এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8b:e2ab:71e5:1183:9152:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২০:৩৩550432
  • ভাটের পাতা বেশ তরতর করে এগিয়েছে দেখে তো ভালো লাগলো। অ্যান্ডর আমার খোঁজ করেছে দেখলাম। তাই আমার বক্তব্য জানিয়েই যাই --

    ১। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল  বা শৌনক ভট্টাচার্য্য, এঁদের গান আমি কোনোদিন শুনিনি।

    ২। সাবস্টেন্স বেসড নেশা নিয়ে বলতে গেলে, আমার অনেক রকমই সাবস্টেন্স ইউজ করার অভিজ্ঞতা আছে। কিন্তু "নেশা" বলতে পারা যাবেনা, কারণ আমি কোনোটাই কন্টিন্যু করিনি।

    ৩। সাবস্টেন্স ছাড়া নেশা, ঐ যেমন একক বললেন, অ্যাক্টিভিটি বেসড, এর মধ্যে খুব চমৎকার নেশা হলো বক্সিং। পাঞ্চব্যাগে ঘুষি মারতে মারতে মারতে মারতে এমন এক জায়গা আসে যেখানে প্রবল অ্যাড্রিনালিন ও ডোপামিন কিক! মাথা টলমল দিয়ে শুরু করে বিশাল সার্জ অভ "দুনিয়া আমার পায়ের তলায়" টাইপের অনুভূতি। তারপর অনেকটা পাঁচ টানেতে মাটি ছেড়ে শূণ্যে ওঠা যায় মতোও হবে। তবে পাঁচ টান ছ টান অব্দি যেতে হবে। আতুপুতুদের নেশা নয়।
  • :|: | 2607:fb91:686:844d:a1b6:ab7a:204e:***:*** | ১৮ মার্চ ২০২৬ ২০:৩০550431
  • ১৮:৪২ -- তিননং প্যারার শেষে অনায়াসে গুরুর যেকোনো বিভাগ অন্তত ভাট্টাকে যোগ করে দিতেই পারতেন। 
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২০:১১550430
  • তরমুজ  মাইক্রোওয়েভে  গরম  করে  তার  গায়ে  ছুরি  দিয়ে গর্ত  করে  এক  জন  হেলথ  হ্যাজার্ডহীন  নেশাটি  করতে  গেছিল ।তারপর  ব্যাপার  ঘোরালো হয়ে ....
  • হেঁয়ালি | 103.248.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২০:০৭550429
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২০:০৭550428
  • নেশা  টেশা  নিয়ে  কথা  হচ্ছে  এত ,  এদিকে  কেকে  আর  হুতেন্দ্র  অনুপস্থিত !  তাঁদের  কথা  শুনতে  পাওয়া  গেলে ....
     
     
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ২০:০০550427
  • একটা  গান  আছে  না  'নেশা  নেশা  আগুন  আগুন '  বা  এরকম ? বহু  আগে  রেডিওতে  শুনতাম :)
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৯:৫৭550426
  • বলতেন রাবড়ি চূর্ণ 
  • b | 117.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৯:৪৯550425
  • শিবরাম গুঁড়ো দুধের নেশা করতেন।
  • . | ১৮ মার্চ ২০২৬ ১৯:০৫550423
  • শ্রেয়া ঘোষাল এবং কৌশিকী চক্রবর্তীর গান আমার ফেভারিট।
  • Srimallar Speaks | ১৮ মার্চ ২০২৬ ১৮:৫২550422
    • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৮:৩৯
     
    দু’জনেই আমার অন্যতম প্রিয় শিল্পী। যতটা পারি শোনার চেষ্টা করি। বোঝার চেষ্টা করি। ভবিষ্যৎে দু’জনের সঙ্গেই ব্যক্তিগতভাবে আলাপ করার ভীষণ ইচ্ছে আছে আমার। ওই, নতুন কিছু শিখতে... 
  • dc | 2a09:bac3:3f44:1a8c::2a5:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৮:৫০550421
  • অরিজিত সিং আর শ্রেয়া ঘোষাল - এদের কোন গান শুনিনি, তাই বলতে পারবো না। 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১৮:৪২550420
  • গান,  বই এসব নেশা বলে মনে হয়না। যা বিশ্লেষণযোগ্য তা নেশা নয়, এ আমার ধারণা। মিউজিক টা আগে নেশা ছিল কিন্তু শিখতে শুরু করার পর, ভালোলাগা অনেক বেড়েচে,  নেশা উধাও।
     
    গাশার এক গা ঁওবুড়ো দু দিকে হাত ছড়িয়ে বলতো ঙা তসাং ডানুউউ!!  জং্খা থেকে বাংলা কল্লে হয়,  আমার নেশা হইচে। ডানুর ব্যুতপত্তিগত অর্থ কিন্তু দানব!!  
     
    বিশ্লেষণের অতীত একটা কম্পোনেন্ট থাকতে হবে। অই দানবকে নিজের মধ্যে নেওয়া। যা মদে হয়, প্রেমেও হয়, এলেসডি তে, যৌনতায়। 
     
    তবে হাঁ বিলায়েত ঝালা বাজাচ্ছেন বা কিথ রিচার্ডস সোলো.. এসব ও খানিক দূর থেকে দানবদরশন। ধারণ করার আধার নাই :(
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৮:৩৯550419
  • আচ্ছা , অরিজিত সিং আর শ্রেয়া ঘোষাল এর গান আপনাদের কেমন লাগে?
    আমি নিজে গান ভাল বুঝি না , আর এখনকার শিল্পীদের গান ততটা শোনা হয় না। তাই জানতে চাইছি। 
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ১৮:৩২550418
  • @কৌতুহলী, হ‍্যাঁ একদম সঠিক। অপূর্ব।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:4000::***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৮:২৭550417
  • ওরকম কোন নেশা হয়না। যাতে বিপদ নেই সেটা আবার নেশা নাকি? laugh
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১৮:২২550416
  • এলসিএম দার দাবি অনুযায়ী ,  হেলথ হ্যাজার্ডহীন নেশা নিয়ে কথা হচ্ছিল,  লাইফ হ্যাজার্ডযুক্ত নেশা নিয়ে নয় :) 
  • dc | 2402:e280:2141:1e8:fc20:2df4:82dd:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৮:১৪550415
  • সেক্স না, অরিজিনাল নেশা হলো গিয়ে প্রেমের নেশা। যাকে কবি বলেছে পেহলা নেশা পেহলা খুমার, অর্থাত আদি নেশা। তবে সেটাও হেলথ হ্যাজার্ডহীন নয়, কেউ কেউ প্রেমে পাগল হয়ে যায়। 
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৭:৫১550414
  • @P কি আর করবে ভাই। এখন তো সব জয় শ্রীরাম। সময়গুলো আমারও খুব প্রিয়।
     
  • P | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৭:২৯550413
  • @তরমুজ, হ্যা একদম সঠিক কথা। আমাদের ছোট বেলায় আমরা এই সব গান শুনে বড় হয়েছি। তখন কেন্দ্রে কংগ্রেস ছিল, যদিও ঘোর কংগ্রেস বিরেধী বাম মনোভাবাপন্ন ছিলাম। কিন্তু বাক স্বাধীনতা ছিল। দেশের প্রতি মানুষের প্রতি ভালবাসা তৈরি হয়েছিল। সময়টা আলাদাই ছিল।
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৭:২৪550412
  • @মানালী, এনার কথা বলছেন? 
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ১৭:২০550411
  • বই আর গানের নেশাটা ব‍্যাপক। 
    আমাকে যেমন addicted করে তুলেছে শৌনক চট্টোপাধ্যায়ের ভয়েস। দিনে মিনিমাম এক দুইঘন্টা ওনার গান না শুনলে আমার ভাত হজম হয় না।
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৬:২৮550410
  • বাম জমানায় আমি একটি সরকারি স্কুলে পড়তাম। সেই স্কুলের এক জন শিক্ষক একটা ছড়া বলতেন। ছড়াটা সেই সব ছাত্রদের উদ্দেশ্যে বলতেন, যাদের কে তার মা বাবারা খুব আতু পুতু করে মানুষ করত।
     
    বিশাল পাড়ার বিশু
    প্যান্টে করে হিসু
    মায়ের কোলে শিশু
     
    কথাগুলো মাঝে মাঝে মনে পড়ে, ভাল লাগে।
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১৬:০১550409
  • ১৮ মার্চ ২০২৬ ১৩:১১550389 প্রসঙ্গে, 
     
    একমাত্র হেলথ হ্যাজার্ডহীন নেশা হলো সেক্স। প্রচুর হ্যাপি হরমোন তইরি হয়।  ব্যাড ট্রিপ তুলনামূলক কম। 
     
    কিন্তু সাবস্টেন্স বেসড নেশা নয়, একটিভিটি বেসড। লাইক খেলাধুলোজ। তো,  প্লেয়ার আর মাঠ এই দুই একসঙ্গে যোগাড় করা চাপের। 
     
    সেই ছোটবেলার বিকেলে বিকেলে ঘুরে বেড়ানোর মত। সঙ্গীরা কেও ব্যালকনি থেকে মুখ বারিয়ে বলচে : আজ হবে না রে!  বাবা বাড়িতে। কেও আবার পাশের ফ্ল্যাটের দাদার সঙ্গে নতুন ভিডিওগেমে মজে। অনেক ঘুরে প্লেয়ার যোগাড় হলো তো মাঠে গিয়ে দেখো কিট্টু দাদারা আগে থেকেই নেট খাটিয়ে কোর্ট দখল করে নিয়েচে :(( 
     
    মানুষ কি সাধে হেলথ হ্যাজার্ডযুক্ত নেশা করে :/
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৬:০১550408
  • আমেরিকায় আরএসএস ব্যান্ড হবে নাকি? ২৯ শে বিদায় হবে মনে হয়। 
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৫:৪৫550407
  • মোদি সরকার কি সুন্দর শিক্ষা আর কর্মসংস্থান তৈরি করেছেন, দেখুন। নতুন রিপোর্ট। মোদিজীর প্রস্তাবিত পাকোড়া, আর নালি গ্যাসের চা শিল্প।
     
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৫:৪০550406
  • @শ্রীমল্লার
    যাক , তার মানে আমার মাসে ২৪০০-২৫০০ টাকা করে বেঁচে যাচ্ছে। গুড। 
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৫:০৯550405
  • সোসাল মিডিয়ায় খুব সুন্দর একটা বস্তু চোখে পড়ল। এক ব্যক্তি বিকাশ বাবু ভোটে দাড়াচ্ছেন, সেটা পোস্ট করেছেন। কমেন্টে দেখলাম দু দিনের বাম থেকে রাম হওয়া পাবলিকরা তেড়ে এসে গালাগালি দিচ্ছে। শুধু তাই নয়, আগে রাম পরে বাম পাবলিকরা, 34 বছর তুলে খিস্তি করছে। কি দুর্ভাগ্যজনক!
  • তরমুজ | 2402:3a80:4318:4bbd:778:5634:1232:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১৪:৪৬550404
  • হ্যাঁ অবশ্যই IOCL, BPCL, HPCL এরা তো কচি শিশু, কিছু বুঝতে না পেরে দাম বাড়িয়ে দিয়েছে। এরা উনিজীর কথায় ওঠ-বস করে। আবার উনিজীও এদের কথায় ওঠ-বস করে। আগেই বলেছিলাম উনিজী আসার পর একটা ট্রেন্ড শুরু হয়েছে। অস্বাভাবিক কারনে মূল্যবৃদ্ধি হলে, পরবর্তী কালে সেই মূল্য হ্রাস পায় না। সবে তো শুরু, দিন আরো বাকি আছে, আরো ভুগতে হবে। কান্দে না চাচা, সময় আছে।
  • তরমুজ | 42.108.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১৪:১৯550403
  • (বাম জমানায়) যখন ছোট ছিলাম, তখন লোকাল ট্রেনের কামরায় লেখা দেখেছিলাম 
     
    "দুনিয়ার পাগল এক হও, সৌজন্যে টেম্পার কাকা"
     
    আজ আমি ডাক দিচ্ছি
     
    "দুনিয়ার আদিবাসী এক হও"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত