এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৬ মে ২০২৬ ০০:০২553657
  • দয়া করে আপনার প্রোজেক্টের জন্য আমার কোনও কোট নেবেন না/ব্যবহার করবেননা, ২৩:২১।
    সামান্য কয়েকটিই আছে; সেগুলো নিয়ে নিলে শীতে কষ্ট হবে।
    কিন্তু ২৩:৪২ এটা তো হবেই। ওরা তো সেন্ট্রালে আছে এই জন্যই। সারা ভারতকেই একটাই হিন্দি হিন্দু হিন্দুস্তান বানাবে বলে। বলেছে তো অঙ্গ বঙ্গ কলিঙ্গ উত্তর উত্তর পূর্ব পশ্চিম মধ্য -- সব জয় করে একই ছাতার তলায় আনছে। দাক্ষিণাত্যও আসছে ধীরে ধীরে। হয়তো ২০৪৭-এর আগেই তার পূর্ণ বিকশিত রূপ দেখতে পাওয়া যাবে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ২৩:৫৬553656
  • মাল খেয়ে ভুতের সিনেমা দেখতে হেব্বি লাগে। আমি যদি কোন দিন কোন বার খুলি। তাহলে সেখানে সারাদিন শুধু ভুতের সিনেমা চলবে। ওসব বালের ক্রিকেট ফ্রিকেট চলবে না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ২৩:৪২553655
  • অনেক দিন পর বারে গেলাম। এর আগে, ভোটের আগে গেছিলাম। খাই ওল্ড মঙ্ক, কিন্তু বাড়িতে বসে খাইনা, তাই।...... বেরিয়ে দেখি রাস্তা শুনশান। আটটা, সাড়ে আটটার মধ্যে দোকান বাজার বন্ধ হয়ে গেছে। বারে গিয়ে দেখলাম, ...... কা বাচ্চা বাচ্চা বাজছে। সব মিলিয়ে বুঝলাম, 'ইজ অফ ডুয়িং বিজনেস' এর পর পিছন দিয়ে ঢুকবে।
  • albert banerjee | ০৫ মে ২০২৬ ২৩:২১553654
  • আপনাদের আগাম জানিয়ে দি আমি একটা নতুন প্রজেক্ট স্টার্ট করতে যাচ্ছি যা শুধু সংলাপ ভিত্তি তে যা আমি কপি করবো ভাটিয়ালির পোস্ট থেকে। আপনাদের সহযোগিতার জন্য "আগাম ধন্যবাদ"smiley
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ২৩:১৫553653
  • ওড়িষাতে বালের ইনভেস্টমেন্ট এসেছে। প. ব .তে যে ইনভেস্টমেন্ট আসবে সেটা আপনাদের উচ্ছেদ করে হবে। এবং সেটা আমি করব।..... মাল খেয়ে আছি। ভুলভাল বকলে প্লিজ কিছু মনে করবেন না।
  • ?? | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ২৩:১৫553652
  • যে মানুষগুলোর ভোটাধিকার ঝুলে আছে তাদের কেস রিজলভ করে তাদের ভোট বিভিন্ন বুথে কাউন্ট করলে, (অবভিয়াসলি ৯৯% মমতা পাবে) পোস্টাল ব্যালটের মতো কোনো উপায়ে, বিভিন্ন সিটের সমীকরণ বদলে যাবে এই মর্মে মমতা সুপ্রিম কোর্টে যাচ্ছে না এই ফলাফলকে চ্যালেঞ্জ করে?
  • albert banerjee | ০৫ মে ২০২৬ ২৩:১৩553651
  • // আমরা একদম পাক্কা ঠিক জায়গায় ভোট দিইচি// বেশ করেছেন খেলা শেষ নয় শুরু। ১৯৩৩ জার্মান ঐ সময়ে তা একটু পড়ে নেবেন। বাঙালি কাঁকড়ার জগতে আমি BJP কে স্বাগত জানালাম। তবে শিল্প আবার .....................
  • একক | ০৫ মে ২০২৬ ২২:৫০553650
  • চাষজমিতে হাত দেওয়ার দরকার নেই। খপাখপ গাঁয়ের লোকদের ধরে ঝপাঝপ ফ্ল্যাটবাড়িতে তুলে দিক ভার্টিক্যালি। যা রেসিডেনশিয়াল ল্যান্ড ফাঁকা হবে তাতেই কারখানা করে ইয়ত্তা পাবে না।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ১৯:৩৩553649
  • এদিকে আমার এক পড়শী বললো এবার নাকি ফাইনালি পবতে ইন্ডাস্ট্রি তৈরি হবে, কারন উড়িষ্যাতে বিজেপি সরকার ভোটে জেতার পর যেমন অনেক ইনভেস্টমেন্ট আসতে শুরু করেছে, পবতেও সেরকম হবে। আমি বললাম মোটেও ওরকম হবে না, দিদি থাকতে কি অনিচ্ছুক চাষী কিছু কম পড়বে? সে খুব একটা কিছু বুঝলো না, তারপর আমরা অন্য গল্পে চলে গেলাম laugh
  • উফ | 2401:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ১৯:১৮553648
  • এই ডেলুলুটা এখনো চলছে? মাইরি!
  • Bratin Das | ০৫ মে ২০২৬ ১৯:১০553647
  • রাজারহাট এ 300 এর আশেপাশে বিজেপি জিতেছে। সিপিএম ভোট পেয়েছে 32000 .....
  • :/ | 40.*.*.* | ০৫ মে ২০২৬ ১৮:৫৫553646
  • //আমরা একদম পাক্কা ঠিক জায়গায় ভোট দিইচি।//
    মানালি কাকে দিয়েছিলেন ভোটটা? সিপিএমকে? তৃণমূল ছাড়া আর কাউকে দিয়ে থাকলে জেনে রাখুন এফেক্টিভলি ভোটটা বিজেপিকে দিয়েছেন।
  • Manali Moulik | ০৫ মে ২০২৬ ১৭:৩৭553645
  • crying আমরা তিনজন বন্ধু ছিলাম বাম। একজন এখন দিল্লী এইমস্- এ, একজন খড়গপুর আইআইটিতে আরেকজন আর এই অধম। আমরা একদম পাক্কা ঠিক জায়গায় ভোট দিইচি। বাকিদের সঙ্গে যোগাযোগও নেই তেমন, কে কী করচে জানিনা বাবা।
  • মার্জিন | 103.*.*.* | ০৫ মে ২০২৬ ১৩:৫৭553644
  • মানালি নিজের স্কুলের বন্ধুদের মধ্যে খোঁজ নিন।
  • Manali Moulik | ০৫ মে ২০২৬ ১৩:০০553643
  • এই একেনে কারা কারা বিজেপিকে ভোট দেচিলেন সত‍্যি করে হাত তুলুন তো দিকি !
  • নামে কি আসে | 2001:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ১০:৩৩553642
  • সৌরভের শালবণী র কারখানাটার ঠিকানাটা জানালে বাধিত হই
  • X | 103.*.*.* | ০৫ মে ২০২৬ ০৯:৫৩553641
  • বেশ মারামারি, মাথা ফাটিয়ে দেওয়া সবই শুরু হয়ে গেছে শুনলাম- কলকাতা আছে কলকাতা তেই frown
  • Bratin Das | ০৫ মে ২০২৬ ০৯:৪৯553640
  • কবি বলেছেন "গোপনও কথাটি রবে না গোপনে.."
  • [=] | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৯:২৭553639
  • ভৌগোলিক সুবিধে থাকলেই বা কী, তার অর্থনীতি নিজের হাতে রাখার সামর্থ্য আছে? বাঙালির সাহস নেই – হয় ভয় পেয়ে একেবারেই সমর্পণ করবে, না হলে ভয় পেয়ে একবজ্ঞা দাঁড়িয়ে থাকবে শুকনো কাঠের মতন, টোকা মারলেই ভেঙে যাবে। শক্ত পরিস্থিতিতে দীর্ঘকালীন সময় ধরে নার্ভ ধরে রেখে দরকার মতন নমনীয়তা দেখিয়ে শেষ পর্যন্ত লড়ে যাওয়া এবং জয় ছিনিয়ে আনতে যে মনের জোর ওয়ালা "সাহস" লাগে সেই সাহস খুব কম বাঙালির থাকে। সৌরভ ক্রিকেটে দেখিয়ে ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী নমনীয়তা দেখানোর জন্য উল্টে ওকে গালাগালি খেতে হয়।
     
    তো এই গুণ থাকলে তারপর আসতো সম্প্রদায় বোঝা (কি কেন কখন; ধর্ম নয় বর্ণ নয়; বিদ্বেষ নয়)। এরপর শক্তিশালী হতে পারলে তবে জাতি তবে অর্থনীতি। ঔদার্য, নীতি ভিত্তিক রাজনীতি এই গুলো বৃহৎ সাম্রাজ্যের বিলাসিতা, যার ক্ষমতা আছে। যার কিছুই নেই তার এই সব জমিদারি মানসিকতা নেহাত বালখিল্যতা। তার জন্যে সম্প্রদায়ই রাজনীতি, পার্টি / নীতি এগুলো ভেহিকল, আর কিছু নয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৯:০৯553638
  • তা তো ঠিক, এক রাজ্যের সাথে আরেক রাজ্যের তো সরাসরি কম্পারিজন হয়না। তবে আমার মনে হয়েছে বাঙালিরা সারাক্ষন সবকিছুতে যেমন পলিটিক্স করে, অন্য অনেক রাজ্যের মানুষরা বোধায় অতোটা করেনা। তবে এটা আমার পার্সোনাল অবসার্ভেশান, ভুল হতেই পারে। আমি বড়ো হওয়ার সময়টা অবধি কলকাতায় ছিলাম, তখন আমার আশেপাশের মানুষদের যতোটা দেখেছি, আর তারপর ইন্ডিয়ার কয়েকটা রাজ্যে এদিক ওদিক ঘুরে যা দেখেছি, সেই বেসিসে বলা।
     
    "খেয়াল করলে দেখবেন দক্ষিণের রাজ্যগুলি আদতে স্বার্থপর। কোনোদিন বিশাল জেএনইউ টেনেইউ টাইপের ঘটনা দক্ষিণে ঘটেনা"
     
    এটা আমার বেশ ভাল্লাগে, কারন আমি নিজেও স্বার্থপর। আবারও, আমি বড়ো হওয়ার সময়টায় সিপিএমের পলিটিক্স দেখেছি, তাদের সেই কথায় কথায় সিআইয়ের ষড়যন্ত্র আর সাম্রাজ্যবাদী কালো হাত, আর মার্ক্সবাদ বিজ্ঞান টাইপের বিরাট বড়ো বড়ো স্লোগান দেখে হাসতাম। অন্য কোন রাজ্যে বা অন্য কোন পার্টির ওরকম সব হাইফাই কথাবার্তা শুনিনি। দক্ষিণেও পলিটিশিয়ানরা পাতি রিজিওনাল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, ইনভেস্টর মিটিং করে, জেনেইউ টাইপের থিওরি মার্কা জ্ঞান দিতে আসেনা।
  • ;) | 51.*.*.* | ০৫ মে ২০২৬ ০৮:৫২553637
  • দক্ষিনভারতের কোনো রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে লাভ নেই। কোস্টাল স্টেট্, লম্বা চওড়া বন্দরওয়ালা স্টেট্ হলে তার গ্ল্যামই আলেদা। দিল্লির সরকার বাধ্য আলেদা গুরুত্ব দিতে। আমেরিকাতেও এই কারণে কোস্টাল স্টেট্ বনাম ভেতরের রাজ্যগুলোর টানাপোড়েন। সোজা কথা ইকোনোমি সলিড থাকলে অনেকরকম পলিটিক্স করা যায়। এই যে বিজয় জিতল তামিলনাড়ুতে, ভাল কথা, কিন্তু এটা রেপ্লিকেবল না। আপ জিতেছিল দিল্লিতে। দিল্লির বাইরে যেতে পারেনি। প্লেন এন্ড সিম্পুল। ইকোনোমিক্যালি ব্যাকওয়ার্ড জায়গায় জাতপাত, সাম্প্রদায়িকতা এসব আসবেই পাতি রিসেন্টমেন্ট থেকে। রাজনীতির অপশন কমে যাবে। বাংলা যদি কোনোদিন ভাগ না হতো, কলকাতা যদি ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর থেকে দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের জায়গাটা ধরে রাখতে পারতো, আজকে এই দিন আসতোনা। তাছাড়া বাঙালির ফালতু ভাও খেয়ে মমতা ব্যানার্জিকে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রজেক্ট করার দরকার ছিলনা জাতীয় স্তরে। খেয়াল করলে দেখবেন দক্ষিণের রাজ্যগুলি আদতে স্বার্থপর। কোনোদিন বিশাল জেএনইউ টেনেইউ টাইপের ঘটনা দক্ষিণে ঘটেনা। ওই শশী থারুরের বুকনি অবধি ঠিক আছে।
  • বাবু খেলা দেখে যা | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৮:২০553636
  • বিজেপির ছদ্ম দালালরা কেমন করে বিজেপি বিরোধিতার নাটক চালিয়ে যায় দেখতে হলে গুরুতে আসতেই হবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৮:১৬553635
  • "মমতা। আপনার মত ইভিল, কুটিল, নৃশংস পলিটিশিয়ান ভারতে আর একটিও আসেনি" - এখানে লেখা যায়ঃ
     
    "বিশ্বগরু আর শাহ স্যার। আপনাদের মত ইভিল, কুটিল, নৃশংস পলিটিশিয়ান ভারতে আর একটিও আসেনি"
  • | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৮:১৬553634
  • "সৈকতদা বলছে, আজ যা হল, তার জন্য আমার আরজিকর নিয়ে কুৎসা রটানোই দায়ী" — হ্যাঁ সে এক রকম ঠিক। আনাড়ি লোক পেয়েছিল রাজার পার্ট।
  • from fb | 2a0d:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৮:০৭553633
  • হিন্দু বাঙালির শেষ সুযোগ ছিল এটা। একটা ভুল বোতামে চাপ দিলেই ধুলিয়ানের সেই গৃহবধূর চোখের জলে ভাত মেখে খাবার দশা হতো। পশ্চিমবঙ্গের ভোটিং মানচিত্র দেখলেই বোঝা যাবে, এই সত্য দেরীতে হলেও শেষ অব্দি হিন্দুবাঙালি হৃদয়ঙ্গম করেছে। গত পঞ্চাশ বছর ধরে সেকুলারিজমের নামে যে অপচেষ্টা হয়েছে নোয়াখালির দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিং, একাত্তরের গণহত্যাকে ইতিহাস থেকে মুছে দেওয়ার, ফাইনালি মানুষ সেটা বুঝেছে। পশ্চিমবঙ্গ কেন তৈরী হয়েছে সেই শিক্ষা দিয়ে গেছে ২০২৫এর ধুলিয়ান। ধন্যবাদ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল মিডিয়াকে, এই এথনিক ক্লিঞ্জিংকে অ্যাকনলেজ করার জন্য। বাংলাদেশের জুলাই বিপ্লব মোমেন্ট থেকে পশ্চিমবঙ্গ খুব বেশী হলে দুই বছর দূরে ছিল।
     
    যারা ভাবছেন এটা অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট, তারা অর্ধসত্য বুঝছেন। কলকাতাসেন্ট্রিক নাগরিক চেতনার বাবল থেকে বেরিয়ে আসুন, জেলাগুলোর দিকে তাকান, বুঝে যাবেন কার বিরূদ্ধে কারা ভোট দিয়েছে। এরপরেও আপনাকে চাড্ডি বলে লেবেলিং করা হবে, "হিন্দু খতরেঁ মে হ্যায়" বলে টিটকিরি কাটা হবে। কিন্তু লজ্জা পাবেন না, বরং গর্বের সাথে বলুন বিজেপিকে ভোট দিয়েছি। বেশ করেছেন, কারণ আপনার সামনে অন্য অপশান বিশেষ ছিল না। একদল মোয়াজ্জেন ভাতা চালু করে কওমি মাদ্রাসার প্রসার ঘটিয়েছে তো আরেকদল সরাসরি ISF, SDPI জাতীয় উগ্র ইসলামিক শক্তির সাথে হাত মিলিয়েছে। খেয়াল করে দেখবেন ডোমকলের মোস্তাফিজুর পুরো কেন্দ্রে কাদের বিরূদ্ধে লড়ে জিতেছে, সেখান থেকে ডোমকলে নিজের রিপ্রেজেন্টেশানের পার্সেন্টেজ কষে নিন। পরে বামপন্থার জয়, শ্রমিকের জয়টয় বলে নেচে নেবেন।
     
    তৃণমূল আর সিপিএমকে আলাদা করে দেখবেননা, এরা একই পলিটক্স করে, ইসলামতোষণের পলিটিক্স। সংখ্যালঘু শব্দটাকে মাথা থেকে মুছে নিন, ৩৫% ভোটব্যাঙ্ক কোনো লঘু ব্যাপার নয়, যে কোনো মুহূর্তে পলিটিক্সকে আপনার বিরূদ্ধে স্যুইং করার জন্য যথেষ্ট৷ তখন হঠাৎ দেখতে পাবেন, মমতাজবেগম মাথায় হিজাব পরে নামাজ ঠুকছেন। আর সেলিমসায়েব ধুলিয়ানে গিয়ে জঙ্গি ফ্যামিলিকে অ্যাডভোকেট সাপ্লাই করছে চন্দনদাস, হরগোবিন্দদাসেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিহত দেখানোর জন্য৷ সিপিএমের গ্রাসরুট লেভেলের কর্মীদের জন্য খারাপই লাগে, এরা সৎ, পার্টিলাইনকে ফলো করে এই বাজারেও লড়ে যায়। কিন্তু এদের শীর্ষ নেতৃত্ব যে নৃশংস বিশ্বাসঘাতকতা করছে এদের সাথে তা অবিশ্বাস্য।
     
    পানিহাটিকে অভিনন্দন। এক ধর্ষিতার মায়ের পাশে দাঁড়িয়ে মানবতাকে তুলে ধরার জন্য। কলতানের মত একটি অসভ্য ক্যান্ডিডেটের জামানত বাজেয়াপ্ত করানোর জন্য৷ অভয়া আন্দোলনের ওনারশিপ হাইজ্যাক করা রুখে দেওয়ার জন্য। ওই কেন্দ্রে নির্মল ঘোষের পরিবার বাদে যারা তৃণমূলকে (এবং সিপিএমকে) ভোট দিয়েছে, তাদের মাথার ডাক্তার দেখানো দরকার।
    শুভেন্দুবাবুকে অভিনন্দন। নন্দীগ্রামের কম্ফোর্ট নিয়ে সন্তুষ্ট থাকতে পারতেন। তবু ভবানীপুরে মমতাজবেগমের কেল্লায় ঢুকে আপনি যা খেলা দেখালেন, এর জন্য গাটস লাগে৷ মমতা সিপিএমের সাথে যে গাটস দেখিয়েছিল একদা, আজ আপনি সেই রেয়ার পলিটিকাল ফ্লেয়ার দেখালেন। মুখ্যমন্ত্রী হলে মমতার পথে চলে যাবেন না, অনুরোধ রইল। ইংরেজি তুলে, কারখানা তুলে, কম্পিউটার তাড়িয়ে, রাজ্যশিক্ষার পিন্ডি চটকে, স্বাস্থ্যব্যবস্থার মাবোন এক করে রাজ্যকে শ্মশান করে দিয়েছে। ফলে আপনার দায়িত্ব অনেক। বাঙালি ট্যালেন্টেড, বাঙালি কর্মঠ। কালও ছিল, আজও আছে। দরকার ডিরেকশানের, আশা রাখলাম।
    মমতা। আপনার মত ইভিল, কুটিল, নৃশংস পলিটিশিয়ান ভারতে আর একটিও আসেনি। জনগণের ম্যান্ডেট পেয়ে এসেছিলেন। সেই ম্যান্ডেটকে আপনি ইউজড টিস্যুর মত জঞ্জালের গাদায় ফেলে দিয়েছেন। উন্নয়নের বদলে ভিক্ষার পাত্র ধরিয়েছেন রাজ্যের হাতে। দুটো জেনারেশানের চাকরি চুরি করে নিয়েছেন, কুকুরের মত রাস্তায় ফেলে মেরেছেন। শত শত চোর নিয়ে ক্যাবিনেট বানিয়েছেন। একটা ক্রাইম সিন্ডিকেট গড়ে তুলেছেন যা সরাতে শেষে সেনা নামাতে হলো। কলাম্বিয়া, মেক্সিকোয় এসব হয়৷ আপনি কালীঘাটের নর্দমার পোকা ছিলেন, সেখানেই পোকার মত মরবেন। এ রাজ্যের অসংখ্য কর্মহীন যুবার, নিগৃহীত শিক্ষকের, ধর্ষিতা নারীর, উদবাস্তু মানুষের অভিশাপ আপনার সাথে থাকবে আপনার জীবনের শেষদিন অব্দি৷
     
    পরিশেষে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হবে না, আমরা হতে দেবো না। জয় হিন্দ। জয় বাংলা।
     
    We serve the realm. Someone must.
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০৫ মে ২০২৬ ০৮:০৩553632
  • শ্রাবণীর পোস্টের সাথে পুরোটাই একমত হলাম। শুধু কেরল না, কর্ণাটক আর তামিল নাড়ুতেও সাধারন মানুষ পলিটিশিয়ান আর পলিটিক্স নিয়ে খুব একটা মাথা ঘামায় না, শুধু নিয়ম করে সরকার পাল্টে দেয়। যার ফলে কোন পার্টিই জগদ্দল পাথরের মতো চেপে বসতে পারে না। আর, যে পার্টিই ক্ষমতায় আসুক না কেন, তারা ইকোনমিক ডেভেলপমেন্ট ব্যাহত করে না, নানান প্রোজেক্ট চালিয়ে যায়, ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করে। এগুলোর কোনটাই বোধায় পবতে হয়না।
  • শ্রাবণী | 117.*.*.* | ০৫ মে ২০২৬ ০৭:৪৯553631
  • কী অবস্থা। বামেরা তো পনেরো প্লাস পাঁচ হল সরকারে নেই, বাংলায় বিধানসভায় নেই , থাকবে না। এর মধ্যে একটা প্রজন্ম শেষ হয়ে যাবে, নতুন আর একটা উঠে যাবে, কালকে আর নতুন করে কী অঘটন হয়েছে যে এদের নিয়ে এত কথা চারদিকে।
     
    কথাটা এই প্রসঙ্গে যা নিয়ে হওয়া উচিত তা হল পন্থাটা কীভাবে কতটা কার্যকরী হলে আজকের এই দিনে সোজা কথায় ডানদের আর তাদের ক্রোনি ক‍্যাপিটালিস্টদের এই নেক্সাসকে চেক ব‍্যালান্সে রাখতে পারা যায়, সাধারণ মানুষের স্বার্থে।
     
    কেরালায় ইউডি এফ অনেক বেশী পাবে এটাও এবারে এক্সপেক্টেড ছিল, কারণ এর আগে দুটো টার্ম এল ডি এফ থাকাটাই ব্যতিক্রমী ছিল। আর সাধারণ ভোটাররা কোনোকালেই অন্ধভক্তি তে ভোট দেয়না, তারা কাজ দেখে প্রার্থী দেখে ভোট দেয়। বাংলায় যদি ভোটে রিগিং বা ভয় দেখানো ইত‍্যাদির কালচার না থাকত, ( যা কংগ্রেস সিপিএম তৃণমূল সব আমলেই ছিল) তাহলে হয়ত জনতা এভাবেই ভোট দিত।
    কেরালায় ভোট স্বচ্ছ হয় চিরকাল, সব আমলেই। সবচেয়ে বড়কথা ওখানে ইউ ডি এফ আর এল ডি এফ যেই আসুক সরকারী কাজকর্মে, ওয়েলফেয়ার স্কিমে, কোনো কিছুতেই কিছু পরিবর্তন হয় না, সব সমানভাবে চলতে থাকে।
    লোকজন ভোট হয়ে গেলে আর এসব নিয়ে মাথা ঘামায় না। সরকার একটা মেশিনারীর মত চলে, পাবলিক একাউন্টেবিলিটি খুব দমদার সে যেই থাকুক সরকারে। একবার ভোট হয়ে গেলে যারা সরকারে থাকে তারা দল নয় জনপ্রতিনিধি হিসেবেই কাজ করে। তারা সমাজে লোকজনের মাঝে ওঠাবসা করে খুব স্বাভাবিক ভাবে।
    রমেশ যখন কংগ্রেসের দুই নম্বরে, একবার আমরা কোচি যাওয়ার পথে ব্রেকফাস্ট করছি, পাশের টেবিলে উনি বসে, সঙ্গে শুধু দু তিনজন লোক। খাওয়া শেষ হতে কী মনে করে আমাদের টেবিলে এসে আমার শ্বশুরমশাইকে বোধহয় বয়স্ক দেখেই দাঁড়িয়ে কথা বললেন, আশেপাশের আরো দু একজনের সাথে কথা বলে গেলেন। লোকজন ভিড়ও করল না, কেউ খাওয়া ছেড়ে উঠলও না। তখন সরকারে ওরা।
    বাম সরকারে কোথাও আদৌ ফিরবে কিনা অদূর ভবিষ‍্যতে তা আমার জানা নেই, তবে প্রধান রেজিস্টাান্স হিসেবে বাম চিরকাল থাকবে, কারণ সেটা দরকার বলে। ভারতের তিনটে রাজ‍্য ছাড়া বাম কখনো কোথাও সরকারে আসেনি, এখানেও হয়ত আসবে না। তবে কেরালায় এক টার্ম পরে বা দু টার্ম পরে আসবেই। কেরালায় যা কখনো আসবে না তা হল বিজেপি। বাংলা তো দেশভাগের কারণে ভালোমত ইসলামোফোবিক যা বিজেপির জন‍্যে ভালো।
    কিন্ত কেরালার মুসলিম ইতিহাস একেবারে অন‍্য। এরা আগে মালয়ালী তারপর মুসলিম। হিন্দুদের মতে এরা সব টিপুর অত‍্যাচারে জোর করে কনভার্ট হওয়া তাদের বিরাদরী। ধর্মের ভিত্তিতে বিভাজনের সিন খুবই ক্ষীণ। দাঙ্গা টাঙ্গা হতই না আজকাল বিজেপি দু একটা বাধাবার চেষ্টা করে তবে খুব সফল হয় না।
    কেরালায় কিছু আপার কাস্ট ব্রাহ্মণ আছে,কিছু পকেটে তারা একটু বিজেপি বিজেপি করছে, কিন্ত এরা অত‍্যন্ত মাইনরিটি।
  • আর কেন আর কেন | 14.*.*.* | ০৫ মে ২০২৬ ০৭:৪৯553630
  • এবার জামাত বিজেপি মারামারি হয়ে হিন্দু মুসলিম বাঙালির রক্তে ছিন্নমস্তার খর্পর পূর্ণ হোক।
  • :/ | 51.*.*.* | ০৫ মে ২০২৬ ০৬:৫২553629
  • হিজি-বিজ-বিজ | 149.*.*.* | ০৫ মে ২০২৬ ০৬:৩২553628
  • হুতো দা ওদিকে সুনার বঙ্গাল গড়া শুরু হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত