এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৫553237
  • ২৩:৪২ *শুধু যে
    বাদ পড়বে
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৪৪553236
  • খুবই সম্ভব নানা রকমের চাপ দেওয়া হয়েছে, দু'জনকেই।

    তবে অভয়া কেস নিয়ে হাইকোর্ট একটা রায় দিয়ে রেখেছে যে সিবিআই আবার তদন্ত করতে পারে। যদি ভাজপার রেজাল্ট ভাল হত, সে নিয়ে আর এক ক্যাও তৈরী করত, না হলে সে চেপে যাবে হয়ত।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৪২553235
  • তবে সেজন্য শুধু যে ভাজপার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও সমান দোষী। কারণ অতি লোভে তাঁতি চিরকালই নষ্ট।
  • r2h | 134.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:৩৫553234
    • সিএস | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:১৬
    • ... ঐ করবে, যাবতীয় লেজিটিমেসি মাটিতে মিশিয়ে দিল। ...
     
    হ্যাঁ, ঠিক সেটাই ভাবছিলাম।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:২৭553233
  • তারপর, এত প্রশাসনে বদল, এত অফিসার বদল, এত ওসি বদল, এত সুপার বদল, তারপরেও ইউপির দাবাং "পর্যবেক্ষক" বাড়িতে কমান্ডো নিয়ে এসে চমকাচ্ছে। এ অবশ্য ঠিকই আছে, স্বারাষ্ট্রমন্ত্রী এসে বলছে, উল্টো করে ঝুলিয়ে দেব। ইসি শুদ্ধু মাথার ঘায়ে কুকুর পাগল অবস্থা।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:১৮553232
  • মতুয়াদেরও তাই, অনেক ভোট পাওয়া হয়েছে, তাও পঃবঃ জেতা যাচ্ছে না, নে সার - এ ঢুকিয়ে দিলাম।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:১৬553231
  • আচছা, এই ভোটের বাজারে অরণ্যদেব গাঙ্গুলীকে কেউ দেখলেন ? ভাজপা কীরকম ওনার কেরিয়ারটা শেষ করল, তারপর কিরকম মিলিয়ে গেলেন।

    রত্না দেবনাথদেরও ঐ করবে, যাবতীয় লেজিটিমেসি মাটিতে মিশিয়ে দিল। যা বুঝছি, ভোটে থার্ড হবেন আর কিছু লোকে এসে কাঁদুনি গাইবে, রাজ্যের লোকে কী খারাপ, নীতি- নৈতিকতাহীন।
  • Srimallar Speaks | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:১২553230
  • “জীবনে অনেক মরণ, দ্বন্দ্ব, ভুল, ভুলবোঝাবুঝি
    অভাব, দুঃখ, বহু অন্যায়, অনেক বিসম্বাদ—
    তারই মাঝে তুমি স্বচ্ছ সকাল এনে দিলে সোজাসুজি
    পাহাড়ী পথের চলতি সঙ্গে মুছে দুপুরের স্বাদ।”
     
    বিষ্ণু দে
     
    সার্থককবিতা! বলা ভাল সফলকবিতা! পড়ি আর চমকে উঠি!
  • r2h | 134.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২৩:০৪553229
  • হ্যাঁ, খুবই, দেখে মনে হয় গোটা পৃথিবী কব্জা করার ফন্দি আঁটছে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৫৬553228
  • বাপ রে, এই বেড়ালই তো বরং মানুষকে পোষ্য নিতে পারে দেখে মনে হচ্ছে! এ নিশ্চয়ই বেড়ালদের মাফিয়া ডন। অমনিই হিম শীতল ভয়ানক মুখ।
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৫০553227
  • আচ্ছা laugh
  • r2h | 134.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৪৯553226
  • ফেরালদের সবচে' অস্বস্তিকর ব্যাপার হল এরা ম্যাও করে না, দূর থেকে একদৃষ্টে তাকিয়ে থাকে। তাতে বেড়ালের যে একটা আল্হাদী ধরনের ভাবমূর্তি আছে সেটা চলে গিয়ে শিকারীপনাটা এমন কটকটে হয়ে ওঠে, যে মনে হয় থাক বাপু নিজমনে দূরেতে।
  • r2h | 134.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৪৬553225
  • একে আদর করতে যাওয়ার কোন সম্ভাবনাই নেই, দেখলেই মনে হয় ঝাঁপিয়ে পড়ে টুঁটি কামড়ে ধরবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৪২553224
  • কুকুর শুধু মাংস খেয়েছে, ভাত খায়নিকো।
     
    আহমেদিয়ার বিরিয়ানিটা হায়দ্রাবাদি স্টাইলের, থালাপাকাটি না। ভালো খেতে।
     
    বাপরে, র২্হ এর বেড়াল তো রীতিমতো বাঘিনী! একে আদর করলে কি ঘড়ঘড় করে?
  • r2h | 134.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৩৬553223
  • সেই যে বলছিলাম একটি মার্জার পোষ্য হতে চায় মনে হয়? আসলে ভুল ভেবেছিলাম যা বুঝছি। এ মনে হচ্ছে রীতিমত একটা ফেরাল কলোনীর সদস্য। আর এ হল এদের দলের পান্ডা। একটা জানলার ওপারে বসে লাঙ্গুল পরিচর্যা করছিল। কী ভয়ানক ক্রূরকর্মার মত চেহারা, কী কুটিল দৃষ্টি।

  • b | 2402:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:৩২553222
  • দক্ষিনী বিরিয়নি খুবই, মানে মাংস ভাত।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২২:২৩553221
  • অ্যাঁ! সিকি কথা! কুকুর বিরিয়ানি খেলো? সব লোম পড়ে যাবে তো!
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২১:৫৫553220
  • উইকেন্ডে মা, বৌ আর আমি য়েলাগিরি ঘুরে এলাম। বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণগিরি রুট ধরলে চার ঘন্টা মতো, চেন্নাই এর থেকে গরমও কম। ঐ রুটে আহমেদিয়া বলে একটা দোকান আছে, সেখানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। কিন্তু গিয়ে দেখি খুব ভিড়, এমনিতে দোকানের বাইরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বিরিয়ানির লোভে সেখানে একগাদা লোক ভিড় জমিয়েছে। তো কাবাব বিরিয়ানি ইত্যাদি কিনে একটু এগিয়ে গাছের ছায়ায় দাঁড়ালাম, তারপর বনেটের ওপর চাদর পেতে খাবার রেখে পিকনিকের মতো খেলাম। আর গাছতলায় একটি কুকুর আর তার ছানা ছিল, তারাও মহানন্দে আমাদের সাথে শেয়ার করলো।
     
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:৫০553219
  • আরে মানালি কেটে পোড়ো না। ভাটে সব চলে।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২১:৪২553218
  • কেন কেটে পড়বেন কেন?
    বরং এটা শুনুন।
    আমি ৪ তারিখের আগে অবধি শুধু গান শুনছি।
  • Manali Moulik | ২৭ এপ্রিল ২০২৬ ২১:৩৯553217
  • বোজো ! ভাট পুরো চার্জড!!
    আমি এসেছিলাম নিও-আসিরিয়ার রানীদের ইনফ্লুয়েন্স আর করব‍্যবস্থার লিঙ্গবৈষম‍্য নিয়ে একটু হ‍্যাজাতে। তা যাগ্গে, কেটে পড়ি।
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:২৪553216
  • এবারে ছাপ্পা ভোট দেওয়ার চান্স ইল্লে।
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:২৪553215
  • কুল, কুল।
    গুণ্ডাদের ধরপাকড় শুরু হয়ে গেছে।
  • বাল আমার | 2401:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৭553214
  • শুরু হয়ে গেছে ভিক্টিম সেজে কাঁদুনি। কিন্তু নিজের ঢপটা নিয়ে মুখে কুলুপ।
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৬553213
  • ইলেকশনের প্রচারে পর্ণোগ্রাফি থেকে খেউড়, খুনোখুনি মারামারি হুমকি... ইশ্ কী কালচার।
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:১৩553212
  • নিন, পরশু ঠাণ্ডা মাথায় ভোটটা দিন।
    এত ক্ষেপে থাকলে তো ভুল বোতামে হাত পড়বে।
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:১০553211
  • আমি আর কত পপকর্ণ খাবো এ মজা দেখতে দেখতে?
    সভ‍্য সমাজে কি এরকম মারামারি করে বোমাবাজি করে ইলেকশন হওয়া উচিত? পুলিশ আধাসেনা এসব কি ইলেকশনের সময় থাকা উচিত কোনও ভদ্র সভ‍্য সমাজে? এত হিংস্র কেন নির্বাচন?
    যেখানে জায়গা পাচ্ছেন দাঁত খিঁচিয়ে কামড়ে দিচ্ছেন। কী লাভ হবে এতে আপনার?
  • . | ২৭ এপ্রিল ২০২৬ ২১:০৫553210
  • আপনারা এরকম ঘ‍্যাঁক করে কামড়ে দেবার মোডে কেন?
    এতো ভাল লক্ষন নয়। গরম কি খুব বেশি পড়েছে? ডিরেক্ট থ্রেট দিচ্ছেন। দেশ আপনার। তার সমস‍্যা থাকলে নিজেরা সলভ করুন। আমাকে কামড়ালে কি আপনার সমস‍্যার সমাধান হবে?
  • Heavy metal | 2401:*:*:*:*:*:*:* | ২৭ এপ্রিল ২০২৬ ২০:৪৬553209
  • :|| | 31.*.*.* | ২৭ এপ্রিল ২০২৬ ২০:৪২553208
  • আমি মমতাকে দেখেছি, তাই নেতাজীকে না দেখার দুঃখ নেই আমার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত