এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:90fb:cb7a:5982:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮547993
  • ভালোবাসা তো বেশীর ভাগ সময়েই ইর‌্যাশনাল। র‌্যাশনালই যদি হলো তাহলে আর ভালোবাসা কি! laugh
  • চেতনা ইত্যাদি | 165.225.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২547992
  • ভালবাসার দিনে ভালবাসার বিষয়টা আরেকটু দেখার সুযোগ হল।  দু -একটা পুরোনো পোষ্ট সম্পর্কেও বক্তব্য ছিল। 
     
    @ | 135.148.***.*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩
    ফিজিক্স দিয়ে কেন কেমিস্ট্রি ব্যাখ্যা করা যায়না। বা কেমিস্ট্রি দিয়ে বায়োলজি। 
     
    এই পোষ্টটা এত অদ্ভুত আর আশ্চর্য যে হয় পোষ্টকারী বিজ্ঞানের ধারা follow করেন না, নয় সব জেনেশুনে এখনকার কারো কারো মত খোঁচাচ্ছেন!  বিজ্ঞানের ভিত্তিই তো 'কিছু জানি না, কিন্তু বোঝার চেষ্টা করা যাক' থেকে শুরু - "কনশাসনেস ইত্যাদিও মেনে নিতে হবে বিজ্ঞানের পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না।" এরকম কোন mandate থেকে নয়। 
     
    dc | 2402:e280:2141:1e8:1115:d691:c60b:***:*** | ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১
    নাঃ এটা ঠিক অংক সল্ভ করার ব্যপার না। পেনরোজ তো অনেক দিন ধরেই বলছেন যে কনশাসনেস হলো নন-কম্পুটেশনাল, আবার ওয়েভ ফাংশান কোল্যাপ্স করাও নন-কম্পুটেশনাল - ওনার Orch-OR থিওরি।
     
     
    কিন্তু একটা ব্যাপার ধরুন "ওয়েভ ফাংশান কোল্যাপ্স করাও নন-কম্পুটেশনাল" এই চিন্তার মূল সূত্র শ্রডিংগার। এখন, পেনরোজের সম্ভবত বক্তব্য (২০১৪ আপডেট দেখা হয় নাই) সেসব ইতিমধ্যেই আছে, এবং এখানেই আমার প্রায়শঃই মনে হয় যদিওবা কোয়ান্টামতত্ত্ব এখানে আসে (আসতেই পারে, কঠিন কঠিন কাজ হচ্ছে প্রিন্সটন ইত্যাদি স্থানে) এইটা হয়ত সহজে আসবে না! 
     
    এই সুবাদে সায়েন্টিফিক আমেরিকায় ফেব্রুয়ারী সংখ্যার লেখাটাও পড়া হল, একটু আশ্চর্য হলাম এবিষয়ে ২৯ খানা থিউরীর লিষ্টি বানিয়েছে Orch Or নাম আলাদা করে না করেই!    
     
    এইবার, এইসব ব্যাখাত হয়ে গেলে আমরা ভালবাসার চেতনা ইত্যাদি নিয়ে গভীরতর ব্যাখা খুঁজব - rational love বনাম irrational love laugh 
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০547991
  • b আর রঞ্জনদাকে থ্যাংকিউ 'রংরুট' বইয়ের খোঁজ দেবার জন্য। তবে এটা আমি কতটা পড়তে পারবো ঠিক জানিনা। মানে আমি একটু ন্যাকা টাইপের আছি তো? ভায়োলেন্স সহ্য হয়না। আবার b এর পিসেমশাইয়েরও মতো আছি। অনেক কিছুই "এইয়া আমি দ্যাখতে পারুমনা" মনে হয়।
  • ভালবাসা মন্দবাসা | 165.225.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১২547990
  • বঙ্গে বা ভারতে কার্ড ভ্যালেন্টাইন সংস্কৃতি সম্ভবত মনমোহন সিংয়ের সংস্কারের ফসল। 
     
    আর মরলে আগুন কেন সবাইকে ছোঁবে? অনেকেরই শরীরটা বাক্সবন্দী হয়ে কাটিয়ে দেবে!  
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭547989
  • Aaj kaal porshu | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২547988
     
    এতটা ভাবার জন্য আপনাকে ধন্যবাদ। 
  • Aaj kaal porshu | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪২547988
  • শ্রীমল্লার আছেন???? এই যে আপনার এই কবিতাটা: 
    "বারোমাস, রান্না
     
    ক্ষণিকদিঘি খোঁজ চিরদিন 
    ক্ষণিকদিঘি খোঁজ
    রাগ যদি তার মাথায় চড়ে, 
    নেবেই প্রতিশোধ

    অস্থায়ীঝোল সংকোচে ম্লান
    অস্থায়ীঝোল ম্লান
    গরম ভাতে দাও হাওয়া দাও, 
    দাও আরেকটু ডাল

    হুজুগপ্রীতি দোষ লেলিহান 
    হুজুগপ্রীতি দোষ
    শরীর যখন আছেই,
    তখন ছুঁয়ে যাবেই রোগ

    যৌনতাশ্লোক বিশুদ্ধে হাঁস
    যৌনতাশ্লোক হাঁস
    হলুদ যদি কম প’ড়ে যায়,
    রান্না বারোমাস" 

    কিভাবে বোঝাব আপনাকে আমার কতোটা ভালো লেগেছে!!!!!! বাংলা কবিতা বদলে যাচ্ছে আপনার হাত ধরে......... আপনি না পত্রিকায় লেখা পাঠাতে শুরু করুন। এরকম হেলাফেলা কেন করছেন????? 
  • dc | 2401:4900:7b97:c7a4:6823:cdb1:8e47:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০547987
  • ধন্যবাদ।  
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬547986
  • এইটা খুব ভালো . প্রতি বছর জন্মদিনে পারফিউম উপহার . সুরভিত হয়ে থাক সারাটি বছর :)
  • dc | 2401:4900:7b97:c7a4:6823:cdb1:8e47:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭547985
  • যদ্দুর মনে পড়ে, আমাদের ইস্কুলের সময়ে ভ্যালেন্টাইনস ডে সেরকম শুনিনি, তবে কলেজে যখন পড়ি তখন আস্তে আস্তে পপুলার হতে শুরু হয়েছিল। সেই সময়ে আর্চিস কার্ড আর আর্চিস স্টোর খুব পপুলার ছিল, আমরা মাঝে মাঝে বন্ধুদের জন্য জন্মদিনের আর্চিস কার্ড কিনতাম আর যাদের প্রেম করার সৌভাগ্য হতো তারা ভি ডে কার্ড কিনতো। চ্যানেল ভি আর এমটিভি তে খুব হৈচৈ হতো। আমি প্রথম কার্ড কিনেছিলাম পিজি করার সময়ে, ১৯৯৯ তে। তিনি ছিলেন ​​​​​​​এক মালয়ালি। তবে একটা ব্যাপারে আমার লাক খুব ভালো, আমার বৌ এর জন্মদিন ১৪ ফেব্রুয়ারি, কাজেই জন্মদিন কখনো ভুলে যাই না। প্রতি বছর বিবাহ বার্ষিকী ভুলে যাই বলে ঝাড় খাই, কিন্তু জন্মদিন ভুলি না। আর বহু হাজার বছর আগে আমার হবু বৌ আমাকে বিয়ে করার শর্ত রেখেছিল যে প্রতি বছর পারফিউম কিনে দিতে হবে, তাই প্রতি বছর বৌকে জন্মদিনে পারফিউম কিনে দি :-) 
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০547984
  • রঞ্জনদা , আপনারা  জানতেন  এই  ভি  ডে  র  কথা  আপনাদের  কলেজকালে ?  ডিসি , আপনারা ?  এর আগের  দিনগুলো  এইরকম  চকোলেট  ডে , রোজ ডে ,  প্রোপোজ  ডে  ইত্যাদি  প্রভৃতি ?
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২547983
  • এত  টাইপো  হচ্ছে  এই  কলে ! হেমন্ত 
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১547982
  • এই  ভ্যালেন্টাইনস  ডে  এর  আইডিয়াটা  আম বাঙালি  নিল  কবে  থেকে ?  ১৯৮০  এর  দশকে , রেডিওর  আমল  তখন , হেমান্ত  সন্ধ্যাদের  আমল , তখন  কিন্তু  ভ্যালেনটাইন্স  ডে র  উল্লেখ  কোথাও  শুনিনি .  এই  ডে  কি  ওই  বিশ্বায়নের  সময়  পেল  বাঙালি ? ১৯৯০  এর  দশকের  শেষদিকে ?
  • dc | 2401:4900:7b97:c7a4:6823:cdb1:8e47:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০547981
  • বাঃ শ্রীমল্লারের গবেষণার বিষয়টা ভারি ইন্টারেস্টিং! আশা করছি কিছু দিনের মধ্যেই আপনি ডক্টরেট উপাধি লাভ করবেন :-) 
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫547980
  • শুভেচ্ছা 
  • &/ | 107.77.***.*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫547979
  • সবাইকে  ১৪ই  ফেব্রুয়ারির  শুভেচ্চা  o ভালোবাসা।  ' দুনিয়ার  একটিমাত্র   জিনিস যা খেতে  খেতেই খাওয়ায় , খাওয়াতে  খাওয়াতেই  খায় ?  কীসের  কথা  বলছিস  তুই ? কিসের  কথাই  তো বলছি .' শিব্রামের  অনবদ্য বর্ণনা , অনবদ্য  বাগবিভূতি দিয়ে  :)
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮547978
  • রঞ্জন | 2001:999:508:5644:3955:7ddd:fa53:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫547977
     
    নইলে কী? laugh
  • রঞ্জন | 2001:999:508:5644:3955:7ddd:fa53:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৫547977
  • Shrimallar 
    এক দশক আগে  যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুমু উৎসব হয়ে ছিল l
    এই ধরণের কেস স্টাডি সহজে হয়ে যেত l
    তবে তখন আপনি নাবালক,  নইলে 
  • রঞ্জন | 2001:999:508:5644:3955:7ddd:fa53:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১547976
  • b
    আপনাকে ধন্যবাদ l download করে ফেলেছি l
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৬547975
  • আমার অনেকদিনের ইচ্ছে, ‘চুমু’ নিয়ে গবেষণা করার। এবং এটা করবও আমি। কোন কোন ফ্লেভারের চুমু দিনের কোন কোন সময়ে খাওয়া উচিত, সেটা জানতে চাই। অনেকটা ওই সন্ধ্যাকালীন রাগ পুরিয়া ধানেশ্রী আর দুপুরের রাগ বৃন্দাবনী সারং এর মতোই। 
  • Manali Moulik | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬547974
  • যখন এটা ভাবি, আশ্চর্যভাবে মনে গেঁথে যায় যে, হ‍্যাঁ, প্রমিথিউসই আদি পুরুষ। পলিনেশিয়ার রূপকথার 'পিলির চুল' এর মতো তার অগ্নিভ কেশদাম, লৌহ-গলনাঙ্ক মাত্রার মুখের উত্তাপ, ইস্পাতের অধর-ওষ্ঠ, হেমন্তের বিকেলের বাতাস ভারী করে তোলা তার শীৎকার, ভস্মরাশিতে বীর্যবিন্দু। পৃথিবীর প্রতি হতাশা তীব্র হলেও যখন সে আহ্বান করবে স্নেহমধুর গম্ভীর কন্ঠে, তখন একটি গোটা প্রেমের অধ‍্যায় সম্পূর্ণ।
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০১547973
  • . | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯547971
     
    এই লেখা অনেক আগেই পড়া হ’য়ে গিয়েছে আমার। 
  • Manali Moulik | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০547972
  • চুমু তো খাওয়াই যায়, যৌবনে - প্রেমে -কলেজে -দাম্পত‍্যজীবনে। কেউ খায় প্রথম পরিচয়ের মধ‍্যেই, কারো আবার সময় লাগে সম্পর্কটা পাকা হওয়া পর্যন্ত। কিন্তু একটা চুমুর কথা আমার প্রায়শই মনে পড়ে। ওটা খেতেই হবে। প্রত‍্যাখ‍্যানের কোনো জায়গাই নেই। প্রমিথিউসের চুমু। আমার প্রথম এই অভিজ্ঞতা ঠাকুমার দাহকার্যে গিয়ে। তখন ক্লাস সিক্স। শেষসময়ে ঠাকুমার কাছে থাকতে পারিনি আমরা, তাই তখন কান্নাকাটি শুরু করেছিলাম, কিন্তু বিশ্বাস করুন, লেলিহান শিখা কাউকেই ফেরাচ্ছে না। বিকলাঙ্গ বৃদ্ধ, এক সধবা মধ‍্যবয়সী মহিলার রোগজীর্ণ মুখ, সবেতেই সে শেষ অগ্নেয় চুমু এঁকে দিয়েছে। কেউই একমাত্র এই চুম্বন থেক বঞ্চিত হবে না। 
  • dc | 2401:4900:7b97:c7a4:3d5f:d8c5:e86e:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯547970
  • ঠিক বলেছেন, চুমু খাওয়ার সময়ে আর সব ভুলে যেতে হয়। আপনাকে শুভেচ্ছে :-)
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬547969
  • dc | 2401:4900:7b97:c7a4:3d5f:d8c5:e86e:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১
     
    হ্যাঁ, ডিসি! চুমু খেতে দেখেছি বাস্তবে। কিন্তু এখনও খেতে পারিনি। যেদিন সুযোগ পাব, সেদিন হাতে আর অন্য কোনও কাজ রাখব না। একটু বেশিই ব’লে ফেললাম... যাইহোক, আড্ডায় সব চলে। 
  • dc | 2401:4900:7b97:c7a4:3d5f:d8c5:e86e:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১547968
  • শ্রীমল্লার ঠিকই তো বলেছিল। চুমু খাওয়া আর খেতে পাওয়ার জন্য বিড়ি সিগ্রেট একদমই ছেড়ে দেওয়া উচিত। 
  • Srimallar | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৩547966
  • Ranjan Roy | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬547964
     
    • “আমাকে এক মেয়ে বলেছিল--যে বাঙালির ঠোঁটে সিগ্রেটের স্বাদ ও গন্ধ নেই, তাকে চুমু খাব না। 
      এক তেলেগু মেয়ে বলেছিল বাঙালিরা দাঁত মাজে কিন্তু জিভ ছোলে না। কাজেই চুমু খাওয়া যায় না।” 
     
    কী শোনালেন! যাইহোক, ভাল লাগল শুনে... 
  • Ranjan Roy | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭547965
  • গত পোস্ট শ্রীমল্লারকে 
  • Ranjan Roy | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৬547964
  • আমাকে এক মেয়ে বলেছিল--যে বাঙালির ঠোঁটে সিগ্রেটের স্বাদ ও গন্ধ নেই, তাকে চুমু খাব না। 
    এক তেলেগু মেয়ে বলেছিল বাঙালিরা দাঁত মাজে কিন্তু জিভ ছোলে না। কাজেই চুমু খাওয়া যায় না।
     
     
    ভিন্ন্রুচির্হি লোকাঃ ।
     
     
     
    গোর্কি তাঁর অ্যান অটাম গল্পে বলছেন জীবনে অনেক চুমু পেয়েছি। সবগুলোর দাম চোকাতে হয়েছে। শুধু আজকের চুমুটা ছাড়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত