এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:3a80:461:91d6:bcfd:7582:68eb:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১৬:১৪550162
  • "সিপিএমের সমস্যা হল শুধু মধ্যবিত্তের ইস্যুর বাইরে কৃষক ফ্রন্ট আর অসংগঠিত শ্রমিকদের ইস্যু , এছাড়া নিম্নবরগ বা প্রান্তিক গোষ্ঠীর ইস্যু নিয়ে আন্দোলন অরগানাইজ না করা। শুধু মধ্যবিত্তের ইস্যু দিয়ে ইমপ্যাক্ট ফেলা সম্ভব না।"
     
    এটা আমার মনে হয় সঠিক অবসার্ভেশান। অথচ, আরেসেস কিন্তু সবরকম সোশিও ইকোনমিক সেগমেন্টের লোকেদের সাথে কাজ করে, যার ফলে নানা রাজ্যে আদিবাসী, পিছড়েবর্গ, উঁচু জাতি সবার মধ্যে বিজেপির সাপোর্ট তৈরি হয়েছে। আরেসেস ধর্মীয় মেরুকরন করে, মানুষের মধ্যে বিষ ঢোকায়, কিন্তু এই আউটরিচ প্রোগ্রামগুলো লাগাতার করে চলেছে। আগে হয়তো বামপন্থী পার্টিগুলোও করতো, এখন করে বলে মনে হয়না।  
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১৬:০৬550161
  •  শতরূপ ইজ ওয়ার্স দ্যান দেবাংশু। টু হান্ড্রেড ওয়ার্ড্স পার মিনিট। সেলিম অন্য লেভেলের। দলের মধ্যে অনেক না ইনসাফি হয়, কদিন আগেই একজন দলছুট সেলিম সম্পর্কে আভাসে অনেক কিছুই তো বললেন।"
     
     
    ____________________________________
     
    সৃজন ভট্টাচার্য‍্য তুলনামূলক বেটার।
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১৬:০১550160
  • @সিএস 
    না না, কিছু রেসিস্ট‍্যান্স অবশ‍্যই আছে। আপনি লালগড় মুভমেন্টের (এ নিয়ে আমার পার্সোনাল অ‍্যাসেসমেন্ট হলো, মাননীয়া নিজে ক্রিটিসাইজড্ হয়েছেন ও স্বার্থসিদ্ধির পর মূল নেতৃত্বকে সরিয়েছেন। গুরুচন্ডালিতে এ নিয়ে অনেক সমৃদ্ধ প্রবন্ধ আছে, পড়া যায়) দেখতে পারেন বা বর্তমানে অবুঝমাঢ়, ঝাড়খন্ডের প্রত‍্যন্ত অঞ্চলগুলি। আমি যে কিছুপূর্বে পদবি টুডুর কথা উল্লেখ করলাম,  ওনাকে পুরুলিয়ার পাড়া ব্লকের জামুরি গ্রামে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয় (তিনোদের লোকেরাই)। তো ওনার দুই সন্তান ও স্বামী সুভাষ টুডু দিনমজুর, তাঁর মেয়েটি পুরুলিয়ার সরকারি হোষ্টেলে থেকে পড়াশোনা করে। সাক্ষাৎকারে বলেছে, "মা বলেছিলো, আমাকে মারলেই সব শেষ? মা নেই, আমি আছি।" এই বিষয়টিকে অন্তত আমি অন্তরের প্রণাম না জানিয়ে থাকতে পারছি না। আসলে একটা জিনিস যেটা, আমি ভুলও হতে পারি, মধ‍্যবিত্তের একদিকের বিপ্লববিলাস আরেকদিকের ছুৎমার্গ। আমার পরিচিত এক দিদি, পদবী ছিলো দাস, প্রেসিডেন্সি থেকে মাষ্টার্স, পরবর্তীকালে পিএইচডি করে এখন ইংরেজী সাহিত‍্যের অধ‍্যাপিকা, বিবাহ হয়েছে এক উচ্চশিক্ষিত সরকারী অফিসারে সঙ্গে, ওদের পদবী মুখার্জী। সেই দিদি এখন নিজের বৈবাহিক পদবী মুখার্জীই লেখে ও দুইহাতে পলাবাঁধানো সঙ্গে সোনার নোয়া পরে। অর্থাৎ তাকেও জাতে উঠতে হয়। একে cultural assimilation বলবো, নাকি এম.এন.শ্রীনিবাসনের sanskritization বলবো  তা জানি না। এতো বেশী আমাদের মেইনষ্ট্রীম ঘেঁষা প্রবণতা যা চারপাশটা দেখতে শেখায় না। আজ পড়ছিলাম একজায়গায়, চা বাগান আরো অন্ধকারে ডুবে গেছে। মেয়ে পাচার, রাজনৈতিক হত‍্যা, মৃত‍্যু, মজুরি কেড়ে নেওয়া সব চলছে। শৈবাল মিত্রের রচনা আর গ্রামসির কথামতো সেই organic intellectual কোথায়?  অথচ আজকাল তো সোশ‍্যাল মিডিয়া আর সংযোগ মাধ‍্যম অনেক ডেভেলপড্, তাহলে স্রেফ কলকাতায় বসে আমরা কেন জানি না পুরুলিয়া বা বীরভূমের গ্রাম কেমন আছে? চা বাগান কেমন আছে? রাষ্ট্রকে কিছু বুঝতে বলা বেকার, কেননা ইলেক্টোরাল বন্ড বোঝে তারা আর জানে কর্তাবাবুরা চটে গেলে ডান বাম বিপ্লবী প্রতিবিপ্লবী কেউ কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। ইন্সটিটিউশনাল সংযোগ ভীষণ দরকার। উচ্চশিক্ষিত, অ‍্যাকাডেমিক, চা শ্রমিক, কৃষক, সাঁওতাল, লেখক, সাংবাদিক মিলিয়ে একটা কমপ্লিট people's alliance যাকে বলে। কিন্তু জীবিকা কি সেই সময় দেয়? কারো পক্ষে আজকের যুগে সম্ভব? হায়!
  • ভোলানাথ | 167.103.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১৫:৫৪550159
  • "মীনাক্ষী কোন ভাষায় কথা বলে?
    খরখরিয়ে চেঁচালেই দুনিয়ার সংগ্রামী শ্রমিকের বন্ধু হওয়া যায় না।
    দীপ্সিতাকে দেখলেই নন্দিতা দাস মনে হয়, সিনেমায় বেটার মানাতো। ঘাঘু পোলিটিশিয়ান হতে গেলে কলেজের ডিবেটেরও কিছু ওপরে যেতে হয়। শতরূপ ইজ ওয়ার্স দ্যান দেবাংশু। টু হান্ড্রেড ওয়ার্ড্স পার মিনিট। সেলিম অন্য লেভেলের। দলের মধ্যে অনেক না ইনসাফি হয়, কদিন আগেই একজন দলছুট সেলিম সম্পর্কে আভাসে অনেক কিছুই তো বললেন।"

    ওহ,লাভলি। এমন প্রজ্ঞাকে সেলাম দিতেই হয়।
  • | ১৬ মার্চ ২০২৬ ১৫:৫০550158
  • বাংলাভাষাতেই বলেন। কলকাতার বা শান্তিপুরের প্রমিত বাংলার বাইরে একটা মস্তবড় বাংলা আছে তো।  তাতে নানারকম অ্যাকসেন্ট আছে। smiley আমাদের হুগলী জেলাতেই একটু ভেতরের দিকে গেলে দুটো আলাদা অ্যাকসেন্ট শোনা যায়। 
  • . | ১৬ মার্চ ২০২৬ ১৫:৪৬550157
  • লীডারদের সমস্যা থাকলে সেটা গুরুতর বৈকি!
  • . | ১৬ মার্চ ২০২৬ ১৫:৪৫550156
  • মীনাক্ষী কোন ভাষায় কথা বলে?
    খরখরিয়ে চেঁচালেই দুনিয়ার সংগ্রামী শ্রমিকের বন্ধু হওয়া যায় না।
    দীপ্সিতাকে দেখলেই নন্দিতা দাস মনে হয়, সিনেমায় বেটার মানাতো। ঘাঘু পোলিটিশিয়ান হতে গেলে কলেজের ডিবেটেরও কিছু ওপরে যেতে হয়। শতরূপ ইজ ওয়ার্স দ্যান দেবাংশু। টু হান্ড্রেড ওয়ার্ড্স পার মিনিট। সেলিম অন্য লেভেলের। দলের মধ্যে অনেক না ইনসাফি হয়, কদিন আগেই একজন দলছুট সেলিম সম্পর্কে আভাসে অনেক কিছুই তো বললেন।
  • P | 2402:3a80:4318:f02:778:5634:1232:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১৫:৩৯550155
  • পশ্চিম বঙ্গের প্রগতিশীল-দের একটি সমস্যা হল, বাঙালি জাতিকে বেশি উন্নত মনে করা। যার ফলে দেশের অন্যান্য প্রান্তের বিজেপি বিরোধী প্রগতিশীল মানুষের সাথে একাত্ম হতে অসুবিধা হচ্ছে। আমিও এক জন বাঙালি। এবং আমিও মনে করি বাঙালি একটি উন্নততর জাতি। কিন্তু গোবলয়েও প্রচুর বিজেপি বিরোধী শিক্ষিত, অশিক্ষিত, ধণী, দরিদ্র, ব্যবসায়ী, চাকুরিজীবি, প্রগতিশীল, ব্যক্তিত্বরা রয়েছেন। সেটা ততটা বোঝা যায় না, বিজেপি নামক স্বৈর-শক্তির আতঙ্কে। এবং আতঙ্ক কতটা, সেটা পশ্চিম বঙ্গে যদি এক বার আসে, তা হলেই সবাই বুঝতে পারবে।
     
    বিজেপির মূল উদ্দেশ্য হল, একটি সামন্ত তান্ত্রিক সমাজ গঠন করা। এবং এই কাজে কিছু পেটোয়া ব্যবসায়ী-দের ব্যবহার করা হয়। এবং জমিদারি করার লোভে পড়ে, কিছু বিপরীত চিন্তাশীল ব্যবসায়ীরাও দুর্নীতিগ্রস্থ হয়। যেমন কোলকাতায় গুজরাটি, মাড়োয়ারী ব্যবসায়ীদের একটা বড় অংশ তৃণমূল ও কংগ্রেসের কট্টর সমর্থক। কিন্তু বিজেপি আসলে এরা এদের অবস্থান কি একই রাখতে পারবে? 
     
    এবং এর সাথে একটা বিষয় বোঝার প্রয়োজন আছে। কিছু বাঙালি সংগঠন বাঙালি জাতিয়তাবাদ-কে সামনে রেখে লড়াই করার চেষ্টা করছে। এদের আন্দোলন-গুলিও কিন্তু আরএসএস এর নীতির সহায়ক। কারন এরা জাতিয়তা বাদের নামে যেটা করে সেটা হল, রাজ্যের মানুষে মানুষে বিভেদ সৃষ্টি। যেমন, যদি রাজস্থানে কোন দলিত নাবালককে, জল খাওয়ার অপরাধে, তার শিক্ষক ক্লাস রুমের মধ্যে পিটিয়ে খুন করে। তাহলে তার প্রতিবাদ আমি পশ্চিম বঙ্গে বসে করব না। কারন আমাদের জাতিয় স্বার্থ(বাঙালিত্ব) আলাদা; এ যুক্তি আমি মানি না। সর্বপরি পশ্চিম বঙ্গে কে শাসন করবে? তার চেয়েও বড় প্রশ্ন হল, ভারত কে বা কারা শাসন করবে। বিজেপি যদি অবিজেপি রাজ্যগুলিতে তাদের শিকড় বসিয়ে দেয়। তাহলে পরবর্তী কালে কেন্দ্র থেকে সরাতে অসুবিধা হবে।
  • কৌতূহলী | 103.249.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১৫:৩৭550154
  • একজন বা দুজন ব্যক্তি সিপিএমের সমস্যা বলে মনে হয় না। সমস্যার ব্যক্তি ৩৪ বছর বা তার আগেও কম ছিল না। সিপিএমের সমস্যা হল শুধু মধ্যবিত্তের ইস্যুর বাইরে কৃষক ফ্রন্ট আর অসংগঠিত শ্রমিকদের ইস্যু , এছাড়া নিম্নবরগ বা প্রান্তিক গোষ্ঠীর ইস্যু নিয়ে আন্দোলন অরগানাইজ না করা। শুধু মধ্যবিত্তের ইস্যু দিয়ে ইমপ্যাক্ট ফেলা সম্ভব না। 
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১৫:২৭550153
  • "তৃতীয় বিশ্বর রেসিন্ট‍্যান্স যে কতোরকম হতে পারে তা মহাশ্বেতা দেবী যেভাবে দেখিয়েছেন" -- মহাশ্বেতা দেবীর লেখার এটাই সমস্যা, রেসিস্ট্যান্স বাস্তবে নেই, অন্তত লেখায় যেভাবে রেসিস্ট্যান্সের কথা লিখছেন সেভাবে নেই। চেট্টি মুন্ডার তীর সেই সাঁওতাল বিদ্রোহ থেকে উড়ে এসে বর্তমানের ভারতের রাজনীতিতে ঢোকেনা। ওটা একরকমের স্বপ্ন, লেখকরা সে স্বপ্ন দেখতেই পারেন কিন্তু বাস্তবে ঘটে কি ? পঃবঃ তেই দেখুন, আদিবাসী অঞ্চলে বিজেপির দাপট, ২০২১ এ তিনোরা একটু উন্নতি করেছিল। তো সেখানে রেসিস্ট্যান্স কোথায়, কীভাবে ? ব্যাপার হল মনে হয়, নকশাল আন্দোলন শেষ হয়ে গেলে, বিপ্লবী ইচ্ছা, লেখক - প্রাবন্ধিকদের, ট্রান্সফার করা হয় আদিবাসী - নীচুজাতের ওপরে, ঐসব লেখালেখির মধ্যে দিয়ে, যে মধ্যবিত্তদের বিপ্লবী ইচ্ছা এবার তারাই সফল করে তুলবে ! আর এও দেখার, যে সময়ে এইসব লেখাপত্তর প্রধানতঃ ঘটছে, বাস্তবের ভারতে হিন্দুত্ববাদীদের বাড় বাড়ছে সেই সময়েই !
  • | ১৬ মার্চ ২০২৬ ১৫:০৫550152
  • মীনাক্ষীকে নিয়ে কী সমস্যা?  দীপ্সিতা একটু ছেলেমানুষ গোছের,  তা ছাড়া আর কোন সমস্যা দেখেছেন কী? 
    শতরূপকে অসহ্য লাগে। এক সক্রিয়  সিপিএম বলেছিল ও হচ্ছে সিপিএমের দেবাংশু। 
  • . | ১৬ মার্চ ২০২৬ ১৪:৫১550151
  • মীনাক্ষি, দীপ্সিতাদের মতো লীডার এবং শতরূপ প্রমুখদের মতো ক্যাডার থাকলে সিপিয়েম আগামী ৫০ বছরেও জিতবে না। তদুপরি সেলিমের মতো স্টেট সেক্রেটরি!
  • . | ১৬ মার্চ ২০২৬ ১৪:৪৪550150
  • AJUP এর কী হবে? তারা কি ঐ তিনের মধ্যে একটি?
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১৪:৩১550149
  • ভাজপা যাক.......আপদ চোকে।
  • হেঁয়ালি | 2401:4900:83a0:673b:6c6e:2031:e927:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১৪:১৬550148
  • পবতে ২০২৬ নির্বাচন রক পেপার সিজার খেলা হতে চলেছে। নির্বাচনের ফল বেরোনোর পর তিনটে দলের মধ্যে যেকোনো একটা দল চিরতরে উঠে যাবে। 
  • b | 2402:3a80:1c51:1a6:378:5634:1232:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১৪:১০550147
  • ডিসি , বোঝাতে পারি নি । এখানে মূলনিবাসী রাজনীতির  চোরাটান অতি প্রখর , তার শিকার  কম বেশি সমস্ত অরাজ্যিক  লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপ । তারা ত্রাণ হিসেবে ধর্মভিত্তিক রাজনীতিকে আঁকড়ে ধরতে চাইছে। এটা পুরোপুরিভাবে  "ওদের বাঁশ দেওয়া" নয় ।
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১৩:৫৫550146
  • মানালির পোস্টটা পড়ে মনে হল, সাঁওতালি - কুড়মালিদের জাতভিত্তিক দাবীকে ঝামেলা হিসেবে দেখব, অথচ সেই আমরাই মহাশ্বেতা দেবীর লেখা পড়ে হু- হা করব ! 
     
     
    _______________________________________________
     
    একদম না সিএস। আমি শুধু বলতে চেয়েছি যে এই ক্রিটিকাল সমীকরণগুলো সামনে আসছে এটাই ভালো। মহাশ্বেতা দেবীর লেখিকা পরিচয়ের বাইরে ওনার শবরখেড়িয়া উপজাতি নিয়ে কাজ অসামান‍্য। সো কল্ড বামপন্থীরা পন্ডিতম্মন‍্য হয়ে যা সামনের আলোয় আনতে পারেননি। তৃতীয় বিশ্বর রেসিন্ট‍্যান্স যে কতোরকম হতে পারে তা মহাশ্বেতা দেবী যেভাবে দেখিয়েছেন, সাব-অল্টার্ন তত্ত্বের প্রবক্তা গ্রামসিও তা পারেননি। সম্প্রতি তাই মহাশ্বেতা দেবীর লেখায় intersectionality আর দেরিদা ও স্পিভাকের deconstruction নিয়ে একটি প্রবন্ধের কাজ করেছি, এইসব বিষয়েই সম্পর্কিত। নিজের রেফারেন্স দেওয়া অসভ‍্যতা আর ঢাক পেটানো, তাই দিলাম না। জাতি ও আদিবাসী প্রশ্ন একারণেই সামনে আসা দরকার। বাঙালীর সবচেয়ে প্রোগ্রেসিভ মায়াঞ্জন নকশাল আন্দোলনের কথাই যদি ধরি, একমাত্র জঙ্গল সাঁওতাল ও শান্তি মুন্ডা ছাড়া আর কতোজন গ্রাসরুট প্রমিনেন্ট নেতৃত্ব দেখা গেছে? অধিকাংশ নেতৃত্ব ছিলেন বর্ণহিন্দু ও উচ্চবর্ণ ভিত্তিক। গ্রামসির সেই 'organic intellectual'  কোথায়? বর্তমানে ভিল গোষ্ঠীর কবি জিতেন্দ্র বাসব বা দলিত মহিলা সাহিত‍্যের ক্ষেত্রে অনেকে উঠে আসছেন, এটা অবশ‍্যই শুভলক্ষণ। কথা হচ্ছে, এটাকে সঠিকভাবে ব‍্যবহার যেন করা যায়, কেবল নির্বাচনী তাস হিসাবে নয়।
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১৩:৪২550145
  • Caste প্রশ্ন আরো জাঁকিয়ে বসেছে বরং পবতে। আগে এটা উত্তর ভারতের একচ্ছত্র বৈশিষ্ট্য ছিলো বটে, দক্ষিণের দ্রাবিড়িয়ান সেন্টিমেন্ট। কিন্তু পবতে নেই বলা যায় না। আছে এবং ভালোভাবেই। লাষ্টে শঙ্কর গুহনিয়োগী এটা বুঝেছিলেন ছত্তীশগড়ের ক্ষেত্রে, তাই জাতের বজ্জাতি চেঞ্জ করতে কিছুটা অগ্রসর হয়েছিলেন। আনন্দবাজারের রবিবারের পাত্র পাত্রী চাই বিজ্ঞাপনের পেজটা দেখবেন শুধু, সবর্ণ - অসবর্ণ- ব্রাহ্মণ-বারেন্দ্র-রাঢ়ী সেম টু সেম আছে এখনও। আমাদের মস্ত ভুল হলো এটাই যে পবকে একটা বিশাল সিউডো-লিবেরাল ভেবে বসি আমরা। পদবি টুডুর নাম শুনেছেন তো? বলতে পারেন পব সত‍্যি উন্নত?
  • dc | 2402:e280:2141:1e8:75e6:903e:7630:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১৩:২৬550144
  • বি, আমার কাছের রাজ্যগুলোতেও বিজেপি সাপোর্টার ভর্তি। কিছুদিন আগে উডুপি ঘুরতে গেছিলাম, তো কোস্টাল কর্ণাটকা, নর্থ কর্ণাটকায় সর্বত্র গেরুয়া পতাকা, জয়শ্রীরাম ওয়ালাদের দেখে এলাম। ব্যাঙ্গালোরেও প্রচুর সাপোর্টার, আইটিকুলি থেকে চাওলা, সব রকম মানুষ। সবার এক মনোভাব, ওরা দেশের বারোটা বাজালো, ওদের শিক্ষা দিতে হবে। এই হলো অবস্থা। 
  • b | 14.139.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:৫৯550143
  • "নর্মাল মানুষই কিভাবে বিজেপিকে ভোট দেয় বুঝতে পারিনা"
    আসামে,  নন-আসামিজ স্পিকিং  হিন্দু ভোট ( বাঙালি , বিহারি নেপালি ) মোটামুটি বিজেপির পিছনে  কন্সলিডেট করে গেছে। চা বাগানের আদিবাসী শ্রমিকরা বিভিন্ন ওয়েলফেয়ার স্কিমের কারণে গত ইলেকশনগুলোতে দলে দলে বিজেপি কে ভোট দিয়েছেন । 
    (কং এর অপদার্থতা না হয়  ইকুয়েশন থেকে বাদ দিলাম )
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:৫৪550142
  • মানালির পোস্টটা পড়ে মনে হল, সাঁওতালি - কুড়মালিদের জাতভিত্তিক দাবীকে ঝামেলা হিসেবে দেখব, অথচ সেই আমরাই মহাশ্বেতা দেবীর লেখা পড়ে হু- হা করব ! সেখানে তো নীচু জাত, আদিবাসী আর রাষ্ট্রশক্তির মধ্যে দ্বন্দের কথাই লেখা আছে। কিন্তু ঐসব লেখা আল্টিমেটলি যেন ইঙ্গিত দেয় বা পাঠকরা খুঁজে নেয় যে ঐ সব বৈপ্লবিক আর ক্রিটিকাল লেখালেখির মধ্যে দিয়ে মনোমত এক সমাজ বদল ঘটে যাবে। সেরকম পছন্দের সমাজ বদল যখন ঘটল না, বাস্তবের পলিটিক্স যখন অন্যরকম হয়ে গেল, তখন সবাই (বামপন্থীভাবের মানুষেরা) মুখ থুবড়ে পড়ে।
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:২৭550141
  • বোধি ক'দিন আগে দেখলাম, SIR র টইতে দলিত, মনুবাদী এইসব শব্দগুলো ব্যবহার করেছে। মনে হয় না, এসব শব্দ এ রাজ্যে কেউ বুঝবে, মনুবাদী আবার কী, এখানে ? ওসব উত্তর ভারতের রাজনীতির শব্দ এখানে এনে বা ব্যবহার করে লাভ কিছু আছে বলে মনে হয় না। কিন্তু এই যে আনা যাচ্ছে না, সেটাই বামপন্থীদের কাছে এ রাজ্যে রাজনীতি করার সমস্যা বলে মনে হয়। ইভেন কং এর পক্ষেও, রাগা উত্তর ভারতে গিয়ে কাঁসিরামের প্রশংসা করতে পারে, এখানে ওসবের কী মূল্য ? তো আইডেন্টিটি পলিটিক্স আর ধর্মপলিটিক্স এসে গিয়ে এ রাজ্যে কং - সিপিএম এর হাল আরো খারাপ হয়েছে। কূল পাচ্ছে না। আর তাদের সমর্থকরা ভাবছে, এসবে কেন জড়াবো !
  • dc | 2402:e280:2141:1e8:75e6:903e:7630:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১৮550140
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১৬
     
    একমত। 
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১৬550139
  • ভারতে তো, সোজা ভাবে Caste Is Class, বলা হয়। কিন্তু জাতভিত্তিক রাজনীতিটা খুব messy, তার থেকে শ্রেণী নিয়ে রাজনীতি, কিছু চেনা স্লোগান, একদিন যাবতীয় জঙ্গল সাফ হয়ে যাবে, এসবের স্বপ্ন দেখা সহজ। দলের পক্ষেও, তথাকথিত বামমনস্কদের পক্ষেও।
  • dc | 2402:e280:2141:1e8:75e6:903e:7630:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১৫550138
  • "আইডেন্টিটি পলিটিক্স নিয়ে বাম পার্টিদের দীর্ঘদিনের সমস্যা" - হ্যাঁ। তবে তার খানিকটা ঐতিহাসিক কারন আছে বোধায়। সেই ষাট-সত্তর দশকের শ্রেণিভিত্তিক আন্দোলন থেকে আশি আর নব্বুই এর আইডেন্টিটি পলিটিক্সে ট্রান্সফর্ম করতে পারেনি। (এটা আমার মনে হয়)। 
  • dc | 2402:e280:2141:1e8:75e6:903e:7630:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১৩550137
  • সিপিএম এর সেই যে আগের জেনারেশানের নেতারা গেল, পরের জেনারেশানে আর কেউ এলো না। অনিল বিশ্বাস, বিমান বসু, সুভাষ চক্কোত্তিদের রিপ্লেসমেন্ট না আসার ফলে স্ট্র‌্যাটেজি, ট্যাকটিক্স ঠিক করার মতো কেউ নেই। সে অবস্থা অবশ্য দিদির পরে তিনোদেরও হবে, আর বিশ্বগরু-স্যারের পর বিজেপিরও হবে।  
  • সিএস | 103.99.***.*** | ১৬ মার্চ ২০২৬ ১২:১২550136
  • আইডেন্টিটি পলিটিক্স নিয়ে বাম পার্টিদের দীর্ঘদিনের সমস্যা। ঊনচোখে দেখা হত এক সময়ে, ১৯৯০ র দশকে। ক্রমশঃ অবশ্য জে এন ইউতে রাজনীতি করতে গিয়ে ছেলেমেয়েদের 'জয় ভীম' স্লোগান দিতে হল, কারণ ঐ রাজনীতি উত্তর ভারতে এড়ানো যাবে না, বা দক্ষিণ ভারতেও। কিন্তু ঐ স্লোগানের পঃবঃ এ কোন মূল্যই নেই, দলিত বলে কোন বস্তু নেই এখানে, কিন্তু ভদ্রলোক - ছোটলোক আছে। যদি থাকে তাহলে সেই রাজনীতিতে অংশ নিতে অসুবিধে কোথায় ?
  • Manali Moulik | ১৬ মার্চ ২০২৬ ১১:৪৫550135
  • আমি লজিক‍্যালি কোনো পলিটিক‍্যাল পার্টিকেই সাপোর্ট করতে পারি না। কারণ পার্টি লাইন আর ক্ষমতার অঙ্ক আলাদা। তারসঙ্গে এখন পবতে যেটা খুল্লামখুল্লা হচ্ছে তা হলো জাতপাতের রাজনীতি। মাইনরিটি ভোট নিয়ে ঝামেলাটা ছিলোই, এখন যোগ হয়েছে মতুয়া, নমঃশুদ্র, কুরমালী, সাঁওতালি ইত‍্যাদি জাতিগোষ্ঠীর রাজনৈতিক সমীকরণ। কোনো দলই এটাকে এড়িয়ে যেতে পারবে না। সি পি এমও তো শেষ পর্যন্ত একটা নির্বাচন-কেন্দ্রিক পার্টি। দেখুন না, গাইঘাটা বিধানসভা নির্বাচনে কী হলো? তিনুরা দাঁড় করিয়েছিলো নরোত্তম বিশ্বাস আর মতুয়া গোঁসাইকে, বিজেপির সম্ভবত সুব্রত ঠাকুর আর সিপিএমের মতুয়া প্রার্থী লেখক কপিলকৃষ্ণ ঠাকুর।  সেই একধারার সেন্টিমেন্টে গা ভাসাতে হবেই যদি ক্ষমতায় আসতে হয়। বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়ে দীপঙ্কর ভট্টাচার্য্যরা ঘাঁটি অঞ্চল হারিয়েছেন। এনাদেরও কোনো ঐক‍্যবদ্ধ দল দেখতে পেলাম না আজ পর্যন্ত। নিউ ডেমোক্র‍্যাসি, লিবারেশন, এমসিসি,আরএসএফ, ডিএসএফ অজস্র ফ‍্যাকড়া। তাই ঘুরে ফিরে নর্দান ইউরোপের মতো সোশ‍্যাল ডেমোক্র‍্যাট হলে আমরা খেয়ে পরে বেঁচে যাই।
  • dc | 2402:e280:2141:1e8:75e6:903e:7630:***:*** | ১৬ মার্চ ২০২৬ ১১:৩৮550134
  • "ক'দিন আগে অশোক ভট্টাচার্য বলেছেন তিনোদের হারানোর জন্য আগে যেমন বিজেপিকে ভোট দিয়েছিলেন, সে ভুল আর করবেন না ! দলীয় সভায় বলছিলেন। "
     
    এই ব্যাপারটা তো আমার লাইফের অষ্টম আশ্চর্যর মতো একটা জিনিস। মানে নর্মাল মানুষই কিভাবে বিজেপিকে ভোট দেয় বুঝতে পারিনা, তারপর আবার বামপন্থীরা বিজেপিকে ভোট দেয়! আবার নেতারাও সেকথা বলে! দুঃখের কথা হলো পবর সিপিএম এরকম আত্মঘাতী স্ট্র‌্যাটেজি আগেও নিয়েছে। 
     
    আর হ্যাঁ, ডিজিটাল-অনলাইন ছেড়ে অফলাইন-রিয়েল লাইফে ইস্যু ধরে ধরে আন্দোলন করলে কাজে দেবে। সব দলই অনলাইন-অফলাইন দুরকম প্রেসেন্সই বজায় রাখে। 
     
    একক যেটা বললো, সিপিএম এর প্রচুর আইডিওলজিকাল ব্যাগেজ, যার জন্য মনে হয় পার্টিটা এখনও আগের সেঞ্চুরিতে আটকে পড়ে আছে। এখনও যদি সেই সাম্রাজ্যবাদ আর সিআইয়ে আর কালো হাত আঁকড়ে ধরে বসে থাকে তাহলে অবশ্য চান্স নেই। এখন কিভাবে প্রচার করে জানিনা, যদি আজকের দিনের নানান ইস্যু তুলে ধরে, সিএএ-স্যার-তিনো দুর্নীতি আর জুলুম নিয়ে প্রচার করে, স্পষ্টভাবে বিজেপির বিরোধিতা করে, তাহলে হয়তো ভোট পেতেও পারে। 
  • একক | ১৬ মার্চ ২০২৬ ১১:০৫550133
  • লোকে চায় না সিপুএম ভোটে জিতুক। মাটি কুপিয়ে গত্ত করে ফেললেও ভোট পাবেনা।
     
    লোকে চায় সিপুএম দলটা অন্তত কাগজে কলমে তাদের সব আইডিওলজি শুদ্ধু কফিনে চলে যাক। কারণ আজকের দিনে করপোরেট তোষন,  ধর্মে হাল্কা সুরসুরি এসব না করে রাজনীতি হবে না। সেটা করার জন্যে একটা সোশ্যালিস্ট সেকিউলার পার্টি পেলেই চলবে। আরেকটা তিনোমুল যারা একটু কম চুরি করবে ইনিশিয়ালি। ব্যাস। রানিমা চোখ বুজলেই সেটা হবে।
     
    সিপুএম হবে না। এক্সপেকটেশন মিস্ম্যাচ হয়ে যাবে সিপুএম যদি বুদ্ধগিরি বা সেলিমগিরি করে। সেটা অন্য আরেকটা পার্টি করলে নো প্রব্লেম। ফেবারিট কেবিন যেমন কালকে মিওয়ামোরে অধিগ্রহণ করুক কেও চায়না, বরং ফেবারিটের অতীতকাহিনি অনেক মধুর, সিপুএম ও তাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত