এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • @ধুরন্ধর | 2409:40e0:100c:613d:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৫:১৯551189
  • আম্বেদকর এক সময় ঠিকই বলেছিলেন। "শিক্ষিত হও, সংগঠিৎ হও, আন্দোলিত হও।" এর মধ্যে শিক্ষা সবার আগে প্রয়োজন।
  • true | 2001:67c:e60:c0c:192:42:116:***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:৫৬551188
  • সিপিএমের যেমন সাইবাড়ি মরিচঝাপি বিজন সেতু নন্দীগ্রাম গণহত্যা ধানতলা বানতলা গণধর্ষণের লিগাসি। ওদিকে গেলে ধরে নিতে হবে এসবের সমর্থক।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:৩০551187
  • ১৪ঃ০৮ , ডিসি বাবুর সাথে আমিও একমত
  • dc | 2a09:bac2:3f45:a8c::10d:***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:২৩551186
  • ঐজন্যই তো বলে, য়ু আর ডিফাইনড বাই ইওর অ্যাকশানস। তোমার ব্যবহারই তোমার পরিচয় :-)
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১৪:১৮551185
  • তিনি যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন আর গুজরাট-দিল্লি ইত্যাদি দাঙ্গার সমর্থক, সেটা বলা আমার অধিকার। 
     
     
    সহমত dc. অনেকগুলি ইন্টারভিউয়ের প্রেক্ষিতে এই ক্ষীণ চিন্তাটা মনে উঁকি দিয়ে গেছে। আসলে কী জানেন তো, কোনো মানুষের অ‍্যাক্টিভিটি দেখে আমরা যে ধারণাটা করে নিই, সেটা আঘাতপ্রাপ্ত হলে কষ্ট হয়।
     
     
    আর এই এক হয়েছে ধুরন্ধর, লোকজন পাগল হয়ে গেছে দেখে। ডিমনির সুবিশাল ব‍্যাখ‍্যা নাকি হাজির করেছে। যাগ্গে, গুচর প্রবাসীরা বাদ দিয়ে, যারা ভারতবর্ষ তথা পবর বাসিন্দা, কালকের রামনবমীর অভিজ্ঞতা কেমন? আমাদের এলাকায় জাঁদরেল জাঁদরেল পুলিশ আর সিআরপিএফ সহকারে জগঝম্প - জাড‍্যপহ মিছিল বেরিয়েছিলো।
  • তরমুজ | 2409:40e0:2434:5861:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:১০551184
  • ধুরন্ধরের ধুরন্ধর
     
  • dc | 2402:e280:2141:1e8:5511:bb05:5018:***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:০৮551183
  • কোন ব্যাক্তি কি রাজনীতি করবেন বা কোন রাজনৈতিক দলে যোগ দেবেন, সেটা তাঁর ব্যক্তিগত ব্যপার, ঠিক কথা। সেটা তাঁর ইন্ডিভিজুয়াল রাইট। আর তিনি যে রাজনৈতিক দলে যোগ দিলেন সেই বেসিসে অন্যরা তাঁর বিষয়ে ধারনা করবেন, সেটাও তাদের রাইট। 
     
    অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেছেন, সেটা তাঁর ব্যাক্তিগত চয়েস। আর সেই জয়েন করার ফলে তিনি যে সাম্প্রদায়িক মনোভাবাপন্ন আর গুজরাট-দিল্লি ইত্যাদি দাঙ্গার সমর্থক, সেটা বলা আমার অধিকার। 
  • তরমুজ | 2409:40e0:2434:5861:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৪:০৮551182
  • অশিক্ষা কুশিক্ষা ও ধুরন্ধর
     
  • তরমুজ | 2409:40e0:50:1df1:8000::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৩:৫৮551181
  • বিজেপি সাধারন মানুষকে সন্ত্রস্ত করার জন্য এই সব করছে। তা তো ঠিকই। কিন্তু এর ফাঁকে কোন তোলাবাজীর ছক নেই তো? যে দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে। পরবর্তী কালে সেগুলি কম দামে বিক্রি করার জন্য চাপ সৃষ্টি করা হবে না তো? এরকম চললে পশ্চিম বঙ্গে সব ছোট ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্থ হবে। কারন এই সব দুর্ভোগের ফলে যে সব মানুষ ক্ষতিগ্রস্থ হবে, তারা প্রত্যেকেই কিন্তু কনজিউমার। এই ভাবে কনজিউমার অ্যাক্টিভিটি কমে যাবে। আবার এ রকম হবে না তো, সেই সুযোগে কিছু বড় মালিকেরা মুদি দ্রব্যের ব্যবসা আরম্ভ করে দেবে? শপিং মল কালচার। এই ধরনের সম্ভাবনা নেই তো? 
     
     
     
  • :) | 2a0b:f4c0:16c:13::***:*** | ২৮ মার্চ ২০২৬ ১৩:৫২551180
  • মধু কিশওয়ার বলেছে মোদির চে দাউদ ইব্রাহিম ভাল। এবার আবার দাউদকে নিয়ে আবেগথরথর টই খুলতে হবে ইন্টেলেকচুয়াল গুরুদের।
  • Manali Moulik | ২৮ মার্চ ২০২৬ ১২:২৪551179
  • ধন‍্যবাদ @Albert Banerjee 
    ভালো লাগলো সোর্সটা পেয়ে।
     
     
    r2h  বাবু, আমার ক্ষুদ্রবুদ্ধিতে গুরু খুবই উচ্চমানের একটি ইনটেলেক্ট প্ল‍্যাটফর্ম। অজস্র আলোচনার মধ‍্যে থেকে মণিমুক্তো খুঁজে পাওয়া যায়। সবধরণের মন ও মানসিকতার লোকজনই আছেন। কিন্তু সম্প্রতি সৈকতবাবুর ফেসবুক পোষ্টের 'জাগো বাংলা' এ প্রকাশিত হবার খবর (সাধারণত:, কোনো লেখকের সম্মতি ছাড়া তাঁর কোনোরকম লেখার কোনো অংশ তো কেউ প্রকাশ করতে পারে না, যাইহোক সে আমার বোধগম‍্যের জিনিস নয়) বা অভয়ার মায়ের সম্পর্কে একটি টইতে অনেকেরই (তারা স্প‍্যামার হতে পারেন) কুরুচিকর মন্তব‍্য বেশ হতবাক করেছে। মনে পড়লো নবারুণ ভট্টাচার্যের 'যুদ্ধ পরিস্থিতি' র সেই বাইকচালকের উক্তি, "আসলে কী জানেন, মমতা-টমতা কিছু নয়, আপনাকে কোনো একটা দিকে যেতেই হবে।" সম্প্রতি জাষ্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন একটি দলে যাওয়াতে অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন (আমার নিজেরও একটু অস্বস্তি হচ্ছিলো) পরে ভেবে দেখলাম তাহলে কি উনি অপর কোনো দলে গেলে ভিতর থেকে ভালো লাগতো আমাদের? কিন্তু কেন? প্রথম কথা, এটা ওনার পার্সোনাল সিদ্ধান্ত। দ্বিতীয় কথা, ভোট রাজনীতি যারা করে তাদের সব দলের ক্ষেত্রেই একই ইকুয়েশন প্রযোজ‍্য। কেউ ব‍্যতিক্রম নয়। যেমন 'ইব্রাহ্মিণ লোদি'  নাটকটি আমার খুব ভালো লেগেছে, তবে অনুরূপ ধাঁচে একটি 'সম্রাট ও সুন্দরী'  লিখতে মন চায়। সে যাই হোক, স্বাধীন চিন্তন ও তার সৃজনশীল প্রকাশ অবশ‍্যই সবার আগে কাম‍্য। বাকিটা তো এস.ওয়াজেদ আলির ইকুয়েশন। আর পরিশেষে পুরন্দর ভাটের কথা মতো  ,  "পড়ে থাকে শুধু  _____ "
  • albert banerjee | ২৮ মার্চ ২০২৬ ১০:৫৪551176
    • বইপড়ুয়া | 108.16.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:২৬551156
    • "ধনপতির সিংহল যাত্রা"
    যা আমি পেয়েছি 
    ১। তৎকালীন সমাজে রান্না [ইলিশ মাছ কড়া করে ভেজে লেবুর রস ও পেয়াঁজ কুচি দিয়ে খাওয়া। ] 
    ২। সপ্ত ডিঙার নাম। 
    ৩। তৎকালীন স্ত্রী আচার এর ভালোবর্ণনা। 
    ৪। বেশ্যা দের উপস্থিতি এবং বেশ্যা শব্দের উৎপত্তি। 
    ৫। অনবদ্য এক লেখার ধারা। 
    ৬। কিছু অপ্রচলিত প্রবাদ এবং তৎকালীন ভাষাগত ব্যবহার "আমার তো দুটো মাগু / কেমনকরে জন্য ওটা গিধানী বেটির নাং "
    বইটা একবার অন্তত পড়া উচিত। তবে পুনরুক্তি দোষে দুষ্ট। 
  • albert banerjee | ২৮ মার্চ ২০২৬ ০৯:০৬551175
  • To KK
    With respect
    albert banerjee
    sorry 
    এটা নেহাত একটা ভুল ক্ষমা চাইছি। 
    তাহলে 
     To র২্হ 
    "albert banerjee | ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৭"
    With respect
    albert banerjee
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৮:৫৩551174
  • "আপনি তো মহাভারতবিদ" না আমি ক্রিয়েটর  কোনো ক্রিটিক নই। 
    To KK
    With respect
    albert banerjee
     
    অ্যালবার্ট,
    আপনার লেখায় আমার নাম কেন এলো সেটা বুঝতে পারলাম না। এই প্রসঙ্গে আপনার সাথে র২্হ এর কথা হয়েছে, এতে আমি কোনো অংশ তো নিইনি!
  • albert banerjee | ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৭551173
  • "স্যান্ডো করি বলে লম্ফ ঝম্প করেন কেন?" 
    ভালো এবং লাগসই উপমা। ধন্যবাদ। 
     
    ঐ জুয়োর সাইটের বিজ্ঞাপন অটোমেটেড আনমনিটর্ড সিস্টেম থেকে আসে " এটা  হলে ভাটিয়া৯ তো একদিন স্প্যাম কন্টেন্টেই ভরে যাবে কারণ এগুলো পোস্ট করার জন্য কোনো মানুষের দরকার পড়ে না। আপনি আমি বা যে কেউ একটা 
    টই খুলুন এই নিয়ে আলোচনা দরকার। 
     
    "একটি উপোসী laugh বালকের বিবাহাকাঙ্খা" ওই লেখাটা এমন সময় পোস্ট হয়েছে যে আমার মনে হয়েছে বেটিং APP কে সাপোর্ট করে লেখা হয়েছে। তাই শুকুনি মাফিক আমন্ত্রণ। ভাবলাম ভালো টাকা আছে বলছে ,  যদি জিতে যাই তবে ওই বাগানে একটা বিনামূল্যের আর্ট গ্রূপ তৈরি করবো। এবং সেই সিলেবাসে মাত্র ৩ খানা বই পড়তে হবে 
     
     
    2. Bageshwari shilpa - Prabandhabali (1921-1929) by Abanindranath Tagore [ https://archive.org/details/dli.calcutta.10602 ]
     
     
    "আপনি তো মহাভারতবিদ" না আমি ক্রিয়েটর  কোনো ক্রিটিক নই। 
    To KK
    With respect
    albert banerjee
     
    "একটি উপোসী  বালকের বিবাহাকাঙ্খা" এটা আক্ষরিক ভাবেই বিলো দ্য বেল্ট 
  • dc | 2402:e280:2141:1e8:191d:9234:e99f:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৮:৩৩551171
  • আমার কাছে সোভিয়েত ইউনিয়নের কয়েকটা বই এখনও রয়ে গেছে - ইয়েস, নো, অর মেবি নামের একটা প্রোবাবিলিটির ওপর বই, স্পিড অফ লাইট, আর কয়েকটা অংকের বই। যখন ইস্কুলে পড়তাম তখন লালপাট্টি মাঝেমাঝে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের উল্টোদিকে বইএর স্টল দিতো, সেখানে একটা কোনার তাকে এই বইগুলো পাওয়া যেতো। বইগুলোর বাইন্ডিং আর কাগজ এতো ভালো ছিল যে এখনও হাতে নিয়ে পড়া যায়। একদম ছোট্ট ছোট্ট বই, কিন্তু দারুন সুন্দর করে লেখা আর খুব হাই ইনফর্মেশান ডেনসিটি।   
  • অপু | 2402:3a80:1965:34a3:278:5634:1232:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৮:১৯551170
  • এখন ভোস্তক,রাডুগা এই পুরোনো সোভিয়েট ইউনিয়ন  বই গুলো রিপ্রিন্ট হচ্ছে। 
     
    বাংলা দেশের দ্যু প্রকাশনী এইরকম শিশুতোষ বই বেশ কয়েকটা ছেপেছে। সাত রঙা ফুল,আনাড়ী দের কান্ড কারখানা(?) (১-৬) এবং আরো বেশ কিছু। ৩০/৪০/৫০ টাকা দাম।একসাথে নিলে আরো সস্তা।
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৮:০৪551169
  • হ্যাঁ, মালাকাইটের ঝাঁপি তে কোমল কঠিন ভালো মন্দ আলো অন্ধকার সবই রয়েছে, জীবনের গল্প যেমন হয়। তৎসত্ত্বেও কিন্তু সব ক'টা গল্পেই উত্তরণের স্বপ্ন জ্বলজ্বল করছে।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৭:৩৩551168
  • ইভান নিজের নাম অবশ্য বলতো 'জাভা' :-)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৭:৩২551167
  • হ্যাঁ পড়েছি 'মালাকাইটের ঝাঁপি'। সত্যি গল্পগুলো একদম অন্যরকম করে লেখা। বেশ একটু ডার্কনেসও আছে না? আমি রাশিয়ান বইয়ের অনুবাদ পড়তে খুবই ভালোবাসতাম। একটা খুব প্রিয় বই ছিলো 'নীল পেয়ালা'। আর 'দুই ইয়ারের যত কাণ্ড' বইতে পাভেল আর ইভান বলে দুই বন্ধুর গল্প পড়ে এখনও অনাবিল আনন্দ পাই।
  • বইপড়ুয়া | 108.16.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৭:২৪551166
  •  আরে আরে, অবশ্য করে ধন্যযোগ! 
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৭:০৪551165
  • কেকে, 'মালাকাইটের ঝাঁপি' পড়েছ? তামার খনি অঞ্চলের লোককথা সংগ্রহ করে নিজের মতন করে লিখেছেন লেখক। ছোটো ছোটো গল্পের সংকলন। গল্পগুলো খুবই অসাধারণ।
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৭:০১551164
  • তবে ইস্পাত এর লেখক যুদ্ধের মধ্যেই থেকে জয় ইত্যাদি পেয়ে শাসনের শুরুর দিকেই টাটকা টাটকাই বাই বাই করে চলে যান। পরবর্তী কালের বিতর্কিত শাসনব্যবস্থা, আজ এ উধাও কাল ও উধাও, এইসব দেখেন নি। এক অর্থে বেঁচেই গেছেন। ওসব দেখলে কী লিখতেন( লিখলেই বা, সে লেখা বের হতে পারত কিনা সন্দেহ) কেজানে!
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৫৬551163
  • কেকে, ইভান ঝারকি বলে এক রাগী তরুণ ছিল, সে সবসময়ে অল্প কথা বেশি কাজ, এই নীতিতে বিশ্বাসী ছিল। তাকেও ভালো লাগত। সে আতুপুতু লোকেদের উপরে খুব রেগে থাকত, কারণ তার খুবই সংগ্রামের জীবন ছিল।
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৫২551162
  • হ্যাঁ, হ্যাঁ, তোনিয়াই তো। তোনিয়া লিখতে গিয়ে তানিয়া লিখে দিয়েছি ঃ-)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:915b:8c9e:be72:***:*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৫০551161
  • অ্যান্ডর,
    আচ্ছা। তানিয়া না তোনিয়া? তোনিয়া তুমানোভা নাম ছিলো না? পরে বইটার আরেকটা এডিশন বেরিয়েছিলো, তাতে কিছু নামের উচ্চারণ অন্য রকম ছিলো। যেমন আরতিওম, সের্গেই, আন্না (বোরহার্ট) এই রকম ছিলো যে নামগুলো সেগুলোকে করে দেওয়া হয়েছিলো অরতেম, সার্জি, আনা। প্রথম বার পড়ার পর আমার সার্জি বা সের্গেইকে খুব ভালো লাগতো আর আরতিওমকেও ভালো লাগতো। পরে পরে পাভেলের প্রচণ্ড সহ্যশক্তি আর জেদ এই জিনিষ দুটো খুব মনে দাগ কেটেছিলো। আজ এতদিন পরে, জীবনের এই স্টেজে এসে হঠাৎ করেই সে'কথা খুব মনে হচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ২৮ মার্চ ২০২৬ ০৬:৪৮551160
  • 'প্রথম আলো' র ভূমিসূতা চরিত্রটির জন্য লেখকের কাছে কৃতজ্ঞ। নৃত্যশিল্পী মেয়েটির অসাধারণ দৃঢ়তা ও মর্যাদাবোধ এমন সূক্ষ্ম সুনিপুণ রেখায় আঁকা হয়েছে যে সত্যিই অপূর্ব। এমন চরিত্র সৃষ্টি করা চাট্টিখানি কথা নয়। সমসাময়িক লেখকরা প্রায় কেউই অমন অসাধারণ চরিত্র দিতে পারেন নি। আগেকার দিনে বঙ্কিম, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর, মানিক বন্দ্যো এঁদের মধ্যে কেউ কেউ কিছু কিছু দিয়েছিলেন। শান্তি, শ্রী, জয়ন্তী, মৃণাল, রাইকমল, ময়নার মা ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত