এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৮:৫৮550942
  • ইন্ডিয়াতে আবার কি হবে ?  এখানে ল্যান্ড শেষ কথা। একটা ছোটো বিজনেস লোন বার করার চেষ্টা করে দেখুন নিজেই বুঝবেন। হাতে জমির দলিল নিয়ে কথা শুরু হয়। ওই প্রজেক্ট দেখিয়ে লোন পাওয়া ওসব গল্প। 
     
    যার ল্যান্ড সেই লর্ড এটা বেসিক ব্যাপার। সেন্স অফ ওনারশিপ আপডেট করুন বুঝতে সুবিধে হবে। আমরা এখনো ভাবি এই ফ্রিজটা আমি কিনলুম এই ওয়াশিং মেশিন টা আমি কিনলুম ,  এগুলো মধ্যবিত্তকে দেখানো ধোঁকার টাটি। মাঝের একটা ট্র্যাঞ্জিশনাল পিরিয়ডে এভাবে ভাবানো হয়েছে। কদিন বাদে আপনি কিছুই ওন করবেন না কারণ ফ্রিজ -ওয়াশিং মেশিন এগুলোর মেকিং এন্ড সার্ভিসিং মডেল এমন হবে যে আপনি শুধুই কুলিং সার্ভিস ভাড়া নেবেন লন্ড্রি সার্ভিস ভাড়া নেবেন। আর  বড় বড় কোম্পানিরা সেগুলো ওন করবে রেন্ট দেবে। 
     
    সাধারণ মানুষের আবার এসেট কী ?  সবই কনজিউমেবল।  এসেট হোল্ড করার ক্ষমতা সাধারণ মানুষের থাকবেই বা কেন ?? তার প্রয়োজন মিটলেই হলো।  যারা এসেট হোল্ড করবে তারা বড় খেলোয়াড়। তাদের রিস্ক ও বেশি। তাদের ওপরেই ছেড়ে দিন না। ভাড়ার জীবন কাটান নিশ্চিন্তে !
     
    দেখুন আমরা জমিদার নোই ,  এসেট সংক্রান্ত ইলিউশন থেকে মধ্যবিত্ত যত তাড়াতাড়ি বেড়োয় ততই মঙ্গল। বাকি বুধ বৃহস্পতিরা জমিতে টাকা ঢালুক রিস্ক নিক সরকারের ঋণ খেলাপি হোক। এভাবেই তো ডেভেলপমেন্ট এগোয়। জমিদারির গণেশ উল্টায় নতুন জমিদার আসে। ও ভেবে আমরা কী করবো। "দুই বিঘা জমি "  থেকে "দু কামরার ফ্ল্যাট " একটা ট্রানজিশন ছিল। ওটাই ছাড়তে হবে। ঝোলা নিয়ে বেরিয়ে পরুন। দুগ্গা দুগ্গা !
  • P | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৮:২৩550940
  • @একক, আপনি এটা জানেন বর্তমান দিনে কেন্দ্র সরকারের ঋণ কত? এবং শুধু এই সরকারের আমলে কত ঋণ করা হয়েছে? তার মধ্যে গত দশ বছরে কত টাকার কর্পোরেট ঋণ মাফ করা হয়েছে? এবং এগুলো কেন হচ্ছে? এবং শিল্পপতিরা এক টাকায় একর একর জমি নিয়ে সে রকম কোন শিল্প না করে ফেলে রাখছে। শিল্প বলতে শুধু পাথর, খনি, রিয়েল এস্টেট, পাওয়ার প্ল্যান্ট।  এবং এগুলি হচ্ছে ভারতের মত একটি দেশে যেখানে প্রাকৃতিক সম্পদ প্রয়োজনের তুলনায় এত কম। পাওয়ার প্ল্যান্ট বেসরকারিকরনের আগে ছিল না? খনি কোন যুক্তিতে বেসরকারি মালিক দের দেওয়া হয়? এর ফলে একটাই কাজ হয়। সস্তার কিছু শ্রম তৈরি হয়। সরকারি হলে ন্যায্য বেতন দিতে হয়। আর বেসরকারি হলে সেই বেতনটা দিতে হয় না। অনেক কম টাকায় বেতন মিটে যায়। অন্য দিকে আবার বাজার মূল্যের উপর কোন নিয়ন্ত্রন থাকে না। অর্থাৎ আয় কম ব্যয় বেশি। মাঝখান থেকে আদানি কামাবে। আবার সেই মুনাফা দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে নামবে। তার পর সাধারন মানুষের বাড়ি কিনে(ইনভেস্ট করে), যার বাড়ি তাকেই ভাড়া দেবে। বা ফ্ল্যাট করে কিনতে বাধ্য করবে। পুরো দাস ব্যবস্থা।
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৭:৪০550938
  • না সরকার পারতো না। নরম্যাল গ্রোথ সরকার পারে। হিউজ গ্রোথ ইন শর্ট টাইম এচিভ করতে গেলে যে হিউজ রিস্ক ইনকার্ড হয় সেটা সরকার ভরপাই করবে কী দিয়ে ? 
     
    এখানেই ব্যবসায়ীদের ভূমিকা। তারা হাতে হাত রেখে একটা চেইন অফ রিস্ক তৈরী করে যেটা বাইরে থেকে দেখলে সাসটেইনেবল বলে মনে হয়। সরকার জেনেশুনে তাতে টাকা ঢালে। রিস্ক যদি লেগে যায় ,  সবাই খুশি , নেতা আমলার পকেট ভরে ব্যাংক সুদ ফেরত পায়। যদি না লাগে দু একটা আম্বানি আদানি বিদেশে পালিয়ে যায়। সরকার জনগণকে বোঝায় :ওই দেখো ওই লোকটা তোমাদের টাকা মেরে পালিয়েছে , আমরা তাকে ধরে আনবই ইত্যাদি। 
     
    এই গোটা চক্রটা সরকারের পক্ষে চালানো সম্ভব না। কেস খেয়ে সরকার পড়ে যাবে। ব্যবসায়ীকে লাগবেই। 
     
    যে পালিয়ে গেলো সে আসলে শহীদ। শহীদ হবার মূল্য হিসেবে সে বিদেশে কোথাও থাকছে।........বাংলোতে বসে ওয়াইন খাচ্ছে.......মাঝে মাঝে কোর্টে হাজিরা দিচ্ছে ইত্যাদি। 
  • P | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৭:১৫550937
  • তা হলে এই কাজগুলো তো সরকারই করতে পারত। আর ভিডিয়োটা দেখলে বোঝা যাবে, রিহ্যাবিলিটেশনের নামে কি চলছে। তার চেয়ে বড় কথা, সরকার এবং কোম্পানি রিহ্যাবিলিটেশন দিতে পারবে না বলেই এই ধরনের কাজ কর্ম করে। ঠিক যেমন ভোটে জিততে পারবে না বলে ভোট চুরি করে। দেশের বারোটা বেজে গেছে সেই খবর সব অংশের মানুষের কাছে যাতে না পৌছায়, তার জন্য মিডিয়া কিনে নেয়।
     
    এবং এ প্রসঙ্গে ঋত্তিক ঘটকের একটি উক্তি মনে পড়ছে
     
    'আরে ডিগ্রি নিয়েছিস তো কি হয়েছে, এ দেশের মালিকেরা ইন্জিনিয়ারের মর্ম বোঝে না। যা কোথাও গিয়ে লেবারের কাজ খোজ।'
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:৪২550936
  • * রিহ্যাবিলিটেশন
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:৪১550935
  • বড় মাছ ধরার ব্যবসা দরকার। জাপানে যেমন আছে। জাহাজের সমান বড়ো টুনামাছ বিল্ডিং সমান লম্বা করাত দিয়ে কাটচে !!!
     
    আদানি ও ওরকম কাটবে ! আমরা নয় আদানিকে বলে জেলেভাই রিহ্যাবিটেশন প্রজেক্ট চালু করে দেবো কর্পো রেসপো তে।
     
    দেখুন জমি দিলে আদানি প্যাদানি এদেরই দেওয়া উচিত। এইযে নিউটাউনে কত কত জমি দিয়ে রেখেচে স্মল ফিশদের ব্যাটারা বিল্ডিং খাড়া করতে পারছেনা সরকার এখনো প্ল্যান রিনিউয়াল কোরিয়া ল্যাণ্ডের ট্যাক্সঃটুকু পাছে শুধু। ডেভেলপমেন্ট হাঁসের পেছনে। দুটো বড়োলোককে দিলে সরকারের কিছূ ফেরৎ আসতো। 
     
    সেই কি কথা আচেনা লুটোপুটির  ভান্ডার আর গুঁতোবে তো গণ্ডার ! সেইরকম !!
  • তরমুজ | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:২৬550934
  • সাধারন জেলেদের পেটে লাথি মেরে আদানি ধরবে মাছ। তার আবার শিল্প!!!! ওদিকে অন্য বড় বন্দরগুলি বন্ধ হয়ে যাচ্ছে!!!!!
  • P | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৬:১৩550933
  • আমি যে পোস্ট টা করেছি, সেখানে বিজ্ঞানের সঙ্গে তুলনা করেছি ঠিকই, কিন্তু প্রোজেক্ট টা নিবিড় বিজ্ঞান নির্ভর নয়। প্রোজেক্ট টা রিয়েল এস্টেট এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর। যা এখন সারা ভারতের ট্রেন্ড। সাধারন মানুষের জমি দখল। এবং এই ধরনের প্রোজেক্ট তখনই হয়, যখন টেকনোলজি নির্ভর ও বিজ্ঞান নির্ভর শিল্পের অভাব দেখা দেয়।
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৫:৩৭550932
  • *গুষ্টির যত হোয়াই আর হু এনে হাজির করবে 
  • একক | 2401:4900:8ffd:af8b:a82a:5a28:d53b:***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৫:৩৫550931
  • বিজ্ঞানকে কল কারখানার জগতের সঙ্গে জুড়ে রাখা জরুরি। কলের জগতে একটিই প্রশ্ন জায়েজ তা হলো "হাউ " - কী ভাবে অমুক ব্যাপারটা ঘটচে। জলের পাম্প চলছে তো কিভাবে চলছে ? এই কাজ বিজ্ঞানের উপর ন্যস্ত। 
     
    এবাৰ পাম্প কেনো চলচে ?  না ঘুটুবাবুর রিজার্ভার এ জল ভরতে হবে বলে। কে পাম্প চালায় ?  না রামখিলাওন চৌকিদার। এসবে বিজ্ঞানের কাম নাই। 
     
    মুশকিল হলো বিজ্ঞান আর বিজ্ঞানীদের একা একা চলতে দিলেই ,  আফটার অল একসিস্টেন্সিয়াল এনিম্যাল তো ,  গুষ্টির যত হাও আর হু এনে হাজির করবে   ,  মিস্টিক সাধু  ,  গেঁজেল কবি , ধর্মীয় গুরুবাবা এদের সঙ্গে মিলে পুরো গোল্লায় চলে যাবে। আর নইলে ওই কমিউনবাজ স্ক্যামারগুলোর দলে ভিড়ে সেম একসিস্টেন্সিয়াল বুলশিটের আরেকরকম ম্যানিফেস্টেশন ঘটাবে। 
     
    এদের লাইনে রাখার জন্যেই কল জরুরি।  বাইরের কনফ্লিক্ট না থাকলেই ভেতরে গ্যাস অম্বল বুকব্যথা বাড়ে। হোক আরও কারখানাকেন্দ্রিক বিজ্ঞান।
  • P | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৫:২০550930
  • অশিক্ষিত কত ধরনের হতে পারে? হিন্দুবীরেরা হিন্দু ধর্মের সংরক্ষণের জন্য কত কিছু করে চলেছে। তার একটি উদাহরন হল, সদ্য সুপ্রিম কোর্টের একটি বিচার। 

    এর ফলে কি হবে? ক্রিশ্চিয়ান ও মুসলিম ধর্মের সংগঠনগুলি বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে বিপুল পরিমান অর্থ দুস্থদের সেবার নামে দেশে আনতে পারবে। ক্রিশ্চিয়ান ও মুসলিম দেশগুলি এই অজুহাতে আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যের ক্ষেত্রে, ভারতের উপর বিভিন্ন ধরনের শর্ত চাপাতে আরম্ভ করবে। এবং সারা বিশ্বের সামনে ভারতীয় সুপ্রিম কোর্ট প্রমান করল, হিন্দু এমন একটি ধর্ম যেখানে এই যুগেও জাতি-ভেদ ব্যবস্থা আছে।(যদিও বৌদ্ধ ধর্মকে রাখা হয়েছে, কিন্তু বৌদ্ধ ধর্ম পৃথিবীর মধ্যে সব থেকে বড় ব্রাহ্মন্যবাদ বিরোধী ধর্ম)। এর সাথে এখন জাতের নামে কেউ অত্যাচারিত হলে ক্রিশ্চিয়ান এবং মুসলিমরা বলতে পারবে, জাতির সাথে ধর্মের উপরও আক্রমন হয়েছে।

    কিছু দিন আগে ইউ এস এ তে আরএসএস কে ব্যান্ড করার একটি প্রস্তাব এসেছে। এর পর হিন্দুরাও কি বিভিন্ন দেশে ব্যান্ড হতে পারে? এবং আন্তর্জাতিক ক্ষেত্রে চাকরি, ব্যবসা, ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য, হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনা কি বেড়ে গেল? এবং গর্বিত হিন্দুদের আন্তর্জাতিক ক্ষেত্রে সম্ভাবনা কি কমতে আরম্ভ করল?
     
  • P | 2409:40e0:101a:cddf:8000::***:*** | ২৫ মার্চ ২০২৬ ১৪:১১550929
  • শুধু বড় বড় শিল্প করলেই কি মানুষের আয় বাড়ে? এবং মানুষের জীবন উন্নততর হয়? অনেকেই শিল্পকে, বিজ্ঞানের সঙ্গে গুলিয়ে ফেলেন। বিজ্ঞান হল জ্ঞানের চর্চা। অন্য দিকে শিল্প মানুষের ব্যবহারিকতার উপর নির্ভর করে গড়ে ওঠে। সে জন্য কোন শিল্প উন্নত প্রোডাক্ট তৈরি করলেই লাভবান হয়ে ওঠে না। সেই প্রোডাক্টের উৎপাদনের পরিমান এবং বিক্রি লাভের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ শিল্প কেবল গুনগত মানকে কেন্দ্র করে গড়ে ওঠে না। বিষয়টা পরিমানগত। অন্য দিকে বিজ্ঞান নির্ভেজাল গুনগত। কোন বিষয়ের উপর গবেষণা করতে এবং নতুন কিছু আবিষ্কার করতে, আমার দৃড় বিশ্বাস কোন শিল্পের প্রয়োজনীয়তা নেই। 
     
    তা হলে শিল্পের সাথে বিজ্ঞানের কি কোন সম্পর্ক নেই? অবশ্যই আছে। যে বৈজ্ঞানিক প্রয়োগ মানুষের প্রয়োজনীয়তা গুলির সহায়। একমাত্র সেই সব বৈজ্ঞানিক প্রয়োগেরই শিল্পে রূপান্তর ন্যায় সঙ্গত। যেমন কোন ব্যক্তি যৌন চাহিদার অভাবের কারনে প্রচন্ড কষ্টে ভুগছেন। তাকে তার চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সেবা সরবরাহ না করে, যদি হাতে একটি দামি স্মার্ট ফোন ধরিয়ে দেই, তা হলে তার প্রতি প্রকৃত ন্যায় কি সম্ভব হল? বাকি পরিবেশ ও অন্যান্য বিষয়গুলি ছেড়েই দিলাম। দেখুন মহারাষ্ট্রে কি চলছে
     
     
  • হেঁয়ালি | 103.252.***.*** | ২৫ মার্চ ২০২৬ ১০:১২550928
  • আচ্ছা yes
  • albert banerjee | ২৫ মার্চ ২০২৬ ০৮:৫৪550927
  •  
     
    Richard.DWolff 
    Description: A lifelong professor of economics, Richard D. Wolff is a well-known critic of contemporary capitalism and the leading proponent of an alternative economic system based on Worker Self-Directed Enterprises (WSDEs). He is the host of Economic Update, and has been interviewed on several popular television programs that include: Real Time with Bill Maher, Bill Moyers’ Moyers & Company, The Charlie Rose Show, and Up with Chris Hayes. As the founding director of Democracy at Work (d@w), Wolff’s publications that advocate for making the workplace democratic include articles in Truthout.org, The Guardian, Common Dreams, as well as his recent book: Capitalism's Crisis Deepens The videos you'll find here also advocate for WSDEs as a key part of moving forward from the current model of capitalism to a new and better economy. For more information, please visit our websites: http://democracyatwork.info http://rdwolff.com
  • . | ২৫ মার্চ ২০২৬ ০২:৩৪550926
  • কেসি গালফে নেই, নিরাপদেই আছেন।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:7c83:b624:2728:***:*** | ২৫ মার্চ ২০২৬ ০২:৩৩550925
  • ওঃ,বলে রাখা ভালো যে আমি অ্যালিস হফম্যানের সম্পাদিত কালেকশনটার কথা বলছি। এই একই নামে আরো বই আছে হয়তো।
  • হেঁয়ালি | 103.252.***.*** | ২৫ মার্চ ২০২৬ ০২:২৯550924
  • গালফে যুদ্ধ নিয়ে কেসির কথা মনে পড়ল। উনি ওদিকেই একটা অফশোর তেলের সাইটে কাজ করতেন না? নিরাপদ আছেন আশা করি।
  • kk | 2607:fb91:4c8b:e2ab:7c83:b624:2728:***:*** | ২৫ মার্চ ২০২৬ ০২:২৭550923
  • দ'দি,
    তুমি কি 'দ্য বেস্ট ডগ ইন দ্য ওয়র্ল্ড' বইটা পড়েছো? আমার মনে হয় তোমার ভালো লাগবে যদি অলরেডি না পড়ে থাকো। আমার খুব মর্মস্পর্শী মনে হয়েছে। আমি এমনিতে কাউকে বইয়ের রেকো দেবার স্পর্ধা করিনা, কিন্তু তুমিও ভৌ ভালোবাসো, তাই মনে হলো বলি।
  • &/ | 151.14.***.*** | ২৫ মার্চ ২০২৬ ০১:১৭550922
  • ইউটিউবে দেখতে দেখতে ভাবলুম দর্শক-শ্রোতাদের কমেন্টগুলি গিয়ে দেখি একটু। ওরে বাবা!!!! সেখানে তো আস্তিকে নাস্তিকে ভূতে ভগবানে ছয়লাপ কাণ্ড একেবারে। কেউ বলে অসাম, কেউ বলে পাগল, কেউ বলে টপিকে থাকুন, কেউ বলে এটাওটাসেটাফেটা কেন কেন কেন? ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৫ মার্চ ২০২৬ ০১:১৪550921
  • মধ্যাহ্নভোজনের পর দুয়ারীবাবুর অ্যাস্ট্রো বক্তৃতা শুনুন। কয়েক বছরের  পুরোনো যদিও 
  • &/ | 151.14.***.*** | ২৫ মার্চ ২০২৬ ০০:১৮550920
  • লিটল ম্যাগের বিশাল লিস্ট দিয়েছিলেন তো একজন। বিচিত্র সব নাম তাদের। অজস্র অজস্র। সেই লিস্ট কোনো থ্রেডে রয়েছে নির্ঘাৎ।
  • Srimallar Speaks | ২৪ মার্চ ২০২৬ ২৩:৪৬550919
  • বা এখনও ক’রে চলেছেন
  • Srimallar Speaks | ২৪ মার্চ ২০২৬ ২৩:৪১550918
  • এখানে এমন কেউ আছেন যারা লিটল ম্যাগাজিন প্রকাশ করেন? 
  • হেঁয়ালি | 103.252.***.*** | ২৪ মার্চ ২০২৬ ২৩:১৩550917
  • একক বোধয় পাঁচমাগ ডিক্যাফিনেটেড কফির কথা বলেছে
  • :|: | 2607:fb90:bd2a:d4a7:e126:740:270c:***:*** | ২৪ মার্চ ২০২৬ ২৩:০৯550916
  • অতো কফি? মাইগ্রেনে মারা পড়তে হবে তো!
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৬ ২৩:০৫550915
  • মগ মগ কফি তুলুন আর ঢালুন, তুলুন আর ঢালুন। কফি দিয়ে স্নান করে নিন। ঃ-)
  • কফি | 165.225.***.*** | ২৪ মার্চ ২০২৬ ২২:৫৭550914
  • সকাল ছটা থেকে দুকুর দুটোর মধ্যে পাঁচ মগ কফি শেষ করতে হবে? জীবনে কি চাপ মাইরি!  
  • Srimallar Speaks | ২৪ মার্চ ২০২৬ ২১:৩৩550913
  • সারাদিন কাজের চাপে ফেটে যাচ্ছে। গাড়ি নিতে আসছে। বাড়ি ফিরব এবার... 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত