এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪548626
  • একক | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৪
     
    অনেক ধন্যবাদ।
     
    হ্যাঁ, লেখা অডিওবুক হিসেবে প্রকাশের জন্য উপযুক্ত/যথেষ্ট/ইঃ  কিনা সেটা বিবচনার একটা জায়গা ত থাকেই। তবে ঐ, আমার সাধ্য সীমিত, লেখারা অনেক আর শুরু ত কাউকে করতেই হয়, তাই... 
     
    আপনার লেখাগুলির মধ্যে হাজবপুরের কেচ্ছা ভাল লেগছিল খুব, পডে শোনাবার ইচ্ছে ছিল প্রবল। তাই সুযোগ আসতেই রেকর্ড করে ফেলেছি। smiley
  • Ranjan Roy | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০১548625
  • ওনার বইয়ে প্রাইমারি রেফারেন্স আছে। 
     
    আমি এখন ভারতের বাইরে। কোলকাতায় ফিরে মার্চ ১৫ নাগাদ বই থেকে প্রাইমারি রেফারেন্স দিয়ে দেব। যেহেতু আমার লেখাটা ওনার বইয়ের পাঠ-প্রতিক্রিয়া মাত্র, তাই ওনার বইয়ের পাতা থেকে কোট করেছি। 
     
    হেলসিংকি থেকে ফিরে ঘরে গিয়ে বইটায় প্রাইমারি সোর্স দেখে কোট করে দেখব।
  • reference | 158.69.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৮548624
  • দেখলাম। এনার বই ছাড়া আর কোথায় এই ঘটনার রেফারেন্স আছে? ইনি নিশ্চয় রবীন্দ্রনাথ ও রোমা রোলার কথোপথনে উপস্থিত ছিলেন না। প্রাইমারি রেফারেন্স পাওয়া যাবে?
  • Ranjan Roy | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৮548623
  • টইপত্তরে আমার রিভিউ দেখুন।
    সব রেফারেন্স পাবেন। 
     
    গণনাথ মহারাজ রবীন্দ্রনাথ ও মিশন নিয়ে  খুব ব্যালান্সড ও ব্যতিক্রমী আলোচনা  করেছেন। 
  • reference | 51.75.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৭548622
  • Ranjan Roy | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬548621
    এই গল্পটার প্রাইমারি সোর্স কি? মানে মিশন-টিশনের বইয়ে নানারকম গাঁজাগল্প পাওয়া যায়। এবং রবীন্দ্রনাথের প্রতি ঈর্ষা-মেশানো অসূয়া এদের অনেকেরই লক্ষ্য করেছি। সম্ভবত অজ্জিনাল স্বামীজীর থেকে ইনহেরিট করা। অতএব প্রাইমারি রেফারেন্স থাকলে দিন।
     
  • Ranjan Roy | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৬548621
  • রোলাঁ, রবীন্দ্রনাথ এবং ‘কালী’
    রোমাঁ রোলাঁর বিশাল লেখাপত্রের (উপন্যাস, নাটক, সঙ্গীত, বিভিন্ন জীবনী এবং রাজনৈতিক লেখাপত্রের) মধ্যে আমরা কেবল তিনটি বইয়ের কথা বলি — গান্ধীজি, শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ নিয়ে। 
    হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধের পর রোলাঁ ভেবেছিলেন বিশ্বশান্তি আসবে ভারতীয় মরমীয়া ধর্মের আশ্রয়ে। বলি না যে এক দশক পরেই তাঁর বিচার এবং বিশ্বাস বদলে যাচ্ছিল এবং হিটলারের উত্থান দেখে তাঁর মনে হচ্ছিল — ‘নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস’। তাই হিটলার অধিকৃত ফ্রান্সেও গোপনে তাঁর কলম চলত ফ্যাশিস্তদের বিরুদ্ধে, লিখেছিলেন ‘আই উইল নট রেস্ট’।

    তিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তাঁর সার্টিফিকেট গুরুত্বপূর্ণ। কিন্তু রবীন্দ্রজীবনীকার প্রভাতকুমার দেশ পত্রিকার রবীন্দ্রশতবর্ষপূর্তি পত্রিকায় (১৩৬৯) ‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বার’ প্রবন্ধে লিখলেন ‘রোমাঁ রোলাঁকে দিয়েও পরমহংস ও বিবেকানন্দের জীবনকথা লেখানো হয়েছে এবং তাঁকে যে সব উপকরণ সরবরাহ করা হয় তাতে বৈজ্ঞানিক ওঐতিহাসিক পদ্ধতির বিশুদ্ধতা সর্বত্র রক্ষিত হয়নি বলেই জানি’।

    মেধসানন্দ নলিনীকুমার ভদ্রের সঙ্গে সমস্বরে বলছেন — ‘এই উক্তি শুধু বিভ্রান্তিকরই নয়, আপত্তিজনকও বটে’ [23]

    মেধসানন্দ রোলাঁর ডায়েরি উদ্ধৃত করে জানাচ্ছেন রোলাঁর সঙ্গে আলোচনায় রবীন্দ্রনাথ নিজেই কালীর এবং কালীঘাটে বলির প্রসঙ্গ তুলে আক্রমণাআত্মক হয়ে উঠলেন।
    ‘ক্রোধ ও বিতৃষ্ণায় কাঁপতে কাঁপতে’ তিনি এমন কথাও বললেন — ‘কালীর উপাসনা যারা টিকিয়ে রাখে তারা সুস্থ, সঠিক ও সৎ মানসিকতার লোক হতে পারে না। এই বীভৎস দেবীকে ধ্বংস করতে চাইলেন ------।
    ‘তাঁর দেশের লোকের বিরুদ্ধে, স্তুপীকৃত কুসংস্কার তাদের পিষ্ট করছে তার বিরুদ্ধে জ্বলে উঠলেন’ [24]

    স্বামী মেধসানন্দের ইংগিত এখানে রবীন্দ্রনাথের আক্রমণের অন্যতম লক্ষ্য বিবেকানন্দ।
     
     
    পুরো পাঠ-প্রতিক্রিয়া টইপত্তরে ফের দিলাম/ তাতে ফুট নোটে মেধসানন্দের বইয়ে  কোন পাতায় আছে তার উল্লেখ আছে। 
  • . | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৫548620
  • "কোনো মহিলা চরিত্র নাটকটিতে থাকলে আসা যাবে না তাঁর। "
     
    সব্বোনাশ!
  • পথেই জীবন | 108.16.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৯548619
  • মার্ক্স আর লেনিনের পথ আলাদা ছিল 
  • হেঁয়ালি | 103.87.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০২548617
  • রামকৃষ্ণ ও বিবেকানন্দের পথ আলাদা ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে বিবেকানন্দের মিল অনেক বেশি। রামকৃষ্ণ সম্পূর্ণ আলাদা। 
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭548616
    • হেঁয়ালি | 103.87.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫548614
    • রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন 
    • হুম। তবে মহর্ষির স্নেহপাত্র কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। পাশ্চাত‍্য দর্শন ও ব্রাহ্মধর্মের একেশ্বরবাদ নিয়ে ওনার মনে যে ইশ্বরজিজ্ঞাসাগুলি জেগেছিলো, তার সমাধান খুঁজতে মহর্ষির নিকট গিয়েছিলেন। 'ভারতাত্মা বিবেকানন্দ'  একটি গবেষণামূলক গ্রন্থ, তো সেখানে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের সুবিশাল সংযোগের উল্লেখ আছে। তাই রোঁমা রোঁলাকে ওনার বলা কথা, "ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে জানো " এটা আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পৌত্তলিকতার বিরোধিতা যতোখানি সেই আত্মীয় সভার যুগে (ব্রাহ্ম আন্দোলনে  ঊষাযুগ) ছিলো, মানে রাজা রামমোহন রায়ের ছিলো, ততোটা দৃঢ়তা কি পরে ছিলো? জানি না এটা সঠিকভাবে। নাকি বালক দেবেন্দ্রনাথ ঠাকুর এই প্রভাবে বড়ো হয়েছিলেন শোনা যায়। দ্বারকানাথ ঠাকুর ও দিগম্বরী দেবীর সেইযুগে প্রায় পরোক্ষ দাম্পত‍্যবিচ্ছেদ এই ব্রাহ্ম ও হিন্দু বিভাজনকে কেন্দ্র করেই। ভাবা যায় ! তো রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা'  উপন‍্যাসের গৌরমোহন চরিত্রটি কিন্ত কেবল স্বামীজীর ধাঁচে আঁকা নয়। এটা ভগিনী নিবেদিতার চরিত্রচিত্রণেও সার্থক (আয়ারল‍্যান্ডের প্রসঙ্গ সম্ভবত একারণেই এসেছে) তাই কবিগুরু বলেছিলেন, গোরাকে মহৎ হিন্দু বা বিশাল ব্রাহ্ম হিসাবে গড়ে তোলাই তাঁর লক্ষ‍্য নয়। "তিনি আমাদের মতো বলে তাঁকে নিয়ে গর্ব করবো কেন? তিনি আমাদের অনেক উপরে বলেই গর্বিত হবো।" এটাই ছিলো গোরার ধারণা। 
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৭548615
  • জেনে সমৃদ্ধ হলাম @রঞ্জন স‍্য‍ার।  বিদ‍্যাসাগর মহাশয়ও শুনেছি প্রথম সাক্ষাতে শ্রীরামকৃষ্ণের 'সিদ্ধ পুরুষ'  সম্বোধনে বলেছিলেন, "মাষকলাই তো সেদ্ধ হলেও শক্তই থাকে।" তবে স্বামীজির চলিত গদ‍্যে রচিত 'প্রাচ‍্য ও পাশ্চাত‍্য' বইটাকে তিনি রেফার করতেন অনেকজনকে। বহু ব্রাহ্মসঙ্গীতের রচয়িতাও তো কবিগুরু, আর একজনের জন্ম ১৮৬১, অপরজনের ১৮৬৩,....সে হিসাবে নৈকট‍্য ছিলোই। আবার,
    অভিজিৎ রায়ের স্ববিরোধী - বিবেকানন্দ প্রবন্ধটির কিছু দৃষ্টিভঙ্গী ও রেফারেন্স ফেলে দেওয়ারমতো নয়। আর একটি ঘটনা আমার নিজের দেখা। আমি যে বাচিক শিল্প সংস্থার সঙ্গে যুক্ত তার সঙ্গে পরিচিত অপর একটি সংস্থা যাচ্ছিলো গোলপার্ক রামকৃষ্ণ মিশনে একটি শ্রুতিনাটক পারফর্ম করতে। সেখানে অনুষ্ঠানে কয়েকদিন আগে নাকি জানিয়ে দেওয়া হয়, কোনো মহিলা চরিত্র নাটকটিতে থাকলে আসা যাবে না তাঁর। প্রয়োজনবোধে মহিলাকন্ঠে নাটকের সংশ্লিষ্ট অংশটি রেকর্ডিং হিসাবে শোনাতে হবে। এতে ক্ষুব্ধ হয়ে ওনারা অনুষ্ঠানই ক‍্যানসেল করে দেন। তো এই বিষয়গুলি অনেক কিছু বিতর্কেই সামনে চলে আসে। তবে সামাজিকক্ষেত্রে এনাদের বা মিশনারিজ্ অফ চ‍্যারিটির যে অবদান তা সহস্র রাজনৈতিক দলও করতে পারবে না, এটা অস্বীকার্য নয়। 
  • হেঁয়ালি | 103.87.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫548614
  • রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন 
  • Ranjan Roy | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২548613
  • গত কাল শ্রীমল্লারের শ্রীম নাম এবং সংস্থার ক্ষমতায়ন নিয়ে মানালির বক্তব্য এখন চোখে পড়ল।
    একটা কথা বলিঃ
     
    গত বছর স্বামী মেধসানন্দ (গণনাথ মহারাজ ), তখন টোকিও মিশনের ভারপ্রাপ্ত , একটি বই লিখেছিলেন "শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিকতা ও রবীন্দ্রনাথ" যা ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছিল। ঘটনাচক্রের গুরুর জনৈক নী পা , যিনি বেলুড় থেকে মাস্টার্স করেছিলেন এবং গণনাথ মহারাজের খুব ঘনিষ্ঠ, আমাকে বইটির পাঠ-প্রতিক্রিয়া লিখতে বলেন। 
    আমি বই পড়ে ওনার ব্যাপক পড়াশুনো এবং উদার ভাবে অপ্রিয় ঘটনার তথ্যসূত্র সমেত উল্লেখে মুগ্ধ হই। 
     
    তাতে অনেক অজানা তথ্য (আমার অজানা) জানতে পারি। যেমনঃ 
     
    ১ রবীন্দ্রনাথ অবতারবাদে বিশ্বাস করতেন না। কটু সমালোচনা করতেন। ঠাকুরের একবার চিড়িয়াখানায় সিংহ দেখে উদ্দীপনা হওয়ার খবর খবরএর কাগজে বেরোলে রবীন্দ্রনাথ খিল্লি করে তেতো প্রবন্ধ লিখেছিলেন।
     
    ২  ত্রিষ্টুপ মুখোপাধ্যায় কথামৃতের উপর মতামত জানতে চেয়ে রবীন্দ্রনাথকে তিনবার চিঠি লিখেছিলেন। রবীন্দ্রনাথ সবগুলোর যত্ন করে উত্তর দিয়েছিলেন। কথামৃত পড়ে ওনার মনে হয়েছিল শ্রীম অনেক কিছু নিজের কথা ঢুকিয়ে দিয়েছেন। কিছু পাশ্চাত্য দর্শনের কথাও ঢুকেছে। কিছু যেন বানিয়ে লেখা। বিশেষতঃ কথামৃত বই হয়ে বেরোয় নোটস নেয়ার প্রায় সাত কি আট বছর পরে। 
     
    ৩ কালীপুজোর ঘোর বিরোধী ছিলেন রবীন্দ্রনাথ। বাল্মীকি প্রতিভার ডাকাতের কালী ছাড়া কোন গান বা স্তোত্র লেখেন নি।
    অবন ঠাকুরের স্মৃতিকথা এবং রোমাঁ রোলাঁর স্মৃতিকথা থেকে প্রাসঙ্গিক অংশ স্বামী মেধসানন্দ কোট করেছেন। 
    রোমাঁ রোলাঁর সামনে উনি ক্রোধে কাঁপতে কাঁপতে ওই কালী পুজোকে হিন্দু ধর্মের মূল ভাবনার পরিপন্থী এমনও মন্তব্য করেছেন।  
  • হারামির হাতবাক্স | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬548612
  • বিপ্লবের সেই তেজ আজ নর্দমার গ্যাসে ‘সুগন্ধি’। মাকু-মডেলের চরম বিবর্তন: রাজপথ থেকে সোজা ড্রেনে ল্যান্ডিং। একেই বলে ঐতিহাসিক পতন!
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫548611
  • আমি একটা নিকেই লিখি মশাই। আগে একটা অন্য নিকে লিখতাম , কিন্তু সে দুবছর আগে। দুবছর যাবত এই একটাই নিক। গরীবের অত নিক নেই। 
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩548610
  • তুমি থাকিতে আর দ্বিতীয় কারোর দরকার কী, চিঁহিদা? হাতবাক্সতে শুধু একটা কোলগেট পেষ্ট আর ব্রাশ রেখো, নইলে হিহি করতে দন্তরুচিকৌমুদিটা দ‍্যাকাবে কী করে বাওয়া?
  • hihi | 51.222.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬548609
  • কৌতূহলী নিক গুলিয়ে ফেলেছে নাকি? এসব ট্রোজান হর্স মার্কা থিউরি তো এমপি নিক থেকে আসার কথা। সে হারামির হাতবাক্সকে ভাটে দেখছি না। 
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২548608
  • ভাষাদিবসের ডিবেট অরগানাইজ করে এসে ক্লান্ত.....
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০548607
  • ভাষা দিবস নিয়ে আজকে বিপ্লব রহমানবাবু লিখেছেন তো
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯548606
  • @র২হবাবু ,এটা দেখুন , আরও হাসবেন
  • . | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২548605
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩
     
    absurd 
  • r2h | 165.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩১548604
  • আচ্ছা, ভাষা দিবস নিয়ে কেউ কিছু লেখে না? গুরুতে কি কোন বিশেষ সংখ্যা হয়েছে ভাষা দিবস নিয়ে?

    সিপিয়েমের যুব নেতা তৃণমূলে ট্রোজান হর্স পড়ে খুব হাসলাম। ছুটির দিনের সকালটা বেশ মজার হয়ে গেল, থ্যাংকিউ!
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০548603
  • হতে পারে
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৩548602
  • আসল গেমটা কমরেড সেলিম খেলে দিয়েছেন প্রতীক উরকে তৃনমূলে পাঠিয়ে। এটা সব কমরেডদের কাছে খুলে বলেননি বলেই অন্যান্য কমরেডরা গালমন্দ করছে। 
    বাকি যা বলেছেন তাতে একমত। 
     
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২548601
  • আমার কিন্তু এটা একটা অন্য স্ট্র্যাটেজি মনে হয়েছে।  তৃনমূলে গিয়ে ভিতর থেকে তৃণমূলকে ধ্বংস করা। ট্রোজান হর্স কনসেপ্ট। একটা ভিডিও দেখে ব্যাপারটা নিশ্চিত হলাম
     
    _______________________________________________
     
    হতেও পারে। সবই সম্ভব। পলিটিক্স ইজ অ‍্যান আর্ট অফ পসিবিলিটি। তবে এমুহূর্তে উনি চরম গাল খাচ্ছেন সোশ‍্যাল মিডিয়ায়। শতরূপের সঙ্গে কনফ্লিক্ট, এইসব। তবে আমি ব‍্যক্তিগতভাবে মনে করি, শতরূপ যে ব্র‍্যান্ড শ‍্যাভি লাইফ লিড করেন সেটা বুর্জোয়া পর্যায়তেই পড়ে। বুর্জোয়া লাইফ যদি লিড করতেই হয়, তবে কমিউনিষ্টের নামাবলী গায়ে দেওয়ার কী দরকার! সৃজনের বিষয়টি বলতে পারবো না। আমার অত‍্যন্ত পছন্দের মানুষ ইনি, মনে হয় না এরকম কোনো ডিসিশন নেবেন। এই হচ্ছে প্রবলেম, কোনো সংগঠন বা নেতৃত্বের অধীনস্তদের মতামতের বিরোধিতা করতে পারেন, তারা নিজেদের আখের গুছিয়ে নেন আবার নতুন ঝামেলা শুরু হয়। যদিও রেডবুক এই নতুন-পুরোনোর দ্বন্দ্বকে পার্টির সজীবতার লক্ষণ বলেছে, যাকগে। ফ‍্যাসিস্ট ভাজপা আর চিংড়ি - বিংড়ি তিনোর থেকে এঁদের বৌদ্ধিক আবেদন অনেক বেশী
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৬548600
  • আমার কিন্তু এটা একটা অন্য স্ট্র্যাটেজি মনে হয়েছে।  তৃনমূলে গিয়ে ভিতর থেকে তৃণমূলকে ধ্বংস করা। ট্রোজান হর্স কনসেপ্ট। একটা ভিডিও দেখে ব্যাপারটা নিশ্চিত হলাম। 
  • Manali Moulik | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪548599
  • ভীষণ কষ্ট পেলাম। হার্ট ব্রেকিং নিউজ। এসবের থেকে রাজনৈতিক পরিসর ছেড়ে দিলেই সেরা কাজ করতেন
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪548598
  • প্রতীক উর রহমান তৃনমূলে যোগ দিলেন। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭548597
  • এ আই কবিতা আর প্রেমপত্র দুটোই খুব কুৎসিত লেখে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত