এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:৩৫550372
  • কুড়ি বছর লাগবে না, মদ খাওয়া কমে আসছে, অল্টারনেটিভ ড্রিংক --
    U.S. alcohol consumption has dropped to an 86-year low, with only 54% of adults reporting they drink, driven by health concerns, high costs, and a significant decline among young adults (down to 50% in 2025). Recent data shows a 13-point drop in drinkers since 2022, marking a major cultural shift toward moderation and non-alcoholic alternatives.
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:৩৫550371
  • একক, ডেজিগনেটেড ড্রাইভারের কনসেপ্ট :-)
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:৩৪550370
  • মানুষ আরও অনেক বেশি বেশি দিন বাঁচতে চাইবে... ন্যাচারাল ডিসায়ার ...  বেসিক্যালি, পারলে অনন্তকাল বাঁচতে চাইবে ... 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:৩৪550369
  • আবার কুড়ি বছর পর মদ খাওয়া নিয়ে কিরকম বলবে দেখা যাক :-)
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:৩২550368
  • আহা, তা বললে হবে... কুড়ি বছর আগে লোকে সিগারেট খাওয়া নিয়ে এরকম বলত, ...
    US tobacco consumption has declined significantly over the last 20 years, with cigarette sales dropping from 21.1 billion packs in 2000 to roughly 10.8 billion by 2020 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১২:৩১550367
  • হ্যাঁ ড্রাইভিং টা বড় রিজন। কিন্তু সেক্ষেত্রে,  অটো কার ছড়িয়ে পড়লেই আবার ড্রিংকিং ফিরে আসবে।
     
    ইন্ডিয়াতে যেমন ওলা উবার থাকায়, লোকজন নিশ্চিন্তে মদ খেতে পারে আজকাল।
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:২৯550366
  • নানা  গিল্টি কনসাসনেস, ফিয়ার অফ প্লাকিং পটল এ সবই সম্পর্কিত, ঘুরেফিরে আসে আর কি। 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১২:২৯550365
  • হ্যাঁ মাইরি!  পৃথিবী জুড়ে জেন জি, এই বাক্যটার কোনো মানে নেই!  ওই বিশ্বযুদ্ধের সরাসরি প্রভাব পড়া কয়েকটি দেশ বাদে, জেন জি শব্দটাই খাটে না। মিডিয়া বুলশিট সঙ্গে সব।
     
    আমেরিকার ব্যাপার হল, মিসিসিপির কোনো সূদুর প্রান্তে,  কোনো মেথ হেড হয়তো স্বপ্নে পেয়ে দুই মাথা ওয়ালা গুলতি বানিয়ে খেলা শুরু করলো।
     
    পরের বছর একটা অরগানাইজেশান বানিয়ে তার নাম দেবে : ইন্টারন্যাশনাল ডাবল হেডেড ক্যাটাপল্ট স্পোর্টস এসোসিয়েশন।  কেও জানেই না ইদিকে আন্তর্জাতিক :) 
     
    নো হার্ড ফিলিংস :))
  • albert banerjee | ১৮ মার্চ ২০২৬ ১২:২৮550364
  • "আর এই নোটা নোটা নিয়ে যাঁরা নাচেন, তাঁদের ব্যাপার খুবই ঘাঁটা। এও একরকম ভোট নষ্ট করে দেওয়াই। কারণ শেষ পর্যন্ত ভোট গুণেই কোনো পার্টি জিতবে, সরকার গড়বে। নোটা তো কিছু করবে না। এ তো কলাগাছকে দাঁড় করিয়ে তার সঙ্গে বিয়ে দেবার মত।"
    এটা বুলিয়ন বাইনারি স্টেটমেন্ট হয়ে যাচ্চে না? ০ অর ১ কিন্তু "ইহা কি সত্য সকলি সত্য " ফাজি লজিক বলেও তো একটা ব্যাপার আছে। 
    "Horatio: O day and night, but this is wondrous strange!
    Hamlet: And therefore as a stranger, give it welcome. 
    There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy."
     
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:২৮550363
  • আর ওবেসিটি আর ড্রিংকিং এর সম্পর্ক আছে তো! লো টু মডারেট ড্রিংকিং এ ওয়েট গেন হয়না, কিন্তু হেভি ড্রিংকিং একটা রিস্ক ফ্যাক্টরঃ 
     
     
    To test the proposal that patterns of alcohol intake may be an important influence on overweight and obesity, several recent studies have examined the effects of binge drinking. Most recently, Sheldon and Knott [24] recorded the energy intake from alcohol on the days that individuals had their highest intake. The risk of obesity was 70% higher in the heaviest drinking group compared to the lightest. These individuals had obtained ≥ 75% of their total daily energy intake from alcohol compared to the lightest group which had < 24% of their daily energy intake from alcohol on their heaviest drinking day [24].
     
    তো সব ট্রেন্ডই একটা আরেকটার সাথে লিংকড আর কি :-)
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:২৭550362
  • না না, গিল্টি কনসাসনেস না ... ফিয়ার অফ প্লাকিং পটল  ...
    Excessive alcohol use is a leading preventable cause of death in the US, causing approximately 178,000 deaths annually (2020–2021), a 29% increase from 2016–2017. It accounts for 1 in 8 deaths among adults aged 20–64. 
     
    Every day, about 34 people in the United States die in drunk-driving crashes — that's one person every 42 minutes.
     
    ফ্রি ওয়ে -তে মোড়ে মোড়ে - ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্সের সতর্কবার্তা - 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:২৩550361
  • সেই তো বলছি, জেন জি একটা মুভমেন্ট ড্রাইভ করছে, আবার জেন এ আরেকটা মুভমেন্ট ড্রাইভ করবে। একটার পর আরেকটা :-)
     
    আর পৃথিবী জুড়ে টুড়ে কিছু না, আমেরিকান মিডিয়ার এই এক বদভ্যাস, আমেরিকায় কোন একটা ট্রেন্ড এলো কি এলো না, সেটাকে পৃথিবী জুড়ে বানিয়ে দেয়। এনবিয়ে ওয়ার্ল্ড সিরিজের মতো।  
  • Manali Moulik | ১৮ মার্চ ২০২৬ ১২:২০550360
  • বিরাট রাজার পত্নী সুদেষ্ণা সোমরসের ভীষণ নেশা করতেন। অভিমন‍্যুর মৃত‍্যুতে উত্তরা যখন উন্মাদ হয়ে কাঁদছে, গান্ধারী শোকে ব‍্যাকুল হয়ে বলছেন, "উত্তরা মাধ্বী পানেও এমনভাবে সর্বসমক্ষে  স্বামীকে আলিঙ্গন করতো না , আজ তার কী অবস্থা শোকে !" অর্থাৎ রাজপরিবার বা অভিজাত নারীদের মধ‍্যে তখন পানাভ‍্যাস ছিলো। শরদিন্দুবাবুর গৌড়মল্লারে পাচ্ছি রানী শিখরিণী রীতিমতো নেশা করেন, দাসীরা পানপাত্র নিয়ে তটস্থ ভয়ে। শ্রীপারাবতের 'মমতাজ দুহিতা' তে তো ক্লিয়ারলি বঞ্চিত বেগমদের শরাব পানে উন্মত্ত হয়ে চিৎকার করার কথা আছে। মথুরা ভাস্কর্য শৈলীর (খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দী বা কাছাকাছি ) অনেক যক্ষিণীমূর্তির রূপে পাওয়া গেছে সুরাপান করার চিত্র, শল‍্যভঞ্জিকা (শাল বা অশোকতরুর বনে বসন্তে মদমত্ত যুবতীদের ডালপালা, ফুলের কুঁড়ি নিয়ে খেলা, নৃত‍্যগীত উৎসব) সেগুলোতেও এর প্রচলন দেখা যায়। ব্রিটিশ আসার পর বাবু কলকাতার নেশার কালচার একটি গবেষণার জিনিস, পড়লে রাগ আর হাসি একসঙ্গে পায়। তখনও বারবণিতারা নেশা অবশ‍্যই করতেন, গৃহের স্ত্রীদের সবদিক থেকে বন্দী করে নিজেরা বাঁদরামী করা একটা বৈশিষ্ট্য ছিলো। নিমচাঁদ দত্ত তাই কাঞ্চনকে শক্তিবন্দনা করে বলছে 
              "ফ্রান্স দেশ-জাত মদ লোভিনী
              পেশোয়াজ সাজে সাজ শোভিনী
            পাপ-দত্ত বিত্ত মত্ত রঙ্গিনী
             লালমুন্ড হাড্ডিসার অঙ্গিনী।
    তো এই আজকে অনেক মধ‍্যবিত্ত মহিলারাও নেশা করেন, এটা মোটকথা আজকের কালচার নয়, বহুবিবর্তিত হয়ে এসেছে। আমি পার্সোনালি নারী-পুরুষ কারোরই নেশা করা পছন্দ করি না।  পুরুষের ক্ষেত্রে ধূমপানটা অ‍্যালাও করতে পারলেও হার্ড ড্রিঙ্কস্ স্পর্শ করাটাই বিরক্তিকর লাগে। ব‍্যক্তিগত  ওপিনিয়ন, কেউ গোল্লায় যাচ্ছে বলে আমাকেও গোল্লায় যেতে হবে এটা বোকামোর পারস্পেক্টিভ লাগে আমার। তো প্রত‍্যেকের মতামত আলাদা, যাই হোক!
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:২০550359
  • এগুলো মিডিয়া ড্রিভেন মুভমেন্ট / ট্রেন্ড / ফ্যাশান। তাই বারবার ঘুরেফিরে আসে। কখনো অ্যাবস্টিনেন্স, কখনো অ্যাক্সেপট্যান্স। তবে এসবই ভালো ট্রেন্ড, যার যেটা পছন্দ সেরকম থাকলেই হলো, একটা থেকে আরেকটায় কনভার্ট করলেই বা ক্ষতি কি। পসন্দ আপনা আপনা। 
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:১৯550358
  • না না, ওবেসিটির সঙ্গে ড্রিন্কিং এর বিশেষ সম্পর্ক নেই... আমেরিকায় হেলদি খাবার এক্সপেন্সিভ... এক ব্যাগ পালং শাকের দামে এক কিলো মাংস হয়ে যায়... লোকে গাঁতিয়ে মাংস খায় ... আর তাছাড়া, নো আলকোহল মুভমেন্ট তো পৃথিবী জুড়ে, মেইনলি ড্রিভেন বাই জেন-্জি পপুলেশন ...
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১২:১৯550357
  • আর,  নেশা থেকে বেরোনোর চেষ্টায় নতুন নেশার আমদানি, এটা আমেরিকার সাবস্ট্যান্স হিস্ট্রির উজ্জ্বলতম দিক :)) ওদের চাই, কিক উইদাউট ফিলিং গিলটি। কয়েক বছর বাদে বলবে ওই কিক কেমিক্যাল থেকে ক্যান্সারটা লিভারে না হয়ে প্যাংক্রিয়াসে হচ্চে। 
  • একক | ১৮ মার্চ ২০২৬ ১২:১৩550356
  • ডিজায়ার ফর হেলদি লুকিং।  লিভিং না। মুঠো মুঠো সাপ্লিমেন্ট বিক্কিরি হচ্চে এই হেলদি লুকিং এর নামে আর মানুষ মরচে। লিভিং ফিভিং নিয়ে কেও ভাবিত নয়। 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:১২550355
  • অ্যামেরিকায় যা ওবেসিটি প্রব্লেম! সেইজন্য এখন হেলদি লিভিং নিয়ে ট্রেন্ড এসেছে, আবার কদিন পর নতুন কোন ট্রেন্ড আসতে পারে। দেখা যাক। 
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:০৭550354
  • ডিসায়ার ফর হেলদি লিভিং -- এটা ন্যাচারাল ...  সিগারেট খাওয়া কিন্তু সত্যিই কমে গেছে ... 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১২:০৪550353
  • দশ বছর পর দেখা যাবেমুভমেন্ট না ট্রেন্ড :-)
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১২:০২550352
  • না এটা ঠিক ট্রেন্ড না ... বলছে - বেসিক্যালি -  buzz without the booze... 
    The modern "no alcohol" movement, often called the "sober curious" movement, is driven by health consciousness rather than legal prohibition. It focuses on voluntary abstinence, the rapid growth of non-alcoholic beer and mocktail alternatives. Unlike the 1920s, this trend encourages personal wellness, not law.
     
    অল্টারনেটিভ ড্রিংক এর মার্কেট - নন আলকোহলিক বিয়ার , উইথ এ কিক - Athleltic Run Wild IPA ...  Heineken 0.0 ...  Gruvi Golden Lager ... গ্রোসারি স্টোরে এখন এসব ... 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১১:৪২550351
  • এলসিএমদা, হ্যাঁ, নানারকম ট্রেন্ড আসে, যায়, আবার ফিরে আসে। সাইক্লিকাল ব্যপার আর কি। 
  • lcm | ১৮ মার্চ ২০২৬ ১১:৩২550350
  • সোশ্যাল ড্রিঙ্কিং ব্যাপারটার ভেতর যে আধুনিকতার বা প্রগতিশীলতার সিম্বলিজম বা ট্যাবু ছিল তা স্তিমিত হয়ে আসছে -- একটা সময় ছিল ​​​​​​​যখন ​​​​​​​বয়েস আঠারো হলে ওয়েস্টার্ন মিডল ক্লাস ফ্যামিলিতে ​​​​​​​ড্রিংকিং ​​​​​​​ছিল সাবালকত্বের ​​​​​​​প্রতিভূ - স্টেপিং ​​​​​​​ইনটু এডাল্টহুড ... সোশ্যাল লুব্রিক্যান্ট বা ইন্ডিভিজুয়াল টাইম পাস এর মাধ্যম হিসেবে আলকোহোল এর ভূমিকা বদলাচ্ছে -- 
     
    Sober Curious Movement: The "sober curious" trend — intentionally drinking less or not at all — is gaining momentum, with 22% of American adults participating in Dry January in 2025.
     
    Stigma Shift: The stigma around not drinking in social situations has shifted; it is no longer automatically questioned, and in many circles, choosing not to drink is celebrated.
     
    Lowest Drinking Rates in Decades: According to 2025 Gallup data, only 54% of U.S. adults report drinking alcohol, a record low and a significant drop from 62% in 2023.
     
    Gen Z Driving Change: Young adults (18–34) are drinking less and shifting toward "low-no" alcohol options due to health consciousness, financial pressures, and a desire to avoid the "messy" documentation of intoxication on social media. 
     
    Health Concerns Rising: A majority of Americans (53%) now believe that moderate drinking is bad for health, a sharp increase from 2018. This follows updated guidance from health organizations, such as the World Health Organization declaring that no level of alcohol consumption is safe.
     
     
    বিভিন্ন দেশে নানা প্রোগ্রাম চালু হয়েছে ... 
  • :|: | 2607:fb91:686:844d:a1b6:ab7a:204e:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১১:২৮550349
  • এগারোটা দশ -- "নাইট আউট ইত্যাদি হবে"। নিশ্চয়ই হবে। ভেতরটা যতই ফাঁপা হতে থাকবে বাইরের উপকরণ দিয়ে ততই নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতে হবে বৈকি। 
  • dc | 2402:e280:2141:1e8:b13f:6b27:4546:***:*** | ১৮ মার্চ ২০২৬ ১১:১০550348
  • আমি যদ্দুর জানি, মধ্যবিত্ত বাঙালি মহিলাদের মধ্যে একসাথে বসে মদ খাওয়া বা নেশা করার অভ্যাস কোনকালেই ছিল না, কারন মধ্যবিত্ত  বাঙালি সংস্কৃতিটাই অন্যরকম ছিল। সেইজন্য কলকাতায় মধ্যবিত্ত বাঙালি ছেলেরাও একসাথে বসে মদ / নেশা করলে সেটা সাধারনত নিজেদের বাড়িতে বা পরিবারের সামনে করতোনা বা করেনা, ইউসুয়ালি কোন একজনের খালি বাড়িতে বা বাইরে কোথাও করে। 
     
    মধ্যবিত্ত বাঙালি সমাজ সেই প্রাচীন কাল থেকেই অনেক ব্যপারে রক্ষণশীল, ভিক্টোরিয়ান চিন্তাভাবনায় ইনফ্লুয়েন্সড। এমনকি ছেলেদের মধ্যেও মদ খাওয়ার চল হয়েছে বোধায় আমাদের জেনারেশান থেকে, বা আশির আর নব্বুইয়ের দশক থেকে। ব্যাঙ্গালোর বা চেন্নাইতেও বাঙালি ছেলেমেয়েদের মধ্যে মদ খাওয়া সোশ্যালি অ্যাক্সেপটেবল হয়েছে কারন বেশীরভাগ সময়ে বাঙালি ছেলেমেয়েরা কাজের খোঁজে এসে সেটল করেছে, পরিবারের বাইরে বেরিয়ে এসেছে, নিজেদের মধ্যে সোশ্যাল সার্কল তৈরি করেছে বলে। তাছাড়া ওভারল সব শহরেই এখন সোশ্যাল ড্রিংকিং আগের থেকে বেশী অ্যাক্সেপটেবল হয়েছে। একক যেটা বললো, চেন্নাই বা ব্যাঙ্গালোর (বা বম্বে, দিল্লি ইত্যাদিতে) এখন গার্লস নাইট আউট হয়, মেয়েরা ভিড় করে, সেটা যদ্দুর মনে হয় সোশ্যাল অ্যাক্সেপটেন্স বাড়ছে বলে, মদ খাওয়া বা অল্প একটু নেশা করা যে "পাপ" না এই ধারনাটা আস্তে আস্তে ছড়াচ্ছে বলে। আশা করা যায় পবতেও আস্তে আস্তে গার্লস নাইট আউট ইত্যাদি হবে, আফটার অল কবি তো বলেইছেন ইন্ডিয়া আজ যা ভাবে বেঙ্গল কাল তাই ভাবে :-)  
  • &/ | 107.77.***.*** | ১৮ মার্চ ২০২৬ ১০:৩৫550347
  • কবি সাহিত্যিক মহিলাও তো কম, যাঁরা আছেন তাঁরাও কফি হাউস জাতীয় কোথাও রেগুলার এসে গুলজার করে আড্ডা দিতে পারেন না . একলা একলাই সাহিত্য চর্চা কাব্যচর্চা করেন বেশিরভাগ, মাঝে মাঝে হয়ত সাহিত্য সভা ইত্যাদিতে যান . সেসব তো আর আড্ডার জায়গা না, বক্তৃতার জায়গা
  • একক | ১৮ মার্চ ২০২৬ ০৯:১৮550346
  • মেয়েরা দলবদ্ধ হন কোথায়??  একসঙ্গে পারলার যাওয়া টাও রেয়ার ইভেন্ট। বাইরে যাওয়া, দলবদ্ধ হওয়া এগুলো যে সমাজে কম সেখানে দল বেঁধে মদ খাওয়াও রেয়ার হবে। 
     
    সাঁওতাল মেয়েরাও দলবদ্ধ হয়ে হাড়িয়া মহুয়া খান। নেপালীরাও। এসব সমাজে দল বেঁধে কাজে বেরোনোর অধিকার আবহমান কাল থেকে চলে আসচে। 
     
    যদি মধ্যবিত্ত বলেন, ব্যাংগালোর, চেন্নাইতে গার্লস নাইট আউটে ডিস্কাউন্ট দেয় বিয়ারের ওপর। ভীড় ভেঙে পড়ে। 
    এই গার্লস নাইট আউট পব তে অল্মোস্ট নেই। অত চাকরি কই, চাকরিজীবি মহিলাই বা কই। মদ দূরের কথা, এমনি কাফে তে রেগুলারলি একদল মেয়ে রোজ আসছে এরকম দেখেন?  ইস্কুল কলেজ ছাড়া? 
  • b | 117.238.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০৮:৪৯550345
  • আনন্দবাজার আদাজল খেয়ে দিদিকে নিয়ে গদগদ। ২০০৯ এর বুদ্ধবাবু কেস। indecision
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০৪:২২550344
  • আর এই নোটা নোটা নিয়ে যাঁরা নাচেন, তাঁদের ব্যাপার খুবই ঘাঁটা। এও একরকম ভোট নষ্ট করে দেওয়াই। কারণ শেষ পর্যন্ত ভোট গুণেই কোনো পার্টি জিতবে, সরকার গড়বে। নোটা তো কিছু করবে না। এ তো কলাগাছকে দাঁড় করিয়ে তার সঙ্গে বিয়ে দেবার মত।
  • &/ | 151.14.***.*** | ১৮ মার্চ ২০২৬ ০৪:১৯550343
  • উহুঁ, আমার পয়েন্টটা ছিল সবান্ধবে নেশা করা। ওই খালাসীটোলা ইত্যাদি নিয়ে যে গদগদ ভাব ছেলেদের, সেইরকম। সেই জিনিসটার তুল্যমূল্য জিনিস মেয়েদের নেই মধ্যবিত্ত বাঙালী সমাজে (মাফিয়া গুন্ডাদের সমাজের মেয়েরা করলেও করতে পারেন, জানা নেই)। বাঙালি মেয়েরা বরং দল বেঁধে পার্লারে গিয়ে মহার্ঘ্য সাজসজ্জা একত্রে করেন কোনো বিয়ে টিয়ে এইসব জাতীয় অনুষ্ঠান থাকলে, সেটার প্যারালেল আবার বাঙালি পুরুষদের মধ্যে এখনও পাওয়া যায় না। দল বেঁধে তাঁরা সাজেন না।
    নেশা করা বলতে দলবদ্ধ নেশার কথা বলছিলাম, নেশার সেলিব্রেশন। যা নিয়ে এত সব রঙ চড়ানো কমলকুমারোপাখ্যান টাইপ জিনিস, যা নিয়ে পাঠক বাঙালি গড়াগড়ি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত