একটা প্রশ্ন করছি। একটু ভয়ে ভয়েই করছি। কারণ, একদম এই প্রশ্নটা না হলেও এই টাইপের প্রশ্ন আমি এখানেই দু বার করে ফেলেছি এর আগে। তাই আগেই মার্জনা চাইছি। ব্যাপারটা হচ্ছে, আমার গানের তেমন গলা নেই। উচ্চারনও স্পষ্ট না। মানে এতই খারাপ গলা যে নিজের ভয়েজ রেকর্ড নিজে শুনলে হতাশা চলে আসে।
এবার, আমি নিজে গান জানি না, আগে কখনও কাউকে শোনাইনি,শোনানোর কথা ভাবিওনি।
কিন্তু এই বছর যে স্কুলে পড়াই, সেই স্কুলে সহকর্মীদের পরীক্ষার পরের ফ্রি টাইমে ১৫-১৬ টা মত গান শুনিয়েছি।
এবার ওঁরা উৎসাহ দেওয়ার জন্যই হয়তো, প্রশংসাই করেছেন।
তো, এবার আমার স্বপ্ন, একজন ভদ্রমহিলাকে গান গেয়ে শোনানোর।
এখন আমি যদি ভাল শিক্ষকের কাছে শিখি আর নিয়মিত রেওয়াজ করি, তাহলে কি গলার ইমপ্রুভমেন্ট সম্ভব?
নাকি সেই চেষ্টা করে বিশেষ লাভ নেই, গলার ব্যাপারটা ঈশ্বরপ্রদত্ত?
এটা নিয়ে কেউ পরামর্শ দেবেন?
একটু স্পষ্ট করে দিই, আমার কোন স্টেজে গান গাওয়া বা ওই ধরণের জনসমক্ষে গান গাওয়ার কোন ইচ্ছে নেই, শুধু একজন ভদ্রমহিলাকে শোনাতে চাই। আর শিখলে শুধু সেজন্য়ই শিখতে চাই।
আবারও, আগে আলোচনা হয়েছিল হয়তো, কিন্তু সেখানে প্রশ্নটা এতটা স্পেসিফিক করিনি। একই প্রশ্ন তিননম্বরবার করায় আবারও ক্ষমা চাইছি।