এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২৪ মার্চ ২০২৬ ০১:৫৮550882
  • হ্যাঁ, এই একটু আগেই দেখলাম আবার পাড়া বেড়াতে বেরিয়েছে, এই লিখতেই যাচ্ছিলামঃ)
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৬ ০১:৩৮550881
  • হুতেন্দ্র, সেই রাজহাঁসটি, যাকে অসুস্থ বলে মনে হচ্ছিল, সে কি এখন ভালো আছে? এখানের হাঁসপুকুরে লম্বা গলার কানাডিয়ান রাজহংসদম্পতিকে দেখতে দেখতে আপনার হাঁসটির কথা মনে পড়ছিল।
    এখানের পুকুরেও কাছিম আছে, পাড়ে রোদ পোহায়, টুপ করে জলে পড়ে কেমন চমৎকার ভার্টিকাল সাঁতার দেয়, অর্থাৎ কিনা মাথাটা সারফেসের উপরে রেখে জলের ভিতরে লম্বালম্বি ঝুলে তুরতুর করে হাতডানা নাড়ে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৪ মার্চ ২০২৬ ০১:২৫550880
  • বিশ্ব পরিস্থিতিতে একটা 'পরিবর্তন' হয়ে গেলে কি শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে গিয়ে গদিতে বসতে পারবেন? সেক্ষেত্রে সঙ্গে করে কি তসলিমাকেও নিয়ে যাবেন?
  • Srimallar Speaks | ২৩ মার্চ ২০২৬ ২৩:৪৬550879
  • “প্রেম নিয়ে কাকে দেব, এ তো শুধু জ্বালা, কে বা নেবে
    প্রেম যদি না জ্বলে পূজায়” 
     
    কোন কবির কোন কবিতার লাইন মনে প’ড়ছে? 
  • Manali Moulik | 2401:4900:7330:6b5b:f11f:1155:7a1:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২২:০৯550878
  • সঠিকভাবে জানি না। শিবনাথ শাস্ত্রীর 'রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ'-এ খুঁজে দেখলে হয়তো কিছু উল্লেখ থাকলেও থাকতে পারে। আসলে ডিরোজিওর মৃত‍্যুর পর অধিকাংশ শিষ‍্যই নিজস্ব ব‍্যাবসা বা চাকরীতে মননিবেশ করেন ও সোজা কথায় আন্দোলনটিতে ভাটা পড়ে যায়। তাই সেভাবে জানাটা কষ্টকর। এছাড়া সামাজিক চাপ ও পারিবারিক বিষয় ছিলোই। শোনা যায়, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ‍্যোপাধ‍্যায়ের স্ত্রী (শ্রীমতি দেবী সম্ভবতঃ) এইসব কাজকর্মের জন‍্য স্বামীর সংস্রব ত‍্যাগ করেন ও পিতৃগৃহে আশ্রয় নেয়। তখনকার যুগে মেয়েরা স্বামীকে ত‍্যাগ করবে এই বিষয়টাই অকল্পনীয় ছিলো, কিন্তু এক্ষেত্রে যুক্তি হলো ধর্ম ও স্বামীর মধ‍্যে কনফ্লিক্ট। সে অন‍্য কোনোরকম প্রবলেমের স্বামী হলে চলে, কিন্তু ধর্মদ্রোহী স্বামীকে নিয়ে চলা নাকি দুষ্কর ছিলো। এটা তো আবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ও দিগম্বরী দেবীর ক্ষেত্রেও হয়েছিলো, এইসব আর কি......
  • &/ | 107.77.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৫৮550877
  • এই  দক্ষিণা রঞ্জন  মুখোপাধ্যায়  পরে  কি  কিছু  উল্লেখযোগ্য  কর্ম  করেন ?
  • Manali Moulik | 2401:4900:7330:6b5b:f11f:1155:7a1:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৫৫550876
  • কাহিনী সংগ্রাহক প্রথমে লালবিহারী দে
  • Manali Moulik | 2401:4900:7330:6b5b:f11f:1155:7a1:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৫৫550875
  • ওদিকে দত্তমশাইয়ের   ঝড়  সিনেমায়  ডিরোজিও  যাকে  দক্ষিনা  দক্ষিণা  করে  ডাকছেন , 
     
    নো। দক্ষিণারঞ্জন মুখোপাধ‍্যায় সম্ভবত। রসিককৃষ্ণ মল্লিকের সুহৃদ
  • &/ | 107.77.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৪৫550874
  • ওদিকে দত্তমশাইয়ের ঝড় সিনেমায় ডিরোজিও যাকে দক্ষিনা দক্ষিণা করে ডাকছেন, সেই তাঁকেই কিনা আমি ভেবে বসেছিলাম পরবর্তীকালের ঠাকুরমার ঝুলির লোকটি বুঝি :)
  • &/ | 107.77.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৩৬550873
  • দক্ষিণা রঞ্জন মিত্র মজুমদার না? ওই যে যিনি গ্রামে গ্রামে ঘুরে ঠাকুরমার ঝুলির কাহিনিগুলো সংগ্রহ করেন?
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:৩৩550872
  • দেখেছো, ওমনি কোন পাজি টইটা টেনে তুলেছে! তাও আমি ভেবেচিন্তে সবথেকে নিরামিষ একটা নাম দিয়েছিলাম laugh
  • Ranjan | 2402:e280:3d02:20a:37b4:4e72:69e2:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:২৫550871
  • &/ এর কথার পিঠে l
  • Ranjan | 2402:e280:3d02:20a:37b4:4e72:69e2:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:২৫550870
  • ওটা  সোমনাথ এর কান্ড l ঘোরতর অশ্লীল l
  • Manali Moulik | 2401:4900:7330:6b5b:f11f:1155:7a1:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:২৩550869
  • গ্রামসমাজ থেকে ডিরোজিওপন্থীরা একেবারেই বিচ্ছিন্ন ছিলেন কি? না মানে ইয়ং বেঙ্গলদের নিয়ে বহু বিতর্ক হয়, ড.অনীল শীল বলেছেন 'এলিটিষ্ট' ; কেউ বলেছেন গজদন্ত মিনারের বাসিন্দা, কিন্তু গ্রাম-সংযোগ বিচ্ছিন্ন একেবারেই কি বলা চলে? 
    ফোকটেলস্ অফ বেঙ্গল তো রেভারেন্ড লালবিহারী দে দ্বারা সংগৃহীত। বঙ্গীয় লোককথার এরকম সংগ্রহ আর কটা আছে? ওনারই উপন‍্যাস "গোবিন্দ সামন্ত: অর দ‍্য হিষ্ট্রি অফ আ বেঙ্গল রাইয়ত।" কবি অ‍্যালফ্রেড টেনিসন পর্যন্ত যার প্রশংসা করেন। ওখানেই এক চাষী, নাম কালো মন্ডল, তাকে চাবুক মেরে প্রায় অর্ধমৃত করে রাখার পর পেয়াদা এসেছে জমিদারের কাছে আবার ডেকে নিয়ে যেতে। সে বলছে, "আমি তেনার চাকর নইকো যে ডাকলেই যেতি হবে!" 
    এটা সেইযুগে লেখা কিন্তু খুব একটা সহজ ছিলো না। ইভেন রংপুর বিদ্রোহ, খান্দেশ, ভিল, পাবনা ইত‍্যাদির সময়েও অনেক বাঙালির স্বর শ্রুতিগোচর হয়নি। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ‍্যোপাধ‍্যায়ের নাটক 'the persecuted ' এও সামাজিক সবরকম স্তরের ছাপ কিন্তু আছে। নব‍্যবঙ্গরা সবাই নিমে দত্ত ছিলেন না এবং নিমে দত্ত নব‍্যবঙ্গ ছিলেন না।
  • &/ | 107.77.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২১:১১550868
  • এরকম  একটা  থ্রেড  আছে , এইধরণের  নামের  সংগ্রহ।  কেউ  ঠেলে  তুলুন  
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:১১550867
  • নানা, এসব ছোটদের হাসিতামাশা গুরুতে লেখা ঠিক হবে না। এখানে বড়োরা গম্ভীর আলোচনা করে :-)
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২১:০৭550866
  • জাপানি নামটা সেরা লাগল তোlaugh
    একটা টই খুলে এইসব স্মৃতি জমা করুন না।
    এসব তো আর ইতিহাস বইতে পাব না। আপনাদের স্মৃতিই ভরসা।
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২১:০১550865
  • রমিতবাবু, হ্যাঁ ঠিক ঠিক! যেমন জাপানি নাম ছিল তাকিওনা মুতেয়াসি :-)
     
    এই সব নাম  নচিকেতা ঘোষ বা সলিল চৌধুরীর হাতে পড়লে যে কি হতো! 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ মার্চ ২০২৬ ২০:৫৭550864
  • অন্নদামঙ্গলের একটা আর রেটেড প্যারোডিও খুব ভাইরাল ছিল। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৩ মার্চ ২০২৬ ২০:৫৬550863
  • তখন শ্রীলঙ্কা জাপান আর রাশিয়ার বিভিন্ন লোকজনের নাম নিয়ে দুর্দান্ত মজা হত। এখন খুবই ব্লান্ট ও অশালীন শোনাবে বললে পরে।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৫৩550862
  • মহায়ন পপুলার না হওয়ার আরও একটা কারণ আছে। মহায়ন কোন নচিকেতা ঘোষ বা সলিল চৌধুরীর হাতে পড়েনি। এঁদের হাতে পড়লে সুরের যাদুতেই গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়ত। সেটা না হয়ে একদিকে অবশ্য শাপে বর হয়েছে। 
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৫২550861
  • হ্যাঁ তখন মোবাইল ছিল না। এমনকি টিভিও সেভাবে পপুলার হয়নি। কোন প্রস্তরযুগের কথা, তখন পেড্রোই আমাদের সম্বল ছিল। বিকালবেলা মাঠে ফুটবল খেলে খানিক আড্ডা দিতাম, তখন এইসব জোক্স শেয়ার হতো। 
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৪৯550860
  • ইস্কুলে আরও কয়েকটা জোকসের সিরিজ ছিল। গান্ধী সিরিজ, রবীন্দ্রনাথ সিরিজ ইত্যাদি। সেসবই বড়োদের কাছে একেবারেই অশালীন আর মোটা দাগের মনে হবে, আমরা ছোটরা মজা পেতাম, ঐ আরকি। গান্ধীর জন্মরহস্য, রবীন্দ্রনাথের জন্মরহস্য, এইসব। তবে সেগুলোও শ্রমজীবি আর কৃষিজীবি ছাত্রছাত্রীদের মধ্যে চলতো কিনা একেবারেই জানিনা। 
  • হেঁয়ালি | 150.129.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৪৫550859
  • সে তখন মোবাইল ছিল না বলে ছেলেপুলে টাইমপাস করতে এসব বানাত
  • dc | 2402:e280:2141:1e8:1c97:bab2:e89a:***:*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৪২550858
  • আরে আপনারা মহায়ন নিয়ে এতো বিশ্লেষন করছেন, একটু লজ্জাই লাগছে (অবশ্য ভালোও লাগছে)। মহায়ন আমাদের সময়ে কলকাতায় বেশ পপুলার হয়েছিল, অনেক ইস্কুলেই স্টুডেন্টরা জানতো। কিন্তু সে একেবারেই ক্লাস এইট নাইন থেকে ধরুন ইলেভেন টুয়েলভের কথা, কাজেই ওর মধ্যে কোন সূক্ষ রসবোধ ইত্যাদি কিছুই ছিল না, সেভাবে দেখলে কবিতা হিসেবেও কিছু ছিল না। কলকাতা ছাড়ার পর আর কারুর সাথে মহায়ন নিয়ে আলোচনা হয়নি, আমি তো প্রায় ভুলেই গেছিলাম। তারপর গুরুতে দুয়েকবার উল্লেখ দেখেছি। আমাদের ইস্কুল বয়সে মহায়ন, পেড্রো, চয় চমৎকার ইত্যাদি খুব চলতো। কিন্তু তারপর আর সেসব শুনিনি। এইতো কয়েকদিন আগে একক দেখলাম একটা পেড্রো জোক্স পোস্ট করলো, দেখে খুব ভাল্লাগলো। ছোটবেলার স্মৃতি :-) 
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৩৮550857
  • হ্যাঁ সেটাই। ব্যান্ডের অনেক গান তো তাও পপুলার কালচারের মধ্যে চলে আসে। মহায়ন টাইপের জিনিস সেটাও না। 
  • r2h | 134.238.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৩৪550856
  • হ্যাঁ...

    সে হিসেবে অবশ্য বেশিরভাগ শহুরে জিনিসপত্রই তাই, এমনকী বঙ্গীয় নবজাগরণ যাকে বলা হয়, বা ডিরোজিওপন্থী, বা ব্যান্ডের গান, বা জাতীয়তাবাদ। এর মধ্যে অনেককিছু খুব পুরনো হয়ে গেছে বলে শিকড়ের অনস্তিত্বটা বোঝা যায় না।
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৩১550855
  • শেষ লাইনে একবার ''কিন্তু'' হবে
  • কৌতূহলী | 103.249.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:৩১550854
  •  মানালী ম্যাডাম আর হুতোবাবু যা বললেন  মহায়ন মোটা দাগের আর শালীনতা বিহীন , সে তো বটেই। 
    কিন্তু সমস্যা সেখানে না। সমস্যা হল মহায়ন শ্রমজীবী মানুষ বা গ্রামীন সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন পেটি বুর্জোয়া সংস্কৃতি।
    আটের দশক থেকে বাম ছাত্রযুবরা যা যা সৃষ্টি করেছে , অধিকাংশই গ্রাসরুট থেকে বিচ্ছিন্ন। পপুলার সংস্কৃতি থেকে বামেদের সরে যাওয়ার এবং জনবিচ্ছিন্ন হওয়ার এটা একটা বড় কারণ। 
    অনেক প্রাচীন কবিগানও অশ্লীল আর মোটাদাগের , কিন্তু সেগুলো কিন্তু গ্রাসরুট থেকে বিচ্ছিন্ন নয়। 
     
  • r2h | 134.238.***.*** | ২৩ মার্চ ২০২৬ ২০:২৭550853
  • কাল নাটক দেখলাম, বিকেলে ভোরের সর্ষে ফুল। নাকি ব্রাত্য বসুর লেখা। নাম শুনে ভেবেছিলাম হাসির নাটক হবে, একটু শুরু হতে বুঝলাম না, খুব দার্শনিক জ্ঞানের নাটক। কিন্তু দর্শকেরা খুবই হেসেছিল।
    বেরিয়ে বিড়ি খেতে খেতে আলোচনা করছিলাম, এটা কি সত্যি ব্রাত্য বসুর লেখা, নাকি কোন নকল ব্রাত্য বসু আছে, আগে যেমন নামকরা লেখকদের নকল হত, নাকি ব্রাত্য বসু এই নাটকটা পাঁচ ক্লাসে পড়াকালীন হাত মক্সো করতে লিখেছিলেন, পরে নাম হওয়ার পর কোন নাছোরবান্দা পরিচালক বা সম্পাদকের আব্দারে অতিষ্ঠ হয়ে দিয়ে দিয়েছেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত