এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ১৬ মার্চ ২০২৬ ০০:৫৭550102
  • kk তাহলে নরকে আমি আপনার জন্য অপেক্ষা করছি। 
  • &/ | 107.77.***.*** | ১৬ মার্চ ২০২৬ ০০:৫৭550101
  • কেকে , 'সাহিত্যিক'  আরও  বড়  ছাতা  :)
  • albert banerjee | ১৬ মার্চ ২০২৬ ০০:৫৫550100
  • " হে অলক্ষ্মী, রুক্ষকেশী
    তুমি দেবী অচঞ্চলা।

    তোমার রীতি সরল অতি,
    নাহি জান ছলাকলা।

    জ্বালাও পেটে অগ্নিকণা
    নাইকো তাহে প্রতারণা,
    টান যখন মরণ-ফাঁসি
    বল নাকো মিষ্টভাষ।" 
    অলক্ষ্মীর সাধনা সোজা নয় কেকে
  • kk | 2607:fb91:4c8b:e2ab:5d94:bae5:8dac:***:*** | ১৬ মার্চ ২০২৬ ০০:৪৭550099
  • অ্যালবার্ট,
    অলরেডি যে রাখিনি তাই বা জানবেন কী করে?
  • kk | 2607:fb91:4c8b:e2ab:5d94:bae5:8dac:***:*** | ১৬ মার্চ ২০২৬ ০০:৪৬550098
  • অ্যান্ডর,
    :-)। 'লেখক' শব্দটা অবশ্য বেশি বড় ছাতার মত কাজ করে, তাই না? আচ্ছা, আমাদের রেসিডেন্ট লিস্ট মাস্টার গেলেন কোথায়? অনেকদিন দেখছিনা!
  • albert banerjee | ১৬ মার্চ ২০২৬ ০০:৪৪550097
  • kk বিফল হবার জন্য জীবন বাজি রাখতে হয় ।পারবেন কি? 
  • &/ | 107.77.***.*** | ১৬ মার্চ ২০২৬ ০০:৪৩550096
  • কেকে , তুমি  লেখক তো  বটেই , কবি ও।  গদ্য  লিখলেই  বা , ওগুলোও  আসলে কবিতা 
  • kk | 2607:fb91:4c8b:e2ab:5d94:bae5:8dac:***:*** | ১৬ মার্চ ২০২৬ ০০:৩৮550095
  • "ওয়ান্নেব ব্যর্থ আঁতেল ও বই বিক্রি না হওয়া বিফল কবি (এই তালিকায় আমি খুবই ওপরের দিকে থাকবো) "
     
    ঐখানে 'কবি' কেটে 'লেখক' করে দাও। তাহলে আমিও অন্তত একটা কোনো লিস্টিতে ওপরের দিকে থাকতে পাই।
  • albert banerjee | ১৬ মার্চ ২০২৬ ০০:২১550094
  • 1947 সালের পর পশ্চিমবঙ্গে শিল্পের পতন একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যার জন্য একক কোনো কারণ দায়ী নয়। দেশভাগের তাৎক্ষণিক প্রভাব থেকে শুরু করে পরবর্তী দশকগুলিতে কেন্দ্রীয় নীতির বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক নীতি গ্রহণের ভুল—সবকিছু মিলিয়ে এই পতন ঘটে। প্রধান কারণগুলি নিম্নরূপ:

    ১. দেশভাগের তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী প্রভাব (১৯৪৭):
       কাঁচামালের উৎস হারানো: কলকাতা ও তার আশেপাশের শিল্প, বিশেষ করে পাট ও চা শিল্প, পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) থেকে আসা কাঁচামালের ওপর নির্ভরশীল ছিল। দেশভাগের ফলে পাট উৎপাদনের সিংহভাগ অঞ্চল চলে যায় পূর্ব পাকিস্তানের হাতে, ফলে কাঁচামালের তীব্র সংকট দেখা দেয়।
       বাজার হারানো: শিল্পের তৈরি পণ্যের একটি বিশাল বাজারও ছিল পূর্ব বাংলায়, যা হারিয়ে যায়। নতুন সীমান্ত শুল্ক ও জটিলতা বাণিজ্যকে ব্যয়বহুল করে তোলে।
       অবকাঠামোতে চাপ: বিপুল সংখ্যক উদ্বাস্তুর আগমন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের শহরাঞ্চলের ওপর চাপ বাড়ায়। শহরের অবকাঠামো ও পরিষেবা এই চাপ সামলাতে হিমশিম খেতে থাকে, যা শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়।

    ২. কেন্দ্রীয় সরকারের নীতি ও বিনিয়োগে বৈষম্য:
       শিল্প নীতির কেন্দ্রীভূতকরণ: স্বাধীনতার পর ভারত শিল্পায়নের জন্য একটি পরিকল্পিত অর্থনীতির পথ বেছে নেয়। এই নীতির অধীনে নতুন শিল্প স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন হতো। এই ব্যবস্থায় পশ্চিমবঙ্গ রাজ্য তার রাজনৈতিক প্রভাবের তুলনায় নতুন শিল্প ও বিনিয়োগ পেতে পিছিয়ে পড়ে।
       ফ্রেইট ইকুয়ালাইজেশন নীতি (১৯৫৬): এই নীতিটি ছিল পশ্চিমবঙ্গের শিল্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা। নীতিটি বলবৎ থাকার আগে, বিহার ও ওড়িশার খনিজ সম্পদ (কয়লা, লোহা) পশ্চিমবঙ্গের শিল্পগুলির জন্য কম পরিবহন খরচে পাওয়া যেত। ফ্রেইট ইকুয়ালাইজেশন সারা দেশে এই সম্পদের পরিবহন খরচ সমান করে দেয়, ফলে পশ্চিমবঙ্গের শিল্পগুলির কাছাকাছি সম্পদ থাকার সুবিধা নষ্ট হয়ে যায় এবং পশ্চিমবঙ্গের বাইরে (যেমন মধ্য ও দক্ষিণ ভারত) নতুন শিল্পাঞ্চল গড়ে ওঠে।
       পাবলিক সেক্টরে বিনিয়োগ: কেন্দ্রীয় সরকার প্রধানত পাবলিক সেক্টরের মাধ্যমে ভারী শিল্প গড়ে তোলে। এই বিপুল বিনিয়োগের সিংহভাগ যায় বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা ও দক্ষিণ ভারতের কিছু রাজ্যে। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য নতুন পাবলিক সেক্টর প্রকল্প না আসায়, রাজ্যের শিল্পভিত্তি পুরনো ও সংকুচিত হতে থাকে।

    ৩. রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষ (১৯৬০-৭০-এর দশক):
    : ১৯৬০-এর দশকের শেষ থেকে ১৯৭০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত পশ্চিমবঙ্গে তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং নকশাল আন্দোলন দেখা দেয়। এই সময়ে ব্যাপক ধর্মঘট, গেরো আন্দোলন, এবং শিল্প-বিরোধী স্লোগান দেওয়া হয়। মালিকপক্ষ ও ব্যবস্থাপনার সঙ্গে শ্রমিক-সংঘের সম্পর্ক চরমে পৌঁছায়।
    : অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতি এবং ক্রমবর্ধমান শ্রম অসন্তোষের ফলে শিল্পপতিরা পশ্চিমবঙ্গ থেকে মূলধন তুলে নিয়ে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকের মতো তুলনামূলক শান্ত[? ] রাজ্যে বিনিয়োগ করতে শুরু করেন। পুরনো শিল্পগুলি বন্ধ হয়ে যায় বা উৎপাদন কমিয়ে দেয়।

    ৪ . অন্যান্য কারণ:
       অবকাঠামোর অবনতি: কলকাতা বন্দর নাব্যতা হারানো এবং অন্যান্য রাজ্যে নতুন বন্দর ও শিল্পাঞ্চল গড়ে ওঠার ফলে পশ্চিমবঙ্গের বাণিজ্যের গতিপথ পরিবর্তিত হয়। পুরনো শিল্পাঞ্চলের অবকাঠামো (বিদ্যুৎ, রাস্তাঘাট) আধুনিকীকরণের অভাবে অন্যান্য রাজ্যের তুলনায় পিছিয়ে পড়ে।
       ব্যবস্থাপনার ঘাটতি: পুরনো পারিবারিক মালিকানাধীন শিল্পগুলির আধুনিক ব্যবস্থাপনা কৌশল গ্রহণে ব্যর্থতা এবং নতুন প্রযুক্তি সংযোজনে অনীহাও তাদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

    এই সবগুলো কারণ মিলে ১৯৪৭-পরবর্তী পশ্চিমবঙ্গের শিল্পকে ক্রমশ একটি মন্দার দিকে ঠেলে দেয়, যা থেকে রাজ্য পুরোপুরি বেরিয়ে আসতে এখনও লড়াই করছে।
     
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৫৯550093
  • আর  একটা  সিরিয়াস  কথা  আছে . স্কলারশিপ  জিনিসটা  খুব  গুরুত্বপূর্ণ ।বাম  আমলে  বহু  স্কলারশিপ  ছিল  ছাত্র  ও  ছাত্রীদের  জন্য , একেবারে  প্রাইমারি  স্তরেও বৃত্তি  পরীক্ষা  হত , অজপাড়াগাঁয়ের  স্কুল  থেকেও  নির্বাচিতরা  পরীক্ষা  দিতে  যেত , উত্তীর্ণ  হলে  বৃত্তি  পেত . আপত্তি  থাকার  কথাই  নয় , সমর্থন  ছিল  সবারই . কিন্তু  তিনো  আমলের  এই  নানাবিধ  শ্রী  যে  ওরকম  নয় , তা  তো  মানবেন ?
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৫২550092
  • প্রেক্ষিত ( ঘোষ  না )  ব্যাপারটাও  বুঝতে  হবে :)
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৪৯550091
  • অনুপ্রেরণা   আর  টোকা  এক  না , সূক্ষ্ম  তফাৎ  আছে  :)
  • :|: | 2607:fb90:bdb0:99af:e4d4:860c:9e46:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৪৭550090
  • আমার = তাঁর 
  • :|: | 2607:fb90:bdb0:99af:e4d4:860c:9e46:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৪৬550089
  • :D ২৩টা চল্লিশ লাস্ট লাইনের প্রেক্ষিতে মনে ​​​​​​​পড়লো 
    এখানেই বহুযুগ আগে একজন বলেছিলেন বটে আমার কবিতা রবীন্দ্রনাথের নামে ছাপানো অথবা উল্টোটা -- দুটিতেই তাঁর সম্মতি আছে। 
  • r2h | 134.238.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৪০550088
  • সে মন্ত্রী টন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকলে না হয় টুকে দেবো। কত পাপই তো করেছি জীবনে, ও নিয়ে আমার তত কিছু ছুঁচিবাই নেই।
  • :|: | 2607:fb90:bdb0:99af:e4d4:860c:9e46:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৩৯550087
  • কিন্তু দুইতিন:তিনদুই আপনিই কার লেখার ছায়া দেখতে পেয়েছিলেন না ওনার কবিতায়? 
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:৩২550086
  • হুতেন্দ্র , আপনি  আঁতেল  হলেও  হতে  পারেন , কিন্তু  টোকেন  কি ?  টুকলিবাজ  আঁতেলরা  আপনাকে  পার্টিতে  নেবে  না  :)
  • r2h | 134.238.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:২৭550085
  • সিপিয়েম নিজেদের জন্য আজকাল আর ভোট চায় না, এই হল মুশকিল।
    আমার একবার কার সঙ্গে একটা কথা হচ্ছিল, খুব অ্যাকটিভ সিপিএম কর্মী, কোন কমিটি বা সভা টভার সদস্যও হয়তো, কে ঠিক মনে নেই। তো বলছিলাম বর্তমান কার্যকলাপ বা ভঙ্গীতে তো আমার মত লোক, যে পার্টিজান নয়, কিন্তু তৃণমূলকে ভোটে দেবে না, বিজেপি কে তো নয়ই, তো রইল বাকি সিপিএম, বা যারা ফ্লোটিং ভোটার - তারা তো দূরে সরে যাবে। উত্তরে সেই বন্ধুটি বলেছিল, এরকম ভোটার আমাদের দরকার নেই। এবার এগুলি হয়তো পার্টির মত না, কিন্তু আগে সিপিএম ছিল খুব শৃংখলাবব্দ্ধ রেজিমেন্টেড দল, সবাই এক সুরে কথা বলতো, এখন অ্যাক্টিভ পার্টি ঘনিষ্ঠ লোকেরা এইসব বলে টলে, আর নেতৃত্ব যে কখন কী বলে বোঝা দায়, নেতৃত্বের সঙ্গে আর্বান ভোকালদের যোজন ফারাক; গুরুচণ্ডা৯ বা দগ্ধ প্রকাশ নিয়েই যা দেখা গেছিল।
    ওদিকে নারায়ণ ব্যানার্জি - মাত্রই পার্টিঘনিষ্ঠ, সদস্য টদস্য না, কিন্তু উনি উচ্চতম নেতৃত্বের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়ে, প্রচারে অংশ নিয়ে একাকার, তো এমন অদূরদর্শীতাকে লোকে ভরসা করবেই বা কী করে।
    এবার কথা হল অন্য সব দল আরো খারাপ, আর তৃণমূল তো চুরি করতে করতে লোকের ফেসবুক পোস্টও চুরি করতে শুরু করেছে যা দেখা যাচ্ছে। এই হিসেবটা আমি বুঝি না, কিন্তু বুঝলে তো আমিই পলিটব্যুরোর কর্ণধার হতাম। আবার আর্থিক দুর্নীতি বা উন্নয়ন যদি ধরি, এই সেদিন ডিসি বললেনঃ
    • dc  | ০৭ মার্চ ২০২৬ ১৬:৫৩
    • ... কলকাতা / পব স্রেফ লাল পাট্টি করতে গিয়ে ডুবেছে। ...  
    আমি এতে একমত একেবারেই নই, সেদিন লিখবো ভেবেছিলাম, তারপর মনে হল এই চর্বিত চর্বন অনর্থক, কিন্তু অনেকে এই ভাবলে কেনই বা ভোট দেবে, লোকে যদি ভাবে একটা পার্টি একটা অতি উন্নত শহর, রাজ্য ও জনগোষ্ঠীর সর্বনাশ করে দিয়েছে তাহলে সেই পার্টিকে আগামে চৌতিরিশ তো দূরে থাক, চোষট্টি বছরেই বা কেন ভোট দেবে?
    বড় পুঁজি ও ভারি শিল্প বিষয়েও একবিংশ শতকের বঙ্গবামেদের অবস্থানই বা ডানেদের থেকে বেশি নির্ভরযোগ্য কেন মনে হবে, তার সদুত্তরও আমি অন্তত কোথাও পাইনি। কৃষকের জমি নিয়ে শিল্পপতিদের কারখানা বা আবাসন বানানোর জন্য দেওয়ার ব্যাপারই যদি হয়, সে তো দক্ষিণপন্থীরা বরাবরই করে। একই জিনিস সোশ্যাল ওয়েলফেয়ার নিয়েও। এই কন্যাশ্রী টন্যাশ্রী। এইটা আমি বারবারই বলি- ত্রিপুরার উমা পাশ করা কলেজগামী মেয়েদের একটা ভালো রকম স্কলারশিপ ছিল - ভারতভুক্তির পর থেকেই, ঘোর বাম আমলেও তার মধ্যে নেতিবাচক কিছু থাকতে পারে- এমন ধারনা ঘুনাক্ষরে কারও মাথায় আসতে দেখিনি।

    তো, খুবই ঘাঁটা পরিস্থিতি আরকি।

    এদিকে টোকা আঁতেল কারা? আঁতেলদের নিয়ে কোন পার্টি হয়েছে নাকি? ওয়ান্নেব ব্যর্থ আঁতেল ও বই বিক্রি না হওয়া বিফল কবি (এই তালিকায় আমি খুবই ওপরের দিকে থাকবো) হিসেবে আমি সেই পার্টিতে যোগ দিতে চাই।
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:২৫550084
  • সাইটে  যেসব  কট্টর  সিপিআইএম  সমর্থক  আসতেন , তাঁরা  আর  আসেন  না  (বিরল  ব্যতিক্রম  বাদ  দিলে)।   তাঁদের  ভয়েস ও  তাই  শোনা  যায়  না 
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:২২550083
  • কিন্তু  যাঁরা  তিনো  সমর্থক  তাঁদের  কাছে  এসব  চুরিডাকাতি  মাফিয়াগিরি  কোনোকিছুই  কিছু  না , তাঁরা  তিনোকেই  ভোট  দেবেন 
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২৩:১৯550082
  • ডিসি, যাঁরা  তিনোদের  ভোট  দিতে  চান , তাঁরা  দেবেনই . কিন্তু  বাকীরা  কোন  আক্কেলে  ওদের  দেবে  যারা  এতগুলো  বছর  কয়লাচোর  বালি  চোর  পুকুর চোর  চাল চোর  টাকাচোর  ফ্ল্যাট ভরে  চোরাই  টাকা  রাখা  ড্যাশদের  বিন্দুমাত্ৰ  বিরোধিতা  দিতে  পারে  নি ? শুধু  চুরি  হলেও  কথা  ছিল , এরা  আরও  অনেক  গুন্ডামিও  করছে , আরজিকরের  পিঠে  তো  ছুরি  মেরে  দিল ,  মামলা  ডিসমিসিয়ে  দিল . বছরের  পর  বছর  রাস্তায়  বসে  আছেন  স্কুল  শিক্ষক  রা , তাঁদের  আরও  পথে  বসানো  হচ্ছে 
  • list | 148.113.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২২:৫৯550080
  • Chatgpt বলছে —
     
    টেবিলটা আসলে ফলের ভেতরের রং ও বাইরের রং মিলিয়ে উদাহরণ দিতে বলছে।
     
    ভেতরে    বাইরে      উদাহরণ
    লাল        সবুজ       তরমুজ
    লাল        কমলা      ব্লাড অরেঞ্জ
    সবুজ      লাল         লাল আপেল (ভেতরে হালকা সবুজ/সাদা, বাইরে লাল)
    সবুজ       কমলা     হর্নড মেলন
    কমলা      লাল        আম (অনেক আমের খোসা লালচে, ভেতর কমলা)
    কমলা      সবুজ      পেঁপে (কাঁচা অবস্থায় খোসা সবুজ, ভেতর কমলা)
     
     
    সুতরাং শূন্যস্থানগুলো হবে:
     
    সবুজ–লাল → লাল আপেল
     
    কমলা–লাল → আম
     
     
    আর আপনার প্রশ্ন “পাকা পেঁপে (সত্যি?)” —
    হ্যাঁ, আংশিক ঠিক। অনেক সময় পাকা পেঁপের খোসা হলুদ/কমলা হয়, কিন্তু কাঁচা অবস্থায় খোসা সবুজ এবং ভেতর কমলা, তাই ধাঁধায় এটা গ্রহণযোগ্য।
     
    আপনি চাইলে আমি এটাকে আরও মজার করে আরও ৬–৭টা এমন রং–ফল ধাঁধা বানিয়ে দিতে পারি।
  • list | 148.113.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২২:৫৩550079
  • নিন, শূন্যস্থান পূরণ করুন।
     
    ভেতরে     বাইরে    উদাহরণ
    লাল          সবুজ     তরমুজ
    লাল          কমলা    ব্লাড অরেঞ্জ
    সবুজ        লাল       ?
    সবুজ        কমলা     হর্নড মেলন
    কমলা        লাল       ?
    কমলা        সবুজ     পাকা পেঁপে (সত্যি?)
     
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২২:৪৯550078
  • সাবধান , আর  যাকে  দিন ,  টোকা আঁতেলদের  ভোট  দেবেন  না  
  • Manali Moulik | ১৫ মার্চ ২০২৬ ২২:৪৬550077
  • যাই হোক, ধর্মীয় মৌলবাদী, সাম্প্রদায়িক ফ‍্যাসিস্ত ভাজপাকে পাত্তা দেওয়া যাবেনি। চরম মৌলবাদ আর বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এরা। 
  • :|: | 2607:fb90:bdb0:99af:e4d4:860c:9e46:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২২:৩৪550076
  • পয়সা থাকলে কিউয়েনো বা হর্নড মেলন (ভেতরে সবুজ বাইরে কমলা)-ও পেতে পারেন। :)
  • :|: | 2607:fb90:bdb0:99af:e4d4:860c:9e46:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২২:২৯550075
  • ২১:৩২ -- শুধু তরমুজ (ভেতরে লাল বাইরে সবুজ) কেন পাকা পেঁপে (ভেতরে কমলা বাইরে সবুজ) ব্লাড অরেঞ্জ (ভেতরে লাল বাইরে কমলা) -- সবেরই স্বাদ নিন। গরমে ফল খাওয়া ভালো। 
  • dc | 2402:e280:2141:1e8:f966:9dca:6b2d:***:*** | ১৫ মার্চ ২০২৬ ২২:২২550074
  • ঠিক আছে, যারা তিনোদের ভোট দিতে চায় তারা তিনোদের দিক, বাকিরা সিপিএমকে দিক। সিপিএম যদি ক্ষমতায় নাও আসে, তাও প্রধান অপোজিশান পাট্টি হিসেবে আসুক। 
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ২১:৩২550073
  • দিদিপিসি  হয়ত  বলবেন , 'দেখুন  অত  হরমুজ  হরমুজ  করবেন  না , সবাই  তরমুজ  খান' , চাই কি  হয়ত  একটা  ছড়াই লিখে  ফেলবেন  :) 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত