এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :/ | 2401:4900:b683:c68c:acca:3dff:fec2:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০৫:১৪550222
  • লেখাটা পেলাম Yashodhara Ray Chaudhuri র থেকে। 

    কিছু আর বলার নেই
    ---------------------

    এসআইআর-2026,
    এক তিক্ততম অভিজ্ঞতা - লিখেছেন খন্দকার তালাত মনসুর । একটু ছড়িয়ে দেবেন।

    বিএলও-র দায়িত্ব পালন করলাম। কোনো এক ঐশ্বরিক শক্তি প্রদত্ত ক্ষমতায় প্রায় সাড়ে তিন মাস ধরে অমানবিক পরিশ্রম করে বুথের ৯১৬ খানা ইনিউমারেশান ফর্ম বাড়ি বাড়ি বিতরণ করা, গুটি কয়েক ফিল-আপ করে দেওয়া, তারপর সেগুলো আবার সংগ্রহ করা, তারপর রাত ৪টে পর্যন্ত জেগে জেগে সব ফর্মের ডেটা আপলোড করা। প্রায় ১৫-২০ রাত ঠিকমত ঘুমও হয়নি। 

        আমার বুথে যৎ সামান্য হিন্দু ভোটার আছেন। সকলেই খুব গরীব, পিছিয়ে পড়া, তপশীলি জাতির। পড়ালেখা তেমন কেউ করেনি ওরা। ব্যক্তিগত স্তরে সবার সাথেই খুব সুহৃদ সম্পর্ক আমার। কাউকে মামা-মামি, কাউকে কাকা-কাকি তো কাউকে ভাই-বোন-বৌমা সম্বোধন করে এসেছি। তাদের সবারই ফর্ম ফিল-আপে ভুল ছিল। আমি সহস্তে কারেক্শান করে দিয়েছিলাম। একটা চেষ্টা ছিল, বুথের একটাও ভোটারের যাতে কোনো সমস্যা না হয়। যদিও তখন আমাদের জ্ঞানেশ বাবু পরিচালিত নির্বাচন, নাকি নির্যাতন কমিশনের মোটিফটা ধরতেই পারিনি।

    যাইহোক, এই আমার হিন্দু এক মামার ফর্মের ডেটা আপলোড করতে গিয়ে ডেটা ফিল করার পর ২০০২ সালের যে ডেটাবেস পেলাম, সেখানে সেই কাকার নামে ছিল "দাস"। হ্যাঁ, কেবল "দাস"। মানে শুধু পদবিটা। নামটা ছিলই না। এমন আরও ছিল, যাদের ২০০২ সালের ডেটা ডিজিটাইজ়ড্ করার সময় নাম পদবির শ্রেফ ধর্ষণ করে রেখে দিয়েছিল ওরা। যেমন বুথের আরো অগনিত মুসলিম ভোটারেরও ছিল।

         তারপর আপলোডিং-এর কাজ গুটিয়ে সব ব্লক অফিসে জমা করে দিলাম। এবার মোবাইল এ্যাপে একটা নতুন ফীচার জন্ম নিল--"লজিক্যাল ডিসক্রিপ্যান্সি", বিহারের SIR- এ যেটা হয়ত ভ্রুণ আকারে কমিশনের পেটেই ছিল, জন্মটা হয়নি। হুড় হুড় করে নাম ফেরৎ আসতে লাগল। কি করতে হবে ব্লক অফিসেও কেউ স্পষ্ট করে কিছু বলতে পারে না। আস্তে আস্তে করণীয় সম্পর্কে জানলাম। সেই মত কাজ করতে লাগলাম।

            কিন্তু কোনো এক অদৃশ্য কারণে বুথের একটিও হিন্দু ভোটারের নাম লজিক্যাল ডিসক্রিপ্যান্সিতে এলো না। হ্যাঁ, ওই নামের জায়গায় কেবল "das" লেখা থাকা আমার ওই মামাটারও নয়, তার ছেলে পুলেদেরও নয়। এদিকে চমকে উঠে দেখি আমার নিজের নামটা ফেরৎ চলে এসেছে। কারণ---
    আমি ২০০৩ সালে ভোটার তালিকায় নথিভুক্ত হই, আর সেই কারণেই আব্বার লিঙ্কেজ দিয়েই ফর্ম ফিলাপ করতে হয়েছিল, যেহেতু ২০০২- এ তালিকাভুক্ত হইনি।

        কিন্তু কপাল খারাপ, আমার আব্বা, যিনি ১৯৬০ সালে মাধ্যমিক পাশ, যিনি WBSEDCL-এ প্রায় ৩৫-৩৭ বছর চাকরি করে অবসর গ্রহণ করে ২০২০ সালে পরলোক গমন করেছেন, ২০০২ সালের ভোটার তালিকার ডিজিটাইজ়ড্ কপিতে তাঁর নাম পেলাম "Khandakar Abdul Basar". আর উনার মাধ্যমিকের নথি থেকে শুরু করে বাকি সমস্ত কাগজে, এমনকি আমারও সমস্ত নথিতে, চাকরির নিয়োগপত্রে, সবেতেই আব্বার নাম "Khandakar Abul Basar".

             সুতরাং ডিসক্রিপ্যান্সি তো এলো, কোথায়...? ওই Abdul আর Abul - এর মাঝে, একটা বাড়তি অক্ষর, 'd'. যে মানুষটার নাম তাঁর সব নথিতে "আবুল", তিনি ভোটার তালিকায় হয়ে গেলেন "আব্দুল"। তাঁরই করা ভুল ছিল কি এটা...? জ্ঞানেশ বাবু বা মনোজ বাবু হয়তো তেমনটাই বিশ্বাস করেন।

              যাইহোক, নিজের বিএলও এ্যাপ থেকে বাকি লজিক্যাল ডিসক্রিপ্যান্সি কেস গুলোর মত নিজেরও ডকুমেন্ট আপলোড করলাম। তারপর আরও এলো লজিক্যাল ডিসক্রিপ্যান্সি কেস। সেগুলোও আপলোড করলাম। সংখ্যা প্রায় সাড়ে তিনশো। কিন্তু তার পরেও বিএলও এ্যাপে নতুন সংযোজন, "Upload Hearing Notice". বিডিও অফিস থেকে নোটিশ নিয়ে যেতে কল এলো। নোটিশ নিলাম। সার্ভ করলাম।

              তারপর হিয়ারিং শুরু হলো। ১৫-ই জানুয়ারী আমার বুথের প্রথম লজিক্যাল ডিসক্রিপ্যান্সি কেসের হিয়ারিং হলো। সব গুলোই মুসলিম। তারপর সেকেন্ড লট ঢুকল, এবারেও সবগুলোই মুসলিম। একটাও, একটাও হিন্দু ভোটারের হিয়ারিং নোটিশ নেই, ওই নামের জায়গায় কেবল "দাস" থাকা আমার ওই মামাটা বা তার ছেলেপুলে কারোরই নয়।

              স্ক্রল করতে করতে চোখটা আঁটকে গেল একটা নামে-- Kh Talat Mansur, এই হতভাগা নিজেই। হিয়ারিং ডেট ১৯-শে জানুয়ারী। স্থান - হরহরি হাই স্কুল। মাধ্যমিকের পাশ সার্টিফিকেট, আইটি ডিপার্টমেন্টের একটি নথি, চাকরির নিয়োগপত্র সহ প্যান কার্ড হাবি জাবি কত কি জমা করলাম। কেতা মেরে হাসি মুখে ছবিও তোলালাম। AERO ম্যাডাম কাগজ জমা নিলেন।

           যে ছেলেটা ডকুমেন্ট আপলোড করছিল সে আবার দূর সম্পর্কের  ভাইপো। তাকে কল করে বললাম, আমি তোমাকে ডকুমেন্ট পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি বেটা, আপলোড করে দিও। ভাইপো উত্তরে বলল -" চাচা, বেশি কিছু আপলোড করার সুযোগ নেই। কোনো ডকুমেন্ট আপলোড করতে উইন্ডো দেয়া নেই, মাত্র তিনটে ছাড়া। স্পেসিফাই করে বলে দেয়া ছিল নাকি যে মাত্র তিনটে জিনিসই আপলোড করতে পারা যাবে -- ১) হিয়ারিং নোটিশ, ২) ২০০২ সালের ভোটার তালিকা, (যেখানে আমি নিজে অনুপস্থিত, আব্বার নাম আছে)
    আর ৩) হিয়ারিং চলা কালীন তোলা ওই ছবিটা। মানে ব্যক্তিগত কোনো ডকুমেন্ট আপলোড করতেই সুযোগ দেয়নি আমাদের #নিরপেক্ষ_নিষ্পাপ_নিরীহ নির্বাচন কমিশন।

        ভয় তখন থেকেই ছিল। আমার নিজের কি হবে...? তারপর দু-দিনের মাথায় তৃতীয় লট ঢুকলো। ৪০ জনের। এবার নাম পেলাম আমার "ফ্যামিলি পেনশান" ভোগী মায়ের, বয়স ৬৮ বছর। তাঁরও সমস্ত নথিতে নাম #আমিরা_বেগম, কেবল কোনো এক অসুরীয় ইচ্ছেতে ২০০২ সালের ভোটার তালিকায় নাম #আমিরা_বিবি।
      
        ফলতঃ, তাঁরও সেই লজিক্যাল ডিসক্রিপ্যান্সি। তাঁরও হিয়ারিং হলো, ১লা ফেব্রুয়ারী, ব্লক কমিউনিটি হলে।

         তারপর এক অধীর প্রতীক্ষা। ইত্যবস্যরে আরো কিছু রোলব্যাক হলো, তাদের ডকুমেন্ট পুনরায় সংগ্রহ করলাম, পিডিএফ বানালাম, AERO ম্যামকে দিলাম। তিনি আপলোড করলেন। সুরারভাইজারের থেকে জানলাম, আমার বুথ যেহেতু অঞ্চলের প্রথম, তাই সব কিছুই আমারই (বুথের) সবার আগে। এমনকি রোল ব্যাক, এবং তাদের রেকটিফিকেশান। সুপারভাইজার বললেন-- আমার বুথের সব লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ভোটারের কমেন্ট সহ রিসাবমিট করা হয়ে গেছে। শুনে ভাবলাম, তাহলে ভয় কাটল।

              তারপর আজকের সন্ধ্যা নামল, বহু প্রচেষ্টার পর যখন ভোটার তালিকার পিডিএফ কপি পেলাম, দেখলাম বুথের হিয়ারিং হওয়া সমস্ত ভোটার, একেবারে নো ম্যাপিং থেকে শুরু করে পরে তিন দফা মিলিয়ে মোট প্রায় ৪০০ জন ভোটার এখন "Under Adjudication" তার মাঝে বুথের বিএলও Kh Talat Mansur, মানে এই হতভাগা নিজে এবং তার নিজের জন্মদাত্রী মায়ের নামের উপরেও জ্বলজ্বল করছে "Under Adjudication". ক্রমিক নং ৮১-তে আমি, আর ২৭৪-এ আমার হতভাগী মা।

        বলে রাখি, আমি সহ বুথের প্রায় ৯৮% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, তার মধ্যে প্রায় ৪০০ জন আজ কোর্টের বিচারকদের দয়া দৃষ্টি লাভের মরিয়া আশায় প্রহর গুনছে।

        জানিনা, কতজন এতটা লম্বা লেখা এতটা ধৈর্য্য নিয়ে পড়লেন। যদি পড়ে থাকেন, তারজন্য নতশিরে ধন্যবাদ জ্ঞাপন করি। তবে এবার একটি ভিক্ষেও চাই, আপনার একটি শেয়ার। না, আমার প্রোফাইল মানিটাইজ় করা নেই। তাই টাকা রোজগার করার জন্য শেয়ার করতে বলিনি। এই মেসেজটা অনেক উঁচু স্তরে পৌঁছনোর দরকার বোধ করছি খুব করে, তাই শেয়ার করতে অনুরোধ করি, নতজানু হয়ে অনুরোধ করছি, অসহায় আকুতি নিয়ে অনুরোধ করছি, দয়া করে এটাকে শেয়ার করুন, কয়েক লক্ষ বার শেয়ার হোক লেখাটা। অনেকেই সাহস করবে না, আমি করেছি। দয়া করে আমাকে সাপোর্ট করুন। জাতি-ধর্ম নির্বিশেষে সমর্থন করুন, একটি সুন্দর ভবিষ্যতের জন্য সমর্থন করুন। এই ধরনের লেখাগুলো সুপার সাইক্লোনের গতিতে ছড়িয়ে পড়ার খুব, খুব দরকার আছে, তাই শেয়ার করতে বলছি। বাকিটা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। সকলকে ধন্যবাদ...
     Kh Talat Mansur (খন্দকার তালাত মনসুর)
  • :/ | 2401:4900:b683:c68c:acca:3dff:fec2:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০৪:৫৬550221
  • ডটের সামান্য যেটুকু মুখোশ ছিল, চাড্ডির উপর, তাও আর রইল না।
    নির্লজ্জ, চশমখোর।
    আগে দিনরাত হারামবাগ টিভি, হোয়াপ ইউনির ফেক পোস্টগুলো দিত।  এখন বলছে, অভয়া কান্ডে ফেক মেনে নিচ্ছে।  ক্ষমা চেয়েছে একবারও?. এখনকার মিথ্যাচারগুলোর জন্যেও চাইবে?  ঢপমাস্টার একটা। সবেতেই ঢপ।  আআপ নিয়ে তো কোর্ট বলল, তাহলে মেনে নিল?  তিনুদের যারা যেসব কেসে কোর্টে ছাড়া পেল, মেনে নিল? 
    SIR নিয়ে এখনো অব্দি কোর্ট যা যা বলেছে, তাহলে সেগুলোও মেনে নিচ্ছে নিশ্চয়, কোর্টই তো এইসব ডিস্ক্রিপেন্সি নিয়ে প্রচুর ধমক দিয়েছে। জুডিশিয়ারির লোক দিয়ে সব সত্বর ঠিক করাতে বলেছে।  কমিশনকে ধমক দিয়েছে। বাইরের মাইক্রোঅব্জার্ভার, ই আর ও - এদের কাজ প্রশ্নের মুখে তুলেছে। কোর্ট বলেছে বলে এগুলো ডট মানছেনা কেন?  নাকি বলেছে বলে জানেওনা। হোয়াপ ইউনির বেশি আর পড়াশুনা বোধহয় করাও হয়না!   চাড্ডিদের বেশিরভাগের যা লেভেল হয় আর কি। গুরুর সাইটের রেসিডেন্ট চাড্ডি হলে কি আর একটু বেশি পড়াশুনা করা হবে?  না:। 
     
    আশেপাশে কতজনের নাম বেফালতু 'লজিকাল ডিস্রিপেন্সি' তে 'বিচারাধীন' - গুরু থাক, এমনকি গোদী  মিডিয়াও দিনরাত এমন নানা কেস দেখিয়ে চলেছে। কারা কারা ডাক পেয়েছেন, সে নিয়ে অজস্র রিপোর্টিং। একটা মানুষ (?) এতটা খুল্লমখুল্লা ইন্সেন্সিটিভ, এত কমিউনাল কিকরে যে হয়!  বিজেপি এসে এদের খুল্লমখুল্লা সামনে আসাটাকে নর্মালাইজ করে দিয়েছে, আগে তাও খিল্লির পাত্র হত। এখন কিছুদিন দাপাবে। এই ডট, ঝিকির মত মালগুলো।
     
    অরণ্য ভুল কিছু লেখেনি, একটা কথাতেই কিরকম চিড়বিড়িয়ে হনুমানকুলের মত লম্ফঝম্প লাগল দেখ! লাফালাফির চোটে কিসব অংবংচং লিখছে নিজেও খেয়াল করেনা।  বক্তব্য কী? এখানে  সবাই কেন্দ্রে বিজেপিকে ভোট দিয়েছে আর রাজ্যে কেন দেয়নি?  এবার রাজ্যেও যেন দেয়?  
     
    আর নিজে দিনরাত সুইডেন না সুইজারল্যান্ড আমার নিজের দেশ করে করে লাফিয়ে,  ইন্ডিয়াকে যথেচ্ছ গালাগাল দিয়ে এখন এই ভোট আসতে আমেরিকার বাসিন্দা, পবর লোককে পব র ভোট নিয়ে গাল ছুঁড়লে সব থুতু ব্যুমেরাং হয়ে নিজের মুখেই পড়ে, সেটাও বোঝেনা?  
     
     
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:৫৯550220
  • কোন এক ঘোষ পদবীর আর্টিস্টকে নাকি বলা হত 'আঁকছ ঘোড়া হচ্ছে মোষ ', এই ঘোষ দেখে মনে হল :)
  • :|: | 2607:fb91:686:844d:c9ff:d658:41f0:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:৪৮550219
  • *ভুল
  • :|: | 2607:fb91:686:844d:c9ff:d658:41f0:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:৪৭550218
  • ছি! নিজের নামের বুনাম ভুলে লিখতে নাই। ঘোষ। 
    কাকে আবার মিথ্যাবাদী হয়েছে? ৩:৩৭? 
  • কুণাল ঘোস | 2a0b:f4c2::***:*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:৩৭550217
  • এইটা যা বলেছেন ফুটকি ম্যাডাম। সিপুয়েম মানেই দাম্ভিক। এই শতরূপ ব্যাটাকে দেখুন না। চুরি করার ক্ষমতা নেই তাই চুরি করিস না। তাই বলে তোর বাবার বয়সী একটা লোক, তাকে মিথ্যাবাদী বলবি! আমাকে জিজ্ঞেস করে কিনা সেই ভ্যান পিটিয়ে যা বলতাম সেইটে সত্যি, না এখন যা বলি সেটা সত্যি। ছ্যা ছ্যা।
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:১৩550216
  • ড যে দীর্ঘ ঈ দিতে দিচ্ছে না, এই কলেও ডিপ স্টেট এর ইয়ে আছে :)
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ০৩:১০550215
  • সেই 'পরিবর্তনের' সময় শুনছিলাম যে আমেরিকা প্রবাসীরাই ষড়যন্ত্র করে তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছে। গভীর কন্সপিরেসি রয়েছে এর পেছনে, একদম ডিই প
  • . | ১৭ মার্চ ২০২৬ ০২:০৭550214
  • যারা বিদেশে অভিবাসী মানে ইমিগ্র‍্যান্ট। সেদেশের নাগরিক হবার আগেই ভোট টোট দিতে দিচ্ছে তারা?
    ধরা যাক ম‍্যাক্সিমাম সংখ্যার প্রবাসীদের মধ‍্যে অ‍্যামেরিকা প্রবাসীরাই রয়েছেন। নাগরিক হবার আগেই কজন ভোট দিলেন একটু হাত তুলুন দেখি।
    সুবিধেজনক অবস্থানে থেকে ক‍্যালোরব‍্যালোর করায় ট‍্যাক্স নেই। তবে দূরে থাকা ভারতবর্ষে ঝামেলা পাকিয়ে বা উস্কে দিতে পারলে নিজের গায়ে আঁচ লাগে না। 
    এক্ষুনি আমাকে হিন্দুত্ববাদী, বিজেপি  চাড্ডি এবং আরও অনেক কিছু বলা হবে। যুক্তি না থাকলে ঐগুলোই অস্ত্র। 
    খামোখা দেশের মধ‍্যে ঝামেলা পাকানোর মধ‍্যে কী লাভ হয় এদের? মজা দেখা? যে সকল মানুষের নাম বাদ যাচ্ছে অন‍্যায়ভাবে,এদের যুক্তি মতো, তাদের দুঃখে যেন এদের প্রাণ কাঁদছে। প্রত‍্যেকদিন যারা নানান হিংসায় খুন হয়ে যায়, তাদের জন‍্য এমনি করেই প্রাণ কেঁদে ওঠে?
    নাকি দামি মদ, ভালো মাংস দিয়ে ডিনার করতে করতে টিভিতে ঐ খবরগুলো দেখতে পেয়েও নিমেষেই তার রেশ মিলিয়ে যায়?
    খুনোখুনিহীন ভোট হওয়াটা প্রায়েরিটি বলে আমি মনে করি।
  • . | ১৭ মার্চ ২০২৬ ০১:৫০550213
  • অনেক মুসলমানে 
    অনেক মুসলমান এবং মহিলা
  • . | ১৭ মার্চ ২০২৬ ০১:৪৫550212
  • এই সাইটের কজন মুসলমান নাগরিক বা মহিলাকে অন‍্যায়ভাবে লিস্ট থেকে মুছে ফেলা হয়েছে?
    সারদা মিশনের ফেক সন্ন্যাসী টন্ন‍্যাসী বাদ দিয়ে ঠিকঠাক কতজন বিচারের বাণী নিয়ে নীরবে নিভৃতে কাঁদেন?
    এখানে দীর্ঘদিন ধরেই এই নিয়ে প‍্যানিক তৈরি করা হয়েছে। অনেক লেখালিখি। রঞ্জন বাবু তো রীতিমতো ভীত ছিলেন নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না নাকি। দিব‍্যি পাসপোর্ট নিয়ে ইয়োরোপে নিয়মিত যাতায়াত করেছেন । অথচ ভয় দেখানোর ক্ষেত্রে আঠেরো আনা। 
    কী লাভ হয়েছে এতে?
  • . | ১৭ মার্চ ২০২৬ ০১:৩৯550211
  • ফ্রি অ‍্যান্ড ফেয়ার ইলেকশন বলতে ছাপ্পা ভোট, বুথ জ‍্যামিং, ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, প্রাক ভোট খুনোখুনি, মৃত ভোটারের হয়ে ভোট দেওয়া— এসবের কথা বলছিলাম।
    ষাট লক্ষ বিচারাধীন ভোটারের সকলেই লীগ‍্যাল ভোটার — এমন কোনও প্রমাণ আছে কি?
    জানি, এর পরে আমাকে চাড্ডি বলা হবে।
    যারা বলবে, তারাই ভোট দিয়েছে বিজেপিকে কেন্দ্রের শাসনে আনার জন‍্য। তারাই চাড্ডি। তাদের ভোটেই সরকার গঠন হয়েছে কেন্দ্রে। গণতন্ত্রের ক্ষেত্রে সংখ‍্যায় যে বেশি ভোট পায়, সে ই জেতে। যে পার্টিই হোক না কেন।
    জনগনকে ঠিকঠাক ভোট দিতে দেওয়া হোক।
    অনেক মুসলমানে ভারতীয় ভোটারের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে এমন কোনও প্রামাণ্য ডেটা আছে কি? এখানে তো প্রপার রেফারেন্স ছাড়া সব কিছুই আনেকডোট বলে উড়িয়ে দেওয়া হয়। উড়ো কথা তো প্রামাণ্য যুক্তি হতে পারে না। অফিশিয়াল ডেটা সোর্স থেকে রেফারেন্স দিক যারা এমনটা বলছে।
    আমাকে গালি দিয়ে যদি ঝাল মেটাতে চায়, তাতেও ডেটাসোর্স প্রমাণ হয় না।
    অভয়া খুনের সময় যেমন প্রপার ডেটাসোর্স জোগাড় করে করে, কী সুন্দর ভাবে ব‍্যাপারটা বোঝানো হয়েছিল। তেমনি কংক্রিট ডেটাসোর্স। হাঁউমাউ করে কেঁদে কঁকিয়ে চেঁচিয়ে বললেই তো সব প্রমাণ হয় না। আদালতের রায়ই মানতে হবে। যেমন অভয়ার ক্ষেত্রে আমরা মেনে নিলাম। গোলপোস্ট পাল্টালে হবে?
  • &/ | 107.77.***.*** | ১৭ মার্চ ২০২৬ ০১:২৯550210
  • হুতেন্দ্র, ওই যে সিপিএম গ্রামে বেশি নম্বর দেয় বলত আপনার সেই ইমি ছাত্র, সে এলিট কোনো স্কুলের? 
  • aranya | 2601:84:8582:8580:b015:88e9:fd2f:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০১:১৪550209
  • ডাকাত বিজেপি, চোর তৃণমূল কে যেন তেন প্রকারেণ হটিয়ে ক্ষমতায় আসার চেষ্টায়, এমনটাই মনে হচ্ছে 
  • aranya | 2601:84:8582:8580:b015:88e9:fd2f:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০১:০৩550208
  • 'এবার যদি কিছুটা ফ্রি অ‍্যান্ড ফেয়ার ইলেকশন হয়'
     
    -  ফ্রি অ‍্যান্ড ফেয়ার ইলেকশন তো হচ্ছে না। শেষ অব্দি হয়ত ১ কোটির ওপর ভোটারের নাম কাটা যাবে, তাদের অনেকেই জেনুইন ভোটার। যে ষাট লক্ষের ওপর নাম নিয়ে এখন কাটাছেঁড়া চলছে, তাদের অনেকেই মুসলিম। বিজেপি-র প্ল্যান অনুযায়ী ভোটার ছাঁটাই চলছে 
  • Manali Moulik | ১৭ মার্চ ২০২৬ ০০:৩৫550207
  • অরণ‍্য দা খাঁটি কথা বলেছেন।
    হ‍্যাঁ, আমাদের ভবিতব‍্য ওই চোর তোলো, ডাকাত নামাও, আবার ডাকাত তোলো চোর নামাও টাইপেরই হয়ে গেছে। এই চক্কর থিকে বেরুনোর আর পথ নেইকো।
    যাকগে, আমার এক দাদা, প্রেসির, এই পাঁচ ছয় বছরের বড়ো, গতকাল পুণে চলে গেলো এক মাল্টিন‍্যাশনালে জব নিয়ে। ওর থেকেই প্রথম দিব‍্যেন্দু পালিতের লেখা পেয়েছিলাম। হাঁসুলিবাঁকের উপকথা সম্পূর্ণটা পড়ে বুঝিয়েছিলো, খুব বিশেষ কিছু যে বুঝেছিলাম তা নয়। ডষ্টয়েভস্কি আর প‍্যান পিয়াও ওর থেকেই জানা। বললো, 'আমি বিশ্বাস করি না এ রাজ‍্যে আর কিছু হতে পারে। দেব দার মুভি দেখে পাবলিক নাচবে আর মারপিটে পিএইচডি করবে। Wage slave হিসাবে চল্লুম।" 
    আগামী কয়েকবছরের মধ‍্যে হয়তো আমাকেও রাজ‍্য ছাড়তে হবে। আই মিন, জীবিকার জন‍্য তো বটেই। এদিকে পিসিদিদার মিছিল বেরোবে বলেই মা কলেজ যেতে দেয়না, বাবা টেনশনে বিধ্বস্ত আমি সেমিনারের জন‍্য কলেজ ষ্ট্রীট বা অন‍্য কোথাও গেলে। জানি না ভাই আমার কী হবে.......হায়, আমার কী হবে.......
  • . | ১৭ মার্চ ২০২৬ ০০:৩৫550206
  • তবে এবার যদি কিছুটা ফ্রি অ‍্যান্ড ফেয়ার ইলেকশন হয়, তাহলে যে পার্টিই জিতুক জনতার ভোটে জিতবে, চুরি করে নয়।
    তারপর জিতে মসনদে বসে তো আবার চুরি করবে। তবে ঐ ঐটুকুই সান্ত্বনা থাকবে যে জনতার ভোটে জিতে চোরেরা এসেছে। 
    পার্টির মতাদর্শ যত ভালো হোক না কেন, বদ লোকে যে পার্টিতে ঢুকবে সেই পার্টিকে নষ্ট করবে। 
  • . | ১৭ মার্চ ২০২৬ ০০:২১550205
  • মীনাক্ষী হিন্দি টিন্দি মিশিয়ে  বাংলা বলে। ব্রিগেডে একবার গলা ফাটিয়ে বক্তৃতা দিতে এসেছিল। সেইটা শুনেই বলেছি।
    মুশকিল হচ্ছে যে সিপিয়েমদের ধারণা যে ওরা হেভি পণ্ডিত। এটুকু হলে তবু ঠিক ছিল। কিন্তু এর পরে ওরা মনে করে, ওরা ছাড়া বাকিরা সব মূর্খ। এটাকে দম্ভ বলা হয়।
    তিন নং ব‍্যাপার হচ্ছে ওরা পড়ে বেশি বোঝে কম। না বুঝে মুখস্থ করা হলে যা হয়। প্রশ্ন করতে জানে না। অ‍্যাকসেপ্ট করতে জানে না। দাদারা যা লেকচার দেয় ক্লাসে, সেগুলো বেদবাক‍্যের মতো মেনে নেয়। 
    তবে সব কিছু ছাপিয়ে ঐ দম্ভ, ওটা রাজনীতির ক্ষেত্রে খু উ ব খারাপ।
  • . | ১৭ মার্চ ২০২৬ ০০:১৩550204
  • শুনলাম তিনোরা লিস্ট প্রকাশ করে নি।
    ওদিকে সিপিয়েম পুরো লিস্ট প্রকাশ করে দিয়েছে।
    হুমায়ুন কবীর এর আম জনতা উন্নয়ন পার্টি কি লিস্ট প্রকাশ করেছে? 
    ঘুরে ফিরে তিনোরাই মসনদে ফিরবে, তবে শোনা যাচ্ছে দলের মধ‍্যে অন্তর্কলহ নাকি বেশ ভালো মাত্রায় চলছে। ওদিকে শ্রীমান আরাবুল দল থেকে বহিষ্কৃত হয়ে দল খুঁজে চলেছে। পীরজাদা কি আরাবুলকে ISF এ শেল্টার দেবে?
  • . | ১৭ মার্চ ২০২৬ ০০:০৬550203
  • সিপিএমের প্রত‍্যেকে দাম্ভিক।
    সেই অতি দর্পে লঙ্কা যেমন শেষ হয়েছিল, ঠিক তেমনি। 
  • . | ১৭ মার্চ ২০২৬ ০০:০৪550202
  • ভালো লোক না থাকলে তো ভালো দল হয় না।
  • aranya | 2601:84:8582:8580:b015:88e9:fd2f:***:*** | ১৭ মার্চ ২০২৬ ০০:০২550201
  • হয় চোর, নয় ডাকাত, এই তাহলে ভবিতব্য। লেসার ইভিল বাছতে হবে।  ইভিল চাই না, ভাল দল চাই, এমন দাবী তুলে লাভ নেই, কারণ কোন ভাল দলের অস্তিত্ব নেই 
  • &/ | 107.77.***.*** | ১৬ মার্চ ২০২৬ ২৩:১০550200
  • কেরালার  ব্যাপার  তো  সেই  অরুন্ধতী  রায় একেবারে হাটে  হাঁড়ি  ভেঙে  দিলেন  গড  অব  স্মল  থিংস  এ ,  এত  যদি  তোর  সুখ  কপালে  কেন  তবে  তোর  কাঁথা  বগলে ? তবে  এঁরাও  কম  কৌশলী  তো  না ,  দুনিয়ার  হাটে  কোন  জিনিস  কীভাবে  বিকোবে  সব  জেনে  নিয়েই  বেচতে  বসেন . কার  কথা বিশ্বাসের  যোগ্য  কেউ  জানে  না 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৬ মার্চ ২০২৬ ২৩:০৩550199
  • কেরালায় তো এরকমই হয়, একবার সিপিএম, একবার কংগ্রেস। মাঝখানে আবার দস্যু হয়ে বিজেপিও ঢোকার তাল করছে ওখানে।
  • &/ | 107.77.***.*** | ১৬ মার্চ ২০২৬ ২২:৫৪550198
  • দুটো  পার্টি  দরকার  তাহলে।   চোর  পার্টি  গদিতে  বসে  ডাকাত  হয়ে  গেলে অন্যটাকে  এনে  গদিতে , ডাকাতদের  দে  ধাক্কা।   এরা  কালক্রমে  ডাকাত  হলে  সেই  পুনরায়  চোর বনে  যাওয়া  আগের  পার্টিকে  ফেরৎ . এইভাবে  চক্রবৎ ...
  • &/ | 107.77.***.*** | ১৬ মার্চ ২০২৬ ২২:৪৫550197
  • চোর  তোলো  ডাকাত  নামাও   --- এইরকম  স্লোগান  হবে ? :)
  • হেঁয়ালি | 103.248.***.*** | ১৬ মার্চ ২০২৬ ২২:৩৯550196
  • পবতে সিপিয়েমের আইডিওলজি একটাই - মমতাকে হারানো। বাকি সব লোকদেখানো। 
  • | 2402:3a80:1cd0:f23f:178:5634:1232:***:*** | ১৬ মার্চ ২০২৬ ২২:১১550195
  • গাঁট আর গাম্বাট ছাড়া একটিও সিপুএম আজ অবধি চোখে পড়ল না। নেতা থেকে সাপোর্টার সব গুনে বলছি।
    হ্যাঁ তিনো আর বিজিপিতেও একই, বরং আরও কিছু অতিরিক্ত বিশেষণ তারা দাবি করে। 
    কিন্তু এই গাঁট ও গাম্বাটেরা স্ট্র‍্যাটেজি কষে ক্ষমতা দখল করবে, সে একেবারেই হওয়ার নয়। 
    ক্ষমতায় এলে ঠিক কী কী করতে চায়, ম্যানিফেস্টো কেন্দ্রিক পয়েন্ট ধরে ধরে তুলনা করলেই দেখা যায় তিনটি দলের বৈচিত্রহীনতা। 
  • lcm | ১৬ মার্চ ২০২৬ ২১:৫৯550194
  • বামফ্রন্ট আমলে সামগ্রিকভাবে চাষিদের অবস্থা ভালো হয়েছিল, শ্রমিকদের অবস্থা অনেক ক্ষেত্রে কাহিল হয়েছিল। 
     
    ফার্মিং ওয়ার্কার আর ইন্ডাস্ট্রি ওয়ার্কারের এই কনফিউশন নতুন কিছু নয়। 
     
    সোভিয়েতে হলদোমোর (ইউক্রেন ১৯৩২-৩৩) দেশের অন্য অংশের ইন্ডাস্ট্রি ওয়ার্কারদের সাপোর্ট দিতে গিয়ে ফার্ম ওয়ার্কারদের স্যাক্রিফাইস করতে হয়, অনেকে মারা যায়। 
     
    পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলের শেষের দিকে ইন্ডাস্ট্রি তৈরির জন্য চাষিদের থেকে জমি নেবার দরকার পড়লে তাই নিয়ে কনফিউশন হয়, গোলমাল হয়। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত