এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০০:৫২552332
  • তবে একটা প্রতিপ্রশ্ন করা যায়। স্পষ্টতই আপনার ইঙ্গিত এস এস অরূন্ধতীর শেষ পারানির কৌটো গল্প নিয়ে, অ্যাজ ইউজুয়াল প্রত্যক্ষ রেফারেন্স দেননি। এই গল্পের কুশীলব বাংলা সাহিত্য পড়বেন না তা বুঝতে অসুবিধা নেই। বাংলা ছেড়ে দিলেও, হয়তো আদৌ কিছু পড়বেন না, বা পড়লে রোমহর্ষক গোয়েন্দা কাহিনি বা ভুতের গল্প বা লাখপতির ঘরের রোমান্টিক সামাজিক গল্প বা চিত্র তারকার পাক্ষিক পত্রিকা পড়বেন।

    কিন্তু আপনি যে পড়লেন, তাতে ঐ বর্গের না হলেও, আপনার মনোজগতে কোন আলোড়ন উঠলো কি? তাতে কি ঐ প্রজাঅতি প্রতিক্রিয়ার মত দুনিয়ার কোথাও কিছু অনেকদিন পর পরিবর্তন সম্ভব হলেও হতে পারে বলে মনে হয়? বা, কিছুই হল না, কিন্তু সামাজিক অন্যায় ও মানুষের অসহায়তাগুলি লেখা রইল নানান ফর্মে - এর কি কোন উপযোগিতা আছে, নাকি মধ্যবিত্তদের শুধু নিজেদের বৈঠকখানার কথাই লেখা উচিত, সে গণ্ডী অতিক্রম করলে তাদের তথাকথিত এনলাইটেন্ড (মানে সত্যি এনলাইটেন্ড না, আসলে নিতান্ত অন্ধকারাচ্ছন্ন) - এমন মনে করা জায়েজ?
    ধরুন এই গল্প না, অন্য কোন, আরও নাম করা লেখকের বীরসা মুণ্ডার গল্প পড়ে? বা ধরুন আপনি তো রাশিয়ান বই অনেক পড়েছেন, তা ধরুন ম্যাক্সিম গোর্কির ছোটবেলার আত্মজীবনীতে যেসব চরিত্র আছে, তাদের অনেকেই খুব বিপ্লবী সাহিত্য পড়তো?

    এইগুলি অব্শ্য রেটরিক্যাল প্রশ্ন, উত্তর চাই, তা না।
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০০:২৮552331
    • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ এপ্রিল ২০২৬ ০০:০৪
    • ...জীবন পাল্টানোর লড়াইটা শুধু ঐ মানুষগুলোই করেন নাকি? দুনিয়া জুড়ে চলতে থাকা বিরাট লড়ইয়ের ক্যানভাসে ...
     
    আর অমিতাভদাকে ক দিলামঃ)
    সুমনের গান মনে পড়ে, যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়া, প্রতিটি নতুন গান গানের মহড়া।
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ০০:২৬552330
    • Manali Moulik | ১৪ এপ্রিল ২০২৬ ০০:০০
    • ...
      হ‍্যাঁ নইলে তাদের আলোয় নিয়ে আসবে কে?
     
    এই লাইন থেকে মনে হয় তারা খুব হীন ক্ষুদ্র নগন্য ও লেখক একটি আলোকবর্তিকা হাতে কেউকেটা। ওটি খুবই গোলমেলে চিন্তা। সাদা মানুষেরা যেমন ভাবতো (বা এখনও অনকে ভাবে) কালো লোকেদের আলোকবর্তিকা দেখানো তাদের দায়, এই সেই ভাবনায় নানান কিছু।
    মানে, 'তারা' হলো হাবাগোবা গরীব বেচারা, আর আমরা যাবো জামতাড়াতে চড়বো কেমন ট্রেইনেঃ)

    আর অ্যান্ডরের মূল প্রশ্নের জবাব দেওয়া অনর্থক কারন এই নিয়ে ভাটের পাতায় একাধিকবার দীর্ঘ আলাপ হয়েছেঃ)
  • Manali Moulik | ১৪ এপ্রিল ২০২৬ ০০:১৮552329
  • দলিত সাহিত‍্য নিয়ে রমেশচন্দ্র শাহের 'কিসসা গুলাম' (দাসকাহিনী : বাঙলায় অনুবাদ অজিত রায়) পড়তে পারেন। গান্ধীবাদ, নেহেরুর ফেবিয়ান সোশ‍্যালিজম আবার আম্বেদকরজীর জাতসমস‍্যার বিরুদ্ধে লড়াই ---- সবটা এক ক‍্যানভাসে ধরে এক দলিত ছাত্রের অ‍্যানথ্রোপলজি পড়ার শখ নিয়ে পুরো উপন‍্যাসটা 300 পাতার। এরকম অনবদ‍্য জিনিস আমার ক্ষুদ্র জীবনে খুব কম পড়েছি। এক্ষুনি আবার নেমড্রপ করছি বলে তেড়ে আসবে লোকে, তবু শেয়ার কইর‍্যা যাই কেনে, ওমপ্রকাশ বাল্মীকির 'Jhooton' আরেকটি অভাবনীয় নিদর্শন। ওড়িয়া আদিবাসী কৃষক নিয়ে পেতাম ভগবতী পাণিগ্রাহীর অনুবাদ। এখন আর পাই না কেন কে জানে!
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১৪ এপ্রিল ২০২৬ ০০:০৪552328
  • &/ | 107.77.***.*** | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৪৩
    আরে বা! এ কেমন কথা হল! ঐ অবস্থানের মানুষগুলোর জীবন পাল্টানোর লড়াইটা শুধু ঐ মানুষগুলোই করেন নাকি? দুনিয়া জুড়ে চলতে থাকা বিরাট লড়ইয়ের ক্যানভাসে কারো না কারোর ত কাজে লাগবেই, লাগছেই।
  • Manali Moulik | ১৪ এপ্রিল ২০২৬ ০০:০০552327
  • এনলাইটেন্ড লেখকরা জাতপাত বিভাজন, দলিত, পিছড়েবর্গ মানুষদের নিয়ে নানা দুখভরি কাহিনি লেখেন, এসব ওই অবস্থানের মানুষগুলোর জীবনে কোনো কাজে লাগে কি ?
     
     
    হ‍্যাঁ নইলে তাদের আলোয় নিয়ে আসবে কে?
  • Manali Moulik | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৪৯552326
  • @তরমুজ ধন‍্যবাদ।
    দেবদাসের এই গানটাও অসামান‍্য। তাছাড়া চন্দ্রমুখীর কম্পোজিশনগুলো দারুণ লাগে। বাংলাতেও কিছু কাজ আমার প্রাণপ্রিয়। বিনোদিনীর 'কান্হা তুসে হৃদয় ", এক যে ছিলো রাজার 'রুথে নায়না' (কৌশিকী চক্রবর্তীর কন্ঠে) অন্ততঃ তিরিশবার শোনা। আরো তিরিশবার শুনবো। এইসবই দিনের শেষে কিছুটা অক্সিজেন। তারপর জ্বলে বাঘের চোখের মতো মরূভূমি...."
  • এস এস অরুন্ধতী | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৪৯552325
  • @ &/ রুটি রাখার পাত্রটা কোমরে বা বুকে গুঁজে রাখার কথা বলতে চাইনি। ছোট্ট কৌটোটা একটা অন্য কৌটো যাতে ময়ূরের পালক আঁকা ছিল। যাতে ঐ কৌটোটার ওপর কারো নজর না পড়ে তাই রুটির কৌটো জড়িয়ে কেঁদে একটা ক্যামোফ্ল্যাজ তৈরি করার কথা হয়েছে।
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৪৩552324
  • এই যে তথাকথিত এনলাইটেন্ড লেখকরা জাতপাত বিভাজন, দলিত, পিছড়েবর্গ মানুষদের নিয়ে নানা দুখভরি কাহিনি লেখেন, এসব ওই অবস্থানের মানুষগুলোর জীবনে কোনো কাজে লাগে কি ? তাঁরা ওসব লেখা আদৌ পড়েন ?
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৩৭552323
  • হিন্দি গান আমার সবই প্রায় একরকম লাগে, বেশ একটা ঝমরঝমর নাচ নাচ ব্যাপার :)
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৩৩552322
  • আমি একটা খটকায় আছি। রুটি রাখার পাত্র কি বুকে বা কোমরে গোঁজা সম্ভব ? জিনিসটা তো আকারে বেশ বড় হবার কথা !
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৩১552321
  • অ্যান্ডর,
    তেইশে এপ্রিল বাইশটা চারের পোস্ট পশ্য।
  • &/ | 107.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:৩০552320
  • আলতাফ কে ? রাজা কে ? একুনে আলতাফ রাজা কে ?
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:২৪552319
  • তাহলেই বোঝো কেকে!..... তরমুজ পারেনও! smiley
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:২৩552318
  • কি সব্বোনাশ! আলতাফ রাজা না শুনলে কবিতা লেখা যাবে না?!!
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:১৮552317
  • ধ্যাৎ! ২৭ বছরের আগে বিয়ে করছি না। বাড়িতে তেমনই বলা আছে।
     
    যাইহোক, এসব পেরিয়ে এসেছি বন্ধু! ঝুঁকিও নিয়েছি...
  • দেবাশিস্ ভট্টাচার্য | 2401:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:১৭552316
  • SNDG,
     
    আমার যোগাযোগহীনতার জন্য অত্যন্ত দুঃখিত। নানা গুরুতর সমস্যার কারণে দীর্ঘদিন লেখা নিয়ে বসতে পারিনি (যা না করলে নয় সেটুকু বাদ দিলে)।
     
    হ্যাঁ, ওই গল্পটা আমি অনুবাদ করবই, তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু কবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। কে জানে, হয়ত নভেম্বরে। যদি তার আগেই আপনাদের কোনও জরুরি প্রজেক্ট থাকে, তো অনুগ্রহ করে আমাকে বাদ দিয়ে দিন।
     
    যিনি আমাকে নক করবার কষ্ট স্বীকার করলেন, তাঁকে ধন্যবাদ।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:১৬552315
  • এই গানটা মানালির জন্য
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:১৩552314
  • @শ্রীমল্লার, এই সব অভিজ্ঞতা না হলে কবিতা লিখতে পারবে না। এগুলো কবিদের কাজ। কবি হওয়া মানেই রিস্ক। কবি হতে গেলে আগে রিস্ক হ্যান্ডেল করা শিখতে হবে। আর রিস্ক হ্যান্ডেল করতে অসুবিধা হলে। ভালো কোন মেয়ে দেখে বিয়ে করে নাও। সাধারন গৃহী জীবন যাপন করো। সেটাই ভালো।
  • Manali Moulik | ১৩ এপ্রিল ২০২৬ ২৩:০২552313
  • 'পিয়া তোরা ক‍্যায়সা অভিমান', 'সুখহীন নিশিদিন', 'এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে' এগুলো আন্তরিক আকর্ষণ করে। কাল পরশু বসতে হবে হিষ্ট্রি মাইনরের একটি হিউজ পেপার নিয়ে। From the Archaic Greece to classical period Greece and Diadochi monarchy. তারসঙ্গে Mycenaean লিপির ব্রোঞ্জ এজের সঙ্গে সংযোগ থেকে Seleucid empire এর বৈশিষ্ট‍্য। টাইপ করে করে চোখ ফেটে যাচ্ছে। মানে কতোটা পাপ করে থাকলে এইসব করতে হয় নববর্ষের সময়েও! আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো জমিদারের নায়েব ছিলাম। নাহলে এজন্মে এতো পাপ কেন ভোগ করতে হবে !!! crying
  • কৌতূহলী | 115.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৫৮552312
  • উনি নিজেই বোধহয় রিপ্লাই দেবেন এখানে কিছুক্ষণ পর
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৫৭552311
  • এই গানগুলো বাংলা খেয়ে শুনতে ভালো লাগে। গাড়ি ড্রাইভারদের সঙ্গে লেট নাইটে বসে মাল খাবে। তা হলে এই সব গানের এক অন্য অর্থ খুজে পাবে।
     
    আর এই রকম পরিবেশে বাংলা খেলে চাট হবে, নুন, লঙ্কা, আর কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৫৫552310
  • sndg | 103.56.***.*** | ১৩ এপ্রিল ২০২৬ ২২:২৩
    আমি দেবাশিসদাকে জিজ্ঞেস করলাম এইমাত্র। উনি বললেন, উনি এই মুহূর্তে ব্যস্ত আছেন। মাসখানেকের মধ্যে একেবারেই বসতে পারবেন না। কবে পারবেন, নিশ্চিতভাবে বলতে পারছেন না এখনই।
  • কৌতূহলী | 115.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৫০552309
  • sndg | 103.56.***.*** | ১৩ এপ্রিল ২০২৬ ২২:২৩
     
    আমি দেবাশিসদাকে জিজ্ঞেস করছি দাঁড়ান। উনি রিপ্লাই দিলে জানাব,।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৪৯552308
  • নববর্ষ কবে? কাল না পরশু? আমি নববর্ষ আর নিউ ইয়ার্স ডে এই দুটো দিন খুবই অপছন্দ করি। কারণ লোকে এক্সপেক্ট করে যে ঐদিন ফোন করে তাদের সাথে কথা বলবো! কেউ কিছুতেই বুঝতে চায়না যে ফোন নিয়ে ফোবিয়া বলে কিছু একসিস্ট করে! সারা বছর বাদ দিয়ে বিশেষ একটা বা দুটো দিনেই যে কেন শুভেচ্ছা, প্রীতি ইত্যাদি শিত্যাদি জানাতে হবে সেটারও ঠিক মানে খুঁজে পাইনা। এইসব সামাজিকতা করার অকেশন গুলোকে জবরদস্তিতে পরিণত করাটা তোলাবাজির মতই লাগে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:৪৬552307
  • আমাকে গভীরভাবে স্পর্শ করেনি এই গান কখনও...
     
    এই গানগুলো বাংলা খেয়ে শুনতে ভালো লাগে। গাড়ি ড্রাইভারদের সঙ্গে লেট নাইটে বসে মাল খাবে। তা হলে এই সব গানের এক অন্য অর্থ খুজে পাবে। আর যদি বৃষ্টি ভেজা একটা পরিবেশ তৈরি হয়। মানে গভীর রাতে বৃষ্টি শেষ হয়েছে, হাল্কা হাল্কা হাওয়া দিচ্ছে। তাহলে তো কোন কথাই নেই।
  • sndg | 103.*.*.* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:২৩552306
  • কৌতুহলীর সঙ্গে সম্ভবত দেবাশিস ভট্টাচার্যের যোগাযোগ রয়েছে। একটু জিজ্ঞেস করতে পারবেন যে, মাস কয়েকের মধ্যে হোয়েন কোয়েশ্চেনস আর আস্কড -এর অনুবাদ নিয়ে বসার সম্ভাবনা আছে কিনা?
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ২২:১৬552305
  • তবে হ্যাঁ, আমাকে গভীরভাবে স্পর্শ করেনি এই গান কখনও...
  • Bratin | 2402:*:*:*:*:*:*:* | ১৩ এপ্রিল ২০২৬ ২২:১৬552304
  • আমাদের কাল পরশু দু দিন ছুটি
     
    সব থেকে প্রিয় জিনিস খাবো
     
    মানে ল্যাদ
  • Srimallar Speaks | ১৩ এপ্রিল ২০২৬ ২২:১৫552303
    • তরমুজ | 2409:40e0:15:be4:8000::***:*** | ১৩ এপ্রিল ২০২৬ ২২:০৪552300
     
    এই গান আগেও শুনেছি। ভালো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত