এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | ১১ মার্চ ২০২৬ ১৮:২১549832
  • একেকটা ফাইভস্টার হোটেলের রান্নাঘরে কী লেভেলের অপরিচ্ছন্নতা আছে কোনও ধারণা আছে হে? কত দিন বা সপ্তাহ বা মাসের পুরোনো ডীপ ফ্রোজেন মাংসাদি পাবলিক ওয়াও ওয়াও করে মোটা পয়সা ফেলে কেনে, তার ইয়ত্তা নেই। সবই কি আর ছেনুর বাবার সেই আদর্শ হিন্দু হোটেল?
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ১৬:৩৭549831
  • আমি আসলে অপরিচ্ছন্নতার দিক থেকে ইনহাইজিনিক এর কথা বলছিলাম। চিনি বা মিষ্টি তো বেশি খাওয়া ভালো নয় একথা একদম ঠিক।  সে তো আজকের ভারতবাসী যা যা খায় মোস্ট খাবার শরীরের জন্য লং টার্মে ভালো নয়। আল্ট্রা প্রসেসড ফুড, কার্বনেটেড পানীয়, নানারকম ভাজাভুজি।
     
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ১৩:৪৫549830
  • স্বপ্ন -বাসুদেব ও খুব ভাল। বিভূতিভূষণ জাস্ট টু গুড 
     
     
     
    স্বপ্ন- বাসুদেবের ওই বাসুদেব স্তম্ভ সত‍্য আছে। গ্রিক নৃপতি অ‍্যান্টাকিলাডাসের দূত হেলিওডোরাসের করা। নেপথ‍্যের গল্পটা হতে পারে কল্পনা, কিন্তু ইন্দো-গ্রিক সংযোগে বিষয়টা ব‍্যাপক। এনারই মুদ্রায় প্রথম রৈখিক রিপ্রেজেন্টেশন দেখা গিয়েছিলো সঙ্কর্ষণের। লাঙল আর শক্তির প্রতিরূপ, গ্রিক দেবতা ডায়োনিসাসের সঙ্গে কিছুটা মিল আছে। এই ডায়োনিসাস রোমান কালচারেও এসেছিলেন। ৭৩ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ দাসবিদ্রোহের সময়ে স্পার্টাকাস করতেন এর উপাসনা। আহা, ক্ল‍াসিক ব‍্যাপার-স‍্যাপার আর কী.....
  • . | ১১ মার্চ ২০২৬ ১১:৫৫549828
  • রমিত,

    বলরাম মল্লিক সম্ভবত মিষ্টির দোকান। আমার অন্ততঃ সেইরকমই মনে হলো খবরটা যখন টিভিতে দেখাচ্ছিলো। কিলো কিলো চিনি এবং ভাজাভুজি কি স্বাস্থ্যের পক্ষে ভালো? নাকি মন্দ?
    কিংবা ধরো রেস্টুরেন্ট গুলো, যেমন মেইনল্যান্ড চায়না। এদেরও ঝামেলা হবে গ্যাসের সাপ্লাই কমে গেলে। গ্যাস হচ্ছে গিয়ে সবচেয়ে সস্তার জ্বালানি। ইলেকট্রিসিটি তুলনায় দামি।

    তবে চিন্তাটা যাদের রোজগার বন্ধ হয়ে যাবে তাদের নিয়ে।

    যেমন ইদানীং ওয়াও মোমোর গুদামে আগুন লাগায় কিছু গরীব মানুষ পুড়ে কাঠকয়লা বনে গেলেন। এ নিয়ে গুরুতে তেমন কথা টথা ওঠেনি, অন্ততঃ আমার চোখে পড়ে নি।
    সাফার করবে গরীব মানুষ। অন্যরা প্রস্থে ও দিঘে বাগান সমান করবে টানা।
  • aranya | 2601:84:8582:8580:1c71:1655:cb2d:***:*** | ১১ মার্চ ২০২৬ ১১:৩৪549827
  • প্রদ‍্যুম্ন, নামটা মনে পড়ছিল না। পাষাণমূর্তি হয়ে ​​​​​​​যায়, ​​​​​​​সরস্বতীকে ​​​​​​​মুক্তি ​​​​​​​দেওয়ার ​​​​​​​দাম 
     
    স্বপ্ন -বাসুদেব ও খুব ভাল। বিভূতিভূষণ জাস্ট টু গুড 
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ১১:১৮549826
  • শেষ-টা হন্টিং। জংগলের মাঝে এক পাথরের মূর্তি 
     
     
    হ‍্যাঁ। ওটাই প্রদ‍্যুম্ন। 
  • aranya | 2601:84:8582:8580:1c71:1655:cb2d:***:*** | ১১ মার্চ ২০২৬ ১১:০৩549825
  • মেঘমল্লার মানে সেই শিল্পের দেবী সরস্বতীকে বন্দী করা, আর তাকে উদ্ধারের জন্য এক তরুণের আত্মত্যাগ, কতবার যে পড়েছি। বড় প্রিয় গল্প 
    শেষ-টা হন্টিং। জংগলের মাঝে এক পাথরের মূর্তি 
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ১০:৫৪549824
  • অবশ্য তাঁদের হয়ত পছন্দ পদ্মবীজের পায়েস।
     
     
     
    বিভূতিভূষণের 'মেঘমল্লার'। ওফ, গল্পটা পড়ে কী অসাধারণ লেগেছিলো !  স্বপ্ন -বাসুদেব পড়েছেন তো? ওটা কিন্তু  ঐতিহাসিক সত‍্য। উপিন্দর সিং আর রণবীর চক্রবর্তীতেও পেলাম।
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ০৯:২১549823
  • পুঁটিরাম এখনো কলেজ স্ট্রিট শাখা বন্ধ করেনি, যারা যারা আছেন কাছাকাছি চলে আসুন বসন্ত বইমেলায়। 
     
    তবে বলরাম মল্লিকের খাবার দাবার কি ততটা ইনহাইজিনিক ? ওর থেকে ইনহাইজিনিক খাবার আরো অনেক পাওয়া যায় কলকাতায়।
  • dc | 2402:e280:2141:1e8:4fc:4ede:fbdb:***:*** | ১১ মার্চ ২০২৬ ০৮:৪০549822
  • ওদিকে মোটাভাই আর ডোনাল ডাক মিলে আমেরিকায় রিফাইনারি খুলছে, তার নাম আমেরিকা ফার্স্ট রিফাইনিং। বিশ্বগরু সেখানে মাঝে মাঝে ছুটি কাটাতে যাবে। 
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০৭:২৪549821
  • বিদ্যাসাগরের মধ্যে একটা বৈশ্বিক লেভেলের ব্যাপার ছিল। অনেকেই অবশ্য সেটা তখনই বলে গেছেন। একদম মহা মহীরুহ। কলকাতা ছেড়ে কার্মাটারে গিয়ে মূলনিবাসী সাঁওতালদের সঙ্গে রইলেন শেষ জীবনে। এইসব ব্যাপার সহজ কথা নয়। অমন একজন রেনেসাঁস ব্যক্তিত্ব, কতরকম সমাজসংস্কার, শিক্ষাবিস্তার ইত্যাদি করলেন কলকাতা থেকে, সেইসব সব ছেড়ে চলে গেলেন কার্মাটারে।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০৭:১৮549820
  • থ্যাংক ইউ বি। কার্মাটারে একবার যাবার ইচ্ছে আছে। ওখানে বিদ্যাসাগরের সেই বাড়িটা হয়ত এখন মিউজিয়াম হয়ে গেছে। দেখার ইচ্ছে। আর আশেপাশের মাঠ, জঙ্গল, পাহাড়। কোনো লেক যদি থাকে, কোনো নদী যদি থাকে, সেইসব।
  • :|: | 2607:fb90:bd29:5cb:c52:efa7:7e98:***:*** | ১১ মার্চ ২০২৬ ০৭:০৮549819
  • ১৮২০ থেকে ১৮৭০-এ আসতে মাত্র দুটি স্টপ? ১৮৩৬ আর ১৮৬১ নাকি ১৮৬৩? 
  • b | 2402:3a80:1c51:b041:478:5634:1232:***:*** | ১১ মার্চ ২০২৬ ০৬:৫৫549818
  • কার্মাটার স্টেশনের নাম এখন বিদ্যাসাগর , চিত্তরঞ্জন থেকে দুটো স্টপ . 
  • :|: | 2607:fb90:bd29:5cb:c52:efa7:7e98:***:*** | ১১ মার্চ ২০২৬ ০৩:১২549817
  • কিন্তু, দুটো তেইশ, দারোগাবাবুর কাছে তো হাঁসের ডিম হবেনা। ময়ূরের ডিম চাইলে অন্য কথা। 
  • . | ১১ মার্চ ২০২৬ ০২:৪৭549816
  • হিন্দুস্তান সুইটস ওদের তিনটে ব্রাঞ্চ বন্ধ করে দিল। অজয়নগর এবং আরও দুটো দোকান। বলরাম মল্লিক বলে আরেকটা মিষ্টির দোকানও বন্ধ হয়ে যাবে। এর দুটো সাইড আছে। প্রথমটা ভালো সাইড। লোকে ঐ সব অস্বাস্থ্যকর খাবার কম পাবে, কম খাবে। আর মন্দ দিকটা হচ্ছে প্রচুর কারিগর ও কর্মচারীদের চাকরি যাবে। হিন্দুস্তান সুইটসের মালিক বললেন ওঁর আন্ডারে পাঁচশো ( নাকি সাতশো? মনে নেই এখন) লোক কাজ করেন। তাঁরা কর্মহীন হবেন। 
    এইটা যুদ্ধের ইনডিরেক্ট এফেক্ট। 
    চৈত্র মাসে তেমন বিয়ে টিয়ে হয় না যদিও, কিন্তু লেট ফাল্গুনেও যে কটা লগনশা আছে, সেখানে অবস্থা টাইট। বিয়ে মানেই উদুম খাওয়া দাওয়া। কেটারিং ব‍্যবসাওয়ালাদের পুরো মাথায় হাত। 
    এলপিজি চালিত অটো এবং টোটোচালকদেরও মাথায় চিন্তা। এর পরে খাবে কী? রোজগার স্টপ।
  • একক | ১১ মার্চ ২০২৬ ০২:৩৪549815
  • অতো সহজ নয়। আমি গ্যাস ইলেকট্রিক সবই ব্যবহার করি। ইনডাকশন প্লেট জিনিসটা এখোনও ইন্ডিয়ান কুকিং ফ্রেন্ডলি নয়। তেল জ্বলে যায়, টুক করে তলা ধরে যায়। ওতে ভরসা করে রোডসাইড বিজনেস চলে না।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০২:৩০549814
  • গ্যাস সিলিন্ডারের বদলে ইলেকট্রিক স্টোভ হয়ে গেলে সুবিধেজনক হয়, দু'টো দু'টো করে থাকলে ডাল তরকারি ভাজা ভর্তা করে ফেলা তেমন সমস্যা নয়, আজকাল লোড শেডিং অনেক কমেছে।
  • . | ১১ মার্চ ২০২৬ ০২:২৫549813
  • এই যুদ্ধের মার্কেটে পাড়ায় পাড়ায় বিরিয়ানির চাঁপ রোলের দোকানগুলো গ‍্যাস পাবে কোত্থেকে? 
    হল্লার রাজার জয় হৌক।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০২:২৪549812
  • কেকে, 'রন্ধনশালার ঝড়তি পড়তি' বলে একটা বই লেখো, ঝড়তি পড়তি জিনিস থেকে বানানো উপাদেয় সব খাবার নিয়ে। সবজির খোসা, রুটির গুঁড়ো, চালের খুদ, গমের কুচি, কচু ঘেঁচু ইত্যাদি থেকে বানানো সব বিশ্ববন্দিত খাবার নিয়ে।
  • একক | ১১ মার্চ ২০২৬ ০২:২৩549811
  • মা বাপ আসে না। ছোটো জামা পরে বেস গীটার বাজিয়ে বেড়ায় বলে মা ত্যাগ দিয়েচে। শতভূজা তো,  ওল্ড স্কুল এম্পাওয়ারমেন্ট, মেয়ে রিভার পাবে বেসিস্ট হবে সেটা ধম্মে সয়নি। বাপ তো মেনিমুখো। 
     
    দিদি এলে ডিম ভেজে দেয়। ওই একটাই। গ্র‍্যাড স্টুডেন্টের হাঁসে আর কটা ডিম পারবে। দারোগাবাবুর হলে অন্য কথা ছিলো। 
  • . | ১১ মার্চ ২০২৬ ০২:১৭549810
  • কোলকাতায় নাকি গ‍্যাসের অভাবে আসন্ন বিয়েবাড়িগুলোয় খাওয়া দাওয়া লাটে উঠতে বসেছে?
    মিষ্টির দোকান টোকানও বন্ধ হয়ে যাচ্ছে?
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০২:১৬549809
  • গরীবের খাবার বলুক যারা বলে, কিন্তু লাউয়ের খোসা ভাজা অতি উপাদেয় খাদ্য। সরু সরু করে কেটে সামান্য ফোড়ন দিয়ে ভাজলে আহা সে অতি সরেস।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০২:১২549808
  • নিজেই কি আর সব খায়? মাঝে মাঝে দিদি-জামাইবাবু দেখা করতে গেলে ওমলেট করে দেয় বা ভুর্জি করে দেয়। মা-বাবা দেখা করতে গেলেও কি আর দেয় না? অবশ্য তাঁদের হয়ত পছন্দ পদ্মবীজের পায়েস।
  • একক | ১১ মার্চ ২০২৬ ০২:০৪549807
  • ধরাছোঁয়ার মধ্যে পুলাও টুকুই। যথাসম্ভব কম মিষ্টি দিতে হয়। 
    হাঁসের ডিমের কালিয়ার সঙ্গে ভালো জমে। 
    নিরামিষ পাঁঠার সঙ্গে ও।  
     
    আচ্ছা সরস্বতীর যে প্যাঁকপেঁকে হাঁস টা ওর ডিম কে খায়?  নাকি ওটা হাঁসা?  তা হপে না। সোমত্ত মেয়েমানুষ হাঁসি পুষেচে, ডিম খাবে বলেই নিঘ্যাত। 
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০১:৫৪549806
  • পূজাও হয়। বাসন্তীপূজা, অন্নপূর্ণাপূজা আর রামনবমী ---এইগুলোর ছুটি একসঙ্গে লেখা থাকত।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০১:৫৩549805
  • বাসন্তী রঙও হয়। নামও হয়। কে যেন বলত, তোর নাম কী রে বাসন্তী? ঃ-)
  • একক | ১১ মার্চ ২০২৬ ০১:৪৩549804
  • বাসন্তী তো পুলাও হয় জান্তুম :/ 
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:৫৩549803
  • বাসন্তী বইমেলা মূল বইমেলার তুলনায় যদিও ছোটো, কিন্তু এর একটা অ্যাডভান্টেজও আছে। অনেক শান্ত, কম ভীড়, ঘরোয়া। ঠিকঠাক বন্ধুজন সহকারে যেতে পারলে অনেক বইপত্র দেখা, কেনা, ভালো আলোচনা, কাছেই আছে প্যারামাউন্টের সরবৎ , আরও কত কী!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত