এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • # | 141.95.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০১548227
  • এলবার্ট নামটাও সন্দেহজনক কেননা বাঙালিদের তো এরকম নাম হয়না। তবে এর কমেন্ট হিস্ট্রি ঘেঁটে মনে হল ইমানুল হক একে চেনেন। ইমানুলদাকে বলে কড়কে দিলেই হবে।
     
     
  • dc | 2402:e280:2141:1e8:e155:d711:b26f:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৫548226
  • "মেশিনের মত লেখাকে মেশিনে লেখা কদাচ বলিও না" - এটা পড়ে জোনাথন শুগারফুট এর কথা মনে পড়লো। মাইকেল জ্যাকসন বলেছিল শুগারফুট মেশিনের মতো বাজায় - মেট্রোনোম ভুল করতে পারে, কিন্তু শুগারফুট এর টাইমে ভুল হবে না। 
     
    তবে, এলেলেম দ্বারা জেনারেটেড টেস্কট কদাচ নিজের লেখা বলিও না, এরকম কোন আপ্তবাক্য হয়তো বেরোতেও পারে laugh
  • জ.স.ল | 134.238.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১৩548225
  • ও আচ্ছা, আমি একটু ধন্দে পড়ে গেলাম, মাঝে মাঝে এ টই সে টইয়ে বটের উপদ্রব হয় বটে, তবে সে অল্পই।

    হ্যাঁ, মানে লেখার ধরন একেকজনের একেক রকম, কিন্তু কাউকে আপনার লেখা মেশিনে লেখা মনে হচ্ছে বললে মেশিনকে দিয়ে অন্যের লেখা মেশিনে লেখা বলিয়ে নেওয়া খুবই অদ্ভুত।
    এমনিতে হয়তো কারও লেখা মেশিনে লেখা মনে হলে তাকে এমনভাবে আপনার লেখা মেশিন বলে মনে হয় - এমনটা না বলা উচিত, এই বিষয়ে সংবেদনশীলতার কিছু অভাব হয়তো দেখিয়েছি, সে বিষয়ে সামান্য লজ্জিত; এই পয়েন্টটা ভবিষ্যতের নীতিমালায় হয়তো কোন মনীষী লিখবেন, মেশিনের মত লেখাকে মেশিনে লেখা কদাচ বলিও না- এরকম।
  • &/ | 151.14.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১০548224
  • আর যখন জঞ্জালবাজি করল, তখন কিন্তু নিকৃষ্ট মানুষের মতই করল, তখন বট নয়। এইসব উদ্দেশ্যপ্রণোদিত ঝামেলাবাজি হতে পারে, একটু অন্যভাবে ট্রোলিং করা।
  • &/ | 151.14.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০৭548223
  • যাদের লেখাপত্র মেশিন টাইপের, তাদেরই বট বলছি। এরা বোঝে না, মানুষের লেখা মেশিনের মত মনে হওয়া কতটাই খারাপ , মেশিনের লেখা মানুষের মত (সেও খারাপ, খুবই খারাপ ব্যাপার) মনে হবার চেয়ে।
  • জ.স.ল | 134.238.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:০১548222
  • অ্যান্ডর, না, লোকের বুদ্ধির ওপর আমার ভরসা বেশি। আর যারা ওরকম বুঝবে, তাদের কথা ভাবা অনর্থক।
    কিন্তু বট আপনি কোথায় পেলেন? ওগুলি তো একজন জলজ্যান্ত ব্যক্তি মানুষ করছেন। বট তো ঐ স্বয়ংক্রিয় ইঞ্জিন মত, ঘড়ঘড় করে নানান সাইটে স্প্যাম করে। বিজ্ঞাপন টিজ্ঞাপন।
     
    • Voldemort | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৭
    • হ্যাঁ হুতবাবু, নাম করেই বলুন। নইলে বক্তব্যটা জমাটি হয়না।
    নাহঃ(
    কেন না এই সব লিখতে গিয়েও কাটিয়ে দিলামঃ(
  • &/ | 151.14.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪২548221
  • পাতা জুড়ে বট যা করে গেল, সেও তো জঞ্জাল ছড়িয়ে যাওয়া। এসব জিনিস তো ঝেঁটিয়ে দূর করে ফিনাইল ছড়ানো দরকার।
  • Voldemort | 135.148.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪০548220
  • গেঞ্জি প্রজন্মের উদ্দাম লিবিডোও এট্টু কন্ট্রোল দরকার। প্রায়ই গল্পকবিতার নামে অশ্লীলতা ছড়ানো হচ্ছে।
  • Voldemort | 135.148.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৭548219
  • হ্যাঁ হুতবাবু, নাম করেই বলুন। নইলে বক্তব্যটা জমাটি হয়না।
  • &/ | 151.14.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩৪548218
  • অত্যন্ত বিরক্তিকর লাগছিল এই বটবাজি। লোকজন সিরিয়াস আলোচনা করছেন, তার মাঝখানে এইসব বিশ্রী ব্যাপার।
    জ স ল, আপনি তো নাম না করে কাকে বললেন তিনি বুঝবেন, এদিকে লোকে ভাববে বুঝি অ্যান্ডরকে বললেন, উপরে তার লেখার কোট দেখে তাড়াতাড়িতে লোকে এই ভাবতে পারে। ঃ-)
    তাই যাকে বলছেন, নাম করেই বলে দিন।
  • জ.স.ল | 134.238.***.*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৪548217
    • &/ | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬
    • ... আটকানোর কোনো কৌশল আছে কিনা কোর কমিটির...
     
    না উপায় আর কী, কিছুই নেই। খুবই বিশ্রি ব্যাপার। লোকজন কেউ বিজ্ঞের মত কেউ বটগাছের মত হাব্ভাব করে আসলে সামান্য কগনিটিভ ব্যাপার স্যাপারগুলিও নেই।
    এই যে আলবার্টবাবু, আমি তো আম্বা দেখে ভেবেচিলাম মাথা গরম গেঞ্জি প্রজন্ম, বেশি তক্কো করে কী হবে। কিন্তু তা তো না। মানে যারা আপনার লেখা যন্ত্র দিয়ে লেখানো বলে মন হয়েছে বলেছেন, তারা কেউ যন্ত্রকে জিজ্ঞেস করে এই সিদ্ধান্তে আসেননি, নিজের মাথা খাটিয়ে ভেবেছেন, তার উত্তর দিতে গিয়ে হাজার গণ্ডা জাংক। আরে মশাই কে কী লিখেছে পড়ুন তো আগে, ডিসি তো জলবৎ করে লিখেছেন।
    তারপর বাপু, তোমার নাম না নিয়েই বলি, এখানে রাজ্যের বুড়ো হাবড়া লোক, ইন্টারনেটের আদি যুগের চ্যাটরুমে ফেকবাজি করে হাত পাকিয়েছে, আজকালপর্শু বা ব্রততী কে, সেটা কেউ বুঝতে পারছে না ভাবছো? কী দরকার বাপু এইসব করে।

    কী আর বলবো, সাজানো বাগান ছাগলে খেলো, এরকম মনে হয় আরকি।
  • :|: | 2607:fb90:bd3d:9b03:414c:ff48:4c3b:***:*** | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৮548216
  • আচ্ছা এমন কি করা সম্ভব টইয়ের লিস্টি টপিক অনুসারে না হয়ে থ্রেড খুলিয়েদের নাম অনুসারে হবে। যেহেতু সব খেরোরাই লগিন করে লেখেন তাই তাঁদের নামাঙ্কিত যেকোনও থ্রেডই আপডেটেড হলে সেই নামটি প্রথম দশে থাকলো। এবার যে পাঠক সেই লেখকের কোন টইয়ে কী আপডেট হয়েছে দেখতে চান তিনি সেই লেখকের নামের উপর কিলিকটুকু করলেই তাঁর রাশি রাশি টইয়ের রাঙা হাসি দেখতে পাবেন। ক্লিকাবেন আর পড়বেন। 
    আবার যে পাঠকরা যদি কোনও লেখকের ব্যাপারে অনাগ্রহী থাকেন তবে সেই নামে হাত তো দূরের কথা কার্সরটুকুও ছোঁয়াবেননা। 
    এই ব্যবস্থা প্রথম দশে সর্ব শেষ আপডেটিত অনেক বেশী বিষয় স্ট্যাক করে রাখতে পারবেন। 
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৭548215
  • এসপ লিকলে পুলুশ এসে মাব্বে।
    পালাও …!
    গুড নাইট।
    কালকে ফের অফিস আছে।
  • albert banerjee | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০১548214
  • ও গুলোর "এক পা স্বর্গে এক পা নরকে jhola/ একটি কামান দুটি কামানের গোলা" নবারুণ  "ভোঁদড়ের মতো কাঁদছে দেখ "" ;ধন্যি মেয়ে [সিনেমা ]
  • albert banerjee | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৬548213
  • ব্যাট পাঁচসিকে মাইনে পায়। [গ্রাম বাঙলার প্রাচীন প্রবাদ] 
  • albert banerjee | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩548212
  • "সেরের বাবা পাঁচপো "
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৩548211
  • দুনিয়াটা কচি করে হারামির হাট।
  • albert banerjee | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫২548210
  • হারামির হাট বলেও একটাশব্দ আছে। নবারুণ নবারুণ ই 
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫১548209
  • জেনারাল ভদি।
    ভদি ভদভদয়ে নমঃ।
  • . | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫০548208
  • চোক্তারি করে চোক্তার
  • albert banerjee | ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৪৮548207
  • ডাক্তার করে ডাক্তারি 
                            মোক্তার করে মোক্তারি ............................................
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত