এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 216.*.*.* | ১১ এপ্রিল ২০২৬ ০০:২৮552151
  • দরিদ্র হিন্দু মহিলাদের গুরুত্ব কত দেখেছেন? অথচ কেবলই ওঁদের তুচ্ছ তাচ্ছিল্য করা হয়
  • কৌতূহলী | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২৩:৫৫552150
  • এখানে হিন্দু মুসলিম বাইনারী ছাড়াও আরও একটা বাইনারী আছে। ভদ্রলোক ভার্সেস অন্ত্যজ শ্রেণীর বাইনারী। দরিদ্র হিন্দু, মূলত দরিদ্র হিন্দু মহিলাদের বড় অংশ বিজেপির বিরুদ্ধে ভোট দিতেন। তারা বাদ পড়লে বিজেপির সুবিধা। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ এপ্রিল ২০২৬ ২৩:৫২552149
  • ৫০ লক্ষ মৃতর মধ্যে হিন্দু কত লক্ষ? আর সংখ্যালঘু ভোটারের সংখ্যা এবং তার বাদ যাওয়ার অনুপাত কত ? সবই লক্ষ করুন।
  • ৯০ লক্ষ ভোটারের বাদ যাওয়া | 165.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২৩:৪৭552148
  • একদল ৯০ লক্ষ নিয়ে বিচলিত, অন্য পক্ষ বলে, তার মধ্যে ৬০ লক্ষ হিন্দু আর ৫০ লক্ষ মৃত।
    তাহলে আসলে খেলা ঘোরাবে কত লক্ষ?
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ এপ্রিল ২০২৬ ২৩:৩১552147
  • কেকে, গুরুপদর এই অবতারখান যেহেতু নববর্ষের বৈশাখী পদযাত্রার মুখোশ গুলোর ওপর বেস করে বানানো, তাই হয়তো ওরকম লাগছে। ওই মুখোশ গুলোতেও প্যাঁচার ঠোঁটের নীচে একটু দাড়ি টাইপের একটা ঝোলা অংশ থাকে, তার ওপর এমন চোখ পাকিয়ে থাকে, দেখলেই মনে হয় কেমন যেন রেগে আছে।
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ এপ্রিল ২০২৬ ২৩:২৮552146
  • @ কালনিমে
    হুমম ৯০ লক্ষ ভোটারের বাদ যাওয়াটা বড় ফ্যাক্টর হিসেবে দেখছে বাজি ধরা লোকজন। খুবই স্বাভাবিক সেটাই।
     
    @ হেঁয়ালি, হ্যাঁ পলিমার্কেট ভারতে ব্লকড।
  • কৌতূহলী | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২৩:২০552145
  • আমার মনে হয় কলেজ বা ইউনিভার্সিটির প্রাতিষ্ঠানিক শিক্ষা দরকার, সে যতই গালমন্দ করি না কেন। একটা কোর্স স্ট্রাকচার বা অভিজ্ঞ অধ্যাপক, সহপাঠী সবকিছুর জন্যই। তারপর পাস করে গেলে সেলফ স্টাডি করে কোনকিছু শিখে নেওয়া যেতে পারে। ইউটিউব নেট বা এ আই কে সহযোগী হিসাবে ধরা যেতে পারে, বিকল্প নয়। এবার আমি আমার মত বিলো এভারেজ স্টুডেন্টদেরকথা বললাম। মেরিটোরিয়াস স্টুডেন্টরা কোন গাইডেন্স ছাড়াও সেলফ স্টাডি করে নিজে তৈরী হতে পারেন হয়তো।
  • &/ | 216.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:৫৭552144
  • ফান্ডা এখন বানানো যায় ফোন আর নেট থাকলেই হাটে মাঠে ঘাটে নন্দনের সিঁড়িতে বসে... :)
  • &/ | 216.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:৫৪552143
  • তখন লাইব্রেরিতে বই টই খুঁজতে আর নোট নিতে নিতে হাতে কাঁধে পিঠে খুব ব্যথা হত .... এখন ই কপি থাকায় ব্যথা কম :)
  • lcm | ১০ এপ্রিল ২০২৬ ২২:৩৫552142
  • এটা শুধু এডুকেশন (হায়ার এড) নয়, সর্বত্র...
    যেমন, মেডিক্যাল ট্রিটমেন্ট... এটা এখন পেশেন্ট আর ডাক্তারের জয়েন্ট এফোর্ট, পেশেন্ট নিজেই প্রচুর ভিডিও এবং অন্যান্য কনটেন্ট দেখে অ্যানালিসিস করছে, তারপর ডাক্তার/নার্স এর সঙ্গে কনসাল্ট করছে...
    কলেজ ইজ লাইক দ্যাট...দ্য এজ অফ স্পুন ফিডিং ইজ ওভার... এটা ঠিক কোনো কালেই ছিল না, টিচার বোঝানোর পরে স্টুডেন্টদের লাইব্রেরি গিয়ে চারটে বই ঘেঁটে ফান্ডা বানাতে হত...
  • &/ | 216.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:৩৪552141
  • কেকে খোঁজ করছিলেন দেখলাম। আছি গো কেকে, নীপা আছি। সপ্ত ঋষি আর অষ্ট বসুদের যদি দলবদ্ধ করা যায় তাহলে কী হতে পারে, নবগ্রামের দশচক্রে গিয়ে সেই ব্যাপারটা নিয়ে ....
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২২:৩০552140
  • পলিমার্কেট সাইট খুলছে না। ভারতে ব্লকড নাকি?
  • কালনিমে | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:২৫552139
  • @রমিত এস আই আর হবে
  • X | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:২৪552138
  • আচ্ছা- ৮০ বা ৯০ এর দশক কি ২০০০ এর প্রথম দশকে শারদীয় দেশ বা প্রতিদিন কোথাও অনলাইন পাওয়া যাবে ? বেশ পড়বার ইচ্ছে হচ্ছে
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ এপ্রিল ২০২৬ ২২:২৪552137
  • পলিমার্কেটে দেখলাম বিধানসভা নির্বাচনের দরে হঠাৎই বেশ খানিকটা বদল এসেছে। আগে টিএমসি 67 % আর বিজেপি 23% মতো ছিল। এখন যথাক্রমে 54 আর 43 মতো দেখাচ্ছে, একজন শেয়ার করেছিল। কী এমন ঘটে গেল যে এতটা বদল হচ্ছে বেট মার্কেটে।
  • দ'কে, জনান্তিকে | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:১৩552136
  • কনফার্ম ও করছি না ডিনাই ও করছি না।
  • একক | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২২:১২552135
  • তাহলে তো ওই ঘাড় নীচু করে ম্যাও ম্যাও ই হল- সেইটিই শেখানো হচ্ছে, নিজের শিরদাঁড়াটি একেবারে তলতলে জেলি করে ফেলো, যাতে মার্কেটে তুমি সেলেবল প্রোডাক্ট হ‌ও, তোমাকে যে যা বলবে, যত উদ্ভটতম আজ্ঞা/অনুজ্ঞা/অনুরোধ/আদেশ হোক, বিনা মন্তব্যে ঘাড় হেলিয়ে পালন করে যাবে যথানিয়মে। সে তো জানিই। তবে হ্যাঁ একটা কাঠামো থাকা ভালো সেটা আমিও বিশ্বাস করি, কিন্তু কাঠামোর‌ও তো একটু স্থিতিস্থাপকতা থাকবে রে বাবা!
  • একক | ১০ এপ্রিল ২০২৬ ২২:০৪552134
  • এখানে ধর্ম কেন সেই জটিলতায় আপাতত গেলুম না।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫৯552133
  • কবি বলেছেন, শেখার কোন শেষ নাই, শেখার চেষ্টা বৃথা তাই।
  • একক | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫৯552132
  • विद्या ददाति विनयं विनयाद् याति पात्रताम्।
    पात्रत्वात् धनमाप्नोति धनात् धर्मं ततः सुखम्॥
     
    অর্থাত, ইশকুল কালেজের শিক্ষা আপ্নাকে বিনয় মানে কিনা স্ট্রাকচার দেয়। স্ট্রাকচার প্রকৃত অর্থে ( বিক্রয়যোগ্য অর্থে) ভ্যালু এড করে ( পাত্রতাম)। এই মার্কেটেবল ভ্যালু ধন অর্থাৎ পুঁজির আহ্বায়ক। পুঁজি, ভোগের ( সুখের) চাবিকাঠি।
     
     
    এই কারণে, মন খারাপ করেও বিনয় অর্থাত স্ট্রাকচারড মেইন্সট্রিম শিক্ষা আয়ত্ত করবেন। এটাই এই শব্দগুলোর মানে। ঘাড় নীচু করে ম্যাও ম্যাও করার অর্থে বিনয় শব্দ তখন ব্যবহৃত হত না।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫৯552131
  • 'এসো হে বইশাখ'এ গুরুপদ'র নতুন অবতার আমি দেখিনি তা মনে করবেন না। কিন্তু ঐ দুটো হলুদ অংশ, মাথার ওপর তিনকোণা আর ঠোঁটের নীচে অগ্নিশিখায়েস্ক, এর কারণে আমার প্যাঁচার থেকে বেশি কেমন মোরগ মোরগ লাগছে! অবশ্য গুরুপদ মেটামর্ফমেগাস হয়ে থাকতেই পারে। তাহলে তো কিছু বলার নেই। আচ্ছা, আপনাদের গুরুতর আলোচনার মধ্যে অপ্রাসঙ্গিক কথা বললাম, স্যরি। আসলে গুরুপদ'র নিত্যনতুন ফ্যাশন স্টেটমেন্ট ফলো করাটা আমি নিজের একটা পবিত্র কর্তব্য মনে করি।
  • | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫৩552130
  • এই মেজার নিয়ে ব্যতিব্যস্ত ইনি তো যদ্দুর মনে হয় প্রত্যয়। এঁকে হঠাৎ ডিসি মনে হল কী করে রে বাবা!
    তবে অ্যালবার্ট ব্যানার্জিকে দেখে আমার প্রভাতকুমার মুখার্জীর ওই গল্পটা মনে হয়। সেই যে সেই আই ডোন্ট নো'র মানে জিগিয়েছিল যে মাস্টার তার কথা মনে হয়।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫২552129
  • কিন্তু এত শিখে কী হবে,অ্যাই তো সব করে দিচ্ছে। ইলোন্দা যেমন বলেছেন, এজ অফ অ্যাবানডেন্স।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৫১552128
  • আমার মনে হয় অন্তত কলেজ অবধি পড়ে নেওয়া উচিত, মানে অন্তত গ্র‌্যাজুয়েশান অবধি। আর কলেজে পড়ার সাথে সাথে, বা তার পরে নিজে নিজেও অনেক কিছু শেখা যায়। তবে অনেকে তো আবার কলেজ এডুকেশানকে ওভারহাইপড বলে, কারা যেন কলেজ থেকে ড্রপআউট করে কোম্পানিও খুলেছে। দিনের শেষে যার যেটায় সুবিধা হয় আর কি, পসন্দ আপনা আপনা।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৪৪552127
  • হোস্টেলে থেকে বন্ধুদের সাথে ক্লাস করা, ঘোরার মজা কি আর ঘরে থেকে পাওয়া যায়? ঘর ছেড়ে বেরিয়ে পড়ার অন্যরকম আনন্দ :-)
  • যদুবাবুকে | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৪২552126
  • আচ্ছা, আপনার কথাতেও যুক্তি আছে, কী আর বলি তাহলে।
  • কৌতূহলীকে ক | 14.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৪২552125
  • অ্যাই, ঠিক এটাই আমার আপত্তির জায়গা। যদি আমি ইউটিউব আর জেমিনি থেকেই শিখব, তাহলে আর বাড়ি ছেড়ে, মাকে ছেড়ে এতো দূরে, এতো পয়সা খরচ করে, মন খারাপ করে, একা একা হোস্টেলে থেকে ক্লাস করতে যাচ্ছি সকাল নটা দশটায়?
  • lcm | ১০ এপ্রিল ২০২৬ ২১:৪০552124
  • কলেজ ইউনি স্ট্রাকচার দেয় - কারিকুলাম, কন্টেন্ট - নলেজ ইভ্যালুয়েশন মেকানিজম ( টেস্ট, ক্যুইজ, স্কোরিং ...)
  • lcm | ১০ এপ্রিল ২০২৬ ২১:৩৯552123
  • প্রভু বলেছেন - এখন শিখতে গেলে তিনটে বেসিক জিনিস (ল্যাপটপ/ফোন, ডেটা কানেক্শন, টাইম) লাগে, আর একটা কঠিন জিনিস (মোটিভেশন) লাগে...
  • কৌতূহলী | 103.*.*.* | ১০ এপ্রিল ২০২৬ ২১:৩৪552122
  • ইউটিউব বা নেট ইউজ করে সেলফ স্টাডি কি ঠিক কলেজ ইউনিভার্সিটি শিক্ষার বিকল্প ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত