এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 134.238.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩০548780
    • aranya | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯
    • ... ধার্মিক রা নাস্তিক দের বেশী অপছন্দ করে, অন্য ধর্মাবলম্বীদের চেয়ে , এমনটা মনে হয় 
     
    হ্যাঁ, আমারও তাই...
  • aranya | 2601:84:4600:5410:5482:8e7c:d83:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯548779
  • 'একবার ওখানে বিফের কি একটা অর্ডার দেওয়াতে একজন খুব বিরক্ত হয়েছিলেন - কলকাতার হিন্দুরা গরু খায় - এই বলে'
    - ধার্মিক রা নাস্তিক দের বেশী অপছন্দ করে, অন্য ধর্মাবলম্বীদের চেয়ে , এমনটা মনে হয় 
  • r2h | 134.238.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৯548778
  • ওদিকে ক্লাস এইটের পাঠ্যবইয়ে আদাব গল্পে কুত্তার বাচ্চা আর ঢ্যামনামো শব্দ নিয়ে গোল বেঁধেছে।
    কিন্তু আদাব আমাদের সময়ও পাঠ্যবইয়ে ছিল - গল্প সংকলনে বোধহয়। তখন এই শব্দদুটি পাইনি, পেলে মনে থাকতো, কিছু চর্চা হত নিশ্চয়। এমনিতেও কলকাতা আসার আগে পর্যন্ত ঢ্যামনামো শব্দটার সঙ্গে পরিচয় হয়নি বলেই মনে হয়।
    স্কুলের পাঠ্যবইয়ে তো সাধারনত একটু সম্পাদনা করে শিশুতোষ করে তোলা হয়।
    নাকি ছিল, মনে পড়ছে না?

    উচিত অনুচিত, ভালো মন্দ নিয়ে কোন বক্তব্য নেই।
  • r2h | 134.238.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩548777
    • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩
    • ...  বেশকিছু সংখ্যক মানুষের মনে এর একটা ভিত আগে থেকেই প্রস্তুত ছিল। তবেই এটা সম্ভব হয়েছে। 
       
    হ্যাঁ সে তো বটেই।

    অন্য ধর্ম, ধর্মউদাসীন, নাস্তিক - এদের প্রতি ধার্মিকদের দৃষ্টিভঙ্গী নানান রকম। নিউ জার্সিতে পুরনো পাড়ায় একটা ডানকিন ডোনাট ছিল, তাতে কর্মচারীরা বাংলাদেশের, মুসলিম। ওঁদের সঙ্গে দোকানের বাইরেও সামাজিক পরিচয়, দেখা সাক্ষাৎ ছিল, ছোট শহর। একবার ওখানে বিফের কি একটা অর্ডার দেওয়াতে একজন খুব বিরক্ত হয়েছিলেন - কলকাতার হিন্দুরা গরু খায় - এই বলে।
    আবার কানেটিকাটে একটা বাংলাদেশের গোষ্ঠীর সঙ্গে আমাদের খুব আসা যাওয়া ছিল সবাইই মোটামুটি ধর্মভীরু মুসলিম। আমরা আছি বলে, শুধু ঐ কারনেই, ওঁরা ওঁদের নেমন্তন্নগুলিতে কোন রকম বিফের পদ রাখতেন না। ঐ দেখে আমিও সংকোচবশত কখনো বলিনি যে ঐ নিয়ে আমার কোন মাথাব্যথা বা ছুৎমার্গ নেই।
     
    • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬
    • ... আমিষ খেলে কেমন একটা করে তাকায় লোকজন। ... এখন এরাই মেইনস্ট্রিম।
     
    সত্যিই, দিনে দিনে এইসব বেড়েই চলেছে।
  • . | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৬548776
  • হুমায়ুন আজাদ খুন হলেন কেমন করে? @মানালি
  • বক্তব্য | 165.225.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭548775
    • < | 51.222.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪
    • ধর্ম কি করে টুল হবে? টুল তো বিজ্ঞান। ধর্ম, ক্যাপিটালিজম, কমিউনিজম এইগুলো হচ্ছে আইডিওলজি যা মানুষ মারতে প্রণোদিত করে। 
     
    ইসে, বক্তব্য ছিল এই যে এই সব আইডিওলজি নামক  টুল মানুষকে অন্য প্রানীদের থেকে আলাদা করার অন্যতম প্রধান উপাদান! অন্য পশুরা সাধারণ্ত এক গ্রুপে ১৫০-২৫০ র বেশী থাকে না! আইডিওলজি নামক টুলে কোটি কোটি লোক গ্রুপায়িত হতে পারে!   
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৩548774
  • একটা পরিসংখ্যান দেখলাম, ঠিক ভুল সার্চ করে দেখিনি, কেউ দেখলে বলবেন-  পাকিস্তানেও নাকি জামাত এত আসন পায়না নির্বাচনে যত আসন বাংলাদেশে এবার পেয়েছে। আর আরএসএস অবশ্যই এপারের জামাত।
     
    আমার দুটো জিনিস মনে হয়, এক,  বেশকিছু সংখ্যক মানুষের মনে এর একটা ভিত আগে থেকেই প্রস্তুত ছিল। তবেই এটা সম্ভব হয়েছে। 
     
    দুই, এগুলো ইন্টারন্যাশনাল লেভেল থেকে ফান্ডিং করে করা হচ্ছে গোটা ভারতীয় উপমহাদেশকে ডিস্টবেলাইজড করে রাখার জন্য। যাতে এরা বাজার হয়েই থাকে, বাজার নিয়ন্ত্রকের জায়গায় কোনোদিন যেতে না পারে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬548773
  • এখন তো বেনারস বা অযোধ্যা যাওয়ার ট্রেনে কেউ আমিষ খেলে কেমন একটা করে তাকায় লোকজন। আগে এইসব ধর্মান্ধ লোকজনদের নিয়েই উল্টে খিল্লি হতো, নীচে র2হ যেরকম বললেন। এখন এরাই মেইনস্ট্রিম।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৪548772
  • যেহেতু এই রাষ্ট্র গুলো প্রশাসনিক দিক থেকে প্রায় ফেলিওর তাই এই ব্যর্থতা ঢাকা দিতেই এরা ধর্মের তাস খেলে আরো বেশি করে। দেশের প্রশাসনিক ব্যর্থতার সমালোচনা করা তখন ধর্ম বিরোধিতা এবং দেশদ্রোহিতার সমান হয়ে যায়। জনগণ কে লাইনে রাখা যায় বেশ একটা চুষিকাঠি ধরিয়ে। 
  • aranya | 2601:84:4600:5410:5482:8e7c:d83:***:*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৫548771
  • সবই মানুষের কল্পনা - রাম , আল্লা ইঃ প্রঃ 
    অথচ তাই নিয়ে কি ভয়াবহ অবস্থা - বিজেপি, আরএসএস, জামাত, হেফাজতে ইসলাম ..
  • Manali Moulik | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৪548770
  • ইদানীং প্রশ্ন শুনি,  "ভারতের মানুষের অন্তরের সঙ্গে গেঁথে যাওয়া রাম নিয়ে আপনাদের কী সমস‍্যা?"
    অথবা, "দিনে পাঁচবার মাইকে আজানের সময়ে কোথায় থাকেন?"
    আরে বাবা, আমি কফি খেতে ভালোবাসি না মানে এটা নয় যে আমি চা খেতে খুব ভালোবাসি। হতে পারে আমি ক‍্যাফিনযুক্ত কোনো পানীয়ই ভালোবাসি না। এই এক জিনিসের প্রতিবাদ করে ওপারে শামসুর রহমান নিগৃহীত হয়েছেন, হুমায়ুন আজাদ নিহত হয়েছেন। এখন Competitive communalism যদি চালাতে হয় তবে উভয় পক্ষেরই সমান ক্ষতি। তবে তথাকথিত বুদ্ধিজীবীরা পথে নেমে 'হিন্দু মুসলিম ভাই ভাই' বলে চেঁচালেও কিছু হবে না। এটা একটা 'ফুটেজ-ফেটিশ'  আসল সময়ে কেউ থাকে না। সমস‍্যা হলো ইয়ং জেনারেশন গুলিয়ে যাচ্ছে। সম্ভবত বলেছিলাম, আমার এক IEM এর সহপাঠী বিশ্বাস করে দুটো জেন্ডারের নির্দিষ্ট কাজ আলাদা আলাদা করা আছে। মেয়েরা সবেতে ঢুকছে এটা বিজনেস ছাড়া কিছুই নয়।তো এটা একটা গ্লোবাল অ‍্যান্ড জেনেরেশনাল ক্রাইসিস। 
     
    "মসজিদ পানে ছুটিলেন মিঞা, মন্দির পানে হিন্দু
    আকাশে উঠিলো চির জিজ্ঞাসা ; করুণ চন্দ্রবিন্দু।"
    মুক্তচিন্তার মানুষরা বাধ‍্য হবেন নিজেদের ভাবধারা লুকিয়ে রাখতে অথবা হতাশায় নিমজ্জিত হতে।
  • r2h | 134.238.***.*** | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০১548769
  • খুবই গোলমেলে ব্যাপার। কর্ণাটক তো মোটের ওপর বেশ সহাবস্থানমূলক বলে মনে হয়, জানি, যেটুকু দেখেছিও। স্থানীয় মানুষদের ওসব নিয়ে তত মাথা ঘামাতে দেখিনি, যে যার মত।
    কিন্তু বাইরে থেকে যাওয়া লোকেদের খুবই আপত্তি। সেদিন একজন বলছেন লুরুতে নাকি আজানের শব্দে ঘুম ভাঙে সে খুব অসুবিধাজনক। 'ওরা' ... ইত্যাদি।

    আমি লুরুতে যে পাড়ায় থাকতাম, কানের গোড়ায় একটা মন্দির ছিল, আর একটু দূরে মসজিদ। সময়ে সময়ে আজান হত, সময়ে সময়ে মন্দিরের গান বাজনা।

    কিন্তু লুরুতে এখন যাদের সংখ্যাধিক্য, তারা এসবে অভ্যস্ত না, তো, শিগ্গিরি এসব পাল্টাবেও। ধর্মীয় গোঁড়ামির পরেও সহাবস্থান হতে পারে, সেসব ধারনা উঠে যাচ্ছে।
  • r2h | 134.238.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫548768
    • dc |  ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮
    • ... ভাবতেও পারতাম না একটা মসজিদের জায়গায় একটা মন্দির বানানোর জন্য লাখ লাখ লোক নিজেদের কাজ ফেলে ছুটে আসতে পারে...
     
    হ্যা, এটা অভাবনীয় ছিল। দক্ষিন ভারত বেড়াতে গিয়ে রাম ইঁট বোঝাই করসেবার গরুর গাড়ি দেখে মনে হয়েছিল কী খোরাক। আমি তখন ছোটই, কিন্তু বড়দের মোটের ওপর পশ্চাৎপর এজেন্ডা নিয়ে হাসাহাসি করতেই দেখেছি।
    তারপর তো এই।
  • বক্তব্য | 165.225.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৭548767
  • --- জেনারালি অ্যাক্সেপটেড ঈশ্বর
     
    তার লিষ্টির জন্যেই একটা টই খোলা হয়েছে! তার পরেও যদি একটা হোলিষ্টিক টাইপ লিষ্টি বানিয়ে তিন চাট্টের ব্রড ক্যাটেগরির মধ্যেই বেঁধে ফেলতে পারেন, সেখানেও রেহাই নেই! কথা তো আপনাকে ব্যক্তিমানুষের সাথেই বলতে হবে! তারা সব পাঁকাল মাছ! 
     
    আর গোষ্ঠীমানুষের সঙ্গে এই বিতর্কে যেতে গেলে স্যম হ্যারিসের মত সঙ্গে বডিগার্ড  রাখতে হবে!  আর, মূল উদ্দেশ্য যদি অন্য কাজ করা হয় তবে তো এই নিয়ে নিজের স্ট্যান্ড জানাতে গেলে প্রথমেই একদল লোক আপনার উল্টোদিকে চলে গেল! 
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:d000::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৭548766
  • রমিত, একমত। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৪548765
  • যদি কংগ্রেস সফট হিন্দুত্বর দিকে না গিয়ে ঠিকমতো আদবানি আর অটলকে মোকাবিলা করতো, তাহলে হয়তো এতোটা খারাপ অবস্থা হতো না।
     
    কংগ্রেস সব সময় দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করে। নরম হিন্দুত্ব দিয়ে কখনই গরম হিন্দুত্বকে হারানো যায় বলে আমার মনে হয়না। 
  • dc | 2a02:26f7:d6cc:680d:0:f000::***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১548764
  • হ্যাঁ অ্যাগনস্টিক কথাটা মাথায় ছিল, তাও নাস্তিক টার্মটাই ব্যাবহার করলাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩০548763
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২
     
    খুবই আনফরচুনেটলি উত্তর ভারতের সমাজ জীবনের প্রতি স্টেজে এই ব্যাপারটা ঢুকে গেছে। অসম্ভব খারাপ লাগে। দক্ষিণ ভারত তো এমনিতেই খুবই রিলিজিয়াস ও কনজারভেটিভ। আমার অল্প যা দেখা তাতে মনে হয়েছে উত্তর ভারতের কিছু লোকের মধ্যে না বুঝে ধর্ম ধর্ম করে বাড়াবাড়ির একটা ট্রেন্ড হয়েছে যেটাকে ধর্মান্ধতা বলা যায়, আর দক্ষিণ ভারতকে সেক্ষেত্রে ধর্মভীরু বলা হয়তো সঠিক হবে। ঠিক বোঝাতে পারলাম কিনা জানিনা।
     
    মিরাট মেট্রো সবে উদ্বোধন হয়েছে, উঠে ভিড়ের মধ্যে সবাই দেখি 'জ্যায় শি রাম' করছে। 2014 র আগে চাড্ডিরা এইসব চাড্ডিত্ব নিজেদের মধ্যে লুকিয়ে রাখত। নিজেরা যে নির্বোধ হতে পারে সেটা ভেবে হয়তো লজ্জা পেত। এখন ব্যাপারটা গর্বের বিষয় হয়ে গেছে। অপর জন নির্লজ্জ ও নির্বোধ নয় সেটা অপরের সমস্যা। সব সোসাইটি গুলোর মধ্যেও এসবের বাড়বাড়ন্ত। সোসাইটির মধ্যেই বড়ো বড়ো মন্দির বানাচ্ছে, জোরসে স্পিকার বাজিয়ে চালিশা পাঠ হচ্ছে। অন্যের সমস্যাকে আমল না দেওয়া ও নিজের উগ্র ধর্ম বিশ্বাসকে জোর করে অন্যদের ওপর চাপিয়ে দেওয়াটাই এখন কুল।
  • @বক্তব্য | 103.87.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৫548762
  • এগনস্টিক বলতে চাইছেন মনে হয় 
  • dc | 2402:e280:2141:1e8:258a:9955:c3c8:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২১548761
  • আমি ঈশ্বর বলতে কনসেনসাস বা জেনারালি অ্যাক্সেপটেড ঈশ্বরের কথা বলেছি, কারুর পার্সোনাল ঈশ্বরের কথা বলিনি। 
  • বক্তব্য | 165.225.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১১548760
  • স্কেপটিক টা বুঝলুম, আমি কিছুদিন সেরকম দাবীও করতাম নিজের ব্যাপারে! তারপরে ভেবে দেখলুম, এক এক জনের এক একরকম কথাবার্তা! সুতরাং, ঈশ্বর সম্পর্কে স্ট্যান্ড নিয়েছি - কিছুই জানি না! যার সঙ্গে কথা হচ্ছে সে তার ঈশ্বর বা ঈশ্বরীর ব্যাপার্টা ব্যাখা করলে আমার কিছু বক্তব্য থাকলেও থাকতে পারে! 
    আর, স্কেপটিক ও নাস্তিক বোধহয় একস্ঙ্গে হওয়া যাবে না! 
  • dc | 2402:e280:2141:1e8:258a:9955:c3c8:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২548759
  • অর্থাত কিনা, যদি ফ্যাক্ট পাল্টায়, তো আমি আমার মত পাল্টাবো। আপনি কি করেন, স্যার? :-)
  • dc | 2402:e280:2141:1e8:258a:9955:c3c8:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৯548758
  • বক্তব্য, অন্যদের কথা জানিনা, তবে আমি নিজে মূলত নাস্তিক আর স্কেপটিক। তার মানে হলো, যতোক্ষন না ঈশ্বর এর সর্বসম্মত প্রুফ পাওয়া যাচ্ছে, ততোক্ষন আমি ঈশ্বর এর কনসেপ্টে বিশ্বাস করি না। এবার যদি কেউ এসে পৃথিবীবাসীকে বলে এই যে আমি ঈশ্বর, আমি অল পাওয়ারফুল, তার প্রমান হিসেবে এই দ্যাখো, তোমাদের লোকাল সুপারক্লাস্টারে ফিজিক্স একটু পাল্টে দিচ্ছি, এখন থেকে চারটের বদলে তিনটে ফোর্স থাকবে, বা দুটো ফাইন টিউন কনস্ট্যান্টের ভ্যালু একটু পাল্টে দিলাম, আর হ্যাঁ, এই সেক্টরটায় আরেকটা স্পেসলাইক ডাইমেনশান অ্যাড করে দিচ্ছি, তোমরা আরও চরে খাও, এরকম কোন প্রুফ দিলে আমি অবশ্যই ঈশ্বরকে মেনে নেবো। 
  • < | 51.222.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪548757
  • ধর্ম কি করে টুল হবে? টুল তো বিজ্ঞান। ধর্ম, ক্যাপিটালিজম, কমিউনিজম এইগুলো হচ্ছে আইডিওলজি যা মানুষ মারতে প্রণোদিত করে। বিজ্ঞান স্রেফ ফরমুলা মতন টুল বানিয়ে দেয়। ম্যানহ্যাটান প্রজেক্টের ফিজিসিস্টদের তো ওয়ার ক্রিমিন্যাল বলে প্রসিকিউট করা যায় না, করতে হলে হ্যারি ট্রুম্যানকে ধরো।
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫২548756
  • " চোখের সামনে দেখলাম চাড্ডিগিরি বাড়তেই থাকল। "
     
    হ্যাঁ, আমি অত্যন্ত হতাশ হলাম দেখে যে এই বছর  'মাস্টার শেফ ইন্ডিয়া'র মত একটা প্রোগ্রামেও প্রতিযোগীদের একেকটা মিস্ট্রি বক্স দেওয়া হলো যার কোনোটার নাম 'জয় শ্রী কৃষ্ণা', কোনোটা 'হর হর মহাদেভ', কোনোটা 'জয় মাতা দী'। রান্না শুরু করার আগে প্রতিযোগীরা হাত মুঠো করে চিৎকার করছেন "বোলো বোলো রাজা রামচন্দ্র কী জ্যায়"! মন খারাপ হয়ে যায় খুবই।
  • dc | 2402:e280:2141:1e8:258a:9955:c3c8:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫১548755
  • রমিত, হতে পারে। তবে আমার মনে হয় ১৯৯২ তে আরেসেস, ভিএইচপি, শিবসেনা ইত্যাদিরা নিজেদের আসল শক্তি দেখাতে পেরেছিল। তবে হ্যাঁ, তার পরেও যদি কংগ্রেস সফট হিন্দুত্বর দিকে না গিয়ে ঠিকমতো আদবানি আর অটলকে মোকাবিলা করতো, তাহলে হয়তো এতোটা খারাপ অবস্থা হতো না। অটল, আদবানি, উমা ভারতি, বাল ঠাকরেদের ইমিডিয়েট অ্যারেস্ট করে অন্তত পাঁচ বছর জেলে পুরে রাখলে অন্যরকম হতো। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০548754
  • @ডিসি,  ওই সময় একটা বাড়াবাড়ি হয়েছিল নিশ্চিত, আমার মতে এমনকি ২০০৯-১০ অব্দিও খুব খারাপ পথে যাচ্ছিল বলে মনে হত না। তারপর থেকে ডিটোরিয়েট করতে করতে ২০১৪ একটা জলবিভাজিকা মুহূর্ত। সেখান থেকে পুরোই ডাউনহিল। 
  • aranya | 2601:84:4600:5410:5482:8e7c:d83:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬548753
  • ১৯৯২ - বাবরি মসজিদ ধ্বংস 
    ২০০২ - গুজরাত দাংগা 
    দুটো ই বিজেপি, আরএসএস কে প্রচুর সাহায্য করেছে 
  • বক্তব্য | 165.225.***.*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১548752
  • একটু বিপরীতমুখী বক্তব্যই রেখে যাই! 
     
    এই যে আপনারা নিজেদের নাস্তিক দাবী করেন, নাস্তিক মানে তো যে ঈশ্বর মানে না! তো, আপ্নারা যদি সেটি না মানেন, তার আর্থ আপ্নেরা জানেন ঈশ্বর কি বস্তু!  আমি তো ঈশ্বর কি বস্তু তাইই বুঝলুম না, নাস্তিক দাবী করব কি নিজেকে.
    [ডিঃ একদা এমন করতুম যদিও]! 
    এবার আপ্নেরা বলবেন, এসব তো কথা ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছো দেশে বিদেশে কত হাজার হাজার লোক ধর্মের জন্যে মরছে, তারপরেও যত ফালতু কথা! 
    তা ইসে, ধর্মের চাষে লোক মরছে সে তো বিজ্ঞানের চাষে কম কি মরছে! এমনকি আপ্নাদিগের প্রিয় সাহিত্যের চাষেও কি গুচ্ছ লোক মরেনি? 
    সর্বত্রই লোক মরছে  resource constrain য়ের জন্যে, কেবল মারার জন্যে যখন যা হাতিয়ার তা ব্যবহার করা হচ্ছে - কেবল Gun, Germs & Steel য়েই আটকে না থেকে, ধর্ম এমনই এক টুল! 
    এবার বলুন, হ্যাঁ, কিন্তু সবচেয়ে effective ক্ষতিকারক টুল, তাই তার অপসারণ চাই!  
    সে যে কেন একেবারেই অসম্ভব  তার মৎকৃত ব্যাখা দিতে যা টেইম লাগে তাতে সুহাসিনী প্মেটম পুরোটা পড়া হয়ে যায়। তাছাড়া তার আগে চেতনা সংক্রান্ত আলোচনাগুলোও করার আছে, আর তার জন্যে কমলকুমার গল্পসমগ্র পুরোটা পড়া উচিত! laugh
  • dc | 2402:e280:2141:1e8:59e4:9ad9:e3ac:***:*** | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮548751
  • "দেশটা ধীরে হলেও একটা আধুনিক ধর্মনিরপেক্ষ ধরনের দিকে চোখ রেখে এগোচ্ছিল বলে মনে হয়। অনেক খানি পিছিয়ে গেল আরকি"
     
    আমিও যখন ইস্কুলে পড়তাম তখন মনে হতো আস্তে আস্তে ধর্ম, কুসংস্কার, জাতপাত ইত্যাদি কমছে, মেয়েরা ছেলেদের সাথে সমানে সমানে এগিয়ে আসছে। আমাদের বন্ধুদের মধ্যে সেরকম একটা ধারনা তৈরি হচ্ছিল। কিন্তু ১৯৯২ সালের ডিসেম্বর, তখন আমি কলেজে পড়তে শুরু করেছি, একটা বিরাট বড়ো ধাক্কা খেয়েছিলাম। ইন ফ্যাক্ট সেই বছর প্রায় পুরোটাই অবাক হয়ে দেখেছিলাম সামান্য একটা মসজিদের জন্য কিভাবে দেশজুড়ে বিতর্ক শুরু হলো - ভাবতেও পারতাম না একটা মসজিদের জায়গায় একটা মন্দির বানানোর জন্য লাখ লাখ লোক নিজেদের কাজ ফেলে ছুটে আসতে পারে। সেই সময়ে আদবানি আর অটল বাজপেয়ীকে অসম্ভব ঘৃনা করতাম। তবে তারপর অবশ্য আরও বড়ো হলাম, আরেসেস সম্বন্ধে জানলাম। আর চোখের সামনে দেখলাম চাড্ডিগিরি বাড়তেই থাকল। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত