এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০১:৪৪552723
  • ইয়ে, ওটা শরীরের পতন না শরীর পাতন। আপনি এই লাইনটাই আগে একবার লিখলেন না?
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০১:৪২552722
    • kk | ২১ এপ্রিল ২০২৬ ০১:৪০
    • ... রোদন ভরা বসন্ত। এসব এখন হবেনা তো কি চালশে ধরলে পর হবে?
     
    হ্যাঁ, তা ঠিক, একশোবারঃ)
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০১:৪১552721
  • Manali Moulik এখন জাস্ট মোবাইল টাকে বন্ধ করুন আর পড়ুন জাস্ট মন্ত্রের সাধন বা শরীরের পতন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০১:৪০552720
  • আহা অমন বলেনা! বাচ্চাদের তো এখন এইসবেরই বয়স। কেউ একজন পাত্তা না দিলে কষ্ট, কেউ অই যুবক বা যুবতীর সাথে গেলে কষ্ট, দাগা খাবার কষ্ট, একলা লাগার কষ্ট, রোদন ভরা বসন্ত। এসব এখন হবেনা তো কি চালশে ধরলে পর হবে?
  • advice | 135.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০১:৩৯552719
  • মানালির ডায়েটে মনে হচ্ছে চিনি বেশি হচ্ছে। ডায়েট থেকে এডেড সুগার ছেঁটে ফেলুন। রামকৃষ্ণ থেকে মনটা বামকৃষ্ণ অর্থাৎ গেভারার মোটরসাইকেল ডায়েরিজে ঘুরে যাবে।
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০১:৩০552718
  • তবে যাই বলুন মানালির নজর খুবই উঁচু। ঠাকুর ও শ্রীশ্রী মায়ের জীবনী, তারপর পূর্ণতা, শুভ্র ও সৌম‍্য প্রেমের কাছে যাওয়া- খুবই গুরুগম্ভীর ব্যাপার সব। এই বয়সে আমার তো এত বড় বড় ব্যাপার মাথাতেই আসতো না। খালি মনে হত সবকিছু নিয়ে খিল্লি করি, সবকিছুকে তুশ্চু করে দিই।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০১:১৭552717
  • হেত্তেরি, 'খাতায়' লিখতে গিয়ে খায়াত্য না কী একটা বিদ্ঘুটে জিনিষ হয়ে গেছে!
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২১ এপ্রিল ২০২৬ ০১:১৫552716
  • চকলেট কিন্তু সত্যি খুব ভালো একটা ওষুধ এক্ষেত্রে! মানালি, ইট'স ওকে টু ফীল স্যাড অর ওয়র্থলেস সামটাইমস। এটা হয়না এমন মানুষ সম্ভবত নেই। এখন এমনি মনে হচ্ছে, কিছুদিন পরে দেখবেন এই ফেজটা কেটে যাবে। অনেক সময় কোনো বিশেষ মানুষের মনোযোগ না পেলে মনে হয় আমার কোনো যোগ্যতা নেই। কিম্বা হয়তো একটা বিশেষ কোনো লক্ষ্যে পৌঁছোতে চেয়ে পারলেন না, তখনও এমনি মনে হয়। কিন্তু আসলেই এইসব জিনিষ, কোনো অ্যাচিভমেন্ট, কারুর ভ্যালিডেশন, এগুলো দিয়ে একটা মানুষের আসল মূল্যায়ণ হয়না। কেঁদে ফেলার মধ্যেও লজ্জাজনক কিছু নেই। কান্না আমাদের শরীরের একটা স্বাভাবিক প্রাকৃতিক মেথড যা দিয়ে অতিরিক্ত স্ট্রেস কেমিক্যালস শরীর থেকে বেরিয়ে যেতে পারে। খুব মন খারাপের সময়ে অনেক সময় একটা জিনিষে ভালো কাজ হয়। একটা খায়াত্য মন খুলে লিখুন ঠিক কী মনে হচ্ছে। বানান ঠিক হলো কিনা, বাক্যগঠন কেমন হলো, পড়তে কেমন লাগছে, সেসব কিচ্ছু ভাবার দরকার নেই। জাস্ট যা মনে আসছে লিখে যান। অনেক স্ট্রং ইমোশনের বন্যা যখন আসে, সেটাকে কোনোভাবে নিজের সিস্টেমের বাইরে বার করে দিতে পারলে অনেকটা শান্ত লাগে। এই রকম লেখার মাধ্যমে ভেন্ট করলে সেটা হওয়া সম্ভব। আর সবশেষে মনে রাখবেন -- এই দিন দিন নয়, আরো আছে দিন।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০১:০৩552715
  • কোনো চকলেট আছে ? গিলে ফেলুন। না হলে মিষ্টি কিছু।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০১:০০552714
  • নিজেকে ভালো নিজেকেই রাখতে হয়। কর্ম আপনার দায় নয় অধিকার।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:৫৮552713
  • Manali Moulik এখন জাস্ট মোবাইল টাকে বন্ধ করুন আর পড়ুন জাস্ট মন্ত্রের সাধন বা শরীরের পতন।
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ০০:৫৩552712
  • মূল কথা হলো, ভালো থাকতে পারছি না
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ০০:৫৩552711
  • সমস্ত কাজ ধ্যান হিসাবে দেখুন তারা আপনার মনজ বা আত্মজ ও বলা যেতে পারে।
     
     
    হুম। এটার প্রচেষ্টাতেই আছি
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:৪৫552710
  • ঠাকুর পড়ছেন তো ব্যস সমস্ত কাজ ধ্যান হিসাবে দেখুন তারা আপনার মনজ বা আত্মজ ও বলা যেতে পারে। "পূর্ণতা, শুভ্র ও সৌম‍্য" মাতৃত দিন্ তাদের
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:৩৮552709
  • Manali Moulik এখনই হয়েছে কি মা আমার সবে তো কাঁটা ফুটেছে এর পর তো কাহা নাই কাহা নাই করে ছুটতে হবে। laugh​সবাই করেছি।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:৩০552708
  • এই টা টপ
  • Manali Moulik | ২১ এপ্রিল ২০২৬ ০০:২৯552707
  • একটা আশ্চর্য সিচুয়েশন ফেস করছি। কোনোকিছুতেই মন পূর্ণতা পাচ্ছে না। না অনেক পড়া, না গান শোনা, না লেখা। আমার সাধারণতঃ পড়া শেষ হয় রাত দেড়টা - দুটোর দিকে। তারপর ঠাকুর বা শ্রীশ্রীমায়ের সম্পর্কিত কোনো বই কিছুটা পড়ে ঘুমাতে যাই। সম্প্রতি নিজের প্রতি একটা বীতশ্রদ্ধা আসছে, যেন ভীষণ অকিঞ্চিৎকর, অসহ‍্য লাগছে নিজেকে। আগে এটা ছিলোনা। পড়ার চাপ বা ইন্টার্ণশিপ তারসঙ্গে প্রিপারেশন, লেখালেখি তো আছেই। কোথাও গিয়ে মনে হচ্ছে আমি মানুষটা আগাগোড়াই খারাপ। কোনো পূর্ণতা, শুভ্র ও সৌম‍্য প্রেমের কাছে যাওয়ার অধিকার আমার নেই। কোথাও গিয়ে আমি অস্পৃশ‍্য। দৈনন্দিন কাজের মধ‍্যে ভীষণ মুড সুইং হচ্ছে এজন‍্য। আজ যেমন সকাল থেকে ডেভিড ইষ্টনের থিওরি পড়তে হচ্ছে, তারপর একটা পেপার লিখছিলাম সামনেই সাবমিট করতে হবে, দুপুর থেকে সন্ধ‍্যে নারায়ণ সান‍্যালের কিছু বই পড়ে কাটালাম। প্রিয় ক্লাসিক‍্যাল শুনলাম। তারপর সন্ধে থেকে এখন পর্যন্ত পড়া নিয়ে বসেছি। লাঞ্চ করতে করতে কেঁদে ফেললাম। মা সম্ভবতঃ বিরক্ত হলো। আমি নিজেও জানি না ঠিক কী অস্বস্তি হচ্ছে আমার। কিন্তু নিজেকে নিয়ে এরকম একটা অপ্রস্তুতবোধ আমার কোনোদিন হয়নি। কী জানি কী সমস‍্যা!
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:২৫552706
  • " যে কেউই বারনই করবে।" যাবলেছেন নিন্দুক গুলো খেতে না পেয়ে এই সব করে। laugh তবে সোজা হলো বাজানো বাঁশি বিশেষ করে। আর একটা গান আছে সেটা মোটামুটি তুলে নিতে পারেন
  • r2h | 134.*.*.* | ২১ এপ্রিল ২০২৬ ০০:০৭552705
    • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২২:৫২
    • ..."বারণ করিলে গাহিব না। না করিলে তারস্বরে চেঁচাইব " কথা ফিনিশ।
     
    হাহা!
    আমি একবার এই গানটা মৃদু গুনগুন করছিলাম, ছোটবেলায় আরকি। সঙ্গে এক বন্ধু ছিল, সে বিরক্ত হয়ে বললো, চুক্কর, যদি টদির ব্যাপার নেই, যে কেউই বারনই করবে।
  • albert banerjee | ২১ এপ্রিল ২০২৬ ০০:০১552704
  • ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪১
    ৩²¹ বার গাইব।
  • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪৯552703
  • সরি দুবার একপোস্ট করে ফেলেছি
  • Bratin Das | ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪১552702
  • / ২১৩ বার
  • Bratin Das | ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪১552701
  • কেন গাইবেন না ২১৩ গাইবেন ...
  • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২৩:৪০552700
  • ধন্যবাদ ডট angrylaugh
  • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২৩:৩৯552699
  • বা এইটা
  • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২২:৫৯552698
  • কৌতূহলী এইটা এবার ট্রাই করে দেখতে পারেন। বাউল ট্রাই করতে পারেন ওখানে ভাব ঠিক ভাবে প্রকাশ করা গেলে কথা ও সুর কিছুটা কম্প্রোমাইস করা যায়।
  • albert banerjee | ২০ এপ্রিল ২০২৬ ২২:৫২552697
  • এত গান নিয়ে কি আছে? "বারণ করিলে গাহিব না। না করিলে তারস্বরে চেঁচাইব " কথা ফিনিশ।
  • অনেকদিন ধরে রগড় দেখছি | 14.*.*.* | ২০ এপ্রিল ২০২৬ ২২:৪৪552696
  • কৌতূহলী, অনেকদিন ধরেই দেখছি আপনি এই বিষয়টা নিয়ে লেবু কচলাচ্ছেন, একটা কথা বলি শুনুন- আপনি যে গানগুলো গাইতে চান, সেগুলো আপনার পছন্দের শিল্পী, বা যাঁদের সাথে আপনি গলা মেলাতে স্বচ্ছন্দ বোধ করেন, তাঁদের সাথে গলা মিলিয়ে মিলিয়ে কারাওকে মতো করে গাইতে থাকুন আর রেকর্ড করে শুনতে থাকুন- ল্যাপটপে বা একটা মোবাইলে গান চালাবেন, অন্য মোবাইলে রেকর্ড করবেন। এবার শুনে শুনে ঠিক করবেন। এরকম বেশ অনেকবার করতে করতে গলায় গান উঠে যাবে। এর চাইতে সহজ পদ্ধতি গান তোলার আর হয় না। আর গানের সাথে যে যন্ত্রানুষঙ্গ থাকে, প্রিল্যুড ইন্টারল্যুড সেগুলো ও গলায় এক‌ইসাথে হামিং করবেন, আআআ/উউউ যেমনভাবে খুশি গলা মেলাবেন, তাতে পুরো গান আর তার সংলগ্ন সুরগুলো মাথায় উঠে যাবে। ঘরোয়া আসর আড্ডায়, প্রেমিক প্রেমিকা বন্ধুকে গান শোনাতে এই যথেষ্ট- এবার খুঁটিনাটি জেনে একদম প্রশিক্ষিত শিল্পীর মতো গাইতে হলে, শিক্ষকের কাছেই যেতে হবে।
  • b | 117.*.*.* | ২০ এপ্রিল ২০২৬ ২২:২১552695
  • আচ্ছা আমি ঢাকার আফসার ব্রাদার্স প্রকাশিত রোয়াল্ড ডালের কয়েকটি ছোটদের গল্পের অনুবাদ বাংলায় পড়লাম।অনুবাদক ওয়াসি আহমেদ। চমৎকার ঝরঝরে অনুবাদ। কোয়েন্টিন ব্লেক- এর মূল ছবিগুলো পরিবর্তন না করে প্রকাশক সুবিবেচনার পরিচয় দিয়েছেন।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২০ এপ্রিল ২০২৬ ২২:১৪552694
  • আচ্ছা আজ আর গান শুনতে হবেনা, বাজনা শুনুন একটা
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত