এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 117.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ০০:৩০552994
  • এস আই আর ২০২৬ এর লিস্ট কেউ ইংরিজিতে ডাউনলোড করেছেন ? আমি শুধু বাংলায় পাচ্ছি। আগাম ধন্যযোগ।
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ০০:১৩552993
  • ২৪ এপ্রিল ২০২৬ ২২:১৩yes
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২২:১৩552992
  • কিন্তু বামফ্রন্ট আমলে মতুয়া ভোট কোনদিকে যেত? এই তথ্য পাওয়া যায়?
     
     
    আশা করা যায় কংগ্রেসের দিকে। কিন্তু বিজেপির নির্যাতিত হিন্দুর তাস খেলেটা তেমন কাজে দেয়নি এই SIR ইস‍্যুর জন‍্য। লোকজনের নাম বাদ যাওয়ায় মতুয়া সমাজ বেজায় চটে গেছে।
  • lcm | ২৪ এপ্রিল ২০২৬ ২২:০৭552991
  • দেখলাম এবারের ভোটদানের % হার নিয়ে খুব ইয়ে হচ্ছে ... কিন্তু সেটা তো টোটাল ভোটার কমে যাওয়ার জন্যেও খানিকটা হবে  ... গতবারে যদি ৮০% ভোটিং হয়, মানে ১০০ জনের মধ্যে ৮০ জন ভোট দিতে গেছিল, এবারে তো লিস্ট ছোট হয়ে যদি ৯০ হয়ে থাকে,  তাহলে সেই একই ৮০ জন ভোট দিতে গেলেও % বেড়ে ৯০% হয়ে যাবে ... লোকজন পাটিগণিত ঠিক করে কষছে না ...
  • lcm | ২৪ এপ্রিল ২০২৬ ২২:০২552990
  • মতুয়া কথাটা এসেছে মাতোয়াড়া থেকে... হরির নামে মাতোয়াড়া ....
  • কৌতূহলী | 115.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:৩৬552989
  • আর কপিলকৃষ্ণ ঠাকুর সম্ভবত সিপিআইয়ের প্রার্থী ছিলেন, সিপিআই (এম) এর নয়।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:৩৫552988
  • @মানালী, পড়লাম
    আচ্ছা, প্রাক তৃণমূল আমলে মতুয়াদের ভোট কোনদিকে যেত এটা বলতে পারবেন? মানে বামফ্রন্ট আমলে? ঠাকুরবাড়ি বরাবরই বামবিরোধী ও কংগ্রেসি ছিল এটা জানি। কিন্তু বামফ্রন্ট আমলে মতুয়া ভোট কোনদিকে যেত? এই তথ্য পাওয়া যায়?
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২১:৩০552987
  • মতুয়া সম্পর্কিত লেখাটা ছোটোখাটো আর তেমন বেশী কিছু নয় বলে এখানেই ছেপে দিলাম। যদিও বিশেষ প্রয়োজনে কিছু এডিট করতে হয়েছে। তাও মূল অংশটা মোটামুটি অপরিবর্তিত।
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৯552986
  • আর একটা হল অজাযুদ্ধে ঋষিশ্রাদ্ধে প্রভাতে মেঘাড়ম্বরে/ দাম্পত্য কলহেচৈব বহ্বারম্ভে লঘুক্রিয়া। তবে দাম্পত্য কলহের ক্রিয়া যে সর্বদা লঘু হয় তা বলা যাবে না। এই বিষয়ে প্রাচীন ঋষিরা যথেষ্ট অনাগতবিধাতাসুলভ প্রজ্ঞা দেখিয়েছেন, এমন বলার উপায় নেই।
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৯552985
  • নির্বাচন ও নির্যাতিত: নিবিড় সংশোধনী তালিকা ও মতুয়া – ভোটরাজনীতির একটি ইতিবৃত্ত

    “হরিনামে মেতে ওঠে রঙ্গ করে কতো,
    হরি বলে মাতামাতি, ও ব‍্যাটারা মতো
    দেবদ্বিজ নাহি মানে, না মানে ব্রাহ্মণ,
    নিশ্চিত করিতে হবে এ দলে শাসন”
    গ্রামবাংলার কোনো এক পদকর্তা মতুয়াবাদের মুলসুরটি তুলে ধরে রচনা করেছিলেন উপরোক্ত পদটি। এখন পশ্চিমবঙ্গ তথা জাতীয় রাজনীতিতে মতুয়া ভোটব‍্যাঙ্ক যে কতোবড়ো ফ‍্যাক্টর, তা বুঝতে শাসক-বিরোধী কারোরই বাকি নেই। ২০২৫ খ্রিষ্টাব্দের ১৬ ই ডিসেম্বরের খসড়া তালিকা অনুযায়ী মতুয়া ভোটার ৭.৬৬ কোটি থেকে কমে হয়েছে ৭.১৮ কোটি। মতুয়াগড়ে হেলিকপ্টার যোগ ২০ শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমন ঘটলেও তিনি কার্যত এই ভোটার তালিকা বা মতুয়াদের ভোটাধিকার নিয়ে ছিলেন প্রায় নীরব। পশ্চিমবঙ্গের নব-মনোনীত মহামান‍্য রাজ‍্যপাল মহোদয় মতুয়া সমাজে বক্তৃতা রাখলেন ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজোও দিলেন, কিন্তং নাগরিকত্ব সংশোধনী বিল (CAA) এবং নব‍্য এসআইএরের আবহে মতুয়াদের আশ্বস্ত করার বিষয়টি এবারেও অনুপস্থিত। পরিসংখ্যান বলছে, এ রাজ‍্যে মতুয়া ভোটের পরিমাণ ১৭.৪ শতাংশ, রাজবংশীদের (১৮.৪ শতাংশ) ও পরেই এঁরা বাংলার দ্বিতীয় বৃহত্তম তপশিলী গোষ্ঠী। উত্তরবঙ্গের বৃহদাংশ ছাড়াও দক্ষিণবঙ্গের নদীয়া, উত্তর চব্বিশ পরগণা, পূর্ব বর্ধমান ও হাওড়ায় এদের যথেষ্ট পরিমাণে জনসংখ‍্যা রয়েছে। সুচারুভাবে সেই জনসংখ‍্যাকে ব‍্যবহার করতে কোনো রাজনৈতিকদলের মধ‍্যেই গাফিলতি দেখা যায় না। সম্প্রতি গাইঘাটা বিধানসভা নির্বাচনক্ষেত্রে শাসক দলের মতুয়া প্রার্থী নরোত্তম বিশ্বাস ও বিরোধীদলের সুব্রত ঠাকুরের লড়াই যেমন দেখা গেছে তেমনই সিপিআই(এম) তাদের প্রার্থী হিসাবে মতুয়া লেখক কপিলকৃষ্ণ ঠাকুরকে উপস্থিত করে। আমরা যদি তাদের ইতিহাসের দিকে তাকাই, তবে এক অচেনা সংগ্রামের আলেখ‍্যও উঠে আসবে। ব্রাহ্মণ‍্যবাদ ও জাতপাতের চাপে নির্যাতিত নমঃশুদ্র সম্প্রদায় (চন্ডাল) কে নিয়ে মতুয়া সমাজ গড়ে তোলেন শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর আনুমানিক ১৮৭০ খ্রিষ্টাব্দে তৎকালীন পূর্ব পাকিস্তানে। তাঁদের নীতি ছিলো সহজসরল জীবনযাপনের মধ‍্যেও নিজেদের সমৃদ্ধ করে তোলা ও শিক্ষায় প্রবেশ করে তথাকথিত ব্রাহ্মণ‍্যবাদের বিরোধিতা করা।তথাকথিত নিম্নবর্গদের শিক্ষার প্রেক্ষাপটে দৃঢ়চিত্তে প্রবেশের জন‍্য যা অবশ‍্যই একটি যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু হরিচাঁদ ঠাকুরের মন্দির গঠন নিঃসন্দেহে ভক্তির থেকে আঞ্চলিক রাজনীতির দিকে বেশী লক্ষ‍্য রেখে। অপরদিকে জাতীয় রাজনীতিতে বিজেপির ২০১৯ শের প্রতিশ্রুতি অনুযায়ী মতুয়াদের নাগরিকত্ব সংশোধনে স্থান দেওয়ার বিষয়টি তাদের প্রতিফলন অবশ‍্যই দেখা দেয় গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবের ফলাফলে।
    বাংলায় ২০১৬ এবং ২০১৯ সালের বিধানসভা ও লোকসভা নির্বাচন

    বিজেপি ফলাফল ভোটের অংশ আসন জয়
    ২০১৬ বিধানসভা নির্বাচন ১০.৩ শতাংশ ভোট শেয়ার ৩/২৯৪ (অমিত শাহ-বিজেপি প্রধান)
    ২০১৯ লোকসভা নির্বাচন ৪০.৩ শতাংশ ভোট শেয়ার ১৮/৪২ (মোদি ঝড়)
    তবে মতুয়া রাজনীতিতে বিজেপির মূলসুরটি আগে বুঝে নিতে হবে। দেশভাগের পর আগত শতশত শরণার্থী, ১৯৭১ সালের শরণার্থী ও তার পরবর্তীকালে ওপার বাংলা থেকে আসা দরিদ্র ও নিম্নবর্ণের মতুয়ারা দুর্বিষহ সমস‍্যার মধ‍্যে পড়ে। তাদের ‘নির্যাতিত হিন্দু’ হিসাবে দেখিয়ে হিন্দুত্বের কাঠামোগত রাজনীতির (hierarchical politics) একটি প্রতিসন্দর্ভ (anti-theses) পরিবেশন করার উদ্দেশ‍্য এখানে স্পষ্ট। তাই তারা তথাকথিত ‘অনুপ্রবেশকারী’ নয়। কেবলই ‘নির্যাতিত হিন্দু’ বললে যে মতুয়া-সমর্থন জুটবে না তা বুঝেই নাগরিকত্ব আইনের বিষয়টিতে হাত দিতে বিজেপি বাধ‍্য হয়। তবে এরইমধ‍্যে নিবিড় সংশোধনী পদ্ধতির খসড়া সংশোধনী পর্বে সীমান্তবর্তী এলাকায় বহু মতুয়ার নাম তালিকাভুক্ত হয়েছে।এরমধ‍্যে গাইঘাটায় ১৪.৫ শতাংশ, হাবড়ায় ১৩.৫ শতাংশ, বাগদায় ১২.৭ শতাংশ ইতিমধ‍্যেই বাদ পড়ে গেছে। নদীয়া জেলার কল‍্যাণীতে ১১.৯ শতাংশ, রাণাঘাট উত্তর-পূর্বে ১১.২ শতাংশ মতুয়ার নাম এক্ষেত্রে বিচারাধীন। শাসকদলের সাংসদ মমতাবালা ঠাকুর নিজেও একজন মতুয়া সমাজের সদস‍্যা যিনি এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কৃষ্ণগঞ্জ, রাণাঘাট উত্তর-পশ্চিম ও দক্ষিণ, চাকদহ, শান্তিপুর এবং হরিণঘাটার ৭ – ১০ শতংশ ভোটারের নামও বিচারাধীনের তালিকায়। বাংলার প্রায় ১০০ টি আসনের মধ‍্যে ১ কোটি ৮০ লক্ষ মতুয়া ভোটার যারা প্রায় ২১ টি আসনে নির্ণায়ক শক্তি। ২০২৬ শে বলা ১১ টি নথির মধ‍্যে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষই ২০০২ সালের নথিগুলির সঙ্গে তাদের পিতামাতার সম্পর্ক দেখাতে পারেননি। তথাপি আশ্বাস ও প্রতি -আশ্বাসের গাণিতিক সমীকরণ চলেছেই। এই নির্যাতিত জনগোষ্ঠী কতোখানি সাংস্কৃতিকভাবে সমাদৃত আর কতোখানি ঘুঁটি তার উত্তর সময়ই একমাত্র দিতে পারে।
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৬552984
  • আর শোলোকই যদি বলতে হয় তবে আমার প্রিয় শ্লোক হল শকুলে আকুলা ভার্যা মদ্গুরে মদগুরু/ রোহিতে মোহিত পুত্র কবই মম জীবনম।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৬552983
  • এই যাঃ দুটো মিস করে গেছি।
  • b | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৬552982
  • *ধরে
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৫552981
  • অন্ধকারে বিরাশিটা নরকের কুন্ড
    তাহাতে ডুবায়ে ধরে পাতকের মুন্ড।
  • b | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২৫552980
  • আহা আরো আছে তো :
     
    অন্ধকারে চৌরাশিটা নরকের কুন্ড
    তাহাতে ডুবায়ে ধারে পাতকীর মুণ্ড
    (ঐ )
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২২552979
  • হেলহোলের বাংলা হল নরককুণ্ড। নরক বিবরও হয় তবে একটু বেশি আক্ষরিক আরকি। নরককুণ্ড শুনলেই আমার মনে হয় কারো নাম নরক চন্দ্র কুন্ডু। আবার নরক কুণ্ডলিও মনে হয়। তাতে মনে হয় প্রথম প্রহরে প্রভু ঢেঁকি অবতার/ দ্বিতীয় প্রহরে প্রভু ধনুকে ট্ঙ্কার/ তৃতীয় প্রহরে প্রভু কুকুর কুন্ডলি/ চতুর্থ প্রহরে প্রভু বেনের পুঁটুলি। গল্পটা তো সবাই জানেনই নিশ্চয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:২২552978
  • বি laugh
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২১:১৭552977
  • Hell hole এর অনুবাদ ' নরক বিবর'
     
     
    কেন? অনুবাদটা ভালো হয়নি?
     
    MP, জানি না কী হয়েছে সবার। ইরাণীয় সভ‍্যতা প্রায় ৫০০০ বছরের পুরোনো। আর আমাদের ভারতীয় সভ‍্যতার প্রাচীনত্ব, গৌরব নিয়ে তো কোনো সংশয় নেই। ইন্দাস ভ‍্যালি থেকে নিয়ে অনেককিছুই অদ্বিতীয় ছিলো। চৈনিক সভ‍্যতাও শ‍্যাঙ ও চৌ বংশের জ্ঞানগরিমা, হান্ বংশের যুদ্ধকৌশলে সমৃদ্ধ। আর যত যাই হয়ে যাক, এইভাবে কোনো দেশের সিভিলাইজেশনাশ রুটকে তাচ্ছিল‍্য করাটা কি ভালো দেখায় না যুক্তিগ্রাহ‍্য?
  • b | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:১৫552976
  • আমার এক বন্ধু দিল্লিতে পিজি পড়ার সময় টিউশন সেন্টারে গেছ্লো দু পয়সা রোজগারের আশায়। তেরেকো কাঁহাসে ডিগ্রি মিলা এই প্রশ্নের উত্তরে জানায় যাদবপুর। ভদ্রলোক সামোসা সমান নাক কুঁচকে বলেছিলেন লালু কা ইউনিভর্সিটি ক্যা?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২১:১২552974
  • অ্যাসিমভের সেই গল্পটা আছে, স্যালি। সম্পূর্ণ আনসুপারভাইজড সেল্ফ ড্রাইভিং মানে স্যালি হতে হবে।
  • lcm | ২৪ এপ্রিল ২০২৬ ২১:০৬552973
  • এলন মাস্ক ফাইনালি বলেছেন যে সম্পূর্ণ আনসুপারভাইজড সেল্ফ ড্রাইভিং এর জন্য শক্তিশালী কম্পুটিং পাওয়ার দরকার, টেসলা গাড়ির মধ্যে যে কম্পুটার আছে তাতে আরও পাওয়ারফুল প্রসেসর না বসালে সেরকম চালানো মুশকিল.... তাই আপাতত সুপারভাইজড সেল্ফ ড্রাইভিং নিয়েই সন্তুষ্ট থাকতে হবে...
    তাছাড়া আনসুপারভাইজড যেসব গাড়ি, যেমন ওয়েমো (waymo) ট্যাক্সি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাতে ২৮ টা ক্যামেরা আর গাড়ির ছাদে একটা একটা জিনিস বনবন করে ঘোরে, মানে লিডার LiDAR (Light Detection and Ranging) সেন্সর... সাধারন গেরস্থ লোকেদের গাড়ি অমন উদ্ভট দেখতে হলে চলে নাকি, তাছাড়া তার তো অনেক দামও হবে... বেশির ভাগ ওয়েমো গাড়িই জাগুয়ার, মানে এখানে যেগুলো দেখেছি ...
  • lcm | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৪৬552972
  • প্রধানমন্ত্রী ক্যামেরা হাতে গঙ্গা বক্ষে নৌকোয় ছবি তুলেছেন - এমন ছবি দেখলাম ...  কিন্তু ক্যামেরাটা কিরকম দামড়া এসএলআর মনে হল, একটা আরও আধুনিক লাইটওয়েট মিররলেস ক্যামেরা নিলে ভালো দেখাত ... এক বন্ধু বলেছিল - সেটা ঠিক হবে না,  এখানে ক্যামেরা নিজেই সাবজেক্ট, বা প্রপ্স,  ক্যামেরার ছবি যেন মেইন সাবজেক্টের থেকে বেশি আকর্ষণীয় না হয় ... 
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৪২552971
  • এলসিএমদা! angry
  • lcm | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৯552970
  • আরে না, ডিসি মজা করছে ... নিজেই তো যাদবপুরের ইঞ্জিনিয়ার... অ্যালমা ম্যাটার নিয়ে একটু ব্যঙ্গ করছিল আর কি...
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৭552969
  • তারপর না হয় যাদবপুর নিয়ে বলা যাবে।
    বাচ্চা ছেলেমেদের পেটানোতে শুয়েরেবাচ্চাদের খুব ধর্ষকামী আনন্দ আছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৭552968
  • যাদবপুরে এন্টায়ার পলিটিকাল সায়েন্স পড়ানো হয়না, তাই বিশ্বগরুর একটু অভিমান হয়েছে।
  • comment | 158.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৫552967
  • “Jadavpur University’s name was once taken with respect around the world. This campus was founded on the bedrock of nationalism. But look at the situation here today: threats are being issued inside the campus, anti-national slogans are being scrawled on the walls, and students are being forced to take to the streets in protests instead of focusing on their studies,” he said.
     
    He emphasised the need for an academic environment, stating, “We want an academic atmosphere here, not chaos. We want dialogue here, not threats. A government that cannot save its own state’s largest educational institution, how will it save Bengal’s future, how will it save the future of Bengal’s youth?”
     
  • X | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৫552966
  • আবাপ মানালি কে ধরে নিয়ে গিয়ে জব দিয়ে দেবে -
    Hell hole এর অনুবাদ ' নরক বিবর' করার জন‍্য - এত কনফিউসিং রিপোর্ট আর কোথাও দেখিনি- purgatory!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত