এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:fb90:bd58:1f16:611a:be9b:b1e9:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:৪৭549381
  • চাট্টে তেইশকে সেকেন না করলেই নয়। তাই লিখতে হলো। 
    আর লিখছিই যখন তখন স্বীকার করতে দ্বিধা নাই জেনজিকে জেন-প্যালিওলিথিকরা নেটিকেট শেখাচ্ছেন এর চেয়ে আশ্চর্য ঘটনা কমই আছে। কেমন যেন ধারণা ছিলো করণ যেমন কবচকুণ্ডল নিয়েই জন্মিয়াছিলেন তেমনই জেনজি টিকিতে নেট কানেকশান আর হাতে গ্যাজেট নিয়েই জন্মাইয়া থাকে। ... কিন্তু ও ঘড! 
    সে যাক। 
    প্রাপ্তি যা হলো বেশ দুয়েকটা প্যালিওলিথিক-জেনের আডডা মূলক এক্ষপিরিয়েন্স শুনতে পেলুম। দুর্দান্ত। 
    সকলকেই ধন্যবাদ। 
  • r2h | 134.238.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:৩৮549380
  • অ্যান্ডরের সঙ্গে কিছুটা একমত, এমনিতে 'প্রধানত প্রবাসীদের ধূসর সাইটে' অল্প বয়সী তরুণ তরুণী আসুন সেইটা আমি ভীষন ভাবে চাই, যাঁরা দেশের গ্রাম শহর মফস্বলে হই হই করছেন, চাখানায় আর মাঠে ময়দানে, কফি হাউসে দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা এখানে এসে ধূসর প্রবাসীদের চেপে দিন - এ আমি চাই, নতুন ছেলে মেয়েরা কী পড়ছে, কী ভাবছে, তার আয়না হয়ে উঠুক গুরুচণ্ডা৯ - এর থেকে বড় স্বপ্ন আর কী হতে পারে, এই সাইট নিয়ে ভাবলে।
    কিন্তু যাঁরা লেখালিখি করছেন, তাঁদের যৌথ উদ্যোগ, চিন্তার আদান প্রদান - সেসব কোথায় কী কীভাবে হচ্ছে, সেই যৌথতার চর্চা হচ্ছে কিনা, কেমন তাঁদের কামারাদারি, নাকি আড়চোখে একে অন্যের দিকে ঈর্ষা ও প্রতিযোগিতার আবহ- এইসব ভাবি। সাহিত্য বা চিন্তা চর্চা তো একা ঘরে বসে করার জিনিস না, আপন হতে বাহির হয়ে বাইরে না দাঁড়ালে তা সার্থক হবে না।
     
    আছে হয়তো, নিশ্চয় আছে, ধরন ধারন কিছুটা বদলেছে হয়তো, জগতটা বিস্তৃত হয়েছে, তাই নিশ্চয় হবে।
     
    তবে যেসব অল্পবয়সীরা এই ধূসর সাইটে আসেন তাঁদের প্রতি আমি কিন্তু খুবই কৃতজ্ঞ, তাঁদের সঙ্গে কিছু বসন্তের মুক্ত হাওয়া আসছে, হয়তো তাঁদের বন্ধু বান্ধবও আসবে আস্তে আস্তে!
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৪:৩৩549379
  • ফেসবুক দিয়ে বন্ধু হয় না। ভার্চুয়াল জগতে বন্ধুত্ব যেটা হয় সেটা সত‍্যিকারের বন্ধুত্ব না। তাতে স্পর্শ নেই। স্পর্শ খুব ইমপরট্যান্ট জীবনে।
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:২৭549378
  • ফেসবুকে সমবয়সী বন্ধুবান্ধব নেই? কলেজ, ইউনিভার্সিটির গ্রুপ, হবি বা ক্লাবের গ্রুপ নেই?

    ডটের চারটে বাইশের পোস্টের শেষ লাইনটা অত্যন্ত  সত্যি !
  • &/ | 151.14.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:২৭549377
  • হ্যাঁ কেকে, হতে পারে ওরা ওডিনের কাক। অমন চকচকে পালিশ করা কাক সহজ কথা নয়। ঃ-)
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৪:২৫549376
  • অ‍্যান্ডর এর বক্তব্য সঠিক।
  • &/ | 151.14.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৪:২৩549375
  • একটা জিনিস পর্যবেক্ষণ করি যে এই অল্পবয়সী তরুণ তরুণীদের সমবয়সী বন্ধুবান্ধব কোথায়? সমবয়সী বা কাছাকাছি বয়সী বন্ধুবান্ধব যারা সমপর্যায়ের সুখ দুঃখ কাজকর্ম আনন্দ আহ্লাদ সমস্যা সাহায্য ইত্যাদি ফেস করছেন, সেই তাঁরা কই? তাঁরা থাকলে অনেক ব্যাপারই অন্যরকম হয়। অল্পবয়সীরা কতরকম জায়্গায় দল বেঁধে যাবে, কতরকম লাইভ আড্ডা দেবে, নানাধরণের ছটফটে দইওয়ালাগিরি করবে, তবে না? তাদের তো প্রধানত প্রবাসীদের ধূসর সাইটে পড়ে থাকার কথা নয়।
    অবশ্য পর্যবেক্ষণ ঠিক হতেও পারে, নাও পারে। হয়ত আছেন সবাই।
  • . | ০৬ মার্চ ২০২৬ ০৪:২২549374
  • ইদানীং মানসিক সমস‍্যার প্রাদুর্ভাব বড্ড বেশি রকমের বেড়েছে। নানান ধরণের মনের রোগ বলা শেতে পারে। কিংবা নজরে পড়ছে বেশি করে।
    সেই সঙ্গে সামাজিক রোগের কম্বিনেশন থাকলে তো পোয়া তেরো।
    এগুলো কেন হচ্ছে তার কারণ জানতে হবে।
    এখানে একজন মনের রোগের ডাক্তার আসতেন আগে, অভি। অভির মতে, মনের রোগের অনেকাংশই বংশানুক্রমিক। আবার অন‍্য কয়েকজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে শুনেছি যে অবদমিত যৌন ইচ্ছা থেকেও হয়। এবং এগুলো সরাসরি এবং যত দ্রুত সম্ভব অ‍্যাড্রেস করতে হয়। নইলে সময় পেরিয়ে গেলে সারানো/ কন্ট্রোলে রাখা সম্ভব হয় না। 
    ভুলেও ভাববেন না যে বাহ‍্যিক প্রভাবে এটা হয়। বাহ‍্যিক প্রভাব অণুঘটক মাত্র। মূল রিয়‍্যাকশান খুব অল্প হলেও বিদ‍্যমান না হলে অণুঘটক কিস্যু করতে পারে না। এরকম মতামতও পেয়েছি।
    বকে ঝকে সারে না। কিন্তু মুশকিল হচ্ছে বেড়ালের গলায় কেউ ঘন্টা পরাতে আগ্রহী নয়।
    একজনকে জানতাম। তার মা কে পাড়ার প্রত‍্যেকেই জানত নামকরা মনোরোগী হিসেবে। তার নিজের ও সিম্পটম ছিল বিয়ের আগে থেকেই। বিয়ের কয়েক বছর যেকে না যেতেই তার মনোরোগ ক্রমশ বেড়ে যায়। চিকিৎসা অনেক দেরিতে আরম্ভ হলো। বৌ কে দোষ দেওয়া হতে লাগল। এখন কেস হাতের বাইরে চলে গেছে।
    শুধু পড়াশুনো কেরিয়ার হবি, এসবের দিকে প্রাধান্য দিলেই হবে না, মনের স্বাস্থ্যের দিকটা অবহেলা করলে ফল খারাপ হয়। 
  • kk | 2607:fb91:4c1f:10de:44c9:a105:c02a:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০৩:৫৯549373
  • স্যান্ডি,
    ইম্ম্যাচিওরিটি ছাড়াও কোনো ধরণের একাকীত্ববোধ থাকাও সম্ভব। তবে ঠিক হয়ে যাবে সেসব নিশ্চয়ই, সামনে অনেক সময় পড়ে আছে।

    অ্যান্ডর,
    থালি? :-)
    ঐ কাকদুটো নির্ঘাৎ অদিনের কাক!
  • syandi | 169.15.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০৩:০৭549372
  • এনার যেটা প্রধান সমস্যা বলে আমার মনে হয়েছে সেটাকে কনস্ট্যান্ট অ্যাটেনশান সিকিং সিনড্রোম বলে। এটা হয়ত ইমম্যাচিওরিটির কারণেই। 
  • &/ | 151.14.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০২:৫৬549371
  • এদিকে আমি কিনা স্বপ্নে দেখলাম একটা বিরাট সাইজের আম, দ য়ের আমগাছ তলায় পেয়ে কেটে কেটে ভাটের সবাইকে দিচ্ছি। আমগাছতলায় চেয়ার পেতে দ বসে আছেন, বসে বসে বই পড়ছেন, এই যে আম তুলে নিয়ে লোককে দিচ্ছি, এসব কিছুই বিন্দুমাত্র খেয়াল করছেন না। যেন তিনি অন্য সময়ে, আমার এই আম তোলা অন্য এক সময়ে। আমগাছে দুটো চমৎকার চকচকে পালিশ করা চেহারার কাক বসে আছে।
  • &/ | 151.14.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০২:৫১549370
  • কেকে, আছো? থানকুনি আর থাইচিলি দিয়ে যে পদ রাঁধবে, তার নাম কী দেবে? থাস্কোয়ার? থা থা লি? ঃ-)
  • Ranjan Roy | ০৬ মার্চ ২০২৬ ০২:০৮549369
  • লোকের সম্বন্ধে খারাপ কথা বলা বা কানভাঙানো খুব সহজ।
     
    আমাদের হেড অফিসে স্টেট ব্যাংক থেকে ডেপুটেশনে নতুন জি এম এসেছেন। দু'মাস পরে একদিন ওনার চেম্বারে আমাকে এবং আমার বন্ধু অফিস ম্যানেজারকে ডেকে পাঠালেন।
     বললেন--এই অফিসে গোলমাল পাকাতে ওস্তাদ  সবচেয়ে নটোরিয়াস ছেলের নামটা বল। ওকে একবাত বাজিয়ে দেখি।
    আমি খচে গিয়ে চুপ করে রইলাম। 
     
    বন্ধুটি ওনার নজর বাঁচিয়ে আমাকে চোখ টিপল। তারপর অফিসের সবচেয়ে সাদাসিদে গোবেচারা ছেলেটার নাম বলে দিল। 
    উনি অবাক।-- সে কি, এই নামে কেউ অফিসে আছে তাই তো জানিনা।
    --তবেই দেখুন, কতবড় ঘাগ! কেমন ঘাপটি মেরে লো প্রোফাইল মেন্টেন করে আছে।  আপনার দু'মাস হয়ে গেল এখনও ওর চেহারা দেখেন নি। কী ডেঞ্জারাস! 
  • aranya | 2601:84:4600:5410:d9ce:2c60:f695:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০১:০৪549368
  • দ খুব ভাল লিখেছেন, পয়েন্ট বাই পয়েন্ট 
  • lcm | ০৬ মার্চ ২০২৬ ০০:৩৩549367
  • থ্যাংকু, রমিত ...
  • রমিত চট্টোপাধ্যায় | ০৬ মার্চ ২০২৬ ০০:৩২549366
  • The POSH Act (Sexual Harassment of Women at Workplace Prevention, Prohibition and Redressal Act, 2013) is an Indian law designed to protect women from sexual harassment in workplaces. It mandates that organizations with more than 10 employees establish an Internal Complaints Committee (ICC) to handle complaints. 
  • lcm | ০৬ মার্চ ২০২৬ ০০:৩১549365
  • কিন্তু... ইয়ে... আই হ্যাভ কোশ্চেন... হোয়াট ইজ দিজ থিং POSH কমিটি ইন দ'স পোস্ট ...  
  • P | 42.108.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০০:২০549363
  • এ ছাড়া আগামী দিনেও শ্রীমল্লারের ভাল ভাল লেখা পড়ব। আশা রইল।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৬ মার্চ ২০২৬ ০০:২০549362
  •  
    Srimallar | ০৬ মার্চ ২০২৬ ০০:১২
     
    শ্রীমল্লার আপনি একা নন, বিশ্বাস করুন, আমাদেরও সমান অসহ্য লাগে।  
  • P | 2402:3a80:42f4:ac81:678:5634:1232:***:*** | ০৬ মার্চ ২০২৬ ০০:১৫549361
  • শ্রীমল্লার, দেখুন এই সাইটটা মত প্রকাশের ভাল জায়গা। ব্যক্তিগত কোন কলহে না জড়িয়ে, আপনার কাজটা করুন। তা ছাড়া এই সাইট টা ফ্রেন্ডশিপ করার মত করে ডিজাইন করা নয়। গল্প, কবিতা, প্রবন্ধ লিখুন, মত প্রকাশ করুন। এর বাইরে না যাওয়াই মনে হয় ভাল।
  • Srimallar | ০৬ মার্চ ২০২৬ ০০:১২549360
  • রমিত, তাহলে আমার বুঝতে ভুল হয়েছে। ক্ষমাপ্রার্থী। আমার একটাই বক্তব্য, নতুন নতুন নামে এসে এইধরনের পাশে দাঁড়ানো— আমার এককথায় অসহ্য লাগে! 
  • kk | 172.58.***.*** | ০৬ মার্চ ২০২৬ ০০:১১549359
  • রমিতের ২৩ঃ৫০ এর পোস্টটা খুব যথাযথ লাগলো। দু-তিনবার পড়েও দেখতে পেলামনা কোথায় বলা হয়েছে আজকালপরশু, ব্রততী, দিগন্ত ও শ্রীমল্লার একই লোক।
  • রমিত চট্টোপাধ্যায় | ০৬ মার্চ ২০২৬ ০০:০৯549358
  • আপনার জন্য তো শুধু লাস্ট লাইন। বাকি গুলো তো আজকালপরশু ব্রততী আর দিগন্তকে বলেছি। অন্যদের কি কিছু বলা যাবেনা?  
  • Srimallar | ০৬ মার্চ ২০২৬ ০০:০২549357
  • কেন আমার পেছনে প’ড়ে আছেন আপনারা?! আগের বার আমাকে বলা হয়েছিল, আমিই নাকি ব্রততী! সেই মেয়েকে যখন আমার লেখায় ঢুকে অপমান করা হল, তখন আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। তারপর তো বেপাত্তা! আর তাঁকে এখানে দেখিনি। এখন এই দিগন্ত এলেন! প্লিজ, আমার হ’য়ে কাউকে কথা বলতে হবে না। আমাকে নিজের মতো ছেড়ে দিন। এর আগে নবীন আর আমাকে গুলিয়ে ফেলা হয়েছিল, কিন্তু তখনও জানিয়েছিলাম যে, আমরা এক ব্যক্তি নই! প্রতিবার কেউ নতুন নতুন নামে আসবেন, আর তার ফল ভুগতে হবে আমাকে! 
  • lcm | ০৬ মার্চ ২০২৬ ০০:০১549356
  • একবার আমার হয়েছিল... এক গ্যাদারিং-এ একজন আমাকে বললেন - আপনার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগল.... উনি ওনার নাম পরিচয় কিছু বললেন না, আমার সম্বন্ধেও কিছু জিগ্গেস করলেন না ... আমি সামান্য অপ্রস্তুত ... একটা থ্যাংকু বললাম ... উনি আবার বললেন যে আমার সঙ্গে আলাপ করে ওনার ভালো লেগেছে .... এবং এই বলে জিজ্ঞাসু ভঙ্গিতে তাকিয়ে রইলেন... আমি মনে করার চেষ্টা করছি এনার সঙ্গে কবে আলাপ হল... ভাবছি যে নাম জিগ্গেস করব... কিন্তু এনাকে দেখে মনে হচ্ছে তো আমার একে চেনার কথা ... ইনি কি বলতে চাইছেন যে - নাইস টু মিট ইউ... কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছে - নাইস টু নো ইউ... অনেক সময় কথার ফ্লো তে খেয়াল থাকে না, হয়ত সেরকম কিছু .. কিন্তু এনাকে আমি তো চিনতেই পারছি না... উনি এরপর আবার বললেন যে আলাপ করে ভালো লেগেছে... এমনভাবে বললেন যেন আমাকে চেনেন.... এবার আমি বললাম - আপনি যে আমার সঙ্গে আলাপ করেছেন এবং কথোপকথন করেছেন, এবং সেটি আপনার মনে আছে, এবং আপনি যে এখন কয়েকবার সেটি জানালেন, প্রত্যকবার সেটা শুনে আমার ভালো লাগছে ...

    এটা শুনে উনি কেমন একটু আশ্চর্য এবং বিরক্ত হলেন, অন্য একজনের দিকে এগিয়ে গেলেন... 
     
    পরে এক বন্ধু বলল, এনার নাকি এরকম র‌্যান্ডম  লোকজনকে গিয়ে - কিরে কেমন আছিস - বলা স্বভাব, দেখছিলাম তুই কি করে এনাকে সামলাস...
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৬ ২৩:৫০549355
  • দেখুন আজকালপরশু, পক্ষ বিপক্ষ নিচ্ছি না কিন্তু যতদূর জানি গুরুতে আসা লোকজন এম্নিতে নানা বিষয়ে ব্যস্ত থাকে, বরং শ্রীমল্লার যখন কবিতা লিখছিল পারতপক্ষে কেউ তার ক্ষতি করার চেষ্টা করেছে বলে তো দেখিনি। ব্রততী আপনি তো দেখেছেন ট্রোলের উৎপাত তো লেগেই থাকে। সেসব বাদই দিলাম। তাহলে দিগন্ত একটা জিনিস ব্লুন তো গুরুর লোকজন সব কাজ ফেলে খামোখা শ্রীমল্লারের ক্ষতি করতে লাফিয়ে উঠবে কেন? তাকে তো আমরা চিনিই না। আজকালপরশু ব্রততী  দিগন্ত  শ্রীমল্লার দেখুন গুরুর জনতা আপনার ভালো চেয়েই একটু ম্যাচিওরিটি দেখাতে বললেন। এটাকে পজিটিভ্লি নিন।
  • খিক খিক | 2001:67c:e60:c0c:192:42:116:***:*** | ০৫ মার্চ ২০২৬ ২৩:৪০549354
  • আরেকপিস ফেক নামিয়েছে টাইটেলসুদ্ধু নাম দিয়ে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৫ মার্চ ২০২৬ ২৩:৩৩549353
  • প্রবীরজিত  সরকারের  আগে এসেছিলেন nro, তিনিও ভীষণ তিতিবিরক্ত করেছিলেন।
  • Digonto saha | ০৫ মার্চ ২০২৬ ২৩:৩১549352
  • পক্ষ বিপক্ষ নেবো না। শ্রীমল্লারকে শুধু জানিয়ে রাখি, এখানে মাথা উঁচু করে আসুন। নানাজনে নানাকথা বলবে। আপনার যাতে ক্ষতি করা যায় সেই আকাঙ্ক্ষা নিয়ে কেউ কেউ ঝাঁপিয়ে পড়বে আপনার উপরে। ছিঁড়ে খাবে আপনাকে। সাহস রাখুন, অন্য কোনো দিকে মন না দিয়ে যেটা আপনার কাজ শুধু সেটাই করে যান। আরেকটা কথা মনে রাখবেন, যারা আপনার ক্ষতি করতে উদ্যোগী তারা কিন্তু সবসময়ই আপনার কথার কোনো না কোনো ফাঁক খুঁজতে চাইবে। তাই বুঝে কথা বলুন। কাউকে হাতে রাস্তা তুলে দেবেন না। শুনুন, জীবনে যত এগোবেন যত উন্নতি করবেন ততই লড়াই আরো কঠিন হবে। হাল ছেড়ে দেবেন না। লড়াই করতে শিখুন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত