এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ০১:০৫551609
  • এই লোকেরা অন্য সময়ে কী করেন? এই কিউরা? মানে কোনো পেশা টেশা .... সাংবাদিকতা? সিনেমা তো কালেভদ্রে ...
  • kk | 2607:fb91:4c8e:c9c3:a47b:ffbc:35b8:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ০১:০৪551608
  • হ্যাঁ, 'পরমা' আমারও ভালো লেগেছিলো। অপর্ণা সেন একটা টেলিফিল্ম বানিয়েছিলেন 'পিকনিক', সেটাও ভালোই লেগেছিলো। সেটা অবশ্য হিন্দীতে ছিলো। ওনার অন্যান্য ছবির ব্যাপারে ডটের সাথে কিছুটা একমত। 'গয়নার বাক্স' খুবই ঝুল লেগেছিলো। ঋতুপর্ণ'রও খুব হাতে গোনা ছাড়া বেশির ভাগ সিনেমা আমার খুব একটা পোষায়নি। অবশ্য আমি বাংলা ছবি খুব বেশি দেখেছি তা নয়।
  • তরমুজ | 2409:40e0:2a:780d:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ০১:০২551607
  • এতো সব আদ্যি কালের বদ্যি যুগের সিনেমা। এত কচি বয়সে এত বুড়ো হতে চাই না। আমাদের জন্য বাম ভাবধারার কিউ ঠিক আছে।
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০১:০০551606
  • পরমা ভাল।
  • তরমুজ | 2409:40e0:2a:780d:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৯551605
  • কিউ নিঃসন্দেহে এক জন ভাল পরিচালক। ওর সিনেমার মূল বিশেষত্ব হল এক্সপেরিমেন্ট। কিন্তু ওর যা সম্মান বা সুযোগ পাওয়ার কথা ছিল। সেটা উনি পাননি। 
  • &/ | 107.77.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৯551604
  • পরমা  সিনেমাটা  আমার বেশ  লাগে , মাঝে  মাঝে  দেখি। বনেদী  বাড়ির  দুর্গাপুজোর  সীন  দিয়ে  শুরু  :)
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৮551603
  • &/ | 107.77.***.*** | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৬551602
  • গয়নার বাক্স দেখে চটে কাঁই হয়েছেন কিছু বাংলাদেশি লিবারেল লোকজন, সেই যে এক কাতর কবিকে দেখানো হয়েছিল সেই নিয়ে ক্ষোভ
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৬551601
  • পুরোনো একটা ভাল বই হচ্ছে - শুভ বিবাহ 
  • তরমুজ | 2409:40e0:2a:780d:8000::***:*** | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৬551600
  • ওনার এই সাক্ষাৎকারটি এন্ড টু এন্ড বাংলা চলচ্চিত্র জগৎ ও সামগ্রিকভাবে আমাদের রাজ‍্যের চিত্রটা তুলে ধরেছে। সেটারই প্রশংসা করলাম। 
     
    ওনার কাজ দেখেন নি, তা কি প্রশংসা করছেন। আর উনি তো পুরো দেশের চিত্রটাই তুলে ধরেছেন। ইন্টারভিউ তে দেখলাম। 'প.ব. তে যা সিনেমা বানান যায়। তা দেশের অন্যান্য জায়গায় বানানো যায় না। কিন্তু প.ব. তেও অনেক সমস্যা আছে। এবং তার কারন বাণিজ্যিক সিনেমা।' এটাই তো উনি বলেছেন।
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫৩551599
  • ৩৬ চৌরঙ্গী লেন ভালো।
    মিস্টার অ‍্যান্ড মিসেস আইয়ার ভালো।
    বাকিগুলো কম বেশি ঝুল।
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫১551598
  • হ‍্যাঁ। অপর্ণা সেনের একটি ঝুল বই।
  • kk | 2607:fb91:4c8e:c9c3:a47b:ffbc:35b8:***:*** | ০২ এপ্রিল ২০২৬ ০০:৫০551597
  • 'গয়নার বাক্স' অপর্ণা সেনের নয়?
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৩৮551596
  •  
    এই যে ছোটদের ছবি
  • . | ০২ এপ্রিল ২০২৬ ০০:৩২551595
  • মানালি,
    ছোটদের ছবি দেখেছ?
    না দেখে থাকলে দেখে নাও। কৌশিক গাঙ্গুলির তৈরি।
  • Manali Moulik | ০২ এপ্রিল ২০২৬ ০০:২৯551594
  • @রমিদ্দা, হ‍্যাঁ হ‍্যাঁ এটাই। না আমি সেভাবে ওনার কাজ কিছুই দেখিনি। আমার বাংলা সিনেমা দেখা বলতে স্বর্ণযুগের গন্ডি, সত‍্যজিৎ রায়ের কিছু আর ঋতুপর্ণ ঘোষের কয়েকটি খুবই সীমিত সিনেমা (নাম হাতে গুণে বলে দিচ্ছি, গয়নার বাক্স, দহন, মেমোরিস ইন মার্চ) মিটে গেলো। হালে চার পাঁচটা দেখেছি, - সোনার পাহাড় (তনুজা দেবী - সৌমিত্র চট্টোপাধ্যায়), শেষের কবিতা (লিলি চক্রবর্তী - সৌমিত্র চট্টোপাধ্যায় ), গোত্র, টনিক ইত‍্যাদি। ওনার এই সাক্ষাৎকারটি এন্ড টু এন্ড বাংলা চলচ্চিত্র জগৎ ও সামগ্রিকভাবে আমাদের রাজ‍্যের চিত্রটা তুলে ধরেছে। সেটারই প্রশংসা করলাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০২ এপ্রিল ২০২৬ ০০:০৭551593
  • কিউ এর কথায় মনে পড়ল যখন অল্টারনেট রোববার করে এই সময়ের সাপ্লিমেন্টের শেষ  পাতায় গুরু বেরোত, আরেক অল্টারনেট রোববারে কিউ এর কীর্তি বলে একটা পাতা বেরোত। কিউ নানা বিদেশী সিনেমা, ফিল্ম মুভমেন্ট এসব নিয়ে লিখত। আরেকজন লিখতেন, সুরজিৎ সেন।     
  • . | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৫৯551592
  • নবারুণের ফ্যাতাড়ু নিয়ে সিনেমা পুরো ঝুল হয়েছে।
  • . | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৫৭551591
  • মালদায় শুনলাম বহুত ঝামেলা চলছে।
  • lcm | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৫৭551590
  • যখন থেকে শুনলাম এই ট্রিপে আর্টেমিস শুধু চাঁদের চারপাশে চক্কর মেরে চলে আসবে, ওখানে কেউ নামবে না ...  তখন থেকে ইয়ে .. পরের বছর নামার প্ল্যান আছে , তখন দেখা যাবে ...
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৫৭551589
  • কিউ এর সিনেমা নিয়ে উচ্ছ্বসিত হবার মতো এখনো কিছু পাইনি,  কিন্তু একটা ব্যাপার ওঁর কাজ, সাক্ষাৎকার, এপ্রোচ ইত্যাদি দেখার পর মনে হয়েচে,  যে ভদ্রলোক কাজটা এন্ড টু এন্ড বোঝেন ও টেকনিকালি সাউন্ড।  
     
    যদি ওয়ার্কশপ ইত্যাদি করেন কখনো,  চলে যাবো। শেখার যায়গা আচে।
  • / | 135.148.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৫০551588
  • অনামিত্র যখন গুরুতে লিখতো, সেই অনেকদিন আগে, বিপ পাল ইত্যাদিরা আসত, তখন একটা ডিসকাশন হয়েছিল বাংলায় সমান্তরাল সিনেমার পরিসর নিয়ে। সেখানে বা অন্য কোথাও অনামিত্র কিউয়ের গান্ডু নিয়ে খুব একটা উচ্চ্বসিত হয়নি বলেই মনে পড়ে। সেক্স আছে যখন তখন মার্কেট পেতে আর অসুবিধে কি, এরকম একটা কথা বোধহয় বলেছিল। তারপর নবারুণের ফ্যাতাড়ু নিয়েও অনেক সময় গুরুর পাতায় তর্কাতর্কি হয়েছে। সাবভার্সনটা সত্যি হচ্ছে তো নাকি কেবল খিস্তিটাই থেকে যাচ্ছে? তারপর তো গুরু সোশ্যাল মিডিয়া হয়ে গেল। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে কত জল বয়ে গেল। তাপস দাশ কি আজকাল গুরুতে আসে? বোধহয় না। তক্কগুলোর কোনো মীমাংসা হল না। এই তো কদিন আগে বেলা তারও মরে গেল।
  • &/ | 107.77.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৩৮551587
  • কত বছর পরে আবার চাঁদের কাছে যাচ্ছে মানুষ। ইশ ওদিকে সেই স্পেস ওডিসিসিনেমায় চাঁদে মনোলিথ .... ওঁরা ভেবেছিলেন ২০০১ এর আগেই চাঁদে কলোনি হয়ে যাবে
  • dc | 2402:e280:2141:1e8:d11b:9b15:760a:***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:৩৩551586
  • সব ঠিক থাকলে আর সাড়ে চার ঘন্টা। এখনও অবধি লঞ্চ ইজ আ গো। 
  • তরমুজ | 2409:40e0:2a:780d:8000::***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:১৪551585
  • @মানালি, কৌশিক মুখার্জী। লোকটিকে খুব খারাপ লাগে না আমার। 
     
    লোককে ভাল লাগিয়ে লাভ নেই। লোকের কাজকে ভাল লাগাতে হবে। কারন কেউই ১০০% সাচ্চা হয় না। হওয়া সম্ভও না। তাই কাজ দিয়ে বিচার করাটাই ভাল মেথড।
  • তরমুজ | 2409:40e0:2a:780d:8000::***:*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:০৬551584
  • হ্যা অনেক দিন আগে ওর একটা সিনেমা দেখে ছিলাম। নামটা মনে করতে পারছিলাম না। গারবেজ। সুযোগ পেলে এক বার দেখে নিতে পারেন।
  • &/ | 107.77.***.*** | ০১ এপ্রিল ২০২৬ ২৩:০৪551583
  • আর্টেমিস  আর্তেমিস  আর্তে  আহ  কারা  আছে  ওটার  মধ্যে ? ওই  যে  ফ্লাইবাই  করবে  ?
  • lcm | ০১ এপ্রিল ২০২৬ ২২:২৪551580
  • হালে কিউ একটা হিন্দি সিনেমা "তেহরান" (২০২৫) এ অভিনয় করে, ভারত সরকারের ইন্টেলিজেন্স অফিসার এর রোলে ... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত