এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:১৩549742
  • আহা কেকে, তোমার সেই থানকুনি আর থাই চিলির থা থা থালিটার ব্যাপারে আমি খুবই জানতে উৎসুক। ঃ-)
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:১১549741
  • যদুবাবুর সেদিনের কথায় আমি খুবই ইন্সপায়ার্ড হয়েছি। কম কথা বলা, কম লেখার চেষ্টা করছি। নেহাৎ সেই জন্যই রান্না ও খাবার মত টপিক নিয়েও বেশি মুখ খুলছিনা, হুঁ হুঁ... নইলে দেখতেন!
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:০৮549740
  • ভারতের একটা ফুড ম্যাপ ঘুরত সোশাল মিডিয়ায়, একেবারে কন্যাকুমারী থেকে কাশ্মীর, মেঘালয় থেকে মহারাষ্ট্র গুজরাত---নানা জায়্গার খাবার নিয়ে।
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:০৭549739
  • &/ না, বিহারি বামুন। ছত্তিশগড়ের। 
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:০৬549738
  • মানালি, বড়া, ইডলি, ধোসা - এগুলোর সবকটার অনেকগুলো করে ভ্যারাইটি আছে। সম্বরও তাই, এক রাজ্য থেকে আরেক রাজ্যে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে পাল্টে যায়। অন্ধ্র, তামিল নাড়ু, কর্ণাটক, কেরল, প্রতিটা রাজ্যের ধোসার টেস্ট আলাদা, আবার এই সব রাজ্যের বর্ডারের ধোসার টেস্ট আলাদা। যেমন ধরুন, তামিল নাড়ু আর অন্ধ্রর বর্ডারে একটা জায়গা আছে মুলবাগাল, সেখানকার মুলবাগালি ধোসা চেন্নাইতেও পাওয়া যায়না, ব্যাঙ্গালোরেও পাওয়া যায়না। পড়শোনা শেষ করে ব্যাঙ্গালোর বা চেন্নাই বা হায়দ্রাবাদে চাকরি নিয়ে চলে আসুন, মনের সুখে সাউথ ইন্ডিয়ান খানা খেতে পারবেন।  
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২২:০২549737
  • তামিল বামুন?
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২২:০১549736
  • একক, হ্যাঁ laugh
  • একক | ১০ মার্চ ২০২৬ ২২:০০549735
  • @ডিসি,  যাই বলো পূজাপাঠ করা আইটি বামুন অব্ধি খেয়ে পোসোংসা করেচিল :))) 
     
    তুমি আমাকে না থামালে সেদিন ওকে বড়া গোশত খাইয়ে ছাড়তুম :)
  • Manali Moulik | ১০ মার্চ ২০২৬ ২২:০০549734
  • ভাজা বড়া, ইডলি। সম্বর দিয়ে নরম মতো ধোসা........স্বর্গ!
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:৫৮549733
  • হ্যাঁ, পোডি বা গানপাউডার। ঘি দিয়ে ভাতের সাথে মেখে খাওয়া যায়, বা ইডলি বা ধোসার ওপর ছড়িয়েও খাওয়া যায়।  
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:৫৬549732
  • সাউথ ইন্ডিয়ান খাবার আমার খুব পছন্দের।আহা ধোসার সঙ্গে  নারকেলের চাটনিটা .....
  • একক | ১০ মার্চ ২০২৬ ২১:৫২549731
  • সজনের খোসা গুঁড়ো মিশিয়ে একটা পোডি হয়। অদ্ভুত সুন্দর খেতে। কোলকাতায় এসে নানারকম পোডি মিশিয়ে খাওয়া খুব মিস করি।  
     
    নেট এ পাওয়া যায়। ভরসা হয় না।
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:৪৮549730
  • সজনে ডাঁটা স্সম্বারেও দেয়। তবে তামিল নাড়ুর সজনে ডাঁটা আরেকটু মোটা আর শক্ত হয়, তাই সাম্বারের ডাঁটা খেতে বেশ ভালো লাগে। 
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:৪৬549729
  • সজনে ডাঁটার তুল্য জিনিস কমই আছে। আলু টোম্যাটো লঙ্কা দিয়ে চমৎকার তরকারি হয়
  • একক | ১০ মার্চ ২০২৬ ২১:৪১549728
  • এখন তো গাছে গাছে সজনে। বাজারে অবশ্য দামড়া নাজনের কদর বেশি। লোকে সজনে চেনে না। 
     
    সজনে আলু বড়ি দিয়ে কালোজিরে কাঁচালঙ্কা ফোরনে দিশি কাতলা ভালো জমে। দিশি। অন্ধ্রের টা না।
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:৪১549727
  • একক কিন্তু বিটেলগিউসের জীব হলে কি হবে, মুর্গিটা খাসা রাঁধে laugh
  • একক | ১০ মার্চ ২০২৬ ২১:৩৮549726
  • শাকপাতা খেতে তো খুবই ভালো।  আমি মাছ মাংস বানালেই তাতে প্রচুর শাকপাতা দিই। 
     
    বেগুন দিয়ে পাতলা করে পাঁঠার ঝোল,  কুমড়ো শাক দিয়ে মুরগী আর সরষে শাক দিয়ে পোর্ক আর বীফ ব্রোকোলি আর কচি চালকুমড়ো দিয়ে হাঁস....বেসিক্যালি শাক সব্জির ভরসাতেই সবরকম মীট দেদার খেয়ে চলেছি। 
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:৩৮549725
  • শুধু আফগানি চিকেন না, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এর বেশ কিছু অসাধারন খাবার পাওয়া যায়। আফগান পোলাও, সিকান্দারি রান, কোর্মা, কাবাব, ফিরনি, সব এক সে বড়কর এক :-) আইটিসি গ্রুপের একটা রেস্টুরেন্ট আছে, পেশাওয়ারি, সেখানে অসাধারন সব ফ্রন্টিয়ার ফুড পাওয়া যায়। 
  • অরণ্যের প্রবাদ | 103.253.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:৩৮549724
  • আপনা রুচি খানা
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:৩৭549723
  • মানকচুপাতাবাটা, মানকচুবাটা, ওলকচু ভর্তা, বিচিত্র ধরণের কচুর শাক, এক কচুরই যে কত ভ্যারাইটি দেখেছি সে বলার নয়। একটু স্পেশাল কেস হলে ছোলা, চিংড়ি ইত্যাদি দিয়ে হত। আমার গলা চুলকাত এদিকে বাড়ির বড়রা সোনামুখ করে খান।আমি ভাব্তাম আহা এঁদের গলার ভেতরে প্রোটেক্টিং লেয়ার আছে মনে হয়, তাই গলা চুলকায় না। ঃ-)
  • . | ১০ মার্চ ২০২৬ ২১:৩৭549722
  • জারমানরাও ব্লাড সসেজ খায়।
    স্পেনে খেয়েছি রক্ত দিয়ে বানানো ভাত।
  • | ১০ মার্চ ২০২৬ ২১:৩২549721
  • হুঁ আমিও নানা খাবার খেতে খুবই ভালবাসি।  রোয়িঙে গব্ধিপোকার চাটনি বানায়।  যখন গিয়েছিলাম তখন জানতাম না, এখন ওইজন্য আরেকবার যেতে হবে। লাদাখে একটা ব্লাড সসেজ খেলাম ওদের ট্র‍্যাডিশানাল পদ্ধতিতে তৈরী। দারুণ খেতে। 
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:৩০549720
  • আফগানী ধামার শুনতে শুনতে খেতে হয় ওই আফগানী চিকেন :-)
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:২৯549719
  • এতে মনে পড়লো, সুকি একটা চমৎকার সিরিজ শুরু করেছিলেন, সাউথ ইস্ট এশিয়ার খাবার নিয়ে। সময় করে সেই সিরিজটা কন্টিনিউ করলে খুব ভালো হয়।  
  • &/ | 151.14.***.*** | ১০ মার্চ ২০২৬ ২১:২৯549718
  • "আরে ও তো আমাদের মশলার কৌটো নিয়ে কুইটো চলে গেছে। " ঃ-)
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:২৬549717
  • তবে কেকের সাথে ১০০% একমত - "খাবারের মত জিনিষকে যারা "এটা তো ঐ ওরা খায়" বলে লেবেল করেন বা সরিয়ে রাখেন তাঁরা কত কিছু যে মিস করছেন"। 
     
    খাবারের কোন আমরা ওরা নেই। আমার তো সাউথ ইস্ট এশিয়ান ফুড ভীষন ভাল্লাগে - থাই, মালয়েশিয়ান, চীনে, ভিয়েতনামি খাবারের কোন কথা হবে না। বাঙালি খাবার তো আছেই, আবার সাউথ ইন্ডিয়ান খাবারও ভাল্লাগে। তার পর নর্থ ইন্ডিয়ান খাবার, যেমন বাটার চিকেন, আফগানি চিকেন, নান, রুমালি রুটি। আবার একেক সময়ে মনে হয় য়ুরোপিয়ান খাবারের কোন তুলনা হবে না, শুধু নানারকম চিজ, ওয়াইন, পিজা, পাস্তা, হাজার রকম পাউরুটি, চকোলেট খেয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি। খাবার জন্যই বাঁচি, সবরকম ভালো খাবারই চেখে দেখতে ইচ্ছে করে। 
  • | ১০ মার্চ ২০২৬ ২১:২৬549716
  • ধ্যাত্তেরি আধখানা উবে গেল। 
    আমিও বানাতাম পুণেতে।  কোন্নগরে এসে রান্না কিরাটা ছেড়ে দিয়েছি তাই অনেকদিন বানানো হয় নি। 
     
    মালবাজারে বাপীদার হোটেলে একটা বোরোলি মাছের বাটিচচ্চড়ি বানায় মাঝে মাঝে।  দুর্দান্ত খেতে। বোরোলি ভাজা আর বোরোলির চচড়ি রোজই বানায়। বাটিচচ্চড়ি মাঝে সাঝে বানায়।
  • . | ১০ মার্চ ২০২৬ ২১:২৩549715
  • আমার দুটো পয়সা দিচ্ছি।
    খোসা চচ্চড়ি অতীব স্বাস্থ্যকর। প্রচুর সাহায্য করে রক্তের সুগার লেভেল কম এবং স্থিতিশীল রাখতে। যেমন শাক ইত্যাদি ও। সেলুলোজ বেশি থাকে খোসা চচ্চড়িতে।
    গরীবের খাবার ভার্সেস বড়োলেকের খাবার, এরকম বিভাজন অত‍্যন্ত নীচু মনের পরিচয়। আমার ব‍্যক্তিগত মকামত যদিও। 
    এতো মুক্তমনা হিসেবে নিজেদের প্রোজেক্ট করা হয় নিজেদের, অথচ বাঙাল উদ্বাস্তুদের গরীব বলে খাদ‍্যাভ‍্যাস অমন, আর ঘটিরা উদ্বাস্তু নয় বলে বড়োলোকি চালের ভাত খায়, আর সেই নিয়ে তুই গরীব না মুই গরীব গোছের আলেচনা হয়ে চলেছে। বেশ। গরীব হওয়াটা বেশ লজ্জার বই কি।
    একজন যুবতী মেয়ে সোফিয়া, আমার খাবার দেখে বলেছিল, তুই ভাতের তুলনায় তরকারি/মাংস বড্ড কম নিস দেখছি। আমি বাবা অল্প ভাত নিই, মাংস বেশি না হলে খেতেই পারি না। 
    মোট কথা বড়োলেকি চাল দিচ্ছিল, আমাকে গরীব বাড়ির মেয়ে প্রতিপন্ন করে। সে যে দেশের মেয়ে, তা সম্ভবত পৃথিবীর দরিদ্রতম দেশ এখন। আফগানিস্তান।
  • | ১০ মার্চ ২০২৬ ২১:২৩549714
  • আমিও বানাতাম পুণেতে।
  • dc | 2402:e280:2141:1e8:a034:12cd:baa:***:*** | ১০ মার্চ ২০২৬ ২১:১৮549713
  • ওহো, আমার মা খুব ভালো বাটিচচ্চড়িও বানায়। মুলোশাক, গাজর, আলু ইত্যাদি সব লম্বা লম্বা করে কেটে, কাসুন্দি দিয়ে একদম শুকনো আর ঝাল ঝাল করে। কি ভালো যে খেতে হয়!  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত