এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০৮:১৬549621
  • ময়ূর আর হাঁস। এদের ব্যাপার ভুলবেন না :)
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৮:১১549620
  • ডিসি,
    আপনার পোস্ট পড়ার আগেই ওটা লিখে পোস্ট করলাম :-)
    হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার তো আপত্তি মোটেই নেই!
  • dc | 2402:e280:2141:1e8:1405:cb8d:5c03:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৮:০৪549619
  • হুঁ :-)
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৮:০২549618
  • অনেক কিছুই বাস্তবে কোনোদিন হবেনা। গুরুর কিছু না-দেখা, কুড়ি বছরে একবার দেখা বন্ধুদের সাথে মিলে তৈরী করা একটা বাওবাব বাগান (বা বন) সত্যি করে কোনোদিন হবেনা। কিন্তু মানুষের স্বপ্ন দেখা থাকবেনা? কতগুলো সরল আনন্দের নিছক কল্পনা থাকবেনা? সব জায়গায় যুক্তি, বাস্তবতা, পলিটিক্যাল কারেক্টনেস নাই বা থাকলো? স্বপ্নেও পোলাও রাঁধতে বসে ঘিয়ের দাম হিসেব করতে নাই বা হলো?
  • dc | 2402:e280:2141:1e8:1405:cb8d:5c03:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৭:৫৬549617
  • নানা, আমি অন্তত ল্যান্ডস্কেপ করা রিসর্ট হিসেবে ভাবি নি। ঐজন্যই তো বল্লাম, পাহাড়ের কাছে লেকের বা ঝর্নার ধারে হবে, চারপাশে গাছ থাকবে, মাথার ওপর আকাশ থাকবে, পাহাড়ের গায়ে কুয়াশা থাকবে আর ঘন জঙ্গল থাকবে। সবকিছু এক্কেবারে ন্যাচারাল। পাখি, কাঠবেড়ালি, কুকুর, বেড়াল সব পাওয়া যাবে। আর পাবলিকের জন্য খোলা, সবাই এসে খেতে / আডা দিতে পারবে, নাহলে প্রফিট করবো কিভাবে? ভুলে যাবেন না, আমি ক্যাপিটালিস্ট (আশা করি কেকেও আপত্তি করবেন না)। 
  • r2h | 208.127.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০৭:৪৬549616
  • ঠিক। বন না বাগান, এইজন্যই আমার এই দ্বন্দ্ব।
    এ কথা সত্যি যে বাস্তব ব্যক্তিগত জীবনে আমি আরামপ্রিয়, সুখাদ্য সুপেয় পছন্দ করি।
    কিন্তু স্বপ্নের বাওজামবন, ওটা ল্যান্ডস্কেপ ডিজাইন করা রিসর্ট না!
  • dc | 2402:e280:2141:1e8:1405:cb8d:5c03:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৭:৪২549615
  • কয়েকজন মিলে যৌথ খামার বা কমিউন বা বাগানবাড়ি বানিয়েছেন, এরকম অনেক হয় কিন্তু। পন্ডিচেরির কাছে অরোভিল বলে একটা জায়গা আছে, সেখানে বেশ কিছু কমিউন আছে, সেখানকার বাসিন্দারা মিলে বানিয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই আবার ফ্রেঞ্চ বা ডাচ, কয়েকজন তামিল। এই কমিউনগুলোয় ফার্মিং হয়, আর অনেকসময় একটা করে দোকান বা বেকারি থাকে, সেখানে অসাধারন চিজ, চকোলেট, সব্জি ইত্যাদি পাওয়া যায়। কুর্গ, কোদাইকানালের দিকেও এরকম আছে, পাঁচ বা দশ-কুড়ি একর জমি কয়েকজন মিলে কিনে রেখেছেন, তবে সেগুলোর কয়েকটা প্রাইভেট প্রপার্টি, কয়েকটাতে আবার চা বা কফি টুরিজম হয়। সবরকমই আছে।  
  • π | ০৯ মার্চ ২০২৬ ০৬:৫১549614
  • সবই ভাল,  কম্যুউন হলে তো খুবই ভাল, কিন্তু দিনের শেষে সেটা আবার যাতে স্ট্রিক্টলি প্রাইভেট প্রপার্টি, গেটেড কম্যুনিটি না হয়ে যায়, সেও নিশ্চয় দেখা হবে! 
    দমদির সেই 'সুরক্ষাচক্র' পড়ে থেকে আমার কেমন অস্বস্তিকর লাগে, তারপর তো অমন দেখলামও কিছু।
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০৬:৫১549613
  • ব্রাহ্ম ব্যাপারটা বেশ একটা পরমপিতা গোছের খ্রীষ্ঠান প্যারালাল হয়ে গিয়েছিল . 'আজি শুভদিনে পিতার ভবনে অমৃতসদনে চলো যাই' টাইপের, ধর্মনিরপেক্ষ বা ধর্ম উদাসীন একেবারেই নয়
  • r2h | 134.238.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০৫:৩২549612
    • যদুবাবু | ০৯ মার্চ ২০২৬ ০১:৩৪
    • ... মাঝে মাঝে ভাবি, সত্যিই কী এগুলো খুব অসম্ভব? একটা কমিউন বানানো? আমার তো মনে হয় খুবই সম্ভব। একটা লিপ অফ ফেইথ লাগবে খালি। 
     
    এইটা...
    লোকে টুকটাক করে কিন্তু। শুধু রোমান্টিসিজম থেকে না, তার সঙ্গে পরিমানমত বিষয়বুদ্ধির মিশেল দিতে হয় আরকি। ধর কোন সরকারি আপিস বা কলেজ ইউনিভার্সিটিতে একসঙ্গে অনেকদিন চাকরি করেছে, সেরকম কয়েকজন মিলে একসঙ্গে জমি কিনলো, কোঅপারেটিভ বানালো। আগরতলায় আমার কয়েকজন বন্ধু মিলে যেমন চাবাগান কিনেছে একটা, মানে একজন ধনাঢ্য বন্ধুবৎসল ব্যবসায়ীর মেজর শেয়ার, বাকিদের অল্পসল্প, মাঝে মাঝে সবাই মিলে যায় টায়। আমেরিকায় একটা প্রপার্টিতে গেছিলাম, সেখানে সব পরিবেশবান্ধব আধা কমিউন মোডে থাকে, নানান কিছু রিসাইকেল টিসাইকেল করে। বারাসতের ওদিকে একটা দারুন হাউসিং দেখেছিলাম, বিশাল জায়গা, বিরাট বিরাট প্রাচীন গাছ, দোতলার ওপর কোন বাড়ি নেই। যদ্দুর মনে পড়ে সিলেটিদের তৈরি আবাসন, শুধু লিজ হয়; নব কী একটা যেন নাম। ঢুকে মন হয়েছিল যেন চার পাঁচ দশক পিছিয়ে গেলাম সময়ে। এখন কী জানি না। কিন্তু যেহেতু সম্পত্তি স্থাবর আর মালিকের আয়ু সীমিত, তাই আইন কানুন উত্তরাধিকার সেসব হিসেব নিকেশ করা একটা বড় কাজ। তার ওপর পরিচালনা পরিকল্পনা ইত্যাদি। দেখা গেল বাওজাম বন হবে না বাগান হবে তা নিয়ে মারপিট হয়ে গেল!

    এই প্রসঙ্গে, ঐ ভালোপাহাড় নিয়ে আমার খুব কৌতূহল ছিল একসময়।
     
    হ্যাঁ, এর কোনটাই পুরোপুরি কমিউন ঠিক না, তবে ঐ আরকি, মানুষের আয়ু যেহেতু সীমিত তাই সম্পত্তি বিষয়ক প্যাচাল থেকে যায় - যতক্ষন না যৌথখামার বিশ্ব জুড়ে হচ্ছে।
     
     
    • যদুবাবু | ০৯ মার্চ ২০২৬ ০১:৫১
    • ... বড্ড বেশি কথা বলি/লিখি। বাচালতাদোষে দুষ্ট। 
     
    বেশি আর কই। আরেকটু লিখলে বরং ভালোই হয়। বড় কবিরা অনেক কিছু বলেছেন, সব অত ধরতে নেই।
  • r2h | 134.238.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০৫:১৪549611
  • ফেসবুকের লেখা পড়িনি, বাংলায়া আদৌ নবজাগরন হয়েছিল কিনা তা নিয়েও তর্ক আছে, কিন্তু ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত বাংআলীর মধ্যে ডিরোজিওপন্থী, ব্রাহ্ম - ইত্যাদিদের প্রভাবে যে ধর্মউদাসীনতার ফ্যাশন তৈরি হচ্ছিল, মনুবাদী ব্রাহ্মণ্যবাদী ধর্মের বাজার যে একটু পড়ছিল, বিবেকানন্দ তার পিন্ডি চটকে দিয়েছেন, এ কথা অনস্বীকার্য।
    এবার বিবেকানন্দ না এলেও সেসব হতো কিনা, ঐসব অন্য কথা। সে হিসেবে রামকৃষ্ণ বরং তাও অনেকটা সহজিয়া ছিলেন।

    এরকমও একটা সম্ভাবনা আছে যে সমাজে যূথবদ্ধ ধর্মের একটা তৃষ্ণা ছিল বা থাকে যদিও এটা আমার তত হজম হয় না - ভারতীয় উপমহাদেশ আত্মায় আধ্যাত্মিক - এইটা আমার মতে একটা পশ্চিমি প্রোপাগান্ডা, এতে জিনিসপত্র খোপে ফেলতে সুবিধে হয়।
  • একক | ০৯ মার্চ ২০২৬ ০২:৩৮549610
  • ওরা সাপ খায়। ওফিওফ্যাগাস। বাবাকে বলুন এরকম কোনো জায়গায় বাচ্চাকে নিয়ে একটা সামার ক্যাম্প ঘুরে আসতে। গাইড ভালো করে সব বুঝিয়ে দেবে।
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০২:৩৪549609
  • কিং কোবরা শুনে মনে পড়ে গেল, এক ছোট্টো বাচ্চা ছেলে ওর বাবার কাছে কিং কোবরা পোষার বায়না করছে। বলছে ডিম এনে দাও, ফুটিয়ে তারপর পুষবো। ওর বাবা বলছে আরে কামড়াবে তো! ছেলে বলছে 'না না, ওকে ব্যাং খেতে দেব, বলবো আয় আয় এদিকে আয়, এই ব্যাং খা। আমাদের কারুকে কামড়াবি না।" ঃ-)
  • একক | ০৯ মার্চ ২০২৬ ০২:২৯549608
  • মানে খুবই জমপেশ জায়গা। এসব এয়াই ছবি ফোবি হার মেনে যাবে। শুধু প্রজাপতি কত রকম আচে, আর পাখি!!!  সারাদিন প্রাইভেট ঝর্ণার নীচে ন্যান্টুপুটু হয়ে বসে থাকলেও কেও জ্বালাবার নেই। গোটা প্রপার্টি প্রোটেক্টেড।
     
    প্রাইভেট ফরেস্ট্রির ব্যাপারে সেন্ট্রাল এখন বেশ লিবারাল,  লীজ পেতেও অসুবিধে হবে না। 
     
    জেম অব অল থিংস,  কিং কোবরার ডেন যাকে বলে, জীবনটাই পালটে যাবে :)
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০২:২৪549607
  • রমিত, কিছুদিন বাদ দিয়ে দিয়েই এই বিবেকানন্দ রামকৃষ্ণ সংক্রান্ত ব্যাপার নিয়ে হাইপ তুলে তুলে খন্ডযুদ্ধ লাগে। সম্ভবত কিছু লোক এই ভাঙিয়েই খান। কিছু লোক অ্যারেনাতে লড়েন, বাকীরা গ্যালারিতে বসে পর্যবেক্ষণ করেন। এ জিনিস অনেকটা নেতাজী কেসের মতন, ফিরেছিলেন কি ফেরেন নি, এই ভাঙিয়ে খাওয়া চলছে, আরও কত বছর চলবে জানা নেই। গুপীবাঘার গাঁয়ের চন্ডীমন্ডপীয় কালচার, সমাজপতিরা কাজ না পেয়ে চলো তবে গুপীকে ফাঁসাই টাইপের কাজে নামেন।
  • একক | ০৯ মার্চ ২০২৬ ০২:১৯549606
  • অত কিছু বড় ব্যাপার না, এরকম চেনা পাহাড় আচে, আগে কফি প্ল্যান্টেশন ছিলো, কোভিডের পর একটু নড়ে গ্যাচে, ঝর্ণা টরনা শুদ্ধু পাওয়া যাবে।
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০২:০৪549605
  • কমিউন তৈরী করা সম্ভব, লীপ অফ ফেইথ লাগুক না লাগুক, কয়েকজন শাঁসালো শ্বশুর সরি সরি স্পনসর লাগবে। আগে তো বিপুল অর্থব্যয়ে জায়্গাটা কিনতে হবে, তারপর বেড়া টেড়া দিয়ে... সেসব পরের কথা।
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০১:৫৭549604
  • চতুর্মাত্রিক, আপনাতে আমাতে মিলে ওই বাগানের একপাশে বাঙালি ভোজনালয় খুলতে পারি। বেশ একেবারে কলাপাতায় বা শালপাতায় পরিবেশন করা হবে এমন চাট্টি ভাত, ডাল, নটেশাকভাজা, লম্বাটে বেগুনভাজা, ঝিরিঝিরি আলুভাজা, সুক্তো, যে সিজনের যা তরকারি, পাতুরি, মাছভাজা, মাছের ঝোল, মুরগীর ঝোল, চাটনি, দই, কালাকাঁদ, পাঁপড় ইত্যাদি
  • যদুবাবু | ০৯ মার্চ ২০২৬ ০১:৫১549603
  • আমারও এই দুঃখ। 
     
    অবশ্য আজকাল আমার আরো বড় দুঃখ এই যে বড্ড বেশি কথা বলি/লিখি। বাচালতাদোষে দুষ্ট। তাই কেউ সিরিয়াসলি নেয় না। গাম্ভীর্য আয়ত্ত করতে হবে। বড়ো কঠিন। সেই শঙ্খবাবুর মতন,
     
    "ঘরে ফিরে মনে হয় বড় বেশি কথা বলা হলো ?
    চতুরতা, ক্লান্ত লাগে খুব ?
     
    মনে হয় ফিরে এসে স্নান করে ধূপ জ্বেলে চুপ করে নীলকুঠুরিতে 
    বসে থাকি?" 
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০১:৫১549602
  • কেজানে কেন ওরা রেনেসাঁ বলেন! হয়ত বেশ একটা ছন্দ থাকে। তাই।ঃ-)

    হে বিবেকানন্দ -
    করিলে তুমি রেনেসাঁ বন্ধ
    মনেতে লাগিল ধন্ধ
    চারিদিকে খানাখন্দ...

    এইরকম ব্যাপার হতে পারে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০১:৪৫549601
  • অ্যাস্টেরিক্সদের গ্রামের সেই বিখ্যাত চারণকবি ক্যাকোফোনিক্স (কলরবিক্স বাংলায়)। লোকে তাঁকে বুঝতে পারে না, সমঝদার লোকের বড়ই অভাব এ জগতে, এই তাঁর দুঃখ। উনি যদি আরেকটু সরতে সরতে সরতে সরতে অস্ট্রিয়ার দিকে যেতেন...
  • যদুবাবু | ০৯ মার্চ ২০২৬ ০১:৩৪549600
  • ডিসির সিক্রেট স্ট্যাশে অল্প নজর দিয়ে রাখলাম। আর এই ফাঁকে বলে রাখি পৃথিবীর সেরা নিমকি পাওয়া যায় অমিতাভদার বাড়িতে। একটুও অত্যুক্তি নয়। 
     
    ঈশেন অর্থাৎ মামুর গিটার তো সত্যিকারের ভালো, কিন্তু মামু কী ফেসবুক ইউটিউবের অগণিত ভক্ত ছেড়ে বিকেলে বাওজাম বাগানের বেকারিতে বেড়াতে আসবে? আই ডাউট। 
     
    ওদিকে আমারটা পিরিং পিরিঙ ক্যাম্পফায়ার সংস। তাও আবার বার কর্ড ধরতে পারি না, সঙ্গে গাওয়া তো দূরস্থান। বুড়ো বয়সে ইউটিউব দেখে শিখলে আর কদ্দুর হয়? তবে আমার ব্যাপারটা সেই যশোর ফ্যান ক্লাবের মতন হবে। সবাই বাই ডিফল্ট মেম্বার এবং চাইতে বা না চাইতেই ক্যাকফনি শুনতে পারবেন, তবে মেম্বারশিপ বাতিল করতে পয়সা লাগবে। 
     
    তবে, মাঝে মাঝে ভাবি, সত্যিই কী এগুলো খুব অসম্ভব? একটা কমিউন বানানো? আমার তো মনে হয় খুবই সম্ভব। একটা লিপ অফ ফেইথ লাগবে খালি। 
  • :|: | 2607:fb90:bdc9:4ced:c1fd:123c:55ac:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০১:১৬549599
  • হায়! এই সফি বাওজাম্বাগানে কালোকুলো থলথলে ময়রামশাই -- যিনি মাটিতে থেবড়ে বসে প্রচুর রঙ ওঠা কমলা গামছায় জলঝরানো ঠেসে ঠেসে ছানা মাখবেন কমলাভোগের জন্য -- তাঁর কাজ নড়বড়ে বেঞ্চিতে বসে চোখে বা চেখে দেখার সুযোগই নাই। ইহা লইয়া ক্ষী করিব! 
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০১:১৫549598
  • আমি ফেবু দেখিনি। কিন্তু তারা রেনেসাঁ বলে কেন? উচ্চারণটা রেনেসাঁস না?
  • রমিত চট্টোপাধ্যায় | ০৯ মার্চ ২০২৬ ০১:০০549597
  • হেডিংটা হ্য়তো হাইপ করার জন্য দেওয়া। কিন্তু সাক্ষাৎকারটা পড়ে তো ঠিকঠাক বলেই মনে হল। মানে যে পয়েন্ট গুলো উনি তুলে ধরেছেন, ভ্যালিড লাগল 
  • &/ | 151.14.***.*** | ০৯ মার্চ ২০২৬ ০০:৪৩549596
  • ওদিকে এক ফেবুগ্রুপে বিবেকানন্দ নিয়ে খন্ডযুদ্ধ লেগে গেছে। একজন দাবী করেছেন যে বিবেকানন্দ নাকি রেনেসাঁ বন্ধ করে দিয়েছিলেন। ভাবা যায়? ঃ-)
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ২২:৫০549595
  • সেই যে মেঘ, আর্থার আর বিপাশার মেয়ে, ওঁকে ডেকে আনো একদিন কেকে :)
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ২২:৪৭549594
  • ইন্দ্রাণীদির লেখাও অনেকদিন দেখতে পাই না। এখন অন্যত্র লেখেন বোধ হয় .
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ২২:৪৫549593
  • আগে ইন্দোদা আসতেন, সিরিজ লিখতেন, কতকাল আর আসেনও না, লেখেনও না। কী ভালো যে লিখতেন ! দেশের ইতিহাস নিয়ে, দেশভাগের ইতিহাস নিয়ে সেই সিরিজটাও আর এগোল না, সেইসব মিস করি
  • &/ | 107.77.***.*** | ০৮ মার্চ ২০২৬ ২২:৩৯549592
  • বিকেলের বাওবাব বাগানে --- ব এর অনুপ্রাস আহা, একেবারে যেন চ্যবনপ্রাশ :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত