এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:3a80:45b:3af0:d91a:8c4:18cc:***:*** | ২২ মার্চ ২০২৬ ১১:২৩550762
  • ইয়ে, এনাকে আগে দেখিনি, নামও শুনিনি, গুরু পড়ে যে কতো কতো কি জানতে পারি! 
     
    কিন্তু এনাকে তো সত্যি সত্যিই নাড়ুগোপালের মতো দেখতে! laugh
  • নাড়ু | 185.22.***.*** | ২২ মার্চ ২০২৬ ১১:১৫550761
  • r2h | 134.238.***.*** | ২২ মার্চ ২০২৬ ১১:১২550760
  • ঐসব মাধ্যমিক উচ্চমাধ্যমিক ভজঘট এসব তো আছেই। তবে সমাজের নানা শ্রেণীর স্বার্থের সংঘাত। ধরুন বৃটিশ শাসনে ইস্কুল কলেজ খোলা হল অনেক কিন্তু তা হল বাধ্য রাজকর্মচারী তৈরির লক্ষ্যে। কিন্তু অন্য দিকে আবার জাত পাতের ব্যাপার ঘুঁচলো কিছু। ওদিকে তা আবার খুব এক্সক্লুসিভ। আস্তে আস্তে বিশেষ করে বাম জমানায় শিক্ষা ইনক্লুসিভ হতে লাগলো - বুড়ো লোকেরা নাক সিঁটকাতো- ছোঃ, আমাদের সময় তো তিনবারের চেষ্টায় ম্যাট্রিক পাশ করতে হত। ভর্তি পরীক্ষা উঠে যাওয়াতেও অনেকে খুব হায় হায় করলো। ইংরেজি, পাশ ফেল তুলে দেওয়ায় প্রথম প্রজন্মের পড়ুয়াদের খুব সুবিধে হল, ড্রপ আউট কমলো, কিন্তু শিক্ষিত শহুরে মধ্যবিত্তরা চটে কাঁই হল। ওদিকে ছয় সাতের দশকে পরীক্ষা টরীক্ষা নিয়ে ভয়াবহ অব্যবস্থার কথা শুনি, সেসব ঠিক হল অনেকটা। তারপর নিয়োগ দুর্নীতি টুর্নীতি। এখন আবার কলজে ভর্তির - কেউ বলে নানান ফ্যাচাং কেউ বলে খুব চমৎকার- আমি দু'রকমই শুনেছি।
    আমার মনে হয় সিস্টেমের বড় অংশটা ভালোর লক্ষ্যেই এগোয়, তার মধ্যে কিছু খারাপ লোক থাকে। কিন্তু সবাইকে, মানে সব শ্রেণীকে খুশি রাখা অসম্ভব।
    ভালো ভালো ছেলে মেয়ে সব- তারা রাজনীতিতে এসেই, ওরে, যারা পড়াশুনো করে তাদের পাকা ধানে মই দিতে হবে রে - বলে সরকার, বিরোধী সব মিলে শলা পরামর্শ করতে বসে - এ তো আর হতে পারে না।
     
    • &/ | ২০ মার্চ ২০২৬ ১২:৫৬
    • সেই পরিবর্তনের সময়ের হলদি নদীর কুমীর বক্তব্যওয়ালা লেখাটি নিয়েও কোনো ক্লারিফিকেশান দেওয়া হয় নি। 
    আর ইয়ে, এইটা কিন্তু বাজে কথা। ক্লারিফিকেশন, সে নিয়ে দীর্ঘ আলোচনা- সবই হয়েছে। হাইলাইট করে ভুল স্বীকার করবেন কিনা স্থির করুনঃ)
     
    • &/ | ২০ মার্চ ২০২৬ ১৩:৩৮
    • কেউ কেউ ব্যথিত ও ক্ষুব্ধ হয়ে বলেছিলেন যে সাইটকে তাঁরা বিশ্বাস করতেন সেখানে কীভাবে ঐসব কুমীর বের হল আর পরেও ভুল স্বীকার করে হাইলাইট করা হল না ?
    যেসব সরলমতি লোকজন গুরুর সাইটকে বিশ্বাস করে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছিলেন, তাঁরা জানতেন না, গুরু খবরের কাগজ না? তারা অন্যস্বর পত্রিকাটির নামও শোনেননি? বা তাঁরা এই বক্তব্য জনৈক গোরাঙ্গ ও সুব্রত'র - সেটা পড়েননি? গুরুচণ্ডা৯র নিজস্ব সংবাদদাতা গিয়ে কুমীরের পেট টিপে দেখে এসেছেন - এমন কিছু ছিল নাকি? সেসব যদি না হয়, তাহলে বানানো গপ্প ব্যাপারটা এল কোথা থেকে?

    এসবের জন্য হাইলাইট করে ভুল স্বীকারের আকাঙ্খা নেই, তবে প্রতি বছর নিয়ম করে এই একই কথা ক্লান্তিকর আরকি। কম দিন তো হলো না।
  • র২হ | 2607:fb90:3f63:84bf:e817:d6cc:c2de:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৯:০৫550759
  • তার মানে অনেক লোক রাজনীতি করে কিন্তু তাদের মধ্যে ভালো ছাত্র ছাত্রীরা নেতা হয়? 
    তা তো স্বাভাবিক -বুদ্ধি মনোযোগ ইত্যাদি বেশি।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৮:৫৭550758
  • বরং দেখেছি উচ্চমাধ্যমিকের মতন পরীক্ষায় ব্যাপক রেজাল্ট কেলেঙ্কারী, কোথাকার রেজাল্ট যে কোথায় চলে গেল খোদায় মালুম, ফলত স্কুলের গোটা গ্রুপ ক্ষতিগ্রস্ত। টিচারদের বিবেচনা অনুযায়ী যারা সম্ভাবনাময় ছিল, সকলের রেজাল্ট এমন এল যে চক্ষু চড়কগাছ। অথচ প্রমাণ করার তো কোনো উপায় নেই। স্ক্রুটিনি, মোকদ্দমা সবই করা যেত, কিন্তু কী লাভ? সময় যত লাগবে, ততদিনে ভর্তি টর্তি হয়ে কলেজ লাইফ প্রায় সমাপ্ত হয়ে যাবে। তাই হল অনেকের, যেন তেন জায়্গায় পড়ে পাশ টাশ করে বেরোতে হল, সেটল করতে হল কমা কমা জিনিসে। কারুর কারুর মানসিক অবস্থা এমন হল যে নিজের হাতেই নিজের জীবন শেষ করে দিল। এইসব তো দেখা জিনিস, শোনা জিনিস, হাতে ছোঁয়া জিনিস।
    আমাদের সমাজ, রাজনৈতিক দলগুলি ...
    এখনও তো দেখি হবু স্কুলশিক্ষকরা প্রতিবাদ আন্দোলনে নেমে বছরের পর বছর রাস্তায়...
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৮:৪৬550755
  • হুতেন্দ্র, নেতারা নিজেরা পড়াশোনা করা অনেকেই আছেন, কিন্তু এমনি সাধারণ মানুষের পড়াশোনা করা ছেলেপিলেকে ওঁরা গুরুত্ব দেন কিনা, সেই নিয়ে ব্যাপারটা ছিল। অবস্থা দেখেশুনে মনে হয় সেরকম গুরুত্ব নেই। ও যার যার ছেলেপিলে, তার তার মাথাব্যথা। এমনিতেও সমাজে সিরিয়াস পড়াশোনা বলতে তো ভালো চাকরি, ভালো মাইনের জন্য ( মধ্যবিত্তের আর অন্য উপায় বা কী?), সেও অনেকটাই যার যার দায়, তার তার বোঝাপড়া। ক্ষমতাসীন দল ব্যাপক ব্যবস্থা করেছে পড়াশোনার পরিবেশ তৈরী করেছে, নানাভাবে যোগ্যদের পরীক্ষা করে উপযুক্ত কর্মে নিযুক্ত করেছে, সেরকম দেখার সৌভাগ্য আমার তো অন্তত হয় নি।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৮:৩৮550754
  • আরে ইনিই কি সেই পেত্নীর গল্প লিখতেন যে সতীনের গর্ভের থেকে তখনও ভূমিষ্ঠ না হওয়া সন্তান বার করে একটু আদর করে আবার ঠিকঠাক ঢুকিয়ে রেখে দিত? ঃ-) এইরকম চমৎকার পেত্নী আর দেখেছেন কোথাও?
  • dc | 2402:e280:2141:1e8:9a3:5a02:7a35:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৭:৪০550753
  • ভুতেরা তো এমনিতেই মাছখেকো হয়, ওতে কোন নভেলটি নেই। বরং চকোলেট খেকো ভুত নিয়ে গল্প লেখা যায়। একটা ভুতের খুব ইচ্ছে দুবাই চকোলেট খায়, কিন্তু অন্য ভুতেরা সাবধান করে দিয়েছে যে দুয়েকজন নাকি দুবাই চকোলেট খেয়ে জম্বি হয়ে গেছে। কিন্তু এই ভুতটা জানে যে অন্যদের মধ্যে কেউ কেউ জ্যান্ত অবস্থায় সিআইয়ের এজেন্ট ছিল, তাই সে ঠিক করেছে ট্রটস্কির ভুতকে খুঁজে বার করে তার থেকেই জানতে চাইবে ব্যপারটা ঠিক কি। এই নিয়ে গল্প। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:44fa:4b3a:1f7b:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৭:৩৩550752
  • মাছখেকো ভূত নিয়েও খুলতে পারেন! মাঝে বেশ অনেকগুলো ভূতের গল্প লিখেছিলেন তো।
  • র২হ | 172.58.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৭:১৮550751
  • শংকরবাবুর নোট নেওয়ার নেশা। চাড্ডি চাড্ডি না। মলয়বাবুদের সঙ্গে আলাপ করিয়ে দিলে মাছধরিয়ের মর্মপীড়া নিয়ে টই খুলবেন ঠিক।
  • র২হ | 2607:fb90:3f63:84bf:e817:d6cc:c2de:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৭:০৯550750
    • Manali Moulik | ২১ মার্চ ২০২৬ ১২:৫৮
    • প্রশ্ন
      আমার একটি উপন‍্যাস আছে। প্রায় সমাপ্ত
     
    আমাকে কেউ জিগায়নি, কর্তৃপক্ষও আমার মতামত চায়নি, তবে তাতে কী। আমার মতামত দিই।
    সারসংক্ষেপ শুনে তো বোঝা যায় না,  ট্রিটমেন্ট ভাষা বাঁধুনি চরিত্রচিত্রন হাজার জিনিস।
    তবে বিষয় যদি বলেন - বিষয় হিসেবে এও কিন্তু সুকতলা হয়ে গেছে - আলাদা আলাদা স্কুল আরকি।
    নিজের সময় নিয়ে, নিজের দেখা নিয়ে, নিজের চারপাশের সমসময়ের রাগ ক্ষোভ ক্রাইসিস নিয়ে লিখুন না।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:e000::***:*** | ২২ মার্চ ২০২৬ ০৭:০৩550749
  • বাব্বা, সেই বুলেট পয়েন্ট শংকর হালদারের মধ্যেও যে এরকম আগমার্কা চাড্ডি লুকিয়ে আছে কে জানত! 
  • র২হ | 2607:fb90:3f63:84bf:e817:d6cc:c2de:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৭:০২550748
    • &/ | ২২ মার্চ ২০২৬ ০০:৩৬
    • যে  ছেলেটি বা  মেয়েটি  পড়াশোনা  করে , তাদের  গুরুত্ব   কোনো  রাজনৈতিক  পার্টিকেই  দিতে  দেখেছেন  কি ? 
     
    কেন এই তো মহুয়া মৈত্র রাঘব চাড্ডা দীপ্সিতা দীপঙ্কর ভটচাজ, অতীতের বুদ্ধবাবু জ‍্যোতিবাবু সিদ্ধার্থশংকর  মনমোহন সিং। সেরা ছাত্র কেজরিওয়ালের তো নিজের দলই আছে। অনেক আছে। 
  • aranya | 2601:84:8501:15b0:5036:d20b:c2d4:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৬:২৬550747
  •  P - এর পোস্ট টা ইন্টারেস্টিং। অনেকটাই একমত 
  • aranya | 2601:84:8501:15b0:5036:d20b:c2d4:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৬:২২550746
  • @দস্যু মোহন, আমি ভয়ানক পৃষ্ঠ বেদনায় ভুগছি, গত তিন মাস। একটু সেরে উঠলে লিস্টিটা বানাব
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৬:১৪550745
  • এইসব উস্কানিমূলক লেখাপত্র ছেঁকে ফেলার কোনো ডিজিটাল ছাঁকনি থাকলে ভালো হত।
  • &/ | 151.14.***.*** | ২২ মার্চ ২০২৬ ০৬:০১550744
  • খুবই ইড়িমিড়িকিরি অবস্থা। নানা মাধ্যমে এইসব চলছে। প্রোপাগাণ্ডুরা বেরিয়ে পড়েছে, উস্কানিমূলক লেখাপত্রদাতারাও বেরিয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় পা ফেলার উপায় নেই, একেবারে জলা অঞ্চলের সন্ধ্যাবেলার মশার মতন জেঁকে জেঁকে ...
  • aranya | 2601:84:8501:15b0:5036:d20b:c2d4:***:*** | ২২ মার্চ ২০২৬ ০৫:৫৭550743
  • ইড়িমিড়িকিড়ি বাঁধন :-)
  • kk | 2607:fb91:4c8b:e2ab:60f1:72c2:17d0:***:*** | ২২ মার্চ ২০২৬ ০২:২২550742
  • গুরুচন্ডা৯ কে সেফ প্ল্যাটফর্ম পেয়ে লোকজন যে আজকাল হাইলি রিলিজিয়াসলি কালার্ড লেখাপত্রের পতাকা ওড়ায় এইটা দেখতে আমার খুবই বিরক্ত লাগে। আজকাল 'লেখা' জিনিষটাকেই কিছু লোক এমন অ্যাবিউজ করে! ইচ্ছে করে সবাইকে ইড়িমিড়িকিড়ি বাঁধন দেখিয়ে দিই!
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:৫৯550741
  • সোশ্যাল  মিডিয়ায়ও  খুব  ক্যালোর  ব্যালোর 
  • lcm | ২২ মার্চ ২০২৬ ০০:৪৯550740
  • কলকাতার বন্ধু আত্মীয়দের সঙ্গে কথা হচ্ছিল... যা বুঝলাম, এবারের ইলেক্শনে দুজনকে নিয়ে খুব ক্যালোরব্যালোর চলছে (এখনও অবধি).... বলছে আগেরবারের ইলেকশন ছিল কোনো এক শাহজাহান-ময়.... এবারে দুজন - এক্জন এক ডাক্তারবাবু, নাম নারায়ণ ব্যানার্জি, তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অসুখবিসুখ সংক্রান্ত পোস্ট করে জনপ্রিয় হয়েছেন, পলিটিক্সে বিভিন্ন পার্টির বোলচাল মেপে টেপে তিনি এখন নামি বিজেপির দিকে ঝুলে আছেন... ( এর মধ্যে বেশ কয়েক বছর ধরে আর একজন ডাক্তারবাবুকে (কুনাল সরকার) দেখা যেত বিভিন্ন জায়গায় বক্তব্য রাখছেন, তবে ইনি সে জন নন) .... অন্য জন হলেন মিসেস দেবনাথ, তিনি আরজিকরে নিহত ডাক্তারি ছাত্রীর মা, ইনিও নাকি এখন বিজেপির দিকে ঝুঁকে আছেন....
    কিন্তু, এরা দুজনেই নাকি এখনও প্রার্থী হন নি, ঘোষিত হবেন এমন আশায় রয়েছেন... কিন্তু এদের নিয়ে খুব আলোচনা হচ্ছে...
  • P | 2402:3a80:4318:eab1:778:5634:1232:***:*** | ২২ মার্চ ২০২৬ ০০:৪৬550739
  • ভোট নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। সামাজিক সমস্যা নিয়ে মাথা ঘামাতে হবে। কারন বিজেপি সেই মেকানিজম ডেভলপ করে ফেলেছে; যদি তারা মনে করে কোন এক রাজ্যে ক্ষমতায় আসব, তো চলে আসতে পারে। এবার কথা হল তারা আসার জন্য বদ্ধ পরিকর কি না। এবং বিজেপির সাথে আরএসএস এরও এই বিষয়ে মত লাগবে। যদি আরএসএস আর বিজেপি এক সাথে চায় কোন রাজ্যে আসব, তো চলে আসতে পারে। কে কাকে ভোট দিল তাতে ওদের কিছু যায় আসে না। ওদের সেই মেকানিজম আছে। যেমন কিছু দিন আগে মূখ্যমন্ত্রী বিভিন্ন মন্দির বানাচ্ছিলেন। এটা কি উনি জানতেন না যে পশ্চিম বঙ্গে মন্দির বানিয়ে নির্বাচনী কোন লাভ হবে না। বরং অনেক ক্ষেত্রে সেটা উল্টো দিকে যেতে পারে। তিনি তবুও বানাচ্ছিলেন কারন তিনি আরএসএস কে বার্তা দিচ্ছিলেন। যদি ওরা মনে করে, ওরা জিতবে সেটাও হতে পারে, আবার যদি মনে করে অন্যকে জেতাবে, সেটাও হতে পারে। এবার যদি কেউ ভাবেন, তা হলে এত টাকা খরচ করে নির্বাচনী প্রচার করছে কেন?  উত্তর হল, ওখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানির ব্যাপার আছে। এবং আরএসএস এর সমর্থন পাওয়ার ব্যাপার আছে। সুতরাং আপনারা বিজেপি শাসিত রাজ্যেই বাস করছেন। তাই সামাজিক বিষয়গুলি নিয়ে সরব হন। না হলে কপালে অনেক দুঃখ আছে।
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:৩৮550738
  • সেই  কানহাইয়া  কুমার ... তার  কথা  তো  আর  শুনতে  পাই  না !
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:৩৬550737
  • যে  ছেলেটি বা  মেয়েটি  পড়াশোনা  করে , তাদের  গুরুত্ব   কোনো  রাজনৈতিক  পার্টিকেই  দিতে  দেখেছেন  কি ? অপরপক্ষে ,  গুণ্ডাদেরই গুরুত্ব  দেয়  সব  পার্টি 
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:৩০550736
  • তার মানে  ঘাসফুলেরাই  এত  দুষ্কৃতী  সাপ্লাই  দিয়েছে  পদ্মদের ?
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:২৭550735
  • সবুজ পাল্টি  খেয়ে  কমলা হবে 
     
     ? 
  • P | 2402:3a80:4318:eab1:778:5634:1232:***:*** | ২২ মার্চ ২০২৬ ০০:১৬550734
  • যারা ভাবছেন বিজেপিকে এনে তৃণমূলী দের জব্দ করব, তাদের জন্য 
     
    বিজেপি এখনও রাজ্যে এসে পারল না। যে সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী পৌছচ্ছে, সেই সব জায়গায় এখন থেকেই তো বিজেপি-পন্থী মস্তান দের বাড়বাড়ন্ত চোখে পড়ছে। এরা সবাই প্রায় তৃণমূল থেকে বিজেপি তে আসা দুষ্কৃতি। এই বিষয়গুলি নিয়ে যদি এখন থেকে কেউ আওয়াজ না তোলে। তা হলে বিজেপি আসলে সবার আগে শিক্ষিত ভদ্র লোকেরাই অত্যাচারের শিকার হবেন। তৃণমূলের কিছু হবে না, ওরা পাল্টি মেরে নেবে। এবং তৃণমূলেরও মস্তান বাহিনী আছে। আর পেশি শক্তি কে বিজেপি সাথে রাখে। সমস্যায় পড়বে যে ছেলেটি বা মেয়েটি পড়াশোনা করে। এর সাথে পুজোর ধুমধাম, চাদার নামে তোলাবাজী এগুলো তো আছেই। এর বিরুদ্ধে যখনই কেউ প্রতিবাদ করতে যাবে, তখনই সে সনাতন বিরোধী হয়ে যাবে।
  • &/ | 107.77.***.*** | ২২ মার্চ ২০২৬ ০০:১০550733
  • বুলেটে  কবিতা  না  বুলেটে  গল্প ?  সেইসব  এই  লোকেরই  নাকি ?  কিছুকাল  মনে  হয়  ঘাপটি  মেরেছিলেন , এখন  ফের  উদয়  হয়েছেন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত