এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৫৩550582
  • একই জিনিশ পোচড এগেও হয়, পুরোটা মুখে পুরে তারপর ভাঙা। (মানে জলের পোচ) 
     
    এইজন্য এগস বেনেডিক্টও আমার খুব প্রিয় :-)
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৫০550581
  • এইত্তো, স্যান্ডি মাইক্রোওয়েভে ডিমসেদ্ধ করার উপায় বাতলে দিয়েছেন, এবার এটা ট্রাই করবো। 
     
    আর "চোখ বন্ধ করে একটা গোটা হাফবয়েল হাঁসের ডিম মুখের মধ্যে" - একদম, একদম, ঠিক এইটাই আমার ভীষন ফেভারিট। কোয়ার্টার বা হাফ বয়েল গোটাটা মুখে পুরে আস্তে করে ভেঙে, তারপর এক চিমটে নুন। উফ! 
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৪৬550580
  • কেকে, আচ্ছা। আমরা মাসে এক দুবার ওভেনে মুর্গি বা বিফ রোস্ট টাইপের কিছু বানাই, তখন জ্যাকেট পোটাটো বানাই, আর লেটুস, ক্যাপসিকাম, পেঁয়াজ ইত্যাদি দিয়ে বেড বানালে চমৎকার একটা গ্রেভি তৈরি হয়। আর আমার বৌ ভারি চমৎকার কুকি বানায়। আমার জন্য সল্টেড কুকি, অন্য সবার জন চকোলেট কুকি। ওভেনে বানানো গরম কেক আর কুকির গন্ধের মতো ভালো জিনিস এই পৃথিবীতে কিছু নেই :-) তবে এটা ঠিক যে ওভেনে কিছু বানানোর ঝামেলা আছে, বিশেষ করে বানানোর পর ট্রে ধুতে বেশ খানিকটা সময় লাগে। 
  • একক | ১৯ মার্চ ২০২৬ ২২:৪৫550579
  • সিদিন হাউসে এক কবিকে ধরে বল্লুম,  হাঁসের পেটের গরোমে হাত রেখেচো কখনো?  বা চোখ বন্ধ করে একটা গোটা হাফবয়েল হাঁসের ডিম মুখের মধ্যে রেখে টাকরার চাপ দিয়ে ভেঙেচ??  
     
    সে হতভাগা কিচুই করেনি। কাগজখেকো গরুর মত রাশি রাশি অন্যের লেখা কবতে পড়েচে, আর প্রচুর বড়মানুষের নাম মুখস্থ করেচে। বিশ্বরূপ অধরা। 
     
    ডিমের মত জিনিস নেই। আর সবার সেরা হাঁসের ডিম। তারপরেই কাছিমের। 
  • syandi | 212.102.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৪৩550578
  • আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল, মাইক্রোওয়েভে ডিম সেদ্ধ খুব ভালো ভাবে করা যায়। প্রায় সতেরো বছর ধরে আমি মাইক্রোওয়েভে ডিমসেদ্ধ করছি, এবং এ যাবৎ কোন দুর্ঘটনা ঘটে নি বা দুম করেও ফাটে নি। 
    যেগুলো করবেন না সেগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখছি :

    ১) ফাটা ডিম নেবেন না।

    ২) মাইক্রোওয়েভ যে পাত্রে করবেন সেটাতে কয়েকটি পোর্সেলিন টুকরো (ভেঙে যাওয়া কফি মগ বা এইরকম কিছু)  এবং ডিম রাখবেন।

    ৩) অনেকগুলো ডিম একসাথে সেদ্ধ করতে যাইলে পাত্রের নিচের অংশ চওড়া হতে হবে যাতে ডিমগুলো একটিই লেয়ারে থাকে। ডিম কোনভাবেই স্ট্যাক করবেন না।

    ৪) জল এমনভাবে দেবেন যাতে করে ডিম সম্পূর্ণ ভাবে ডুবে থাকে। ডিমের কোন অংশ যেন জলের বাইরে বেরিয়ে না থাকে।

    এবার মাইক্রোওয়েভ চালু করুন। ফুল বয়েল করতে হলে দশ মিনিট আর হাফবয়েলের জন্য মিনিট পাঁচেকই যথেষ্ট। পোর্সেলিন টুকরো দেওয়ার কারণ হল জলের সুপার হিটিং রোধ করা।  মাইক্রোওয়েভে ডিমসেদ্ধ করতে গিয়ে বেশিরভাগ দুর্ঘটনাই ঘটে এই সুপারহিটিং- এর জন্য, কারণ বোল মাইক্রোওয়েভ বোল সাধারণত কাঁচ বা পোর্সেলিনের মত স্মুথ জিনিস হয়। হিটিং চলাকালীন জল ফুটতে পারে না। মাইক্রোওয়েভ থেকে পাত্র সরাতে গেলে হঠাৎ ফুঁসে ওঠে। হাতের কাছে পোর্সেলীন টুকরে না থাকলে একচামচ নুনও ব্যবহার করতে পারেন, অন্যথায় আপনার কিচেনের মহার্ঘ্যতম পোর্সেলীন বাসনটিকে ভেঙ্গে ফেলে বয়েলিং চিপস তৈরী করে নিন এবং প্রতিবেশীদের মধ্যে বিলি করুন।
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৪০550577
  • একক, দেখা যাক। মা কলকাতায় আত্মীয়দের সাথে দেখা করেনি বলে যেতে চাইছে, কিন্তু অতোটা জার্নি করতে পারবে কিনা বোঝা যাচ্ছে না। সেকেন্ড হাফে যদি যাই তাহলে তো অবশ্যই দেখা হবে। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:199b:9249:33df:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৩৮550576
  • আমি অন্য সব বেকিং আভেনেই করি ডিসি। খালি আলুটা তাড়াতাড়ির জন্য দুদিন এইভাবে করলাম। আমার বেশ ভালো লাগলো। অবশ্য ভেতরে অনেক কিছু দিয়েছিলাম, সে জন্যও হতে পারে :-)
  • একক | ১৯ মার্চ ২০২৬ ২২:৩৫550575
  •  হাঁস খেতেও খুব ভালো। কোল্কাতায় থাকার হাতে গোনা ভালো ব্যাপারের একটা হলো শীত পড়লেই গ্যালিফের হাটে গিয়ে নধর দেকতে সাদা রঙের হাঁসা কিনে আনা। হাঁসের গায়ে শীতের স্নেহ না জমলে স্বাদ হয়না। 
     
    @ডিসি,  এবার শীতে ইদিকে আসার প্ল্যান করো। চালকুমড়ো দিয়ে হাঁস বানাবো!  
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:৩৩550574
  • কেকে, আমার তো মনে হয় ওভেনে বেকড পটেটো বেশী ভালো খেতে হয়। যেকোন বেকড আইটেমই ওভেনে বেশী ভালো হয়। 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:199b:9249:33df:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:২১550573
  • ফুটিচার সাহেবের দেয়া লিংকটা ভালোই তো। আমি ঠিক এই জিনিষ গুলো কখনো মাইক্রোওয়েভে বানাইনি, কিন্তু কাছাকাছি বানিয়েছি। যেমন ঐ জ্যাকেট পোটেটো ও স্যুইট পোটেটো। ইংরেজরা জ্যাকেট পোটেটো বলে, আমরা বলি বেকড পোটেটো। আমি আগে সেটা আভেনে করতাম। এখন আগে মাইক্রোওয়েভে পাঁচ মিনিট চালিয়ে তারপর এয়ার ফ্রায়ারে ১২-১৩ মিনিট করি। আভেনের থেকে অনেক কম সময়ে বেশি ভালো হয়। আর স্যুইট পোটেটোও চিরে চিরে একটা ভিজে পেপার টাওয়েল ঢাকা দিয়ে ৫-৬ মিনিট করে একেক দিক মাইক্রোওয়েভ করলে চমৎকার হয়। তারপর এক টুকরো মাখন, নুন, গোলমরিচ, পছন্দ মত হার্বস দিয়ে খেতে খুবই উপাদেয় লাগে। ভাতের বদলে খাওয়া যায়।
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:২০550572
  • এতে মনে হলো, হাঁসের চেয়ে মুর্গি খেতে ভালো, কিন্তু মুর্গির ডিমের থেকে হাঁসের ডিম খেতে ভালো। আনফ্যাদমেবল মিস্ট্রিজ অফ লাইফ সিরিজে আরেকটা। 
  • b | 117.238.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২২:১৫550571
  • অ্যান্ডর যেখানে থাকেন, মহাচৈনিক গ্রসারী দোকানে পেয়ে যাবেন।
  • Srimallar Speaks | ১৯ মার্চ ২০২৬ ২২:১২550570
  • ডিএসপি শুভঙ্কর চ্যাটার্জী সম্পর্কে ভালমতো জানতে চাই।— আপনারা যাঁরা জানেন, বিস্তারিত আমাকে জানান। 
  • &/ | 107.77.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২২:০৬550569
  • স্টোরে খুঁজতে হবে কোথাও হাঁসের ডিম পাওয়া যায় কিনা। সেদ্ধ করে বেশ টাইট ঘনঝোল করতে হবে আলু টালু দিয়ে
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২২:০৬550568
  • সেকি!! হাঁসের ডিমের মতো সুখাদ্য আর কিছু আছে নাকি? সুযোগ পেলে অবশ্যই খেয়ে দেখবেন। 
  • &/ | 107.77.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২২:০৪550567
  • হাঁসের ডিম কোনোদিন খাইনি। এমনকি চোখেও দেখিনি . :)
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২১:৫৯550566
  • :|: আমার কোয়ার্টার বয়েল বেশ ভালো ​​​​​​​লাগে, ​​​​​​​নুন ​​​​​​​আর ​​​​​​​গোলমরিচ ​​​​​​​দিয়ে। ​​​​​​​আর ​​​​​​​হাঁসের ​​​​​​​ডিমসেদ্ধ ​​​​​​​দিয়ে ​​​​​​​কষা ​​​​​​​ঝোল ​​​​​​​খুব ​​​​​​​ফেভারিট। তবে ​​​​​​​ডিমের সব ​​​​​​​প্রিপারেশানই আমার ভালো লাগে :-)
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২১:৫৫550565
  • হ্যাঁ, খোলা অল্প ভেঙেও হয় অবশ্য। তবে ট্রাই করিনি। 
  • :|: | 2607:fb91:686:844d:ed09:3a5a:df89:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২১:৫৩550564
  • ডিমসিদ্ধর তুলনায় ডিম্ভাজা যে কোনওদিন ভালো খাবার
    ডি: একটিও বানাইনি।
  • একক | ১৯ মার্চ ২০২৬ ২১:৪৮550563
  • মাইক্রোওয়েভে দিব্য ডিমসেদ্ধ হয়। ডিমের খোলা টা ভেঙে আলতো করে কন্টেনারের মধ্যে দেবেন। হয়ে যাবে।
    খোলাটাই যত নষ্টের মূল।
  • &/ | 107.77.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২১:২৭550562
  • একবার কেকে এক জায়গায় গেছেন যেখানে শুধু মাইক্রোওয়েভ আছে, বার্নার স্টোভ গ্রিল ইত্যাদি কিছু নেই। তখন এলসিএম এক কমপ্লিট গাইড টু কুক ইউজিং মাইক্রোওয়েভ পোস্ট করে দিলেন। :)
  • dc | 2402:e280:2141:1e8:9c23:756c:79ac:***:*** | ১৯ মার্চ ২০২৬ ২১:২২550561
  • হ্যাঁ, মাইক্রোওয়েভে  ডিমসেদ্ধ করা যায়না। আরও কয়েকটা কি যেন খাবার আছে যেগুলো ফুটো ফুটো করে দিতে হয়, এখন মনে পড়ছেনা। 
  • &/ | 107.77.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২১:০৯550560
  • ডিসি, মাইক্রোওয়েভে ডিমসেদ্ধ করবেন না যেন, দুম করে ফেটে যায়। :) মাইক্রোওয়েভে নুডলস, জলগরম করে টিব্যাগ দেওয়া এসব চমৎকার হয় অবশ্য।
  • &/ | 107.77.***.*** | ১৯ মার্চ ২০২৬ ২১:০৬550559
  • আরজিকরের কেসটার একদম পিঠে ছুরি মেরে দিল তাহলে ? বামরাই আন্দোলন শুরু করেছিল, চালিয়েছিল, কিন্তু তারপর? এখন?
  • dc | 2401:4900:9400:f9b7:1859:c765:8b0:***:*** | ১৯ মার্চ ২০২৬ ১৮:৫০550558
  • গানটা বেশ হয়েছে। কিন্তু এআই জেনারেটেড ক্লিপগুলো সেরকম মানাচ্ছে না। 
  • ;) | 2a0d:bbc7::f816:3eff:fe18:***:*** | ১৯ মার্চ ২০২৬ ১৮:২১550557
  • মামু ফাটিয়ে দিয়েছে 
  • dc | 2402:3a80:47e:2043:b90a:11a2:fd24:***:*** | ১৯ মার্চ ২০২৬ ১৪:৩৭550556
  • জল গরম করতে, আর ম্যাগি বানাতে মাইক্রোওয়েভও কাজে দেয়। তবে আমরা এখন প্রায় পুরোটাই ইন্ডাকশান কুকারে চলে গেছি, গ্যাস প্রায় লাগছে না। এমনকি ইন্ডাকশান কুকারটা গ্যাসের বার্নারগুলোর ওপর একটা কার্ডবোর্ড পেতে তার ওপর বসিয়ে নিয়েছি, কাজেই রান্নার ধোঁয়া আগের মতো চিমনিতেই যাচ্ছে :-)
  • একক | ১৯ মার্চ ২০২৬ ১৩:৪৮550555
  • বা, রান্না করার সময় সবচে কাজের। ইন্ডিয়ান গ্রেভি বানাতে গরম জল লাগেই। কে আর বারবার পাশের বার্নার টা জ্বালায়। বয়লার থেকে টুক করে নিয়ে নিলেই হলো। 
  • একক | ১৯ মার্চ ২০২৬ ১৩:৪২550554
  • একটা ছোটো ওয়াটার বয়লার কিনে প্লাগ এ বসিয়ে রেখে দিলে, বেস্ট। গত কুড়ি বছর আমাকে সারভিস দিচ্চে। যখন ইচ্ছে গরম জল নিন চা বানান।  গরম জল নিয়ে রাম মিশিয়ে পান করুন। শীত লাগলে এমনিই গরম জল খান।
     
    দুধ আলাদা মেশান। চা পাতা স্ট্রেনারে বন্দী করে মেশান। 
  • Manali Moulik | ১৯ মার্চ ২০২৬ ১৩:০৪550553
  • আশীষ লাহিড়ির কনসেন্সুয়াল বিষয়টি নিয়ে অবজার্ভেশনগুলো সঠিক বলেই মনে হলো। সেক্সুয়াল অবজেক্ট হিসাবে মেয়েদের 'কামিনী নরকস‍্য দ্বারম্ ' বলাটাও এর একটা দিক। গোলপার্কের মহিলা পারফর্মান্সের বিষয়টা তো আমি এখানে একবার বলেছিলাম সম্ভবতঃ। ক্লাস নাইনের মাঝামাঝি যখন লকডাউন চলছে ও সঙ্গে কেবলই অনলাইন ক্লাস। ঘটনাচক্রে আমার হস্তে 'দেশব্রতী'র কিছু পুরোনো আর্কাইভ আসে। নবজাগরণ নিয়ে আমার সেই থেকে কনশিয়াসলি পড়াশোনা শুরু। আর বঙ্কিমচন্দ্র - রবীন্দ্রনাথের নারী ভাবনার কনষ্ট্রাক্টে তানিকা সরকার ও ড. সঙ্গীতা রায় পড়া যায়। হুমায়ুন আজাদের 'নারী' গ্রন্থে এর তথ‍্যবহ ও মনোগ্রাহী সমালোচনা আছে, সেই রেফারেন্সও পড়া যায়। তবে তথাকথিত সায়েন্স শিক্ষিত লোকজনের এই নীটসের সেই উটের মতো মেনে চলার কনসেপ্ট যে কতোটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। সেখানে রেফারেন্স এইসব অর্ধবিজ্ঞান। অনেক সায়েন্সের ডিগ্রীধারী ব‍্যক্তির বিশ্বাস আছে, সিমেন ব‍্যবহৃত হওয়ার সঙ্গে সঙ্গেই স্মৃতিশক্তি কমতে থাকে ও মেধা নষ্ট হয়ে যায়। আমার একজন পরিচিত দাদা, প্রেসিডেন্সির গোল্ড-মেডেলিষ্ট, এটা জেনে বিদ্রূপ করে বলেছিলো, তাইতো, that substance is directly connected with the white matter of our brain ! " 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত