এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:১০551249
  • এত বছরের বকেয়া তো অনেক হবার কথা! অল্প অল্প করে প্রতি মাসের মাইনেতে যোগ করবে নাকি এককালীন দিয়ে দেবে?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:41b:af64:8a84:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০৯551248
  • থার্মোপলি না?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:41b:af64:8a84:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০৭551247
  • অ্যান্ডরlaugh
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০৬551246
  • কেকে, নিউটনের থার্ড ল এর মতন কিছু হতে পারে। ক খ কে চাড্ডি বলল, অমনি খ ও ক কে চাড্ডি বলল :)
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০৩551245
  • দেখুন, থার্মো র পরে কী? পলি না পাইল? নাকি পাইলি?
  • পরন্তু | 2402:3a80:198d:2cbe:778:5634:1232:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০২551244
  • আমার এক বন্ধু রাজ্য সরকারের গ্রুপ ডি। সে বলছিল পুরো টাকা দিলে বেতন ৩৫০০০ হয়ে যাবে। দাদা পুরো টাকা দেবে তো?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:41b:af64:8a84:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২৩:০১551243
  • হ্যাঁ, 'জনৈক' মানালিকে চাড্ডি বলেছেন তা দেখেছি। কিন্তু উনি নিজে চাড্ডিমূলক কথা কিছু বলেছেন নাকি? আমার চোখে পড়েনি তো! নাকি অন্যকে যারা চাড্ডি বলে তারা নিজেরাও চাড্ডি এমনি কোনো ব্যাপার আছে? যাগ্গে, অনেক কিছুই বুঝতে পারিনা, তাই এই প্রসঙ্গে ইতি দিলাম।
  • Srimallar Speaks | ২৮ মার্চ ২০২৬ ২৩:০০551242
    • . | ২৮ মার্চ ২০২৬ ২২:৫০551240
    • “তোর আবার নতুন কবিতে কী রে?
      লোকে বলে বেড়াচ্ছে যে তুই বিয়েপাগলা হয়ে গেছিস।” 
     
    লোকের কথায় পাত্তা দিই না। আমাকে তো আর খেতে দেয় না লোকেরা..... বেশিরভাগ লোকেই অন্যের পোঁদে সুড়সুড়ি দিয়ে আড়ালে হাসে। তাদের প্রতি আমার কোনও আগ্রহ নেই। 
  • কিন্তু | 2402:3a80:198d:2cbe:778:5634:1232:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:৫৭551241
  • বিজেপি আসুক ডিএ দিক। হিসেব যাই হোক না কেন। কিছু তো বাড়বে। আর বাকিরা যা পারুক করুক গা। আমার কি? আমার ডিএ পেলেই হল। আর কিছু লাগবে না। তার পর একবার মালয় এশিয়ার দিকটা ঘুরে আসব।
  • . | ২৮ মার্চ ২০২৬ ২২:৫০551240
  • তোর আবার নতুন কবিতে কী রে?
    লোকে বলে বেড়াচ্ছে যে তুই বিয়েপাগলা হয়ে গেছিস।
  • কিন্তু | 2402:3a80:198d:2cbe:778:5634:1232:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:৪৯551239
  • আমি সরকারি চাকরি করি, আমি ডিএ পাব। হু হু হা হা।
  • . | ২৮ মার্চ ২০২৬ ২২:৪৮551238
  • তবে এই হিসেবেও ঘাপলা। বলছে ১০০%, কিন্তু এমন ঘাপলার হিসেব কষেছে যে, দাঁড়াচ্ছে ৫৭%।
    চোরেদের হিসেব যেমন হয় আর কি। এখন হিসেব সংশোধনের জন‍্যে ফের আদালতে মামলা করতে হবে। সব কিছুর জন্যই কোর্টে যেতে হচ্ছে। কোনও কিছুই একবারে করতে চায় না এমন ঢ‍্যাঁটা।
  • Srimallar Speaks | ২৮ মার্চ ২০২৬ ২২:৪৪551237
  • একটু আড্ডা দিতে আসব ভেবে ভাটিয়ালিতে ঢুকেই দেখি কীসব অবস্থা!... যাইহোক, নতুন ধরনের লেখাজোখা আসবে মনে হচ্ছে আমার কবিতাঘরে... smiley
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২২:৩৯551236
  • ফলতঃ আমাদিগকে টাকা দেবে না
  • . | ২৮ মার্চ ২০২৬ ২২:৩৫551235
  • ৩১ মার্চের মধ‍্যেই চার বছরের বকেয়া ডিএ র থোক টাকা মিটিয়ে দেবে সরকার।
    ঠেলার নাম বাবাজি, ভোটের টাইমে।
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:a000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:৩৪551234
  • সেটাই তো। হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। একদিন বিজেপিরও ঔ অবস্থা হবে। 
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২২:২৮551233
  • বাল ঠাকরের দল ফুটিফাটা ? বাপরে সেই আমলে ওদের কী তমতমা ছিল !!!
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২২:২৫551232
  • নিননিছা আবার বেড়েছে। মাঝে বেশ কিছুদিন এদের উৎপেতে প্রাদুর্ভাব কম ছিল।
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২২:২২551231
  • দেখুন একটা কথা মনে হয় যে সিরিয়াস বক্তব্য ইত্যাদি রাখতে গেলে প্রবন্ধ লিখে তলায় রেফারেন্স বইপত্র, আর্টিকল, ভিডিও, অডিও ইত্যাদি দিয়ে দেওয়াই ভালো। থেকেও যায়, খুঁজে পাওয়াও সোজা হয়। ভাটিয়ালিতে বইপত্রের রেফারেন্স তো থাকে না, বানের টানে কোথায়ভেসে যায়, খুঁজে পাওয়া কঠিন হয়।
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২২:১৬551230
  • ধন‍্যবাদ কেকে দা। হয়তো আমার অনভিজ্ঞতার জন‍্য বক্তব‍্যকে ষ্ট‍্যান্ড দিতে রেফারেন্স দিই। পরিবর্তনের অবশ‍্যই চেষ্টা করবো।
     
    জনৈক | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৩
    চশমা না | 47.39.***
    কথাপ্রসঙ্গে | 47.39
     
    তিনজনেই একই ব‍্যক্তি
  • তরমুজ | 2402:3a80:198d:2cbe:778:5634:1232:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:০৯551229
  • বিজেপির সব থেকে বড় সমস্যা হল, সংখ্যা গরিষ্ঠের সাম্প্রদায়িকতা। প্রতিটি দেশেই সংখ্যা লঘুরা এককাট্টা হয়ে ভোট দেয়(যে দেশে নুন্যতম গণতন্ত্র আছে)। যেমন বাংলাদেশ। পাকিস্তানকে এর মধ্যে আনবোনা কারন পাকিস্তানে গণতন্ত্র নেই। এবং আমার ভারত বর্ষের অবস্থা, পাকিস্তানের মত হোক, সেটা আমি কখনোই চাইব না। আমি ভারতে বসে হাসিনাকে সমর্থন করব। আবার অন্য দিকে বিজেপি কে সমর্থন করব, এটা দ্বিচারীতা। 
     
    বিজেপি সারা ভারতে মোটেই ভাল প্রশাসন দিতে পারেনি। বরং উল্টো টাই হয়েছে। দেশের অর্থনৈতিক দুরবস্থা বেড়েছে। সারা দেশে বেকারত্ব একটা চূড়ান্ত পর্যায়ে পৌছেছে। আমি কংগ্রেসের সমর্থক ছিলাম না। কিন্তু এ কথা বলতে আমার কোন আপত্তি নেই। মনমোহন সিং এর সময়ে দেশের অবস্থা, সব দিক থেকে এর চেয়ে ঢের ভাল ছিল। এবং দেশ আস্তে আস্তে উন্নতিও করছিল। হয়ত মানুষ আরো বেশি উন্নতি চেয়েছিল। আর সেই চাওটার মধ্যে কোন ভুলও নেই। কিন্তু বিজেপি ক্ষমতায় এল অর্থনৈতিক উন্নতি ও মানুষের রুজি রোজগারের কথা বলে। যখনই তাদের প্রতিশ্রুতি রাখতে পারল না। তখন বিষয়টা হয়ে গেল 'হিন্দু খতরে মে হে'? আরে বাবা তুমি দেশ চলাতে অসমর্থ হয়েছ, ভাল কথা। তা গদি ছেড়ে দাও। অন্য যে তুলনামূলক ভাল চালাতে পারবে, সে চেষ্টা করুক। এটাই তো গণতন্ত্রের নিয়ম। কংগ্রেস জমানায় দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে, অন্যান্য সমস্যা হলে, দেশের সরকারকে প্রশ্ন করা হত। এখন দেখেন সে রকম কিছু? এটা তো কথা ছিল না। 
     
    তো এই জায়গায় দাড়িয়ে, আমি একটা পয়েন্ট খুজে পাই না। যে পয়েন্টের উপর দাড়িয়ে আমি বিজেপিকে সমর্থন করব।
  • . | ২৮ মার্চ ২০২৬ ২২:০৮551228
  • চশমা না | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:০৬55121
    ঘোর চাড্ডী বলে দেখতে পাননি। গুজরাট দাঙ্গার কথা কি জানেন, না কি বলবেন তখন জন্ম হয় নি?
    জনৈক | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৩
     
    এই দুটো একই লোক।
    কেকেদা,
    এই লোকটাই মানালিকে চাড্ডী বলল তো!
  • dc | 2402:e280:2141:1e8:8dad:d139:9a60:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:০৬551227
  • বাল  ঠাকরের  দলটা ফুটিফাটা হয়ে গেছে। কার্মা। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:41b:af64:8a84:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২২:০৩551226
  • মানালি, আমি একটা কথা বলবো? আপনি প্রচুর বইপত্র পড়েন, সেটা খুবই ভালো ব্যাপার। খুব প্রশংসনীয়, কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো বিষয় নিয়ে আলোচনা করতে গেলেই এই 'অমুক বইতে তমুক লেখা আছে, পড়ে দেখতে পারেন' এই ব্যাপারটা একটু কেমন লাগে! এখানে অনেকেই আছেন যাঁদের পড়াশোনা প্রচুর। তাঁরা সবসময় প্রকাশ করেননা যে আমি এই এই এই পড়েছি। কিন্তু এটা খুবই সম্ভব যে আপনিযে বইয়ের রেফারেন্স দিচ্ছেন সেগুলো তাঁদের অলরেডি পড়াই আছে, তার পরেও তাঁরা নিজেদের মত ব্যক্ত করছেন। মানে মাঝেমধ্যে বইয়ের রেফারেন্স আসবেই, সেসব ঠিকই আছে। কিন্তু শুধুমাত্র এই বইয়ে অমুক ঐটা বলেছেন এর বাইরে, আপনার নিজের কী মতামত, কী বক্তব্য, কী মনে হওয়া এইগুলোও আমাদের জানতে ইচ্ছে হতে পারে তো? সেখান থেকে আলোচনা হতে পারে কিনা? একটু ভেবে দেখবেন। বাকি তো আপনার স্বাধীনতা রইলোই।
    শেষে জাস্ট একটা নিজের মত বলছি -- জনৈক নাম দিয়ে যিনি লিখেছেন, আপনাকে চ্যালেঞ্জ করেছেন, তাতে আপনার খারাপ লাগতেই পারে, রাগও হতেই পারে। কিন্তু ওঁর পোস্টে "চাড্ডি" মূলক কিছু আমি খুঁজে পেলাম না। যাহোক, এও ব্যক্তিগত মত, আপনার সাথে না মিলতেই পারে।
  • . | ২৮ মার্চ ২০২৬ ২২:০১551225
  • বিজেপি শিবসেনাদের কেলিয়ে পাট করে দিয়েছে 
  • কথাপ্রসঙ্গে | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২২:০১551224
  • নেম ড্রপিং
  • &/ | 107.77.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৫৮551223
  • সেই বাল ঠাকরেদের দলটার কী হল? সেই বাজপেয়ীদের আমলে খুব শোনা যেত তখন
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ২১:৪৬551222
  • জনৈক | 47.39.***.*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৩
     
     
    কথাপ্রসঙ্গে বললাম। পরামর্শের জন‍্য ধন‍্যবাদ। এসব হাড্ডিসার চাড্ডিদের জন‍্যই আজকাল সাইটে আসার ইচ্ছেটা মরে যাচ্ছে।
  • dc | 2402:e280:2141:1e8:8dad:d139:9a60:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৮551221
  • পরিকল্পনা করে, ইচ্ছাকৃতভাবে দাঙ্গা লাগায়, আর সেই দাঙ্গার থেকে ফায়দা তুলে ক্ষমতায় আসে, একমাত্র বিজেপি। কমিউনাল দাঙ্গা আর বিজেপির সিটের পজিটিভ কোরিলেশান নিয়ে স্টাডিও হয়েছে। কাজেই অন্য সমস্ত দলের থেকে বিজেপি আলাদা। এর মধ্যে কোন কিন্তু যদি নেই :-)
  • dc | 2402:e280:2141:1e8:8dad:d139:9a60:***:*** | ২৮ মার্চ ২০২৬ ২১:৩৬551220
  • চুরি ডাকাতি খুন সব দলই করে, আর তার জন্য সেই সব দলকেই গালাগাল দেওয়া সঙ্গত। কিন্তু সিস্টেম্যাটিক বা ইনস্টিটিউশনাল কমিউনালিজম শুধুমাত্র একটাই দল করে, বিজেপি, তার কারন বিজেপিকে যারা চালায় সেই আরেসেসের আইডিওলজি হলো পলিটিকাল হিন্দুত্ব। সেইজন্য অন্য সমস্ত দল বিজেপির তুলনায় লেসার এভিল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত