে হবে। শহরে মেট্রো থাকলে, সেখানে মেট্রো ব্যবহার করতে হবে। মেট্রোতেই বেশি যাতায়াত করতে হবে। গাড়িতে যাওয়ার দরকার হলে ‘কারপুল’ ব্যবহারের চেষ্টা করুন। অন্যদেরও সঙ্গে বসিয়ে নিন।”
     
    আগামী এক বছর বিদেশে ঘুরতে যাওয়া বন্ধ রাখার জন্য দেশবাসীকে আবেদন করেন মোদী। তাঁর অনুরোধ, বাড়িতে যাই অনুষ্ঠান থাক, এক বছর কোনও সোনার গয়না কেনা চলবে না। কৃষকদের চাষের জমিতে রাসায়নিক সারের ব্যবহারও অর্ধেকে নামিয়ে আনার আর্জি জানান তিনি।
  • Manali Moulik | ১০ মে ২০২৬ ২২:৫৩553958
  • পিপি বলেছে ইন্টারন‍্যাশানাল কোর্টে যাবে
  • সেন্ট্রাল | 159.*.*.* | ১০ মে ২০২৬ ২১:৩৯553957
  • পুরো আমলাতন্ত্র টাই তুলে ফেলে দেওয়া দরকার। ফালতু আর দুর্নীতিগ্রস্থ ব্যুরোক্রেসি। যেকোনো শিক্ষিত লোককে বসিয়ে দিলে এদের চেয়ে খুব খারাপ কিছু করে উঠতে পারবে না।
  • সেন্ট্রাল | 159.*.*.* | ১০ মে ২০২৬ ২১:৩৫553956
  • সেন্ট্রাল এক্সামগুলোও এমন কিছু ধোয়া তুলসি পাতা নয়, হঠাৎ হঠাৎ মন্ত্রীদের ছেলে মেয়েরা আই এ এস, আই পি এস হয়ে যাচ্ছে কী করে টপাটপ? দুদিন আগে মডেলিং করত, টক করে অফিসার! আরো অনেক প্রভাবশালী লোকজনের ছেলে মেয়ে এভাবে সেন্ট্রাল চাকরিতে ঢুকে পড়ছে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ২১:৩১553955
  • //ডেসক্রিপ্টিভে বরং কেন একজনকে ১ অন্যজনকে ১০ দেওয়া হচ্ছে সেটা সাবজেকটিভ ডিশিসন। চ্যালেঞ্জযোগ্য নয়। যেজন্য ইন্টারভিউতে ওয়েটেজ কমাতে আর সিসিটিভি সার্ভেলেন্স উইথ সাউন্ড রাখতে বলা হচ্ছে।//
     
    যদি খাতায় একটা অংক কষতে বলা হয়। বা বিজ্ঞানের কোন প্রশ্ন লিখতে বলা হয়। সে ক্ষেত্রে সাবজেকটিভ ডিসিশনের কি আছে? হয় উত্তর ঠিক হবে না হয় ভুল হবে। আমি ইউ পি এস সি লেভেলের কথা বলছি না। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? এর মধ্যে সাবজেক্টিভ ডিসিশনের কি আছে? কিন্তু পরীক্ষার্থীর নিজের হাতের লেখাটা জরুরি। অডিটের জন্য। বা কেউ একটা অংকের উত্তর লিখল। কিন্তু লজিকালি সে অঙ্কটা জানে কিনা। সেটাও তো দেখতে হবে।..... বরং আমার মনে হয় এই রকম ব্যবস্থা আসলে শিক্ষার মানও ভাল হবে। এবং স্কুলের শিক্ষাকেই চাকরির পরিক্ষার কাজে ব্যবহার করতে পারবে। প্রথাগত পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে, নতুন করে চাকরির জন্য পড়তে হবে না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ২১:০৯553954
  • আমার মতে সব গ্রুপ সি ডি পরীক্ষা দুটো লেয়ারে হওয়া উচিৎ। প্রথমটা প্রিলি এম সি কিউ, পরেরটা মেইনস ডেসক্রিপটিভ। প্রিলি পাশ করলে মেইনস। মেরিট লিস্ট নম্বর ডিসট্রিবিউশন হওয়া উচিৎ
    50%(প্রিলি)+45%(মেইনস)+5%(ইন্টারভিউ)।
    আর গ্রুপ এ বি তে(ইউ পি এস সি ছাড়া), দুটো প্রিলি, পরেরটা মেইনস। প্রিলি পার্ট ওয়ান পাশ করলে হবে প্রিলি পার্ট টু, তারপর মেইনস। নম্বর ডিসট্রিবিউশন হবে।
    দুটো প্রিলি মিলিয়ে 25%+25%+40%(মেইনস)+10%(ইন্টারভিউ)।
    এটা হলে পরীক্ষার মধ্যে একটা অডিট সিস্টেম থাকবে। যদি কেউ প্রিলিতে 50 এ 45 পায়, কিন্তু মেইনসে 45 এ 18 পায়, সে ক্ষেত্রে রিচেকিং এর ব্যবস্থা রাখতে হবে। সুতরাং ব্যবস্থা অনেকটা স্বচ্ছ হবে।
  • কৌতূহলী | 115.*.*.* | ১০ মে ২০২৬ ১৯:২৯553953
  • সেন্ট্রাল এক্সামগুলোর মত অনলাইন এক্সাম করা উচিত।
  • আরে | 2402:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৯:২৫553952
  • ধুর। ডেসক্রিপ্টিভে বরং কেন একজনকে ১ অন্যজনকে ১০ দেওয়া হচ্ছে সেটা সাবজেকটিভ ডিশিসন। চ্যালেঞ্জযোগ্য নয়। যেজন্য ইন্টারভিউতে ওয়েটেজ কমাতে আর সিসিটিভি সার্ভেলেন্স উইথ সাউন্ড রাখতে বলা হচ্ছে।
    স্টোররুমে ঢুকে কয়েকলাখ পাতা খুঁজে একটা বের করে সলভ করে দিল (আনসার কি মিলিয়ে টিক দিয়ে দিল?) এ কি দৃশ্যম সিনেমার প্লট? ওই হলে আর এত জালি ধরা পড়ত?
    পরীক্ষা শেষ হবে, ও এম আর স্ক্যান হয়ে আপলোড হয়ে যাবে। পরে আনসার কি বেরোবে, মেশিনে ইভ্যালুয়েশন হবে রেজালট বেরোবে। প্রথম স্ক্যান করা ও এম আর শিট মেলালে যে কেউ দেখতে পাবে কোন প্রার্থীর প্রাপ্ত নম্বর কত। এমনকি ইভ্যালুয়েশনের সময় মেশিনের কোনো ভুল হলেও ধরা যাবে। এর চেয়ে আর বেটার কী আছে?
    প্রশ্নপত্র লিক বা পরীক্ষার আগে কেনা বেচা সে তো নিট জেইইর পেপারও হচ্ছে। সে তো অন্য লেয়ারে প্রোটেক্ট করার বিষয়।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৭:৫৯553951
  • এস এস সি ২০১৬ র ওএমআর বের হবে শুনলাম। এই ভিত্তিতে দুটো কথা বলে যাই। বর্তমানে অনেক চাকরির পরীক্ষায় ওএমআর ম্যানিপুলেশন হয়। যেমন কেউ পরিক্ষায় সাদা খাতা জমা দিল। পরে স্টোর রুমে ঢুকে সেগুলো কেউ সল্ভ করে দিল। এদের মধ্যে অনেকেই আবার পুরো নম্বর পায়। এছাড়া প্রশ্ন লিক। এই সব সমস্যা সমাধানের জন্য উচিৎ হল, প্রতিটা পরিক্ষাকে প্রিলি ও মেইনস দুটো ভাগে ভাগ করা। এবং মেইনস সবসময় ডেসক্রিপটিভ করা। না হলে এ সমস্যা সমাধান হওয়া মুশকিল আছে। এমনকি অনলাইন হলেও।
  • কমবেশি | 2402:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৬:৫৮553950
  • আয়ুষ্মান ভারত দিব্যি চলত। হাসপাতাল, যাদের রেজিস্ট্রেশন ছিল, আয়ুষ্মান ভারতে হলে সেন্ট্রালে বিলিং করত, স্বাস্থসাথীতে হলে স্টেটে বিলিং করত। দুটোতেই বিভিন্ন খাতে কাট অফ স্যাংশন আছে বলে বাকি টাকা রোগীর থেকে ক্যাশে নিত।
    অর্থাৎ, যে অপারেশনে খরচ মেডিক্লেম না থাকলে এক লাখ, প্রাইভেট মেডিক্লেম থাকলে আশি হাজার, স্বাস্থসাথী থাকলে রাজ্যসরকার দেবে পঞ্চাশ, রোগী ডাক্তারকে ক্যাশ দেবে কুড়ি, হাসপাতালে বিল দেবে স্বাস্থ্যসাথীর বাইরে দশ, আয়ুষ্মান ভারত থাকলে ভারতসরকার দেবে ষাট, রোগী ডাক্তারকে ক্যাশ দেবে পনের, হাসপাতালে বিল দেবে আয়ুষ্মান ভারতের বাইরে পাঁচ -- এইরকম সব বন্দোবস্ত। সেসব আর কি পাল্টাবে?
     
    হাসপাতাল রেজিস্ট্রেশন স্বাস্থসাথীতে বেশি হত, কারণ কাটমানি দিয়ে জালি করার সুযোগ ওতে বেশি ছিল। হাসপাতাল ১০ কোটির বিলিং করলে, যার মধ্যে ৪ কোটি জেনুইন, কাটমানি ১ কোটি দিলে ৮ কোটি স্যাংশন হয়ে যেত। আয়ুষ্মান এ কাটমানির হিসেব নেই। তাই জেনুইন বিল ৪ কোটি তুলে লাভ করতে ৫ কোটির স্যাংশন পেতে ৬ কোটির বেশি বিলিং করানো যেত না। এইরকম সব বন্দোবস্ত। কমবেশি।
  • b | 117.*.*.* | ১০ মে ২০২৬ ১৫:৪৪553949
  • ও আচ্ছা। পশ্চিমবঞ্গের বাইরে থাকি বলে এই খবরটা জানতাম না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৪:২৮553948
  • //কিন্তু আয়ুষ্মান ভারত তো বহুদিন হল চলছে।//
     
    রাজ্যে স্বাস্থ্য সাথী লাগু ছিল বলে, আয়ুষ্মান ভারত চলত না। এখন স্বাস্থ্য সাথীর পরিবর্তে আয়ুষ্মান ভারত আসছে।
  • b | 117.*.*.* | ১০ মে ২০২৬ ১৪:০৪553947
  • কিন্তু আয়ুষ্মান ভারত তো বহুদিন হল চলছে।
  • lcm | ১০ মে ২০২৬ ১৩:১২553946
  • নেটে প্রাপ্ত -
    " ... একজন তৃণমূলের কট্টর সমর্থক ছিল, শুভেন্দুদার বিশাল বড় ফ্যান ছিল। কিন্তু একটা দুর্ঘটনায় সাত বছরের জন্য কোমায় চলে গেছিল। একটু আগে জ্ঞান ফিরে এসেছিল। চোখ মেলেই দেখে হাসপাতালের টিভিতে খবর চলছে আর শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। বেচারা আনন্দে চিৎকার করে উঠেছে, 'তৃণমূল জিন্দাবাদ, মা-মাটি-মানুষ জিন্দাবাদ'। হাসপাতালের বিজেপি কর্মী সমর্থকরাই আবার বেচারাকে কেলিয়ে কোমায় পাঠিয়ে দিয়েছে। ও এখনো জানে না ওর দোষটা কী ছিল। আবার জ্ঞান ফিরলে জানতে পারবে... "
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১৩:০৪553945
  • আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা লাগু হতে চলেছে, কারা কারা এই সুবিধা পাবেন, বিস্তারিত জেনে নিন। এবং যত শিঘ্র সম্ভব আবেদন করুন।
     
  • 1cm | 2601:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ১১:৪৬553944
  • lcm | ১০ মে ২০২৬ ১১:৩৬553943
  • ***** | 117.*.*.* | ১০ মে ২০২৬ ০৯:০৩553942
  • সরকার বদল হয়েছে, একটা খসড়া এবারও তো জমা দেওয়াই উচিত। নইলে লোকে বলবে সেবার সরকার বদলের ডাক দিয়ে সরকার বদল হওয়ায় খসড়া দেওয়া হয়েছিল। এবার বিজেপি বিরোধী প্রচার করেও বিজেপি ক্ষমতায় আসায় আর খসড়া দেওয়ার উৎসাহ নেই। এটা তো ঠিক কথা নয়। সরকার বদল হয়েছে। নতুন সরকারের কাছে নাগরিক সমাজের দাবিদাওয়া তো পাঠানোই উচিত।
  • ~ | 45.*.*.* | ১০ মে ২০২৬ ০৮:১৯553940
  • উপরে ডানদিকে সার্চ অপশন আছে। খুঁজতে চাইলে খুঁজে পেতে অসুবিধে হবার কথা নয়।
    স্বর্ণযুগ বলে কোনো নির্দিষ্ট অখণ্ড সময়কাল সংজ্ঞাত করা যায় না। মিষ্টি, রোমান্টিক, সামাজিক-রাজনৈতিক অস্থিরতা থেকে বিচ্ছিন্ন, অথচ তুমুল জনপ্রিয় গানের পাশে বাংলায় যেখানে যেখানে ডিপার্চার রয়েছে, চিরাচরিত ধারাকে অস্বীকার রয়েছে, সে সিনেমায় হোক বা বেসিক অ্যালবামে, বা অ্যালবামে গ্রথিত না হওয়া মুখে মুখে ফেরা মঞ্চে ব্যক্তিগত আড্ডায় কলেজ ক্যাম্পাসে প্রচলিত ও প্রচারিত গানের ইতিহাসে -- লক্ষ্য মনে হয় সেগুলোকে খুঁজে বের করাই হওয়ার কথা। যাই হোক, আপনার ব্যক্তিগত ব্যপার।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ০৭:২৯553939
  • মাতালের জোকটা ব্যাপক :-)
  • . | ১০ মে ২০২৬ ০২:২৪553938
  • laugh
  • matal | 2600:*:*:*:*:*:*:* | ১০ মে ২০২৬ ০২:১৯553937
  • এক মাতাল আর এক মাতালকে বলল:

    বুঝলি, ৪ঠা মে ভোটের রেজাল্ট বের হবার পর আমাদের আর কোনো চিন্তা থাকবে না।

    দ্বিতীয় মাতাল জিজ্ঞেস করল : কেন রে?

    প্রথম হাসিমুখে বলল : দ্যাখ, হয় "দুয়ারে বাংলা" হবে, না হলে "দুয়ারে রাম" হবে। আমাদের কিছুতেই আপত্তি নেই
  • কৌতূহলী | 115.*.*.* | ১০ মে ২০২৬ ০০:১৪553936
  • ~ | 45.123.***.*** | ০৯ মে ২০২৬ ২৩:৫৭
    অনেক ধন্যবাদ, তবে কয়েকটা নাম বোধহয় আগের। সলিল চৌধুরী সুধীন দাশগুপ্ত পিন্টু ভট্টাচার্য সনত সিংহ নিরমলেন্দু এঁরা স্বর্ণযুগের সমসময়ে।
     
    নতুন সংস্কৃতি, ক্যালকাটা ইউথ কয়ার নিয়ে জানার ইচ্ছে রইল।
    টইয়ের লিঙ্ক পেলে দেবেন প্লিজ
  • ~ | 45.*.*.* | ০৯ মে ২০২৬ ২৩:৫৭553935
  • অরুণেন্দু দাস, বিনয় রায়, প্যারোডি - মিন্টু দাশগুপ্ত, প্যারোডি - দুই বেচারা, অপরেশ লাহিড়ী, পিন্টু ভট্টাচার্য, সনৎ সিংহ, তরুণ মুখোপাধ্যায়, জটিলেশ্বর মুখোপাধ্যায়, কবিতায় সুর দিয়ে গান অরুণাচল বসুদের সংগঠন "নতুন সংস্কৃতি", দিলীপ সরকার, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, নাটকের গান, আইপিটিএ, নির্মলেন্দু চৌধুরী, রুমা গুহঠাকুরতার দল ক্যালকাটা ইউথ কয়ার, ঋষিন মিত্র, ট্রায়ো, বেহালা চৌরাস্তা, প্রতুল মুখোপাধ্যায় ("জেন" ছদ্মনাম), হেমাঙ্গ বিশ্বাস, বাবু দাশগুপ্ত, অনন্ত সিং দের দল এসব। গণসঙ্গীত সংগ্রহ অনেক।
     
    টই আছে। বাঙ্গলা গানের নতুন ধারা বা ওইরকম কিছু।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ২২:৪৬553934
  • //My government connect নামে কোনো অ্যাকাউন্ট এ অ্যাড হয়েছে আপনাদের হোয়াটসআপ নম্বর ?//
     
    হ্যাঁ হয়েছে। না খুলেই ডিলিট করে দিয়েছি।
  • Tania Basu Dutta | ০৯ মে ২০২৬ ২২:৪৫553933
  • @dc
    এটা ব্যাপক ছিলো ! ! হা হা হা হা
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৯ মে ২০২৬ ২২:২২553932
  • হ্যাঁ আমাকে হোয়া মেসেজ পাঠিয়েছিল, সোমনাথের মন্দির ঘুরতে যেতে বললো। কিন্তু যাতায়াতের আর থাকাখাওয়ার খরচ দেওয়া নিয়ে বিশ্বগরু কিছু বলেনি, তাই স্প্যাম রিপোর্ট করে ব্লক করে দিয়েছি, আর মেসেজটা ডেল করে দিয়েছি।
  • কৌতূহলী | 115.*.*.* | ০৯ মে ২০২৬ ২২:১৯553931
  • স্বর্ণযুগ পরবর্তী আর নয়ের দশকের কবির সুমনের আগে - এই পিরিয়ডটাতে, মানে মূলত আটের দশকে বা তাঁর খানিক আগে, মহীনের ঘোড়াগুলি বা নগর ফিলোমেল এর মত আর কী কী ভিন্নধারার প্রচেষ্টা হয়েছিল বাংলা গানে?
    (৪ তারিখের পর থেকে এত হতাশ হয়ে পড়েছি যে রাজনীতির খবর এভোয়েড করে এসব চর্চা করছি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত