এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan | 2001:999:78c:eca5:18a9:558:fad5:***:*** | ০২ মার্চ ২০২৬ ০৭:০৬549111
  • 4.04
    নিয়েছি,  মনে মনে l
  • বসত করে কয়জনা | 165.225.***.*** | ০২ মার্চ ২০২৬ ০৪:২৫549110
  • আচ্ছা একটা গান শুনুন (ডিসি স্টাইল)!  
  • :|: | 2607:fb90:bd58:1f16:2ce3:41f7:5623:***:*** | ০২ মার্চ ২০২৬ ০৪:০৪549109
  • তিনটে চব্বিশ -- গুরুর নাম নিলেন কই? চণ্ডালের নামেই তো সিদ্ধি লাভ হয়ে গেলো। 
  • Ranjan Roy | ০২ মার্চ ২০২৬ ০৩:২৪549108
  • সরি! 
    পেয়ে গেছি। 
    গুরুর নাম নিতেই। 
  • Ranjan Roy | ০২ মার্চ ২০২৬ ০৩:০৬549107
  • একটু সাহায্য চাই।
    ছত্তিশগড় ও কোলকাতার রকের আড্ডা বা রকবাজির কোলাজ  এরকম নাম দিয়ে টইতে দুটো কিস্তি লিখেছিলাম। বোধফয় এক বছরেরও আগে। খুঁজে পাচ্ছি না। 
     
    \\\কোন সদাশয় চণ্ডাল যদি খুঁজিয়া দেন---
  • Ranjan Roy | ০২ মার্চ ২০২৬ ০১:৫৯549106
  • ঠিক, খামেনেই, খোমেইনি নয়।  খোমেইনি সেই ইসলামিক বিপ্লবের আদি দাদাঠাকুর। অনেক দিন পটল তুলেছেন। 
    এটা মানসিক আলসেমি জনিত ভুল। 
  • Ranjan Roy | ০২ মার্চ ২০২৬ ০১:৫৫549105
  • চতুষ্কোণ
    আপনার কথাটা মনে ধরল।
    একটা বনাম তিনটে,ফের চারটে বনাম সাতটা --- একটা ইনফাইনাইট রিগ্রেসন। 
    নাঃ অন্য কিছু ভাবা উচিত।
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২২:৫২549104
  • ক্লাস নাইন টেন পর্যন্ত এই শক্তিটা ছিলো। করতামও তাই। কোভিড পর্বে রাত জেগে বানানো হ‍্যান্ডমেড মাস্ক পাড়ার পিছনের বস্তিতে দিতে যাওয়া, ঝঞ্ঝাট। যেসব কিলবিলে প্রশ্নগুলো মনযোগ ঘাঁটতে বাধ‍্য করতো তাদের সমাধানে নিজেই মন দেওয়া ---- এই। এখন আর মোটামুটি একটা ক‍্যারিয়ার আর বই ছাড়া কোনোকিছুই ভালো লাগে না।
        আমি যে ক্লান্ত আজি শক্তি উধাও...
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ০১ মার্চ ২০২৬ ২২:৪৭549103
  • "একজন প্রচলিত সিস্টেমের সঙ্গে মানিয়ে গুছিয়ে স্বাভাবিক চলে.... আর একজন অবাধ‍্য অবুঝ বালিকার মতো কেঁদেই চলে, রেগে যায় বা বলে, "আমাকে ছেড়ে দে , আমার যা ইচ্ছে তাই করবো।" তাকে বুঝিয়ে শান্ত করতে  ..."
     
    এর উল্টোটাও আবার করা যায় । সবাই যা করতে বলছে তা করলাম না। বিভিন্ন রাগ, কড়া কথা, ইমোশন্যাল ব্ল্যাকমেলিং ইত্যাদি সত্বেও... একটু ভাবা ও বোঝা দরকার যে দিনের শেষে কোন আপোষটা করা জরুরী, কোনটা নয়। অবশ্য সব্বার পার্স্পেক্টিভ আলাদা, সে তো আছেই।
  • dc | 2402:e280:2141:1e8:9996:8936:ed2d:***:*** | ০১ মার্চ ২০২৬ ২২:৩০549102
  • একটা গান শুনুন, মানে গান না, সাউন্ডট্র‌্যাক। লং ড্রাইভে এটা শুনতে আমার খুব ভাল্লাগে 
     
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২২:২৯549101
  • ওদিকে, আমার মানালি আর অ্যালবার্ট ব্যানার্জীর লেখা পড়লে কেমন মনে হয় এঁদের মধ্যে দুজন করে মানুষ আছেন। একেক সময়ে একেক জন লেখেন। এতে অবশ্য অবাক হবার কিছু নেই। অনেক পার্ট থাকে তো আমাদের ভেতরে। পুরো ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম কনসেপ্টটাই সেই নিয়ে!
     
     
     
     
    কেকে, এটা তো আপনার কি, আমার নিজেরও মনে হয়। একজন প্রচলিত সিস্টেমের সঙ্গে মানিয়ে গুছিয়ে স্বাভাবিক চলে, নর্মাল চাহিদার মধ‍্যে থাকে। আর একজন অবাধ‍্য অবুঝ বালিকার মতো কেঁদেই চলে, রেগে যায় বা বলে, "আমাকে ছেড়ে দে , আমার যা ইচ্ছে তাই করবো।" তাকে বুঝিয়ে শান্ত করতে একটা নিঃশব্দ ঝড় পেরোতে হয় আমাকে। সৌভাগ‍্যবশতঃ আজকাল সে অনেকটা পোষ মেনেছে যা সামাজিক বিড়ম্বনা অনেকটা কমিয়েছে।
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২২:২৬549100
  • হ্যাঁ মানে বাড়ি ছেড়ে বেরুতে পারার মত উত্তেজনা কম বয়সে আর কী হয়!
  • dc | 2402:e280:2141:1e8:9996:8936:ed2d:***:*** | ০১ মার্চ ২০২৬ ২২:২১549099
  • "এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে পাবো" - এটা আমারও ছোটবেলার থেকে মনে হতো। প্রথম চাকরি নিয়ে বেরিয়ে পড়তে পেরে যে কি খুশী হয়েছিলাম! :-) এমনকি এখনও ঘুরতে বেরোতে একইরকম ভালোলাগে। 
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ০১ মার্চ ২০২৬ ২২:১৩549098
  • আমি আবার সারা ছোটবেলা জুড়ে ভাবতাম "কবে বড় হবো! এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে পাবো!" -- শ্রীমল্লারের বন্ধুর কথা পড়ে মনে হলো।

    ওদিকে, আমার মানালি আর অ্যালবার্ট ব্যানার্জীর লেখা পড়লে কেমন মনে হয় এঁদের মধ্যে দুজন করে মানুষ আছেন। একেক সময়ে একেক জন লেখেন। এতে অবশ্য অবাক হবার কিছু নেই। অনেক পার্ট থাকে তো আমাদের ভেতরে। পুরো ইন্টারনাল ফ্যামিলি সিস্টেম কনসেপ্টটাই সেই নিয়ে!
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২২:০৬549097
    • ক্লান্ত পথিক | ০১ মার্চ ২০২৬ ২২:০১
    • দিন গুনছি বুঝলেন। ... একটা দেশের নাগরিকদের যে সরকার ফর নাথিং এভাবে হ্যারাস করতে পারে, ইন্ডিয়ায় না জন্মালে টের পেতাম না।
     
    হুঁ, সত্যিই ক্লান্ত। এ আর পারা যায় না। আমি অবশ্য এই নিয়ে কোন উদ্যোগওঅ নিচ্ছি না, দু'দিন পরপর একটা নতুন ফ্যাচাং, সেই ছোটবেলা থেকে, এক প্রস্থ ভোটার কার্ড হল, তার আগে সিটিজেনশিপ কার্ড বলে একটা বস্তু হত, তারপর আবার ভোটার আইডি নিয়ে নতুন কী সব হল, আধার হল, পাসপোর্ট তো আচ্ছা অন্য কারনে চাইই, যে দেশে থাকি সেখানেও অনিশ্চয়তা বেড়েই চলেছে, সারাক্ষণ যেন মাথার ওপর খাঁড়া। ওদিকে দুনিয়ার যত ঝামেলায় পড়া মানুষের অর্ধেক যেন স্টকহোম সিন্ড্রোমে। যাই হোক, ধন্যবাদ। আর শুভেচ্ছা।
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২২:০৬549096
  • কেননা, কালকে সকালে আমাকেও বেরিয়ে যেতে হবে। নতুন কাজ। ফিরতে ফিরতে সেই সন্ধে-রাত। 
     
     
     
     
    কনগ্র‍্যাচুলেশনস্ শ্রীমল্লার। কর্মজীবনের শুভেচ্ছা আপনাকে। আশাকরি নতুন কিছু শুরু করে এগিয়ে যাবেন আরো।
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২২:০৪549095
  • এত উল্টোপাল্টা তত্ত্বকথা কথা ক্রমাগত নেওয়া চাপ। সেদিন বললেন জমিদারের হুংকার বনাম শীর্ণ হাতে মশাল, ওরকম হয় নাকি? অ্যাস্পিরেশনের জন্য মডেল খোঁজা সে একরকম, পুজোর সময় সো কলড বনেদী বাড়ি দেখার ঢল, যদিও ওটার একটা মজার দিকও আছে, মর্চে পড়া কামান, যে বারান্দায় ঠাকুর চাকর থরহরি কম্পমান হত, সেই বারান্দায় সাবঅল্টার্ন সিকনি। 
     
     
     
     
    না না হুতোবাবু, এটা মানতে পারলাম না। সাংস্কৃতিক সংঘর্ষ ও বিনির্মাণ সেটাই যেটা ভাবধারাকে বদলায়। দুটো আসপেক্টেই লোক কোনোদিন কম পড়েনি। কিন্তু আমাদের মাইন্ডসেটে কোথাও সেই জমিদারি ধারণাটা এখনও জাঁকিয়ে রয়ে গেছে। তাই বোগাস হ‍্যাজ নামানো গর্গ চ‍্যাটার্জীর চেহারা দেখেও আমাদের আভিজাত‍্যের প্রকাশ মনে পড়ে। আবার কোনো বিশ্ববিদ‍্যালয়ের সেমিনারে আদিবাসী কমিউনিটির বক্তাকে দেখে আমরা 'সবই রিজার্ভেশনের দয়া' বলে আলতো টিপ্পনী কাটি। যে বারান্দার প্রতিটা ইঁটে সাব-অল্টার্নের শ্রম লেগে আছে সেখানে যদি দম্ভপূর্ণ কাদা পায়ের ছাপ পড়ে, তবেই জানবো সামাজিক বিনির্মাণ সম্পন্ন হয়েছে। বংশপরম্পরায় শুল্ক আর রক্তচোষা রাজস্ব, ব্রিটিশের তাঁবেদারি (সাদা বাংলায় মুৎসুদ্দি দালাল), বাঈজী লাম্পট‍্য আর এরকমভাবে কাটানো বিষয় নিয়ে রোমান্টিসাইজ করাটা আমার পক্ষে কঠিন। এটা আজকের বেলজিয়াম কাঁচ আর বিলিতি মার্বেলের জন‍্যও সত‍্যি। স্বাভাবিকভাবে কালচারাল ক‍্যাপিটালও ইন্টারজেনেরেশনালি তাদের মধ‍্যে বন্দী হবে। গ্রামসি সাহেবের হেজিমনি থিওরি থেকে আমরা কোনোভাবেই বেরোতে পারছি না। যেকোনো কারণেই হোক, অভিজাত ব‍্যাপারটা আমি ঠিক নিতে পারি না। 'সাবল্টার্ন সিকনির' একটা সাইক্লোন বা টর্নেডোতে এসব দালান প্লাবিত হওয়া উচিত। 
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২২:০২549094
  • ওদিকে ওকলাহোমার নীপা কি আলবার্ট ব্যানার্জি আর দেবাঞ্জন ব্যানার্জিকে এক লোক ভেবেছেন? তা বোধহয় না। দু'জন আলাদা বলেই মনে হয়।
  • ক্লান্ত পথিক | 148.113.***.*** | ০১ মার্চ ২০২৬ ২২:০১549093
  • দিন গুনছি বুঝলেন। ক্যানাডার সিটিজেনশিপ নেওয়ার আগে তিনবছর পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হয়। সামনের বছর দেখি অ্যাপ্লাই করব, প্রসেসিং হতে আরও বছরদুয়েক। ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার হিসেবে মরব না। 
     
    আশা করি হুতোবাবু সমস্যা কাটিয়ে উঠবেন। এসআইআর দুর্বিপাকে দিশেহারা সকলের জন্যই সমবেদনা রইল। একটা দেশের নাগরিকদের যে সরকার ফর নাথিং এভাবে হ্যারাস করতে পারে, ইন্ডিয়ায় না জন্মালে টের পেতাম না।
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২২:০০549092
  • কি আপদ। কোথায় নতুন জায়গায় যাচ্ছে, চেনা পরিচিত গণ্ডীর মায়া কাটিয়ে, উত্তেজনায় টগবগ করবে, তা না।
  • চাটজিপিটি | 118.22.***.*** | ০১ মার্চ ২০২৬ ২১:৫৭549091
  • দেবাঞ্জনের ভার্বাল ডায়রিয়া কি ফুরিয়ে গেল? উইকেন্ড খোরাকের কোটা শেষ?  
  • Srimallar | ০১ মার্চ ২০২৬ ২১:৪৬549090
  • ভাটিয়ালি জমজমাট!... 
     
    যাইহোক, মনের কথা-মুখের ছবি তুলে ধরি। কালকে ভোরে বন্ধু শহর ছাড়ছে। আজকে সেই চায়ের দোকানে (যেখানে দিনের পরে দিন চূড়ান্ত আড্ডা দিয়ে গিয়েছি, বিড়ি-সিগারেট শেষ করেছি গল্প করতে করতে) দেখা করতে এসেছিল বিকেলবেলায়। একটা সময় পরে বাচ্চাদের মতো চোখ লাল ক’রে ফুঁপিয়ে কেঁদে ফেলল, কাঁদতে লাগল। ওর পিঠে হাত দিয়ে ওকে এই ব’লে আশ্বস্ত করলাম— “ধুর বোকা! কেঁদে সমস্যার সমাধান হয়? এত ভাল মাইনের চাকরি পেয়েছিস... কোনও ভয় নেই। আছি তো!” আমারও কি খারাপ লাগছে না? কিন্তু যে  মনখারাপ নিয়ে প’ড়ে থাকব, তারও আমার সময় নেই। কেননা, কালকে সকালে আমাকেও বেরিয়ে যেতে হবে। নতুন কাজ। ফিরতে ফিরতে সেই সন্ধে-রাত। 
     
    রবীন্দ্রনাথই তো লিখেছিলেন, 
    “ওরে ভয় নাই, নাই স্নেহমোহবন্ধন—
             ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা।” 
     
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২১:৪৫549089
  • সে যাগ্গে। বইমেলায় তো গেলেন না, গুরুর বইপত্রও পড়লেন না। গুরুর গল্প পাতায় পাঠ শুনুন ও শোনান, মতামত দিন, ইচ্ছে হলে নিজেও যোগ দিন।
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২১:৪৪549088
    • :|: |  ০১ মার্চ ২০২৬ ২১:১৫
    • একুশটা দশ -- বিশ্ববিদ্যালয় না, মনে হয় মহাবিদ্যালয়। 
     
    হ্যাঁ হ্যাঁ তাই, ঠিক।
     
    • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২১:২৯
    • ...ওই টিপিক‍্যাল কেয়ারিং মানসিকতা। ...
    কেয়ারিং মানসিকতা মানে কী? একটা আফ্রিকার সিংহ পরিবারও তাদের ছানাপোনাদের কেয়ার করে। এইবার সামাজিক ও সাংস্কৃতিক নির্মান থাকে, জীবনযুদ্ধ কতটা নিষ্ঠুর তার ব্যাপার থাকে। চরনতলে বিশাল মরুর লোকজন যেভাবে ছেলেপুলে মানুষ করবে, সুজলা সুফলা শস্যশ্যামলা দেশে তা হবে না। যে দেশে হাই স্কুল পাশ করেও সুখে জীবন কাটানো যায়, সেখানে যেমন হবে, তার সঙ্গে শিক্ষিত বেকারে ভরা দেশের তরিকা আলাদা হবে। যে দেশ কয়েকশো বছর কলোনীর শাসনে ছিল, সেখানে যা হবে, যে দেশ শাসন করেছে তাদের আলাদা হবে। যারা দুই বেলা ষাঁড়ের ডালনা আর তিমি মাছের সুপ খায়, তাদের সঙ্গে সিঙ্গি মাছ আর গাঁদাল পাতা আলাদা হবে। কেয়ার না করলে কী করে হবে?
    আর আশির দশক আবার কি, উনবিংশ শতকেও তো পিলের জ্বর আর পাণ্ডুরোগে ভোগা বাঙালীদের নিয়ে মহামানবেরা হাহাকার করেছেন।
    ভুল বুঝবেন না, এ নিয়ে আমার ব্যক্তিগত স্টেক নেই কিছু। নিজের জীবনে অ্যাড্ভেঞ্চার বলতে নেই ভালৈ করেছি। কিন্তু কেউ সাবধানী জীবন কাটালে কাটাক, গাল দিয়ে কী হবে?

    এত উল্টোপাল্টা তত্ত্বকথা কথা ক্রমাগত নেওয়া চাপ। সেদিন বললেন জমিদারের হুংকার বনাম শীর্ণ হাতে মশাল, ওরকম হয় নাকি? অ্যাস্পিরেশনের জন্য মডেল খোঁজা সে একরকম, পুজোর সময় সো কলড বনেদী বাড়ি দেখার ঢল, যদিও ওটার একটা মজার দিকও আছে, মর্চে পড়া কামান, যে বারান্দায় ঠাকুর চাকর থরহরি কম্পমান হত, সেই বারান্দায় সাবঅল্টার্ন সিকনি। সে যাগ্গে, কিন্তু নানাবিধ আন্দোলন নিয়ে উদ্বেল জনতা কম কবে পড়লো? গোর্কির মা, জামায় চে; ওদিকে সমরেশ মজুমদারের ট্রিলজি, তা যতই বাস্তবচ্যুত হোক, আজও বেস্টসেলার। ওর তুল্য জমিদারের হাঁক দেখান দেখি?
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২১:২৯549087
  • মানালি, আপনি যেমন বিশ্ববিদ্যালয়ে পড়েও অভিভাবকের অনুমতি ও সঙ্গ ছাড়া কোথাও যেতে পারেন না, 
     
     
     
    বলছি তো, ওই টিপিক‍্যাল কেয়ারিং মানসিকতা। এটাই তো সব ঘেঁটে দিলো।
  • PB | 2402:3a80:1cd7:a659:878:5634:1232:***:*** | ০১ মার্চ ২০২৬ ২১:২৫549086
  • SIR অবশ্যই একটি সমস্যা। কিন্তু, গুন্ডামিও একটি সামাজিক সমস্যা। এবং এর প্রভাব সমাজে মিলিত আকারেই পড়ে। সে জন্যই তুলে ধরা।
  • :|: | 2607:fb90:bd58:1f16:2ce3:41f7:5623:***:*** | ০১ মার্চ ২০২৬ ২১:১৫549085
  • একুশটা দশ -- বিশ্ববিদ্যালয় না, মনে হয় মহাবিদ্যালয়। 
    একুশটা তিন -- মোট কথার প্রেক্ষিতে, তারপর? আবার সে তিন চড় দেবে তখন চার .... অনন্ত কাল এইই চলবে? অন্য রকম কিছু ভাবা যায়? 
  • r2h | 165.***.*** | ০১ মার্চ ২০২৬ ২১:১০549084
  • মানালি, আপনি যেমন বিশ্ববিদ্যালয়ে পড়েও অভিভাবকের অনুমতি ও সঙ্গ ছাড়া কোথাও যেতে পারেন না, তেমনি অন্য লোকেদেরও নানান ফ্যাকড়া থাকতে পারে। তো ঐ অগ্নিযুগ টেনে এনে বাঙালী ছেলেদের খোঁচা দেওয়াটা একটু বোরিং হয়ে যাচ্ছে। বাঙালী ছেলেদের তাদের নিজেদের মত থাকতে দিন না, কী আর করা যাবে।

    এসআইআরে নাম ওঠা নিয়ে কথা হচ্ছে, সে প্রসঙ্গে জানাই, আমার নাম ওঠেনি সপরিবারে। গেল আরকি।
  • Manali Moulik | ০১ মার্চ ২০২৬ ২১:০৩549083
  • উচ্চশিক্ষিত রেসিট‍্যান্স। হা হা। একটা প্রচলিত ধারণা আছে, লেখাপড়ায় ভালো বা শিক্ষিত ভালোমানুষ মানেই সাতচড়ে রা করবে না। পড়েছিলাম কোথায় যেন, প্রেসিডেন্সির একজন গোল্ড মেডেলিষ্ট ছাত্রের কথা, এমজি রোডে দুজন ফ‍্যাসিষ্ট লুম্পেনকে ধরে পিটিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ‍্যালয়ের এম এ প্রথম শ্রেণীতে প্রথম এক ছাত্র কোনো মিছিলে মেয়েদের সম্ভ্রম লুন্ঠনকারী কয়েকটা বজ্জাতকে ধরাশায়ী করে দিয়েছিলেন। চন্দ্রশেখর আজাদ বা কানাইলাল দত্তের কথা তো অবিস্মরণীয়। আমি ব‍্যক্তিগতভাবে মনে করি মিনিমান রেসিট‍্যান্স কখনই গুন্ডামির পর্যায়ে পড়ে না। রুচিবোধসম্পন্ন ও উচ্চশিক্ষিত মানেই দুর্বল নয়। আত্মরক্ষায় সবাইকে সমর্থ হতে মিনিমাম শারীরিক চর্চা রাখাটা দরকার। স্বাধীনতা পূর্ব কালের অনুশীলন বা যুগান্তর সমিতি, ব‍্যারিষ্টার পি মিত্রের আখড়া, বা স্বাধীনতার পরেও ছাত্র-ছাত্রীদের ব‍্যায়ামাগার, শরীরচর্চা ক্লাবগুলো বেষ্ট ছিলো। আশির দশকের মাঝামাঝি থেকে এলো ফিনফিনে রোগা আর গালভরা ডায়ালগ দেওয়া আঁতেল ট্রেন্ড, তাছাড়া জীবন-জীবিকাও হয়ে গেলো দুর্লভ।শরীরচর্চা ও সাহসিকতার প্রকাশ জিনিসটাই উঠে গেলো। আমি বোধহয় আগেও বলেছি এটা, বাঙালী ছেলেদের মধ‍্যে যেটা দেখি এখন ভীষণ ভীষণ ব‍্যক্তিত্বের অভাব। বিয়ের আগে মাম্মাজ্ বয়, ঘন্টায় কুড়িবার আপডেট দেওয়া, ক‍্যারিয়ারে একগাঁতের কর্পোরেট, নিজের স্বার্থের বাইরে বোঝে না আর বিয়ের পরে সেই পটানোর চেষ্টা বা বৌ-কেন্দ্রিক ব‍্যালান্সড্ পার্সোনালিটি। সমাজ-রাজনৈতিক পারস্পেকটিভটা স্বাভাবিকভাবে লুম্পেনদের তীর্থক্ষেত্র হয়ে গেছে। মোট কথা, আমাকে দুটো চড় দিলে আমিও তোমায় তিনটি চড় দেবো। ক্লিয়ার ইকোয়‍্যাশন।
  • PB | 2402:3a80:1cd7:b093:878:5634:1232:***:*** | ০১ মার্চ ২০২৬ ২০:৩৩549082
  • বুদ্বিজীবি শ্রেণী দিয়ে ভোট করান যায় না। ঠিক।
     
    কিন্তু ভোটে জিতে ওই সব গুন্ডা মস্তান, সবার আগে বুদ্ধিজীবি শ্রেণীর বাড়ির মেয়ের গায়েই হাত দেবে। সেজন্য নিজেকে আত্মরক্ষা করার মত নুন্যতম শক্তি রাখা প্রয়োজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত