এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:৪৭549802
  • বাসন্তী বইমেলায় যাচ্ছেন না আপনারা যাঁরা কলকাতায় বা কলকাতার কাছাকাছি আছেন? কলেজ স্কোয়ারে হচ্ছে তো? আহা, এসময় অশোক ফুল ফোটে!
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:৪৪549801
  • সুনীলের 'অর্জুন' উপন্যাসটা পড়লেন কেউ? সম্প্রতি ইউটিউবেও উঠেছে অডিও হিসেবে।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:৪২549800
  • আহা, অমিতাভদা আপনি নিজেও তো কত লেখা দিতে পারেন, চিত্রকলা, আলোছায়ার কারুকুরি, গুহাচিত্র থেকে শুরু করে বর্তমান হাইটেক চলচ্চিত্র, হুশ করে হলোগ্রাম ---এইসব নিয়ে কত লেখাই তো আপনি দিতে পারেন।
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১১ মার্চ ২০২৬ ০০:১৬549798
  • অমিতাভদা,
    দেখুন তো, এমনি ভাটে এসে দু দন্ড কথা বললে কত ভালো লাগে! কিন্তু আমি কী লেখা দেবো বলুন তো?
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১১ মার্চ ২০২৬ ০০:১৪549797
  • অনেক দিন বাদে ভাটে সময় কাটল। আবার ডুব দেব। তার আগে, কেকে, সনির্বন্ধ অনুরোধ, শীঘ্র শীঘ্র তোমার লেখা দাও। আর কত উপোষে থাকা যায়!
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ০০:১৪549796
  • &/ এর বিদ‍্যাসাগর মহাশয়ের প্রিয় আবাসস্থলে যাবার ইচ্ছে হয়েছে।
  • Manali Moulik | ১১ মার্চ ২০২৬ ০০:১৩549795
  • প্রথম পার্থ  -- শ্রুতিনাটকও দারুণ হয়। বাংলা আকাডেমীতে কয়েকবার শুনেছি। দুটোই চরিত্র, কৃষ্ণ আর কর্ণ। তো শ্রীকৃষ্ণ যুদ্ধের আগের আগের রাতে এসেছেন কর্ণের কাছে সেই নিয়ে। জয়দেব বসুর 'রাধেয় অধিরথসুত' পড়া যায় এ নিয়ে, চমৎকার লেখা। আর শকুন্তলাকে একটা ষ্ট্রং ষ্ট‍্যান্ড পেরথম দিয়েছেন মাইকেল মধুসূদন দত্ত ওনার 'দুষ্মন্তের প্রতি শকুন্তলা' বীরাঙ্গনা কাব‍্যে। Kavita kane এর 'Karna's wife' বইটা আমার ব‍্যাপক লাগে। তবে জেনেরালি আমরা বৃষালী আর সুপ্রিয়ার উল্লেখটাই পাই, ঊর্ভীর নয়।
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:১৩549794
  • কার্মাটার গেছেন কেউ? জায়গাটা কেমন? সহজে যাওয়া যায়?
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:১০549792
  • মূল্যবান ঐতিহাসিক সামাজিক তথ্যসমূহ যোগ করেছিলেন ষষ্ঠ পাণ্ডব। কোন সব্জি ও মশলা ইত্যাদি আগে থেকেই প্রচলিত ছিল, কোনগুলো পরে এসেছে, এইসব নিয়ে মূল্যবান আলোচনা।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১১ মার্চ ২০২৬ ০০:১০549791
  • কুন্তলার আগের কোন বইয়ের সাথে আমার পরিচয় নেই। এবারের বইটির সাথে প্রকাশকালে পরিচয় ঘটেছে। মুগ্ধ হয়েছি। অসাধারণ বই। বলি লোকজনকে।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১১ মার্চ ২০২৬ ০০:০৬549790
  • @&/
    সনকার রান্নাঘর তোমার দুর্দান্ত পোস্ট ছিল। তুলে এনে ভাল করলে, পড়ব আবার।
  • a | 202.16.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:০৩549789
  • কুন্তলার বই ভালো শুনলে কিরকম অন্যয্য গর্ব অনুভব হয়, বহুদিন অবান্তরের পাঠক হিসেবে। 
  • &/ | 151.14.***.*** | ১১ মার্চ ২০২৬ ০০:০১549788
  • সচলে খুঁজে পেলাম সেই সনকার রান্নাঘর আর কমেন্টে আলোচনার রত্নখনি। ঃ-)
    https://www.sachalayatan.com/tuli1/57337
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৫৮549787
  • ষষ্ঠ পান্ডব যখন ওই পুরোনো ঢাকার রোদ্দুর হাওয়া লেখাগুলো ধারাবাহিক লিখতেন সচলে, তখন থেকেই পড়ছি, ভালো লাগত। কয়েক পর্ব লিখেছিলেন। তারপর তো সচল স্থির হয়ে গেল প্রায়। সেই লেখাগুলোর সঙ্গে আরও অনেক লেখা জুড়ে বই হয়েছে শুনলাম সম্প্রতি। সুযোগ পেলেই বইটা সংগ্রহ করব।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৫৪549786
  • আরে কিস্সু ভালো পাচ্ছি না। আফ্রিকান সাইফাই এর সাজেশন দেখে 'স্পাইডার দ্য আর্টিস্ট' পড়লাম। ভালোই তবে যেমন খুঁজছিলাম তেমনটি না।
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১০ মার্চ ২০২৬ ২৩:৫২549784
  • ষষ্ঠ পাণ্ডব এক সময় গুরুতে লিখতেন। কোন এক আশ্চর্যের ফলে আজ যদি উনি ভাটে এসে হাজির হন, সে বড় আনন্দের হবে। 
    কয়কদিন হল বাংলাদেশে ওনার বই প্রকাশিত হয়ছে। এদিকের হলে বলতাম ঐ বই আকাদেমি ইত্যাদির - মানে পুরস্কারই সম্মানিত হয় এমন।
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২৩:৫২549783
  • কর্ণ তো ছোটবেলা থেকেই দুর্যোধনের স্যজ্ঞাত। সেই ভীমকে বিষাক্ত খাবার খাইয়ে দাইয়ে ডুবিয়ে মারার প্ল্যান ওর ছিল না?
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২৩:৫০549782
  • ক্লাসিক সাহিত্যের সাথে তুলনা করব না, তবে এবছর কুন্তলা বন্দ্যোপাধ্যায় এর যে গল্প সংকলন বেরোল, একা মেয়ে বেঁকা মেয়ে। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। গুরুর অনেকগুলো ভালো গল্প সংকলন বেরিয়েছে এবছর, কিন্তু এটা বেশ রিফ্রেশিং লেগেছে আমার।
     
    এবার এন্ডোর কিছু সাজেস্ট করুন। আপনি রিসেন্টলি কী পড়লেন?
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৪৮549781
  • ওই কুরুক্ষেত্র ঘটল বলে। নাহলে এরা সব ভাগাযোগা করে নিয়ে শান্তিতে থাকলে কর্ণ তো একপাশের অঙ্গরাজ্যের সামন্তরাজা হয়েই শান্তিতে জীবন কাটিয়ে সাধনোচিত ধামে চলে যেতেন একদিন। ঃ-)
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২৩:৪৫549780
  • আমার মনে হয় ভরতের মা হওয়া ছাড়া গল্পে শকুন্তলার ইমপ্যাক্ট তুলনামূলক কম। 
    সত্যবতীর ইমপ্যাক্ট বরং বেশ খানিকটা। 
    কর্ণ তো বিশাল চরিত্র। 
     
    কৌশিক সেনের ম্যাকবেথ বেশ ভালো লেগেছিল। পরে অশ্বত্থামা দেখে ভীষণ হতাশ হয়েছি। বলতে বাধ্য হচ্ছি, ঋদ্ধির মঞ্চে অভিনয় বেশ খারাপ।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৪২549779
  • আচ্ছা, সেই নেকলেস, গিফ্ট অব দ্য ম্যাজাই, লাস্ট লিফ, সেইরকম গল্প আর আজকাল লেখা হয় না? সেইরকম মানে সেই রকম বিষয়ের না, সেইরকম উচ্চমানের।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৩৪549778
  • মহাভারতের কাহিনিতে ' জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে' এইরকম পরিত্যক্ত দুটি চরিত্র খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন। শকুন্তলা আর কর্ণ। অবশ্য দু'জনের জীবন দু'রকম।
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২৩:৩০549777
  • কৌশিক সেনেরা একটা নাটক করতেন, প্রথম পার্থ। নানা জায়্গায় যেতেন নাটকের দল নিয়ে। এখন মনে হয় ওই নাটক আর করেন না।
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১০ মার্চ ২০২৬ ২৩:১৯549774
  • রমিত,
    গুরুপদ কানে হেডফোন লাগিয়ে গল্পপাঠ শুনেছে ছবিটা চমৎকার হয়েছে। কিন্তু তোমার কী হয়েছে আজ? আমাকে 'আপনি' করে বলছো!laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ১০ মার্চ ২০২৬ ২৩:১৯549773
  • আমি একবার এক সামোসা খেতে গিয়ে বিশাল সমস্যায় পড়েছিলাম। যিনি এনেছিলেন, বললেন চাইনিজ সামোসা। কামড়ে দেখি ভেতরে  আধকাঁচা চাউমিন। আরে এর থেকে তো চিলি চিকেনের পুর দিতে পারত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত