এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জীবনের লক্ষ্য | 165.225.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৪২550282
  • "খাওয়া, বই কেনা আর একজনকে ভালবাসা, এর বাইরে আমার জীবনে কোন লক্ষ্য নেই।"
     
    এ খুবই দুর্ভাগ্যজনক যে জীবনের লক্ষ্যের মধ্যে খাওয়া আছে কিন্তু ল্যাদ করা ও ঘুমানো নেই! 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২২:৪১550281
  • সে কারো মদ বিড়ি সিগারেট সুগার ড্যাডি হবার  টাকা এগুলো কে নিয়েও আমি কিছু বলতে চাই না। মদ বিড়ি আমিনিজেও খাই। কিন্তু কেউ যদি বলে মদ খেতেই হবে না হলেসরকারী কোষাগারে ট্যাক্স খুব কমে যাবে। রাজ্য চালানো কষ্টকর হবে ফলে সবাই মদ খান   সেটা আমি মানতে পারবো না। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৩৭550280
  • বই আর খাবারের পিছনে প্রচুর টাকা খরচ হয়। খরচ কমানোর চেষ্টা করে প্রতিজ্ঞা ভেঙেছি। ইমফ্যাক্ট, খাওয়া, বই কেনা আর একজনকে ভালবাসা, এর বাইরে আমার জীবনে কোন লক্ষ্য নেই।
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৩৭550279
  • বইটা সম্ভবতঃ, "Communalism in India"
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৩৬550278
  • আমেরিকান টাচ থাকা কোম্পানিগুলোকে যথা আমাজন বয়কট করে 
     
    আচ্ছা করাই যায়, ইভেন আমার কিছু পরিচিত বন্ধু আর সিনিয়ররা তো অলরেডি করেছেও। কিন্তু বইপত্র কেনেন কোথা হতে? আমাকে যেমন রিসেন্টলি কিনতে হবে O.P.Gauba  আর Gabriel Almond এর দুটো বই। সেটাও আমাজনে উইশ লিষ্টে রেখেছি। অরুন্ধতী রায়ের 'Walking with the Comrades' দিচ্ছে 189 টাকায়, অফার দিয়ে। এগুলো কোথায় পাবেন? বলবেন অনেকে, সোজা কলেজষ্ট্রীট। তো যাদের আমার মতো অতোটা পথঘাট চেনাজানা নয় বা বেরোনোর সুযোগ নেই, তারা?
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৩৬550277
  • বাকী ২৪০০ দিয়ে আহা কতটুকু বা আর সামলাবেন? সামান্য পুরি তরকারি আর সেই রুটির মতন দেখতে ঠেকুয়া
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:6000::***:*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৩৩550276
  • আর মদের দাম যা বেড়েছে সে আর কহতব্য নয়। আমি মাসে একটা মোটে জিম বিম কিনি, সেটা এখন প্রায় চার হাজার টাকা হয়ে গেছে :-(
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২২:৩২550275
  • আবার আমি মনে করি কোনো ব্যক্তির মাসিক খরচ 6400 টাকার বেশি হওয়া অপরাধ।
     
    আমার 3700 /- 
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:৩২550274
  • 'বাঁশ পড়ে মহাবোধির দিকটায়' শুনে ছবিটা ভাবছি বোধিবৃক্ষের নিচে বাঁশ জমা হচ্ছে প্রচুর, মার এর বাঁশ, বাঁশ দেবে বলে জমা করছে :)
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:২৮550273
  • চাল ডাল তেল নুন শাক সবজি মাছ মাংস জ্বালানি এইসবের দাম তো ব্যক্তির হাতে নেই, তারপর দরকারে ওষুধপত্র আছে, যাতায়াতে খরচ আছে, সেইসবের খরচও ব্যক্তির হাতে নেই, বাড়ি ভাড়া ইত্যাদিও ....
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২২:০৪550272
  • এটা তো দ্রব্যমূল্যের ওপর নির্ভর করছে।
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২১:৫৮550271
  • আবার আমি মনে করি কোনো ব্যক্তির মাসিক খরচ 6400 টাকার বেশি হওয়া অপরাধ। এটা CPI(M) এর থেকে নেওয়া যা আমি পালন করে থাকি। সেটাই বা আমি জোর করে চাপাবো কি করে। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২১:৫৬550270
  • হ্যাঁ , অবশ্যই এটা ব্যক্তিগত মতই। 
    যেমন এখানেও , ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে ওভাবে বয়কট করা সবসময় সম্ভবও না , বা করেও কিছু লাভ হয় না। 
    পুঁজিবাদ আর মার্কিন সাম্রাজ্যবাদকে পরাস্ত করতে হবে। এ ছাড়া উপায় নেই। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২১:৫২550269
  • রজনী কোঠারী ১৯৮০-এর দশকের শেষের দিকে  তাঁর "Cultural Context of Communalism in India" প্রবন্ধে কংগ্রেসের সাম্প্রদায়িকতা ও জাতিগত পরিচয়কে প্রশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন, যার ফলে কংগ্রেসের কেন্দ্রীয় ভূমিকা দুর্বল হয়ে পড়ে এবং অন্যান্য শক্তি (হিন্দুত্ববাদী) উঠে আসে।
     
    ১৯৮০-এর দশকে রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার শাহ বানো কেসে মুসলিম মহিলাদের অধিকারের বিরুদ্ধে আইন পাস করে।  (Muslim Women (Protection of Rights on Divorce) Act, ১৯৮৬), যা অনেকের মতে সাম্প্রদায়িক তোষণের উদাহরণ ।
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২১:৪৮550268
  • আর নোটায় দেওয়া আর ভোট দিতে না যাওয়া , খুব তফাৎ কিছু নেই।
     
    ওটা পুরোপুরি ব্যক্তিগত চিন্তা ভাবনা। যেমন আমিমনে করি ভারতবাসীরা সবাই যদি একসাথে আমেরিকান টাচ থাকা কোম্পানিগুলোকে যথা আমাজন বয়কট করে তা হলে ইরান আমেরিকা ওয়ার থিম যাবে। আমি বয়কটকরেছি তা বলে তোআমি সবাই কে জোর করতে পারি না। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২১:৪১550267
  • রজনী কোঠারীর একটা বইতে পড়েছিলুম, "The communal path for BJP has been made by Congress here.
    বইটার নাম বলবেন দয়া করে? 
  • dc | 2402:e280:2141:1e8:6809:d515:f6c:***:*** | ১৭ মার্চ ২০২৬ ২১:৪০550266
  • ওদিকে ট্রাম্পের ভয়ানক গোঁসা হয়েছে। সব্বার সাথে আড়ি করে দিয়েছে। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২১:৩৫550265
  • মাকু হলে মাকু পার্টিকে দেওয়াই উচিত। আমি তো তাইই করব। অবশ্য যদি বিজেপি এসে যাবে এসে যাবে এরকম বিধানসভা হয় , সেক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও কৌশলী ভোটের কথা ভাবতে হবে। আমাদের বিধানসভাতে বিজেপি আসার সম্ভাবনা নেই। আর নোটায় দেওয়া আর ভোট দিতে না যাওয়া , খুব তফাৎ কিছু নেই। 
  • albert banerjee | ১৭ মার্চ ২০২৬ ২১:৩৩550264
  • আমি জানিনা আমি কোন পার্টি মাকু ঠিক।  কিন্তু মাকু মানসিকতার।  কিন্তু আমার নিজের কিছু চিন্তা ভাবনা আছে। সবাই কে যে কোনো এক টা পার্টির পুরো পুরি চিন্তা ভাবনার সাথে এক হতে হবে এর কোনো  মানে নেই। যিনি ভোট দিচ্ছেন তারনিজের চিন্তার উপর পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যদিকাউকে ভালো না লাগে তবে দয়া  করে ভোট না দিতে গিয়ে  বসে থাকবেন না NOTA তে দিন। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২১:৩০550263
  • নারায়ণ সান্যালও ব্যতিক্রম ছিলেন। 
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২১:২৯550262
  • ওই চিন ভারত যুদ্ধের সময় আচ্ছা আচ্ছা বুদ্ধিজীবীরা উগ্র জাতীয়তাবাদী স্ট্যন্ড নিয়েছিলেন। সেখানেও শ্রদ্ধেয় অন্নদাশঙ্কর রায় ব্যতিক্রম ছিলেন
  • একক | ১৭ মার্চ ২০২৬ ২১:১৮550260
  • কফি হাউস তো নকল বুঁদির গড়। রাত নটার পর যখন বাঁশ পড়ে মহাবোধির দিকটায়,  কিম্বা পুঁটিরামের পাশে, পরেরদিন কোনো সভা ফভা আচে, সেখায় কোন কোন দাদাদের উপস্থিতি জরুরি একটু দেখে নেবেন।  
    তিনো অবশ্যই আচে, রাণীমার অনুপ্পেরনা ছাড়া এরাজ্যে ছাগলেও নাদে না,  তার পাশেই থাকে গেরুয়ার পাল। 
     
    এবার রথের সময় বিজেপি তিন্দিন ব্যাপি উতসব কল্লো ওই বোরো ফাইভ আপিসের কানটায়। সেকি ফাটিয়ে মাইক মন্ত্রপাঠ।  এরা ভোটে জিতে যাবে তা আদৌ নয়। কিন্তু পেশিশক্তিতে তিনোর পরেই এবং কোনো কোনো উতসবের দিন ছাপিয়ে গিয়ে। 
     
    এরা কেও কফি হাউসে ঢুকে বাওয়াল দিতে পারেনা। বুঁদির গড়ের ভিতর তো আলেদা হিসেব।
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২১:১৪550259
  • নোটায় দেওয়ার ব্যপারটা নিরামিষ টাইপের।
     
    ঠিক বলেছেন। ৬২' র দিকে 'দেশ' পত্রিকায় তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায় আমাদের সঙ্গে চিনাদের মূলগত পার্থক‍্য বোঝাতে গিয়ে এই নিরামিষ ভোজনের প্রসঙ্গ টেনেছিলেন। তারমানে চাড্ডিরা এক্ষেত্রে পেরথম নয়। রজনী কোঠারীর একটা বইতে পড়েছিলুম, "The communal path for BJP has been made by Congress here" কিছুটা আঁচ করতে পারি। তখন চিন-ভারতের রণদামামা চলছিলো, স্বভাবতই বুদ্ধিজীবীরা কলম ত‍্যাগ করে তরবারি ধরবেন বলে বলাবলি করছেন, এইসময়েই এই নিরামিষ ও ' সভ‍্যতাগত পার্থক‍্য ' ব‍্যাপারটার অবতারণা। একমাত্র অন্নদাশঙ্কর রায় তখন লিখলেন, "যোগভ্রষ্ট "। সে একটা যুক্তিপূর্ণ, ষ্ট্র‍্যাটেজিক প্রবন্ধ।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২০:৫৭550258
  • প্রথম ভোট হলে কোন বামদলেই দিতে পারেন।laugh যদিও এভাবে বলা ঠিক না। নোটায় দেওয়ার ব্যপারটা নিরামিষ টাইপের। 
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২০:৫৬550257
  • নন্দ ঘোষ অবস্থান হতে পারে  
     
    নন্দিতা বা নন্দিনী ঘোষও !  এইটে মিস‍্যান্ড্রি। পুরুষ-অধিকার কর্মীরা এলো বলে!
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ২০:৫৫550256
    • 550252
    • NOTA
    • আছি দলে। কিন্তু কতা হলো এবারে প্রথম ভোট। ​​​​কবি বলেছেন, "পূর্ণ প্রাণে চাওয়ার যাহা, রিক্ত হাতে চাসনে তারে"  একদম হাত শূন‍্য করে বাড়ি ফিরবো?
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২০:৫০550255
  • খুব ভুল না করলে এখনও অবধি কফি হাউস এলাকাটা বিজেপির দখলে যায়নি। ওখানকার গ্রাসরুট লেভেলের ভোট তৃণমূলই পায়। মানে শেষ ভোট অবধি। আর ওখানে বিভিন্ন ধরণের বাম ছাত্র যুবদের প্রভাব আছে , কিন্তু ওটা ঠিক গ্রাসরুট লেভেলের প্রভাব নয়। 
    এবার একদম রিসেন্ট যদি হাওয়া ঘুরে যায় , তাহলে বলতে পারব না। 
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২০:৪৫550254
  • তাই তো !!! সেই ব্রি পু সো ভা রা গেলেন কোথায় ? অনেকদিন সাক্ষাৎ পাই না !
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ২০:৪৩550253
  • নন্দ ঘোষ অবস্থান হতে পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত