এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • MP | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৪552965
  • @ মানালী, ট্রাম্পের "হেলহোল" কথাটার প্রতিবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও করেননি l ডিসিই বা কেন করবেন ? আমার তো মনে হয় আমরা মেনেই নিয়েছি এই দেশটা এখন "হেলহোল" হয়েই গেছে l কাজেই প্রতিবাদ করবার কেউই নেই l এপস্টিন ফাইলস এর জোরে ট্রাম্পের হাতে ভারতের টিকিটা বাঁধা l যেমনে নাচান তেমনই নাচবে এখোন l
  • কৌতূহলী | 115.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩৪552964
  • //মতুয়া ভোট রাজনীতির ধারাটা নিয়ে। ব্লগ টাইপের। সম্ভব হলে ছেপে দিচ্ছি এখানে।//
    @মানালী মতুয়া ভোট রাজনীতির ধারা নিয়ে কিছু লিখলে দেবেন প্লিজ।
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩২552963
  • “শ্রেয় মার্গ ভিন্ন এবং প্রেয় মার্গও ভিন্ন, উভয়েই বিভিন্ন বিষয়ে পুরুষকে আবদ্ধ করে। উভয়ের মধ্যে যিনি শ্রেয় পথে যান, তাঁর মঙ্গল হয়। আর যিনি প্রেয় পথ আশ্রয় করেন, তিনি ভ্রষ্ট হন”।
     
    “সাধারণ মানুষ শ্রেয় এবং প্রেয় উভয় মার্গেই জড়িয়ে থাকে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি সম্যক বিচার করে উভয় পথকে পৃথক করেন। ধীমান ব্যক্তি প্রেয় মার্গ ছেড়ে শ্রেয় মার্গ বরণ করেন, কিন্তু মন্দবুদ্ধি ব্যক্তিরা প্রেয় মার্গ বরণ করে, যোগ ও ক্ষেমে নিযুক্ত থাকেন”।
     
    “হে নচিকেতা, (বারবার প্রলোভন দেখানো সত্ত্বেও) তুমি সেই কামনার প্রিয় বস্তুসমূহ এবং ভোগ্য বিষয় (অনিত্য) বিচার করে, ত্যাগ করেছ। বহুমানুষ যে ধন-সম্পদবহুল পথে মগ্ন থাকে, তুমি সেই পথ অবলম্বন করোনি”।
     
    “বিদ্বানেরা জানেন, অবিদ্যা ও বিদ্যা – এই দুয়ের মধ্যে বিস্তর পার্থক্য এবং সম্পূর্ণ বিপরীত। হে নচিকেতা, আমি মনে করি বিদ্যা শিক্ষাতেই তোমার বাসনা, কারণ বহু কামনাবস্তুর প্রলোভনে তুমি লুব্ধ হওনি”।
     
    “শুধু এই মর্ত্যলোকই আছে, পরলোক নেই” এই চিন্তা করে তারা বারবার আমার বশীভূত হয়”।
     
    এই বা................ কথাটার লজিক কেউ বুজিয়ে দেবেন?
    অয়ম্‌ লোকঃ ন অস্তি পর ইতি মানী/ পুনঃ পুনঃ বশম্‌ আপদ্যতে মে।। ১/২/৬
     
     
     
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩২552962
  • হাহা, এমপি আবার ডিসির ওপর খচে গেলেন কেনঃ)
    আহ, কী সুন্দর দিন পড়েছে, কিন্তু সন্ধ্যাবেলা নিরিবিলিতে দুটো বিয়ার নিয়ে বারান্দায় বসবো সে অবসর হচ্ছে না, সপ্তাহান্তে খালি অনর্গল মক্ষিকাচক্র।
     
    • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০১
    • না না এটা ডি এল রায়েরই। মূলতঃ কবিগুরুর সঙ্গে চিত্রাঙ্গদা নৃত‍্যনাট‍্য নিয়ে পত্রপত্রিকায় ডিবেট হচ্ছিলো ওনার, সেপ্রসঙ্গেই লেখা। ...
    ওহো তাই নাকি! এইটা পড়ে কীরকম একটা খটকা লাগতো। থ্যাংকিউ!
     
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:৩১552961
  • মানালি, আমার তো মনে হয় যাদবপুরের স্টুডেন্টগুলো অপোগন্ড একেবারে :-)
  • MP | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:২১552960
  • @মানালী, ডিসির বক্তব্য নিয়ে চাপ নেবেননা l উনি চেন্নাইতেও ভোট দেননা কখনোই l এখন বোধয় ওনার বেসন্তনগর এর বাড়ী থেকে সন্ধেবেলায় বিয়ারে চুমুক দিতে দিতে গুরুর ভাটিয়ালিতে একটা টুকরো মন্তব্য ছুঁড়ে দেবার সময় l
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২০:১০552959
  • রেখেছ
    রেখেছে
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২০:১০552958
  • dc, নিতে পারলাম না। ইঞ্জিনিয়ারিং বা অন‍্য যেকোনো ফ‍্যাকাল্টি এখনো পর্যন্ত উজ্জ্বল। কেন্দ্রীয় NIRF ranking এও প্রথম। সেটা উনিজী প্রশ্ন সহ‍্য করতে পারেন না বা ছাত্র, উচ্চশিক্ষিত কেউ কিছু বললেই জ্বলে ওঠেন এটা ওনার সমস‍্যা। এই যে সম্প্রতি ট্রাম্প বললেন ভারত ও চৈনিক সভ‍্যতা তৃতীয় বিশ্বের 'হেল হোল ' বা নরক বিবর, একটা শব্দ তো এ নিয়ে খরচ করতে দেখলাম না ! প্রশ্ন ও অ‍্যাকাডেমিক বিশ্লেষণের সামনে এতো রাগ কীসের? সেই লিগ‍্যাসিটা এই প্রতিষ্ঠান এখনো বজায় রেখেছ
  • যাদবুর | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০৬552957
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০৬552956
  • হুম ঠিকই। আবার আমাদের মিষ্টিপিসি সব জনসভায় এই Logical discrepancy কে ক্রমাগত 'logistical discrepancy' বলে যাচ্ছেন ! তবে হ‍্যাঁ স্পেশালি প্রান্তিক জনগণ এটা নিয়ে খুবই হ‍্যারাসড্ হয়েছে। মহিলা ও সংখ‍্যালঘুরা তো বটেই। সম্প্রতি একটি অ‍্যাকাডেমিক পেপারে বাংলাতেই লিখেছি একটা পেপার 'নির্বাচন ও নির্যাতিত' বলে। মতুয়া ভোট রাজনীতির ধারাটা নিয়ে। ব্লগ টাইপের। সম্ভব হলে ছেপে দিচ্ছি এখানে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০২552955
  • কেকে, তাই দেখছি :-)
     
    তবে এই যাদবপুরের স্টুডেন্টরা এমনিতেও অপদার্থ হয়। পড়াশোনা কিস্যু করেনা, ক্লাস কেটে আড্ডা দিয়ে আর ঝিলের ধারে প্রেম করে সময় কাটিয়ে দেয়।
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০১552954
  • না না এটা ডি এল রায়েরই। মূলতঃ কবিগুরুর সঙ্গে চিত্রাঙ্গদা নৃত‍্যনাট‍্য নিয়ে পত্রপত্রিকায় ডিবেট হচ্ছিলো ওনার, সেপ্রসঙ্গেই লেখা। সেসময়ে ওটা খুবই নিন্দিত হয়েছিলো। তবে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কবিতা 'তানসান্ - বিক্রমাদিত‍্য সংবাদ' এটার কোরাস পার্টে বারবার এই রচনাটি ঘুরেফিরে এসেছে। সেম লাইন
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ২০:০০552953
  • উনিজি যাদবপুরকে নিয়ে কী বললেন? সবাই নিন্দে করছে কিন্তু কী যে বলেছে তা কোথাও পাচ্ছি না।
    যাদবপুরের পোটেনশিয়ালের সমানুপাতিক সর্বসম্মত নিন্দা হলে খুবই বড় এবং ভালো ব্যাপার হত বলে মনে হয়, তবে সে কী আর হবে? আশেপাশে যেসব প্রাক্তনীদের দেখি তাদের সংখ্যাগুরুই উনিজির গোয়ালে খুঁটো বেঁধেছে। সে অবশ্য তত বড় সংখ্যা নয় আর বেশিরভাগ প্রযুক্তির লোক।
  • Debanjan Banerjee | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৫৮552952
  • @ মানালী, গালগটিয়ার কথাটা মনে করিয়ে দিয়ে ভালো করলেন l আপনি তো রিসার্চে আগ্রহী, SIR আর logical discrepancy দিয়ে যেভাবে disen franchise করা হচ্ছে সাধারণ মানুষকে সেই নিয়ে তো রিসার্চ হতেই পারে তাই না ?
  • r2h | 134.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৫৫552951
  • আচ্ছা এই তা ধিনতাকি ম‍্যাঁও শুনে মনে হল, এই ছড়াটি আসলে কার লেখা? ডিএল রায় লেখা দেখি সর্বত্র, কিন্তু এই কবিতা কোনভাবেই অতি বিখ্যাত দ্বিজেন্দ্রলাল রায়ের না। কে এই অন্য ডি এল রায়? তাঁর অন্য কোন ছড়া কবিতার সন্ধান পাওয়া যায়?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৯552950
  • ডিসির "একটা গান শুনুন" কোটেবল কোট হয়ে গেছে :-)
  • X | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৪552949
  • একটা গান শুনুন
  • X | 103.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩৮552948
  • সায়েব জে ইউ নিয়ে কি বলেছেন- কোথাও পেলাম না? আসলে শিক্ষা বা উচ্চশিক্ষার সাথে ওনার খুবই হৃদ‍্যতা - খিখি খি
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩২552947
  • সহমত MP. এটা কী বলুন তো মানে সেই পোপ অষ্টম ক্লিমেন্টের আমল থেকে চলছে।জিওর্দানো ব্রুনো অ‍্যারিষ্টটলীয় মতবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে, কোপারনিকাসের বিশ্ববীক্ষণ তত্ত্ব প্রচার করেছিলেন বলে ওনাকে চার্চের কোপে পড়তে হয়। প্রাচীন গ্রিসে হাইপেশিয়া ও এথেন্সের পাঠাগার দাহ করা হয় সেই একই অপরাধে। তো ওই আর কী...হার্ভার্ডের উপর বিশ্ব মস্তান ট্রাম্পদাদুর যে কারণে ক্ষোভ, উনিজীরও সেই একই। হ‍্যাঁ তে হ‍্যাঁ এবং না তেনা বলে যাদবপুর তো 'তা ধিনতাকি ম‍্যাঁওওও...' করে কোরাস ধরতে পারে না। ধরেনি কোনোদিন। সেই স্বদেশী শিক্ষার যুগ থেকে 'গোলদীঘির গোলামখানা' পরিহার করে তাদের অ‍্যাজেন্ডা হচ্ছে অ‍্যান্টি এষ্টাবলিশ্মেন্ট। এবার প্রশ্ন তোলা এবং dissent কে সন্দেহের চোখে দেখা fascism এর একটা characteristics মাত্র। যা দেশে বিদেশে নামাঙ্কিত, অধ‍্যাপক, গবেষক ও প্রাক্তনীরা সারা বিশ্বে নিজ নিজ ক্ষেত্রে স্থান করে নিয়েছেন, সেই প্রতিষ্ঠানকে এভাবে বলাটা ভীষণ অবিমৃষ‍্যকারিতার পরিচয়। গোলগোটিয়ার সঙ্গে পার্থক‍্যটা অন্ততঃ মনে রাখা উচিত।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৯:৩০552946
  • কুৎসিত (১১ঃ২০),
    অন্য শব্দটা YAVIS না?
  • MP | 2401:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৮:২০552945
  • @ মানালী, প্রধান মন্ত্রীর যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কমেন্টের আমাদের সবারই প্রতিবাদ করা উচিত l আমি অনেকদিন লিখিনা ভাটিয়ালিতে কিন্তু আজকে লিখতে বাধ্য হলাম l
  • Manali Moulik | ২৪ এপ্রিল ২০২৬ ১৮:০৩552944
  • বক্তিমে দিতে গিয়ে উনিজী আজ যদুপুরকে ইনসাল্ট করলেন! খুব কষ্ট পাইসি.......crying
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৭:১৮552943
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৭:১৬552942
  • গান শুনুন
     
     
     
     
  • কৌতূহলী | 115.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৬552941
  • অভিনেতা ও বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত মারা গেলেন।
  • হেঁয়ালি | 49.*.*.* | ২৪ এপ্রিল ২০২৬ ১৫:১৮552939
  • চন্দন চ্যাটার্জী!? সে আবার কে?
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৪552938
  • আর সেজন্যই হয়ত হুমায়ুন, নওশাদ, ও মিমের দাপাদাপি বাড়ছে পঃবঃ তে।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৪ এপ্রিল ২০২৬ ১৪:৪০552937
  • আজকে চন্দন চ্যাটার্জী একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেটা বাস্তব সম্মত মনে হয়েছে।
     
    'যদি বিজেপি কোন না কোন ভাবে রাজ্যে চলে আসে, তাহলে তার পর যে সেনসাস হবে, তাতে মুসলিমরা কেউ নিজেদের আর বাঙালি বলে পরিচয় দেবেনা। এর উপর এস আই আর। বাইরের রাজ্য থেকে অনুপ্রবেশ। তাহলেই তো বাঙালিরা পঃবঃ তে মাইনরিটি হয়ে গেল।'
  • albert banerjee | ২৪ এপ্রিল ২০২৬ ১৪:১৯552936
  • রুয়ান্ডা মডেলে 2.0
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত