এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:৪১552482
  • এই যে, গুগলদাদুকে জিগ্যেস করে ইকোটির একটা রিপোর্ট পেলাম, এটা ২০২৬ এরঃ
     
     
    On states attracting the most investment, the report said, "Andhra Pradesh has the highest share of 25.3 per cent, followed by Odisha with 13.1 per cent, Maharashtra with 12.8 per cent, Telangana with 9.5 per cent and Gujarat 7.1 per cent". Together they account for around 68 per cent of the total.
    The other states which had witnessed significant investment intentions are Tamil Nadu (4.9 per cent), Rajasthan (4.3 per cent), Chhattisgarh (3.9 per cent), Madhya Pradesh (3.2 per cent), and Uttar Pradesh (2.7 per cent).

    তার মানে প্রথম দশে পব নেই।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:৩৬552481
    • একক | ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৯
    • ... কম্পলায়েন্স মিনিমাল বা এক্সিস্ট করেনা। ... ঘুষ দিয়েও এতো অপদার্থ ব্যবস্থা আর কোথাও নেই।
       
     
    হ্যাঁ, সেইটা আরও অন্য বন্ধুদের কাছেও শুনেছি, যারা একটা ঠিকঠাক বাণিজ্য কলকাতায় করতে চেষ্টা করেছে। শেষে পাততাড়ি গুটিয়ে এনসিআর বা লুরু বা পুণে চলে গেছে।
    একজন মিউজিক ভিডিও বানাতে গেছিল, আউটডোর শুট টুট করে বড় স্কেলে, সে অনেক টাকা জলাঞ্জলি দিয়ে বীতশ্রদ্ধ হয়ে বাংলা গানের মিউজিক ভিডিও দিল্লি থেকে বানিয়েছে।

    ওদিকে নয়ডাতে কারখানার শ্রমিকরা আইঅটিওলাদের কেলিয়ে দিয়েছে নাকি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:৩৫552480
  • পবতে যদ্দুর মনে হয় রিয়েল এস্টেটে বেশী ইনভেস্টমেন্ট হয়, আর মিড রেঞ্জ সার্ভিসে। টাটাবাবু যাওয়ার পর বড়ো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কি হয়েছে? বোধায় না।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ২১:৩০552479
  • আগের পোস্ট হুতোর দোকান ইত্যাদির প্রেক্ষিতে।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৯552478
  • ওসব পিজ্যান্ট বিজনেস। ওদের কম্পলায়েন্স মিনিমাল বা এক্সিস্ট করেনা। ওসব হাজার ফাজার ছাড়ো, একশো কোটি রেঞ্জে একটা ছোট হেলথ ফেসিলিটি খোলার চেষ্টা করে দেখো পব তে। ঘুষ সব রাজ্যে নেয়, কিন্তু ঘুষ দিয়েও এতো অপদার্থ ব্যবস্থা আর কোথাও নেই।
     
    মাসের পর মাস, বিল্ডিং কমিটির মিটিং হয়না অমুক কাজে স্টে অরডার তমুক সাহেবের বাড়িতে গরু মরেচে, সারাবছর হাজারো ছুটি, পাঁচশো টা এন্টি ডেভেলপমেন্ট রেগুলেটরি,
     
    তারওপর রাস্তাঘাট, ফ্রেইট করিডর, মাল আসচে বিশ্ব ঘুরে, তুমি কোনো টারগেট নিয়ে ডেলিভার করতে পারবে না।
     
    এখানে একটা মিথ আচে যে, পব তে কম পয়সায় শিক্ষিত লোক পাওয়া যায়। যায় বটে। কিন্তু সেটা অনেকটা চক্রধরপুরের মুরগির হাটে, তোমাকে ছেড়ে দিয়ে যান দৌড়ে দৌড়ে মুরগী ধরুন, থারটি পারসেন্ট ডিস্কাউন্ট দেব - এইরকম অফার। একচুয়ালি যে লোকটা মুরগি বেচে সে নিজেও দৌড়ে দিশেহারা এবং মুরগিগুলো ধরে খাঁচায় আনতে পারচে না, বহুকাল হলো।
     
    হোপ ইউ আন্ডারস্ট্যান্ড :)
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৭552477
  • আহা ঐ বাস্তব নিয়ে এই মুহুর্তে আমার তেমন আগ্রহ নেই। আমার কথা হল এই যে কাপিতালিস্টরা সব বলছে কলকাতায় কেন বিনিয়োগ করবে, কিন্তু বিনিয়োগ তো করছে লোকে। হুলিয়ে করছে। লাভ হয় বলেই করছে নিশ্চয়।

    সেসব বিনিয়োগ শ্রমনিবিড় না, কর্মসংস্থান করে না, সেসব অন্য কথা। কিন্তু কেন পবতে কেউ বিনিয়োগ করবে - এই প্রশ্ন থাকলে তার উত্তর দেওয়ার মত লোক আছে তো।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৬552476
  • আর যদি বলেন কোলকাতা না মুম্বাই। তাহলে মুম্বাইয়ে একটা ঠিক ঠাক অ্যাপার্টমেন্টের দাম দেড়শো থেকে দুশো কোটি। এর থেকে পিএস গ্রুপ কোলকাতায় অনেক কমে দেবে। এই কারনে অনেক ব্যবসায়ী কোলকাতাকে পছন্দ করে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:২৬552475
  • যাই হোক, একটা গান শুনুন জীবনের নানান ওঠাপড়া নিয়ে :-)
     
  • Srimallar Speaks | ১৫ এপ্রিল ২০২৬ ২১:১৭552474
    • dc | 2402:e280:2141:1e8:4c54:3afb:b456:***:*** | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৬552470
    ‘বাঙালি’র বোরোলিনপ্রীতি’ এই শিরোনামে অনেক্কথাই লেখা যেতে পারে..... লেখা যায়..... smiley
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:১৫552473
  • কে বলেছে করে না। এই কোলকাতার ব্যবসায়ীদের মধ্যে। এক এক জন কয়েকশ কোটি টাকা থেকে শুরু করে হাজার হাজার কোটির মালিকও আছে এখানে। পিএস গ্রুপের একটা কোটেশন নিন। আর দেখুন অ্যাসেটগুলো কারা কেনে। তাহলেই বাস্তবটা বুঝতে পারবেন। এই রকম অ্যাসেট ওরা এদিক ওদিক ছড়িয়ে রেখেছে।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৮552472
  • কিন্তু নতুন নতুন বাড়ি ঘর দোর দোকান হোটেল তো হুলিয়ে হচ্ছে দেখি। সেসবে কারা থাকে, কারা কেনে, কারা পয়সা ঢালে? কিছু একটা হয় নিশ্চয়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৭552471
  • সিপিএম যদি ফেরত আসে তাহলে আবার টাটাবাবুকে ডাকবে, তখন পবতে আবার ইনভেস্টমেন্ট হওয়ার চান্স আছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৬552470
  • শ্রীমল্লার, আপনার পোস্টটা দেখতে পাইনি। আমি তো বোরোলিন রাখতে পারি না, তাই আমার সারা গয়ে ব্যথা। তাই অন্যদের পরামর্শ দি বোরোলিন রাখতে।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৩552469
  • মিনিমাম ইনভেস্টমেন্ট টাই বা লোকে পশ্চিমবঙ্গে করবে কেন?
     
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২১:০৩552468
  • আজকের মুদ্রাস্ফীতির দিনে দশ হাজার কোটি ভারতীয় টাকা যে কতটা কম, সেটা বোঝানোর জন্য একটা ভাল উদাহরন দিচ্ছি। আজকের দিনে ভারতীয় টাকায় যদি একটা তেলবাহি জাহাজ কিনতে চান। সেই একটা জাহাজের দামই হাজার কোটি টাকা পড়বে। অন্যান্য খরচ তো আলাদা।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৫১552467
  • তার মানে আগের পোস্টে যে একটা জায়গা আড়ং লিখেছি, সেটা ভুল। আড়ং মানে এক ধরনের জায়গা!
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৫০552466
  • এইখানে অনেক কিছু আছে দেখছি। তার মানে কি আড়ং ধোলাই মানে হাটুরে মার?
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৮552465
  • আড়ং বলে বাংলাদেশে একটা জায়গা আছে সেখানে বস্ত্রশিল্প, কাপড় রং করা ধোয়া ইত্যাদি হয়। আড়্ঙের জামা কাপড়ের হাটবাজারও খুব নাম করা।
    আমার ধারনা ছিল আড়্ঙের ধোপাদের আছড়ে কাপড় কাচা থেকে আড়ং ধোলাই এসেছে!
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৫552464
  • এ ছাড়া গ্রাম বাংলায় "মেলা" কথার অর্থ হল "প্রচুর"। এবং আড়ং বর্তমান দিনে মূলত মেলাকেই বোঝায়।
  • dc | 2a09:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৪৩552463
  • উৎসবের মতো করে দেওয়া ধোলাইকে বলে আড়ং ধোলাই।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৩৯552462
  • কথাটা আড়ং ধোলাই নয়। কথাটা আলম ধোলাই। এর অর্থ আমার জানা নেই।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৩৮552461
  • দশ হাজার কোটির ইনভেস্টমেন্ট মিনিমাম ইনভেস্টমেন্ট। খনি কয়েক লাখ কোটির ব্যাপার। মনে করুন দশ হাজার কোটি টাকা নিয়ে ব্যবসা করতে নামলেন। এবার শুধু ফিক্সড অ্যাসেটেই(জমি জমা, মেসিনারি) তো দশ হাজার কোটি ইনভেস্ট করবেন না। কিছু টাকা ওয়ার্কিং ক্যাপিটালে লাগাতে হবে। কিছু টাকা ইনসুরেন্স, কিছু টাকা কারেন্ট অ্যাসেট(লিকুইড মানি)। সুতরাং দশ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট মানে চার হাজার কোটির ফিক্সড অ্যাসেট(যেগুলি আমরা চোখে দেখতে পাই)। চার হাজার কোটির ইনভেস্টমেন্ট মানে নুন্যতম ইনভেস্টমেন্ট। কারন একটা বড় মাপের কোম্পানি সরকারের কাছ থেকে আজকের দিনে ভর্তুকিই পায়, প্রায় পঞ্চাশ হাজার কোটির মত।
  • Srimallar Speaks | ১৫ এপ্রিল ২০২৬ ২০:৩৭552460
  • কেকে, তোমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, গুরুতে প্রকাশিত তোমার পুরনো প্রায় সমস্ত লেখাই প’ড়েছি! সেসব কত কত বছর আগের লেখা! কথা হচ্ছে, লিখছ কবে থেকে? তার চাইতেও জরুরি প্রশ্ন হচ্ছে, নিজের লেখাদের যখন চোখের সামনে বদলে যেতে দেখছিলে, তখন কেমন অনুভব হতো? আজও যখন নিজের লেখাদের নিজের চোখের সামনেই বদলে যেতে দ্যাখো, তখন নিশ্চয়ই আশ্চর্য হও? নিশ্চয়ই মনে হয়, এটা কী ক’রে লিখলাম আমি?! এ কি আমারই লেখা?! হয় তো এমন?
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:২৪552459
  • আড়ং মানে উৎসব বা আড়ম্বর বা মেলা এটা জানতাম না। বাঃ বেশ তো। কিন্তু প্রচুর মার দেওয়াকে 'আড়ং ধোলাই' বলে কেন তাহলে?
  • Srimallar Speaks | ১৫ এপ্রিল ২০২৬ ২০:১৫552458
    • dc | 2401:4900:7b73:8f45:4df5:89c0:9ecb:***:*** | ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৫552455
    • “তবে হ্যাঁ, পকেটে একটা বোরোলিন রাখবেন।”
     
    মানে আপনিও রাখেন? তাই তো??? smiley
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:১৪552457
  • র২্হ, দশ হাজার কোটি টাকার প্রোজেক্ট তো একদমই অ্যাভারেজ সাইজ! যেমন ধরুন, আদানি কেরলে পঞ্চাশ হাজার কোটির পোর্ট বানিয়েছে। তামিল নাড়ুতে ফক্সকন পনেরো হাজার কোটির ফ্যাক্টরি বানিয়েছে আর হিউন্ডাই পঁয়তাল্লিশ হাজার কোটির ফ্যাক্টরি এক্সপ্যান্সান করছে, দুটোই শ্রীপেরুমবুদুরে। আর শ্রীপেরুমবুদুরের কাছে দ্বিতীয় এয়ারপোর্ট তৈরির কাজ চলছে, সেটা চব্বিশ হাজার কোটির প্রোজেক্ট।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৬552456
  • সব জায়গা কেন! বড়লোকদের জন্যে অরগ্যানিক এয়ার কন্ডিশনড কুঁড়েঘর থাকবে তো!
     
     
    সভ্যতা থেকে পিছিয়ে থাকা একটা হাইলি প্রিভিলেজপ্রাপ্ত ব্যাপার। সেটার হাই প্রাইস থাকা উচিৎ। সিভিলাইজেশ্যন ইজ ফ্রী। নেচার মাস্ট কাম এট আ প্রাইস।
     
    এই আর কী :))
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ২০:০৫552455
  • শ্রীমল্লার, একদম! আনন্দ এলে আমরা উপভোগ করি আর দুঃখ এলে রাম খাই। এই তো জীবন! :-)
     
    তবে হ্যাঁ, পকেটে একটা বোরোলিন রাখবেন।
  • | ১৫ এপ্রিল ২০২৬ ২০:০০552454
  • চোওপ! সব জায়গায় ফ্ল্যাট বানাতে হবে না।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৫৩552453
  • ঘনবসতি ব্যাপার টা মিথ। লোকজন ওরকম সিংগল লেয়ারে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কেন?
     
    বসতি তো একটা থ্রি ডি কন্সেপ্ট। লোকের উপর লোক। ব্রিজের মাথায় ব্রিজ। এটাই সভ্যতা। তা নয়, গ্রামের দিকে দেখা যাবে তিন কাঠা বাস্তু জমিতে চার জন লোক। এক্টাই লেয়ার।
     
    অবিলম্বে গ্রাম কে গ্রাম লোকজনকে ফ্ল্যাট বানিয়ে ভারটিক্যাল ল্যান্ডস্কেপ করে দিলেই হু হু করে শিল্পের জমি বেরিয়ে আসবে।
     
    গরিব মানুষ ফ্ল্যাটবাড়িতে থাকবে। ছাদের সুইমিং পুলে গোসল করবে। বড়লোক একতলা ভিলায় থাকবে। পাঁচ কাঠার পুকুরে নাইবে। এতে অসুবিধে কী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত