এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:৩৫551062
  • আরে কলমোগরভের জীবন নিয়ে ছোটো একটা প্রোগ্রাম দেখছিলাম, একেবারে যাকে বলে ছোট্টো থেকে সংগ্রাম, মা মারা গেলেন সন্তান জন্ম দিয়েই, বাবা যুদ্ধে মারা গেছেন। মা নেই, বাবা নেই, মানুষ হলেন মাসীর কাছে। সেই অজপাড়াগাঁয়ের অবৈতনিক পাঠশালা, সেইখানে পড়াশুনো। অথচ ছয়-সাত বছর বয়স থেকে অঙ্কের আশ্চর্য প্রতিভা, ব্যাপারগুলো দেখতে দেখতে কেমন শিরশির করে মন। যেন সেই কোথা থেকে ভেতরে নিয়ে এসেছে সব, যেকোনো অব্স্থাতেই বিকশিত হবে।
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৬:২৬551061
  • "তবে আম্রিকান আর আম্রিকায় কাজ করা ইমিগ্রান্ট প্রোফেসরদের মাইনে" একই। খরচের বুদ্ধি বা ধরণ কিছু ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া আলাদা। ধারণা মাত্র কোনও ডেটা নাই। 
  • যদুবাবু | ২৭ মার্চ ২০২৬ ০৫:৫২551060
  • @কেকে, অবশ্যি। মাচা নিয়ে মাঝে বেশ মেতে উঠেছিলাম। তারপর দুম করে একদিন ইন্টারেস্ট চলে গ্যালো। আমার সব-ই তাই। কিছুদিন থাই রান্না নিয়ে ব্যাপক এনথু হ'ল, সে গালাঙ্গাল ইত্যাদি বেটেবুটে একটা কাণ্ড করছি। তাপ্পর দুম করে একদিন গন। 

    @&/,  কলমোগরভের কথা বলছিলেন সেদিন, অদ্ভুত জিনিয়াস লোক, তবে আরও অদ্ভুত জীবন। ঐ স্তালিনিস্ত পার্জ + লাইসেঙ্কোইজ়মের মধ্যে সার্ভাইভ করলেন। ওঁকে নিয়ে পড়াশুনো করছি, একটা লেখার জন্য। ১৯৬২ সালে আই-এস-আই এসে ছিলেন। আমাদের একটা ভবন ওঁর নামে। 
     

    @চতুর্মাত্রিক, আরে ন্না, সত্যি লাগবে না, আমি পি-কে খোঁচা দেওয়ার জন্য বললাম। তবে আম্রিকান আর আম্রিকায় কাজ করা ইমিগ্রান্ট প্রোফেসরদের মাইনে কি আলাদা দ্যায়? আমার তো মনে হয় না। 

    যাই হোক, এটা ঠিক যে অ্যাডজাঙ্কট প্রোফেসর-দের এবং লেকচারারদের মাইনে খুব-ই কম দেয়। এ ছাড়াও অন্যান্য অনেক পোজিশন-ই গ্রোসলি আণ্ডারপেইড, বা সিকিওরিটি নেই + এখনকার অ্যাডমিনিস্ট্রেশন হায়ার এডুকেশনের উপর খড়্গহস্ত। অবশ্য একাডেমিকদের উপর অথরেটারিয়ান লোকের চিরকালের রাগ। 
     
    কাল দেখি মেলানিয়া ট্রাম্প একটা (নাকি একজন?) হিউম্যানয়েড রোবট উপস্থিত করেছেন, সে সর্ববিদ্যাবিশারদ - নাম রেখেছে প্লেটো। 
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৫:১৬551059
  • বাসারেরে ব্যাপারটা কী হুতেন্দ্র? শুনে থেকেই খালি সাসারেরে গাগা মামা পাপা ধাধা এইসব মনে পড়ছে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৫:১০551058
  • কেকে, কম্বল জড়িয়ে বসে ঈষদুষ্ণ জলে দশরথের বড় ছেলে মিশিয়ে ... অনেক আগে সাইটেই একজন এ টোটকা দিয়েছিলেন। ঃ-)
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৪:৪৮551057
  • একজন  একবার  পত্রিকায়  চিঠি  লিখে  পরামর্শ  চেয়েছে তার  সমস্যার  সমাধানের আশায়।  লোকজন  তাকে  'আহা  তুমি  কত  গরীব , তোমার  কাজ  আজ  আছে  কাল নেই , কী  করে  তোমার  চলবে'  এইসব  বলে  খুব  আলগা  পীরিত  দেখায়।  তার  বিরক্ত  লাগে।কী  করা  যায় ? পত্রিকার  উত্তরদাতা  কইলেন  ওই  লোকেদের  কাছ  থেকে  ধার  চান , বলুন  সত্যিই  আপনার  চলছে  না , ধার  পেলে  বাঁচবেন।   এই  কফিমূলক  উপহার  শুনে  সেই  গল্প  মনে  পড়ল  :)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c1b2:237b:b2c1:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৪:৩৮551056
  • আমাকে ওটমিল্ক দিয়ে একটু মাচা লাটে বানিয়ে দিও তো যদুবাবু (দেখো ,তুমি করে বললাম)। আমার বড় জ্বর আসছে।
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৪:৩২551055
  • চতুর্মাত্রিক ,  আবাপ  বলছে  ভারত , পাকিস্তান ,চীন , রাশিয়া , ইরাক  এই  পাঁচ  বন্ধুকে  ইরান হরমুজ  খুলে  দিয়েছে 
  • &/ | 107.77.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০৪:৩০551054
  • আমি  শুধু  খালি  কাপ  এগিয়ে  দিয়ে  বলি 'কাপে  কফি  দে '  :)
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৪:১৬551053
  • "আম্রিকান" প্রোফেসরদের দুরবস্থা বৈকি কিন্তু আমেরিকায় থাকা ভারতীয় প্রোফেসরদের সেজন্য কফি মেশিন কিনে দিতে হবে কেন! 
  • যদুবাবু | ২৭ মার্চ ২০২৬ ০৪:১১551052
  • "কফি তো স্বতঃসিদ্ধ।"
     
    হ্যাঁ, বাওজাম বাগানের কফি নিয়ে চিন্তা নাই। Renyi বলেছিলেন, "আ ম্যাথেমেটিশিয়ান ইজ় আ মেশিন ফর টার্নিং কফি ইন্টু থিওরেমস।" কথাটা তো এক্কেবারে ডাহা ভুল না। 
     
    তো কফির দোকানে যা যা পাওয়া যায় বা যায় না, আমি প্রায় সমস্ত রকমের কফি বানাতে পারি। এমনি ড্রিপ, ফ্রেঞ্চ প্রেস, পৌর ওভার, মোকা পট, এসপ্রেসো, এবং ফিল্টার কাপি। এবং একদম নিজের হাতে হোল বিনস গুঁড়িয়ে ফ্রেশলি গ্রাউণ্ড বিনস দিয়ে বানিয়ে দেবো। আমি দুধ-চিনি খাই না, কিন্তু ঐসব-ও বানাতে পারি, তবে লাতের উপর যে ঐ আল্পনার মত এঁকেটেকে দ্যায়, ঐটা পারুম না। একটা ঢ্যাঁড়ামতন দিতে পারি এপাশ-ওপাশ। 

    খালি ভিয়েতনামিজ় কফি বানানোর যন্তরটা (Phin) নাই। আম্রিকান প্রোফেসরদের দুরবস্থা তো আপ্নেরা গত কয়েকদিনের ভাট পড়ে জেনেই গ্যাছেন, কেও এইটে ও অন্যান্য কফিমূলক উপহার দিয়ে বাধিত করুন। পরিবর্তে বাওজাম বাগানে এলেই বিবিধ ক্যাফেইনমূলক বেভারেজ বানিয়ে খাওয়াবো। 

  • :|: | 2607:fb90:bd2a:d4a7:a08e:7b38:9e10:***:*** | ২৭ মার্চ ২০২৬ ০৩:২০551051
  • ১টা তেত্রিশ -- হ্যাঁ। বহুদিনের বন্ধুত্ব। ভারতবর্ষের সঙ্গেও।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০১:৫৬551050
  • ডিসি, এলসিএম, হুতো, অন্যরা --- একটু বিশ্লেষণ টিশ্লেষণ করুন আপনারা। দুনিয়া জুড়ে টেনশন। ( ওদিকে ইউক্রেনের ব্যাপারটা কি সমাধান হয়ে গেল নাকি খবরগুলো চাপা পড়ে গেল? )
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০১:৩৩551049
  • চীন আর রাশিয়া ইরানের বন্ধু নাকি????? টইতে একটা লেখায় দেখলাম মনে হল।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০১:১৮551048
  • পথের পাঁচালির শেষদিকটা, যে অংশটা তারাদাসবাবু লিখেছেন, সেইখানে একটা কীরকম খ্যাঁচ পড়ে গেছে না? মূল কাহিনির যে ছন্দতাললয়, যে মেজাজমর্জি, যে সুদূর বিষাদ, একাকীত্ব ইত্যাদি---সেইসব সবই তো বদলে গেছে!
  • . | ২৭ মার্চ ২০২৬ ০১:১০551047
  • আপনাদের হুমায়ুন কবীর চাচা তো হলচল মচিয়ে দিচ্ছেন।
  • &/ | 151.14.***.*** | ২৭ মার্চ ২০২৬ ০১:০৫551046
  • কফি তো স্বতঃসিদ্ধ। ও আর আলাদা করে বলতে হবে ?
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:f933:c6c6:7dfb:***:*** | ২৬ মার্চ ২০২৬ ২৩:৪০551045
  • বাইশটা সাতাশের কফি শপের মেনু লিস্টিতে কফি ছাড়া তো আর সবই দেখতে পাচ্ছি মোটামুটি।
  • একক | ২৬ মার্চ ২০২৬ ২২:৪৬551044
  • সাকি!!  
     
    ফাইলটা কেও আনতো ভাই..
  • kk | 2607:fb91:4c8b:e2ab:c1b2:237b:b2c1:***:*** | ২৬ মার্চ ২০২৬ ২২:৪৬551043
  • নিমকির সব টিপসের জন্যি অনেক ধন্যবাদ, দ'দি, ডট ও অমিতাভ'দা।

    হুতোর এত সমস্ত বর্ণিল এক্সপি'র সম্ভার দেখে আমি অতিশয় চমৎকৃত! একটি সেলাম রইলো।
  • r2h | 134.238.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২২:২৭551042
  • সেটাই তো কথা। দু'জোড়া হাঁসের জন্য অনেক জায়গা আছে, দুই দম্পতি দুই পাড়ে বাসা বাঁধলেই পারে। তার ওপর আরও দলবল তো আসবেই দু'দিন পর।
    ঐ হয়, কি হাঁস, কি মানুষ, জায়গা জমির দখল ছাড়তে কেউ রাজি না।

    তবে আপনাদের কফি শপের যা মেনু হচ্ছে এ তো একেবারে যজ্ঞিবাড়ির ব্যাপার। কেক পেস্ট্রি লিট্টি চোখা খাজা গজা নিমকি পাঁটার ঝোল অম্বুরী তামাক সিঙ্গল মল্ট সাকি এ মানে এলাহী কারবার।
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২১:০৯551041
  • এদিকে আমাজনে বিজ্ঞাপন দিচ্ছে লম্বা লম্বা হাঁসের ডিমের!!! এঁরাও কি গুরুচণ্ডালি পড়েন নাকি কেজানে! ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২১:০৫551040
  • নানা ভ্যারাইটির সিঙাড়া ( আমিষ, নিরামিষ, ভিগান) রাখবেন না?
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২১:০৪551039
  • কফিশপে কড়াইশুঁটির কচুরির ব্যব্স্থা করবেন না? অথবা রাধাবল্লভীর? ঝাল ঝাল অল্প খোসাওলা আলুর তরকারি দিয়ে খেতে হয় যেগুলো?
  • &/ | 151.14.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২১:০১551038
  • পুকুরের দুই ধারে ঝোপে ঝাড়ে বাসা বানাতে পারে তো দুই হংসদম্পতিই। আরও দম্পতি আসবে হয়ত ক'দিন পরে। হাঁসের ঝাঁক হবে। ঃ-)
  • | ২৬ মার্চ ২০২৬ ২০:২২551037
  • শনিবারের ঝড়ে
    বাঁধিয়ে নেবো
  • | ২৬ মার্চ ২০২৬ ২০:২১551036
  • এদিকে শনিবারের  আমাদের অ্যালামন্ডা গাছটা ছাদ থেকে ছিঁড়ে পড়ে গেছে।  সেই থেকে ভাবছি কবে প্রার্থী আসবে গাছটা তুলিয়ে বাঁধিতে নেবো। তা আজও এলো না। কোথায় ভোটারের  রুটি বেলছে না দাড়ি কামিয়ে দিচ্ছে কে জানে! 
  • r2h | 208.127.***.*** | ২৬ মার্চ ২০২৬ ২০:১৪551035
  • ওদিকে বসন্ত সমাগমে পুকুরধারে নতুন হাঁসদম্পতির আগমন হয়েছে। আদি হাঁসদম্পতির মনে হয় একটু বয়স হয়েছে, নতুন যুগল নওজোয়ান। ভাব ভঙ্গী আকার পালকের রং এইসব দেখে মনে হয় আরকি, কোন পক্ষীবিশারদ দেখলে সঠিক বলতে পারতেন।
    তো রোজ সকালে প্রবল গ্যাঁগোঁ কোলাহল শুনতে পাই। এলাকা দখলে কারা জেতে দেখা যাক, তবে আদিহাঁসেদের প্রতি আমার একটু পক্ষপাত। হাজার হোক এতদিন ধরে আছে।
  • | ২৬ মার্চ ২০২৬ ২০:০৫551034
  • কালোজিরে তো ময়দা মাখার সময়েই দেবে বেলার সময়ে না। আর একটা করে ভাঁজ দিয়ে হাল্কা হাতে একবার বেলে নিলে ভাঁজ খুলবে না। চিরতে হবে না।  আর চিরে দেওয়া হয় যাতে পুরোটা সমান ফুসফুসে হয় আর ফুলে না ওঠে সেইজন্য। বড় নিমকি যেগুলো তরকারি বা ডাল দিয়ে খাওয়া হয় সেগুলো না চিরলে অল্প স্বল্প ফোলে জায়গায় জায়গায়, ভালই লাগে। খুব মোটা না করলে আর মাঝারি আঁচে ভাজলে ভেতরটাও ফুসফুসে হবে। 
  • . | ২৬ মার্চ ২০২৬ ১৯:২৫551033
  • নিমকিতে কালো জিরে দিতে হবে না?
    ত্রিভুজ তৈরির পরে একটু একটু করে ছুরি দিয়ে ছোট ছোট কেটে দিতে হবে না? নইলে তো নিমকির ভাঁজ ভাজার টাইমে খুলে যাবে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত