এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১২:৩৫551549
  • একক যে লিখলঃ "বরং একশো বিশটা একাডেমীক উচফড়িং পাঁচশো জায়গায় আন্ডারলাইন করে "প্রমান" করে দেবে : "অমুক লেখক তাঁর অমুক অমুক গল্পে চাষিদের দুঃখের কাহিনী যেভাবে বর্ণনা করেছেন এবং তাই নিয়ে তমুক প্রাবন্ধিক তাঁর ঘেঁটুপাড়ার প্রবন্ধসমূহ নামক প্রামাণ্য বইখানিতে লিখেছেন যে ড্যাং ড্যাং ড্যাং ""

    মনে পড়ল, বেশ ক'বছর আগে সীগাল থেকে মহাশ্বেতা দেবীর চেট্টি মুণ্ডা উপন্যাসটার ইংরেজী অনুবাদ বেরিয়েছিল, এবং সে অনুবাদের শুরুতে গায়ত্রী স্পিভাকের একটা বড় লেখা ছিল, যে লেখায় উপন্যাস থেকে লাইন তুলে তুলে এবং দাগিয়ে দাগিয়ে প্রমাণ করা ছিল কীভাবে উপন্যাসটিতে আদিবাসীদের ওপরে রাষ্ট্রশক্তির শোষনের কথা লেখা আছে, তাদের প্রতিবাদের কথা ইত্যাদি। কিন্তু কথা হল, গায়ত্রী স্পিভাককে একাডেমীক উচফড়িং বলা হয় না। শিকাগো ইউনি কীভাবে তৃতীয় বিশ্বর রেজিস্ট্যানসকে চিহ্নিত করে জনগণকে শিখিয়ে দিত, সে কথাও বিশেষ বলা হত না।
  • albert banerjee | ০১ এপ্রিল ২০২৬ ১২:৩১551548
  • "স্বদেশী কাণ্ডর সঙ্গে যে আমার স্বামীর যোগ ছিল না বা তিনি এর বিরুদ্ধে ছিলেন তা নয়। কিন্তু "বন্দে মাতরম্‌' মন্ত্রটি তিনি চূড়ান্ত করে গ্রহণ করতে পারেন নি। তিনি বলতেন, দেশকে আমি সেবা করতে রাজি আছি, কিন্তু বন্দনা করব যাঁকে তিনি ওর চেয়ে অনেক উপরে। দেশকে যদি বন্দনা করি তবে দেশের সর্বনাশ করা হবে।"
     
    "আমার স্বামী আমার মুখের দিকে স্থিরভাবে এক রকম করে চাইলেন, আমি তার মানেটা ঠিক বুঝলুম না। ভিতরে হঠাৎ একটু কেমন লজ্জা বোধ হল। বললুম, না না, সে কাজ নেই।

    তিনি বললেন, কেনই বা কাজ নেই? আমি সন্দীপকে বলব, যদি কোনো রকমে সম্ভব হয় তা হলে কাল সে থেকে যাবে।

    দেখলুম সম্ভব হল।"
     
    "কবে তাঁর কঠিন অজীর্ণরোগ হয়েছিল তার ইতিহাস এল। প্রায় সাত মাস ধরে তাঁর কিরকম অসহ্য ভোগ গিয়েছে তাও শুনলুম। অ্যালোপ্যাথ হোমিওপ্যাথ সকল রকমের চিকিৎসকের উপদ্রব পার হয়ে অবশেষে কবিরাজের চিকিৎসায় কিরকম আশ্চর্য ফল পেয়েছেন তার বর্ণনা সেরে হেসে তিনি বললেন, ভগবান আমার ব্যামোগুলোও এমনি করে গড়েছেন যে স্বদেশী বড়িটুকু হাতে-হাতে না পেলে তারা বিদায় হতে চায় না।
    আমার স্বামী এতক্ষণ পরে বললেন, আর বিদেশী ওষুধের শিশিগুলোও যে একদণ্ড তোমার আশ্রয় ছাড়তে চায় না, তোমার বসবার ঘরের তিনটি শেল্‌ফ্‌ যে একেবারে--"
     
    "বন্দে মাতরম্‌' মন্ত্র সম্বন্ধে আমার স্বামীর মত কী তিনি জানতেন, সেইটের উল্লেখ করে বললেন, দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে সেটা কি তুমি মান না নিখিল?

    একটা জায়গা আছে মানি, কিন্তু সব জায়গাই তার তা মানি নে। দেশ-জিনিসকে আমি খুব সত্যরূপে নিজের মনে জানতে চাই এবং সকল লোককে জানাতে চাই-- এতবড়ো জিনিসের সম্বন্ধে কোনো মন-ভোলাবার জাদুমন্ত্র ব্যবহার করতে আমি ভয়ও পাই লজ্জাও বোধ করি।

    তুমি যাকে মায়ামন্ত্র বলছ আমি তাকেই বলি সত্য। আমি দেশকে সত্যই দেবতা বলে মানি। আমি নরনারায়ণের উপাসক-- মানুষের মধ্যেই ভগবানের সত্যকার প্রকাশ, তেমনি দেশের মধ্যে।

    এ কথা যদি সত্যই বিশ্বাস কর তবে তোমার পক্ষে এক মানুষের সঙ্গে অন্য মানুষের সুতরাং এক দেশের সঙ্গে অন্য দেশের ভেদ নেই।

    সে কথা সত্য, কিন্তু আমার শক্তি অল্প, অতএব নিজের দেশের পূজার দ্বারাই আমি দেশনারায়ণের পূজা করি।

    পূজা করতে নিষেধ করি নে, কিন্তু অন্য দেশে যে নারায়ণ আছেন তাঁর প্রতি বিদ্বেষ করে সে পূজা কেমন করে সমাধা হবে? "
     
    "নিখিল, তুমি যে এই-সব তর্ক করছ এ কেবল বুদ্ধির শুকনো তর্ক। হৃদয় ব'লে একটা পদার্থ আছে তাকে কি একেবারে মানবে না?

    আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলিয়ে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য ব'লে চালাতে চাও তখন আমার হৃদয়ে লাগে বলেই আমি স্থির থাকতে পারি নে। আমি যদি নিজের স্বার্থসাধনের জন্যে চুরি করি তা হলে নিজের প্রতি আমার যে সত্য প্রেম তারই কি মূলে ঘা দিই নে? চুরি করতে পারি নে যে তাই। সে কি বুদ্ধি আছে ব'লে না নিজের প্রতি শ্রদ্ধা আছে ব'লে? "
     
    "আজ ধিক্‌ থাক্‌ সেই ধর্মকে যা হাসতে হাসতে সর্বনাশ করতে জানে না।"
  • সিএস | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১২:২১551547
  • আর এক হেঁয়ালি হল, মানালি যে লিখল, "ভারতের বাইরে", এই কথার মানে কী ?
  • সিএস | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১২:১৮551546
  • ও আচ্ছা, হেঁয়ালি বটে।
  • সিএস | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১২:১৭551545
  • আর বিসর্জন নাটক তো ত্রিপুরার রাজাদের পৃষ্ঠপোষকতায় আর রাজতন্ত্র - নিয়ম - ক্ষমতা ইত্যাদির ক্রিটিসিজম ঢুকে আছে। পোস্টমাস্টারের আবার ইংরেজী শিক্ষিত মধ্যবিত্তর ক্রিটিসিজম ঢুকে আছে, চরিত্রটি কলকাতা থেকে গ্রামে গিয়ে সে গ্রাম নিতে পারে না, সেখান থেকে চ্যুত সে, তাকে পালাতে হয় সেই গ্রাম থেকে। অন্যদিক থেকে বলা যায়, দুটি লেখা ধরলে, যাদের পৃষ্ঠপোষক বলে মনে করা হচ্ছে, তাদের ক্রিটিসিজমই করা হচ্ছে, তাদের তৈরী ব্যবস্থার ফাঁক্গুলোর।
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ১২:১৭551544
  • ওটা হেঁয়ালি বলেছেন একক সবে লিকল :)
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ১২:১৬551543
  • মুস্কিল হলো প্রান্তিকের প্রতিনিধিত্ব কাকে বলে এই সংজ্ঞায়নটাই ঘেঁটে দেওয়া হয়েচে পরবর্তী হিউম্যানিটিস চর্চায়। শিল্পে এজেন্সি থাকা মানে একটা চরিত্র বা ঘটনা হিসেবে থাকা নয়। কয়লাখনি অঞ্চলের না খেতে পাওয়া মজদুরকে নিয়ে মধ্যবিত্তপোষি কাহিনি লেখা যায় এবং লেখা হয় ও। এগুলো যে আদৌ মজদুরের প্রতিনিধিত্ব নয় তা জোরগলায় বলার মত লোক নেই। বরং একশো বিশটা একাডেমীক উচফড়িং পাঁচশো জায়গায় আন্ডারলাইন করে "প্রমান" করে দেবে : "অমুক লেখক তাঁর অমুক অমুক গল্পে চাষিদের দুঃখের কাহিনী যেভাবে বর্ণনা করেছেন এবং তাই নিয়ে তমুক প্রাবন্ধিক তাঁর ঘেঁটুপাড়ার প্রবন্ধসমূহ নামক প্রামাণ্য বইখানিতে লিখেছেন যে ড্যাং ড্যাং ড্যাং "( বহুকাল আগে একজন এই সংস্কৃতিকে ঠুকে গেছেন :সুকুমার )
     
    এবার এই অমুক তমুক টু ঘেঁটুপাড়া পুরোটাই সার্কুলার রেফারেন্স। বছরের সাড়ে তিনটে কনফারেন্স আড়াইখানা জনতা ফিশ ফ্রাই উত্তর মিকেইন জেল খেয়ে একই ভাট বছরের পর বছর বকে চলেছে।
     
    সেরকম পরিবেশে দাঁড়িয়ে কেনো তোরাপের ভাষা বা বুড়ো শালিখের ভাষা পরিবর্তী লেখকদের মধ্যে আসেনি সেই নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা সম্ভব নয় কারণ বাজারে যে সর্বসম্মত কোয়ান্টিফায়ারগুলো চলে তা সর্বৈব ঢপের। আমি ইচ্ছে করেই প্রলেতারিয়েত কথাটা নিলুম না। প্রান্তিক বল্লে ডাইমেনশনে গোটাটা ধরতে সুবিধে হয়।
  • সিএস | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১২:১৩551542
  • প্রথমদিকে রাজর্ষি আর পরে পোস্টমাস্টার - তফাৎ কতদিনের ? ১৮৮৭ আর ১৮৯১, যথাক্রমে এই দুটো সাল মনে হয় ঐ দুটি লেখার সময়। রাজর্ষি থেকে নিয়ে পরে বিসর্জন নাটক, সে তো আরো পরে। চার বছরের মধ্যে রবিবাবু বুঝে যাচ্ছেন যে জমিদারদের বদলে এবার মধ্যবিত্তদের জন্য লিখতে হবে, এককের বক্তব্য এরকম ? আরো একটু বাড়িয়ে দিলে, ছোটগল্পগুলো লেখা কবে শুরু হচ্ছে, সেসব লেখাই কি মধ্যবিত্তদের জন্য ? এই যে লেখাগুলো তার মধ্যে দিয়ে তো রবিবাবুর চিন্তাচেতনার বদল ঘটে যাচ্ছে বা অন্য আরোদিকে ছড়িয়ে যাচ্ছে, সে সবই মধ্যবিত্তর পিঠচাপড়ানি পাওয়ার জন্য ?
  • একক | ০১ এপ্রিল ২০২৬ ১১:৪৬551541
  • এগুলো এমনি খারাপ না। ধরুন আমি একদিন  বিখ্যাত হলুম আর লোকে গুরুর গণ্ডার ​​​​​​​বলে ডাকতে ​​​​​​​লাগলো। ​​​​​​​মানে ওই ​​​​​​​ছন্দের জাদুকর ​​​​​​​লাইনে ​​​​​​​আরকি ! এখন আপনাদের সামনে গালমন্দময় বক্তব্য ​​​​​​​রাকবেন ​​​​​​​গুরুর ​​​​​​​গণ্ডার ​​​​​​​শ্রী একক! 
     
    ভা ভা গো :(((
  • হেঁয়ালি | 49.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১১:৪৪551540
  • পড়ে মনে হল ভবানী সেন বলতে চেয়েছেন রবিবাবুর টার্গেট অডিয়েন্স ছিলেন মধ্যবিত্ত পেতিবুর্জোয়ারা। কথাটা সত্যি। রবিবাবুর আগে বাংলা লেখায় প্রলেতারিয়েতদের প্রতিনিধি ছিলেন কালীপ্রসন্ন, দীনবন্ধু, মাইকেল। আর উল্টোদিকে হিন্দু জমিদারদের জন্য ছিলেন রামমোহন, বঙ্কিম, বিবেকানন্দ। রবিবাবু নিজে জমিদার হয়েও বুঝতে পেরেছিলেন শিল্প পৃষ্ঠপোষকতার ভার অচিরেই চাকুরীজীবীদের হাতে যাবে। প্রথমদিকে সেজন্য রাজর্ষি লিখলেও পরে গল্পের চরিত্র পোস্টমাস্টার। এই কথা তো নবারুণও বলেছেন।
     
  • হেঁয়ালি | 49.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১১:৩৫551539
  • সকাল সকাল ওরাকেলে ৩০ হাজার ছাঁটাই। ভারতে ১২ হাজার।
  • X | 103.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ১১:০৪551538
  • @১ঃ৪৮ অ‍্যান্ডর - আমার তো মনে হয় ইট ওয়াজ আ স্মল ওয়ার্ল্ড - সবাই সবাইকে চিনতেন কম বেশি- আর পরস্পর পৃষ্ঠকণ্ডূয়ন চলতোই। "কবিশেখর তো কালিদাস বাবু কে দেওয়া হয়েছে- তা'লে সত‍্যেন'দা - আপনি "ছন্দের যাদুকর" টা নিন। নজরুল দা তো এমনিই বিদ্রোহী- ওটাই থাক। "
    এইরকম আর কি - সুকি এটা ভালো বলতে পারতেন। 
    সুকুমার রায় ও তো ভাবুক দাদা রবিবাবু কে ঠুকে লিখেছিলেন শুনেছি। দিলীপ রায় বা শনিবারের চিঠিতেও অনেক ব‍্যঙ্গ করেছেন। তবে নোবেল পাওয়ার পরে আন্তর্জাতিক পরিচিতি থেকেই বোধহয় বিশ্বকবি হয়ে যান।
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ১০:০৩551537
  • জেলমুক্তির পরেই ফের তোলাবাজিতে অভিযুক্ত, অধরা মিনি ফিরোজ'। পিসী-র পাট্টি রকস :-)
     
     
    আমি জাষ্ট লিখতে যাচ্ছিলাম এটা। গুলশন কলোনী তো গত সেপ্টেম্বরে মনে হচ্ছিলো ভারতের বাইরে। দেখলে গা শিউরে ওঠে এসব। আবার তারাই ওপেনলি চড়ে বেড়ায়। কী আর বলা যাবে !
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০৭:১৩551536
  • ওদিকে সবকিছু ঠিকঠাক থাকলে আজ, এপ্রিল ফুলস ডেতে, নাসার আর্টেমিস ২ লঞ্চ হতে চলেছে। পঞ্চাশ বছর পর আবার ম্যানড লুনার ফ্লাইবাই। এখানে লাইভ ফিড দেখাচ্ছেঃ
     
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০৭:০৮551535
  • সে তো বটেই, দাঙ্গাবাজ, সাম্প্রদায়িক
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০৭:০৬551534
  • অরণ্যদা, এরকম হবেঃ "হয় দাঙ্গাবাজ বিজেপি, নয় মহা চোর তিনো, এই আমাগো চয়েস"
     
    ওই ডিস্টিংশানটা গুরুত্বপূর্ণ :-)
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০৪:৩৮551533
  • এই যে এতো দিন পর ভাট এত জমজমাট -- পুরোনো মেজাজ ফিরে পেয়েছে দেখে খুব ভালো লাগছে। কিপিটাপ।
  • . | ০১ এপ্রিল ২০২৬ ০২:৫০551532
  • থার্ড চয়েস খুনি সিপিয়েম
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৫৪551531
  • স্মাইলি দিলেম বটে, তবে দুঃখের ব্যাপার। হয় ডাকাত বিজেপি, নয় মহা চোর তিনো, এই আমাগো চয়েস :-(
  • aranya | 2601:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৫৩551530
  • 'বেরিয়ে আবার দন্ত বিকশিত করে ঘুরছে। পুনরায় চুরি করছে'
     
    এটা পড়ার পরই আবাপ-তে পড়লাম - 'জেলমুক্তির পরেই ফের তোলাবাজিতে অভিযুক্ত, অধরা মিনি ফিরোজ'। পিসী-র পাট্টি রকস :-)
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৪৮551529
  • এই বিশ্ব কবি কবে থেকে বলা শুরু হয়? উনি বেঁচে থাকতেই? লোকে বিশ্বভারতীর সঙ্গে মিল দিয়ে বলত? ( আর কোনো কবির ব্যাপারে এরকম অভিধা শুনিনি, রাজকবি সভাকবি এইসব শুনেছি যদিও, কিন্তু সেসব তো পেশা হিসেবে, পদমর্যাদা। )
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৪৪551528
  • এদিকে তাড়াতাড়ির চোটে কেবলই বিশ্বগুরু পড়তে বিশ্বগরু পড়ছি। ঃ-)
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৪২551527
  • আচ্ছা, যিনি অত ভালো গান লেখেন, চমৎকার কবিতা ও গল্প লেখেন, রূপকথা স্টাইলের নাটক লেখেন, তাঁকে কেন উপন্যাস ( উপন্যাসের মোড়কে প্রবন্ধও বলা যায়) লিখতে হয়? চাপে পড়ে?
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ০১:৩৯551526
  • শেষ প্রশ্নের কমলও এ কথাই বলেছিল নাকি: "
     
     
    না না। ওই যে আমরা অনর্থক মিষ্টার, ডক্টর, পদবী এসব বসিয়ে পিতৃমাতৃদত্ত নামটাকে জটিল করে তুলি, সেটা নিয়ে বলেছিলো।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০১:৩৩551525
  • ২৩ টা ৪৭: বলেন কি! শেষ প্রশ্নের কমলও এ কথাই বলেছিল নাকি: "কবিগুরু না বিশ্বকবি কোনটা লিখব ভাবতে গিয়ে আনমনে বিশ্বগুরু লিখে ফেলেছি"।?
  • &/ | 151.*.*.* | ০১ এপ্রিল ২০২৬ ০১:২১551524
  • কেকে,
    ফেবুগ্রুপের ধুন্ধুমার কিন্তু বেশ হাইটেক ব্যাপার। কত লিংক কত রেফারেন্স যে আসে! রেফারেন্সে রেফারেন্সে ছয়লাপ! মাঝে সাঝে আবার কেউ টুক করে কন্ট্রোভার্শিয়াল ফুট কেটে পালায়, আর সেই নিয়ে দ্বিতীয় ধুন্ধুমার লাগে। ঃ-)
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০০:৫৪551523
  • আচ্ছা,মানালি ও তরমুজ আমার প্রশ্নের উত্তরে নিজেদের বক্তব্য লিখেছেন, তার প্রাপ্তি-স্বীকার করলাম।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০০:৫০551522
  • অ্যান্ডর,
    বুগুর ঝাঁকিদর্শনের সেই ভজনবাবুকে মনে আছে? রোজ সন্ধ্যেবেলা মহুয়া খেয়ে নেশা করার জন্য ওঁর কোনো না কোনো দুঃখ দরকার হতো। কোনোদিন মালিক মনে দুঃখু দিয়েছেন বলে, কোনোদিন বাঁদরের জন্য দুঃখ। কোনোদিন উল্লুক কিম্বা কচ্ছপের জন্য দুঃখ। তেমনিই ফেবুগ্রুপের ধুন্ধুমার করা। কোনো এক বিষয় হলেই হলো! :-)
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ০১ এপ্রিল ২০২৬ ০০:৪৫551521
  • নিজেকে (ব্যক্তিগত বা জাতিগত ভাবে) চেনার সাথে সে কোন ভাষায় কথা বলে তার সম্পর্কটা ঠিক কী?
     
    মানুষ সমাজবদ্ধ প্রাণী। কোন ব্যক্তি সমাজ বিহীন হয়ে টিকে থাকতে পারে না। সেই সমাজের মধ্যেকার প্রতিটি ব্যক্তি যখন সামাজিক স্বার্থকে, তাদের ব্যক্তিগত স্বার্থ বলে মনে করে। বা কিছু স্বার্থ যেগুলি ঐ সমাজের প্রত্যেকের জন্য প্রযোজ্য। এমন একটি ধারনা তৈরি হলে। তখন ঐ উক্ত সমাজটিকে বলা হয় জাতি। এবং জাতির সঙ্গে ভাষার সম্পর্কটি হল সামাজিক। যদি সমাজবদ্ধ মানুষেরা একে অপরের সঙ্গে মত বিনিময় করতে না পারে। তাহলে সমাজে সবার স্বার্থ যে সমান বা এক, সেই জায়গায় উপনিত হবে কি করে।
  • Manali Moulik | ০১ এপ্রিল ২০২৬ ০০:৪৪551520
  • ওই যে এত এত জেলে যেত ওরা চুরির জন্য, আবার সবাই বেরিয়েও গেল টুপ টাপ করে করে? )
     
    বেরিয়ে আবার দন্ত বিকশিত করে ঘুরছে। পুনরায় চুরি করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত