এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৬548690
  • আহা বিবাগী হবেন কেন আসলে ওই গোল মতো পাত্র []তা ভিখারি দের  খাবার পাত্র 
    লা উল্টিমা সিনা" (দ্য লাস্ট সাপার) প্যারোডি
    ডাডাবাদ, পরাবাস্তববাদ… - লুই বুনুয়েল ও তাঁর চলচ্চিত্র
    শুভদীপ ঘোষ
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩548689
  • স্কিলেটে গ্রিল ভালো করা যায়। রোজকার কোনো মেনুর জন‍্য ফ্রাইং প‍্যানই ঠিক আছে। আমার আর জিঞ্জার চিকেন আর প‍্যান কেকটা শিখে ওঠা হচ্ছে না। রোজ ইউনি যেতে হচ্ছে, প্রেজেন্টেশন, পড়া মিলিয়ে তুমুল চাপে চেপ্টে গেছি।
  • :|: | 2607:fb90:bd98:507c:8dc2:5cc3:a0ec:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫548688
  • রান্নার বাসনে পোয়েটিক ছাড় দিলেও মনে রাখবেন স্বাদে কোনও ছাড় নাই। 
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৭548687
  • হুঁ, ও একজ্যাক্ট না হলেও হবে। কিছুটা পোয়েটিক লাইসেন্স জনিত ছাড় দেওয়া চলে :-)
  • ar | .***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬548686
  • কানা উঁচু তাওয়া!!
  • r2h | 134.238.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯548685
    • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১
    • ... গোলগোটিয়ার কেসটায় দৃষ্টি আকর্ষণ করতে... 
     
    ও আচ্ছা।
  • r2h | 134.238.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৮548684
  • ওয়েলকামঃ)
    তাওয়া যদিও একটু গর্ত মত, কিন্তু ঐ আরকি। এক কথায় বোঝানো মুশকিল, দু'চার কথা বলতেই হবে!
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৪548683
  • এইটা বেশ শোনাচ্ছে! থ্যাংকু হুতো।
  • r2h | 134.238.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২548682
  • কানা তোলা ভারি লোহার তাওয়া বললে চলে?
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২548681
  • মানালি,
    ধন্যবাদ। কিন্তু এই রকম 'লেখ্য' ও খটোমটো বাংলা চাইছিলাম না। কথ্য বাংলা জিজ্ঞেস করছিলাম।
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮548680
  • ফ‍্যারাও তুতেনখামেন অথবা আখেনআটেনের  বিধবা রানী হিট্টাইট রাজা  Suppiluliumus I কে চিঠি লিখেছিলেন যে তিনি স্বামীহীন, ভবিষ‍্যতে সন্তান প্রাপ্তির সম্ভবনা নেই কিন্তু সুপ্পিলুলিউমাসের তো প্রচুর ছেলেপুলে, কোনো একজনকে উনি তার স্বামী হিসাবে প্রেরণ করুন। সেই হবে পরবর্তী ফ‍্যারাও !!!! ভাবা যায়!!! 
     
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩548679
    • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০548677
    • স্কিলেটের বাংলা কী? কেউ প্লীজ বলবেন? 
    • বিশেষ-প্রক্রিয়ার গঠিত সমতল রন্ধনপাত্র।
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১548678
  • মানালি কি আলবার্টবাবুর লেখা বই হওয়া বিষয়ে আমাকে ট্যাগ করলেন?
     
     
     
     
     
    না না হুতোদা।   আপনাকে গোলগোটিয়ার কেসটায় দৃষ্টি আকর্ষণ করতে ট‍্যাগ করেছিলাম। 
  • kk | 2607:fb91:4c1f:10de:7cc4:c196:5bb9:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০548677
  • স্কিলেটের বাংলা কী? কেউ প্লীজ বলবেন?
  • r2h | 134.238.***.*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫548676
    • Manali Moulik | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১
    • ...এগুলোর একটা বই বেরোলে অঙ্কে আমার মতো অগার বুঝতে সুবিধে হয়।
      ও হ‍্যাঁ, @হুতোদা  @রমিতদা 
     
    মানালি কি আলবার্টবাবুর লেখা বই হওয়া বিষয়ে আমাকে ট্যাগ করলেন? আমি নিতান্ত ঠিকে রোবট, ছোটখাটো মতামত দেওয়ার এক্তিয়ার আছে, লেখাপত্র মনে ধরলে খুলিগুহা পর্যন্ত বার্তাবহন করতে পারি।
    তবে এগুলি আমার মনে ধরেনি, বরং ভাটে এই দীর্ঘ ও দুর্বোধ্য জিনিসপত্র দেখে নিরতিশয় বিরক্ত হচ্ছি, বিবাগী হয়ে যাওয়ার চিন্তা মাথায় আসছে।

    তবে এইসব বিজ্ঞান, অংক - এসব বিষয়ে কথা বলার হকদার হল যদুবাবু, প্যালারাম - এরা। এই বিষয়ে এদের কথার ওজন আছে। আর রমিত তো অলরাউণ্ডার, রমিতকে ডাকাও ঠিক আছে।
     
    নাকি গলগোটিয়ার রোবো কুকুর প্রসঙ্গে? ও আচ্ছা, হ্যাঁ, মানে কী অবস্থা, বাপ মায়েরা টাকা পয়সা খরচ করে ওসব জায়গায় ছেলেমেয়েদের পড়তে পাঠায়, দুঃখজনক। 
     
     
     
    সত্যি পাশে অভিষেক বন্দ্যো দাঁড়িয়ে? ইশ কী খোরাক, এ পুরো যা তা!
     
     
    • কৌতূহলী | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০
    • ভাষা দিবস নিয়ে আজকে বিপ্লব রহমানবাবু লিখেছেন তো
     
    ও হ্যাঁ, পড়লাম। সুমন সেনগুপ্তও বুবুভা লিখেছেন দেখলাম।
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৩548675
  • @albert banerjee সেটাই।
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭548674
  • পশ্চিমের বিরুদ্ধে কন্ঠস্বর ভালো কথা কিন্তু নীতি পুলিশ গিরি ? আরে কে কি খাবে কে কি পরবে কার সাথে থাকবে কার বাবার কি? 
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬548673
  • হ‍্যাঁ। অনেকে বলে থাকেন খোমেইনি পশ্চিমের বিরুদ্ধে কন্ঠস্বর, কিন্তু অভ‍্যন্তরীণ নীতি, ধর্মকেন্দ্রিক আচার আচরণ অতি অসহ‍‍্য।
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪২548672
  • দুটোই বলদা পাগল 
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১548671
  • খোমেইনিকে জাস্ট সহ্য করা যায় না অবশ্য ট্রাম্প ও একই 
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫548670
  • ট‍্র্রাম্পদাদু হুমকি দিয়েছে প্রয়োজনে ইরানের খোমেইনির ওপর হাভানা সিনড্রোম অ‍্যাপ্লাই করবে। যেটা করে মাদুরোকে ধরে নিয়ে গেসলো।
  • albert banerjee | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২২548669
  • AI কিখুব বাজে কবিতা লেখে যার নাম করা হয়েছে তার থেকেও বাজে। 
     
    এ্যাইস্লপের ভাঙাচেতনা অন্তঃস্রোত

    আইস্লিপ স্লিপ আই, স্লিপাই স্লিপআই?
    স্লিপআই আইস্লিপ, আইস্লিপ আই?
    চোখচুল বালিশে, চুলচেরা বিশ্লেষণ,
    মগজস্রোতে ভাসে স্বপ্ন বিভীষণ!

    ফ্রয়েডীয় স্লিপঅফ টুইটারক্ষত স্ট্যাটাস,
    লাইক কমেন্ট শেয়ার, ভার্চুয়াল হাতাশ।
    জেগে ঘুমঘোর ট্যাগ, হ্যাশট্যাগ অচেতন,
    ট্রেন্ডিং টপিক মিথ, ভাইরাল মিথ্যাচেতন!

    হাইডেগারবাজি করে বিভু বেডসাইড,
    কান্টের কাঠচোখে সার্ত্রের নস্যি নস্যি।
    বেদান্তব complex, বিছানাপত্র জুড়ে,
    অস্তিত্ব আন্ডারকভার, সত্যি স্লিপসে ঘুরে!

    আইডি আইডি খেলে, ইগো ইগো আই স্লিপ,
    সুপারইগোর সুপারফ্লুয়াস স্লিপার গ্রাস গ্রাস গ্রাস।
    মিমেসিস মারে টোপ, রিল আর রিয়েল ডুয়েল,
    গুগলটেনশনে ভোগে জ্ঞানপাপুষি কুয়েল?

    এ্যাই! স্লপ! ওঠো, জেগেউঠা আলসেমি!
    বিশ্লেষণ বিশ্বাস বিস্বাদ বিস্মৃতি!
    স্লিপলেস নাইটস অ্যান্ড ডেসকার্টেসীয় ডাউট,
    শয়নপ্রকোষ্ঠে শোনো প্রবোধবাক্য শ্লোগান শ্রাউট:

    "আই অ্যাম দ্যাট আই স্লিপ" - বেদোক্তি বাঁশি,
    ডেকার্টেসের বিছানায় স্লিপিং বিউটি হাসি।
    এ্যাইস্লপ এ্যাইস্লপ, আমিসে সে আমি,
    জেগে থাকা ঘুমের জটিল চরম গ্রামী!

     Glossary & Annotation of Portmanteaus (for the "Wake" reader):

    - এ্যাইস্লপ (Aislop): Base word. (I + Sleep) + (Eye + Slip/Lapse). The slippage of the "I" (ego) during sleep.
    - আইস্লিপ (Aisleep): "I sleep" but also "Eye sleep."
    - স্লিপআই (Sleep-I): The sleeping ego. An inversion of the self.
    - চোখচুল (Chokh-chul): চোখ (Eye) + চুল (Hair). The entanglement of vision and physicality, also "ঝগড়া" (Quarrel) - the fight between seeing and being.
    - চুলচেরা (Chul-chera): চুলচেরা বিশ্লেষণ (Hair-splitting analysis) - satire on pedantic detail.
    - মগজস্রোতে (Mogoj-srote): মগজ (Brain) + স্রোতে (In the stream). Stream of consciousness becomes a stream of brain matter.
    - ফ্রয়েডীয় স্লিপঅফ (Freudian Slip-off): Freudian slip + Slip off (to fall asleep/to make a mistake). The mistake of falling into Freudian analysis.
    - টুইটারক্ষত (Twitter-kshoto): Twitter + আঘাত/ক্ষত (Injury/Wound). The psychic wounds inflicted by social media.
    - স্ট্যাটাস (Status): Both Facebook status and social standing.
    - ভার্চুয়াল হাতাশ (Virtual Hatash): Virtual + নিরাশ (Frustrated). The unique frustration of online life.
    - ঘুমঘোর ট্যাগ (Ghumghor Tag): ঘুমঘোর (Sleep-daze/Slumber) + Tag (মন্তব্য/চিহ্নিত করা). Being tagged in a dreamlike state.
    - হ্যাশট্যাগ অচেতন (Hashtag Ocheton): Hashtag + অচেতন (Unconscious). The unconscious mind formatted as a hashtag.
    - ভাইরাল মিথ্যাচেতন (Viral Mittha-cheton): Viral + মিথ্যা (False) + চেতন (Consciousness). A false consciousness that spreads like a virus.
    - হাইডেগারবাজি (Heidegger-baji): Heidegger + বাজি (Betting/Showing off). Intellectual posturing with Heideggerian concepts.
    - বিভু বেডসাইড (Bibhu Bedside): বিভু (Lord/Master) + Bedside. The master of the bedroom, a pretentious intellectual.
    - কান্টের কাঠচোখে (Kanter Kath-chokhe): Kant + কাঠ (Wooden) + চোখে (In the eyes). Seeing everything with a rigid, Kantian gaze.
    - সার্ত্রের নস্যি নস্যি (Sartrer Noshyi Noshyi): Sartre + নস্যি (Snuff tobacco/An expression of dismissal). Dismissing Sartrean nausea with a pinch of snuff.
    - বেদান্তব complex (Bedantob complex): বেদান্ত (Vedanta) + Complex (Oedipus complex). Mixing Eastern philosophy with Western psychoanalysis.
    - অস্তিত্ব আন্ডারকভার (Ostitwo Undercover): অস্তিত্ব (Existence) + Undercover. The self hiding from itself.
    - সত্যি স্লিপসে ঘুরে (Sotyi Sleep-e Ghure): Truth + Sleep + ঘুরে (Wanders around). Truth wanders around in a dream.
    - আইডি আইডি খেলে (ID ID Khele): Freudian Id + Identity. The Id plays games with identity.
    - ইগো ইগো আই স্লিপ (Ego Ego I Sleep): The ego chants its own name until it falls asleep.
    - সুপারইগোর সুপারফ্লুয়াস স্লিপার গ্রাস (Superego's Superfluous Sleeper Grasp): Superego's unnecessary and choking hold on the sleeping self.
    - মিমেসিস (Mimesis): Imitation. Reality imitating art, art imitating reality.
    - রিল আর রিয়েল ডুয়েল (Reel ar Real Duel): Reel (film/instagram reel) + Real (বাস্তব) + Duel (দ্বন্দ্ব). The constant battle between online persona and real self.
    - গুগলটেনশনে (Google-tension-e): Google + টেনশন (Tension). The anxiety of having all knowledge at your fingertips.
    - জ্ঞানপাপুষি কুয়েল (Gyan-papushi Kuel): জ্ঞান (Knowledge) + পাপুষি (Hypocrisy) + Quell (দমন করা). Suppressing knowledge with hypocrisy.
    - এ্যাই! স্লপ! (Ai! Slop!): A wake-up call. "Hey! Slop!" (Slop as in liquid waste/messy food - a Joycean echo of the messy consciousness).
    - জেগেউঠা আলসেমি (Jege-utha Al-semi): জেগেউঠা (Awakening) + আলসেমি (Laziness). The laziness of true awakening.
    - স্লিপলেস নাইটস অ্যান্ড ডেসকার্টেসীয় ডাউট (Sleepless Nights and Descartes-eeyo Doubt): Sleepless nights lead to Cartesian doubt about one's own existence.
    - শয়নপ্রকোষ্ঠে (Shoyon-prokosthe): In the bedchamber.
    - প্রবোধবাক্য শ্লোগান শ্রাউট (Probodh-bakyo Slogan Shrout): A slogan of reassurance that is shouted.
    - আই অ্যাম দ্যাট আই স্লিপ (I am that I sleep): A twisted Upanishadic mantra ("I am that I am" becomes "I am that I sleep").
    - বেদোক্তি (Bedokti): Vedic saying + উক্তি (Utterance).
    - ডেকার্টেসের বিছানায় স্লিপিং বিউটি হাসি (Descartes-er Bichhanay Sleeping Beauty Hasi): Sleeping Beauty smiles on Descartes' bed, mocking his "Cogito ergo sum."
    - জেগে থাকা ঘুমের জটিল চরম গ্রামী (Jege thaka ghumer jotil chorom grami): The complex, ultimate village/grammar of the sleep that remains awake. "গ্রামী" also hints at "grammar" (the structure of this state).

    এই কবিতাটি  স্তরবিশিষ্ট, যেখানে আধুনিক জীবনের জটিলতা, বিশেষ করে বৌদ্ধিক অহংকার এবং ডিজিটাল বিভ্রাট, ঘুম ও জাগরণের মধ্যবর্তী অবস্থায় একটি ব্যঙ্গচিত্র হিসেবে ফুটে উঠেছে।
     
  • এ্যাইস্লপ | 2601:5c0:c280:d900:6c6d:a69d:79ff:***:*** | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৯548664
  • না না সবাই মোটেও যাবে না। কেউ কেউ বাড়ি বসে থাকবে। 

    এদিকে এই এ্যাই স্লপের ঠ্যালায় ভাটকে ভ্যাট মনে হচ্ছে। এখানে প্লিজ ঐসব স্লপ এনে ডাম্প করবেন না। খেরো লিখুন, টই লিখুন, বই লিখুন, চাই কী রোজ গিয়ে পাড়ার দেওয়ালে লিখুন, ভাটের পাতায় আড্ডার মাঝে এইসব বিরক্ত লাগে। এর থেকে মাইরি শ্রীমল্লারের কবিতাও ভালো। ছেলেটা অন্তত যা লেখে নিজেই লেখে। 
     
     বিনীত অনুরোধ। অবশ্য না শুনলেই বা কী আর করিষ্যামি? ফোঁত। 
  • Manali Moulik | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২548663
  • হ‍্যাঁ।
     
    কেহ অশ্বে   কেহ গজে
    কেহ বা পদব্রজে
    সবই ধ্বংসে যাবে।
  • albert banerjee | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭548662
  • Manali Moulik থ্যাংক ইউ 
    এদের দেখে আমার ভয় হয় 
  • Manali Moulik | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯548661
  • কবিতার কয়েকটি বেশ ভালো l
    যেমন "পূর্ণিমার चूर्ण চতুর্দশী"।
     
    ________________________________
     
    হ‍্যাঁ রঞ্জন স‍্যার। শকুন্তলা তো বেশ এপিক রচনা। পূর্ণিমা, রত্নাকর, ফিনল‍্যান্ড (সোভিয়েত ও ফিনল‍্যান্ডের দ্বন্দ্ব নিয়ে), বঙ্গরঙ্গ(সবচেয়ে ভালো লাগে এটি), দিনু পাগলার গান, আমি  (হাস‍্যরসাত্মক), লেনিন, ডি.এইচ.লরেন্স, রবীন্দ্রনাথ,  কালসাপ নিয়ে খেলায় মেতেছো ওস্তাদ, রাজর্ষি চোর, আজ তুমি আমার বিশ্বাসে আঘাত হেনেছো -- এগুলিওম অপূর্ব। চূর্ণ কবিতাও অনেক আছে, একটি পড়েছিলাম সংগৃহীত একজন শ্মশানকর্মী চিন্মোহন সেহনবাগীশের দেওয়া। ওনার বাবার মৃত‍্যুতে নাকি শ্মশানের দেওয়ালে কাঠকয়লা দিয়ে লেখেন। An absurdist phenomenon 
    তো যাই হোক। 
  • Ranjan | 2001:999:69c:e59c:3f0d:3c13:f288:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৫548660
  • Golgotia নিয়ে সবচেয়ে ভালো report নিউজ लॉन्ड्रिl हिन्दी channel এ দেখুন বা site এ ইংরেজি রিপোর্ট l
    मनीषा पांडे স্পট ভিজিট করে লিখেছেন খেয়াল করেছেন नेहा सिंह DD के বাইট দেয়ার সময় পাশে দাঁড়িয়ে একটি ছাত্রী সত্যি কথাটা বলেছিল l
    -- এটা তো আমাদের শেখাতে দেওয়া হয়েছিল l
    কোন channel ওজন দেয় নি l
    সবাই বড় বড় বিজ্ঞাপন পেয়েছে,  প্রচার করতে ব্যস্ত l
  • Ranjan | 2001:999:69c:e59c:3f0d:3c13:f288:***:*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৮548659
  • কবিতার কয়েকটি বেশ ভালো l
    যেমন "পূর্ণিমার चूर्ण চতুর্দশী"।
  • Manali Moulik | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪548657
  • Manali
    আমিও প্রয়াত सरोज দত্ত মশাই এর অনুবাদে 'শিল্পীর নবজন্ম ' পড়েছি l
    উনি বোধহয় তখন স্বাধীনতা পত্রিকার সাংবাদিক ছিলেন l
     
    হুম, প্রাথমিক দিকে তো দৈনিক স্বাধীনতাই। এছাড়া আর্কাইভে পাবেন 'নানা লেখা', 'বসন্ত প্লাবন' এগুলো। সত‍্যি কথা বলতে, বাংলা সাহিত‍্যজগতের একটি বড়ো ট‍্যালেন্টকে নিষিদ্ধের খাতায় ফেলে দেওয়া হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত